পদার্থবিজ্ঞান ২য় পত্র · অধ্যায় ২ · বোর্ড সৃজনশীল
স্থির তড়িৎ — বোর্ডের সৃজনশীল প্রশ্ন ও সমাধান
নিচের উদ্দীপকটি লক্ষ করো:

চিত্রে O, AB এর মধ্যবিন্দু।
- ক.তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে১
- খ.তড়িৎ প্রবাহের ফলে বর্তনীতে তাপ উৎপন্ন হয় কেন২
- গ.উদ্দীপকের P বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের P ও Q বিন্দুর সংযোজক রেখা বরাবর আধান গতিশীল হওয়ার সম্ভাবনা আছে কি-না—গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা করো৪

উপরের চিত্রে ABCD আয়তাকার ক্ষেত্রের AB = DC = 1 m এবং AD = BC = 0.8 m। আয়তক্ষেত্রটির B ও D বিন্দুতে যথাক্রমে +5 × 10−3 C এবং -2.25 × 10−3 C চার্জ স্থাপন করা হলো।
- ক.গাউসের সূত্রটি বিবৃত করো১
- খ.কোনো বস্তুর আধান 5 × 10−19 C হতে পারে কি? ব্যাখ্যা করো২
- গ.A বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করো৩
- ঘ.A ও C বিন্দুকে ধাতব পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহিত হবে কি-না—গাণিতিক বিশ্লেষণসহ যাচাই করো৪

চিত্রে A বিন্দুতে 1.5 × 10−6 C এবং B বিন্দুতে 2.5 × 10−6 C আধান স্থাপন করা আছে। A ও B বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 10 cm। মালেক A বিন্দু থেকে 4.37 cm দূরে P বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করে কোনো সাড়া পায় না।
- ক.চার্জ কী১
- খ.পরখ চার্জ ধনাত্মক হয় কেন? ব্যাখ্যা করো২
- গ.চার্জদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করো৩
- ঘ.মালেক সাড়া পায় না কেন? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত দাও৪

- ক.বিভব কী১
- খ.একক চার্জ দ্বারা সৃষ্ট তড়িৎক্ষেত্র সুষম হয় না কেন? ব্যাখ্যা করো২
- গ.বর্তনীর তুল্য ধারকত্ব নির্ণয় করো৩
- ঘ.বর্তনীটি থেকে অধিক পরিমাণ সঞ্চিত শক্তি পেতে হলে কীভাবে সংযোগ দিতে হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত দাও৪
1 m বাহুবিশিষ্ট ABCD বর্গক্ষেত্রের A, B ও C বিন্দুতে যথাক্রমে 2 C, -2 C ও 2 C চার্জ আছে।

- ক.পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে১
- খ.গোলাকার পরিবাহির ধারকত্ব ব্যাসার্ধের উপর নির্ভরশীল—ব্যাখ্যা করো২
- গ.D বিন্দুতে বিভব নির্ণয় করো৩
- ঘ.D বিন্দুতে প্রাবল্য বের করে এর দিক বিশ্লেষণ করো৪
নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

চিত্রে 2 m বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের দুইটি কৌণিক বিন্দু P ও Q তে যথাক্রমে +2 C ও -2 C আধান আছে।
- ক.আধানের কোয়ান্টায়ন কী১
- খ.চার্জিত গোলাকার পরিবাহীর কেন্দ্রে তড়িৎ প্রাবল্য শূন্য হয় কেন২
- গ.P বিন্দুতে স্থাপিত চার্জের জন্য Q বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের R বিন্দুতে একটি হিলিয়াম নিউক্লিয়াস স্থাপন করলে সেটি কোন দিকে কত বল অনুভব করবে৪

A ও B বিন্দুতে যথাক্রমে 10 × 10−6 C ও 5 × 10−6 C আধান আছে। AB এর মধ্যবিন্দু C হতে D বিন্দুর দূরত্ব 20 cm। B বিন্দুর আধান C বিন্দুতে আনা হলো।
- ক.মোলার আপেক্ষিক তাপ কী১
- খ.কোনো গোলাকার পরিবাহীর ধারকত্ব ব্যাসার্ধের সাথে কীভাবে পরিবর্তিত হয়? ব্যাখ্যা করো২
- গ.উদ্দীপকের 'D' বিন্দুর তড়িৎ প্রাবল্য নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের 'B' বিন্দুর আধানকে 'C' বিন্দুতে আনতে বাহ্যিক বল দ্বারা কার্য সম্পাদন হবে না-কি তড়িৎ ক্ষেত্র নিজেই কাজ করবে—গাণিতিকভাবে বিশ্লেষণ করো৪

চিত্রে 12 cm দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দুতে প্রদত্ত চার্জিত হালকা বস্তু তিনটি রাখা আছে। P, BD বাহুর মধ্যবিন্দু।
- ক.আধানের কোয়ান্টায়ন কী১
- খ.সমান্তরাল পাত ধারকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য সুষম হয় কেন? ব্যাখ্যা করো২
- গ.P বিন্দুতে বিভবের মান কত৩
- ঘ.P বিন্দুতে কত চার্জ স্থাপন করা হলে A বিন্দুতে রক্ষিত চার্জিত বস্তুটি স্থির থাকবে—গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো৪
চিত্র-১ ও চিত্র-২ এ ভিন্ন ডাই-ইলেকট্রিক মিডিয়াম সম্বলিত দুটি ধারক দেখানো হলো:

এখানে, A = 1.5 m2, d = 0.02 m, K1 = 2, K2 = 5, V = 20 V
- ক.প্রত্যাবর্তী প্রক্রিয়া কী১
- খ.অর্ধপরিবাহীতে ডোপিং এর ভূমিকা আছে কি? ব্যাখ্যা করো২
- গ.চিত্র-১ এর ধারকত্ব নির্ণয় করো৩
- ঘ.চিত্র-১ এবং চিত্র-২ এর সঞ্চিত শক্তির কোনো পার্থক্য থাকবে কি? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও৪
চিত্রে AB = AC = 1 m

সুতার সাহায্যে সমভর, সমধর্মী ও সমান আধানবিশিষ্ট দুটি বস্তু A বিন্দু থেকে মুক্তভাবে ঝুলানো হয়েছে। যেখানে আধানদ্বয়ের মান 5.4 × 10−6 C এবং BC = 1 m। আধানদ্বয়ের অবস্থান B ও C বিন্দুতে। [g = 9.8 m/s2]
- ক.তড়িৎ ফ্লাক্স কাকে বলে১
- খ.ধারকের কোন সমবায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সঞ্চিত শক্তি পাওয়া যায়? ব্যাখ্যা করো২
- গ.বস্তু দুটির ভর নির্ণয় করো৩
- ঘ.A বিন্দুতে 5.4 × 10−6 C মানের চার্জ স্থাপন করলে ABC ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদ বিন্দুতে -1 C চার্জ স্থির রাখা সম্ভব কি-না? গাণিতিকভাবে যাচাই করে মতামত দাও৪

উপরের চিত্রে ABCD আয়তাকার ক্ষেত্রের AB = DC = 1 m এবং AD = BC = 0.8 m। আয়তক্ষেত্রটির B ও D বিন্দুতে যথাক্রমে +5 × 10−3 C এবং -2.25 × 10−3 C চার্জ স্থাপন করা হলো।
- ক.গাউসের সূত্রটি বিবৃত করো১
- খ.কোনো বস্তুর আধান 5 × 10−19 C হতে পারে কি? ব্যাখ্যা করো২
- গ.'A' বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করো৩
- ঘ.'A' ও 'C' বিন্দুকে ধাতব পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহিত হবে কিনা—গাণিতিক বিশ্লেষণসহ যাচাই করো৪

চিত্র অনুযায়ী গঠিত ধারকে সঞ্চিত শক্তি পাওয়া গেল 9.96 × 10−9 J। ধারকত্ব বৃদ্ধির কৌশলস্বরূপ 2 mm পুরুত্বের এবং 4 পরাবৈদ্যুতিক ধ্রুবকসম্পন্ন একটি বস্তু পাতদ্বয়ের মাঝে স্থাপন করা হলো।
- ক.গাউসিয়ান তল কী?১
- খ."চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য"— ব্যাখ্যা করো।২
- গ.ধারকের পাতের ক্ষেত্রফল নির্ণয় করো।৩
- ঘ.ধারকত্ব বৃদ্ধির কৌশল সঠিক হয়েছিল কিনা? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।৪

চিত্রে PQR একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। চিত্রানুসারে P বিন্দুতে স্থাপিত বস্তুটি ভারসাম্যভাবে ঝুলে থাকবে কিনা তা পরীক্ষা করা হচ্ছিল।
- ক.শান্ট কী?১
- খ.কার্শফের প্রথম সূত্র চার্জের সংরক্ষণ নীতি মেনে চলে— ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের P বিন্দুতে বিভবের মান কত?৩
- ঘ.উদ্দীপকের P বিন্দুতে স্থাপিত বস্তুটিকে শূন্যে ঝুলিয়ে রাখা যাবে কিনা? গাণিতিকভাবে যাচাই করো।৪

A ও B বিন্দুতে চার্জের পরিমাণ যথাক্রমে +6 × 10−9 C ও +4 × 10−9 C। OA = OB = OP = 10 cm। OP ⊥ AB।
- ক.আধানের কোয়ান্টায়ন কী?১
- খ.কোনো সমবিভব তলে চার্জ স্থানান্তরে কৃতকাজ শূন্য— ব্যাখ্যা করো।২
- গ.P বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো।৩
- ঘ.B বিন্দুর +4 × 10−9 C চার্জটির পরিবর্তে সমমানের বিপরীত চার্জ স্থাপন করলে P বিন্দুতে তড়িৎ প্রাবল্যের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
একটি ধারক 150টি বৃত্তাকার টিনের পাতের তৈরি। প্রতিটি পাত পরস্পর হতে 0.4 mm পুরু এবং 7.6 × 10−3 m ব্যাসার্ধের অভ্রের চাদর দ্বারা পৃথকীকৃত। অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 6 এবং একটি অন্তর একটি পাত পরস্পর যুক্ত।
- ক.জড় প্রসঙ্গ কাঠামো কী?১
- খ.তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুর বিভব 1.5 V বলতে কী বোঝায়?২
- গ.উদ্দীপকের ধারকের ধারকত্ব নির্ণয় করো।৩
- ঘ.220 V বৈদ্যুতিক উৎসের সাথে 100টি টিনের পাত ও 0.6 mm পুরুত্ব মানের ধারক যুক্ত করলে উৎপন্ন শক্তি পূর্ববর্তী ধারকের উৎপন্ন শক্তি থেকে একই থাকবে না— উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তি দাও।৪

- ক.পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে?১
- খ.গোলাকার পরিবাহীর ধারকত্ব ব্যাখ্যা করো।২
- গ.বর্তনীটির মধ্যবর্তী ধারকের সঞ্চিত চার্জের পরিমাণ নির্ণয় করো।৩
- ঘ.সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য উদ্দীপকের সমবায়টি কি যথার্থ? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো।৪
চিত্রটি লক্ষ্য করো:

C বিন্দুতে 2 kg ভরের একটি বস্তু এবং 0.2 C চার্জ স্থাপন করা হল।
- ক.কাল দীর্ঘায়ন কী?১
- খ.তেজস্ক্রিয়তা স্বতঃস্ফূর্ত নিউক্লীয় ঘটনা— ব্যাখ্যা করো।২
- গ.C বিন্দুতে (চার্জ স্থাপনের পূর্বে) তড়িৎ বিভব নির্ণয় করো।৩
- ঘ.'C' বিন্দুতে চার্জিত বস্তুটি স্থির থাকবে কি না— গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪

উপরের চিত্রানুযায়ী বায়ু মাধ্যমে অবস্থিত ABCD আয়তক্ষেত্রের A ও C বিন্দুতে যথাক্রমে +1.5 × 10−3 C এবং -2.5 × 10−3 C চার্জ স্থাপন করা হলো। [ϵ~0~ = 8.854 × 10−12 C2 N−1 m−2]। [AB = 2 m ও BC = 1.5 m]
- ক.বিন্দু চার্জ কাকে বলে?১
- খ.কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 2.5 বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।২
- গ.B বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো।৩
- ঘ.যদি B ও D বিন্দুতে একটি ধাতব তার দ্বারা যুক্ত করা হয় তবে ধনাত্মক আধান কোন দিক হতে প্রবাহিত হবে? গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।৪
চিত্রে বায়ু মাধ্যমে বর্গক্ষেত্রের A, B ও C বিন্দুতে যথাক্রমে q1 = 2 × 10−9 C, q2 = 3 × 10−9 C ও q3 = -4 × 10−9 C চার্জ আছে। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 m।

- ক.ধারক কী?১
- খ.চার্জের তলমাত্রিক ঘনত্ব তড়িৎ প্রাবল্যের ϵ~0~ গুণ— ব্যাখ্যা করো।২
- গ.বর্গক্ষেত্রের কেন্দ্র P তে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো।৩
- ঘ.যে কোনো চার্জকে D বিন্দু হতে P বিন্দুতে আনতে কাজ সম্পাদিত হবে কি-না— গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪

চিত্রে EFGH বর্গক্ষেত্রটির কেন্দ্র O। EF = FG = GH = HE = 1 m
প্রথমে E, F ও G বিন্দুতে যথাক্রমে +3C, -3C ও +3C চার্জ হয়েছে।
দ্বিতীয় ক্ষেত্রে H বিন্দুতে +1C চার্জের একটি হালকা বস্তু স্থাপন করা হলো।
- ক.কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে?১
- খ.বিভিন্ন পরিবাহকের রোধের উষ্ণতা সহগ বিভিন্ন হয়— ব্যাখ্যা করো।২
- গ.প্রথম ক্ষেত্রে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব এর মান কত হবে?৩
- ঘ.দ্বিতীয় ক্ষেত্রে রক্ষিত বস্তুটি কোন দিকে গতিশীল হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
পরীক্ষাগারে দেখা যায়, একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেকটি পাতের যোগফল 1.55 m2। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 cm এবং তা বাতাস দ্বারা পূর্ণ আছে। পাতদ্বয়ের বিভব পার্থক্য 50 V। পাতদ্বয়ের মধ্যে 2.5 ডাইইলেকট্রিক ধ্রুবকবিশিষ্ট পদার্থ দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তির পরিবর্তন হয়। এক্ষেত্রে ϵ~0~ = 8.854 × 10−12 C2 N−1 m−2
- ক.তড়িচ্চালক বল কাকে বলে?১
- খ.সার্কিটে শান্ট ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপক অনুসারে ধারকটির ধারকত্ব নির্ণয় কর।৩
- ঘ.ধারকটি ডাইইলেকট্রিক পদার্থ দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তির যে পরিবর্তন হয় তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
একটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 4 cm এবং এটি বায়ু দ্বারা পূর্ণ। ধারকটিতে 9.6 μC চার্জ প্রদান করায় পাতদ্বয়ের মধ্যে 200 NC−1 তড়িৎ প্রাবল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ধারকটির পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে K = 1.5 মানের পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা পূর্ণ করা হলো।
- ক.এনট্রপি কী?১
- খ.রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়— ব্যাখ্যা করো।২
- গ.প্রথম ক্ষেত্রে ধারকটির ধারকত্ব নির্ণয় করো।৩
- ঘ.দ্বিতীয় ক্ষেত্রে ধারকটির সঞ্চিত শক্তির পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪

চিত্রের B ও C বিন্দুতে যথাক্রমে +9 nC ও -16 nC আধানযুক্ত দুটি বিন্দু বস্তু দৃঢ়ভাবে রাখা আছে। AD 12 cm; B, AD এর মধ্যবিন্দু এবং C = বিন্দু AD কে 2 : 1 অনুপাতে অন্তর্বিভক্ত করে।
- ক.পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে?১
- খ.চার্জিত গোলকের পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য সর্বোচ্চ— ব্যাখ্যা করো।২
- গ.D বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো।৩
- ঘ.তৃতীয় একটি একক ধনাত্মক আধানযুক্ত বিন্দু বস্তুকে A বিন্দুতে স্থাপন করলে বস্তুটি কোন দিকে গতিশীল হবে? গাণিতিক বিশ্লেষণসহ নির্ণয় করো।৪
সমান ব্যাসার্ধের দুটি গোলক X ও Y শূন্যস্থানে পরস্পর থেকে 30 cm দূরে অবস্থিত। A গোলকে চার্জ +6 × 10−12 C এবং B গোলকে চার্জ +24 × 10−12 C আছে।

- ক.ধারকত্বের সংজ্ঞা দাও।১
- খ.কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা ব্যাখ্যা করো।২
- গ.R বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো।৩
- ঘ.R বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হতে পারে কী? গাণিতিক বিশ্লেষণ করে যুক্তি উপস্থাপন করো।৪
সমান ব্যাসার্ধের দুটি গোলক X ও Y শূন্যস্থানে পরস্পর থেকে 30 cm দূরে অবস্থিত। A গোলকে চার্জ +6 × 10−12 C এবং B গোলকে চার্জ +24 × 10−12 C আছে।

- ক.অপবর্তন কাকে বলে?১
- খ.ডিজিটাল ও এনালগ পদ্ধতির মধ্যে পার্থক্য নিরূপণ করো।২
- গ.R বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো।৩
- ঘ.R বিন্দুতে তড়িৎপ্রাবল্য শূন্য হতে পারে কিনা? গাণিতিক বিশ্লেষণ করো।৪

চিত্রে দুটি ফাঁপা গোলকের পৃষ্ঠে চার্জ প্রদান করা হয়েছে।
- ক.সান্ট কাকে বলে?১
- খ.তড়িৎ ক্ষেত্রের ধারণা ব্যাখ্যায় কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা ব্যাখ্যা করো।২
- গ.গোলকদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করো।৩
- ঘ.গোলকদ্বয় একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে গোলকদ্বয়ে চূড়ান্ত চার্জের পরিমাণের তুলনামূলক বিশ্লেষণ করো।৪
চিত্রে একটি বৃত্তাকার পথের A এবং B বিন্দুতে দুটি চার্জ স্থাপন করা হয়েছে।

P বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ 15 cm এবং AB = BC = CD = DA
- ক.তড়িৎ ফ্লাক্স কাকে বলে?১
- খ.কোনো বস্তুর আধান 7.5 e হতে পারে না কেন? ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের P বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো।৩
- ঘ.C ও D বিন্দুর সাথে একটি পরিবাহী তার যুক্ত করলে, পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলো কোন দিকে গতিশীল হবে? গাণিতিকভাবে মতামত দাও।৪

চিত্রে ABC একটি সমবাহু ত্রিভুজ।
দ্বাদশ শ্রেণির ছাত্রী লাবিবা বলল, A বিন্দুতে স্থাপিত P বস্তুটি ঝুলবে। কিন্তু তার বান্ধবী লামিসা বলল, এটি সম্ভব নয়।
- ক.গাউসের সূত্রটি বিবৃত করো।১
- খ.চার্জিত গোলাকার পরিবাহীর কেন্দ্র থেকে দূরত্ব-বনাম বিভব লেখচিত্রের প্রকৃতি ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের A বিন্দুর বিভবের মান কত?৩
- ঘ.উদ্দীপকে উল্লিখিত দুই জনের মধ্যে কার উক্তিটি সঠিক? গাণিতিকভাবে যাচাই করো।৪

চিত্রানুযায়ী বর্গক্ষেত্রের কেন্দ্র O-তে 1 μC চার্জে চার্জিত 12 kg ভরের একটি ধাতব গোলক রাখা হলো।
- ক.গাউসের সূত্রটি বিবৃত করো।১
- খ.বর্তনীতে প্রবাহ পরিমাপে অ্যামিটারকে শ্রেণিতে সংযুক্ত করার কারণ ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের 'O' বিন্দুতে মোট বিভব কত?৩
- ঘ.ধাতব গোলকটিকে সাম্যাবস্থায় রাখতে কী পরিমাণ বল কোনদিকে প্রয়োগ করতে হবে? গাণিতিকভাবে যাচাই করো।৪
উদ্দীপকটি লক্ষ করো:

প্রতিটি পাতের ক্ষেত্রফল 2 cm2; ϵ~0~ = 8.854 × 10−12 C2 N−1 m−2
- ক.বৈদ্যুতিক দ্বিপোলারের সংজ্ঞা দাও।১
- খ.λ-রশ্মী বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না।— ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের ধারকটির ধারকত্ব নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের M বিন্দু হতে N বিন্দুতে +2C আধানকে নিতে কোনো কাজ সম্পন্ন হবে কি? — গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।৪

চিত্র-১ ও চিত্র-২ এর উভয় বর্তনীর A ও B বিন্দুর মধ্যে 220 V বিভব পার্থক্য প্রয়োগ করা হল। প্রতিটি ধারকের প্রতিটি সমান্তরাল পাতের ক্ষেত্রফল 6 cm2
- ক.চার্জের তলমাত্রিক ঘনত্ব কাকে বলে?১
- খ.কোনো বস্তুর আধান -0.8 C হতে পারে কী? ব্যাখ্যা করো।২
- গ.চিত্র-১ এর C3 ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? (শূন্যস্থানে)৩
- ঘ.চিত্র-১ ও চিত্র-২ এর C1 ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ একই কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪

- ক.ধারক কাকে বলে?১
- খ.ধারক এবং তড়িৎ কোষের তুলনা করো।২
- গ.বর্তনীর তুল্য ধারকত্ব বের করো।৩
- ঘ.বর্তনীর কোন ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ সবচেয়ে বেশি? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪

চিত্রানুযায়ী বর্তনীতে যুক্ত ধারকগুলোর প্রতিটির মান 900 pF। পাতদ্বয়ের ব্যবধান 0.4 cm। ϵ~0~ = 8.85 × 10−12 C2 N−1 m2
- ক.ইলেকট্রনের তাড়ন বেগ কাকে বলে?১
- খ.কার্শফের প্রথম সূত্র চার্জের সংরক্ষণ নীতি মেনে চলে— ব্যাখ্যা করো।২
- গ.ধারকের যে কোনো একটি পাতের ক্ষেত্রফল নির্ণয় করো।৩
- ঘ.C3 ধারককে অপসারণ করে C1 ধারকের মধ্যে কাগজ (K = 3) দ্বারা পূর্ণ করা হলে, বর্তনীর সঞ্চিত তড়িৎ শক্তি পূর্বাপেক্ষা বেশি হবে কিনা? গাণিতিকভাবে যাচাই করো।৪

চিত্রে 100 g ভর এবং 1 μC চার্জের একটি গোলক ভূমির উপর D বিন্দুতে অবস্থিত। এখানে AB = AD = BD এবং ∠ACB = 90°। সমগ্র ব্যবস্থাটি উলম্ব অবস্থায় রাখা আছে।
- ক.অন্তঃস্থ শক্তি কী?১
- খ.তাপ ইঞ্জিনের দক্ষতা কখনও 100% হতে পারে না— ব্যাখ্যা করো।২
- গ.A ও B বিন্দুর চার্জের জন্য C বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো।৩
- ঘ.D বিন্দুর গোলকটি উপরে উঠবে কিনা— গাণিতিকভাবে যাচাই করো।৪

বর্তনীতে বায়ু মাধ্যমে ধারকগুলোর প্রতিটির পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.1 mm। তিনটি ধারককেই প্রদেয় তিনটি স্থানের মধ্যেই অবস্থান পরিবর্তন করা যায়।
- ক.কির্শফের ১ম সূত্রটি লিখো।১
- খ.সমবিভব তলের সাথে তড়িৎক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90° কেন?২
- গ.C1 ধারকের পাতের ক্ষেত্রফল নির্ণয় করো।৩
- ঘ.ধারক তিনটি অবস্থান কীভাবে পরিবর্তন করলে বর্তনীতে সর্বোচ্চ সঞ্চিত শক্তি পাওয়া যাবে? গাণিতিকভাবে বর্তনী চিত্র অংকনপূর্বক বিশ্লেষণ করো।৪
বায়ু মাধ্যমে কোনো ধারকের সমান্তরাল পাত দুটির প্রতিটির ক্ষেত্রফল 1 × 10−4 m2 এবং তারা পরস্পর হতে 2 × 10−3 m দূরে অবস্থিত। ধারকটিকে 2 μC আধানে চার্জিত করলে পাতদ্বয়ের মধ্যে 4 mV বিভব পার্থক্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পাত দুটিকে সমদ্বিখণ্ডিত করে একই ব্যবধানে রেখে দুটি ধারক তৈরি করে শ্রেণি সমবায়ে সাজানো হলো।
- ক.গাউসীয় তল কাকে বলে?১
- খ.একই দূরত্বে অবস্থিত দুটি চার্জের ক্রিয়াশীল বল পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা কীভাবে প্রভাবিত হয়— ব্যাখ্যা করো।২
- গ.আদি অবস্থায় ধারকের পাতদ্বয়ের মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো।৩
- ঘ.পরবর্তী ঘটনায় সঞ্চিত শক্তি পূর্বাপেক্ষা বৃদ্ধি পাবে কি না— গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪

চিত্রে 1 m দৈর্ঘ্যের একটি বর্গাকার টেবিল। টেবিল এর চারটি কোণা A, B, C এবং D তে যথাক্রমে 4 × 10−12 C, 4 × 10−12 C, 2 × 10−12 C এবং 2 × 10−12 C চার্জ স্থাপন করা হলো এবং পরবর্তীতে 10 gm ভরের +1 C মানের চার্জিত একটি শোলা বল বর্গাকার তলের কেন্দ্রে স্থাপন করা হলো।
- ক.গাউসের সূত্রটি বিবৃত করো।১
- খ.কোনো স্থানে তড়িৎক্ষেত্রের মান শূন্য হলে তড়িৎ বিভবের কী হবে? ব্যাখ্যা করো।২
- গ.কেন্দ্রে চার্জিত বস্তু স্থাপনের পূর্বে কেন্দ্রে বিভবের মান নির্ণয় করো।৩
- ঘ.শোলা বলের উপর ক্রিয়াশীল তড়িৎ বল ও অভিকর্ষজ বলের মান ভিন্ন— গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
পরীক্ষাগারে একজন শিক্ষার্থী ধারক নিয়ে কাজ করছিলো। ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 45 cm−2 এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 mm এবং একে 400 V এর উৎসের সাথে সংযোগ দিয়ে চার্জিত করা হচ্ছে। শিক্ষার্থী K = 5 মানের পরাবৈদ্যুতিক মাধ্যম একবার প্রবেশ করিয়ে চার্জিত করলো এবং আরেকবার পরাবৈদ্যুতিক মাধ্যম ব্যতীত চার্জিত করলো এবং সঞ্চিত শক্তি উভয় ক্ষেত্রে পরিমাপ করলো।
- ক.আধান ঘনত্ব কী?১
- খ.অসীম দৈর্ঘ্যের চার্জিত পরিবাহক কর্তৃক সৃষ্ট তড়িৎক্ষেত্র প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্ক কীরূপ? ব্যাখ্যা করো।২
- গ.পরাবৈদ্যুতিক মাধ্যম ব্যতিরেকে ধারকটিতে প্রতিটি পাতে সঞ্চিত চার্জের মান কত?৩
- ঘ.উদ্দীপকে শিক্ষার্থীর পরীক্ষণ কোন ক্ষেত্রে সঞ্চিত শক্তির মান বেশি হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪

উভয় ক্ষেত্রে, Q = 3C এবং K = 1.0005
- ক.গাউসের সূত্র বিবৃত করো।১
- খ.কোনো বিন্দুর আধান 2.3 × 10−19 C হতে পারে না— ব্যাখ্যা করো।২
- গ.চিত্র-১ এ পাতধারকের বিভব পার্থক্য 6 V হলে, ধারকে সঞ্চিত শক্তি কত?৩
- ঘ.উভয় ধারকের ধারকত্ব সমান পেতে হলে চিত্র-১ এবং চিত্র-২ এর ধারকদ্বয়ের পাতসমূহকে কীভাবে স্থাপন করতে হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
একটি সমান্তরাল পাত ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল 4 mm2। পাতদ্বয় বায়ুতে পরস্পর হতে 0.5 m ব্যবধানে অবস্থিত।
প্রত্যেক পাতে সরবরাহকৃত চার্জের পরিমাণ 9 × 10−9 C।
- ক.বিন্দু আধান কী?১
- খ.1 eV বলতে কী বুঝো?২
- গ.ধারকটির ধারকত্ব নির্ণয় করো।৩
- ঘ.পাতদ্বয়ের মধ্যকার বিভব পার্থক্য অর্ধেক করা হলে ধারকটির সঞ্চিত শক্তি পূর্বেকার সঞ্চিত শক্তির এক-চতুর্থাংশ হবে কি না— গাণিতিকভাবে যাচাই করো।৪

উপরের চিত্রে A ও B উভয় বিন্দুতেই 150 C চার্জ দেওয়া আছে।
- ক.সান্ট কাকে বলে?১
- খ.আধানের কোয়ান্টায়ন বলতে কী বুঝো?২
- গ.'C' বিন্দুর তড়িৎ প্রাবল্যের মান কত?৩
- ঘ.'C' বিন্দুর তড়িৎ প্রাবল্যের দিক কোন দিকে হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
দুটি একই রকমের ক্ষুদ্র বলে যথাক্রমে +3 nC এবং -12 nC আধান আছে। এরা বায়ুতে 3 cm ব্যবধানে থাকলে এদের মধ্যে তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে। পরবর্তীতে বল দুটি পরস্পরের সাথে স্পর্শ করে পুনরায় 3 cm ব্যবধানে রাখা হলো।
- ক.কুলম্ব কাকে বলে?১
- খ.সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে কেন? ব্যাখ্যা করো।২
- গ.প্রথম ক্ষেত্রে তড়িৎ আকর্ষণ বলের মান নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ বলের প্রকৃতি পূর্বের সমান না ভিন্ন— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।৪

চিত্রে 100 g ভর এবং 1 μC চার্জের একটি গোলক ভূমির উপর D বিন্দুতে অবস্থিত। এখানে AB = AD = BD এবং ∠ACB = 90°। সমগ্র ব্যবস্থাটি উলম্ব অবস্থায় রাখা আছে।
- ক.অন্তঃস্থ শক্তি কী?১
- খ.তাপ ইঞ্জিনের দক্ষতা কখনও 100% হতে পারে না— ব্যাখ্যা করো।২
- গ.A ও B বিন্দুর চার্জের জন্য C বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো।৩
- ঘ.D বিন্দুর গোলকটি উপরে উঠবে কিনা— গাণিতিকভাবে যাচাই করো।৪
চিত্রে, A ও C বিন্দুতে বায়ু মাধ্যমে যথাক্রমে -2 × 10−9 C এবং +1.5 × 10−9 C চার্জ স্থাপন করা হলো:

- ক.তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে?১
- খ.গোলাকার পরিবাহীর ধারকত্বের সাথে ব্যাসার্ধের সম্পর্ক ব্যাখ্যা করো।২
- গ.B বিন্দুতে প্রাবল্যের মান কত?৩
- ঘ.B এবং D বিন্দুতে বিভবের মান সমান হবে কিনা— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো।৪

C1 = C2 = 2 μF, C3 = C4 = 4 μF, E = 12 V
- ক.এক ইলেকট্রন ভোল্ট কাকে বলে?১
- খ.কোনো বস্তুতে 1.6 × 10−18 C চার্জ থাকা সম্ভব কিনা— যুক্তি দাও।২
- গ.১নং চিত্রে তুল্য ধারকত্ব নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের বর্তনী দুটির ক্ষেত্রে কোনটিতে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪

গোলাকার পরিবাহিতে ১টি প্রোটনের সমপরিমাণ চার্জ দেওয়া আছে। গোলকের ব্যাসার্ধ 0.5 m।
(মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 1.005, 1/4πϵ~0~ = 9 × 109 N m2 C−2)
- ক.ধারকের ধারকত্ব কাকে বলে?১
- খ.স্থিরতড়িৎ সম্পর্কিত কুলম্বের সূত্র ও নিউটনের মহাকর্ষ সম্পর্কিত সূত্রের মধ্যে কী কী মিল-অমিল রয়েছে? লিখো।২
- গ.গোলকটির কেন্দ্র থেকে 0.8 m দূরের কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকে চার্জিত গোলাকার পরিবাহীটিকে যদি সমান ব্যাসার্ধের ১টি গোলকে বিভক্ত করা হয় যাতে প্রত্যেক গোলকে চার্জ সমভাবে বণ্টিত হয় তাহলে, পরিবর্তিত প্রতিটি পরিবাহীর পৃষ্ঠের বিভব পূর্বের পরিবাহীর পৃষ্ঠের বিভবের এক-পঞ্চমাংশ হবে কিনা— গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪

চিত্রে ভূমির উল্লম্ব বরাবর ABC একটি সমবাহু ত্রিভুজ।
q1 = 3 × 10−9 C; q2 = 3 × 10−9 C
- ক.ইলেকট্রন ভোল্ট কাকে বলে?১
- খ.কোনো বস্তুর আধান 2 × 10−19 C হতে পারে না— ব্যাখ্যা কর।২
- গ.A বিন্দুতে বিভবের মান কত?৩
- ঘ.A বিন্দুতে 2 kg ভরের একটি বস্তু ঝুলিয়ে রাখতে হলে বৈদ্যুতিক ব্যবস্থা নিতে হবে? বিশ্লেষণ কর।৪
A বিন্দুতে চার্জের পরিমাণ q1 = -4 × 10−6 C এবং B বিন্দুতে q2 = -4 × 10−6 C। এখানে, OP = OA = OB = 10 cm, OP ⊥ AB

- ক.তড়িৎ দ্বিমেরু কাকে বলে?১
- খ.কোনো কোষের তড়িচ্চালক শক্তি 1.5 V বলতে কি বুঝ?২
- গ.q1 ও q2 চার্জের জন্য 'O' বিন্দুর বিভব নির্ণয় কর।৩
- ঘ.বর্ণিত চার্জদ্বয়ের জন্য O ও P বিন্দুর তড়িৎ প্রাবল্য একই হবে কি না? যাচাই করে মতামত দাও।৪
সমান ব্যাসার্ধের দুটি গোলক A ও B শূন্যস্থানে পরস্পর থেকে 15 cm দূরে অবস্থিত। A গোলকে চার্জ +3 × 10−12 C এবং B গোলকে চার্জ +12 × 10−12 C আছে।

- ক.তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি লিখ।১
- খ.রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটি সমএনট্রপি প্রক্রিয়া— ব্যাখ্যা কর।২
- গ.P বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় কর।৩
- ঘ.P বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হতে পারে কি? গাণিতিক বিশ্লেষণ করে যুক্তি উপস্থাপন কর।৪
নিচের বর্তনীতে C1 ও C2 দুটি সমান্তরাল পাত ধারক যুক্ত করা হয়েছে যাদের প্রতিটির দুই পাতের ব্যবধান 0.5 cm এবং ধারকত্ব 600 pF। পরবর্তীতে C1 ধারককে কাগজ (k = 3.5) দ্বারা পূর্ণ করা হলো এবং C2 এর ঠিক মাঝখানে সমান্তরাল পাতের অনুরূপ পাতলা পাত প্রবেশ করানো হলো। ϵ~0~ = 8.85 × 10−12 C2 N−1 m−2।

- ক.আলোর ব্যতিচার কাকে বলে?১
- খ.তড়িৎ ব্যাটারির গায়ে 5 Am-hour লেখার অর্থ ব্যাখ্যা কর।২
- গ.ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল নির্ণয় কর।৩
- ঘ.ধারক দুটিতে কাগজ ও পাত প্রবেশ করানোর পর বর্তনীর সঞ্চিত তড়িৎ শক্তির কিরূপ পরিবর্তন হবে— মতামত দাও।৪
একটি সমান্তরাল পাত ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল 10−4 cm2। পাতদ্বয় বায়ুতে পরস্পর হতে 1 cm ব্যবধানে অবস্থিত। প্রত্যেক পাতে সরবরাহকৃত চার্জের পরিমাণ 8.9 × 10−10 C।
- ক.তড়িৎ আবেশ কাকে বলে?১
- খ.মিটার ব্রীজের প্রান্ত সংশোধন করা হয় কেন?২
- গ.ধারকের পাতদ্বয়ের চার্জ ঘনত্ব নির্ণয় কর।৩
- ঘ.পাতদ্বয়ের মধ্যকার বিভব পার্থক্য অর্ধেক করা হলে ধারকটির সঞ্চিত শক্তি পূর্বাকার সঞ্চিত শক্তির এক-চতুর্থাংশ হবে কি না— গাণিতিকভাবে যাচাই কর।৪

পরবর্তীতে বর্গক্ষেত্রের কেন্দ্র (O) তে +1 C চার্জে চার্জিত 9.8 kg ভরের একটি বস্তু রাখা হলো।
- ক.পোলার ডাই ইলেকট্রিক কাকে বলে?১
- খ.কোনো বস্তুতে যেকোনো মানের চার্জ থাকতে পারে না— ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকে 'O' বিন্দুতে বিভব কত?৩
- ঘ.২য় ক্ষেত্রে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে কি-না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মন্তব্য কর।৪
পাশের বর্তনীতে যুক্ত ধারকগুলোর প্রতিটির মান 0.2 μF।

- ক.চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কাকে বলে?১
- খ.বড় বস্তুর তরঙ্গ বৈশিষ্ট্য অস্পষ্ট কেন ব্যাখ্যা কর।২
- গ.বর্তনীর তুল্য ধারকত্ব নির্ণয় কর।৩
- ঘ.বর্তনী হতে C3 কে সরিয়ে নিলে সঞ্চিত তড়িৎ শক্তির কীরূপ পরিবর্তন হবে গাণিতিক বিশ্লেষণ দাও।৪
ABCD আয়তাকার ক্ষেত্রের B ও D বিন্দুতে যথাক্রমে +5 × 10−3 C এবং -2.25 × 10−3 C চার্জ স্থাপন করা হলো। (বায়ু মাধ্যম)—

- ক.কৌণিক বিবর্ধন কাকে বলে?১
- খ.টাংস্টেন রোধের উষ্ণতা সহগ 4.25 × 10−3 /°C বলতে কী বুঝ?২
- গ.A বিন্দুতে প্রাবল্য কত?৩
- ঘ.A ও C কে ধাতব পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কোন দিক হতে ধনাত্মক আধান প্রবাহিত হবে গাণিতিকভাবে মতামত দাও।৪
চিত্র (i) এ W এবং X বিন্দুতে দু'টি বিন্দুচার্জ স্থির রয়েছে।

- ক.ধারকত্ব কী?১
- খ.কোনো বর্তনীতে কোষের অভ্যন্তরীণ রোধের ভূমিকা কী?২
- গ.+2 μC চার্জটির উপর ক্রিয়াশীল বল নির্ণয় কর।৩
- ঘ.W বিন্দুতে +2 μC চার্জটিকে স্থির রেখে +4 μC চার্জটিকে Y বিন্দুতে সরানো হলো (চিত্র-ii)। চিত্র (i) অবস্থানে এবং চিত্র (ii) অবস্থানে +4 μC চার্জটির তড়িৎ বিভবের কোনো পরিবর্তন হবে কি? বিশ্লেষণ কর।৪

- ক.ধারক কী?১
- খ.3.67 ফ্যারাড বলতে কী বুঝায়?২
- গ.সমবায়টিতে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় কর।৩
- ঘ.সর্বোচ্চ সঞ্চিত শক্তি পেতে উদ্দীপকের সমবায়টির কী রকমের পরিবর্তন প্রয়োজন— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।৪
কেন্দ্র O এবং 2 cm বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র ABCD। বর্গক্ষেত্রটির প্রত্যেক বিন্দু A, B, C ও D তে +7C চার্জ আছে।

- ক.তড়িৎ দ্বি-মেরু কাকে বলে?১
- খ.দশ ইলেকট্রন ভোল্ট বলতে কী বোঝায়?২
- গ.উদ্দীপকের O বিন্দুতে প্রাবল্য নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের ABCD বর্গক্ষেত্রটির কেন্দ্রে বিভব শূন্য পাওয়ার জন্য B বিন্দুতে চার্জের কী পরিবর্তন দরকার— বিশ্লেষণ কর।৪

চিত্রে প্রদর্শিত উল্লম্বতলে রক্ষিত বর্গাকার ক্ষেত্রের চার কৌণিক বিন্দুতে চারটি চার্জ স্থাপন করা হলো। দ্বিতীয় ক্ষেত্রে বর্গক্ষেত্রের কেন্দ্রে 2 × 10−6 C মানের চার্জযুক্ত 2.5 × 10−4 kg ভরের একটি বস্তু শূন্যে স্থাপন করা হয়। (g = 10 m s−2)
- ক.তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে?১
- খ.গোলাকার পরিবাহীর ধারকত্ব বনাম ব্যাসার্ধ লেখচিত্রের ঢাল কী নির্দেশ করে? ব্যাখ্যা কর।২
- গ.বর্গক্ষেত্রের কেন্দ্রে নতুন চার্জটি বসানোর পূর্বে বিভবের মান নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকে কৌণিক বিন্দুগুলোর চার্জসমূহ পুনর্বিন্যস্ত করে কেন্দ্রের চার্জিত বস্তুটিকে ভাসমান রাখা সম্ভব— গাণিতিক বিশ্লেষণের সাহায্যে দেখাও।৪
চিত্রে দুটি বিন্দু চার্জ নির্দিষ্ট দূরত্বে শূন্য মাধ্যমে আছে।

- ক.ডোপিং কী?১
- খ.পৃথিবীর বিভব শূন্য— ব্যাখ্যা কর।২
- গ.চার্জ দুটির মধ্যে ক্রিয়াশীল কুলম্ব বলের মান নির্ণয় কর।৩
- ঘ.চার্জদ্বয়ের সংযোজক রেখার উপর কোনো বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য শূন্য হওয়া সম্ভব কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
দুটি ক্ষুদ্র গোলক A ও B তে যথাক্রমে +9C এবং +16C চার্জ প্রদান করা হলো। গোলক দুটির মধ্যবর্তী দূরত্ব 0.28 m।

- ক.পরাবৈদ্যুতিক মাধ্যম কী?১
- খ.কোনো ধারকের গায়ে 0.06 μF - 210 V লেখা আছে। কথাটির অর্থ কী?২
- গ.A এর উপর B এর বল কত?৩
- ঘ.উদ্দীপকের C বিন্দুতে 1C চার্জ রাখলে চার্জটি কোনো বল অনুভব করবে কি? — গাণিতিক যুক্তি দিয়ে মতামত দাও।৪
উদ্দীপকে Q1 = -4.5 nC এবং Q2 = +9.1 nC, চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 40 cm।

- ক.তরঙ্গের সমবর্তন কাকে বলে?১
- খ.কোনো চার্জিত গোলাকার পরিবাহীর কেন্দ্র থেকে দূরত্ব বনাম বিভব লেখচিত্র আঁক ও ব্যাখ্যা কর।২
- গ.চার্জদ্বয়ের মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে?৩
- ঘ.চার্জদ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে বিশ্লেষণ কর।৪
একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল 1.65 m2। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 cm এবং এটি বায়ু দ্বারা পূর্ণ। পাতদ্বয়ের বিভব পার্থক্য 60 V। (ϵ~0~ = 8.854 × 10−12 C2 N−1 m−2)
- ক.তড়িৎ ধারকত্ব কী?১
- খ.চার্জের কোয়ান্টায়ন ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপক অনুসারে ধারকটির ধারকত্ব নির্ণয় কর।৩
- ঘ.ধারকটির মধ্যবর্তী স্থানে 2.8 ডাইইলেকট্রিক ধ্রুবকের একটি বস্তু দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা দাও।৪
চিত্রে দুটি সমান্তরাল পাতধারক দেখানো হলো:

চিত্র (i) পাতের ক্ষেত্রফল = 4 cm2; চিত্র (ii) পাতের ক্ষেত্রফল = 2 cm2
উভয় ক্ষেত্রে Q = 2C এবং k = 1
- ক.বিন্দু চার্জ কাকে বলে?১
- খ."চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য"— ব্যাখ্যা কর।২
- গ.চিত্র (i) এর পাতদ্বয়ের বিভব 2 V হলে ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় কর।৩
- ঘ.(i) ও (ii) চিত্রের ধারকের পাতগুলিকে কিভাবে স্থাপন করলে উভয় ধারকত্বের মান সমান হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
1 m বাহুবিশিষ্ট ABCD বর্গক্ষেত্রের A, B ও C বিন্দুতে যথাক্রমে 2 C, -2 C ও 2 C চার্জ আছে।

- ক.তড়িৎ দ্বিমেরু কাকে বলে?১
- খ.কোনো সিস্টেমের বিশৃঙ্খলার সূচক পরিমাপকের রাশি এনট্রপি ব্যাখ্যা কর।২
- গ.D বিন্দুতে বিভব নির্ণয় কর।৩
- ঘ.D বিন্দুতে প্রাবল্য বের করে এর দিক বিশ্লেষণ কর।৪
পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে একজন ছাত্র 0.2 m ও 0.3 m ব্যাসার্ধের দুটি গোলককে চার্জিত করে, গোলক দুটির বিভব যথাক্রমে 5 V ও 10 V—এ উন্নীত করে পরস্পর হতে 1 m দূরত্বে স্থাপন করল।
- ক.তড়িচ্চালক শক্তির সংজ্ঞা দাও।১
- খ.পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয় কেন? ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের প্রথম গোলকের চার্জের পরিমাণ নির্ণয় কর।৩
- ঘ.গোলকদ্বয়ের সংযোগ সরলরেখার কোথায় প্রাবল্যের মান শূন্য হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।৪
ব্যবহারিক পরীক্ষায় শিক্ষক প্রতিটি 180 μF মানের তিনটি ধারক দিয়ে শ্যামলীকে তাদের শ্রেণি সমবায়ের সাথে একটি 3 V এর তড়িৎকোষ সংযুক্ত করে বর্তনী তৈরি করতে বললেন। রেশমাকে 3 V এর তিনটি তড়িৎকোষ দিয়ে সমান্তরাল সমবায়ে এবং সমবায়ের সাথে 50 Ω মানের একটি রোধ যুক্ত করতে বললেন। শিক্ষক শ্যামলীকে পূর্ণ নম্বর দিলেও রেশমাকে শূন্য দিলেন। উল্লেখ্য রেশমা বর্তনীর মোট তড়িৎ প্রবাহ পেয়েছিল 0.18 A।
- ক.পরাবিদ্যুৎ বা ডাই-ইলেকট্রিক কী?১
- খ.শান্টের কাজ ব্যাখ্যা কর।২
- গ.শ্যামলীর বর্তনীতে সঞ্চিত বৈদ্যুতিক বিভব শক্তির পরিমাণ নির্ণয় কর।৩
- ঘ.রেশমা কী ভুল করেছিল? সঠিক বর্তনী এঁকে বর্তনীর প্রবাহমাত্রা নির্ণয় কর।৪
নিচের চিত্রে A ও B কেন্দ্র বিশিষ্ট দুটি গোলক বায়ু মাধ্যমে রাখা হয়েছে; যেখানে Q1 = 2 × 10−9 C, Q2 = -3 × 10−9 C, r1 = 1 m, r2 এবং AB = 4√3 m.

- ক.তড়িৎ-চৌম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডের ২য় সূত্রটি বিবৃত কর।১
- খ.স্থায়ী চুম্বক তৈরিতে কাঁচা লোহা ব্যবহার করা হয় না— ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকে BD এর মধ্যবিন্দুতে মোট তড়িৎ বিভব নির্ণয় কর।৩
- ঘ.C বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে উহা কোনদিকে গতিশীল হবে? — গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
নিচের বর্তনীটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

- ক.পরাবৈদ্যুতিক ধ্রুবক কী?১
- খ.তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 15 V বলতে কি বুঝায়?২
- গ.বর্তনীটির তুল্য ধারকত্ব নির্ণয় কর।৩
- ঘ.বর্তনীটির সকল ধারককে সমান্তরালে সংযোগ করলে প্রাপ্ত সঞ্চিত শক্তি, প্রদত্ত বর্তনীর সঞ্চিত শক্তি অপেক্ষা বেশি না কম হবে— গাণিতিক যুক্তি দ্বারা দেখাও।৪

- ক.p টাইপ অর্ধপরিবাহী কাকে বলে?১
- খ.ডায়াচৌম্বক পদার্থে চৌম্বক মোমেন্ট থাকে না কেন?২
- গ.চিত্র-১ এ ধারকত্ব কত?৩
- ঘ.চিত্র-২ এ (k = 5) পরাবৈদ্যুতিক পদার্থ স্থাপন করা হলে ধারকটির ধারকত্বের কিরূপ পরিবর্তন হবে গাণিতিক যুক্তির সাহায্যে দেখাও।৪
নিচের চিত্রটি লক্ষ কর:

উপরের চিত্রে A ও B উভয় বিন্দুতেই 100 C চার্জ দেওয়া আছে।
- ক.অতি পরিবাহিতা কাকে বলে?১
- খ.রোধের উষ্ণতা সহগ বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।২
- গ.'C' বিন্দুর তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় কর।৩
- ঘ.'C' বিন্দুর তড়িৎ প্রাবল্যের দিক কোন দিকে হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
ABC একটি সমবাহু ত্রিভুজ যার প্রতি বাহুর দৈর্ঘ্য 3 মিটার। প্রথমে A বিন্দুতে 250 কুলম্ব চার্জ রাখা হলো। পরবর্তীতে B বিন্দুতে -250 কুলম্ব চার্জ রাখা হলো।
- ক.কার্নো চক্র কী?১
- খ.রুদ্ধতাপীয় সংকোচনে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন?২
- গ.প্রথম ক্ষেত্রে C বিন্দুতে বিভব কত হবে?৩
- ঘ.B বিন্দুতে চার্জ রাখার পূর্বে ও পরে C বিন্দুতে তড়িৎ প্রাবল্যের কিরূপ পরিবর্তন হবে তার গাণিতিক প্রমাণ দাও।৪
নিচের বর্তনীটি লক্ষ কর:

- ক.তড়িৎ দ্বিমেরু কাকে বলে?১
- খ.ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?২
- গ.উদ্দীপকে উল্লিখিত ধারক সমবায়ের জন্য প্রতিটি ধারকে সঞ্চিত চার্জের পরিমাণ কত?৩
- ঘ.সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য উপরের সমবায়টি কি যথার্থ? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।৪
৪৭ নং (ঘ): \"সমান ব্যাসার্ধের ১টি গোলকে বিভক্ত\" — কিন্তু পরে \"এক-পঞ্চমাংশ\" বলা আছে, তাই এটা সম্ভবত ৫টি হবে।
৬৮ নং: উদ্দীপকে r₂-এর মান কাটা পড়েছে (চিত্রে ৪ m দেখানো আছে)।
৫১ নং (ঘ): শেষের অংশটা সাইটের \"Practice Mood\" ওয়াটারমার্কে ঢাকা পড়েছিল, তাই \"কিরূপ পরিবর্তন হবে— মতামত দাও\" লিখেছি।
২৩ ও ২৪ নং সাইটেই হুবহু একই প্রশ্ন দুবার আছে (দুটোই সিলেট বোর্ড ২৩)। একটা বাদ দিতে চাইলে বলবেন।