পদার্থবিজ্ঞান ২য় পত্র · অধ্যায় ১ · বোর্ড সৃজনশীল
তাপগতিবিদ্যা — বোর্ডের সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পরীক্ষাগারে একটি তাপ ইঞ্জিন 500 K তাপমাত্রার উৎস হতে 1000 J তাপ গ্রহণ করে 300 K তাপমাত্রার গ্রাহকে 600 J তাপ বর্জন করে।
- ক.তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি লেখো১
- খ.তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি শক্তির নিত্যতা সূত্রের বিশেষ রূপ— ব্যাখ্যা করো২
- গ.তাপ ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের তাপ ইঞ্জিনটি পরিবেশবান্ধব কি-না? গাণিতিক যুক্তিসহ মতামত দাও৪
একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 40% এবং তাপগ্রাহকের তাপমাত্রা 7°C। কবির ইঞ্জিনটির দক্ষতা 100% করার জন্য সিঙ্কের তাপমাত্রা 0 K রেখে পরীক্ষা চালালো।
- ক.তাপীয় সমতা কী১
- খ.\"সমআয়তন প্রক্রিয়ায় সিস্টেমের কৃতকাজ শূন্য\"— ব্যাখ্যা করো২
- গ.উৎসের তাপমাত্রা নির্ণয় করো৩
- ঘ.কবির কি সফল হয়েছিল? গাণিতিকভাবে বিশ্লেষণ করো৪
নিচে কার্নো চক্রের চারটি ধাপ P – V লেখচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হলো:

- ক.অভ্যন্তরীণ শক্তি কাকে বলে১
- খ.CP, CV এর চেয়ে বৃহত্তর কেন— ব্যাখ্যা করো২
- গ.উল্লেখিত কার্নো ইঞ্জিনের দক্ষতা বের করো৩
- ঘ.চক্রটির প্রতি ধাপে এনট্রপির পরিবর্তন এর তুলনামূলক বিশ্লেষণ করো৪
একটি কার্নো ইঞ্জিন 327°C তাপমাত্রার তাপ উৎস থেকে 2.5 × 106 J তাপশক্তি গ্রহণ করে এবং 27°C তাপমাত্রার তাপগ্রাহকে তাপ বর্জন করে। দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রথম পর্যায়ে উৎসের তাপমাত্রা 50°C বৃদ্ধি এবং দ্বিতীয় পর্যায়ে গ্রাহকের তাপমাত্রা 50°C হ্রাস করা হলো।
- ক.পানির ত্রৈধ বিন্দু কাকে বলে১
- খ.রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয় কেন? ব্যাখ্যা করো২
- গ.ইঞ্জিন তাপগ্রাহককে যে তাপ বর্জন করে তা নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধির জন্য কোন পর্যায়টি অধিকতর গ্রহণযোগ্য— গাণিতিকভাবে বিশ্লেষণ করো৪

কার্নো ইঞ্জিনের সিলিন্ডারটি উৎস হতে 8.4 × 104 J তাপশক্তি নিয়ে অন্তরকে স্থাপিত হলে গ্যাসের প্রসারণ ঘটে এরপর এটি গ্রাহককে তাপ বর্জন করে। রফিক ইঞ্জিনটির তাপগ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে দক্ষতা দ্বিগুণ করার চেষ্টা করলো।
- ক.বিভব বিভাজক কী১
- খ.কম অভ্যন্তরীণ রোধবিশিষ্ট একাধিক ব্যাটারিকে কীভাবে ব্যবহার করলে বেশি বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে? ব্যাখ্যা করো২
- গ.কার্নো ইঞ্জিনের সিলিন্ডারটি গ্রাহককে কত তাপ বর্জন করবে তা নির্ণয় করো৩
- ঘ.রফিক সফল হয়েছিল কিনা— গাণিতিকভাবে বিশ্লেষণ করো৪

চিত্র-১ ও চিত্র-২ এ দুটি ইঞ্জিনে ব্যবহৃত 1 mole H2 গ্যাসের P \~ V লেখচিত্র দেখানো হলো।
- ক.তড়িৎ দ্বিমেরু কী১
- খ.একটি ডায়োড-এ কখন ব্রেকডাউন ঘটে? ব্যাখ্যা করো২
- গ.চিত্র-১ অনুসারে গ্যাসকে A অবস্থান থেকে B অবস্থানে নিলে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো৩
- ঘ.ইঞ্জিনদ্বয়ের মধ্যে কোনটি বেশি কার্যকর? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও৪
তাপ অপরিবাহী এবং তাপমাত্রা স্থির রেখে অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারের উভয়টিতে 1 × 105 Pa চাপে এবং 123°C তাপমাত্রায় 2 মোলার হিলিয়াম গ্যাস নেয়া হলো। অতঃপর সিলিন্ডারদ্বয়ের চাপের পরিমাণ এক-তৃতীয়াংশ হ্রাস করে পর্যবেক্ষণ করা হলো। এখানে হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে γ = 1.67 এবং R = 8.31 J mole−1 K−1।
- ক.তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি বিবৃত করো১
- খ.কোনো ইঞ্জিনের দক্ষতা 100% হতে পারে না— ব্যাখ্যা করো২
- গ.উদ্দীপকের তথ্য ব্যবহার করে তাপ অপরিবাহী পদার্থের সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকে উল্লিখিত সিলিন্ডারদ্বয় দ্বারা কৃতকাজের তুলনা করে মন্তব্য করো৪

চিত্র-১ ও চিত্র-২ দুটি ইঞ্জিনের P – V লেখচিত্র দেখানো হলো।
- ক.গাউসের সূত্রটি লেখো১
- খ.অ্যামিটারকে বর্তনীতে কীভাবে সংযুক্ত করতে হয়? ব্যাখ্যা করো২
- গ.চিত্র-১ অনুসারে গ্যাসকে A থেকে B অবস্থানে নিলে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো৩
- ঘ.ইঞ্জিনদ্বয়ের মধ্যে কোনটি বেশি কার্যকর? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও৪
নিচের চিত্রে ABCD একটি কার্নো চক্র দেখানো হয়েছে। উৎসের তাপমাত্রা 127°C।

P1 = 3.7 × 105 Nm−2 এবং প্রতিটি ধাপে সংকোচন বা প্রসারণের অনুপাত 2 : 1। এখানে γ = 1.4 এবং মোল সংখ্যা 1।
- ক.এনট্রপি কাকে বলে১
- খ.চলন্ত ফ্যানের নিচে ভেজা শরীরে ঠান্ডা অনুভব হয় কেন২
- গ.P3 এর মান নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের চক্রে মোট কৃতকাজ শূন্য হবে কিনা— গাণিতিকভাবে বিশ্লেষণ করো৪
5 × 105 Pa চাপে কোনো আবদ্ধ গ্যাসে 2400 J তাপ সরবরাহ করায় গ্যাসের আয়তন 1.6 × 103 cm3 থেকে পরিবর্তিত হয়ে 3.2 × 103 cm3 হলো। একজন শিক্ষার্থী উক্ত গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন 1.6 × 103 J পেল। সে উক্ত গ্যাসের তাপমাত্রা পরিমাপের জন্য একটি রোধ থার্মোমিটার ব্যবহার করল। থার্মোমিটারটি বরফবিন্দু, বাষ্পবিন্দু ও গ্যাসের চূড়ান্ত তাপমাত্রায় রোধ যথাক্রমে 12 Ω, 24 Ω ও 36 Ω প্রদর্শন করে।
- ক.প্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে১
- খ.CP > CV কেন২
- গ.উদ্দীপকে বর্ণিত গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের শিক্ষার্থীর প্রাপ্ত অন্তঃস্থ শক্তির পরিবর্তন সঠিক ছিল কি-না— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো৪
পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডারে এক মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন ২ গুণ করতে সমোষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে।
- ক.অভ্যন্তরীণ শক্তি কী?১
- খ.রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেমে উষ্ণতা হ্রাস পায় ব্যাখ্যা করো।২
- গ.রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করো।৩
- ঘ.শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল কিনা- গাণিতিকভাবে যাচাই করো।৪

n = 1 mole, γ = 1.4; R = 8.31 J mole−1 K−1
- ক.কার্নো চক্র কাকে বলে?১
- খ.সমোষ্ণ রেখার চেয়ে রুদ্ধতাপীয় রেখা অধিকতর খাড়া- ব্যাখ্যা করো।২
- গ.চিত্র থেকে BC অংশে কাজের পরিমাণ নির্ণয় করো।৩
- ঘ.চিত্রের AB এবং CD অংশে এনট্রপির পরিবর্তন একই হবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
একটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 340 K। এই তাপমাত্রায় ইঞ্জিনটি উৎস হতে 2200 J তাপ শোষণ করে এবং তাপ গ্রাহকে 240 K তাপমাত্রায় 1200 J তাপ বর্জন করে।
- ক.প্লাঙ্কের তাপগতিবিদ্যার ২য় সূত্র বিবৃত করো।১
- খ.H = 0.24I2Rt সমীকরণ অনুসারে H - R লেখচিত্রটি অঙ্কন করে প্রকৃতি কীরূপ হবে ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের আলোকে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো।৩
- ঘ.ইঞ্জিনটির উৎসের তাপমাত্রা 120 K বাড়ালে দক্ষতার কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে উপস্থাপন করো।৪

উপরের চিত্রে গ্যাসের চাপ প্রথমে ধীরে দ্বিগুণ এবং পরে দ্রুত তিনগুণ করলে তাপমাত্রা পেল 197.83°C। জাহিন দাবি করল পাত্রের গ্যাস হিলিয়াম।
- ক.শান্ট কী?১
- খ.হাইগেনের নীতি অপবর্তন সমর্থন করে কি না- ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের ১ম ক্ষেত্রে কৃতকাজ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের আলোকে জাহিনের দাবি সঠিক ছিল কি না- গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও।৪
দুটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা যথাক্রমে 327°C এবং 227°C। ইঞ্জিনদ্বয়ের প্রতিস্তরে সংকোচন ও প্রসারণের অনুপাত যথাক্রমে 1 : 2 এবং 1 : 3। উভয় ইঞ্জিনের কার্যনির্বাহক বস্তু 2 mol দ্বি-পরমাণুক গ্যাস।
- ক.এনট্রপি কাকে বলে?১
- খ.গ্যাসের ক্ষেত্রে দুই ধরনের আপেক্ষিক তাপ থাকে কেন? ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমোষ্ণ প্রসারণে কৃতকাজ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের কার্নো-ইঞ্জিনদ্বয়ের মধ্যে কোনটি বেশি কার্যক্ষম- গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো।৪
পিস্টন যুক্ত একই ধরনের দুটি ভিন্ন সিলিন্ডারে 10°C তাপমাত্রার 4 gm করে হাইড্রোজেন গ্যাস আছে। প্রথম সিলিন্ডারে আয়তন স্থির রেখে 410 J তাপ প্রদান করায় গ্যাসের তাপমাত্রা 15°C এ উন্নীত হলো। অপরপক্ষে দ্বিতীয় সিলিন্ডারে চাপ স্থির রেখে 410 J তাপ প্রদান করা হলো। [মোলার গ্যাস ধ্রুবক R = 8.31 Jmol−1 K−1]
- ক.তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি বিবৃত করো১
- খ.রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা (CV) নির্ণয় করো।৩
- ঘ.দ্বিতীয় সিলিন্ডারে গ্যাসের তাপমাত্রা 15°C এ উন্নীত হবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
কার্নো ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন বা প্রসারণের অনুপাত 1 : 6, এতে কার্যনির্বাহক বস্তু হিসাবে 3 মোল দ্বি-পরমাণুক গ্যাস ব্যবহার করা হলো। (γ = 1.4)

- ক.পানির ত্রৈধ বিন্দু কাকে বলে?১
- খ.প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে কেন? ব্যাখ্যা করো।২
- গ.কার্যনির্বাহক বস্তুকে A হতে B বিন্দুতে আনতে কৃতকাজ নির্ণয় করো।৩
- ঘ.প্রদত্ত ইঞ্জিনের কর্মদক্ষতা 55% অপেক্ষা বেশি হওয়া সম্ভব কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 727°C ও 227°C। ইঞ্জিনটি তাপ উৎস থেকে 1000 J তাপ গ্রহণ করে। একজন ইঞ্জিনিয়ার উক্ত ইঞ্জিনের দক্ষতা 60% এ উন্নীত করেন।
- ক.প্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে?১
- খ.মহাবিশ্বের এনট্রপি সর্বদা বৃদ্ধি পাচ্ছে- ব্যাখ্যা করো।২
- গ.ইঞ্জিনটি কৃতকাজের মান কত?৩
- ঘ.তাপ গ্রাহকের কী পরিবর্তন করে উদ্দীপকের ইঞ্জিনিয়ার প্রদত্ত দক্ষতায় উন্নীত করতে সক্ষম হয়েছিলেন? গাণিতিকভাবে ব্যাখ্যা দাও।৪
একটি তাপ ইঞ্জিন তাপ উৎস হতে 600 K তাপমাত্রায় 1100 J তাপ গ্রহণ করে 90 K তাপমাত্রার তাপগ্রাহকে 300 J তাপ বর্জন করে। তাপ উৎস ও তাপগ্রাহকে তাপমাত্রা বাড়ানো এবং কমানোর ব্যবস্থা আছে।
- ক.এনট্রপি কাকে বলে?১
- খ.গ্যাসের ক্ষেত্রে দুটি আপেক্ষিক তাপ থাকার কারণ বুঝিয়ে লেখ।২
- গ.ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করো।৩
- ঘ.তাপ ইঞ্জিনটিকে প্রত্যাবর্তী করতে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪
নিচের লেখচিত্রে ২ মোল কোনো গ্যাসের তাপমাত্রার সাথে চাপের পরিবর্তন দেখানো হলো। OA অংশে গ্যাসের আয়তন স্থির থাকে। স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ 12.5 J mol−1 K−1।

- ক.প্রত্যাবর্তী প্রক্রিয়ার সংজ্ঞা দাও।১
- খ.সমোষ্ণ প্রক্রিয়া ধীর প্রক্রিয়া কেন? ব্যাখ্যা করো।২
- গ.OA রেখায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো।৩
- ঘ.লেখচিত্রের AB ও BC অংশের কৃতকাজ গাণিতিক বিশ্লেষণ সহকারে তুলনা করো।৪
কোনো একদিন দ্বাদশ শ্রেণির দুই বান্ধবী পলি ও কলি দেশের দুই জেলায় অবস্থান করছিল। পলি ঐদিন যশোরের তাপমাত্রা দেখল 30°C এবং আপেক্ষিক আর্দ্রতা দেখল 55%। একই দিনে কলি কুমিল্লায় শুষ্ক ও আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারের তাপমাত্রা দেখল যথাক্রমে 33°C এবং 25.5°C। 33°C তাপমাত্রায় গ্লেইসারে উৎপাদক 1.62। [33°C, 30°C, 21°C এবং 20°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 337.83 mm, 31.83 mm, 18.68 mm এবং 17.54 mm পারদ চাপ।]
- ক.সম্পৃক্ত বাষ্পচাপ কী?১
- খ.স্থির তাপমাত্রায় বায়ুর ঘনত্ব এর চাপের সমানুপাতিক- ব্যাখ্যা করো।২
- গ.ঐ দিন যশোরের শিশিরাংক হিসাব করো।৩
- ঘ.ঐ দিন পলি বলছিল যে, সে কলির চেয়ে অধিক আরাম বোধ করবে- তার কথার সত্যতা গাণিতিকভাবে যাচাই করো।৪
নিচের উদ্দীপকটি লক্ষ্য করো:

চিত্রে গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন দেখানো হয়েছে। এখানে Q থেকে R এ যেতে তাপগতীয় ব্যবস্থায় 40 J তাপশক্তি সরবরাহ করা হয়েছে।
- ক.অভ্যন্তরীণ শক্তি কাকে বলে?১
- খ.রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়- ব্যাখ্যা করো২
- গ.উদ্দীপক অনুসারে R অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত?৩
- ঘ.উদ্দীপক অনুসারে, PQRP চক্রের প্রতিটি ধাপে কাজের তুলনা করো।৪
একটি তাপগতীয় ব্যবস্থায় 14 g নাইট্রোজেন গ্যাস 30°C তাপমাত্রায় ও 1 বায়ুমণ্ডলীয় চাপে রক্ষিত আছে। স্থিরচাপে এতে তাপশক্তি সরবরাহ করা হলে তাপমাত্রা 35°C হয়। পরবর্তীতে উপরোক্ত প্রক্রিয়াটি সমোষ্ণ প্রক্রিয়ায় একটি আদি অবস্থান হতে একই আয়তনের পরিবর্তন করে কৃত কাজের পরিমাপ করা হলো— (R = 8.31 Jmol−1 K−1, Cv = 20.8 Jmol−1 K−1)
- ক.তাপের যান্ত্রিক সমতা কী?১
- খ.গাড়ির টায়ার বিস্ফোরণের সময় কী ধরনের তাপগতীয় প্রক্রিয়া সংঘটিত হয়? ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকে স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো।৩
- ঘ.স্থির চাপ প্রক্রিয়া এবং সমোষ্ণ প্রক্রিয়ায় উদ্দীপকের নির্ণেয় কৃত কাজের মান সমান হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
নিচের উদ্দীপকটি লক্ষ করো:

চিত্রে গ্যাসের চাপ ও তাপমাত্রার পরিবর্তন দেখানো হয়েছে। এখানে, Q থেকে R এ যেতে তাপগতীয় ব্যবস্থায় 40 J তাপশক্তি সরবরাহ করা হয়েছে।
- ক.অভ্যন্তরীণ শক্তি কাকে বলে?১
- খ.রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম উষ্ণ হয়— ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপক অনুসারে R অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত?৩
- ঘ.উদ্দীপক অনুসারে, PQRP চক্রের প্রতিটি ধাপে কাজের তুলনা করো।৪

চিত্রে 1 mole পরিমাণ কোনো গ্যাসের ক্ষেত্রে দুটি সমোষ্ণ লেখ দেখানো হয়েছে। গ্যাসটির স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ 25.18 J mol−1 K−1।
- ক.এনট্রপি কাকে বলে?১
- খ.তাপ উৎস ও তাপগ্রাহকের তাপমাত্রার মধ্যে পার্থক্য কমে গেলে ইঞ্জিনের দক্ষতাও কমে যায়- ব্যাখ্যা করো।২
- গ.CD অংশে কৃতকাজের পরিমাণ নির্ণয় করো।৩
- ঘ.A হতে C তে নিতে তাপশক্তির পরিবর্তন B হতে D তে নিতে তাপশক্তির পরিবর্তনের সমান হবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
ক্লসিয়াস পিস্টন যুক্ত সিলিন্ডারে এক মোল হাইড্রোজেন গ্যাস নিয়ে P \~ V এর লেখচিত্র নিম্নে প্রদর্শিত চক্রটির অনুরূপ একটি চক্র পেলেন। ক্লসিয়াসের মতে এটি একটি প্রত্যাবর্তী চক্র।

- ক.তাপগতিবিদ্যার ২য় সূত্র বিবৃত করো।১
- খ.রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে সংকুচিত করলে তাপমাত্রা বৃদ্ধি পায় ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপক অনুসারে হাইড্রোজেন গ্যাসকে B হতে C তে আনতে কৃতকাজের পরিমাণ নির্ণয় করো।৩
- ঘ.ক্লসিয়াসের দাবিটি যৌক্তিক কিনা ব্যাখ্যা করো।৪
56 g নাইট্রোজেন গ্যাসকে একটি ইঞ্জিনের সাহায্যে প্রথমে সমোষ্ণ প্রক্রিয়ায় ও পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন তিনগুণ করা হলো। ইঞ্জিনটি 127°C এবং 27°C তাপমাত্রায় কার্যকর আছে। (নাইট্রোজেনের আনবিক ভর 28 g)
- ক.তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি বিবৃত করো।১
- খ.সংবেদনশীল বৈদ্যুতিক যন্ত্রে সান্টের ব্যবহার জরুরি কেন?— ব্যাখ্যা করো।২
- গ.ইঞ্জিনটির কর্মদক্ষতা নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের কোন প্রক্রিয়ায় কৃতকাজ বেশি হবে?— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।৪

উপরের P-V চিত্রটি একটি প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের।
- ক.বদ্ধ সিস্টেম কী?১
- খ.সমোষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য কেন? ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের তাপ ইঞ্জিনে সমোষ্ণ প্রসারণে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো।৩
- ঘ.উৎসের তাপমাত্রা স্থির রেখে ইঞ্জিনটির দক্ষতা 1.5 গুণ করা সম্ভব কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
0°C তাপমাত্রার 0.07 kg বরফকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেয়া হলো। এতে বিভব শক্তির 55% তাপে রূপান্তরিত হলো এবং এই তাপ সমস্ত বরফকে গলিয়ে দিলো। কিছু সময় পর বরফগলা পানির তাপমাত্রা 5°C এ উন্নীত হলো। দেয়া আছে, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 3.36 × 105 J kg−1 এবং পানির আপেক্ষিক তাপ 4200 Jkg−1 K−1।
- ক.তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি বিবৃত করো।১
- খ.সমআয়তন প্রক্রিয়ায় কাজ শূন্য কেন? ব্যাখ্যা দাও।২
- গ.বরফ খণ্ডটি কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল?৩
- ঘ.বরফ গলন এবং বরফগলা পানির তাপমাত্রা বৃদ্ধি কোন ক্ষেত্রে পরিবেশের উপর অধিক প্রভাব পড়বে? এনট্রপির আলোকে ব্যাখ্যা করো।৪

1 atm = 105 Nm−2; γ = 1.4; D বিন্দুতে তাপমাত্রা = 330 K
- ক.তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কী?১
- খ.রেডনের অর্ধায়ু 2.83 দিন বলতে কী বুঝো?২
- গ.DB সংকোচনে কৃতকাজের মান নির্ণয় করো।৩
- ঘ.DB এবং DA পথে একই পরিমাণ সংকোচনে দুটি লেখের জন্য তাপমাত্রা এক নয় কেন? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
একটি কার্নো ইঞ্জিন 500 K তাপমাত্রায় উৎস থেকে 1250 J তাপ গ্রহণ করে এবং তাপ গ্রাহকে 700 J তাপ বর্জন করে। ইঞ্জিনের তাপ উৎস ও তাপগ্রাহক উভয়েরই তাপশক্তির পরিবর্তন সাপেক্ষে ইঞ্জিনের দক্ষতা 20% বৃদ্ধি করা সম্ভব।
- ক.অভ্যন্তরীণ শক্তি কাকে বলে?১
- খ.'উষ্ণতামিতি পদার্থ হিসাবে পারদ ব্যবহার সুবিধাজনক'- ব্যাখ্যা করো।২
- গ.তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের ইঞ্জিনটির দক্ষতা বৃদ্ধি করা সংক্রান্ত তথ্যটি গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডারে এক মোল হিলিয়াম গ্যাস রাখা আছে। পরবর্তীতে উক্ত হিলিয়ামের আয়তন প্রথমে সমোষ্ণ প্রক্রিয়ায় এবং পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 1.5 গুণ করা হলো।
- ক.তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিবৃত করো।১
- খ.প্রান্তীয় বিভব বর্তনীর তড়িচ্চালক বল অপেক্ষা ছোট হয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপক অনুযায়ী কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পন্ন হয়েছে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দাও।৪

চিত্রে P – V লেখচিত্র দ্বারা একটি চক্রীয় প্রক্রিয়া দেখানো হয়েছে। এখানে, A বিন্দুতে তাপমাত্রা = 300 K, স্থির আয়তনে মোলার আঁততাপ = 20.78 Jmol−1 K−1, মোল সংখ্যা = 1.6, γ = 1.4 এবং 1 atm = 105 Nm−2
- ক.অন্তঃস্থ শক্তির সংজ্ঞা দাও।১
- খ.কার্নোর ইঞ্জিনের কার্যনির্বাহক বস্তু পরিবর্তন করলে ঐ ইঞ্জিনের দক্ষতার কোনরূপ পরিবর্তন হবে না কেন? ব্যাখ্যা করো।২
- গ.AB পথে কৃতকাজের মান নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের চক্রীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য হবে কিনা— গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মতামত দাও।৪

চিত্রে 1 gm পানি তরল হতে বাষ্পীভূত হবার দুটি স্তর দেয়া আছে। D বিন্দুতে বাষ্পের আয়তন 1700 cc। (পানির আপেক্ষিক তাপ 4200 Jkg−1 K−1)
- ক.তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি লিখো।১
- খ.কার্নোর ইঞ্জিনে দ্বিতীয় ধাপে তাপমাত্রার হ্রাস ঘটে কেন?২
- গ.AB পথে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো।৩
- ঘ.BD পথে অন্তঃস্থ শক্তি নির্ণয় করা সম্ভব— গাণিতিকভাবে যাচাই করো।৪
নিচের চিত্রে কার্নো ইঞ্জিনের কার্যকরী পদার্থের চারটি ধাপ দেখানো হলো-

- ক.অভ্যন্তরীণ শক্তি কাকে বলে?১
- খ.জগতের এনট্রপি বৃদ্ধি পাচ্ছে— ব্যাখ্যা করো২
- গ.C বিন্দুতে চাপ নির্ণয় করো।৩
- ঘ.প্রতিটি ধাপে এনট্রপি হিসাব করে ইঞ্জিনটির প্রত্যাগামিতা কি যাচাই করা সম্ভব? গাণিতিক বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।৪
তাপ সুপরিবাহী ও অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে 3 × 105 Pa চাপে ও 750 K তাপমাত্রায় 1 mol নাইট্রোজেন গ্যাস আছে। অতঃপর উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো। নাইট্রোজেনের ক্ষেত্রে γ = 1.4 এবং R = 8.31 Jmol−1 K−1।
- ক.পানির ত্রৈধ বিন্দু কাকে বলে?১
- খ.CV < CP কেন? ব্যাখ্যা করো।২
- গ.অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো।৩
- ঘ.সিলিন্ডারের মধ্যে কৃতকাজের তুলনা করো।৪
দু'টি তাপ ইঞ্জিন 400 K এবং 800 K তাপমাত্রার ব্যবধানে কার্যকর। ইঞ্জিন দু'টিতে ব্যবহৃত জ্বালানীর আঃ তাপ যথাক্রমে 2000 Jkg−1 K−1 এবং 1500 Jkg−1 K−1। ইঞ্জিন দুটিতে 10 gm ভরের ভিন্ন কার্যকর পদার্থ ব্যবহার করা হয়েছে।
- ক.ত্রৈধ বিন্দু কাকে বলে?১
- খ.\"এনট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক\"— ব্যাখ্যা করো।২
- গ.প্রথম ইঞ্জিনটির দক্ষতা 10% বাড়াতে হলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে?৩
- ঘ.উদ্দীপকের আলোকে কোন ইঞ্জিনটি বেশি পরিবেশবান্ধব হবে? তোমার মতামত গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
একজন ফুটবলার অনুশীলন করার সময় হঠাৎ লক্ষ করলো যে, ফুটবলটি ফেটে বাতাস বের হচ্ছে। সে আরও লক্ষ করলো যে, ফুটবল থেকে যে বাতাস বের হচ্ছে তা পারিপার্শ্বিকের তুলনায় উষ্ণ। ফুটবলের অভ্যন্তরস্থ বায়ুর তাপমাত্রা 27°C, বায়ুর চাপ 2 atm, বায়ুর আয়তন 1 m3 এবং γ = 1.4 ছিল।
- ক.এন্ট্রপি কী?১
- খ.রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে সংনমিত করলে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যা করো।২
- গ.ফুটবল থেকে নির্গত বায়ুর চূড়ান্ত আয়তন নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের ফুটবলের ভিতর থেকে নির্গত বাতাস পারিপার্শ্বিকের তুলনায় গরম হওয়ার কারণ কী? গাণিতিকভাবে বিশ্লেষণপূর্বক ব্যাখ্যা করো।৪
সিয়াম 1 kg বরফকে -10°C তাপমাত্রা হতে 30°C তাপমাত্রার পানিতে পরিণত করে। সামির 30°C তাপমাত্রার 1 kg পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করে। সিয়াম দাবি করলো তার প্রক্রিয়াটি বেশি শৃঙ্খল।
Sw = 4200 Jkg−1 K−1, Lf = 3.36 × 105 Jkg−1, Sice = 2100 Jkg−1 K−1 এবং Lv = 2.26 × 106 Jkg−1
- ক.তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিবৃত করো।১
- খ.রুদ্ধতাপীয় প্রসারণ এবং সংকোচনে অন্তঃস্থ শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো।২
- গ.সামিরের প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ নির্ণয় করো।৩
- ঘ.সিয়ামের দাবি সঠিক কিনা— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো।৪
একটি ইঞ্জিন 321°C তাপমাত্রার তাপ উৎস থেকে 521 J তাপ গ্রহণ করে 21°C তাপমাত্রার তাপ গ্রাহকে কিছু তাপ বর্জন করে।
- ক.ভরের আপেক্ষিকতা কী?১
- খ.Cp, Cv এর চেয়ে বড় কি? ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকে উল্লিখিত ইঞ্জিন দ্বারা কৃতকাজ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকে উল্লিখিত ইঞ্জিনটির দক্ষতা 4 গুণ করা সম্ভব কিনা— গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪

- ক.প্রবাহ ঘনত্ব কী?১
- খ.উদ্দীপকটি যে ইঞ্জিনের লেখচিত্র প্রকাশ করে তা ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের ইঞ্জিনের সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের ইঞ্জিনের সাথে সাধারণ ইঞ্জিনের ভিন্নতা আছে কি? বিশ্লেষণসহ মতামত দাও।৪
A ও B দুটি ইঞ্জিন। A ইঞ্জিনটি –60°C তাপমাত্রার নিম্ন তাপাধার থেকে 2400 তাপ গ্রহণ করে এবং উচ্চ তাপাধারে 3600 J তাপ বর্জন করে। অপরদিকে B ইঞ্জিন ১ম ধাপে 0°C তাপমাত্রার 5 kg বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করে এবং ২য় ধাপে 0°C তাপমাত্রার 5 kg পানিকে 100°C তাপমাত্রার পানিতে পরিণত করে। বরফ গলনের আপেক্ষিক সুপ্তভাগ 336000 Jkg−1 এবং পানির আঃ তাপ 4200 Jkg−1 K−1
- ক.তাপ ইঞ্জিন কী?১
- খ.রুদ্ধতাপীয় প্রক্রিয়ার পাত্রের দেওয়াল অপরিবাহী রাখা হয় কেন?২
- গ.A-ইঞ্জিনের উচ্চ তাপাধারের তাপমাত্রা নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের ইঞ্জিনের ১ম ও ২য় ধাপে এনট্রপির পরিবর্তন সমান হবে কি? গাণিতিক মতামত উপস্থাপন করো।৪
জাহেদ ও শাহেদ সহপাঠী। জাহেদ পদার্থবিজ্ঞান ল্যাবে একটি রোধ থার্মোমিটার নিলো। যার বরফ বিন্দু ও বাষ্প বিন্দুতে রোধ 12 Ω এবং 24 Ω। অপরদিকে, শাহেদ 5 atm চাপবিশিষ্ট একটি পাত্রে আবদ্ধ গ্যাসে 2400 J তাপশক্তি সরবরাহ করে। এতে গ্যাসের আয়তন 1600 cm3 থেকে 3200 cm3 হয় এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় 1589.4 J।
- ক.প্রত্যাগামী প্রক্রিয়া কী?১
- খ.কীভাবে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করা যায়? ব্যাখ্যা করো।২
- গ.250°C তাপমাত্রায় জাহেদের থার্মোমিটারের রোধ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকে শাহেদের পরীক্ষণটি তাপগতিবিদ্যার ১ম সূত্রকে সমর্থন করে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
0°C তাপমাত্রার 1 g পানিকে বরফে পরিণত করতে রেফ্রিজারেটরটি ন্যূনতম কাজ সম্পাদন করে Q2 তাপ অপসারণ করে এবং Q1 তাপ পরিবেশে বর্জন করে। পরবর্তীতে রেফ্রিজারেটরের পরিবর্তে এমন একটি তাপ ইঞ্জিন প্রতিস্থাপন করা হলো যেনো এটি রেফ্রিজারেটরের ঠিক বিপরীত আচরণ করে। (পানির আপেক্ষিক তাপ 4200 Jkg−1 K−1 এবং বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 336000 Jkg−1)।

- ক.অন্তঃস্থ শক্তি কী?১
- খ.সমোষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে গ্যাসের আপেক্ষিক তাপ ব্যাখ্যা করো।২
- গ.রেফ্রিজারেটরটির কার্যসম্পাদনের সহগ নির্ণয় করো।৩
- ঘ.তাপ ইঞ্জিনটি প্রত্যাগামী হবে কিনা? এনট্রপির সাহায্যে গাণিতিক বিশ্লেষণপূর্বক মন্তব্য করো।৪
সুজানা প্রমাণ চাপে 50°C তাপমাত্রায় একটি সিলিন্ডারে 64 gm অক্সিজেন গ্যাস নিয়ে পরীক্ষা করছিল। সে গ্যাসটিকে রুদ্ধতাপীয় পদ্ধতিতে সংকুচিত করে তাপমাত্রা 150°C এ উন্নীত করল।
- ক.তাপগতিদ্যার শূন্যতম সূত্রটি বিবৃত করো।১
- খ."সমআয়তন প্রক্রিয়ার সিস্টেমের কৃতকাজ শূন্য।"- ব্যাখ্যা করো।২
- গ.সুজানার ব্যবহৃত গ্যাসটির চূড়ান্ত চাপ কত?৩
- ঘ.গ্যাসের আয়তনের কীরূপ পরিবর্তন ঘটে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪

চিত্রে কোনো তাপগতীয় ব্যবস্থাকে ABC, AC ও ADC পথে A থেকে C বিন্দুতে নেয়া হলো। A ও C বিন্দুতে ব্যবস্থাটির অন্তঃস্থশক্তি যথাক্রমে 100 J ও 600 J।
- ক.অন্তঃস্থশক্তি কাকে বলে?১
- খ.তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র হতে কীভাবে তাপমাত্রার ধারণা পাওয়া যায়- ব্যাখ্যা করো।২
- গ.AC পথে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো।৩
- ঘ.কোন পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ বেশি- গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪
একটি কার্নোর ইঞ্জিন 200°C তাপমাত্রায় তাপ উৎস থেকে 600 J তাপ গ্রহণ করে এবং গ্রাহকে 400 J তাপ বর্জন করে। ইঞ্জিনটির উৎসের তাপমাত্রা পরিবর্তন না করেও যন্ত্রের দক্ষতা 70% করা সম্ভব।
- ক.মোলার তাপ ধারণ ক্ষমতা কাকে বলে?১
- খ."জগতের তাপীয় মৃত্যুর কারণ তাপীয় সাম্যাবস্থা।"- ব্যাখ্যা করো।২
- গ.তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের দক্ষতা সম্পর্কে উক্তিটি যথার্থ কি-না? গাণিতিকভাবে যাচাই করো।৪
একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 1025°C ও 475°C এর চারটি ধাপে কৃতকাজের পরিমাণ যথাক্রমে 1015 J, 1070 J, 480 J ও 230 J.
- ক.এনট্রপি কাকে বলে?১
- খ.প্রকৃতিতে স্বাভাবিক নিয়মে সংঘটিত সকল তাপগতীয় প্রক্রিয়াই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া- ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের ইঞ্জিনটি তাপগ্রাহকে কী পরিমাণ তাপ বর্জন করবে নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকে কার্নো ইঞ্জিনটির উৎসের তাপমাত্রা 48°C বৃদ্ধি করলে দক্ষতার পরিবর্তন এবং তাপগ্রাহকের তাপমাত্রা 48°C হ্রাস করলে দক্ষতার পরিবর্তন একই হবে কি-না- গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।৪
চিত্রে একটি কার্নো ইঞ্জিনের P \~ V লেখচিত্র দেখানো হলো :

- ক.আপেক্ষিক রোধ কাকে বলে?১
- খ.তাপগতিবিদ্যায় P-V লেখচিত্রের ক্ষেত্রফল কী প্রকাশ করে? ব্যাখা করো।২
- গ.উদ্দীপকের ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের ইঞ্জিনটি প্রত্যাগামী না অপ্রত্যাগামী— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।৪
একটি প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 550°C এবং 138°C। সমোষ্ণ প্রসারণে গৃহীত তাপের পরিমাণ 850 J।

- ক.রোধের উষ্ণতা সহগ কাকে বলে?১
- খ.Cp এবং Cv এর মধ্যে কোনটি বড়- ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের AB অংশের এনট্রপি নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের তাপ ইঞ্জিনটির দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
পরীক্ষাগারে 750 num পারদ চাপে এবং 30°C তাপমাত্রায় পিস্টনযুক্ত দুটি গ্যাস সিলিন্ডারের প্রতিটিতে 2 mol ত্রিপরমাণুক গ্যাস রাখা আছে। উভয় সিলিন্ডারে চাপ অপসারণ করে প্রথম সিলিন্ডারের গ্যাসের আয়তন দ্রুত দ্বিগুণ করা হয়। অপরদিকে দ্বিতীয় সিলিন্ডারে গ্যাসের আয়তন ধীরে ধীরে দ্বিগুণ হয়।
- ক.এনট্রপি কাকে বলে?১
- খ.জগতের তাপীয় মৃত্যুর জন্য দায়ী এনট্রপি ব্যাখ্যা করো।২
- গ.প্রথম সিলিন্ডারে গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো।৩
- ঘ.উভয় সিলিন্ডারে চাপ অপসারণে কৃতকাজ সমান হবে কি? গাণিতিক বিশ্লেষণ করো।৪
একটি মটর গাড়ি তৈরির কোম্পানি তাদের গাড়ির জন্য 40% দক্ষতাসম্পন্ন একটি ইঞ্জিন তৈরি করল। ইঞ্জিনটি 600 K তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ করে।
- ক.তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি বিবৃত করো।১
- খ.পারদ একটি উত্তম উষ্ণতামিতিক পদার্থ- ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের ইঞ্জিনটির তাপ গ্রাহকের তাপমাত্রা কত?৩
- ঘ.কোম্পানিটি তাদের ইঞ্জিনের দক্ষতা 10% বাড়ানোর ক্ষেত্রে উৎসের তাপমাত্রা বৃদ্ধি অথবা গ্রাহকের তাপমাত্রা হ্রাস কোনটি সুবিধাজনক? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
একটি তাপ ইঞ্জিন গৃহীত তাপের এক-তৃতীয়াংশ বর্জন করে। উৎসের তাপমাত্রা 200 K বৃদ্ধি করলে দক্ষতা 80% হয়। ইঞ্জিনটি তাপ উৎস থেকে 1500 J তাপ গ্রহণ করে।
- ক.তাপীয় সমতা বলতে কী বুঝ?১
- খ.দুটি বরফখন্ড একটির উপর অপরটি চেপে ধরলে তা একটি খণ্ডে পরিণত হয় কেন?২
- গ.উদ্দীপকের ডাটা ব্যবহার করে প্রথম পর্যায়ে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো।৩
- ঘ.উৎসের তাপমাত্রা স্থির রেখে উদ্দীপকে উল্লিখিত যন্ত্রটিকে কীভাবে প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তর করা যায়- গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো।৪

- ক.তাপীয় সমতা কী?১
- খ.সমোষ্ণ প্রক্রিয়ায় গ্যাস দ্বারা সম্পাদিত কাজ সরবরাহকৃত তাপশক্তির সমান হয়, ব্যাখ্যা করো।২
- গ.B ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের আলোকে কোন ইঞ্জিনটি বেশি পরিবেশবান্ধব হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও।৪
STP তে 64 gm হিলিয়াম গ্যাসকে সমোষ্ণ প্রক্রিয়ায় এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আলাদা আলাদাভাবে প্রতি ধাপে আয়তন তিনগুণ প্রসারিত করা হলো। ফলে চাপ ও আয়তনের পরিবর্তন হয় এবং কাজ সম্পন্ন হয়। [R = 8.31 JK−1 mol−1, γ = 1.40]
বি.দ্র.: হিলিয়াম গ্যাস এক পরমাণুক হওয়ায় γ = 1.67
- ক.সিস্টেম কী?১
- খ.তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি শক্তির নিত্যতার একটি বিশেষ রূপ মাত্র- ব্যাখ্যা করো।২
- গ.রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন পরিবর্তনে চূড়ান্ত চাপ নির্ণয় করো।৩
- ঘ.উভয়ক্ষেত্রে কৃতকাজ অভিন্ন হবে কি? গাণিতিক বিশ্লেষণ দাও।৪
একটি কার্নো ইঞ্জিন যখন 310 K তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা 40%। ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন করে কর্মদক্ষতা বৃদ্ধি করা যায়।
- ক.এনট্রপি কী?১
- খ.রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে— ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের ইঞ্জিনের উৎসের তাপমাত্রা নির্ণয় করো।৩
- ঘ.কর্মদক্ষতা 80% করতে হলে উৎসের তাপমাত্রা দ্বিগুণ করতে হবে কি-না? গাণিতিক যুক্তি দাও।৪
তাপ পরিবাহী ও অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে 2 × 105 Pa চাপে ও 600 K তাপমাত্রায় 1 mol হিলিয়াম গ্যাস আছে। পরবর্তীতে উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো। (হিলিয়ামের ক্ষেত্রে γ = 1.67 এবং R = 8.31 J mol−1 k−1)
- ক.তাপ গতিবিদ্যার ১ম সূত্রটি বিবৃত কর।১
- খ.সমোষ্ণ প্রক্রিয়ায় dW = dQ কেন? ব্যাখ্যা কর।২
- গ.অপরিবাহী সিলিন্ডারে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় কর।৩
- ঘ.সিলিন্ডারদ্বয়ের মধ্যে কোনটির ক্ষেত্রে কৃতকাজ বেশি? যাচাই কর।৪
দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের দু'জন শিক্ষার্থী, সুজন ও শৈলী, একটি আদর্শ গ্যাসকে 27°C তাপমাত্রা ও 300 cm পারদ চাপে যথাক্রমে সমোষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করল। গ্যাসটি দ্বিপরমাণুক।
- ক.পানির ত্রৈধবিন্দু কাকে বলে?১
- খ.P \~ V লেখচিত্রে রুদ্ধতাপীয় রেখাকে সম-এন্ট্রপি রেখা বলা হয় কেন?২
- গ.শৈলী কর্তৃক সংঘটিত তাপগতীয় পরিবর্তনে গ্যাসটির তাপমাত্রা কত হবে?৩
- ঘ.উদ্দীপকের আলোকে সুজন ও শৈলীর মধ্যে কে বেশি কাজ সম্পাদন করবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।৪
A প্রক্রিয়ার 2 kg পানিকে 0°C তাপমাত্রা থেকে বাষ্পে রূপান্তরিত করা হলো। অন্যদিকে B প্রক্রিয়ায় 10°C তাপমাত্রার 5 kg পানিকে 100°C তাপমাত্রার পানিতে পরিণত করা হলো। (পানির আপেক্ষিক তাপ 4200 J kg−1 K−1 এবং পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ 2.26 × 106 J kg−1)
- ক.আপেক্ষিক তাপ কাকে বলে?১
- খ.তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে তাপ উৎপন্ন হয় কেন? ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকে A প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকে কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মাত্রা বেশি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
একজন শিক্ষার্থী লিখন 84 kJ তাপ সরবরাহ করে 30°C তাপমাত্রার 5 kg পানিকে উত্তপ্ত করল। অপর শিক্ষার্থী নিয়ন তাপ সরবরাহ করে 100°C তাপমাত্রার পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করল। পানির আপেক্ষিক তাপ 4200 J kg−1 K−1 এবং বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ 2.26 × 106 Jkg−1।
- ক.সমোষ্ণ প্রক্রিয়া কাকে বলে?১
- খ.পৃথিবীর তড়িৎ বিভব শূন্য ধরা হয় কেন? ব্যাখ্যা কর।২
- গ.লিখন পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছিল? নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের কোন প্রক্রিয়াটি অধিক পরিবেশবান্ধব? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।৪
30°C তাপমাত্রার 0.05 kg পানিকে স্বাভাবিক চাপে 2 × 10−3 m3 আয়তনের বাষ্পে পরিণত করা হলো। এ প্রক্রিয়ায় সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তন 1.28 × 104 J। [পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, Lv = 2.26 × 106 J kg−1 এবং পানির আপেক্ষিক তাপ, S = 4200 J kg−1 K−1]
- ক.উষ্ণতা কাকে বলে?১
- খ.রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়- ব্যাখ্যা দাও।২
- গ.উদ্দীপকের পানিকে বাষ্পে পরিণত করার জন্য এনট্রপির পরিবর্তন কত হবে নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের প্রক্রিয়াটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কি-না- গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই কর।৪
তাসিন নিচের লেখচিত্রের চক্রটি বিশ্লেষণ করে বলল, এটি কার্নোর চক্র।

মোলার গ্যাস ধ্রুবক 8.31 J mol−1 K−1।
- ক.আধানের কোয়ান্টায়ন কী?১
- খ.সমান্তরাল পাত ধারকের ধারকত্ব পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে কি? ব্যাখ্যা কর।২
- গ.1 মোল আদর্শ গ্যাসের জন্য উদ্দীপকের AB অংশে কৃতকাজ নির্ণয় কর।৩
- ঘ.তাসিনের বিশ্লেষণ সঠিক ছিল কি না এনট্রপি পরিবর্তনের সাপেক্ষে গাণিতিক বিশ্লেষণসহ মন্তব্য কর।৪
একটি ইঞ্জিনের সাহায্যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 16 gm হাইড্রোজেন গ্যাসের আয়তন সমোষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিগুণ করা হলো। ইঞ্জিনটি 227°C এবং 0°C তাপমাত্রায় কার্য সম্পাদন করতে পারে।
- ক.এনট্রপি কাকে বলে?১
- খ.Cp অপেক্ষা Cv ছোট কেন? ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় কর।৩
- ঘ.একই পরিমাণ প্রসারণের জন্য উদ্দীপকের আলোকে কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পাদিত হবে তার গাণিতিক বিশ্লেষণ দাও।৪
একটি কার্নো ইঞ্জিন সমোষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমোষ্ণ সংকোচন ও রুদ্ধতাপীয় সংকোচন এ চারটি ধাপে কাজ করে। ইঞ্জিনের তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 1000°C ও 500°C। ধাপ চারটিতে সম্পাদিত কাজের পরিমাণ যথাক্রমে 900 J, 800 J, 500 J ও 250 J।
- ক.ধারকত্বের সংজ্ঞা দাও।১
- খ.গোলকের অভ্যন্তরে সকল বিন্দুতে বিভব সমান– ব্যাখ্যা কর।২
- গ.ইঞ্জিন কর্তৃক মোট সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের ইঞ্জিনটির তাপ উৎসের তাপমাত্রা বাড়ানোর চেয়ে তাপ গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমালে দক্ষতা আরও বৃদ্ধি পাবে— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যথার্থতা যাচাই কর।৪
একটি প্রত্যাগামী ইঞ্জিন গৃহীত তাপের ১/৬ অংশ কাজে পরিণত করে। এর তাপগ্রাহকের তাপমাত্রা 54 K কমলে দক্ষতা দ্বিগুণ হয়। উৎসে ব্যবহৃত পদার্থের ভর m একক ও আপেক্ষিক তাপ S একক।
- ক.অন্তঃস্থ শক্তি কাকে বলে?১
- খ.ইঞ্জিনের কর্মদক্ষতা ও রেফ্রিজারেটরের কার্যসম্পাদক গুণাঙ্কের মধ্যে পার্থক্য নিরূপণ কর।২
- গ.এর তাপ উৎসের তাপমাত্রা নির্ণয় কর।৩
- ঘ.ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করা হলে উৎসে ব্যবহৃত পদার্থের এনট্রপি বাড়বে না-কি কমবে গাণিতিকভাবে ব্যাখ্যা দাও।৪
একটি তাপ ইঞ্জিনের গৃহীত তাপ ও বর্জিত তাপের অনুপাত 5 : 2. উৎসের তাপমাত্রা 110 K বাড়ালে দক্ষতা 70% হয়। ইঞ্জিনটি তাপ উৎস হতে 1200 J তাপ গ্রহণ করে।
- ক.পরাবৈদ্যুতিক ধ্রুবক কী?১
- খ.চার্জিত গোলাকার পরিবাহীর কেন্দ্রে ও পৃষ্ঠে বিভব সমান— ব্যাখ্যা কর।২
- গ.ইঞ্জিনটির দক্ষতা বের কর।৩
- ঘ.তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে এটিকে কীভাবে প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তর সম্ভব—বিশ্লেষণ কর।৪
শহীদ একটি ইঞ্জিন তৈরি করে দাবি করল তার ইঞ্জিনটি কার্নোর প্রত্যাগামী ইঞ্জিন। এটি উৎস হতে গৃহীত তাপের এক-চতুর্থাংশ কাজে পরিণত করে বাকী 300 J তাপগ্রাহকে বর্জন করে। শহীদ তার ইঞ্জিনের তাপ উৎস ও গ্রাহকের তাপমাত্রা পেয়েছিল যথাক্রমে 350 K ও 310 K।
- ক.তাপগতিবিদ্যার ২য় সূত্র লিখ।১
- খ.তাপের পরিবহন অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কেন? ব্যাখ্যা কর।২
- গ.তাপ উৎসের তাপ নির্ণয় কর।৩
- ঘ.বাস্তবে দেখা গেল তার দাবি সঠিক নয়। ইঞ্জিনটিকে প্রত্যাগামী করতে কী ধরনের পরিবর্তন করতে হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।৪
পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। 300 Pa স্থির চাপে ধীরে ধীরে 600 J তাপশক্তি সরবরাহ করায় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ হলো 900 J।
- ক.তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কী?১
- খ.রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় কেন?২
- গ.গ্যাসের আয়তনের পরিবর্তন নির্ণয় কর।৩
- ঘ.\"উদ্দীপক অনুসারে শক্তির সংরক্ষণশীল নীতিটি লঙ্ঘিত হয় না।\" – গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এর সত্যতা যাচাই কর।৪
একটি প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের, তাপ উৎস এবং তাপগ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 550°C এবং 138°C। সমোষ্ণ প্রসারণে গৃহীত তাপের পরিমাণ 750 J.

- ক.তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি কী?১
- খ.গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলতে কী বুঝায়?২
- গ.উদ্দীপকের তাপ ইঞ্জিনের তৃতীয় ধাপে এনট্রপির পরিবর্তন নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের তাপ ইঞ্জিনটির দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
পদার্থবিজ্ঞানের একজন গবেষক সকল দোষত্রুটিমুক্ত একটি তাপ ইঞ্জিন তৈরি করলেন; যা কার্নো ইঞ্জিনের সাথে তুলনীয়। ইঞ্জিনটি 200°C তাপমাত্রায় তাপ উৎস থেকে 600 J তাপ গ্রহণ করে এবং গ্রাহকে 400 J তাপ বর্জন করে। তিনি বললেন, \"উৎসের তাপমাত্রা পরিবর্তন না করেও যন্ত্রের দক্ষতা 70% করা সম্ভব।\"
- ক.অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে?১
- খ.ক্লিনিক্যাল থার্মোমিটারের 0°F থেকে দাগ কাটা থাকে না কেন? ব্যাখ্যা কর।২
- গ.তাপগ্রাহকের তাপমাত্রা নির্ণয় কর।৩
- ঘ.গবেষকের উক্তিটি যথার্থ কি-না? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।৪
একটি কার্নো ইঞ্জিন 510 K তাপমাত্রার উৎস থেকে 1400 J তাপ শোষণ করে গ্রাহকে 800 J তাপ বর্জন করে।
- ক.তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কী?১
- খ.জগতের তাপীয় মৃত্যু বলতে কী বুঝ?২
- গ.ইঞ্জিনটির কর্মদক্ষতা নির্ণয় কর।৩
- ঘ.ইঞ্জিনটির কর্মদক্ষতা 54% করতে হলে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা গাণিতিকভাবে ব্যাখ্যা কর।৪
একটি কফিপটে নাড়ানীর সাহায্যে খুব জোরে কফি নাড়া হলো। ফলে কফির আয়তন 50 cm3 বৃদ্ধি পেল। একই সময়ে কফিপট হতে 40 J তাপ পরিবহন এবং পরিচলন পদ্ধতিতে নির্গত হলো। বায়ুর চাপ = 1 × 105 Nm−2।
- ক.তাপীয় সিস্টেম কী?১
- খ.ইঞ্জিনের দক্ষতা কখনোই 100% হতে পারে না—ব্যাখ্যা কর।২
- গ.কফির উপর কতটুকু কাজ করা হলো?৩
- ঘ.এটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কি-না যাচাই করে ব্যাখ্যা কর।৪
0°C তাপমাত্রার 505 g বরফকে 47.5°C তাপমাত্রার 4.8 kg পানির সাথে মেশানো হলো। [বরফ গলনে আপেক্ষিক সুপ্ততাপ Lf = 3,36,000 J kg−1, পানির আপেক্ষিক তাপ, S = 4200 J kg−1 K−1 ও পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, Lv = 22,68,000 J kg−1]
- ক.হল ক্রিয়া কী?১
- খ.ধাতুসমূহের সূচন কম্পাঙ্ক না থাকলে কী ঘটত ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকে শুধুমাত্র বরফ গলার ফলে এনট্রপির কত পরিবর্তন হবে?৩
- ঘ.তুমি কীভাবে উদ্দীপকের মিশ্রণের মোট এনট্রপির পরিবর্তন নির্ণয় করবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা কর।৪
একটি তাপ ইঞ্জিনের কার্যকর পদার্থ 600 K তাপমাত্রার উৎস থেকে 1200 J তাপ গ্রহণ করে এবং 300 K তাপমাত্রার গ্রাহকে 600 J তাপ বর্জন করে।
- ক.প্রত্যাগামী প্রক্রিয়া কী?১
- খ.তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি ব্যাখ্যা কর।২
- গ.তাপ ইঞ্জিনের দক্ষতা নির্ণয় কর।৩
- ঘ.তাপ ইঞ্জিনটি প্রত্যাগামী না অপ্রত্যাগামী – গাণিতিক যুক্তিসহ সিদ্ধান্ত দাও।৪
একটি কার্নো ইঞ্জিন 327°C এবং 27°C পরিসরে কাজ করে তাপ উৎস থেকে 6000 J তাপ গ্রহণ করে কিছু তাপ কাজে রূপান্তর করে এবং অবশিষ্ট তাপগ্রাহকে বর্জন করে।
- ক.এন্ট্রপি কী?১
- খ.একই পরিমাণ তাপ দুটি ভিন্ন বস্তুতে সরবরাহ করা হলেও তাপমাত্রার পরিমাণ ভিন্ন হয় কেন? ব্যাখ্যা কর।২
- গ.তাপগ্রাহকে বর্জিত তাপের পরিমাণ বের কর।৩
- ঘ.উদ্দীপকের ইঞ্জিনটির কর্মদক্ষতা দ্বিগুণ করা সম্ভব কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।৪
একটি তাপ ইঞ্জিন 147°C তাপমাত্রায় তাপ উৎস থেকে 1260 জুল তাপ 37°C তাপমাত্রায় তাপগ্রাহককে 930 জুল তাপ বর্জন করে।

- ক.প্রত্যাবর্তী প্রক্রিয়া কী?১
- খ.তাপ ইঞ্জিন ও রেফ্রিজারেটর-এর কার্য পদ্ধতির মূল পার্থক্য ব্যাখ্যা কর।২
- গ.ইঞ্জিনের দক্ষতা নির্ণয় কর।৩
- ঘ.ইঞ্জিনটি প্রত্যাগামী না অপ্রত্যাগামী? বিশ্লেষণ কর।৪

- ক.অভ্যন্তরীণ শক্তি কী?১
- খ.জগতের তাপীয় মৃত্যু বলতে কী বোঝ?২
- গ.উদ্দীপকের কার্নো ইঞ্জিনের তাপীয় দক্ষতা বের কর।৩
- ঘ.ইঞ্জিনটির তাপীয় দক্ষতা 100% হতে হলে উৎসের তাপমাত্রা অসীম অথবা সিংকের তাপমাত্রা 0K হতে হবে- বিশ্লেষণ কর।৪
27°C তাপমাত্রায় একটি গ্যাস চেম্বারে 1 বায়ুমণ্ডলীয় চাপে 100 kg m−3 ঘনত্বের CO2 গ্যাস আছে। চেম্বারটিতে গ্যাসের চাপ 2 বায়ুমণ্ডলীয় করা হলে চেম্বারটি হঠাৎ ফেটে যায়। (γ = 1.33)
- ক.প্রত্যাগামী প্রক্রিয়া কাকে বলে?১
- খ.তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস পেলে কার্নো ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায়— ব্যাখ্যা কর।২
- গ.ফেটে যাওয়ার মুহূর্তে চেম্বারটির চূড়ান্ত তাপমাত্রা কত ছিল?৩
- ঘ.চেম্বারটির চূড়ান্ত তাপমাত্রায় গ্যাসের ঘনত্বের কেমন পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
দেবু এবং জীম দুটি ইঞ্জিন তৈরি করল। ইঞ্জিনদ্বয়ের উচ্চ তাপমাত্রা যথাক্রমে 600 K এবং 500 K ও নিম্ন তাপমাত্রা যথাক্রমে 500 K এবং 400 K। দেবু দাবি করল যে, তার ইঞ্জিনটি বেশি কার্যক্ষম।
- ক.এন্ট্রপি কাকে বলে?১
- খ.তাপমাত্রা বাড়লে অর্ধ-পরিবাহীর রোধ কমলেও পরিবাহীর রোধ বৃদ্ধি পায়— ব্যাখ্যা কর।২
- গ.জীমের তৈরি ইঞ্জিনের দক্ষতা নির্ণয় কর।৩
- ঘ.দেবুর দাবি সঠিক কি-না-গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪
কার্নো ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন বা প্রসারণের অনুপাত 1 : 2। এতে কার্যনির্বাহক বস্তু হিসাবে 3 mole দ্বিপরমাণুক গ্যাস ব্যবহার করা হলো। [দ্বিপরমাণুক গ্যাসের γ = 1.4]

- ক.কৌণিক বিবর্ধন কী?১
- খ.আলোর ব্যতিচারে সুসংগত আলোক উৎস ব্যবহার করা হয় কেন?২
- গ.কার্নো-চক্রের লেখটি A হতে B বিন্দুতে আনতে কৃতকাজ হিসাব কর।৩
- ঘ.উদ্দীপকে প্রদত্ত ইঞ্জিনের দক্ষতা 33% অপেক্ষা বেশি হওয়া সম্ভব কি? —গাণিতিক যুক্তির সাহায্যে উত্তর দাও।৪
1 kW ক্ষমতার একটি ইলেকট্রিক কেটলীতে গ্রীষ্মকালে 1 লিটার পানি 5 মিনিটে ফুটে। কিন্তু শীতকালে একই পরিমাণ পানি ফুটতে 1 মিনিট সময় বেশি লাগে। কক্ষতাপমাত্রার তারতম্যের কারণে এরূপ হয়ে থাকে।
- ক.রুদ্ধতাপীয় প্রক্রিয়া কী?১
- খ.গ্যাসের ক্ষেত্রে দুটি আপেক্ষিক তাপ থাকে কেন? ব্যাখ্যা কর।২
- গ.শীতকালে কেটলীতে কত ক্যালরি তাপ উৎপন্ন করে?৩
- ঘ.উদ্দীপকের আলোকে কক্ষতাপমাত্রার তারতম্য নির্ণয় করে শেষোক্ত উক্তিটির যথার্থতা যাচাই কর।৪
একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস ও তাপগ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 1200°C, 600°C। এতে চারটি ধাপে সম্পাদিত কাজের পরিমাণ যথাক্রমে 1100 J, 1150 J, 600 J ও 300 J
- ক.এন্ট্রপি কাকে বলে?১
- খ.গ্যাস প্রসারণের সমোষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ অপেক্ষা বৃহত্তর – ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকে কার্নো ইঞ্জিন কর্তৃক কৃতকাজের পরিমাণ নির্ণয় কর।৩
- ঘ.ইঞ্জিনটির দক্ষতা বৃদ্ধিকল্পে তুমি এর উৎসের তাপমাত্রা বাড়াবে না-কি এর গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমাবে? তুলনামূলক বিশ্লেষণসহ মতামত দাও।৪
নিচে কার্নো চক্রের চারটি ধাপ P–V লেখচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হলো:

- ক.তাপীয় সমতা কী?১
- খ.তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি শক্তির নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ — ব্যাখ্যা কর।২
- গ.উল্লিখিত কার্নো ইঞ্জিনের দক্ষতা বের কর।৩
- ঘ.চক্রটির প্রতি ধাপে এন্ট্রপির পরিবর্তন এর তুলনামূলক বিশ্লেষণ কর।৪
একটি সিলিন্ডারের 300 K তাপমাত্রায় এবং 4 বায়ুমণ্ডলীর চাপে 10 লিটার গ্যাস আবদ্ধ আছে।
- ক.অপবর্তন কী?১
- খ.বিমুখী ঝোঁকে ডায়োডের ডিপ্লেশন লেয়ার বৃদ্ধি পায় কেন?২
- গ.সমোষ্ণ প্রক্রিয়ায় চাপ দ্বিগুণ করা হলে সিলিন্ডারে গ্যাসের আয়তন কত হবে?৩
- ঘ.সিলিন্ডারে গ্যাসের চাপ হঠাৎ দ্বিগুণ করা হলে তাপমাত্রা বৃদ্ধি পায়— তাপগতিবিদ্যার ১ম সূত্রের আলোকে বিষয়টির যৌক্তিকতা যাচাই কর।৪