সর্বশেষ হালনাগাদ: ৬ September ২০২৬

PhysicsVerse by Rafi ব্যবহার করার আগে এই শর্তগুলো একবার পড়ে নাও। সাইটে অ্যাকাউন্ট খুললে বা কনটেন্ট ব্যবহার করলে ধরে নেওয়া হবে তুমি এগুলোতে রাজি আছো।

১. কারা ব্যবহার করতে পারবে

যে কেউ পড়তে পারবে। অ্যাকাউন্ট খুলতে হলে বয়স অন্তত ১৩ বছর হতে হবে; ১৮-র কম হলে অভিভাবকের সম্মতি নিয়ে নিও। এক ব্যক্তি একটাই অ্যাকাউন্ট রাখবে — একাধিক অ্যাকাউন্ট দিয়ে লিডারবোর্ড বা পয়েন্টে সুবিধা নেওয়া নিষেধ।

২. অ্যাকাউন্টের দায়িত্ব

  • সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলবে
  • পাসওয়ার্ড নিজের কাছে রাখবে, কাউকে দেবে না
  • তোমার অ্যাকাউন্ট থেকে যা কিছু হবে তার দায় তোমার
  • অ্যাকাউন্ট অন্য কাউকে বিক্রি বা হস্তান্তর করা যাবে না

৩. যা করা যাবে না

  • প্রশ্ন, সমাধান, ভিডিও বা নোট কপি করে অন্য কোথাও নিজের নামে প্রকাশ করা
  • স্বয়ংক্রিয় প্রোগ্রাম (বট, স্ক্রেপার) দিয়ে সাইটের কনটেন্ট নামানো
  • এক্সামে নকল করা, অন্যের হয়ে পরীক্ষা দেওয়া, বা স্কোরে কারচুপি
  • সাইটের নিরাপত্তা ভাঙার চেষ্টা বা সার্ভারে অতিরিক্ত চাপ তৈরি করা
  • আপত্তিকর, বিদ্বেষমূলক বা বেআইনি কিছু পাঠানো

এসবের প্রমাণ পেলে আগে না জানিয়েই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে।

৪. কনটেন্টের মালিকানা

সাইটের লেখা, সমাধান, ছবি, ভিডিও, সিমুলেশন ও সফটওয়্যার — সবকিছুর মালিকানা Md. Sazzad Hossain Rafi-এর। নিজে পড়ার জন্য যত খুশি ব্যবহার করতে পারো, ডাউনলোডও করতে পারো। কিন্তু বাণিজ্যিকভাবে বা নিজের প্ল্যাটফর্মে পুনঃপ্রকাশ করতে হলে আগে লিখিত অনুমতি লাগবে।

ভর্তি ও বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো নিজ নিজ প্রতিষ্ঠানের; সেগুলো এখানে শুধু শিক্ষার উদ্দেশ্যে সমাধানসহ সাজিয়ে রাখা হয়েছে।

৫. ফ্রি ও পেইড অংশ

সাইটের বড় অংশ ফ্রি। ভবিষ্যতে কিছু কোর্স বা সুবিধা পেইড হতে পারে — সেক্ষেত্রে দাম ও শর্ত আগেই স্পষ্ট করে জানানো হবে। পেমেন্ট ও ফেরতের নিয়ম পেমেন্ট ও রিফান্ড নীতি পাতায়।

৬. সেবার ধারাবাহিকতা

আমরা সাইট সবসময় সচল রাখার চেষ্টা করি, তবে রক্ষণাবেক্ষণ বা কারিগরি কারণে মাঝে মাঝে বন্ধ থাকতে পারে। কোনো ফিচার বদলানো, যোগ করা বা বন্ধ করার অধিকার আমাদের থাকছে।

৭. দায়সীমা

কনটেন্ট যত্ন নিয়ে তৈরি করা হয়, তবু ভুল থাকতে পারে। বিস্তারিত দাবি ত্যাগ পাতায় দেখো। সাইট ব্যবহার করে কোনো ক্ষতি হলে তার দায় আমাদের নয়।

৮. শর্ত বদল

এই শর্তগুলো বদলাতে পারে। বদলানোর পরেও সাইট ব্যবহার করতে থাকলে ধরে নেওয়া হবে তুমি নতুন শর্তে রাজি।

৯. আইন

এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।

১০. যোগাযোগ

physicsversebyrafi@gmail.com