সর্বশেষ হালনাগাদ: ৬ September ২০২৬

শিক্ষার উদ্দেশ্যে

PhysicsVerse by Rafi-এর সব কনটেন্ট শুধু শেখার ও অনুশীলনের জন্য। এটি কোনো বোর্ড, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বা সরকারি প্রতিষ্ঠানের অনুমোদিত বা স্বীকৃত প্রকাশনা নয়।

ভুল থাকতে পারে

প্রতিটা প্রশ্ন ও সমাধান যাচাই করে দেওয়ার চেষ্টা করি, তবু ভুল থেকে যেতে পারে। পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ কিছু অবশ্যই তোমার পাঠ্যবই ও শিক্ষকের সাথে মিলিয়ে নিও। ভুল চোখে পড়লে জানিও — আমরা ঠিক করে দেব। এটাই সাইটটাকে আরও নির্ভুল করে।

ফলাফলের নিশ্চয়তা নেই

এখানে পড়লে বা এক্সাম দিলেই ভর্তি পরীক্ষায় ভালো ফল হবে — এমন কোনো নিশ্চয়তা আমরা দিই না। সাইটের স্কোর, লিডারবোর্ড বা সার্টিফিকেট কোনো আনুষ্ঠানিক যোগ্যতার প্রমাণ নয়।

বিগত সালের প্রশ্ন

ভর্তি ও বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো নিজ নিজ প্রতিষ্ঠানের সম্পত্তি। এখানে সেগুলো শুধু অনুশীলনের জন্য সমাধানসহ রাখা হয়েছে। কোথাও সাল বা প্রতিষ্ঠানের তথ্যে ভুল দেখলে জানিও।

যেসব প্রশ্ন আমাদের নিজেদের তৈরি, সেগুলো “প্র্যাকটিস” হিসেবে চিহ্নিত — সেগুলোকে কোনো প্রতিষ্ঠানের আসল প্রশ্ন হিসেবে দেখানো হয় না।

বাইরের লিংক

সাইটে অন্য ওয়েবসাইটের লিংক থাকতে পারে (যেমন YouTube, Google Drive)। ওসব সাইটের কনটেন্ট বা নীতির দায়িত্ব আমাদের নয়।

AI-এর উত্তর

AI ডাউট সলভিং ফিচারটি Google-এর ভাষা মডেল দিয়ে চলে। AI ভুল উত্তর দিতে পারে — তার উত্তর চূড়ান্ত ধরে নিও না, বই বা শিক্ষকের সাথে মিলিয়ে নিও।

যোগাযোগ

ভুল রিপোর্ট বা যেকোনো প্রশ্ন — physicsversebyrafi@gmail.com