HSC পরীক্ষায় পদার্থবিজ্ঞানের প্রতিটা সৃজনশীল প্রশ্নের চারটা অংশ থাকে। এর ক অংশ জ্ঞানমূলক (১ নম্বর) — কোনো সংজ্ঞা, সূত্র বা তথ্য সরাসরি জানতে চায়। খ অংশ অনুধাবনমূলক (২ নম্বর) — কোনো ঘটনা বা ধারণা কেন ও কীভাবে ঘটে, সেটা নিজের ভাষায় ব্যাখ্যা করতে বলে।
এখানে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ড ও নামকরা কলেজের টেস্ট পরীক্ষায় আসা প্রশ্নগুলো অধ্যায় আর বিষয় ধরে সাজানো আছে। প্রতিটা প্রশ্নের পাশে কোন বোর্ডে কোন সালে এসেছে লেখা থাকে, আর প্রতিটা উত্তর বোর্ডের খাতায় যেভাবে লিখলে পুরো নম্বর পাওয়া যায় সেভাবে লেখা।
পড়ার নিয়ম: আগে প্রশ্নটা দেখে নিজে মনে মনে উত্তর দাও, তারপর প্রশ্নে চাপ দিয়ে মিলিয়ে নাও। ক আর খ অংশে ভালো করলে সৃজনশীলে ৩ নম্বর প্রায় নিশ্চিত।
স
লেখা ও যাচাই: সাজ্জাদ হোসেন রাফি
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয়
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম