পেমেন্ট ও রিফান্ড নীতি
সর্বশেষ হালনাগাদ: ৬ September ২০২৬
১. দাম ও পেমেন্ট
প্রতিটা পেইড কোর্সের দাম কোর্সের পাতাতেই স্পষ্ট করে লেখা থাকবে। দাম বাংলাদেশি টাকায়। পেমেন্টের পর কোর্সটি তোমার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে।
২. ভর্তি কতদিনের জন্য
কোর্সের পাতায় যত দিনের কথা লেখা থাকবে ততদিন। কিছু কোর্স নির্দিষ্ট ব্যাচের জন্য, সেক্ষেত্রে ব্যাচ শেষ হলে ভর্তিও শেষ।
৩. ফেরত পাওয়ার নিয়ম
নিচের যেকোনো ক্ষেত্রে পুরো টাকা ফেরত পাবে:
- ভুল করে দুইবার পেমেন্ট হয়ে গেছে
- টাকা কেটেছে কিন্তু কোর্স অ্যাকাউন্টে যোগ হয়নি
- আমাদের দিক থেকে কোর্সটি বাতিল করা হয়েছে
- কেনার ৭ দিনের মধ্যে এবং কোর্সের ২০%-এর কম দেখা হয়েছে
৪. যেসব ক্ষেত্রে ফেরত হয় না
- কোর্সের ২০%-এর বেশি দেখা হয়ে গেলে
- কেনার ৭ দিন পার হয়ে গেলে
- নোট বা PDF ডাউনলোড করে ফেললে
- শর্ত ভাঙার কারণে অ্যাকাউন্ট বন্ধ হলে
- লাইভ ক্লাস বা পরীক্ষা হয়ে যাওয়ার পর
৫. কীভাবে আবেদন করবে
physicsversebyrafi@gmail.com ঠিকানায় মেইল করো — সাথে দাও: অ্যাকাউন্টের ইমেইল, কোর্সের নাম, পেমেন্টের তারিখ ও ট্রানজেকশন আইডি, আর কেন ফেরত চাইছ।
আমরা ৩ কর্মদিবসের মধ্যে জানাব। অনুমোদিত হলে ৭–১০ কর্মদিবসের মধ্যে একই মাধ্যমে (bKash / Nagad / কার্ড) টাকা ফেরত যাবে। পেমেন্ট গেটওয়ের চার্জ কেটে রাখা হতে পারে।
৬. যোগাযোগ
physicsversebyrafi@gmail.com · Md. Sazzad Hossain Rafi · ঢাকা, বাংলাদেশ