গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ৬ September ২০২৬
PhysicsVerse by Rafi (physicsverse.com) ব্যবহার করার সময় তোমার কোন তথ্য আমরা নিই, কেন নিই, কোথায় রাখি আর তুমি কী কী করতে পারো — সবটা এখানে সহজ ভাষায় লেখা আছে। সাইট ব্যবহার করলে ধরে নেব তুমি এই নীতিতে সম্মত।
১. আমরা কী কী তথ্য নিই
ক. তুমি নিজে যা দাও
- অ্যাকাউন্ট খোলার সময়: নাম, ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড (এনক্রিপ্ট করা অবস্থায় জমা হয়, আমরা কখনো তোমার পাসওয়ার্ড দেখতে পাই না)
- ঐচ্ছিক: মোবাইল নম্বর, কলেজের নাম, HSC ব্যাচ
- Google দিয়ে লগইন করলে: Google আমাদের শুধু তোমার নাম, ইমেইল আর প্রোফাইল ছবি দেয়। তোমার Google পাসওয়ার্ড বা অন্য কিছু আমরা পাই না।
- তুমি যা লেখো: যোগাযোগের বার্তা, ভুল রিপোর্ট, AI-কে করা প্রশ্ন
খ. সাইট ব্যবহারের সময় নিজে থেকে জমা হয়
- এক্সামের ফল — কোন প্রশ্নে কী উত্তর দিয়েছ, কত সময় লেগেছে, নম্বর কত
- কোন ক্লাস দেখেছ, কোন নোট খুলেছ, কোন গেম খেলেছ
- পয়েন্ট, ধারাবাহিকতা, লিডারবোর্ডের অবস্থান
- কোন পাতা কখন দেখা হয়েছে, কোন ব্রাউজার ও ডিভাইস থেকে (IP ঠিকানা আমরা জমা রাখি না)
- পরীক্ষা চলাকালে ট্যাব বদলের সংখ্যা — শুধু নকল ঠেকাতে
২. কেন নিই
- তোমার ফল, অগ্রগতি আর ভুলের খাতা জমা রাখতে
- কোন অধ্যায়ে তুমি দুর্বল তা দেখিয়ে দিতে
- লিডারবোর্ড, পয়েন্ট আর সার্টিফিকেট দিতে
- নতুন ক্লাস বা এক্সাম এলে জানাতে
- কোন কনটেন্ট কাজে লাগছে বুঝে সাইটটা আরও ভালো করতে
- নকল, স্প্যাম ও অপব্যবহার ঠেকাতে
তোমার তথ্য আমরা কখনো বিক্রি করি না, ভাড়া দিই না, বা বিজ্ঞাপনদাতার কাছে হস্তান্তর করি না।
৩. যেসব বাইরের সেবা ব্যবহার করি
| সেবা | কী কাজে | কী পায় |
|---|---|---|
| Google Sign-In | এক ক্লিকে লগইন | নাম, ইমেইল, প্রোফাইল ছবি |
| Google Analytics | কোন পাতা কত দেখা হয় | বেনামি ব্যবহারের তথ্য, কুকি |
| YouTube (Google) | ক্লাসের ভিডিও দেখানো | ভিডিও দেখার তথ্য, কুকি |
| Google Gemini | AI ডাউট সলভিং | তুমি যে প্রশ্ন বা ছবি পাঠাও |
| Google Drive | লেকচার নোট রাখা ও ব্যাকআপ | ফাইল |
| OneSignal | নোটিফিকেশন পাঠানো | ব্রাউজারের নোটিফিকেশন টোকেন |
| হোস্টিং সার্ভার | সাইট চালানো | সার্ভার লগ |
Google-এর নিজস্ব নীতি এখানে পড়তে পারো — policies.google.com/privacy. Google-এর বিজ্ঞাপন ব্যক্তিগতকরণ বন্ধ করতে চাইলে My Ad Center-এ যেতে পারো।
৪. কুকি
লগইন ধরে রাখা, তোমার পছন্দ মনে রাখা আর ব্যবহারের হিসাব রাখতে আমরা কুকি ব্যবহার করি। বিস্তারিত কুকি নীতি পাতায়। ব্রাউজারের সেটিংস থেকে কুকি বন্ধ করা যায়, তবে তাতে লগইন ও এক্সামের কিছু অংশ কাজ করবে না।
৫. তথ্য কতদিন থাকে
- অ্যাকাউন্ট ও ফলাফল — যতদিন তোমার অ্যাকাউন্ট আছে
- ব্যবহারের হিসাব — সর্বোচ্চ ১৮০ দিন, তারপর নিজে থেকেই মুছে যায়
- ব্যাকআপ — সর্বোচ্চ ৯০ দিনের পুরনো ব্যাকআপ রাখা হয়
৬. তোমার অধিকার
- দেখা: তোমার সব ফলাফল ও অগ্রগতি ড্যাশবোর্ডে সবসময় খোলা
- সংশোধন: নাম, মোবাইল, কলেজ, ব্যাচ যেকোনো সময় ড্যাশবোর্ড থেকে বদলানো যায়
- মুছে ফেলা: অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলা পাতা থেকে অনুরোধ করলে ৩০ দিনের মধ্যে সব মুছে দেওয়া হয়
- নোটিফিকেশন বন্ধ: ব্রাউজারের সেটিংস থেকে যেকোনো সময়
৭. নিরাপত্তা
পুরো সাইট HTTPS-এ চলে, পাসওয়ার্ড এনক্রিপ্ট করা অবস্থায় জমা থাকে, আর ডাটাবেসে ঢোকার অনুমতি শুধু সাইটের মালিকের। তবু ইন্টারনেটে কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয় — তাই এমন কিছু আমাদের পাঠিয়ো না যা গোপন রাখা জরুরি (যেমন NID নম্বর, ব্যাংক তথ্য)।
৮. শিশু ও কিশোরদের ক্ষেত্রে
এই সাইটটি মূলত HSC ও ভর্তি পরীক্ষার্থীদের জন্য। ১৩ বছরের কম বয়সীদের জন্য এটি নয় এবং আমরা জেনেশুনে তাদের কাছ থেকে তথ্য নিই না। ১৮ বছরের কম হলে অভিভাবকের সম্মতি নিয়ে অ্যাকাউন্ট খোলার পরামর্শ দিই। কোনো শিশুর তথ্য ভুল করে জমা হয়েছে জানলে physicsversebyrafi@gmail.com ঠিকানায় জানালে আমরা দ্রুত মুছে দেব।
৯. নীতি বদলালে
এই নীতি সময়ে সময়ে হালনাগাদ হতে পারে। বড় কোনো পরিবর্তন হলে সাইটের নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হবে। উপরের তারিখটা দেখলেই বুঝবে শেষ কবে বদলেছে।
১০. যোগাযোগ
গোপনীয়তা নিয়ে যেকোনো প্রশ্ন বা অনুরোধ — physicsversebyrafi@gmail.com
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি: Md. Sazzad Hossain Rafi · অবস্থান: ঢাকা, বাংলাদেশ