অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলা
PhysicsVerse by Rafi (ওয়েবসাইট ও অ্যান্ড্রয়েড অ্যাপ) থেকে তুমি যেকোনো সময় তোমার অ্যাকাউন্ট আর জমা থাকা সব তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারো। অ্যাপ আনইনস্টল করে ফেললেও এই পাতা থেকে অনুরোধ করা যাবে।
কী কী মুছে যাবে
- তোমার নাম, ইমেইল, মোবাইল, কলেজ ও ব্যাচের তথ্য
- সব এক্সামের ফল, উত্তর, ভুলের খাতা ও অগ্রগতি
- দেখা ক্লাসের তালিকা, পয়েন্ট, ধারাবাহিকতা ও লিডারবোর্ডের অবস্থান
- গেমের স্কোর ও AI-কে করা প্রশ্ন
- লগইন ও ব্যবহারের সব হিসাব
যা কিছুদিন থেকে যেতে পারে
নিরাপত্তা ও কারিগরি কারণে ৯০ দিন পর্যন্ত পুরনো ব্যাকআপে তথ্য থেকে যেতে পারে; ঐ সময় পার হলে ব্যাকআপসহ নিজে থেকেই মুছে যায়। এছাড়া লিডারবোর্ড বা পরিসংখ্যানে থাকা নামহীন সংখ্যা (যেমন “মোট কতটি এক্সাম হয়েছে”) থেকে যায় — ওখান থেকে তোমাকে চেনার কোনো উপায় থাকে না।
কতদিন লাগে
অনুরোধ পাওয়ার ৩০ দিনের মধ্যে মুছে ফেলা হয়, বেশিরভাগ ক্ষেত্রে ৭ দিনের মধ্যেই। কাজ শেষ হলে তোমার ইমেইলে জানিয়ে দেওয়া হবে।
অনুরোধ পাঠাও
অন্যভাবে
ফর্মে সমস্যা হলে সরাসরি মেইল করো physicsversebyrafi@gmail.com — বিষয় (subject) লিখো “অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ”, আর ভেতরে অ্যাকাউন্টের ইমেইল ঠিকানাটা দিয়ো।
অ্যাপের ভেতর থেকেও মোছা যায়: ড্যাশবোর্ড → আমার তথ্য → অ্যাকাউন্ট মুছে ফেলো