আমাদের সম্পর্কে
PhysicsVerse সম্পর্কে
PhysicsVerse হলো বাংলায় পদার্থবিজ্ঞান শেখার একটা প্ল্যাটফর্ম। HSC, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য বানানো। এখানে মুখস্থ করানো হয় না, বুঝিয়ে পড়ানো হয়।
- ১৩,৮৩১প্রশ্ন, সমাধানসহ
- ১৯৪সূত্র
- ৮১০জ্ঞান ও অনুধাবন প্রশ্নোত্তর
- ১,১৬৬গাণিতিক সমাধান
- ৭৭আর্টিকেল
- ৫০সিমুলেশন
কে চালায়
আমি মোঃ সাজ্জাদ হোসেন রাফি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগে পড়াশোনা করেছি। বর্তমানে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে পদার্থবিজ্ঞানের প্রভাষক হিসেবে আছি। এর পাশাপাশি ৬ বছর ধরে অনলাইনে এডটেক প্ল্যাটফর্মে পদার্থবিজ্ঞান পড়াচ্ছি।
পড়াতে গিয়ে একটা জিনিস বারবার দেখেছি। বেশিরভাগ ছাত্রছাত্রী সূত্র জানে, কিন্তু সূত্রটা কোথা থেকে এলো বা কখন খাটে না, সেটা জানে না। পরীক্ষায় প্রশ্ন একটু ঘুরিয়ে দিলেই তখন আটকে যায়। আর ভালো গাইডলাইন পেতে ঢাকায় এসে কোচিং করতে হয়, যেটা সবার পক্ষে সম্ভব না। PhysicsVerse এই দুই সমস্যা মাথায় রেখেই শুরু করা।
এখানে যা পাবে
প্রশ্নব্যাংক
বোর্ড, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ১২ হাজারের বেশি বিগত প্রশ্ন, সমাধানসহ। প্রতিটা প্রশ্নের সাথে কোন পরীক্ষার, কোন সালের সেটা লেখা থাকে।
প্রশ্নব্যাংক →এক্সাম
নিজের পছন্দের অধ্যায় আর সময় বেছে পরীক্ষা দেওয়া যায়, শেষে ভুলগুলো ব্যাখ্যাসহ দেখা যায়।
এক্সাম →ফর্মুলাভার্স
দুই পত্রের সব সূত্র অধ্যায় ধরে সাজানো, কোন প্রতীকের মানে কী সেটাসহ।
ফর্মুলাভার্স →জ্ঞান ও অনুধাবন
সৃজনশীলের ক ও খ অংশের বোর্ড প্রশ্ন আর উত্তর।
জ্ঞান ও অনুধাবন →গাণিতিক সমাধান
পাঠ্যবইয়ের অধ্যায় শেষের গাণিতিক সমস্যার ধাপে ধাপে সমাধান।
গাণিতিক সমাধান →বোর্ড সৃজনশীল
সব বোর্ডের বিগত সালের সৃজনশীল প্রশ্নের পূর্ণ সমাধান।
বোর্ড সৃজনশীল →শর্ট ট্রিকস, ফ্রি ক্লাস ও আর্টিকেল
কঠিন টপিক সহজ ভাষায়।
শর্ট ট্রিকস → ফ্রি ক্লাস → আর্টিকেল →ফিজিক্স ল্যাব
ব্রাউজারেই চালানো যায় এমন সিমুলেশন, যাতে সূত্রটা চোখে দেখা যায়।
ফিজিক্স ল্যাব →ফ্রি না পেইড
পড়ার মূল জিনিসগুলো ফ্রি: প্রশ্নব্যাংক, সূত্র, প্রশ্নোত্তর, আর্টিকেল, ক্লাস। কিছু বাড়তি প্যাকেজ (যেমন মেডিকেল প্রিমিয়াম) পেইড, সেটা দিয়েই সাইট চালানোর খরচ ওঠে। সাইটে বিজ্ঞাপনও থাকতে পারে, তবে পরীক্ষা চলার সময় বা ড্যাশবোর্ডে বিজ্ঞাপন দেখানো হয় না।
ভুল পেলে জানাও
এত প্রশ্ন আর সমাধানের মধ্যে ভুল থেকে যাওয়া অস্বাভাবিক না। কোনো উত্তর, সূত্র বা ব্যাখ্যায় ভুল চোখে পড়লে জানাও, দেখে ঠিক করে দেব। সাইটের কনটেন্টের দায়িত্ব আমার।