পদার্থবিজ্ঞান ১ম পত্র · অধ্যায় ৯ · বোর্ড সৃজনশীল
আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব — বোর্ডের সৃজনশীল প্রশ্ন ও সমাধান
কোনো একদিন আবহাওয়া রিপোর্টে বরিশালের শিশিরাঙ্ক 15.5∘C। বায়ুর তাপমাত্রা 25∘C এবং 15∘C, 16∘C ও 25∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 12.5×10−3 mHg, 13.63×10−3 mHg এবং 24×10−3 mHg। উক্ত দিনে কুয়াকাটার তাপমাত্রা একই থাকা সত্ত্বেও অস্বস্তিকর ছিল।
- ক.বাষ্পায়ন কী?১
- খ.মেঘমুক্ত দিন আরামদায়ক কেন? ব্যাখ্যা করো।২
- গ.বরিশালের আপেক্ষিক আর্দ্রতা বের করো।৩
- ঘ.বরিশাল ও কুয়াকাটার কোথায় শিশির ও কুয়াশা সৃষ্টির সম্ভাবনা বেশি তা কারণসহ ব্যাখ্যা করো।৪
পরীক্ষাগারে একটি ঘর্ষণমুক্ত পিস্টনযুক্ত সিলিন্ডারে 2 বায়ুমণ্ডলীয় চাপে 30∘C তাপমাত্রায় 5 mol হাইড্রোজেন গ্যাস রাখা আছে। তাপ প্রয়োগ করে গ্যাসের চাপ ও আয়তন দ্বিগুণ করা হলো। একজন শিক্ষার্থী মন্তব্য করলো "এতে গ্যাসটির মোট গতিশক্তি দ্বিগুণ হবে"। [R=8.31 J mol−1K−1]
- ক.শিশিরাঙ্ক কাকে বলে?১
- খ.ভারী যন্ত্রপাতির নাট বল্টু খোলার জন্য লম্বা হাতলযুক্ত হাতিয়ার ব্যবহার করা সুবিধাজনক কেন— ব্যাখ্যা করো।২
- গ.গ্যাসটির প্রাথমিক আয়তন নির্ণয় করো।৩
- ঘ.শিক্ষার্থীর মন্তব্য সঠিক কি না— গাণিতিকভাবে সিদ্ধান্ত দাও।৪
লবণাক্ত কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বুদবুদের ব্যাস তিনগুণ হয়। [হ্রদের পানির সর্বত্র তাপমাত্রা সমান এবং লবণাক্ত পানির ঘনত্ব ρ
- ক.আদর্শ গ্যাস কী১
- খ.শিশির ও শিশিরাঙ্ক এক না। — ব্যাখ্যা করো২
- গ.হ্রদের গভীরতা কত৩
- ঘ.উদ্দীপকের হ্রদটি মিঠাপানির হলে হ্রদের গভীরতার তারতম্য হবে কি-না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো৪
X ও Y গ্যাসের যথাক্রমে 450 gm এবং 300 gm ভরকে দুটি পাত্রে রাখা আছে। প্রত্যেকটি গ্যাসের ক্ষেত্রেই মোল সংখ্যা 10. প্রথম পাত্রে গ্যাসের চাপ ও তাপমাত্রা যথাক্রমে 20 kPa এবং 350 K. অন্যদিকে দ্বিতীয় পাত্রে গ্যাসের চাপ ও তাপমাত্রা যথাক্রমে 30 kPa এবং 450 K.
- ক.আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে১
- খ.গ্যাসের ক্ষেত্রে গড় বর্গের বর্গমূল মান নেয়া হয় কেন? ব্যাখ্যা করো২
- গ.X গ্যাসের আয়তন নির্ণয় করো৩
- ঘ.পাত্র দুটিকে একসাথে খুলে দিলে কোন পাত্রটি থেকে অধিক দ্রুত বেগে গ্যাস নির্গত হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো৪
শুষ্ক এবং আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারের তাপমাত্রা যথাক্রমে 30∘C এবং 28∘C, 30∘C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদকের মান 1.65, 18∘C, 26∘C, 28∘C এবং 30∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যথাক্রমে 15.48 mm, 25.25 mm, 28.45 mm এবং 31.85 mm পারদ চাপ।
- ক.আদর্শ গ্যাস কাকে বলে১
- খ.ত্রি-পরমাণুক গ্যাসের স্বাধীনতার মাত্রা 6 অথবা 7— ব্যাখ্যা করো২
- গ.উদ্দীপক অনুসারে আপেক্ষিক আর্দ্রতা হিসাব করো৩
- ঘ.যদি দিনের তাপমাত্রা কমে 18∘C হয়, তবে ঘনীভূত পানির শতকরা পরিমাণ আপেক্ষিক আর্দ্রতার সমান হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো৪
কোনো একদিন কক্সবাজারে হাইগ্রোমিটারের শুষ্ক ও আর্দ্র বাল্ব থার্মোমিটারের পাঠ যথাক্রমে 28.5∘C ও 19∘C এবং চট্টগ্রামে যথাক্রমে 31.5∘C ও 21∘C পাওয়া গেল। কক্সবাজার ও চট্টগ্রামে বায়ুর তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক যথাক্রমে 1.66 ও 1.62। 12∘C, 14∘C, 16∘C, 28∘C, 30∘C, 32∘C এবং 34∘C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে, 10.52, 11.99, 13.63, 28.35, 31.83, 35.66 এবং 39.90 mm Hg.
- ক.শিশিরাঙ্কের সংজ্ঞা দাও১
- খ.ভূ-পৃষ্ঠে বায়ুপূর্ণ বেলুন ঊর্ধ্বাকাশে অক্ষত থাকে না কেন? ব্যাখ্যা করো২
- গ.চট্টগ্রামের শিশিরাঙ্ক নির্ণয় করো৩
- ঘ.উক্ত দিনে কোথায় অধিকতর আরাম বোধ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত ব্যক্ত করো৪
প্রমাণ তাপমাত্রা ও চাপে দুটি গ্যাসের ঘনত্ব যথাক্রমে 1.25 kgm−3 ও 0.09 kgm−3। পরবর্তীতে প্রথম গ্যাসের তাপমাত্রা 52∘C এ উন্নীত করায় এর চাপ দ্বিগুণ হয়। প্রথম গ্যাসের প্রাথমিক আয়তন 3 cm3।
- ক.সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে১
- খ.বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে বায়ুমণ্ডলীয় চাপের কীরূপ পরিবর্তন হয় ব্যাখ্যা করো২
- গ.প্রথম গ্যাসের চূড়ান্ত আয়তন নির্ণয় করো৩
- ঘ.প্রমাণ তাপমাত্রা ও প্রমাণ চাপে ২য় গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রথম গ্যাসের অণুর মূল গড় বর্গবেগের কতগুণ হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও৪
দুই বন্ধু মিলে সমুদ্রের 200 m গভীরে যেতে চায়। ১ম বন্ধু বলল, 144 gm অক্সিজেন গ্যাস ভর্তি একটি বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে গেলে যদি আয়তন এক-তৃতীয়াংশ হয় তবে কাঙ্ক্ষিত গভীরতায় পৌঁছা যাবে। সমুদ্র পৃষ্ঠে চাপ বায়ুর চাপের সমান এবং তাপমাত্রা 27∘C। সমুদ্র তলদেশের তাপমাত্রা 15∘C। (পানির ঘনত্ব 1025 kgm−3, g
- ক.পরম আর্দ্রতা কাকে বলে১
- খ.কোনো গ্যাসের গড় মুক্ত পথ 9×10−12 m—ব্যাখ্যা করো২
- গ.সমুদ্রপৃষ্ঠে অক্সিজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো৩
- ঘ.তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় ১ম বন্ধুর হিসেব অনুযায়ী প্রত্যাশিত সমুদ্র গভীরতায় যেতে পারবে কিনা—গাণিতিক ব্যাখ্যাসহ মতামত দাও৪
একজন গবেষক ঢাকা ও গাইবান্ধায় স্থাপিত দুটি শুষ্ক ও আর্দ্র বাল্ব আর্দ্রতামাপক যন্ত্রে নিচের উপাত্ত সংগ্রহ করলেন:
| স্থান | শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ | আর্দ্র বাল্ব থার্মোমিটারের পাঠ | বায়ুর তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক |
|---|---|---|---|
| ঢাকা | 30.4∘C | 22.4∘C | 1.65 |
| গাইবান্ধা | 33.6∘C | 26.6∘C | 1.62 |
17∘C, 18∘C, 22∘C, 23∘C, 30∘C, 31∘C, 33∘C এবং 34∘C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 14.56 mm, 15.48 mm, 19.83 mm, 21.11 mm, 31.85 mm, 33.75 mm, 37.78 mm এবং 39.90 mm পারদ চাপ।
- ক.সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে১
- খ.কোনো স্থানের শিশিরাঙ্ক 12∘C বলতে কী বোঝায়২
- গ.উদ্দীপক অনুসারে ঢাকার শিশিরাঙ্ক নির্ণয় করো৩
- ঘ.উপরোক্ত তথ্যমতে কোন স্থানে ভেজা কাপড় দ্রুত শুকাবে গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও৪
A ও B দুটি পাত্রে দুটি গ্যাস রক্ষিত আছে যাদের আয়তন যথাক্রমে 3V ও 6V এবং মোল সংখ্যা যথাক্রমে 6 mole ও 3 mole। উভয়ের চাপ সমান এবং B এর আণবিক ভর A এর আণবিক ভরের 36 গুণ।
- ক.বয়েলের সূত্রটি লেখো১
- খ.পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো২
- গ.A পাত্রের গ্যাসটির অণু প্রতি গড় গতিশক্তি নির্ণয় করো যখন তাপমাত্রা 37∘C৩
- ঘ.গ্যাসদ্বয়ের অণুগুলোর মূল গড় বর্গবেগ সমান হবে কি-না? গাণিতিকভাবে মতামত দাও৪
নিচের চিত্রে A ও B দুটি সিলিন্ডারের একটির মধ্যে নাইট্রোজেন গ্যাস ও অন্যটিতে একটি অজানা গ্যাস নেওয়া হলো।

- ক.শক্তির সমবিভাজন নীতি কী১
- খ.গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য লেখো২
- গ.'A' সিলিন্ডারের গ্যাসের তাপমাত্রা নির্ণয় করো৩
- ঘ.উভয় সিলিন্ডারে একই গ্যাস রাখা ছিল কি-না— গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও৪
একটি লবণাক্ত সাগর পৃষ্ঠে 27∘C তাপমাত্রায় হিলিয়াম গ্যাস দ্বারা একটি গ্যাস বেলুন পূর্ণ করা হলো। একদিন যখন ঐ বেলুনটি লবণাক্ত পানির নিচে 10∘C তাপমাত্রায় রাখা হলো তখন এর ব্যাস সাগর পৃষ্ঠের মানের অর্ধেক পাওয়া গেল। আবার যখন বেলুনটিকে একই গভীতার একটি লেকের পানির নীচে রাখা হলো তখন ব্যাস এর পৃষ্ঠদেশের মানের তিন- চতুর্থাংশ পাওয়া গেল। বোলজম্যান ধ্রুবক 1.38×10−23 JK−1 এবং পৃষ্ঠদেশে চাপ 105 Pa মনে করো, লেকের সর্বত্র তাপমাত্রা সমান ।
- ক.আদর্শ গ্যাস কাকে বলে?১
- খ.শীতের সকালে শিশির দেখা যায় কেন ?২
- গ.লেকের পানিতে 5 m গভীরে বেলুনটির আয়তন নির্ণয় করো।৩
- ঘ.যদি গভীরতা 5 m হয় তবে সাগর ও লেক উভয় ক্ষেত্রে বেলুনের আয়তন সমান হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো ।৪
এসি চালু করার পূর্বে একটি আবদ্ধ ঘরে কোনো একদিন শুষ্ক ও সিক্ত বালব আর্দ্রতামাপক যন্ত্রের পাঠ 30∘C ও 28∘C পাওয়া গেল। কিন্তু ঘরটিতে আরামদায়ক অবস্থায় তাপমাত্রা 24∘C. ও আপেক্ষিক আর্দ্রতা 60% থাকা প্রয়োজন। 30∘C এ গ্লেসিয়ারের উৎপাদক 1.65 এবং 24∘C, 26∘C, 28∘C এবং 30∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 22.38 mm Hg, 25.21 mm Hg, 28.35 mmHg, 31.83 mmHg
- ক.শিশিরাংক কাকে বলে?১
- খ.গ্যাসের অণুগুলোর শক্তি সম্পূর্ণটাই গতিশক্তি- ব্যাখ্যা কর।২
- গ.এসি চালু করার পূর্বে ঘরটিতে শিশিরাংক নির্ণয় কর।৩
- ঘ.এসি চালু করে ঘরটিতে জলীয় বাষ্পচাপের কীরূপ পরিবর্তন করলে ঘরটি আরামদায়ক অবস্থায় আসবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
কোনো একদিন কুয়াকাটায় একটি আর্দ্রতামাপক যন্ত্রে আর্দ্র ও শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ পাওয়া গেল যথাক্রমে 25∘C ও 28∘C। এখানে আপেক্ষিক আর্দ্রতা 70% এর কাছাকাছি হলেই বৃষ্টিপাত শুরু হয়। 22∘C, 24∘C ও 28∘C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 19.83×10−3 m পারদ চাপ, 22.38×10−3 m পারদ চাপ ও 28.35×10−3 m পারদ চাপ। 28∘C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক 1.67।
- ক.শক্তি কাকে বলে?১
- খ."বর্ষাকাল অপেক্ষা শীতকাল আরামদায়ক"- আপেক্ষিক আর্দ্রতার আলোকে ব্যাখ্যা করো।২
- গ.ঐ দিন শিশিরাংক কত ছিল নির্ণয় করো।৩
- ঘ.উক্ত দিনে কুয়াকাটায় বৃষ্টিপাতের সম্ভাব্যতা গাণিতিকভাবে যাচাই করো।৪
সমুদ্রের 5 km গভীরে ডুবে থাকা একটি মূল্যবান বস্তু উদ্ধারে, একদল ডুবুরী সাবমেরিনে যাত্রা করল। যাত্রাপথে সাবমেরিন থেকে একটি বুদবুদ ছেড়ে দিলে সমুদ্র পৃষ্ঠে এর আয়তন 8 গুণ হয়। পানির ঘনত্ব 1020 kgm−3, g
- ক.পরম আর্দ্রতা কাকে বলে?১
- খ.কোনো স্থানের শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রার সমান হতে পারে 'কি? ব্যাখ্যা করো।২
- গ.কত গভীর হতে বুদবুদটি ছেড়ে দেওয়া হয়েছিল নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের ডুবুরী দল মূল্যবান বস্তুর ঐ স্থানে পৌছাতে পারবে কিনা- গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
কোনো নির্দিষ্ট দিনে একটি বদ্ধ ঘরের ভিতরে রক্ষিত একটি হাইগ্রোমিটারের শুষ্ক ও আর্দ্র বাল্বের পাঠ যথাক্রমে 25∘C ও 20∘C। একই সময়ে ঘরের বাইরের তাপমাত্রা 15∘C এবং আপেক্ষিক আর্দ্রতা 70%। 14∘C, 16∘C ও 18∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 11.99 mm Hg, 13.63 mm Hg ও 15.48 mm Hg, 25∘C তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক 1.70।
- ক.প্রমাণ চাপ কাকে বলে?১
- খ.গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে তাপমাত্রা ব্যাখ্যা করো।২
- গ.ঘরের ভিতরে শিশিরাঙ্ক নির্ণয় করো।৩
- ঘ.ঘরের জানালা খুলে দিলে জলীয় বাষ্প কোনদিকে প্রবাহিত হবে? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪
A ও B দুইটি সিলিন্ডারে যথাক্রমে 5g ভরের N2 ও O2 গ্যাস আছে। উভয় সিলিন্ডারে আয়তন 8. L । A সিলিন্ডারে গ্যাসের চাপ 4×105 Pa এবং B সিলিন্ডারে গ্যাসের চাপ 5×105 Pa। R
- ক.আদর্শ চাপ কাকে বলে?১
- খ.দিনের তুলনায় রাতে বেশি শিশির জমে কেন? ব্যাখ্যা করো।২
- গ.B সিলিন্ডারের তাপমাত্রা কত?৩
- ঘ.উভয় সিলিন্ডারে গ্যাসের গতিশক্তি একই হবে কিনা- গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
চিত্রে তিন মোল গ্যাসের P−V লেখচিত্র দেখানো হয়েছে, যেখানে AB অংশে T স্থির। 1 atm

- ক.পরম আর্দ্রতার সংজ্ঞা দাও।১
- খ.আপেক্ষিক আর্দ্রতার একক নেই কেন? ব্যাখ্যা করো।২
- গ.B বিন্দুতে গ্যাসটির আয়তন নির্ণয় করো।৩
- ঘ.B ও C বিন্দুতে গ্যাসটির বেগ ভিন্ন হবে কি-না? গাণিতিকভাবে যাচাই করো।৪

চিত্রে A ও B দুটি ঘনকাকৃতি গ্যাস পাত্র যাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 cm এবং উভয় পাত্রে গ্যাসের চাপ 24×105Nm−2 ।
- ক.আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে?১
- খ.আপেক্ষিক আর্দ্রতা 100% হলে শিশিরাঙ্ক কেমন হবে?২
- গ.তাপমাত্রা স্থির রেখে A পাত্রের বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে পরিবর্তিত চাপ নির্ণয় করো।৩
- ঘ.A ও B উভয় পাত্রের প্রাথমিক অবস্থায় গ্যাসের Crms বেগের মান সমান হবে কিনা- গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
একটি পাত্র বিশুদ্ধ পানি দ্বারা পূর্ণ করা হল। পাত্রের গভীরতা 20m। 0.08m3 আয়তনের একটি বায়ু বুদবুদ পাত্রের তলদেশ থেকে উপরে উঠে এল। পরবর্তীতে পানির পরিবর্তে পাত্রটি অন্য একটি তরল দ্বারা পূর্ণ করা হলে বুদবুদ তলদেশ থেকে উপরে আসলে এর ব্যাসার্ধ 2 গুণ হয়ে যায়। [ভূ-পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ 105Nm−2 এবং পানি ঘনত্ব 1000kgm−3]
- ক.আদর্শ গ্যাস কাকে বলে?১
- খ.কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 85% বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।২
- গ.বিশুদ্ধ পানির ক্ষেত্রে পাত্রের উপরিপৃষ্ঠে বুদবুদের আয়তন কত হবে? নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকে ব্যবহৃত তরলটি পানির চেয়ে ভারী নাকি হালকা তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।৪
দুইজন শিক্ষার্থী একটি দ্বীপে বেড়াতে গিয়ে পাশাপাশি অবস্থিত দুটি পুকুরের বায়ু বুদবুদ নিম্নরূপ পর্যবেক্ষণ করল । বায়ুমণ্ডলের চাপ = 105 Pa
| পুকুরের নাম | বায়ু বুদবুদ | পানির ঘনত্ব |
|---|---|---|
| মিঠাপানির পুকুর | পানির তলদেশ থেকে উপরিতলে আসায় আয়তন 4 গুণ হয় | 1.0×103 kgm−3 |
| লবণাক্ত পানির পুকুর | পানির তলদেশ থেকে উপরিতলে আসায় ব্যাস 2 গুণ হয় | 1.1×103 kgm−3 |
- ক.শিশিরাংক কী?১
- খ.কোনো একটি গ্যাসের একটি অণুর গতিশক্তি তাপমাত্রার সাথে কীভাবে পরিবর্তিত হয়— লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো ।২
- গ.মিঠাপানির পুকুরের গভীরতা নির্ণয় করো ।৩
- ঘ.উক্ত পুকুর দুটিতে পানির তলদেশের চাপের তারতম্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
পদার্থবিজ্ঞান গবেষণাগারে একজন শিক্ষা 6.2×107m3 আয়তনের 4g [অক্সিজেনকে 0.62 mHg ও 27∘C তাপমাত্রা থেকে STP তে রূপান্ত করলো। পরীক্ষা শেষে শিক্ষক মন্তব্য করলেন 'গ্যাসের আয়তন ও বর্গবেগের বর্গমূল উভয়ই হ্রাস পায়। [অক্সিজেনের আণবিক ভর 32g এবং সর্বজনীন গ্যাস ধ্রুবক R 8.31 JK−1 mol−1 ]
- ক.শক্তির সমবিভাজন নীতি বিবৃত করো।১
- খ.বিষুব অঞ্চলের আবহাওয়া অস্বস্তিকর ব্যাখ্যা করো।২
- গ.প্রাথমিক অবস্থায় অক্সিজেনের গতিশক্তি নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকে শিক্ষকের মন্তব্য সঠিক ছিল কি? গাণিতির বিশ্লেষণের সাহায্যে মন্তব্য করো।৪
স্বাভাবিক তাপমাত্রা ও চাপে একটি খোলা লিটার ফ্লাস্কের মধ্যে 1.32×10−3 kg. নাইট্রোজেন গ্যাস থাকতে পারে। 90∘C তাপমাত্রার গরম পানি দ্বারা ফ্লাস্কটি অর্ধপূর্ণ করা হলে গ্যাস পানির সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে ।
- ক.সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে?১
- খ.বর্ষাকালে ভেজা কাপড় দেরিতে শুকায় কেন?২
- গ.পানির তাপমাত্রায় একটি নাইট্রোজেন অণুর গতিশক্তি নির্ণয় করো ।৩
- ঘ.গরম পানি দ্বারা অর্ধপূর্ণ করার পর পূর্বের অর্ধেক পরিমাণ গ্যাস ধারণ করবে না— উক্তিটির যথার্থতা যাচাই করো ।৪
কোনো স্থানে একজন ডুবুরী অক্সিজেন সিলিন্ডার ছাড়া 5 m গভীর পর্যন্ত পানির নিচে অনুসন্ধান করতে পারে। ঐ স্থানের পানির উপরিতলে 105 Pa চাপে বায়ু ভর্তি একটি বেলুনের আয়তন 10−3m3। বেলুনটি ওখানে নিমজ্জিত করলে কোনো এক জায়গায় আয়তন হয় 4×10−4m3।
পানির ঘনত্ব = 103kgm−3
অভিকর্ষজ ত্বরণ = 9.8 ms−2
- ক.পয়সনের অনুপাত কী?১
- খ.কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 50% বলতে কী বোঝ ? ব্যাখ্যা করো।২
- গ.পানির উপরিতলে বেলুনের মধ্যে গ্যাসের গতিশক্তি নির্ণয় করো ।৩
- ঘ.যেখানে বেলুনের আয়তন 4×10−4m3 হয় সেখানে ডুবুরী অক্সিজেন সিলিন্ডার ছাড়া অনুসন্ধান কার্য সম্পাদন করতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত প্রদান করো ।৪
গ্রীষ্মের কোনো একদিনের প্রচণ্ড তাপদাহে মিমি ও তার সহপাঠি পরীক্ষাগারে একটি সিলিন্ডারে 1000gm মিথেন গ্যাস নিয়ে পরীক্ষা করছিল যার আণবিক ভর 16gm mol−1। আবহাওয়ার এই অবস্থার প্রেক্ষিতে শিক্ষক ছাত্র-ছাত্রীদের বললেন কোনো স্থানে আপেক্ষিক আর্দ্রতা 70% অতিক্রম করলেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। ঐ স্থানের শিশিরাংক 12.5∘C এবং বায়ুর তাপমাত্রা 20.6∘C। 12 ∘C, 13 ∘C, 20∘C ও 21∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যথাক্রমে 10.85mmHg, 14.5mmHg, 18.5mmHg ও 20.55mmHg ।
- ক.স্থিতিস্থাপক সীমা কী?১
- খ.পূর্ণ দৃঢ় বস্তুর পীড়ন ও বিকৃতির লেখচিত্র অংকন করে প্রকৃতি ব্যাখ্যা করো।২
- গ.সিলিন্ডারে রক্ষিত মিথেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো ।৩
- ঘ.উদ্দীপকের ঐ স্থানে ঐ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা গাণিতিক বিশ্লেষণের আলোকে ব্যাখ্যা করো ।৪
কোনো একদিন ঢাকার তাপমাত্রা 25∘C এবং শিশিরাংক 15.7∘C । ঐ দিন কুয়াকাটায় রাখা একটি সিক্ত ও শুষ্ক বাল্ব আপেক্ষিক আর্দ্রতামাপক যন্ত্রে সিক্ত বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা 20.1∘C 25∘C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক 1.7 । 15∘C, 16∘C, 20∘C, 22∘C ও 25∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 12.8 mmHgP, 13.63 mmHgP, 17.54 mmHgP, 19.83 mmHgP ও 23.8 mmHgP
- ক.চার্লস-এর সূত্রটি লেখ ।১
- খ.কোনো অঞ্চলে কুয়াশা কেন পড়ে? ব্যাখ্যা করো ।২
- গ.ঢাকার আপেক্ষিক আর্দ্রতা বের করো ।৩
- ঘ.উক্ত দিনে ঢাকা এবং কুয়াকাটার মধ্যে কোন অঞ্চল বেশি আরামদায়ক? গাণিতিক ব্যাখ্যা করো ।৪
কোনো একটি পরীক্ষণে খাগড়াছড়িতে বায়ুর তাপমাত্রা 28∘C এবং শিশিরাংক 7.8∘C পাওয়া গেল। হঠাৎ শৈত্যপ্রবাহের ফলে ঐ স্থানের তাপমাত্রা কমে 14∘C হলো ।
7∘C, 8∘C এবং 28∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 7.51, 8.05 এবং 28.35 mm পারদ ।
- ক.সম্পৃক্ত বাষ্প চাপের সংজ্ঞা লেখো ।১
- খ.গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য লেখো ।২
- গ.খাগড়াছড়ির আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো।৩
- ঘ.তাপমাত্রার পরিবর্তনে উক্ত স্থানের আবদ্ধ বায়ুর শিশিরাংক একই থাকবে নাকি ভিন্ন হবে? গাণিতিক যুক্তসহ মতামত দাও ।৪
কোনো স্থানের বায়ুর তাপমাত্রা 20∘C এবং শিশিরাঙ্ক 7.4∘C। বায়ুর তাপমাত্রা কমে 16∘C হলো। 7∘C, 8∘C এবং 20∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 7.53 mm, 8.05mm, 17.54mm পারদ চাপ ।
- ক.গড়মুক্ত পথ কাকে বলে?১
- খ.গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক— ব্যাখ্যা করো ।২
- গ.উদ্দীপকে ঐ স্থানের আপেক্ষিক আর্দ্রতা কত?৩
- ঘ.আপেক্ষিক আর্দ্রতা অপরিবর্তিত রেখে বায়ুর তাপমাত্রা কমার ফলে শিশিরাঙ্কের পরিবর্তন হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
একজন আবহাওয়াবিদ দৈনিক প্রতিবেদন তৈরির জন্য একদিন ঢাকা এবং রাজশাহীতে স্থাপিত দুটি সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের মাধ্যমে নিম্নের উপাত্তগুলো সংগ্রহ করলেন ।
| স্থান | শুষ্ক বাল্ব থার্মো : পাঠ | সিক্ত বাল্ব থার্মো : পাঠ | বায়ুর তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদকের মান |
|---|---|---|---|
| ঢাকা | 28.6∘C | 20∘C | 1.664 |
| রাজশাহী | 32.5∘C | 22∘C | 1.625 |
[14∘C, 16∘C, 28∘C, 30∘C, 32∘C এবং 34∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ যথাক্রমে 11.99, 13.63, 28.35, 31.83, 35.66 এবং 39.90 mmHgP স্বাস্থ্যের জন্য আপেক্ষিক আর্দ্রতার স্বাচ্ছন্দ্যকর মান হলো 40% থেকে 60% পর্যন্ত]
- ক.আর্দ্রতামিতি কাকে বলে?১
- খ.একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন এক মোল গ্যাসের ক্ষেত্রে গড় গতিশক্তি ধ্রুব থাকে কিনা? ব্যাখ্যা করো।২
- গ.ঐ দিন ঢাকার শিশিরাঙ্ক কত ছিল?৩
- ঘ.উদ্দীপকের আলোকে কোনো ব্যক্তি কোথায় অধিকতর স্বস্তি বোধ করবেন? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও ।৪
একদিন কোনো এক স্থানের নিম্নোক্ত তথ্যাদি পাওয়া গেল:
ঘরের মধ্যে: শুষ্ক বাল্বের তাপমাত্রা = 32∘C
আর্দ্র বাল্বের তাপমাত্রা = 28∘C
32∘C তাপমাত্রায় গ্লেইসারের ধ্রুবক = 1.63
24∘C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ = 22.38 mmHg
26∘C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ = 25.21 mmHg
32∘C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ = 35.66 mmHg
ঘরের বাইরে: তাপমাত্রা = 14∘C
14∘C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ = 12.0 mmHg
আপেক্ষিক আর্দ্রতা = 80%।
- ক.কৌণিক ভরবেগ কাকে বলে?১
- খ.পরম আর্দ্রতা বৃদ্ধির সাথে অণুর গড় বর্গবেগও বৃদ্ধি পায় – ব্যাখ্যা করো।২
- গ.ঘরের মধ্যে শিশিরাঙ্ক বের করো।৩
- ঘ.ঐ দিন ঘরের বাইরে না ভিতরে ভেজা কাপড় দ্রুত শুকাবে ? গাণিতিকভাবে যাচাই করো ।৪
কোনো একদিন দুপুরের তাপমাত্রা 30∘C এবং আর্দ্রতা 80%। হেলেন বাসায় AC চালু করায় তাপমাত্রা 21∘C-এ নেমে এলো। সেদিন শিশিরাংক ছিল 9.5∘C। [ 30∘C, 21∘C, 9∘C ও 10∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যথাক্রমে 28.02 mm, 20.35 mm, 8.91mm 9.2 mm HgP. ]
- ক.শিশিরাঙ্ক কী?১
- খ.আবদ্ধ স্থানে তাপমাত্রা বৃদ্ধিতে শিশিরাঙ্ক কমে না বাড়ে? ব্যাখ্যা দাও ।২
- গ.তাপমাত্রা নেমে আসায় বায়ুস্থ জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হয়? নির্ণয় করো।৩
- ঘ.হেলেন AC চালু করায় আরাম বোধ করবে কেন? গাণিতিক ব্যাখ্যা দাও ।৪
রংপুর আবহাওয়া অফিস একদিন সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের শুষ্ক বাল্বের পাঠ 28∘C ও সিক্ত বাল্বের পাঠ 26∘C পেল । 28∘C তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক 1.65। 24∘C, 25∘C ও 28∘C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 22.38, 24.21 এবং 27.78 mm Hg P। ঐদিন বরিশালের আপেক্ষিক আর্দ্রতা ছিল 65%।
- ক.শক্তির সমবিভাজন নীতি কী?১
- খ.একই তাপমাত্রায় ঢাকা অপেক্ষা কক্সবাজারে অস্বস্তিকর অনুভূত হয় কেন?২
- গ.রংপুরে ঐ দিনের শিশিরাঙ্ক কত?৩
- ঘ.রংপুর ও বরিশালের মধ্যে কোথায় ভিজা কাপড় তাড়াতাড়ি শুকাবে? গাণিতিকভাবে যাচাই করো।৪
নাইট্রোজেন গ্যাস দ্বারা একটি পাত্র 20 atm চাপে 27∘C তাপমাত্রায় ভর্তি করা হলো। এরপর অর্ধেক ভরের গ্যাস বের করে দেয়া হলো এবং অবশিষ্ট গ্যাসের তাপমাত্রা 87∘C এ বাড়ানো হলো।
- ক.পরম আর্দ্রতা কাকে বলে?১
- খ.বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুমণ্ডলীয় চাপের কীরূপ পরিবর্তন হয়? ব্যাখ্যা করো।২
- গ.প্রাথমিক অবস্থায় নাইট্রোজেন গ্যাসের অণুগুলোর মূল গড় বর্গবেগ নির্ণয় করো।৩
- ঘ.পরিবর্তিত অবস্থায় গ্যাসের চাপ পূর্বের চাপের কম না বেশি হবে? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪
কোনো এলাকায় একদিন শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটারের পাঠ যথাক্রমে 20∘C এবং 12.8∘C পাওয়া গেল। 20∘C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক 1.79। 7∘C, 8∘C এবং 20∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 7.5×10−3 mHgP, 8.1×10−3 mHgP এবং 17.4×10−3 mHg P।
- ক.স্বাধীনতার মাত্রা কাকে বলে?১
- খ.পরমশূন্য তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হয়— ব্যাখ্যা করো।২
- গ.ঐদিন উক্ত এলাকায় শিশিরাঙ্ক নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকে উল্লিখিত ঐদিনে উক্ত এলাকার আবহাওয়া সম্পর্কে গাণিতিক বিশ্লেষণসহ মন্তব্য করো।৪
কোনো একদিন কাপ্তাই হ্রদের পানির উপরিতলে বায়ুর তাপমাত্রা 28∘C, বায়ুমণ্ডলীয় চাপ 105 pa এবং শিশিরাঙ্ক 10.5∘C। হ্রদের তলদেশের পানির তাপমাত্রা 7∘C এবং পানির গড় ঘনত্ব kgm−3। ঐদিন হ্রদটির তলদেশ হতে একটি বায়ু বুদবুদ পানির উপরিতলে উঠে আসায় এর ব্যাসার্ধ তিনগুণ হলো। [ 10∘C, 11∘C ও 28∘C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 9.2, 9.9 ও 28.5 mm পারদ চাপ ]
- ক.গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র বিবৃত করো।১
- খ.গ্যাসের তাপমাত্রার সাথে ঘনত্বের পরিবর্তন ব্যাখ্যা করো।২
- গ.ঐদিন হ্রদের উপরিতলের বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো।৩
- ঘ.তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় নিয়ে হ্রদটির গভীরতা নির্ণয় করা সম্ভব— গাণিতিক বিশ্লেষণ করো।৪
1×10−2 m3 আয়তনের সিলিন্ডারে 300 K তাপমাত্রায় ও 2.5×105 Nm−2 চাপে অক্সিজেন গ্যাস ভর্তি করা আছে। তাপমাত্রা অপরিবর্তিত রেখে কিছু পরিমাণ অক্সিজেন ব্যবহার করার পর চাপ 1.3×105 Nm−2 পাওয়া গেল। অক্সিজেনের আণবিক ভর 32 gmol−1
- ক.সরল ছন্দিত গতি কাকে বলে?১
- খ.শীতকালে দোলক ঘড়ির দোলনকাল কিরূপ হবে? ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকে বর্ণিত অক্সিজেন গ্যাস ব্যবহারের পূর্বে এর অণুগুলোর মূল গড় বর্গবেগ কত ছিল নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের বর্ণনামতে যে পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়েছে তা নির্ণয় সম্ভব কি? গাণিতিক বিশ্লেষণ দাও।৪
কোনো একদিন ঢাকার তাপমাত্রা 35∘C এবং আপেক্ষিক আর্দ্রতা 50%। একই দিনে রাজশাহীতে স্থাপিত একটি হাইগ্রোমিটারের শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ 25∘C এবং সিক্ত বাল্ব থার্মোমিটারের পাঠ 19∘C. [ 25∘C তাপমাত্রায় G এর মান 1.65। . 15∘C, 16∘C ও 25∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 12.77 mm, 13.71 mm, 23.7 mm পারদ ]
- ক.গড় মুক্তপথ কাকে বলে?১
- খ.মেঘলা রাত্রি শিশির জমার জন্য সহায়ক নয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.রাজশাহীর শিশিরাঙ্ক নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের কোন স্থানে ঐ দিন ভেজা কাপড় দ্রুত শুকাবে? গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা করো।৪
200 gm নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে গেল। সমুদ্র পৃষ্ঠের চাপ 105 Nm−2 এবং তাপমাত্রা 30∘C। সমুদ্রের তলদেশের তাপমাত্রা 15∘C। পানির ঘনত্ব 1000 kgm−3, g
- ক.আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও।১
- খ.আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন? ব্যাখ্যা করো।২
- গ.সমুদ্র পৃষ্ঠে নাইট্রোজেনের মোট গতিশক্তি নির্ণয় করো।৩
- ঘ.তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় সমুদ্রের গভীরতা নির্ণয় করা সম্ভব কি? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।৪
কোনো একটি পরীক্ষণে মিঠামইনের আবদ্ধ বায়ুর তাপমাত্রা 19∘C এবং আপেক্ষিক আর্দ্রতা 47%। শৈত্য প্রবাহে ঐ স্থানের তাপমাত্রা কমে 15∘C হলো। 7∘C, 8∘C ও 19∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 7.5, 8.2 এবং 16.5 mm পারদ চাপের সমান।
- ক.বাস্তব গ্যাস কী?১
- খ.ঠান্ডা পানির জন্য পিতলের কলসী এবং মাটির কলসীর মধ্যে কোনটি বেশি উপযোগী? ব্যাখ্যা করো।২
- গ.তাপমাত্রা 5∘C এ নেমে গেলে ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় করো।৩
- ঘ.তাপমাত্রা পরিবর্তনের কারণে ঐ স্থানের আবদ্ধ বায়ুর শিশিরাঙ্কের কোনো পরিবর্তন হবে কিনা— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।৪
একটি বায়ু বুদবুদ হ্রদের তলদেশ হতে পানির উপরিপৃষ্ঠে আসলে এর আয়তন দ্বিগুণ হয়। বায়ুর চাপ =1.01×105 Pa.
- ক.প্রত্যয়নী বল কী?১
- খ.ঘূর্ণনক্ষম কোনো বস্তুর জড়তার ভ্রামক বেশি হলে কি হয়? ব্যাখ্যা করো।২
- গ.হ্রদের গভীরতা নির্ণয় করো।৩
- ঘ.যদি হ্রদের গভীরতা 55 mm হয় তবে 2 cm ব্যাসার্ধের বায়ু বুদবুদ হ্রদের তলদেশ হতে পৃষ্ঠে আসলে ইহার আয়তনের কি পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
কোনো একস্থানে হাইগ্রোমিটারের শুষ্ক বাল্বের তাপমাত্রা 24∘C এবং শিশিরাংক 11.5∘C। 24∘C, 12∘C এবং 11∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 22.38×10−3 m, 10.52×10−3 m এবং 9.9×10−3 m পারদ চাপ। 24∘C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক 1.72।
- ক.স্প্রিং ধ্রুবক কাকে বলে?১
- খ.শূন্য কাজ ব্যাখ্যা করো।২
- গ.উক্ত স্থানে সিক্ত বাল্বের পাঠ কত? নির্ণয় করো।৩
- ঘ.উল্লিখিত স্থানে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়পূর্বক আবহাওয়া সম্পর্কে মন্তব্য করো।৪
একদিন কোনো স্থানে একটি হাইগ্রোমিটার, শুষ্ক ও আর্দ্র বালবের তাপমাত্রা যথাক্রমে 25∘C ও 19∘C এবং শিশিরাঙ্ক 14.77∘C। 15∘C, 16∘C এবং 25∘C এ সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 17.54 mmHg, 19.83 mmhg এবং 25.21 mmHg চাপ।
- ক.আদর্শ গ্যাস কাকে বলে?১
- খ.শীতকালে গায়ের চামড়া শুষ্ক অনুভব হয় কেন?২
- গ.গ্লেইসারের উৎপাদক নির্ণয় করো।৩
- ঘ.ঐ দিনে আপেক্ষিক আর্দ্রতা 20% কমে গেলে শিশিরাঙ্কের কীরূপ পরিবর্তন হবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো।৪
স্থির তাপমাত্রায় 5.1 লিটার বায়ুপূর্ণ একটি বেলুনকে 40 m গভীর পানির তলদেশে নেয়ায় বেলুনটি 1.1 লিটার আয়তন ধারণ করে। বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9.5 লিটার এবং ঐ স্থানে অভিকর্ষজ ত্বরণ 9.8 ms−2।
- ক.শিশিরাংকের সংজ্ঞা দাও।১
- খ."কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 60%" —ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপক অনুসারে ঐ স্থানের বায়ুমণ্ডলীয় চাপ কত?৩
- ঘ.উল্লিখিত বেলুনটিতে বিশেষ ব্যবস্থায় তলদেশে থাকা অবস্থায় আরও 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে মুখ বন্ধ অবস্থায় ছেড়ে দেয়া হলে অক্ষত অবস্থায় পানির উপরিতলে আসবে কি? বিশ্লেষণ করো।৪
একজন আবহাওয়াবিদ দৈনিক প্রতিবেদনের জন্য নিচের উপাত্তগুলো সংগ্রহ করলেন:
| স্থান | শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ | সিক্ত বাল্ব থার্মোমিটারের পাঠ | বায়ুর তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক |
|---|---|---|---|
| ঢাকা | 28.6∘C | 20∘C | 1.664 |
| দিনাজপুর | 32.5∘C | 22∘C | 1.625 |
[14∘C, 16∘C, 28∘C, 30∘C, 32∘C এবং 34∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রম 11.99, 13.63, 28.35, 31.83, 35.66 এবং 39.90 mmHg]
- ক.চার্লসের সূত্রটি বিবৃত করো।১
- খ."আদর্শ গ্যাস একটি কল্পনামাত্র"— ব্যাখ্যা করো।২
- গ.ঐ দিনে ঢাকার শিশিরাঙ্ক নির্ণয় করো।৩
- ঘ.উপরোক্ত তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তি কোথায় অধিকতর স্বস্তিবোধ করবে? বিশ্লেষণ করো।৪
কোনো বদ্ধ ঘরের তাপমাত্রা 30∘C, শিশিরাংক 15∘C এবং আপেক্ষিক আর্দ্রতা 50%। ঐ সময় ঘরের বাইরের তাপমাত্রা 26∘C এবং আপেক্ষিক আর্দ্রতা 65%। 30∘C ও 26∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 31.83 mmHgP ও 25.25 mmHgP, 30∘C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক 1.65।
- ক.পরমশূন্য তাপমাত্রা কী?১
- খ.অভিকর্ষ বল দ্বারা কাজ এবং স্থিতিস্থাপক বল দ্বারা কাজের পার্থক্য কী?২
- গ.ঐ ঘরের হাইগ্রোমিটার-এর আর্দ্র বার এর তাপমাত্রা কত?৩
- ঘ.যদি ঘরের একটি জানালা খুলে দেওয়া হয়, তবে জলীয় বাষ্প কোন দিকে প্রবাহিত হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
একজন ডুবুরি লবণাক্ত হ্রদের গভীরতা পরিমাপের জন্য 1.013×105 Nm−2 চাপে 2.5×10−2 m3 আয়তনের 1 mol হিলিয়াম গ্যাসভর্তি বেলুনকে হ্রদের পৃষ্ঠ হতে তলদেশে নিয়ে যাওয়ায় এর আয়তন অর্ধেক হয়ে গেল। এতে ডুবুরি মন্তব্য করলেন "হ্রদের গভীরতা 9 m"। উল্লেখ্য, গ্যাস ও হ্রদের পানির তাপমাত্রা একই। [হ্রদের পানির ঘনত্ব 1.1×103 kgm−3, g
- ক.ক্ষমতা কাকে বলে?১
- খ.কখন স্প্রিং দ্বারা ধনাত্মক কাজ সম্পন্ন করা হয়? ব্যাখ্যা করো।২
- গ.গ্যাসের তাপমাত্রা নির্ণয় করো।৩
- ঘ.ডুবুরির মন্তব্যের সত্যতা যাচাই করো।৪
একটি হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় রোগীদের কেবিনের আপেক্ষিক আদ্রতা 46% এর কম রাখার চেষ্টা করে। কিন্তু একদিন তাদের এসি নিয়ন্ত্রণ ইউনিট ঠিকমতো কাজ করছিল না। কর্তৃপক্ষ লক্ষ করলো যে তাদের হাসপাতালে শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটারের পাঠ দিচ্ছে যথাক্রমে 23∘C, এবং 15.8∘C; গ্লেইসারের উৎপাদক 23∘C এ 1.74; 10∘C, 11∘C এবং 23∘C এ সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 9.2 mm, 9.865 mm এবং 21.105 mm Hg.
- ক.পরম শূন্য তাপমাত্রা কাকে বলে?১
- খ.শীতের সকালে শিশির দেখা যায় কেন? ব্যাখ্যা করো।২
- গ.ঐ দিনের শিশিরাঙ্ক নির্ণয় করো।৩
- ঘ.হাসপাতাল কর্তৃপক্ষ আপেক্ষিক আর্দ্রতা নিয়ে ঐ দিন কোনো সংকটে পড়েছিল কি না? গাণিতিক ব্যাখ্যা দাও।৪
একজন ডুবুরি একটি গ্যাস ভর্তি বেলুনকে 10 m গভীর হ্রদের তলদেশে নিয়ে গেল এবং হ্রদের তলদেশে বেলুনের আয়তন উপরিপৃষ্ঠের অর্ধেক বলে মন্তব্য করল। বায়ুমণ্ডলের চাপ 10−5Nm−2 এবং হ্রদের পানির ঘনত্ব 1000kgm−3।
- ক.পরমশূন্য তাপমাত্রা কী?১
- খ.গ্রীষ্মকালে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অধিক হলেও শিশির পড়ে না কেন? ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের হ্রদের তলদেশে বেলুনের উপর ক্রিয়াশীল চাপ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের ডুবুরির মন্তব্যের যথার্থতা গাণিতিক বিশ্লেষণসহ যাচাই করো।৪
| স্থান | আদ্রতামাপক যন্ত্রের পাঠ: শুষ্ক বাল্ব | আদ্রতামাপক যন্ত্রের পাঠ: সিক্ত বাল্ব | বায়ুর তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক |
|---|---|---|---|
| সিলেট | 25∘C | 25∘C | 1.63 |
| কুয়াকাটা | 33∘C | 27∘C | 1.62 |
20∘C, 22∘C, 24∘C, 32∘C এবং 34∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্প চাপ যথাক্রমে 17.54 mm, 19.83 mm, 22.38 mm, 35.66 mm এবং 39.90 mm পারদ চাপ।
- ক.শিশিরাংক কী?১
- খ.কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 72% বলতে কী বোঝায়?২
- গ.উদ্দীপকে উল্লিখিত দিনে সিলেটের শিশিরাংক নির্ণয় করো।৩
- ঘ.উক্ত দিনে বেড়ানোর জন্য কোন স্থানটিকে অগ্রাধিকার দেয়া উচিত? গাণিতিক বিশ্লেষণ করো।৪
কিশোর পাশা একদিন 1020 kgm−3 ঘনত্বের লবণাক্ত পানির হ্রদে ডুবুরির পোশাক পরে ডুবে দিলেন। সে লক্ষ করল পানির নিচে বুদবুদের আয়তন উপরি তলে এসে দ্বিগুণ আয়তন লাভ করেছে। বায়ুমণ্ডলের চাপ 105 Pa, হ্রদের পানির সর্বত্র তাপমাত্রা সমান।
- ক.আদর্শ গ্যাস কী?১
- খ.এক মোল গ্যাসের ক্ষেত্রে গ্যাস ধ্রুবককে সর্বজনীন ধ্রুবক বলা হয় কেন?২
- গ.বুদবুদ কর্তৃক অতিক্রান্ত উলম্ব দূরত্ব নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের হ্রদটি মিঠাপানির হলে ডুবুরি কোন পানির হ্রদে নামতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছিল বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪
কোনো একদিন ঢাকার তাপমাত্রা 35∘C এবং শিশিরাঙ্ক 19.4∘C। ঐ একই সময়ে চট্টগ্রামে স্থাপিত একটি হাইগ্রোমিটারের শুষ্ক ও সিক্ত বালের পাঠ যথাক্রমে 35∘C এবং 30∘C পাওয়া গেল। [35∘C তাপমাত্রায় মেইসারের উৎপাদক 1.60 ও 19∘C, 20∘C, 27∘C এবং 35∘C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 16.5, 17.7, 26.78 এবং 42.16 mm পারদ]
- ক.বয়েলের সূত্রটি বিবৃত করো।১
- খ.কোনো একদিনের শিশিরাঙ্ক 19.4∘C বলতে কী বুঝ?২
- গ.উদ্দীপক অনুসারে ঐ দিন ঢাকার আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো।৩
- ঘ.একই তাপমাত্রা হওয়া সত্ত্বেও ঢাকা ও চট্টগ্রামের মধ্যে কোথায় ঘাম দ্রুত শুকাবে? উদ্দীপকের আলোকে গাণিতিক বিশ্লেষণ করো।৪
A ও B দুটি হ্রদের তলদেশ থেকে একটি বায়ু বুদবুদ পানির উপরিতলে উঠলে এর আয়তন চারগুণ হয়। A ও B হ্রদের পানির ঘনত্ব যথাক্রমে 1000 kgm−3 ও 1100 kgm−3। বায়ুমণ্ডলের চাপ 105 Pa।
- ক.সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে?১
- খ.কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 40% বলতে কী বুঝায়?২
- গ.A হ্রদের তলদেশে চাপ কত?৩
- ঘ.A ও B হ্রদের মধ্যে কোনটির গভীরতা বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে নির্ধারণ কর।৪
কোনো একদিন ঢাকা ও কুমিল্লায় তাপমাত্রা যথাক্রমে 24∘C ও 26∘C এবং শিশিরাঙ্ক যথাক্রমে 15.8∘C ও 20∘C।
15∘C, 16∘C, 20∘C, 24∘C ও 26∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 12.81, 13.63, 17.54, 22.38 ও 25.21 mmHg এবং 24∘C তাপমাত্রায় গ্লেসিয়ার এর উৎপাদক 1.72।
- ক.প্রমাণ চাপ কী?১
- খ.মোলার গ্যাস ধ্রুবক 8.31 J mole−1 K−1 বলতে কী বুঝ?২
- গ.উল্লিখিত দিনে ঢাকায় রক্ষিত শুষ্ক ও সিক্ত বালব আপেক্ষিক আর্দ্রতামাপক যন্ত্রের সিক্ত বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা কত ছিল?৩
- ঘ.উদ্দীপকে উল্লিখিত স্থান দুটির মধ্যে কোথায় বেশি স্বস্তিবোধ হবে— গাণিতিকভাবে আর্দ্রতা বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।৪
168 g নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে গেল। সমুদ্রপৃষ্ঠের চাপ, বায়ুর চাপ এবং তাপমাত্রা 30∘C। তলদেশের তাপমাত্রা 14∘C। [পানির ঘনত্ব 1025 kg/m3, g
- ক.স্বাধীনতার মাত্রা কী?১
- খ.কোনো স্থানের শিশিরাঙ্ক 18∘C বলতে কী বুঝায়?২
- গ.সমুদ্রপৃষ্ঠে নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় কর।৩
- ঘ.তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় হ্রদের গভীরতা নির্ণয় করা সম্ভব কি-না? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
একটি হ্রদের তলদেশ ও পৃষ্ঠের পানির তাপমাত্রা যথাক্রমে 8∘C ও 30∘C। 2L আয়তনবিশিষ্ট একটি বায়ুপূর্ণ বেলুন হ্রদের তলদেশ হতে ছেড়ে দেয়া হলো। বেলুনটির সর্বোচ্চ প্রসারণ সক্ষমতা 15 L। হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ 105 Nm−2, হ্রদের গভীরতা 15 m এবং পানির ঘনত্ব 1000 kg m−3।
- ক.আদর্শ গ্যাস কাকে বলে?১
- খ.বোল্টজম্যান ধ্রুবক, k২
=1.38×10−23 J/K বলতে কী বোঝায় ব্যাখ্যা কর। - গ.হ্রদের তলদেশে মোট চাপ নির্ণয় কর।৩
- ঘ.বেলুনটি হ্রদের পৃষ্ঠে পৌঁছানোর আগে ফেটে যাবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪

- ক.বয়েলের সূত্রটি বিবৃত কর ।১
- খ.স্থির তাপমাত্রায় একটি আদর্শ গ্যাসের PV বনাম P গ্রাফের প্রকৃতি কিরূপ হবে ব্যাখ্যা কর।২
- গ.সিলিন্ডারে রক্ষিত গ্যাসের তাপমাত্রা নির্ণয় কর।৩
- ঘ.কোন গ্যাসের গতিশক্তি বেশি- গাণিতিক বিশ্লেষণের সাহায্যে নির্ণয় কর।৪
একজন ডুবুরী অক্সিজেন সিলিন্ডার ছাড়া 6m গভীর পর্যন্ত পানির নিচে অনুসন্ধান চালাতে পারে। পানির উপরিতলে 'A' স্থানে 105 Pa চাপে গ্যাসপূর্ণ একটি বেলুনের আয়তন 10−3 m3। বেলুনটি পানিতে 'B' স্থানে নিমজ্জিত করলে আয়তন হয় 5×103 m−3। (পানির ঘনত্ব =103×kgm−33 অভিকর্ষজ ত্বরণ =9.8ms−2)
- ক.কৃন্তন বিকৃতি কী?১
- খ.পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।২
- গ.বেলুনটির মধ্যে গ্যাসের গতিশক্তি নির্ণয় কর।৩
- ঘ.ডুবুরী উদ্দীপকের 'B' স্থানে অক্সিজেন সিলিন্ডার ছাড়া অনুসন্ধান কার্য চালাতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪
30∘C তাপমাত্রায় এবং 2 atm চাপে একটি বেলুনের মধ্যে 24 g অক্সিজেন গ্যাস আছে। এক মৌল অক্সিজেনের ভর 32 gm, অপরদিকে উপরিদেশে বায়ুমণ্ডলের চাপ 1.5 atm, পানির ঘনত্ব 1050 kg m−3 ও গভীরতা 20 m এবং অন্য একটি পুকুরের কোনো একটি পুকুরের উপরিদেশে বায়ুমণ্ডলের চাপ 1.2 atm, পানির ঘনত্ব 1050 kgm−3 ও গভীরতা 25 m [1 atm
- ক.সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে?১
- খ.নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব তার পরম তাপমাত্রার উপর নির্ভরশীল— ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের বেলুনের গ্যাসের আয়তন নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের কোন পুকুরের তলদেশে গ্যাস ভর্তি বেলুনের আয়তন কম হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
কক্ষ তাপমাত্রায় নির্দিষ্ট কোনো স্থানে 0.6 m3 আয়তনের একটি সিলিন্ডারে মিথেন (CH4) গ্যাসকে 202650 Pa চাপে পূর্ণ করা হলো। শিক্ষক তাঁর ছাত্রদের বললেন ঐ স্থানের শিশিরাঙ্ক 11.5∘C এবং স্থানটির আপেক্ষিক আর্দ্রতা 60% এর উপর হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। 11∘C, 12∘C, 19∘C ও 20∘C এ সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যথাক্রমে 9.84 mm (Hg), 10.52 mm (Hg), 16.46 mm (Hg) ও 17.54 mm (Hg) পাওয়া গেল। মিথেনের আণবিক ভর 16 gm/mole।
- ক.শব্দের তীব্রতা লেবেল কাকে বলে?১
- খ.প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি সর্বনিম্ন কি না—ব্যাখ্যা কর।২
- গ.ঐ স্থানের কক্ষ তাপমাত্রা নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না গাণিতিকভাবে বিশ্লেষণের উপস্থাপন কর।৪
A স্থানের একটি হ্রদের তলদেশ হতে একটি বায়ু বুদবুদ পানির উপরিতলে আসায় বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ হয়। হ্রদটিতে বায়ুমণ্ডলের চাপ 105 Ng−2, বায়ুর তাপমাত্রা 18.6∘C এবং আপেক্ষিক আর্দ্রতা 52.4%। অন্য কোনো দিন B স্থানের অন্য একটি হ্রদে বায়ুর তাপমাত্রা A স্থানের হ্রদের সমান এবং শিশিরাঙ্ক 7.4∘C, 7∘C, 8∘C, 18∘C ও 19∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 7.5×10−3 m, 8.2×10−3 m, 15.6×10−3 m ও 16.5×10−3 m পারদ।
- ক.প্রমাণ চাপ কী?১
- খ.শীতকাল অপেক্ষা বর্ষাকালে কাপড় দেরিতে শুকায়—ব্যাখ্যা কর।২
- গ.A স্থানের হ্রদের গভীরতা নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের কোন স্থানে একজন ব্যক্তি বেশি স্বস্তিবোধ করবে? গাণিতিক বিশ্লেষণসহ ব্যাখ্যা কর।৪
নিচের ছকটি লক্ষ কর :
| স্থান | শুষ্ক বাল্ব থার্মোমিটার পাঠ | সিক্ত বাল্ব থার্মোমিটার পাঠ |
|---|---|---|
| কুমিল্লা | 20 ∘C | 12 ∘C |
| স্থান | বায়ুর তাপমাত্রা | শিশিরাঙ্ক |
|---|---|---|
| খুলনা | 20 ∘C | 85 ∘C |
| তাপমাত্রা | সম্পৃক্ত জলীয় বাষ্প |
|---|---|
| 5.68 ∘C | 6.856×10−3 mHgP |
| 8 ∘C | 8.04×10−3 mHgP |
| 9 ∘C | 8.61×10−3 mHgP |
| 20 ∘C | 17.6×10−3 mHgP |
- ক.জড়তার ভ্রামক কাকে বলে?১
- খ.পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে কিন্তু কোনো কাজ করছে না কেন? ব্যাখ্যা কর।২
- গ.কুমিল্লায় শিশিরাঙ্ক কত? (20∘C তাপমাত্রায় G৩
=1.79 ) - ঘ.উদ্দীপকের আলোকে কোন স্থানটি অধিক আর্দ্র থাকবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।৪
কোনো একদিন ল্যাবরেটরিতে সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের শুষ্ক বাল্বের পাঠ 30∘C এবং সিক্ত বাল্বের পাঠ 28∘C পাওয়া গেল । ভিন্ন ভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ ও গ্লেইসারের উৎপাদকের মান নিচের সারণি-১ এ প্রদত্ত হলো :
সারণি-১
| তাপমাত্রা | সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ (mHg) | গ্লেইসারের উৎপাদক |
|---|---|---|
| 26∘C | 25.21×10−3 | 1.69 |
| 28∘C | 28.35×10−3 | 1.67 |
| 29∘C | 29.93×10−3 | 1.66 |
| 30∘C | 31.83×10−3 | 1.65 |
- ক.সংরক্ষণশীল বলের সংজ্ঞা দাও।১
- খ.স্থিতিস্থাপক সীমা ও স্থিতিস্থাপক ক্লান্তির মধ্যে প্রধান পার্থক্য কী?২
- গ.ল্যাবরেটরিতে ঐ দিন আপেক্ষিক আর্দ্রতা কত ছিল নির্ণয় কর।৩
- ঘ.যদি ঐ দিন তাপমাত্রা হঠাৎ 1∘C হ্রাস পায় তবে শিশিরাঙ্কের পরিবর্তন কিরূপ হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান স্যার অফিস কক্ষে প্রবেশ করে দেখতে পেলেন হাইগ্রোমিটারের শুষ্ক বাল্বের পাঠ 30∘C এবং ঐদিন আপেক্ষিক আর্দ্রতা ছিল 75%। তিনি এসি চালু করে কক্ষের তাপমাত্রা 23∘C-এ নামিয়ে নিলেন। তখন আর্দ্র বাল্বের পাঠ 14.76∘C। [গ্রেইসারের তালিকায় 30∘C এবং 23∘C এ গ্লেইসারের উৎপাদক যথাক্রমে G
- ক.স্বাধীনতার মাত্রা কী?১
- খ.একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন এক মোল গ্যাসের ক্ষেত্রে গড় গতিশক্তি ধ্রুবক থাকে— ব্যাখ্যা কর।২
- গ.ঐদিন সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা 23∘C-এ নেমে এলে বায়ুস্থ জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে?৩
- ঘ.কক্ষের ভিতর এসি চালু করায় বিভাগীয় প্রধান স্যার আরাম বোধ করেন কেন? উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে ব্যাখ্যা কর।৪
একজন ছাত্র পরীক্ষাগারে স্থির চাপে প্রমাণ তাপমাত্রার কিছু পরিমাণ O2 গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করায় গ্যাসের আয়তন দ্বিগুণ হলো। এতে তার বন্ধু মন্তব্য করল পরীক্ষাধীন গ্যাসের অণুগুলোর গড় বর্গবেগও দ্বিগুণ হবে।
- ক.বলের ঘাত কাকে বলে?১
- খ.একটি ভারী স্থির বস্তু ও হাল্কা গতিশীল বস্তুর স্থিতিস্থাপক সংঘর্ষে তাদের বেগের পরিবর্তন ব্যাখ্যা কর।২
- গ.চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় কর।৩
- ঘ.গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তার বন্ধুর মন্তব্যের যথার্থতা যাচাই কর।৪

দুটি ভিন্ন পাত্রে সংরক্ষিত 325 g এবং 288 g ভরের 10 mol করে যথাক্রমে X গ্যাস ও Y গ্যাস এর জন্য দুটি P−V লেখ অঙ্কিত আছে।
- ক.আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা লিখ।১
- খ.কুষ্টিয়ায় কোনো একদিন সন্ধ্যায় শিশিরাঙ্ক 15∘C বলতে কী বুঝ?২
- গ.উদ্দীপক অনুযায়ী গ্যাসদ্বয়ের আয়তনের তুলনা (V1:V2) কর।৩
- ঘ.পাত্র দুটির মুখ একই সময়ে খুলে দিলে কোন পাত্রটি আগে খালি হবে— গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
একটি সিলিন্ডারে 127∘C তাপমাত্রা ও 72 cm পারদ চাপে ও 3 g হিলিয়াম গ্যাস রাখা আছে। একই পরিমাণ হিলিয়াম গ্যাস অপর একটি সিলিন্ডারে STP তে রাখা হলো।
- ক.পরবশ কম্পন কাকে বলে?১
- খ.বক্রপথে ব্যাংকিং প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।২
- গ.প্রথম সিলিন্ডারে গ্যাসের আয়তন হিসাব কর।৩
- ঘ.সিলিন্ডার দুটিতে গ্যাসের গতিশক্তি নির্ণয়পূর্বক তাপমাত্রা তুলনা করে ফলাফল বিশ্লেষণ কর।৪
কোনো ঘরের তাপমাত্রা 32∘C, শিশিরাঙ্ক 14∘C এবং আপেক্ষিক আর্দ্রতা 48%। ঐ সময় ঘরের বাইরে তাপমাত্রা 11∘C ও আপেক্ষিক আর্দ্রতা 70%। 32∘C ও 11∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 33.6 mmHg ও 9.8mmHg. 30∘C-এ গ্রেইসারের ধ্রুবক 1.63।
- ক.মূল গড় বর্গবেগ কাকে বলে?১
- খ.প্রমাণ চাপ নির্ণয়ে বিশুদ্ধ পারদ স্তম্ভের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।২
- গ.ঐ ঘরে ঝুলানো আর্দ্র ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারে আর্দ্র বাল্ব থার্মোমিটার কত পাঠ দেখাবে?৩
- ঘ.যদি ঘরের একটি জানালা খুলে দেওয়া হয় তাহলে জলীয় বাষ্প কোন দিকে চলাচল করবে গাণিতিক বিশ্লেষণসহ মন্তব্য কর।৪
পদার্থবিজ্ঞান ল্যাবে একদল ছাত্র লক্ষ করল বিশুদ্ধ পানিপূর্ণ পাত্রে বায়ু বুদবুদ তলদেশ থেকে পৃষ্ঠদেশে আসার ফলে আয়তন 1.1 গুণ হয় । পরীক্ষার এক পর্যায়ে একজন ছাত্র পানিতে অন্য একটি তরল মিশ্রিত করায় পানির ঘনত্ব বেড়ে দ্বিগুণ হয়ে যায় । (বায়ুমণ্ডলের চাপ 105Nm−2)।
- ক.শিশিরাঙ্ক কী?১
- খ.সম্পৃক্ত বাষ্পচাপই কোনো স্থানে সর্বাপেক্ষা বেশি এর যথার্থতা লেখ।২
- গ.পানির তাপমাত্রা ধ্রুব থাকলে পাত্রটির উচ্চতা কত?৩
- ঘ.তরল মিশ্রিত করার পর পৃষ্ঠদেশে আসা বুদবুদগুলোর আয়তনের কোনোরূপ পরিবর্তন হবে কি-না বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪
একটি গ্যাস সিলিন্ডারের আয়তন 1.5 m3 সিলিন্ডারটিতে 27∘C তাপমাত্রায় কোনো গ্যাসের 30×1025 টি অণু আবদ্ধ আছে। গ্যাস অণুর ব্যাস 25×10−25। পরবর্তীতে উক্ত গ্যাসপূর্ণ সিলিন্ডারটি সমআয়তনের অপর একটি খালি সিলিন্ডারের সাথে যুক্ত করা হলো।
- ক.আদর্শ গ্যাস কাকে বলে?১
- খ.গ্যাসের গতিতত্ত্ব বয়েলের সূত্রকে সমর্থন করে- ব্যাখ্যা কর।২
- গ.সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের গতিশক্তি নির্ণয় কর।৩
- ঘ.খালি সিলিন্ডার যুক্ত করায় গ্যাসের অণুর গড় মুক্ত পথের পরিবর্তন হবে কি-না গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪
কোনো গ্যাস অণুর ব্যাস 3×10−10 m এবং প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা 6×1026। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অণুগুলোর মূলগড় বর্গবেগ 500 ms−1।
- ক.আপেক্ষিক আর্দ্রতা কী?১
- খ.পরম আর্দ্রতা বৃদ্ধির সাথে গ্যাসীয় অণুর গড় বর্গবেগও বৃদ্ধি পায়— ব্যাখ্যা কর।২
- গ.N.T.P তে গ্যাসের ঘনত্ব নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের তথ্য থেকে প্রতি সেকেন্ডে সংঘটিত সংঘর্ষের সংখ্যা কোন ক্ষেত্রে বেশি? ক্লসিয়াস ও বোল্জম্যানের সমীকরণ ব্যবহার করে তুলনা কর।৪
3 cm3 আয়তনের দুটি অভিন্ন পাত্র A ও B। A পাত্রে O2, এবং B পাত্রে N2 গ্যাস নিয়ে চিত্রে প্রদর্শিত চাপ পাওয়া গেল।

- ক.হুকের সূত্র লিখ।১
- খ.ইয়ং এর গুণাঙ্ক Y২
=2×1011Nm−2 বলতে কী বুঝ? - গ.A—পাত্রের গ্যাসের গতিশক্তি নির্ণয় কর।৩
- ঘ.A ও B পাত্রের মধ্যে কোনটি বেশি উত্তপ্ত হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত প্রদান কর।৪
নিচের চিত্রে A ও B দুটি পাত্রে একটির মধ্যে নাইট্রোজেন গ্যাস ও অপরটিতে একটি অজানা গ্যাস রয়েছে।
| পাত্র-A | পাত্র-B |
|---|---|
| চাপ, P | P |
| Crms | Crms |
| V | V |
| n | n |
- ক.আদর্শ গ্যাস কাকে বলে?১
- খ.গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব বনাম তাপমাত্রা লেখচিত্রের প্রকৃতি কেমন ব্যাখ্যা কর।২
- গ.S.T.P তে পাত্র-B তে রক্ষিত গ্যাসের গতিশক্তি নির্ণয় কর।৩
- ঘ.কোন পাত্রে জানা গ্যাসটি আছে বলে তুমি মনে কর? উদ্দীপকের তথ্য হতে তোমার গাণিতিকভাবে মতামত দাও।৪
একদিন হাইগ্রোমিটারের পাঠ নিতে গিয়ে দেখা গেল শুষ্ক ও আর্দ্র বাল্বের তাপমাত্রা যথাক্রমে 20∘C এবং 12.8∘C। 20∘C তাপমাত্রায় গ্রেইসারের উৎপাদক, 1.79। 7∘C, 8∘C ও 20∘C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 7.5×10−3, 8.1×10−3, 17.4×10−3 পারদচাপ।
- ক.প্রমাণ চাপ কী?১
- খ.গ্যাস ও বাষ্পের মধ্যে দুটি পার্থক্য লিখ।২
- গ.ঐ দিনের শিশিরাঙ্ক নির্ণয় কর।৩
- ঘ.আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়পূর্বক আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ কর।৪
বিজ্ঞানের ছাত্রী জুতি আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে দুপুরের তাপমাত্রা পেল 32∘C। ঐ দিনের শিশিরাঙ্ক 10∘C জেনে সে আপেক্ষিক আর্দ্রতা পেল 75%। আবার ঐ দিন সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা দেখতে পেল 20∘C। (10∘C তাপমাত্রার সম্পৃক্ত বাষ্প চাপ 9.22×10−3 m Hg, 20∘C এ সম্পৃক্ত বাষ্প চাপ 17.54×10−3 m Hg.)
- ক.ভেক্টর বিভাজন কী?১
- খ.মহাকর্ষ বিভবের মান ঋণাত্মক হয় কেন?২
- গ.উদ্দীপকের আলোকে দুপুরের বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বের কর।৩
- ঘ.জুতির মনে হলো দুপুরের তুলনায় সন্ধ্যায় তাড়াতাড়ি ঘাম শুকাচ্ছে—উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে মতামত বিশ্লেষণ কর।৪
কোনো একটি পরীক্ষণে জাফলংয়ের আবদ্ধ বায়ুর তাপমাত্রা 19∘C ও শিশিরাঙ্ক 7.4∘C পাওয়া গেল। শৈত্যপ্রবাহে ঐ স্থানের তাপমাত্রা কমে 15∘C হলো। 7∘C, 8∘C ও 19∘C তাপমাত্রায় ঐ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 7.5, 8.2 এবং 16.5 mm পারদ।
- ক.সেকেন্ড দোলক কাকে বলে?১
- খ.সুষম দ্রুতিতে সরল পথে চলমান বস্তুর ত্বরণ থাকে না অথচ বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে—ব্যাখ্যা কর।২
- গ.জাফলংয়ের বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় কর।৩
- ঘ.তাপমাত্রার পরিবর্তনে ঐ স্থানের আবদ্ধ বায়ুর শিশিরাঙ্ক পরিবর্তিত হবে কিনা গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মতামত দাও।৪
কোনো একদিন রাজশাহীর তাপমাত্রা 35∘C এবং আপেক্ষিক আর্দ্রতা 50%। একই সময়ে কক্সবাজারে স্থাপিত একটি হাইগ্রোমিটারের শুষ্ক থর্মোমিটারের পাঠ 35∘C এবং আর্দ্র থার্মোমিটারের পাঠ 30∘C এবং 35∘C তাপমাত্রায় গ্রেইসারের উৎপাদক এর মান 1.60। 26∘C, 28∘C এবং 35∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ যথাক্রমে 25.21, 28.35 এবং 42.16 mm পারদ।
- ক.স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে?১
- খ.সব দোলক সরল দোলক নয়- ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপক অনুসারে কক্সবাজারে শিশিরাঙ্ক নির্ণয় কর।৩
- ঘ.একই তাপমাত্রা হওয়া সত্ত্বেও রাজশাহীর চেয়ে কক্সবাজারে কোনো ব্যক্তির অধিক অস্বস্তি অনুভব করার কারণ কি গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪
একটি বায়ুপূর্ণ বেলুনকে একটি হ্রদের 40.81 m গভীরতায় নিয়ে যাওয়ায় সেটি 1 লিটার আয়তন ধারণ করল। হ্রদের তলদেশে বেলুনে আরও 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। বায়ুমণ্ডলের চাপ 105Nm−2, পানির ঘনত্ব 103 kg m−3 এবং g
- ক.প্রমাণ চাপ কী?১
- খ.সমোষ্ণ প্রক্রিয়া বলতে কী বুঝ?২
- গ.নিমজ্জনের পূর্বে উদ্দীপকের বেলুনের আয়তন কত ছিল?৩
- ঘ.বেলুনের সর্বোচ্চ প্রসারণের ক্ষমতা 9 লিটার। পানির উপরিতলে বেলুনটি অক্ষত অবস্থায় পৌঁছাবে কি? বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪
2 cm3 আয়তনের দুটি অভিন্ন পাত্র A ও B। A পাত্রে O2 ও B পাত্রে N2 নিয়ে নিচের চিত্রে প্রদর্শিত চাপ পাওয়া গেল :

- ক.শিশিরাঙ্ক কাকে বলে?১
- খ.একই আয়তনের দুটি বায়ুপূর্ণ বেলুনকে ভিন্ন তাপমাত্রায় রাখলে কী ঘটবে? ব্যাখ্যা কর।২
- গ.A পাত্রে গ্যাসের গতিশক্তি কত?৩
- ঘ.পাত্র A ও পাত্র B এর মধ্যে কোনটি বেশি উত্তপ্ত হবে গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও।৪
একদিন শুষ্ক ও সিক্ত বালব হাইগ্রোমিটারে পাঠ যথাক্রমে 20∘C এবং 12.8∘C পাওয়া গেল। 20∘C তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক 1.79। 7∘C, 8∘C এবং 20∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 7.5×10−3, 8.1×10−3 এবং 17.4×10−3mHg P।
- ক.গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র বিবৃত কর।১
- খ.চলমান অবস্থায় গাড়ির চাকার চাপ বৃদ্ধি পায় কেন?২
- গ.ঐ দিনের শিশিরাঙ্ক কত?৩
- ঘ.আপেক্ষিক আর্দ্রতা বের করে ঐ দিনের আবহাওয়া সম্পর্কে মতামত দাও।৪
নির্দিষ্ট তাপমাত্রায় কোনো অক্সিজেন গ্যাস অণুর গড় বর্গবেগের বর্গমূল মান 11.2 km s−1। ঘনত্বের পরিবর্তন না করে গ্যাসকে এমনভাবে ঠান্ডা করা হলো যেন এর চাপ অর্ধেক হয় ।
- ক.সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে?১
- খ.বলের ঘাতের বৈশিষ্ট্য কী কী?২
- গ.ঠাণ্ডা করার পরে অক্সিজেন গ্যাস অণুর শেষ গড় বর্গবেগের বর্গমূল মান কত?৩
- ঘ.নাইট্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল মান 27∘C তাপমাত্রায় অক্সিজেন অণুর গড় বর্গমূল মানের সমান হতে হলে, তাপমাত্রার ধারণা থেকে গাণিতিক বিশ্লেষণ কর।৪
একজন আবহাওয়াবিদ দৈনিক প্রতিবেদন তৈরির জন্য কোনো একদিন ঢাকা ও রাজশাহীতে স্থাপিত দুটি সিক্ত ও শুষ্ক বালব আর্দ্রতামাপক যন্ত্রের মাধ্যমে নিচের উপাত্তগুলো সংগ্রহ করলেন :
| স্থান | শুষ্ক বালব থার্মো পাঠ | সিক্ত বালব থার্মো পাঠ | বায়ুর তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক |
|---|---|---|---|
| ঢাকা | 28.6∘C | 20∘C | 1.664 |
| রাজশাহী | 32.5∘C | 22∘C | 1.625 |
[14∘C, 16∘C, 28∘C, 30∘C, 32∘C, 34∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যথাক্রমে 11.99, 13.63, 28.35, 31.83, 35.66 এবং 39.90mm Hg]
- ক.আদর্শ গ্যাস কী?১
- খ.একক চাপে এক মোল কোনো গ্যাসের আয়তন বনাম পরম তাপমাত্রা লেখচিত্রের ঢাল কী নির্দেশ করে?২
- গ.ঐ দিনে ঢাকার শিশিরাঙ্ক কত ছিল?৩
- ঘ.উপরোক্ত তথ্যমতে কোনো ব্যক্তি কোথায় অধিকতর স্বস্তি বোধ করবেন? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।৪
আবির পদার্থবিজ্ঞান গবেষণাগারে 5.7×10−4 m3 আয়তনের 3g নাইট্রোজেন গ্যাসকে 0.64 m পারদ স্তম্ভ চাপ ও 39∘C তাপমাত্রা থেকে প্রমাণ চাপ ও তাপমাত্রায় রূপান্তর করলো। এতে গ্যাসের আয়তন ও গতিশক্তি উভয়ের পরিবর্তন হলো। নেহাল বললো গ্যাসের আয়তন ও গতিশক্তি উভয়ই হ্রাস পেয়েছে। নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর 28 g এবং R
- ক.আদর্শ গ্যাস কাকে বলে?১
- খ.কোনো স্থানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 70% বলতে কী বুঝায়?২
- গ.প্রমাণ চাপ ও তাপমাত্রায় গ্যাসটির আয়তন নির্ণয় কর।৩
- ঘ.নেহালের বক্তব্য কি সঠিক ছিল? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।৪
স্বাভাবিক তাপমাত্রা ও চাপে 1 mole করে দুটি গ্যাস একই আয়তনের ছিপিযুক্ত দুটি পাত্রে রক্ষিত আছে। গ্যাস দুটির আণবিক ভর যথাক্রমে 2 g ও 32 g. পাত্র দুটির মুখের ছিপি একই সাথে খুলে দেওয়া হলো। [অ্যাভোগেড্রোর সংখ্যা =6.023×1023 এবং R
- ক.পরম আর্দ্রতা কাকে বলে?১
- খ.তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের সান্দ্রতা বৃদ্ধি পায়— ব্যাখ্যা কর।২
- গ.দ্বিতীয় পাত্রের গ্যাসের গড় গতিশক্তি হিসাব কর।৩
- ঘ.পাত্র দুটি একই সাথে খালি হতে হলে দ্বিতীয় পাত্রের তাপমাত্রার কিরূপ পরিবর্তন হবে– গাণিতিক বিশ্লেষণ এর সাহায্যে লিখ।৪
চিত্রে X ও Y সিলিন্ডারে কিছু গ্যাস আছে। যাদের ঘন ρ kg/m3 এবং ভর সমান।
| X | Y |
|---|---|
| Px | Py |
| Vx | Vy |
| Tx | Ty |
- ক.ঋণাত্মক কাজ কাকে বলে?১
- খ.সকল হারমোনিকই উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক নয়— ব্যাখ্যা কর।২
- গ.X ও Y সিলিন্ডারের গ্যাসের গড় বর্গমূল বেগের তুলনা কর।৩
- ঘ.X ও Y পাত্র দুটিকে একটি নল দ্বারা যুক্ত করা হলে গ্যাস অণুগুলো X পাত্র হতে Y পাত্রে যাবে কি? তোমার উত্তরের যুক্তি দাও।৪