পদার্থবিজ্ঞান ১ম পত্র · অধ্যায় ৮ · বোর্ড সৃজনশীল

তরঙ্গ — বোর্ডের সৃজনশীল প্রশ্ন ও সমাধান

৩১টি সৃজনশীল
১
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

উদ্দীপকের তরঙ্গটি বাধা পেয়ে প্রতিফলিত হয়ে একই পথে বিপরীত দিকে ফিরে এসে একটি নতুন তরঙ্গ সৃষ্টি হলো। [সব কয়টি রাশি SI এককে প্রকাশিত]

তরঙ্গ সৃজনশীল প্রশ্ন ১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    দশা কী?
    ১
  2. খ.
    শব্দের তীব্রতা লেভেল 20 dB বলতে কী বুঝ?
    ২
  3. গ.
    উদ্দীপকের তরঙ্গটির তরঙ্গদৈর্ঘ্য কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে সৃষ্ট নতুন তরঙ্গটিতে সর্বোচ্চ বিস্তারের অবস্থানগুলো নির্ণয় করা সম্ভব কি-না- গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
২
রাজশাহী বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একটি তরঙ্গের সরণের সমীকরণ

y(x, t)=3sin 36t+0.018x+π4

  1. ক.
    স্প্রিং ধ্রুবক কাকে বলে?
    ১
  2. খ.
    বড় বড় হলরুমের দেয়ালে হার্ডবোর্ড কিংবা পার্টেক্স জাতীয় বোর্ড লাগানো হয় কেন?
    ২
  3. গ.
    তরঙ্গটির পর্যায়কাল হিসাব কর।
    ৩
  4. ঘ.
    x=0 ধরে v−t গ্রাফের প্রকৃতি কিরূপ হবে তোমার মতামত লিখ।
    ৪
৩
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

A, B, C এবং D চারটি সুরশলাকা দেয়া আছে, যার মধ্যে A শলাকাটি 1.3 kg m−3 ঘনত্বের মাধ্যমে 0.5 m বিস্তারের শব্দ তরঙ্গ সৃষ্টি করে। শলাকাটির কম্পাঙ্ক 250 Hz এবং মাধ্যমে শব্দের বেগ 345 m s−1। A শলাকাটি B এবং D এর সাথে যথাক্রমে প্রতি সেকেন্ডে 2টি এবং 6টি বীট উৎপন্ন করে এবং B ও D পরস্পরের সাথে প্রতি সেকেন্ডে 4টি বীট উৎপন্ন করে এবং B, D, C এর সাথে দুটি বীট উৎপন্ন করে।

  1. ক.
    স্থির তরঙ্গ কী?
    ১
  2. খ.
    অনুনাদী বস্তুর উপস্থিতি মাধ্যমের শব্দ তরঙ্গের তীব্রতার উপর কীভাবে প্রভাব বিস্তার করে ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    A সুরশলাকার সৃষ্ট শব্দের তীব্রতা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    "বীট গণনা করে অজানা সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয় করা সম্ভব"— C সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয় করে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
    ৪
৪
কুমিল্লা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

নিচের চিত্রে কোনো এক পরীক্ষাগারে দুটি সুরশলাকা A ও B কে শব্দায়িত করলে যে তরঙ্গ উৎপন্ন হয় তার লেখচিত্র দেখানো হলো :

তরঙ্গ সৃজনশীল প্রশ্ন ৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    সংশক্তি বল কী?
    ১
  2. খ.
    একটি মোটা ও একটি চিকন ইস্পাতের তারের ইয়ং এর গুণাঙ্ক সমান হবে কি-না ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    পরীক্ষাগারে A শলাকার দ্বারা সৃষ্ট শব্দের বেগ কত নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের সুরশলাকা দুটি একত্রে বাজালে বীট উৎপন্ন করবে কি না তা গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
    ৪
৫
চট্টগ্রাম বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

P, Q ও R তিনটি সুরশলাকা একটি নির্দিষ্ট মাধ্যমে রাখা হলো। P সুরশলাকা 4টি পূর্ণ তরঙ্গদৈর্ঘ্য Q-এর 1টি পূর্ণ তরঙ্গদৈর্ঘ্যের সমান। তাদের মধ্যে কম্পাঙ্কের পার্থক্য 60 Hz। কিন্তু R সুরশলাকা দ্বারা সৃষ্ট অগ্রগামী তরঙ্গের সমীকরণ Y=0.2sin 2π100t−x15 m।

  1. ক.
    অনুনাদ কাকে বলে?
    ১
  2. খ.
    সঙ্গীতগুণ শব্দ মানুষের মনে প্রশান্তি সৃষ্টি করে নিরাপদে রাখে- ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের P ও Q সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    কী পদক্ষেপ নিলে R সুরশলাকার তরঙ্গ দ্বারা স্থির তরঙ্গ পাওয়া যাবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৬
সিলেট বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একটি পোল্ট্রিফার্মে 400 মুরগি আছে। পোল্ট্রিফার্মের বর্তমান শব্দের তীব্রতা 3.2×10−4 Wm−2। পোল্ট্রিফার্মের মালিক মুরগির সংখ্যা বাড়িয়ে 2400টি করলেন। [শব্দের প্রমাণ তীব্রতা 10−12 Wm−2]

  1. ক.
    শব্দ কাকে বলে?
    ১
  2. খ.
    তীক্ষ্ণতা ও কম্পাঙ্ক একই কি না? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের পোল্ট্রিফার্মের তীব্রতা লেভেল কত বেল ছিল নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    মুরগির সংখ্যা বাড়ানোর ফলে উদ্দীপকের ফার্মটিতে কী ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
    ৪
৭
বরিশাল বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

A ও B তারকে কম্পিত করে নিম্নের তরঙ্গদ্বয় উৎপন্ন হয় :

YA=0.1sin (200π t−10π x) m

YB=0.1sin (208π t−16π x) m

তরঙ্গদ্বয় একইদিকে গমন করে পরস্পর উপরিপাতিত হয়।

  1. ক.
    ঋণাত্মক কাজ কী?
    ১
  2. খ.
    গ্যাসের ঘনত্ব বেশি হলে গড়মুক্ত পথ বেশি হয় কি? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    A তারে সৃষ্ট তরঙ্গের তরঙ্গবেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তারদ্বয়ের কম্পনে বীট সৃষ্টি সম্ভব কি না গাণিতিক তত্ত্বসহ মতামত দাও।
    ৪
৮
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

A সুরশলাকা দ্বারা সৃষ্ট শব্দ তরঙ্গের সমীকরণটি হলো y=0.7sin π(500t−1.47x)। সমীকরণটিতে উল্লিখিত সকল রাশি SI এককে প্রকাশ করা হয়েছে। অপর একটি B সুরশলাকা সনোমিটারের তারের 0.25 m দৈর্ঘ্যে সৃষ্ট মূল সুরের সাথে ঐকতান সৃষ্টি করে। সনোমিটারের তারটি 5 kg−wt বল দ্বারা টানা এবং তারটির 1 m দৈর্ঘ্যের ভর 3 gm।

  1. ক.
    পয়সনের অনুপাত কাকে বলে?
    ১
  2. খ.
    সরল দোল গতির সর্বোচ্চ অবস্থানে ত্বরণ সর্বোচ্চ কি না? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    A সুরশলাকা দ্বারা সৃষ্ট শব্দের তরঙ্গদৈর্ঘ্য কত? নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    A ও B কে একত্রে কাঁপানো হলে বীট শোনা যাবে কি না তা বিশ্লেষণ কর।
    ৪
৯
বরিশাল বোর্ড ২০১৮চট্টগ্রাম বোর্ড ২০১৮কুমিল্লা বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

ব্যাডমিন্টন খেলার রেফারি বাঁশি বাজিয়ে Y1=10sin π200t−x3.4 তরঙ্গের শব্দ সৃষ্টি করে খেলোয়াড়দের মনোযোগ আকর্ষণ করল। শব্দটি 40 m দূরের একটি দেয়ালে প্রতিফলিত হয়ে রেফারির কাছে ফিরে আসল। রেফারি থেকে দেয়ালের দিকে 13.6 m দূরে রীতা এবং 18.7 m দূরে মিতা নামের খেলোয়াড় দাঁড়িয়ে ছিল।

  1. ক.
    কালিক পর্যায়ক্রম কাকে বলে?
    ১
  2. খ.
    গ্রীষ্মকালে দোলক ঘড়ি ধীরে চলে কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    রেফারির সৃষ্ট শব্দের কম্পাঙ্ক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    প্রতিফলনের পর রীতা ও মিতা উভয়েই কি সমান জোরালো শব্দ শুনতে পাবে? উদ্দীপকের আলোকে গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও।
    ৪
১০
দিনাজপুর বোর্ড ২০১৮রাজশাহী বোর্ড ২০১৮সিলেট বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮ঢাকা বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

প্রতি সেকেন্ডে 5টি বীট সৃষ্টি করার লক্ষ্যে দুটি সুরশলাকা A ও B নেওয়া হলো। A সুরশলাকা হতে সৃষ্ট শব্দের তীব্রতা 1.01×105 Wm−2 এবং বিস্তার 0.02 m। B সুরশলাকার কম্পাঙ্ক 161 Hz। (মাধ্যমের ঘনত্ব 1.25 kg m−3 এবং শব্দের বেগ 350 m s−1)।

  1. ক.
    অনুনাদ কাকে বলে?
    ১
  2. খ.
    আলোক তরঙ্গ ও শব্দ তরঙ্গের মধ্যে পার্থক্য লিখ।
    ২
  3. গ.
    B সুরশলাকার 250 কম্পনে শব্দ কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে উল্লিখিত বীট উৎপন্ন করতে হলে A সুরশলাকার কী পরিবর্তন আনা প্রয়োজন গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
    ৪
১১
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

বায়ু মাধ্যমে C সুরশলাকাটি A ও B দুটি সুরশলাকার সাথে বীট উৎপন্ন করে। A সুরশলাকার কম্পাঙ্ক 385 Hz। B সুরশলাকা হতে বায়ু মাধ্যমে নির্গত তরঙ্গের সমীকরণ হলো–

Y=0.9sin 10π30t0.4−x4.8

  1. ক.
    কৌণিক ভরবেগের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    রাস্তার বাঁকযুক্ত অংশ কোনদিকে কত কোণে ঢালু রাখা হয় তা কারণসহ ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    B সুরশলাকা হতে নির্গত তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    C সুরশলাকার কম্পাঙ্ক কীভাবে নিশ্চিত হওয়া যায় তা গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা কর।
    ৪
১২
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

y=0.5sin 2π(50t−0.75x) একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ।

  1. ক.
    বীট কী?
    ১
  2. খ.
    অনুনাদ একটি বিশেষ ধরনের আরোপিত কম্পন—ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    তরঙ্গটি 6 সে. এ কত দূরত্ব অতিক্রম করে?
    ৩
  4. ঘ.
    যদি এরূপ আর একটি তরঙ্গ বিপরীত দিক হতে পরস্পরের উপর আপতিত হয় তবে সৃষ্ট তরঙ্গটি কিরূপ হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪
১৩
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

বায়ুতে দুটি শব্দ তরঙ্গের সমীকরণ হলো :

Y1=0.25×10−2sin 16.35(105.1π t−x)

Y2=0.25×10−2sin 110(15.764π t−0.15x)

এখানে, সব কয়টি রাশি SI এককে প্রকাশিত। বায়ুর ঘনত্ব 1.29 kg m−3।

  1. ক.
    অনুনাদ কাকে বলে?
    ১
  2. খ.
    ডায়াটোনিক স্বরগ্রামের সকল উপসুর হারমোনিক নয় কেন ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    তরঙ্গদ্বয় একই সময়ে শব্দায়িত করা হলে প্রতি সে. উৎপন্ন বীট নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    দ্বিতীয় তরঙ্গের মাধ্যমে উৎপন্ন শব্দটি হাসপাতালের পরিবেশের জন্য উপযুক্ত হবে কি-না- তীব্রতার লেভেল নির্ণয়ের মাধ্যমে যাচাই কর।
    ৪
১৪
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ নিম্নরূপ যা পরবর্তীতে স্থির তরঙ্গ সৃষ্টি করে।

Y=0.5sin 800π t−2π0.5x

  1. ক.
    তরঙ্গমুখ কী?
    ১
  2. খ.
    ত্রয়ীর মধ্যে কোনো অষ্টক নেই— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    অগ্রগামী তরঙ্গটির তরঙ্গবেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে যে স্থির তরঙ্গটি সৃষ্টি হবে তার কম্পাঙ্ক এবং মূল তরঙ্গটির কম্পাঙ্কের তুলনামূলক বিশ্লেষণ গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
    ৪
১৫
চট্টগ্রাম বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

একটি সনোমিটারে সদৃশ ও সমদৈর্ঘ্যের তিনটি তার A, B ও C-এ যথাক্রমে 200, 225 ও 250 N বল ঝুলিয়ে টানটান করা হলো। A তারটিকে শব্দায়িত করায় 100 Hz কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হলো। দুটি করে তার একসাথে শব্দায়িত করলে বীট উৎপন্ন হয় কি-না পরীক্ষা করা হলো।

  1. ক.
    আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে?
    ১
  2. খ.
    একই স্প্রিং ধ্রুবকবিশিষ্ট দুটি স্প্রিংকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়ের স্প্রিং ধ্রুবক পরিবর্তন হবে কি-না? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের দ্বিতীয় তারটির কম্পাঙ্ক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    বীট উৎপন্নের পরীক্ষার ফলাফল গাণিতিক বিশ্লেষণপূর্বক আলোচনা কর।
    ৪
১৬
সিলেট বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী লিয়ানা দুটি সুরশলাকা দিয়ে দেখল যে, একটির গায়ে 312 Hz লেখা আছে। সে শলাকা দুটি একত্রে শব্দায়িত করে প্রতি সেকেন্ডে 6টি বীট শুনতে পেল। এবার সে অজানা সুরশলাকার গায়ে তার পেঁচিয়ে একইভাবে শব্দায়িত করে প্রতি সেকেন্ডে একই সংখ্যক বীট শুনতে পেল। এখানে জানা সুরশলাকা থেকে সৃষ্ট শব্দের বেগ 340 m s−1।

  1. ক.
    তরঙ্গ মুখ কাকে বলে?
    ১
  2. খ.
    স্থির তরঙ্গের নিস্পন্দ বিন্দুতে শক্তি শূন্য হয় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    কতটি পূর্ণ কম্পন সম্পন্ন করে জানা কম্পাঙ্কের সুরশলাকার সৃষ্ট শব্দ 130 m দূরত্ব অতিক্রম করবে?
    ৩
  4. ঘ.
    লিয়ানা ভর বাড়ানোর পূর্বে ও পরে নির্ণীত অজানা কম্পাঙ্কের মধ্যে কোনো পার্থক্য পেয়েছিল কি না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪
১৭
বরিশাল বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

16 mm দীর্ঘ টানা তারে আড় কম্পন সৃষ্টি করতে পর্যাবৃত্ত করা হলে সৃষ্ট অগ্রগামী তরঙ্গের সমীকরণ হবে y=2sin π30t−x4 সকল রাশি S.I. এককে প্রকাশিত।

  1. ক.
    সুর কী?
    ১
  2. খ.
    বৃত্তাকার পথে ঘূর্ণনশীল একটি বস্তুর দ্বারা কৃতকাজ শূন্য— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    টানা তারে যে স্থির তরঙ্গ সৃষ্টি হবে এর কম্পাঙ্ক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে বর্ণিত তারটিতে আন্দোলনের ফলে জোড় সংখ্যক লুপ সৃষ্টি হবে কি-না? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
    ৪
১৮
দিনাজপুর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

A ও B দুটি সুরশলাকা একটি গ্যাসে 50 cm ও 51 cm তরঙ্গদৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে। শলাকা দুটিকে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 6টি বীট শোনা যায়। A-এর কম্পাঙ্ক 500 Hz।

  1. ক.
    অনুনাদ কাকে বলে?
    ১
  2. খ.
    সকল হারমোনিক উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক নয় কেন?
    ২
  3. গ.
    গ্যাসটিতে শব্দের বেগ কত হবে হিসাব কর।
    ৩
  4. ঘ.
    B শলাকাটিকে একটু ঘষে পুনরায় শব্দায়িত করলে বীট সংখ্যার কোনো পরিবর্তন হয় না- ঘটনাটি ব্যাখ্যা কর।
    ৪
১৯
ঢাকা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

নিম্নে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া হলো :

তরঙ্গ সৃজনশীল প্রশ্ন ১৯ — উদ্দীপকের চিত্র

y=0.1sin 200π t−20π17x

এখানে, y, m এককে t sec  এককে এবং x m এককে।

  1. ক.
    পর্যায়কাল কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো স্থানের শব্দের তীব্রতা 10−8 watt m−2 বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    O বিন্দু হতে 0.25 m ও 1.0 m দূরের দুটি বিন্দুর মধ্যকার দশা পার্থক্য কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে বিস্তার ও কম্পাঙ্ক দ্বিগুণ এবং একই মাধ্যমে বিপরীতমুখী হলে তরঙ্গটির সমীকরণ কিরূপ হবে? বিশ্লেষণ কর।
    ৪
২৬
রাজশাহী বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

A এবং B দুটি সুরশলাকা একটি গ্যাসে 1 m এবং 1.01 m তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট শব্দ উৎপন্ন করে। A ও B একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 6টি বীট উৎপন্ন হয়। B এর কম্পাঙ্ক 512 Hz। A শলাকার বাহুতে মোম লাগিয়ে পুনরায় একত্রে শব্দায়িত করলে একই সংখ্যক বীট উৎপন্ন হয়।

  1. ক.
    অনুনাদ কাকে বলে?
    ১
  2. খ.
    সূত্রের সাথে তত্ত্বের তফাৎ কী? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    গ্যাসে শব্দের বেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের A সুরশলাকার কম্পাঙ্ক ভর বৃদ্ধির পূর্বে না পরে B এর চেয়ে বেশি ছিল? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
২৭
যশোর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

শামীম কোনো এক মাধ্যমে একটি অগ্রগামী তরঙ্গ দেখল যার সমীকরণ–

Y=0.5sin (200π t−0.602π x)

তখন সে উক্ত তরঙ্গের সমান কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ অন্য এক মাধ্যমে প্রেরণ করায় তরঙ্গবেগ বৃদ্ধি পেল এবং দেখতে পেল তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 0.2 m হলো।

  1. ক.
    সরল ছন্দিত গতি কাকে বলে?
    ১
  2. খ.
    সরল দোলকের গতি সরল ছন্দিত গতি– ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য ও বেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    দ্বিতীয় মাধ্যমে তরঙ্গবেগ প্রথম মাধ্যমের চেয়ে কত বৃদ্ধি পাবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বের কর।
    ৪
২৮
কুমিল্লা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

একটি শব্দতরঙ্গের সরণ-সময় লেখচিত্র নিম্নরূপ :

তরঙ্গ সৃজনশীল প্রশ্ন ২৮ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    সুর বিরাম কাকে বলে?
    ১
  2. খ.
    তবলায় আঘাত করলে জোরালো শব্দ সৃষ্টি হয়, আবার দেয়ালে আঘাত করলে ততটা জোরালো শব্দ সৃষ্টি হয় না কেন ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    R বিন্দুতে কণাটির সরণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    Q বিন্দুতে স্থিতিশক্তি ও গতিশক্তির তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ কর।
    ৪
২৯
চট্টগ্রাম বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

তরঙ্গ সৃজনশীল প্রশ্ন ২৯ — উদ্দীপকের চিত্র

উদ্দীপকে একটি অগ্রগামী তরঙ্গের মুক্ত প্রান্তের প্রতিফলন দেখানো হয়েছে।

  1. ক.
    সরল ছন্দিত স্পন্দন কী?
    ১
  2. খ.
    তরঙ্গের বিস্তারের সাথে তীব্রতার পরিবর্তন ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপক অনুসারে তরঙ্গটি প্রতিফলনের পর লব্ধি তরঙ্গ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে x=λ2 দূরত্বে y-এর জন্য একটি লেখচিত্র গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন কর। (যেমন : t=0, T4, T2, 3T4 এবং T)।
    ৪
৩০
সিলেট বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

নাফিস তাদের টিভিতে T-20 বিশ্বকাপের বাংলাদেশ বনাম ভারতের খেলা দেখছিল। তখন টিভির শব্দের তীব্রতা 1×10−6 Wm−2। টান টান উত্তেজনার মুহূর্তে কাজের মেয়ে মিতু ব্লেন্ডার মেশিন চালু করল যার তীব্রতা লেভেল 85 dB। এবার নাফিস টিভির সাউন্ড বাড়িয়ে দিল যার তীব্রতা লেভেল 78 dB।

  1. ক.
    লব্ধ একক কী?
    ১
  2. খ.
    A ও B এর মধ্যবর্তী কোণ 45∘ হলে দেখাও যে, A⋅B=|A×B|
    ২
  3. গ.
    নাফিস তীব্রতা লেভেল কতটুকু বৃদ্ধি করেছিল?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ব্লেন্ডার চালু অবস্থায় সম্মিলিত তীব্রতা লেভেল অস্বস্তিকর হবে কি-না তা গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
    ৪
৩১
বরিশাল বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

নাফিস তাদের টিভিতে T-20 বিশ্বকাপের বাংলাদেশ বনাম ভারতের খেলা দেখছিল। তখন টিভির শব্দের তীব্রতা 1×10−6 Wm−2। টান টান উত্তেজনার মুহূর্তে কাজের মেয়ে মিতু ব্লেন্ডার মেশিন চালু করল যার তীব্রতা লেভেল 85 dB। এবার নাফিস টিভির সাউন্ড বাড়িয়ে দিল যার তীব্রতা লেভেল 78 dB।

  1. ক.
    অবস্থান ভেক্টর কাকে বলে?
    ১
  2. খ.
    A ও B এর মধ্যবর্তী কোণ 45∘ হলে দেখাও যে, A⋅B=|A×B|
    ২
  3. গ.
    নাফিস তীব্রতা লেভেল কতটুকু বৃদ্ধি করেছিল?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ব্লেন্ডার চালু অবস্থায় সম্মিলিত তীব্রতা লেভেল অস্বস্তিকর হবে কি-না তা গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
    ৪
৩২
রাজশাহী বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

শাহীন তার কলেজের একটি অনুষ্ঠানে 4 m দৈর্ঘ্যের স্টেজ তৈরি করল। স্টেজের এক প্রান্তে 1 mW ক্ষমতার একটি স্পীকার A স্থাপন করল, স্টেজের মধ্যবিন্দু P সোজাসুজি 3 m দূরে O বিন্দুতে একজন শ্রোতার নিকট শব্দের তীব্রতা কম হওয়ায় সে স্টেজের মধ্যবিন্দু P হতে অপর প্রান্তে একই দূরত্বে ও একই ক্ষমতার অপর একটি স্পীকার B স্থাপন করল। নিচের চিত্রে তা দেখানো হলো :

তরঙ্গ সৃজনশীল প্রশ্ন ৩২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বীট কী?
    ১
  2. খ.
    স্থির তরঙ্গে সুস্পন্দ বিন্দু সৃষ্টির শর্ত ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    স্পীকার A এর জন্য O বিন্দুতে শব্দের তীব্রতা কত?
    ৩
  4. ঘ.
    স্পীকার A ও স্পীকার B উভয়ের সুইচ অন করলে O বিন্দুতে শব্দের তীব্রতা লেভেল পূর্বাপেক্ষা দ্বিগুণ হবে কি?— বিশ্লেষণ কর।
    ৪
৩৩
যশোর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

একটি গিটারের তিনটি সদৃশ এবং সমদৈর্ঘ্যের তার A, B, C-কে যথাক্রমে 100 N, 200 N ও 250 N মানের বল দ্বারা টানা আছে। A তারটি 50 Hz কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে। রিপন অবাক হয়ে লক্ষ করল B ও C একত্রে কম্পিত করলে বীট শোনা যাচ্ছে কিন্তু A ও C তারকে একত্রে কম্পিত করলে বীট শোনা যাচ্ছে না।

  1. ক.
    পরবশ কম্পন কী?
    ১
  2. খ.
    সকল সমমেলই উপসুর কিন্তু সকল উপসুর সমমেল নয়— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    B তারের কম্পাঙ্ক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    A ও C তারকে একত্রে কম্পিত করলে বীট শোনা যায় না কেন— গাণিতিকভাবে ব্যাখ্যা দাও।
    ৪
৩৪
চট্টগ্রাম বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

Y=6sin 8π t−π x25 একটি চলমান তরঙ্গের সমীকরণ নির্দেশ করে; যেখানে x ও y কে সেন্টিমিটারে প্রকাশ করা হয়েছে। তরঙ্গটি 0.09 kgm−3 ঘনত্বের মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হচ্ছে।

  1. ক.
    প্রান্তিক বেগের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    পরবশ কম্পন ও অনুনাদের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকে বর্ণিত তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    তরঙ্গটি শ্রাব্য কি-না- তীব্রতা লেভেল নির্ণয়ের মাধ্যমে প্রমাণ কর।
    ৪
৩৫
সিলেট বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

সালাম 300 Hz কম্পাঙ্ক ও 0.25 cm বিস্তারের শব্দ তরঙ্গ পরস্পর বায়ু ও পানিতে প্রেরণ করে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 4.16 m পেল। উভয় মাধ্যমে শব্দের বেগ ও তীব্রতা ভিন্ন ভিন্ন পাওয়া গেল। সালাম বলল শব্দের বেগ ও তীব্রতার মান বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে বেশি পাওয়া যাবে। বায়ু মাধ্যমে শব্দের বেগ 352 m s−1। বায়ু ও পানির ঘনত্ব যথাক্রমে 1.293 kgm−3 ও 1000 kgm−3।

  1. ক.
    তরঙ্গের তীব্রতা কাকে বলে?
    ১
  2. খ.
    এক সাথে অনেকগুলো সৈন্য ব্রিজের উপর দিয়ে মার্চ করে যাওয়া সঠিক নয় কেন? –ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপক অনুসারে পানিতে শব্দের বেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সালামের বক্তব্যের সঠিকতা যাচাই কর।
    ৪
৩৬
বরিশাল বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

তিনটি সুরশলাকা যাদের প্রথম দুটির গায়ে কম্পাঙ্ক 450 Hz লেখা আছে যার একটির বাহু কিছুটা ক্ষয়ে গেছে। তৃতীয় সুরশলাকার গায়ে কম্পাঙ্কের মান লেখা নেই। তৃতীয় সুরশলাকাটিকে পৃথকভাবে অপর দুটির সাথে স্পন্দিত করলে প্রতি সেকেন্ডে একই সংখ্যক বীট সৃষ্টি হয়। আবার প্রথম দুটি একই সাথে স্পন্দিত করলে প্রতি সেকেন্ডে 4টি বীট সৃষ্টি হয়। [১ম সুরশলাকা হতে সৃষ্ট শব্দের তীব্রতা 10−7 Wm−2]

  1. ক.
    স্থির তরঙ্গ কাকে বলে?
    ১
  2. খ.
    শ্রেণিকক্ষের শব্দের তীব্রতা 10−6 Wm−2 বলতে কী বুঝ?
    ২
  3. গ.
    ১ম সুরশলাকাটি হতে সৃষ্ট শব্দের তীব্রতা লেভেল ডেসিবেল এককে নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তথ্যসমূহ হতে ৩য় সুরশলাকাটির কম্পাঙ্ক নির্ণয় করা সম্ভব কি-না গাণিতিক বিশ্লেষণের সাহায্যে তোমার মতামত লিখ।
    ৪
৩৭
দিনাজপুর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

y1=0.1sin 200π t−20π17x; y2=0.1sin 200π t+20π17x

তরঙ্গ সৃজনশীল প্রশ্ন ৩৭ — উদ্দীপকের চিত্র

উদ্দীপকে x ও y মিটারে এবং সময় সেকেন্ডে ধরে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও :

  1. ক.
    দশা কাকে বলে?
    ১
  2. খ.
    প্রতি সেকেন্ডে বীট 6 বলতে কী বুঝ?
    ২
  3. গ.
    প্রথম তরঙ্গটির তরঙ্গবেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে তরঙ্গদ্বয়ের মধ্যে উপরিপাতনের ফলে কোন ধরনের তরঙ্গ হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামতের ব্যাখ্যা কর।
    ৪