পদার্থবিজ্ঞান ১ম পত্র · অধ্যায় ৭ · বোর্ড সৃজনশীল
পর্যাবৃত্ত গতি — বোর্ডের সৃজনশীল প্রশ্ন ও সমাধান
সরল ছন্দিত গতিতে স্পন্দিত একটি বস্তুকণার সরণের সমীকরণ x
- ক.সেকেন্ড দোলক কাকে বলে?১
- খ.অধিক গরমের কারণে দোলক ঘড়ি ধীরে চলার কারণ বিশ্লেষণ করো।২
- গ.সরল ছন্দিত কণাটির বেগের রাশিমালা বের করো।৩
- ঘ.P এবং δ এর মান বের করা সম্ভব কিনা— ব্যাখ্যা করো।৪
একজন পর্বতারোহী একটি সেকেন্ড দোলক নিয়ে একটি পর্বতের চূড়ায় আরোহণ করেন। তিনি দেখলেন ঘড়িটি পর্বতের চূড়ায় দৈনিক 15 s ধীরে চলে। তাই তিনি পর্বতের চূড়ায় ঘড়িটি যাতে সঠিক সময় প্রদান করে তার জন্য একটি ব্যবস্থা গ্রহণ করেন। [পৃথিবীর ব্যাসার্ধ 6.4×106 m]
- ক.সরল ছন্দিত স্পন্দন কাকে বলে?১
- খ.বডি স্প্রে ব্যবহার করার সময় ঠান্ডা অনুভূত হয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.পর্বতটির উচ্চতা নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপক অনুসারে পর্বতারোহী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন— গাণিতিকভাবে সিদ্ধান্ত দাও।৪
শামীম একদিন একটি সেকেন্ড দোলককে P এবং Q নামক দুটি পাহাড়ের পাদদেশে নিয়ে গেল। সে প্রতি পাদদেশেই সঠিক সময় পেল। কিন্তু সে P পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল পেল 2.0172 s এবং Q পাহাড়ের চূড়ায় দোলকটি প্রতি ঘণ্টায় 45 s সময় হারায়। [পৃথিবীর ব্যাসার্ধ 6.4×106 m এবং দুটি পাদদেশেই g এর মান 9.8 ms−2]
- ক.পূর্ণ দোলন কাকে বলে?১
- খ.সব দোলক সরল দোলক নয়— ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপক অনুসারে P পাহাড়ের উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো।৩
- ঘ.P এবং Q পাহাড়ের মধ্যে কোনটির উচ্চতা বেশি গাণিতিকভাবে ব্যাখ্যা করো।৪
পৃথিবীপৃষ্ঠে একটি সরল দোলকের গতির সমীকরণ x
- ক.স্থানিক পর্যাবৃত্ত কাকে বলে?১
- খ.গ্রীষ্মকালে দোলকঘড়ির দৈর্ঘ্য কমাতে হয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.3 sec পরে দোলকটির ত্বরণ নির্ণয় করো।৩
- ঘ.দোলকটিকে ভূ-পৃষ্ঠ হতে 75 m গভীরে নিয়ে গেলে দোলনকালের পরিবর্তন হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
একটি সেকেন্ড দোলক ঠাকুরগাঁও-এ সঠিক সময় দেয় কিন্তু দার্জিলিং-এ নিয়ে গেলে দিনে 30 s স্লো যায়। [দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ R
- ক.পর্যাবৃত্ত গতি কাকে বলে?১
- খ.ফাঁপা দোলকপিণ্ডকে তরল দ্বারা পূর্ণ করে তলায় ছোট ছিদ্র করে দিলে দোলকটি প্রথমে ধীরে এবং পরে দ্রুত চলবে কেন ব্যাখ্যা করো।২
- গ.দোলকটির কার্যকরী দৈর্ঘ্য কত নির্ণয় করো।৩
- ঘ.তাপমাত্রাকে অগ্রাহ্য করে সমুদ্র সমতল থেকে দার্জিলিং-এর উচ্চতা নির্ণয় সম্ভব কি-না গাণিতিকভাবে যাচাই করো।৪
একটি স্প্রিং এর এক প্রান্ত কোনো দৃঢ় অবলম্বনের সাথে আটকিয়ে ঝুলানো হলো। এর খোলা প্রান্তের সাথে 400 g ভরের একটি বস্তু ঝুলানোর ফলে এটি 12 cm প্রসারিত হয়। একে সাম্যাবস্থান থেকে টেনে 8 cm প্রসারিত করে ছেড়ে দেওয়ায় এটি সরল ছন্দিত স্পন্দন গতিতে দুলতে থাকল।
- ক.দশা কাকে বলে?১
- খ.মহাশূন্যচারীরা নিজেকে কেন ওজনহীন মনে করেন ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপক অনুসারে বস্তুটির সর্বোচ্চ বেগ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের স্প্রিংটির দোলন যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।৪
একটি সেকেন্ড দোলক ভূ-পৃষ্ঠে সঠিক সময় দেয়। দোলকটিকে এমন একটি উপগ্রহে নিয়ে যাওয়া হয় যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 14 গুণ এবং ভর পৃথিবীর ভরের 150 গুণ। পৃথিবীর ভর 6×1024 kg, ব্যাসার্ধ 6.4×106 m এবং অভিকর্ষজ ত্বরণ 9.81 ms−2।
- ক.কৌণিক কম্পাঙ্ক কাকে বলে?১
- খ.পৃথিবীর গতি সরল ছন্দিত গতি নয় কেন ব্যাখ্যা করো।২
- গ.উপগ্রহটির পৃষ্ঠে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ নির্ণয় করো।৩
- ঘ.দোলকটি পৃথিবীর পৃষ্ঠের চেয়ে উপগ্রহের পৃষ্ঠে ধীরে চলবে— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বিবৃতিটি যাচাই করো।৪
একটি গতিশীল 0.2 kg ভরের বস্তুকণার কোনো এক সময়ে সরণ r
- ক.আদি দশা কাকে বলে?১
- খ.সরল দোলকের কৌণিক বিস্তার 4° এর মধ্যে রাখা হয় কেন ব্যাখ্যা করো।২
- গ.স্পন্দনশীল বস্তুটির কম্পাঙ্ক নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকে উল্লিখিত সরণে বস্তুটির গতিশক্তি ও বিভবশক্তি সমান হবে কি-না— গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও।৪
ফাহিম বান্দরবানে বেড়াতে গিয়ে একটি দোলককে পাহাড়ের পাদদেশে নিয়ে গেলে 2 sec এ একটি পূর্ণদোলন সম্পন্ন করে। এরপর সে দোলকটিকে উক্ত পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে সেটি ঘণ্টায় 30 sec সময় হারায়। পৃথিবীর ব্যাস 12800 km।
- ক.স্প্রিং ধ্রুবক কাকে বলে?১
- খ.গ্রীষ্মকালে দোলক ঘড়ি ধীরে চলে- ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের পাহাড়ের উচ্চতা নির্ণয় করো।৩
- ঘ.পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল অপরিবর্তিত রাখতে কী ব্যবস্থা নিতে হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
দুটি সরল ছন্দিত গতিতে স্পন্দিত বস্তুর একটির গতির সমীকরণ x
- ক.পর্যায়কাল কাকে বলে?১
- খ.ফাঁকা দোলকপিণ্ডকে তরল দ্বারা অর্ধপূর্ণ করলে দোলকটি ধীরে চলবে না দ্রুত চলবে? ব্যাখ্যা করো।২
- গ.2 sec পর সরল ছন্দিত গতিতে স্পন্দিত ১ম বস্তুর বেগ কত?৩
- ঘ.উভয় সরল ছন্দিত গতিতে স্পন্দিত বস্তুর মোট শক্তি গাণিতিকভাবে তুলনা করো।৪
একটি গ্যাসপূর্ণ বেলুনকে হ্রদের তলদেশে 50 m গভীরতায় নিয়ে যাওয়ায় 2 লিটার আয়তন ধারণ করে। হ্রদের তলদেশে বেলুনে আরো 1 লিটার গ্যাস প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। বেলুনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8 লিটার। [বায়ুমণ্ডলের চাপ 105 Nm−2, পানির ঘনত্ব 103 kgm−3, g
- ক.মূল গড় বর্গবেগ কী?১
- খ.কোনো স্থানের শিশিরাঙ্ক 22°C- ব্যাখ্যা করো।২
- গ.পানির উপরিতলে বেলুনের প্রাথমিক আয়তন কত ছিল?৩
- ঘ.হ্রদের তলদেশে থেকে বেলুনটি পানির উপরিতলে অক্ষত অবস্থায় পৌঁছাবে কি-না- গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য 1 m এবং বিস্তার 6 cm। দোলকটিকে প্রথমে P স্থানে নিয়ে যাওয়া হলে দোলনকাল 1.5 sec এবং এরপর Q স্থানে নিয়ে গেলে দোলনকাল 2 sec পাওয়া গেল।
- ক.দশা কাকে বলে?১
- খ.'স্প্রিং বল প্রত্যয়নী বল' ব্যাখ্যা করো।২
- গ.দোলকের সাম্যাবস্থানে বেগ নির্ণয় করো।৩
- ঘ.কোন স্থানের উচ্চতা বেশি ছিল? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।৪
একটি সেকেন্ড দোলক কোনো একটি পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয়। কিন্তু দোলকটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে প্রতি ঘণ্টায় 30 সেকেন্ড সময় ধীরে চলে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 km এবং অভিকর্ষজ ত্বরণ 9.8 ms−2।
- ক.একক ভেক্টর কী?১
- খ.মহাকর্ষ বিভবের মান ঋণাত্মক হয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের তথ্যের ভিত্তিতে পাহাড়টির উচ্চতা নির্ণয় করা যাবে কিনা, তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো।৪
পদার্থবিজ্ঞান ল্যাবে ব্যবহৃত একটি সেকেন্ড দোলকের গ্রীষ্মকালে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় দোলনকাল 2.1 s হয়। সঠিক সময় পাওয়ার জন্য একজন ছাত্র এর দৈর্ঘ্য 2% কমিয়ে দেয়। (g
- ক.স্পন্দন গতি কাকে বলে?১
- খ.স্পন্দনরত কণার কৌণিক বিস্তার 4° এর মধ্যে রাখতে হয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.স্বাভাবিক অবস্থায় দোলকটির কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের আলোকে ছাত্রটি সফল হবে কি না- গাণিতিকভাবে যাচাই করো।৪
একটি পেন্ডুলাম ঘড়ি ভূ-পৃষ্ঠে প্রতি সেকেন্ডে 1টি অর্ধদোলন দেয়। কিন্তু পাহাড়ের উপর নিয়ে গেলে দৈনিক 100 s সময় হারায়। পৃথিবীর ব্যাসার্ধ 6400 km এবং পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 9.8 ms−2।
- ক.স্থানিক পর্যাবৃত্তি কাকে বলে?১
- খ.একটি ভূ-স্থির উপগ্রহে স্প্রিং ভর ব্যবস্থায় দোলনকাল কেমন হবে? ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের তথ্যের আলোকে পাহাড়ের উচ্চতা বের করো।৩
- ঘ.পাহাড়ের উপরে দোলকটিকে সেকেন্ড দোলকে পরিণত করতে কী ব্যবস্থা করতে হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
চিত্রে সরল দোলকটির জন্য সাম্যাবস্থা থেকে নির্দিষ্ট সরণে, গতিশক্তি = বিভবশক্তি।

- ক.বল ধ্রুবকের সংজ্ঞা দাও।১
- খ.ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক কেন? ব্যাখ্যা করো।২
- গ.θ-এর মান নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের মন্তব্যটির সত্যতা যাচাই করো।৪
একটি সেকেন্ড দোলকের সিলিন্ডার আকৃতির বব পানিপূর্ণ অবস্থায় আছে। ববের দৈর্ঘ্য 8 cm।
- ক.স্পন্দন গতি কাকে বলে?১
- খ.সকল পর্যাবৃত্ত গতি সরল দোলন গতি নয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.দোলকটির কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করো।৩
- ঘ.ববটি অর্ধেক খালি করলে তখন দোলকটি দ্রুত না ধীরে চলবে? গাণিতিকভাবে যাচাই করে মতামত দাও।৪
পৃথিবী পৃষ্ঠে একটি সরল দোলকের গতির সমীকরণ x
- ক.কালিক পর্যায়ক্রম কী?১
- খ.শীতকালে দোলক ঘড়ি দ্রুত চলে কেন? ব্যাখ্যা করো।২
- গ.2 s পর দোলকটির ত্বরণ বের করো।৩
- ঘ.দোলকটিকে ভূ-পৃষ্ঠ হতে 100 m গভীরে নিয়ে গেলে দোলন সংখ্যার পরিবর্তন হবে কি? যাচাই করো।৪
দুটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক k1

- ক.ভূস্থির উপগ্রহ কাকে বলে?১
- খ.সরল দোলগতি পর্যাবৃত্ত গতি; কিন্তু পর্যাবৃত্ত গতি সরল দোলগতি নয়— ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের ২নং চিত্রে স্প্রিং-এর কৌণিক কম্পাঙ্ক কত হবে?৩
- ঘ.m′৪
=1 kg হলে উদ্দীপকের ১নং ও ৩নং চিত্রের স্প্রিংগুলোর পর্যায়কাল সমান হবে— বক্তব্যটি যাচাই করো।
দুইটি সেকেন্ড দোলকের ববের ভর যথাক্রমে 80 gm ও 110 gm। রায়হান ও পাভেল পৃথকভাবে দোলক দুটিকে 12 cm বিস্তারে দুলতে দিল। রায়হান মন্তব্য করলো তার দোলকটি বেশি শক্তি অর্জন করবে।
- ক.সেকেন্ড দোলক কী?১
- খ.সীসার আয়তন গুণাঙ্ক 1.6×1010 Nm−2 বলতে কী বুঝো?২
- গ.সাম্যাবস্থান হতে 10 cm দূরে পাভেলের দোলকটির বেগ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকে রায়হানের মন্তব্যের সঠিকতা যাচাই করো।৪
নিচের উদ্দীপকে একটি সরল দোলগতি সম্পন্ন কণার শক্তি বনাম সরণের লেখচিত্র দেওয়া হলো:

- ক.শিশিরাঙ্ক কাকে বলে?১
- খ.গ্যাসের গতিতত্ত্ব বয়েলের সূত্রকে সমর্থন করে কি? ব্যাখ্যা করো।২
- গ.A বিন্দুতে কণাটির সরণ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকে বর্ণিত তথ্যমতে, P, Q এবং R বিন্দুতে শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য কিনা— তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
একটি আদর্শ স্প্রিং এর শক্তির পরিবর্তন লেখচিত্রে দেখানো হলো:

- ক.দশা কী?১
- খ.সরল ছন্দিত স্পন্দন বলতে কী বোঝো?২
- গ.স্প্রিংটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো।৩
- ঘ.P এবং Q বিন্দুতে স্প্রিংটির বেগের মানের তুলনা করো।৪
একটি সেকেন্ড দোলক ভূ-পৃষ্ঠে সঠিক সময় দেয়। শামীম দোলকটি উপগ্রহে নিয়ে গেল, যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 14 গুণ এবং ভর পৃথিবীর ভরের 150 গুণ। পৃথিবীর ভর 5.99×1024 kg।
- ক.সেকেন্ড দোলক কী?১
- খ.শীতকালে দোলক ঘড়ি দ্রুত না ধীরে চলে— ব্যাখ্যা করো।২
- গ.উপগ্রহটির পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো।৩
- ঘ.'দোলকটি উপগ্রহের পৃষ্ঠে পৃথিবীর তুলনায় ধীরে চলে'— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উক্তিটির যথার্থতা যাচাই করো।৪
ভূ-পৃষ্ঠে একটি সেকেন্ড দোলক সঠিক সময় দেয়। এটিকে একটি খনিগর্ভে নিয়ে গেলে দৈনিক 20 sec ধীরে চলে। কিন্তু একটি পাহাড়ের শীর্ষে নিয়ে গেলে দৈনিক 1 মিনিট (এক মিনিট) ধীরে চলে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 km।
- ক.স্প্রিং ধ্রুবক কাকে বলে?১
- খ.কম্পনশীল সুরশলাকার বাহুর স্পন্দন একটি সরল ছন্দিত স্পন্দন- ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকে দোলকটির কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করো।৩
- ঘ.খনির গভীরতা ও পাহাড়ের উচ্চতা গাণিতিকভাবে তুলনা করো।৪
নাফিস পদার্থবিজ্ঞান পরীক্ষাগারে 550 gm ভরের একটি বস্তুকে একটি ঝুলন্ত সুতার একপ্রান্তে বেঁধে দোল দিয়ে দেখলো যে, এটি 5 সেকেন্ডে 3 বার স্পন্দিত হচ্ছে। দোলনের কোনো এক সময় বস্তুটির সরণ 6 cm এবং দোলনের বিস্তার 11 cm।
- ক.পর্যাবৃত্ত গতি কী?১
- খ.পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে সমদ্রুতিতে আবর্তনরত হলেও সূর্যের চারপাশে নয়— ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকে উল্লিখিত সরণকালে বস্তুটির বেগ নির্ণয় করো।৩
- ঘ.উল্লিখিত সরণের জন্য বস্তুটির উপর ক্রিয়াশীল বল বস্তুর ওজন অপেক্ষা কম কিনা— গাণিতিকভাবে যাচাই করো।৪
একটি সেকেন্ড দোলক ভূ-পৃষ্ঠে সঠিক সময় দেয়। দোলকটিকে একবার ভূ-পৃষ্ঠ হতে 100 km গভীরে একটি বিন্দু A-তে নেওয়া হলো, আবার ভূ-পৃষ্ঠ হতে 100 km উপরে একটি বিন্দু B-তে নেওয়া হলো। দোলনকাল পর্যবেক্ষণ করে দেখা গেলো উভয় স্থানেই দোলক ঘড়িটি ধীরে চলে। [পৃথিবীর ব্যাসার্ধ R
- ক.কৌণিক কম্পাঙ্ক কাকে বলে?১
- খ.একটি ফাঁপা গোলক পিণ্ডকে তরল দ্বারা অর্ধপূর্ণ করলে এর পর্যায়কালের উপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের দোলকটির সুতার দৈর্ঘ্য 99 cm হলে এর ববের ব্যাসার্ধ কত?৩
- ঘ.A ও B বিন্দুদ্বয়ের মধ্যে কোন বিন্দুতে দোলক ঘড়িটি অধিকতর ধীরে চলবে? তা দোলনকাল নির্ণয়পূর্বক মতামত দাও।৪
একটি সেকেন্ড দোলককে পাহাড়ের পাদদেশ থেকে চূড়ায় নিয়ে যাওয়া হলে দিনে 50 sec সময় হারায়। পৃথিবীর ব্যাসার্ধ 6400 km, অভিকর্ষজ ত্বরণ 9.8 ms−2।
- ক.পর্যায়কাল কাকে বলে?১
- খ.একটি স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক 2.5 Nm−1 বলতে কী বোঝায়?২
- গ.উদ্দীপকের পাহাড়ের চূড়ায় সরল দোলকের দোলনকাল নির্ণয় করো।৩
- ঘ.কী কৌশল অবলম্বন করলে উদ্দীপকের দোলকটি পাহাড়ের চূড়ায়ও সেকেন্ড দোলকের ন্যায় আচরণ করবে? গাণিতিক যুক্তিসহ উত্তর দাও।৪
পৃথিবী পৃষ্ঠে একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য 99 cm এবং ববের ব্যাস 0.6 cm। দোলকটিকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া হলো। মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 0.11 গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ।
- ক.আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে?১
- খ.ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক লেখচিত্র দিয়ে ব্যাখ্যা করো।২
- গ.পৃথিবী পৃষ্ঠে দোলকটির কম্পাঙ্ক নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের আলোকে দোলকটির কম্পাঙ্কের শতকরা পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
পৃথিবীর পৃষ্ঠে একটি সরলদোলকের সুতার দৈর্ঘ্য 80 cm এবং ববের ব্যাস 4 cm। সরলদোলকটি 100 m বিস্তার নিয়ে স্পন্দিত হচ্ছে। পৃথিবীর ব্যাসার্ধ 6.4×106 m এবং g
- ক.সরলদোলক কাকে বলে?১
- খ.গিটারের তারের গতি পর্যাবৃত্ত গতি— ব্যাখ্যা করো।২
- গ.পৃথিবীর পৃষ্ঠে সরলদোলকের সর্বোচ্চ বেগ নির্ণয় করো।৩
- ঘ.সরলদোলকটিকে 10 km উচ্চতার পাহাড়ের চূড়ায় নিলে দোলনকালে কী পরিবর্তন হবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো।৪
একটি স্প্রিংকে (ভর উপেক্ষণীয়) উলম্বভাবে ঝুলিয়ে এর নিচ প্রান্তে 300 gm ভরের একটি বস্তুকে মুক্তভাবে ঝুলিয়ে দিলে এটি 4 cm প্রসারিত হয় এবং বস্তুটিকে একটু টেনে ছেড়ে দিলে 8 cm বিস্তারে এটি স্পন্দিত হয়। [g
- ক.পর্যাবৃত্ত গতি কাকে বলে?১
- খ.কক্ষপথে পৃথিবীর গতি সরলদোলন গতি— ব্যাখ্যা করো।২
- গ.বস্তুটির ত্বরণ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের বস্তুটির ভর 500 gm হলে স্প্রিংটির কম্পাঙ্কের পরিবর্তন গাণিতিকভাবে ব্যাখ্যা করো।৪
একটি সেকেন্ড দোলক ভূ-পৃষ্ঠে সঠিক সময় দেয়। দোলকটিকে রাঙামাটির এক পাহাড়ের উপর নিয়ে গেলে প্রতিদিন 25 সেকেন্ড সময় হারায়। (ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 9.8 ms−2)
- ক.সরল ছন্দিত স্পন্দন গতির সংজ্ঞা দাও।১
- খ.কালিক পর্যাবৃত্তি ব্যাখ্যা করো।২
- গ.পাহাড়টির উচ্চতা নির্ণয় করো।৩
- ঘ.\"পাহাড়টিতে দোলনকাল ভূ-পৃষ্ঠের ন্যায় পেতে হলে কী ব্যবস্থা গ্রহণ করবে\"— গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
একটি দোলক ঘড়ি পর্বতের পাদদেশে সঠিক সময় দেয় কিন্তু দোলকটি পর্বতের চূড়ায় উঠালে দুই ঘণ্টায় 8 সেকেন্ড সময় হারায়। পৃথিবীর ব্যাস 12800 km।
- ক.সরল ছন্দিত স্পন্দন গতি কাকে বলে?১
- খ.চার্লসের সূত্রের আলোকে পরমশূন্য তাপমাত্রা ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের আলোকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো।৩
- ঘ.পর্বতের চূড়ায় সঠিক সময় পেতে হলে দোলক ঘড়িটির কার্যকরী দৈর্ঘ্য শতকরা কত পরিবর্তন করতে হবে? গাণিতিকভাবে দেখাও।৪
একটি স্প্রিং-এর এক প্রান্ত দৃঢ়ভাবে আটকিয়ে মুক্ত প্রান্তে 300 g ভরের একটি বস্তু যুক্ত করলে স্প্রিংটি 9 cm প্রসারিত হয়ে সাম্যাবস্থায় আসে। সাম্যাবস্থা হতে 6 cm টেনে ছেড়ে দিলে এটি দুলতে থাকে। [g
- ক.আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে?১
- খ.ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন?২
- গ.স্প্রিংটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো।৩
- ঘ.সাম্যাবস্থা হতে বস্তুটির সরণ যখন 3 cm হয় তখন এর বিভব শক্তি ও গতিশক্তির তুলনা করো।৪
অত্যধিক ঠান্ডার কারণে 'P' স্থানে একটি সেকেন্ড দোলকের দোলনকাল এমনভাবে পরিবর্তিত হলো যে, ইহা দিনে 15 সেকেন্ড দ্রুত চলে। পরে এই দোলকটিকে একই তাপমাত্রায় অপর একটি স্থান 'N' তে নেয়া হলো। P স্থানের চেয়ে N স্থানে অভিকর্ষীয় ত্বরণ 5% কম। [g
- ক.পর্যায়কাল কাকে বলে?১
- খ.সাম্যাবস্থান হতে সরণের পরিবর্তনে একটি ববের বেগ কীভাবে পরিবর্তিত হয়? ব্যাখ্যা করো।২
- গ.P স্থানে সেকেন্ড দোলকটির পরিবর্তিত দোলনকাল হিসাব করো।৩
- ঘ.দোলকটিকে 'N' স্থানে সেকেন্ড দোলক হিসেবে ব্যবহারের জন্য কী পরিবর্তন করতে হবে? গাণিতিক ব্যাখ্যা দাও।৪
সরল ছন্দিত স্পন্দনে স্পন্দনশীল 0.5 kg ভরের কণা সাম্যাবস্থা হতে 0.015 m টেনে ছেড়ে দিলে এটি 0.12 m বিস্তারে দুলে। এটির ব্যবকলনীয় সমীকরণ নিম্নরূপ:
d2xdt2+4π2x
- ক.পরম আর্দ্রতা কাকে বলে?১
- খ.স্থিতিস্থাপক বল এবং অভিকর্ষীয় বল দ্বারা সম্পাদিত কাজের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো।২
- গ.কণার দশা ধ্রুবক বের করো।৩
- ঘ.t৪
=1.125 সেকেন্ডে ও t=1.625 সেকেন্ডে যান্ত্রিক শক্তির নিত্যতা যাচাই করো।
নগণ্য ভরের 30 cm দীর্ঘ কোনো স্প্রিং এর এক প্রান্ত কোনো দৃঢ় অবলম্বনের সাথে আটকিয়ে অপর প্রান্তে 2 kg ভর ঝুলালে স্প্রিংটির দৈর্ঘ্য 35 cm হয়। ভর সংযুক্ত থাকা অবস্থায় স্প্রিংটিকে টেনে দৈর্ঘ্য 39 cm করে ছেড়ে দেয়া হলো। একজন শিক্ষার্থী 2.24 sec ও 4.48 sec পর বেগ পরিমাপ করল।
- ক.পর্যায়কাল কী?১
- খ.সরল ছন্দিত গতিতে গতিশীল কণার বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে— ব্যাখ্যা কর।২
- গ.স্প্রিংটির দোলনকাল নির্ণয় কর।৩
- ঘ.উভয়ক্ষেত্রে পরিমাপকৃত বেগ একই হবে কি-না? যাচাই কর।৪
কোনো স্থানে 6 Nm−1 এবং 3 Nm−1 স্প্রিং ধ্রুবক বিশিষ্ট দুটি স্প্রিং শ্রেণি সমবায়ে যুক্ত আছে। এ অবস্থায় এদের উপর 0.6 N বল প্রয়োগ করা হলো। উক্ত স্থানে অভিকর্ষীয় ত্বরণের মান, g
- ক.হাইগ্রোমিটার কী?১
- খ.অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর— ব্যাখ্যা করো।২
- গ.প্রথম স্প্রিং কতটুকু প্রসারিত হবে নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের স্প্রিং দুটিকে শ্রেণি সমবায়ের পরিবর্তে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে উভয় সমবায়ের মিলিত স্পন্দনের কম্পাংক এক না ভিন্ন হবে— গাণিতিকভাবে যাচাই করো।৪
একটি সেকেন্ড দোলক ভূ-পৃষ্ঠে সঠিক সময় দেয়। একে চাঁদে নিয়ে গিয়ে দোলানো হলো। [পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ এবং পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ]
- ক.ইপক কাকে বলে?১
- খ.সুষম বৃত্তাকার গতি কী সরল ছন্দিত গতি— ব্যাখ্যা করো।২
- গ.চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করো।৩
- ঘ.কী যান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করলে উদ্দীপকের দোলকটির দোলনকাল অপরিবর্তিত থাকবে তার গাণিতিক বিশ্লেষণ দাও।৪
সকিল একদিন একটি সেকেন্ড দোলককে A ও B নামক দুটি পাহাড়ের পাদদেশে নিয়ে গেলে সঠিক সময় পায়। কিন্তু সে লক্ষ করল A পাহাড়ের চূড়ায় গেলে দোলকটি 30 s সময় হারায় এবং B পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল পাওয়া যায় 2.0198 s। [পৃথিবীর ব্যাসার্ধ R
- ক.পর্যাবৃত্ত গতি কী?১
- খ.পৃথিবীর বিভিন্ন স্থানে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কি বিভিন্ন হতে পারে? ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের সেকেন্ড দোলকটির দৈর্ঘ্য কত?৩
- ঘ.উদ্দীপকের তথ্যের ভিত্তিতে উভয় পাহাড়ের উচ্চতা নির্ণয়পূর্বক মতামত দাও কোন পাহাড়টি বেশি উঁচু?৪
চিত্রে C বিন্দু একটি সরল দোলকের সর্বাধিক সরণ নির্দেশ করছে। ববের ভর 20 gm।

- ক.কাজ-শক্তি উপপাদ্যটি বিবৃত করো।১
- খ.দুটি একই ভরের বস্তুকে ভিন্ন স্থানে ভূমি হতে একই উচ্চতায় রাখলে স্থিতিশক্তি ভিন্ন হতে পারে— কারণ ব্যাখ্যা করো।২
- গ.দোলকটির দোলনকাল 2.8 s হলে ঐ স্থানে অভিকর্ষজ ত্বরণ কত?৩
- ঘ.উদ্দীপকে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হয় কি না B ও C অবস্থানের ভিত্তিতে গাণিতিকভাবে মতামত দাও।৪
নিচের চিত্রে অতি নগণ্য ভরের একটি স্প্রিংকে অনুভূমিক মসৃণ টেবিলের উপর রেখে এক প্রান্ত দৃঢ় অবলম্বনে আটকিয়ে অপর প্রান্তে 3.5 kg ভর যুক্ত করা হয়েছে। বস্তুটিকে সাম্যাবস্থান হতে 3 m সরণ ঘটালে স্প্রিংটিতে 24 N প্রত্যয়নী বল ক্রিয়া করে।

- ক.কালিক পর্যায়ক্রম কী?১
- খ.গ্রীষ্মকালে দোলক ঘড়ি ধীরে চলে ব্যাখ্যা করো।২
- গ.প্রসারিত অবস্থা হতে ছেড়ে দিলে স্প্রিংটি কত কম্পাংকে স্পন্দিত হবে?৩
- ঘ.স্প্রিং এ সংযুক্ত ভরের কীরূপ পরিবর্তন করলে স্প্রিংটি সেকেন্ড দোলকে পরিণত হবে? গাণিতিক বিশ্লেষণ দাও।৪
রতন কলেজের গ্রীষ্মের ছুটি কাটাতে দাদার বাড়িতে বেড়াতে গিয়ে ধাতব পেন্ডুলামযুক্ত একটি দেয়াল ঘড়ি দেখতে পেল যার পেন্ডুলামটি 1 s সময়ে বাম দিক হতে ডান দিকে যায়। ঘড়িটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে 120 s সময় হারাল। [পৃথিবীর ব্যাসার্ধ, R
- ক.বিস্তার কী?১
- খ.কোনো বস্তু কীভাবে স্থিতিশক্তি অর্জন করে? ব্যাখ্যা দাও।২
- গ.উদ্দীপকের আলোকে পাহাড়ের উচ্চতা কত?৩
- ঘ.ঘড়িটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পরও দোলনকাল অপরিবর্তিত রাখতে কী ব্যবস্থা নিতে হবে- গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও।৪
ভূপৃষ্ঠে একটি সরল দোলকের দোলনকাল 2 sec এবং অভিকর্ষজ ত্বরণ 9.8 ms−2। 8.85 km উঁচু A পাহাড়ের নিকটবর্তী অপর একটি পাহাড় B-তে নিয়ে সরল দোলককে দোলালে তা এক ঘণ্টায় 1780টি পূর্ণ দোলন সম্পন্ন করে।
- ক.বিকৃতি কী?১
- খ.দোলনরত একটি সরল দোলক সাম্যাবস্থায় এসে থেমে যায় না কেন? ব্যাখ্যা কর।২
- গ.সরল দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত?৩
- ঘ.B পাহাড়টির উচ্চতা A পাহাড়ের তুলনায় বেশি উঁচু কি-না গাণিতিক ব্যাখ্যা দাও।৪

1 cm ব্যাস ও 100 g ভরবিশিষ্ট একটি বব দৃঢ় অবলম্বন হতে 99.5 cm সুতা দিয়ে ভূমি হতে 1 m উচ্চতায় ঝুলানো হলো। ববটিকে টেনে A অবস্থান হতে ছেড়ে দেয়া হলো। ববের সাম্যাবস্থান হতে 2 m অনুভূমিক দূরত্বে ভূমিতে C অবস্থানে একটি ঝুড়ি রাখা আছে।
- ক.স্পন্দকের দশা কাকে বলে?১
- খ.একটি দোলক ঘড়ির দোলনকাল 2.5 s হলে এটি সঠিক সময় দিবে কি? ব্যাখ্যা কর।২
- গ.ববটির সর্বোচ্চ কৌণিক বেগ নির্ণয় কর।৩
- ঘ.সাম্যাবস্থান অতিক্রম করার সময় হঠাৎ সুতা ছিঁড়ে গেলে ববটির ঝুড়িতে পড়ার সম্ভাবনা গাণিতিকভাবে যাচাই কর।৪

ঘর্ষণবিহীন অনুভূমিক তলে স্প্রিংটিকে 4 cm প্রসারিত করে ছেড়ে দেয়া হলো।
- ক.অসংরক্ষণশীল বল কাকে বলে?১
- খ.খেলনা গাড়িতে স্প্রিং লাগিয়ে টেনে ছেড়ে দিলে গাড়িটি সামনের দিকে অগ্রসর হয় কেন? ব্যাখ্যা কর।২
- গ.সৃষ্ট কম্পনের কম্পাঙ্ক হিসাব কর।৩
- ঘ.গাণিতিক বিশ্লেষণসহ উদ্দীপকে উল্লিখিত তথ্য হতে বেগ বনাম সময় লেখচিত্র প্রদর্শন কর।৪
কোনো স্থানে একটি সরল দোলকের দোলনকাল 1.8 sec। উক্ত স্থানে অভিকর্ষজ ত্বরণ 9.8 ms−2 এবং পৃথিবীর ব্যাসার্ধ 6400 km। এরপর দোলকটিকে 712 km উচ্চতাবিশিষ্ট একটি পাহাড়ের চূড়ায় নেয়া হলো।
- ক.স্প্রিং ধ্রুবক কী?১
- খ.\"বল ধ্রুবক 2500 Nm−1\"— এর অর্থ ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের দোলকটির কার্যকরী দৈর্ঘ্য 40% বৃদ্ধি করলে দোলনকাল কত হবে? নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের পাহাড়ের চূড়ায় দোলকটি সেকেন্ড দোলক হবে কি? গাণিতিক মতামত দাও।৪
একটি সেকেন্ড দোলক ভূ-পৃষ্ঠে সঠিক সময় দেয়। একে পাহাড়ের উপর নিয়ে গেলে তা প্রতিদিন 10 sec সময় হারায়। [পৃথিবীর ব্যাসার্ধ, R
- ক.পার্কিং কক্ষপথ কী?১
- খ.সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহগুলোর আবর্তনকাল ভিন্ন হয় ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের পাহাড়ের উচ্চতা কত?৩
- ঘ.কী যান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করলে পাহাড়ে দোলকটির দোলনকাল অপরিবর্তিত থাকবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়। একে 9 km উচ্চতায় এভারেস্টের চূড়ায় নিয়ে গেলে প্রতি ঘণ্টায় 5 সেকেন্ড সময় হারায়। পৃথিবীর ব্যাসার্ধ 6400 km।
- ক.স্থিতিস্থাপক সীমা কী?১
- খ.অনুনাদ এক ধরনের পরবশ কম্পন— ব্যাখ্যা কর।২
- গ.এভারেস্টের চূড়ায় দোলকের দোলনকাল নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের তথ্যাবলি হতে এভারেস্টের উচ্চতা নির্ণয় করে তার সঠিকতা যাচাই কর।৪
কোনো সুউচ্চ পাহাড়ে নিয়ে যাওয়ায় একটি সরলদোলক 10 ঘণ্টায় 11990টি পূর্ণ দোলন সম্পন্ন করল। কিন্তু ভূপৃষ্ঠে দোলকটি 3 s-এ একটি পূর্ণ দোলন সম্পন্ন করে। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 km এবং সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের উচ্চতা 8.854 km। [ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 9.8 ms−2]
- ক.পীড়ন কাকে বলে?১
- খ.কাচের তৈরি কৈশিক নলের মধ্য দিয়ে পানির উপরে উঠার কারণ ব্যাখ্যা কর।২
- গ.সরলদোলকটির কার্যকর দৈর্ঘ্য নির্ণয় কর।৩
- ঘ.পাহাড়টি এভারেস্টের তুলনায় কত উঁচু বা নিচু ছিল তা গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা কর।৪
একদল শিক্ষার্থী পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে 500 g ভরের একটি বস্তুকে তারের প্রান্তে আংটায় ঝুলিয়ে দোল দিল। তারা দেখল যে, এটি প্রতি সেকেন্ডে 5 বার স্পন্দিত হচ্ছে। বস্তুটির সর্বাধিক সরণ 5 cm এবং বিস্তার 10 cm।
- ক.প্রমাণ তীব্রতা কী?১
- খ.মানুষের শ্রাব্যতার তীব্রতার অনুপাত 1012— ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকে উল্লেখিত সরণকালে বস্তুটির বেগ কত হবে?৩
- ঘ.উদ্দীপকে উল্লেখিত সরণের জন্য বস্তুটির উপর ক্রিয়ারত বল বস্তুটির ওজনের 5 গুণ হবে— গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও।৪
একটি সরলদোলকের ববের ভর 1.2×10−2 kg। এটি 51 mm বিস্তারে দুলছে। এটি 25টি দোলন সম্পন্ন করতে 49.75 সে. সময় নেয়। পৃথিবীর ব্যাসার্ধ 6.4×106 m।
- ক.যান্ত্রিক শক্তির নিত্যতা কাকে বলে?১
- খ.টিস্যু পেপার দ্বারা পানির শোষণ ব্যাখ্যা কর।২
- গ.দোলকটির কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় কর।৩
- ঘ.দোলকটিকে পৃথিবীর পৃষ্ঠ হতে 53760 m উচ্চতায় নিয়ে গেলে ববের সর্বোচ্চ সরণে ববের উপর প্রত্যয়নী বলের কিরূপ পরিবর্তন হবে যাচাই কর।৪

চিত্রে একটি সরল দোলক যার সুতার দৈর্ঘ্য 1.1 m এবং ববের ব্যাসার্ধ 1.5 cm, ভর 60 g এবং OA সাম্যাবস্থান। চিত্রে QC = 3 cm এবং PB = 2 cm। [g
- ক.পর্যাবৃত্ত গতির সংজ্ঞা লিখ।১
- খ.বল-সরণ গ্রাফ হতে স্প্রিং সম্প্রসারণে কৃতকাজের পরিমাণ পাওয়া যায়— ব্যাখ্যা কর।২
- গ.সরল দোলকটির দোলনকাল হিসাব কর।৩
- ঘ.সরল দোলকটির A, B ও C বিন্দুতে কার্যকর বলের মানের তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ কর।৪
সরল ছন্দিত গতিতে গতিশীল একটি কণার ভর 100 g। কণাটির সর্বাধিক বিস্তার 10 cm। সাম্যাবস্থান হতে সর্বাধিক বিস্তারের অবস্থানে পৌঁছাতে সময় লাগে 0.5 সে.।
- ক.স্থিতিস্থাপক ক্লান্তি কাকে বলে?১
- খ.পতনশীল বৃষ্টির ফোঁটা ধ্রুববেগে পড়ে কেন? ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের কণাটির 8 cm সরণে বেগ নির্ণয় কর।৩
- ঘ.সাম্যাবস্থানে গতিশক্তি ও বিস্তার অবস্থানে স্থিতিশক্তি সমান কি-না গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪
আদিবা পদার্থবিজ্ঞান ল্যাবে একটি সরলদোলক (চিত্রানুযায়ী) নিয়ে কাজ করছিল। সে একটি নির্দিষ্ট সরণে সাম্যাবস্থা থেকে সরলদোলকটির বিভব শক্তি ও গতিশক্তি সমান পেল।

- ক.পর্যাবৃত্ত গতি কী?১
- খ.পর্যাবৃত্ত গতিতে আদি দশা কোণ কেন ধ্রুব থাকে? ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের সরলদোলকটির পর্যায়কাল কত?৩
- ঘ.আদিবার পরীক্ষায় লব্ধ ফলাফল সমর্থনযোগ্য কি-না গাণিতিকভাবে ব্যাখ্যা কর।৪
চিত্রে সরল ছন্দিত গতিতে স্পন্দনরত 1 kg ভরের বস্তুর শক্তি বনাম সরণ লেখচিত্র দেখানো হয়েছে। বস্তুর বিস্তার 0.01 m এবং কম্পাঙ্ক 12 Hz।

- ক.সেকেন্ড দোলক কী?১
- খ.দোলকের গতি মাত্রই সরল ছন্দিত গতি নয়— ব্যাখ্যা কর।২
- গ.x৩
=A2 অবস্থানে বস্তুটির বেগ নির্ণয় কর। - ঘ.x৪
=A2 এবং x=A অবস্থানের জন্য বস্তুটির যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হবে কি? বিশ্লেষণ করে মতামত দাও।
A-স্থানে একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য 1 m এবং B-স্থানে 0.9 m। দোলকে ব্যবহৃত ববের ব্যাসার্ধ 0.75 cm।
- ক.বল ধ্রুবকের সংজ্ঞা দাও।১
- খ.গ্রীষ্মকালে দোলক ঘড়ি ধীরে চলে কেন?২
- গ.A-দোলকটির ববের কৌণিক বেগ নির্ণয় কর।৩
- ঘ.A হতে B তে কোনো বস্তু নিয়ে গেলে বস্তুটির ওজন বাড়বে না কমবে? তোমার উত্তরের সপক্ষে গাণিতিক বিশ্লেষণ দাও।৪
একটি সেকেন্ড দোলককে 'ক' অঞ্চল হতে 'খ' অঞ্চলে নেওয়া হলো। gক
- ক.অগ্রগামী তরঙ্গ কাকে বলে?১
- খ.সকল হারমোনিকই উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক নয়, ব্যাখ্যা কর।২
- গ.'ক' অঞ্চলে দোলকটির কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় কর।৩
- ঘ.'খ' অঞ্চলে দোলকটির দোলনকালের পরিবর্তন ঘটবে কি? গাণিতিক বিশ্লেষণসহ যুক্তি দাও।৪
চিত্রে একটি সেকেন্ড দোলক দেখানো হলো, যা ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়। OA = 2 m এবং BN = 0.5 m, B দোলকটির সর্বোচ্চ অবস্থান। ববের ভর 5 g। দোলকটিকে চাঁদে নিয়ে যাওয়া হলো। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 81 গুণ ও 4 গুণ। পৃথিবীতে g

- ক.সান্দ্রতার সংজ্ঞা দাও।১
- খ.ছাতার কাপড়ে ছিদ্র থাকা সত্ত্বেও বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করে না কেন— ব্যাখ্যা কর।২
- গ.চাঁদে দোলকটির দোলনকাল কত হবে?৩
- ঘ.উদ্দীপকে উল্লেখিত দোলকটি পৃথিবীপৃষ্ঠে অবস্থানকালে A বিন্দুতে মোট শক্তি ও B বিন্দুতে মোট শক্তির কোনো পরিবর্তন হবে কি-না— উদ্দীপকের তথ্য মতে গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
তানজিনা 100 cm কার্যকর দৈর্ঘ্যের একটি সরল দোলক তৈরি করলেন। 4° কৌণিক বিস্তারে দোলকটি 2 s দোলনকাল সহকারে দোল দেয়। তাকে দোলনকাল 50% বাড়াতে বলায় সে কার্যকর দৈর্ঘ্য 150 cm নিয়ে দোলনকাল নির্ণয় করতে শুরু করল।
- ক.ভূ-স্থির উপগ্রহ কাকে বলে?১
- খ.একজন দৌড়বিদ দৌড়ের শুরুতে সামনের দিকে ঝুঁকে থাকে কেন? ব্যাখ্যা কর।২
- গ.তানজিনার তৈরি সেকেন্ড দোলকের কৌণিক কম্পাঙ্ক কত?৩
- ঘ.150 cm কার্যকর দৈর্ঘ্যের দোলকটি কি উদ্দীপকের শর্ত পূরণ করবে? গাণিতিক বিশ্লেষণ দাও।৪
পাশের চিত্রে 0.02 kg ভরের একটি বস্তুকে O বিন্দু থেকে 1 m লম্বা সুতার সাহায্যে ঝুলানো হলো। A বিন্দু সর্বোচ্চ বিস্তার নির্দেশ করে যা O বিন্দুতে 30° কোণ উৎপন্ন করে, এটিকে A বিন্দু পর্যন্ত টেনে ছেড়ে দেওয়া হলে এটি দুলতে শুরু করে। [g

- ক.স্পর্শকোণ কাকে বলে?১
- খ.তাপমাত্রা বৃদ্ধির সাথে গ্যাসের সান্দ্রতা বাড়ে কিন্তু তরলের সান্দ্রতা কমে ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের B বিন্দুতে দোলকটির গতিশক্তি বের কর।৩
- ঘ.উদ্দীপকে ব্যবহৃত দোলকটি যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কি-না— গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪
মতিন একদিন একটি সেকেন্ড দোলককে পাহাড়ের পাদদেশে নিয়ে গেলে সঠিক সময় পায় কিন্তু পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে সে লক্ষ করল যে দোলকটি ঘণ্টায় 30 সেকেন্ড সময় হারায়। [পৃথিবীর ব্যাসার্ধ, R
- ক.সরল ছন্দিত গতি কী?১
- খ.একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 2.5 N/m বলতে কী বুঝ?২
- গ.পাহাড়ের চূড়ায় সরল দোলকের দোলনকাল বের কর।৩
- ঘ.উদ্দীপকের তথ্যের ভিত্তিতে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব কিনা— গাণিতিকভাবে ব্যাখ্যা দাও।৪
50 g ভরবিশিষ্ট একটি সরল দোলকের দোলনকাল 2 s এবং ইহার বিস্তার 10 cm। দোলনরত অবস্থায় যখন ইহার বব মধ্যাবস্থানে আসে তখন ববটি ভূমি হতে 45 cm উপরে অবস্থান করে।
- ক.স্পর্শ কোণ কাকে বলে?১
- খ.বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান— মাত্রা সমীকরণের সাহায্যে ব্যাখ্যা কর।২
- গ.দোলনরত ববের সর্বোচ্চ বেগ কত?৩
- ঘ.দোলনরত বব যখন মধ্যাবস্থানে আসে তখন সুতাটি ছিঁড়ে গেলে এর গতি-প্রকৃতি বিশ্লেষণ করে সাম্যাবস্থান হতে কত দূরে ভূমিতে পতিত হবে তার গাণিতিক পরিমাপ কর।৪