পদার্থবিজ্ঞান ১ম পত্র · অধ্যায় ৬ · বোর্ড সৃজনশীল

পদার্থের গাঠনিক ধর্ম — বোর্ডের সৃজনশীল প্রশ্ন ও সমাধান

৫৯টি সৃজনশীল
১
ময়মনসিংহ বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

চিত্রে A ও B দুটি ভিন্ন উপাদানের তৈরি তারের জন্য পীড়ন বনাম বিকৃতি লেখচিত্র দেখানো হলো:

পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    পয়সনের অনুপাত কাকে বলে?
    ১
  2. খ.
    গরমকালে দোলক ঘড়ি ধীরে চলে কেন— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    B তারের একক আয়তনে সঞ্চিত বিভবশক্তি নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপক অনুসারে বিল্ডিং তৈরির জন্য কোন্ তারটি বেশি উপযোগী হবে? গাণিতিকভাবে মতামত দাও।
    ৪
২
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

1 m দীর্ঘ ও 2 mm ব্যাসার্ধের একটি তারে 5 kg ভরের বস্তু ঝোলালে দৈর্ঘ্য বৃদ্ধি হয় 0.1 mm। তারটির পয়সনের অনুপাত 0.4।

  1. ক.
    অসংনম্যতা কাকে বলে?
    ১
  2. খ.
    পীড়ন স্কেলার রাশি না ভেক্টর রাশি? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    তারটির ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের উল্লিখিত ভরের পরিমাণ কমিয়ে 2 kg করা হলে তারটির ব্যাসার্ধের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
৩
দিনাজপুর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

একটি দৃঢ় অবলম্বন হতে 1.5 m দৈর্ঘ্য এবং 2 mm2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট ভিন্ন উপাদানের দুটি তার A ও B। তার দুটি যথাক্রমে 5% ও 7% বৃদ্ধি পেল। উভয় ক্ষেত্রেই 20 kg ভার প্রয়োগ করা হলো।

  1. ক.
    স্থিতিস্থাপক বিভবশক্তি কাকে বলে
    ১
  2. খ.
    একটি তারের বিকৃতির মান বাড়াতে পীড়নের মান বৃদ্ধি করতে হবে কি? ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    A তারের একক আয়তনে বিভব শক্তির মান হিসাব কর
    ৩
  4. ঘ.
    A এবং B তার দুটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক গাণিতিকভাবে ব্যাখ্যা করো
    ৪
৪
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

A ও B দুটি ভিন্ন উপাদানের রডের প্রত্যেকটির দৈর্ঘ্য 2 m এবং ব্যাসার্ধ 5.6×10−3 m। উভয়টিতে 30 J বিভব শক্তি প্রয়োগ করায় রড দুটির দৈর্ঘ্য যথাক্রমে 4×10−3 m এবং 5×10−3 m বৃদ্ধি পেয়েছে এবং ব্যাসার্ধ যথাক্রমে 5.6×10−6 m এবং 7×10−6 m হ্রাস পেয়েছে।

  1. ক.
    স্থিতিস্থাপক ক্লান্তি কাকে বলে
    ১
  2. খ.
    লোহার কাঠিন্যের গুণাঙ্ক 7.7×1010 Nm−2 বলতে কী বোঝায়
    ২
  3. গ.
    B তারের পয়সনের অনুপাত নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    ভবন নির্মাণের ক্ষেত্রে A ও B তারের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও
    ৪
৫
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

দৃঢ় অবলম্বন থেকে ঝুলন্ত একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 0.48 m এবং ব্যাস 5×10−4 m। তারটির দৈর্ঘ্য 2.4×10−5 m বৃদ্ধি করতে প্রয়োজনীয় ভর সংযুক্ত করল একজন শিক্ষার্থী। শিক্ষক বললেন, "তারটির পার্শ্ব (ব্যাস) হ্রাসের মান 2 nm এর বেশি হবে না।" তারের পয়সনের অনুপাত 0.33 এবং ইয়ং এর গুণাঙ্ক 2×1011 Nm−2।

  1. ক.
    অসহ পীড়ন কী
    ১
  2. খ.
    অ্যালুমিনিয়াম তারের ইয়ং এর গুণাঙ্ক 7.0×1010 Nm−2 বলতে কী বোঝ
    ২
  3. গ.
    শিক্ষার্থী কর্তৃক তারে সংযুক্ত ভর নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    শিক্ষকের বক্তব্যের যথার্থতা গাণিতিকভাবে যাচাই করো
    ৪
৬
সিলেট বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

2 m দৈর্ঘ্য ও 1 mm ব্যাসার্ধের ইস্পাতের খণ্ডে 15 N বল প্রয়োগ করায় স্বাভাবিক অবস্থায় 2 mm দৈর্ঘ্য বৃদ্ধি হয় এবং এটি স্প্রিং এ রূপান্তর করলে 3 mm প্রসারণ হয়। অপর একটি ধাতব স্প্রিং-এ 4 cm প্রসারণে 6 Joule শক্তি সঞ্চিত হয়। (ব্যাসার্ধের পরিবর্তন উপেক্ষা করা হয়েছে।)

  1. ক.
    অসহ পীড়ন কাকে বলে
    ১
  2. খ.
    একটি ইস্পাতের তারকে বার বার বাঁকালে উত্তপ্ত হয় কেন? ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    ১ম তারের ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    স্প্রিং দুটির মধ্যে কোনটির অনমনীয়তা (Stiffness) বেশি? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও
    ৪
৭
বরিশাল বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ৭ — উদ্দীপকের চিত্র

P-তার ও Q-তার দুটিতে উপরোক্ত ব্যবস্থায় ওজন ঝুলিয়ে উভয় তারে দৈর্ঘ্য প্রসারণ পেল যথাক্রমে 3.1×10−3 m এবং 4.8×10−3 m। P তারের ইয়ং গুণাঙ্ক YP=2×1011 Nm−2।

  1. ক.
    ধাতব বন্ধন কী
    ১
  2. খ.
    'তামার পয়সনের অনুপাত 0.31'- ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    P তারটি প্রসারিত করতে কী পরিমাণ কাজ করতে হয়েছে
    ৩
  4. ঘ.
    উদ্দীপক অনুসারে বিল্ডিং তৈরি করার জন্য কোন তারটি বেশি উপযোগী হবে? গাণিতিকভাবে মতামত দাও
    ৪
৮
যশোর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

একই দৈর্ঘ্যের তিনটি তারের ব্যাস যথাক্রমে 3 mm, 4 mm এবং 5 mm। তার তিনটির প্রত্যেকটিতে 6×103 N বল প্রয়োগ করায় এদের দৈর্ঘ্য যথাক্রমে 4%, 2% এবং 1% বৃদ্ধি পেল।

  1. ক.
    হুকের সূত্রটি লেখো
    ১
  2. খ.
    তরল ও গ্যাসের দৃঢ়তার গুণাঙ্ক থাকে না কেন? ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    প্রথম তারের একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ২য় ও ৩য় তারের মধ্যে কোনটির স্থিতিস্থাপকতা বেশি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো
    ৪
৯
ঢাকা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

একটি পরীক্ষণে 1cm এবং 3cm ব্যাসার্ধের ভিন্ন উপাদানের দুটি তার একটি দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো হলো। তার দুটির দৈর্ঘ্য অভিন্ন। তার দুটিতে একই ভর ঝুলানোতে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধির অর্ধেক হলো। প্রথম তারটির পয়সনের অনুপাত 0.3।

  1. ক.
    পীড়ন কী?
    ১
  2. খ.
    তাপমাত্রা বাড়ালে স্থিতিস্থাপক গুণাংকের মান কমে কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রথম তারটির দৈর্ঘ্য 10% বাড়ালে এর ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কোন তারটির ভর বহনের সক্ষমতা বেশি হবে? গাণিতিকভাবে যাচাই করো।
    ৪
১০
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

A ও B দুটি তারের দৈর্ঘ্য সমান। A তারের ব্যাস 3 mm এবং এর ইয়ং এর গুণাঙ্ক YA=2×109 Nm−2। B তারের ব্যাস 2 mm তার দুটিতে পৃথক পৃথক সময়ে প্রতিটিতে 40 kg ভর ঝুলালে প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির তিনগুণ হয়।

  1. ক.
    অসহ পীড়ন কী?
    ১
  2. খ.
    ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক 2×1011 Nm−2 -ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রথম তারের দৈর্ঘ্য 30% বৃদ্ধি করলে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    YB>YA সম্পর্কটি যুক্তিসঙ্গত কি-না- গাণিতিকভাবে দেখাও।
    ৪
১১
রাজশাহী বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

10 cm বাহুবিশিষ্ট একটি ইস্পাতের তৈরি ঘনকের উপরিতলে 2.48×107 N আকার পীড়ন সৃষ্টিকারী স্পর্শক বল প্রয়োগ করলে বিপরীত স্থির তলের সাপেক্ষে তলটির 2.95 mm সরণ ঘটে। অপরদিকে 3 cm বাহুবিশিষ্ট একটি অ্যালুমিনিয়াম ঘনকের বিপরীত তলে সমান ও বিপরীত স্পর্শকীয় বল প্রয়োগের তলের কৌণিক সরণ হয় 0.01∘। অ্যালুমিনিয়ামের আকার গুণাঙ্ক 2.6×1010 Nm−2।

  1. ক.
    স্থিতিস্থাপক সীমা কাকে বলে?
    ১
  2. খ.
    তামার ইয়ং এর গুণাঙ্ক 12.6×1010 Nm−2 বলতে কী বুঝ?
    ২
  3. গ.
    অ্যালুমিনিয়ামের ঘনকের উপর প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কোন উপাদানের তৈরি ঘনকের দৃঢ়তা বেশি? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
    ৪
১২
দিনাজপুর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

P ও Q দুটি তারের দৈর্ঘ্য সমান কিন্তু ব্যাস যথাক্রমে 2 mm ও 6 mm। তার দুটিকে সমান বলে টানার ফলে P তারের দৈর্ঘ্য বৃদ্ধি Q তারের দৈর্ঘ্য বৃদ্ধির তিনগুণ হয়। Q তারের পয়সনের অনুপাত 0.45।

  1. ক.
    স্থিতিস্থাপক ক্লান্তি কাকে বলে?
    ১
  2. খ.
    একটি মটর সাইকেল ও একটি প্রাইভেট কারের ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    Q তারের দৈর্ঘ্য 5% হ্রাস করা হলে এর ব্যাসার্ধ কতটুকু বৃদ্ধি পাবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কোন তারের স্থিতিস্থাপক সীমা বেশি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
১৩
কুমিল্লা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

X এবং Y তারের বিভিন্ন রাশির মান নিম্নের ছকে দেয়া হল:

তারদৈর্ঘ্য L(m)ব্যাসার্ধ r(mm)বল F(N)দৈর্ঘ্য প্রসারণ l(mm)ব্যাস হ্রাস d(mm)
X0.080.5570.005
Y0.750.6680.01
  1. ক.
    কর্মদক্ষতা কাকে বলে?
    ১
  2. খ.
    তামার তারের পয়সনের অনুপাত 0.33 বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    X তারের পয়সনের অনুপাত নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    X ও Y তারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক- গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
১৪
চট্টগ্রাম বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

P, Q ও R তারের বিভিন্ন রাশির মান নিম্নরূপ:

তারআদি দৈর্ঘ্য Lব্যাস Dদৈর্ঘ্য বৃদ্ধি lব্যাস হ্রাস dপ্রযুক্ত বল F
(m)×10−3 m(×10−3 m)(×10−6 m)(N)
P120.140.041810
Q120.180.059312
R120.220.091213
  1. ক.
    আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে?
    ১
  2. খ.
    পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    'R' তারটির পয়সনের অনুপাত কত?
    ৩
  4. ঘ.
    P ও Q তার দুটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? তোমার উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তি দাও।
    ৪
১৫
সিলেট বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

P,Q এবং R তিনটি তারে 8×1012 Nm−2 মানের পীড়ন প্রয়োগ করা হল। এর ফলে তারগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে 5%, 2% ও 1% হলো। P তারের পার্শ্ববিকৃতি 0.02।

  1. ক.
    স্থিতিস্থাপকতা কাকে বলে?
    ১
  2. খ.
    রাবার এর চেয়ে স্টিল বেশি স্থিতিস্থাপক- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    P তারের পয়সন অনুপাত নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    Q ও R তারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? গাণিতিক যুক্তিসহ তোমার মতামত দাও।
    ৪
১৬
যশোর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

3 m লম্বা ও 4×10−6 m2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট কোনো ধাতব তারের একপ্রান্তে 10 kg ভার ঝুলালে এটির দৈর্ঘ্য 1% বৃদ্ধি পায়। বিভিন্ন ধাতুর পয়সনের অনুপাত দেখানো হলো।

ধাতুপয়সনের অনুপাত
লোহা0.22
অ্যালুমিনিয়াম0.33
সীসা0.44
  1. ক.
    স্থিতিস্থাপক গুণাঙ্ক কী?
    ১
  2. খ.
    "কোনো তারের স্থিতিস্থাপক বিভবশক্তি 50 J" বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    তারটির দৈর্ঘ্য 1% বৃদ্ধিতে কৃতকাজ কত?
    ৩
  4. ঘ.
    তারটি কোন পদার্থে তৈরি? মতামত দাও।
    ৪
১৭
যশোর বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

2 m দৈর্ঘ্যের দুটি তারের ব্যাস যথাক্রমে 2 mm ও 3 mm। তার দুটির প্রত্যেকটিতে 7×103 N বল প্রয়োগ করা হলে এদের দৈর্ঘ্য যথাক্রমে 5% ও 2% বৃদ্ধি পেল।

  1. ক.
    স্থিতিস্থাপক গুণাঙ্ক কী?
    ১
  2. খ.
    পারদের আয়তন গুণাঙ্ক 2×1010 Nm−2 বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের প্রথম, তারটির একক আয়তনে সঞ্চিত স্থিতিস্থাপক শক্তির মান বের করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কোন তারটির স্থিতিস্থাপকতা বেশি? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মতামত প্রদান করো।
    ৪
১৮
কুমিল্লা বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

একটি স্থিতিস্থাপক বস্তুর পীড়ন বনাম বিকৃতি এর লেখচিত্র নিচে দেখানো হলো।

পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ১৮ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    অসহ পীড়ন কাকে বলে?
    ১
  2. খ.
    পদার্থের মধ্যে স্থিতিস্থাপকতা ধর্ম সৃষ্টির কারণ কী? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    বস্তুটির স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    লেখচিত্রের যে কোনো বিন্দুর ঢাল থেকে ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করা সম্ভব নয়— যৌক্তিক ব্যাখ্যা উপস্থাপন করো।
    ৪
১৯
চট্টগ্রাম বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗
পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ১৯ — উদ্দীপকের চিত্র

চিত্রে 1.5 m আদি দৈর্ঘ্যের A ও B দুইটি একই উপাদানের তার। প্রযুক্ত বলের সাথে তার দুইটির দৈর্ঘ্য বৃদ্ধির লেখচিত্র উপরে প্রদর্শিত হয়েছে। YA=2×1011 N/m2

  1. ক.
    হুকের সূত্রটি লেখো।
    ১
  2. খ.
    একটি ইস্পাতের তারকে বারবার বাঁকালে উত্তপ্ত হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    A তারের ব্যাসার্ধ নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    10 cm দৈর্ঘ্য প্রসারণে উভয় তারে কৃতকাজ সমান হবে কিনা তা গাণিতিকভাবে যাচাই করো।
    ৪
২০
ঢাকা বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

A ও B দুটি তার। A তারের দৈর্ঘ্য l1 ও ব্যাসার্ধ r1, অন্যদিকে B তারের দৈর্ঘ্য l2 ও ব্যাসার্ধ r2। উভয় তারে 7 kg ভর উল্লম্বভাবে নিচে চাপানো হলে A তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায় 1 mm। B তারেরও দৈর্ঘ্য বৃদ্ধি পায়।

  1. ক.
    দশা কী?
    ১
  2. খ.
    কোন সময়ে সরল দোলকের গতি সরলরৈখিক হয়? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    A তারে কৃতকাজের পরিমাণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    B তারের আয়তন অপরিবর্তিত থাকলে ইহার পয়সনের অনুপাতের মান বের করা সম্ভব কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
২১
ময়মনসিংহ বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

নিম্নের ছকে দু'টি তার A ও B এর বিভিন্ন রাশির মান প্রদান করা হলো

পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ২১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    পীড়নের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    বায়বীয় পদার্থের আন্তঃআণবিক বল নগণ্য কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    বল প্রয়োগে A তারের ব্যাস কত হ্রাস পাবে নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    কোন তারটি দিয়ে অপেক্ষাকৃত শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মন্তব্য করো।
    ৪
২২
রাজশাহী বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

নিচের ছকে দুটি তার A ও B এর বিভিন্ন রাশির মান প্রদান করা হলো:

পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ২২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    স্থিতিস্থাপক সীমার সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    একটি স্টিল তারের ওপর প্রযুক্ত বল এবং ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তবে ইয়ং এর গুণাঙ্কের কি পরিবর্তন হবে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    বল প্রয়োগে A তারের ব্যাস কত হ্রাস পাবে? নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    কোন তারটি দিয়ে অপেক্ষাকৃত শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মন্তব্য করো।
    ৪
২৩
সিলেট বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

গবেষণাগারে ব্যবহারের জন্য বিশেষভাবে নির্মিত দুটি তার P ও Q নেয়া হল। পরীক্ষায় প্রাপ্ত বিভিন্ন রাশির মান নিম্নরূপ:

পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ২৩ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    সরল ছন্দিত গতি কাকে বলে?
    ১
  2. খ.
    আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    'P' তারের পয়সনের অনুপাত নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    কোন তারটি বেশি স্থিতিস্থাপক, গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
২৪
ঢাকা বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

A ও B দুইটি ধাতব তার। তাদের দৈর্ঘ্য যথাক্রমে 2 m ও 2.05 m এবং তাদের ব্যাস যথাক্রমে 2 mm ও 5 mm। তার দুইটিতে সমান ভরের বস্তু ঝুলালে A তারের প্রসারণ B তারের প্রসারণ অপেক্ষা দ্বিগুণ হয়। A তারের পয়সনের অনুপাত 0.4।

  1. ক.
    স্থিতিস্থাপক সীমা বলতে কী বোঝো?
    ১
  2. খ.
    অসহ পীড়ন 4.5×107 Nm−2 বলতে কী বোঝো?
    ২
  3. গ.
    A তারের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কোন তারটির স্থিতিস্থাপকতা বেশি— গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
২৫
রাজশাহী বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

সুমন 2 বর্গমিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং 9 m দীর্ঘ একটি, তার নিয়ে নিচের প্রান্তে 12 kg ভর ঝুলিয়ে দিলো। এতে তারের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো আদি দৈর্ঘ্যের 0.001%। ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক 20×1010 Nm−2।

  1. ক.
    অসহ পীড়ন কী?
    ১
  2. খ.
    দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে দোলনকালের কী পরিবর্তন ঘটবে?
    ২
  3. গ.
    উদ্দীপকে তারের উপর প্রযুক্ত পীড়ন নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে সুমনের ব্যবহৃত তারটি ইস্পাত ছিল কিনা যাচাই করো।
    ৪
২৬
দিনাজপুর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

... প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 mm2 এবং অপর একটি কার্বন মিশ্রিত অ্যালুমিনিয়ামের তারের দৈর্ঘ্য 2.25 m, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.90 mm2। তার দুটির প্রত্যেকটিতে 20 N বল প্রয়োগ করলে যথাক্রমে 0.2 mm ও 0.19 mm দৈর্ঘ্য বৃদ্ধি পায়।

  1. ক.
    স্থিতিস্থাপক সীমা কাকে বলে?
    ১
  2. খ.
    পয়সনের অনুপাত ঋণাত্মক হওয়া সম্ভব কি-না- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    অ্যালুমিনিয়ামের তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    অ্যালুমিনিয়ামের সাথে কার্বন মেশানোর ফলে স্থিতিস্থাপকতার কীরূপ পরিবর্তন ঘটে? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
    ৪
২৭
কুমিল্লা বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

একটি ধাতব তারে 10 kg ভর ঝুলানোর ফলে এর দৈর্ঘ্য দ্বিগুণ ও ব্যাস তিন-চতুর্থাংশ হয় । তারের ব্যাস 4.22×10−2 mm

ধাতুইয়ং এর গুণাঙ্ক (Y)
Al7×1010 Nm−2
Fe11.5×1010 Nm−2
Cu13×1010 Nm−2
  1. ক.
    স্থিতিস্থাপকতা কী?
    ১
  2. খ.
    তাপমাত্রা বাড়ালে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কমে কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উক্ত ধাতব তারের পয়সনের অনুপাত কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপক অনুসারে ধাতব তারটি কী দিয়ে তৈরি? গাণিতিক বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও ।
    ৪
২৮
চট্টগ্রাম বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 2 m, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 mm2 এবং অসহ পীড়ন 4.76×107 Nm−2 । তারটির এক প্রান্তে 2 kg ভর ঝুলালে তারের দৈর্ঘ্য 2×10−4 m বৃদ্ধি পায়। এই ভরসহ তারটিকে এর আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তাকার পথে 4 rad s−1 বেগে ঘুরাতে গেলে তারটি ছিঁড়ে যায়।

  1. ক.
    পয়সনের অনুপাত কী?
    ১
  2. খ.
    সীসার ইয়ং এর গুণাঙ্ক 1.6×1010 Nm−2 বলতে কী বুঝো?
    ২
  3. গ.
    তারটির ইয়ং-এর গুণাঙ্ক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    তারটি কেন ছিঁড়ে গেলো তা উদ্দীপক অনুসারে গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
    ৪
২৯
সিলেট বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 2 m এবং ব্যাস 1 mm। তারটির উপর 10 N বল প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। ইস্পাত তারের ইয়ং এর গুণাঙ্ক Y=2×1011 Nm−2।

  1. ক.
    অবস্থান ভেক্টর কাকে বলে?
    ১
  2. খ.
    সরল দোল গতি সম্পন্ন কণা যখন সর্বোচ্চ বেগ প্রাপ্ত হয়, তখন ত্বরণ হয় সর্বনিম্ন— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপক অনুসারে তারটির দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    তারটির প্রসারণে মোট কৃতকাজ, একক আয়তনে সঞ্চিত শক্তি অপেক্ষা কীরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণপূর্বক মতামত দাও ।
    ৪
৩০
যশোর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

6m দৈর্ঘ্যের এবং 0.6 mm ব্যাসার্ধের একটি ইস্পাতের এবং অপর একটি সীসার তারের শেষ প্রান্তে 25 kg ভর ঝুলিয়ে দিলে তারের দৈর্ঘ্য প্রসারণ যথাক্রমে 0.026 m এবং 0.325 m পাওয়া গেল। ইস্পাতের তারের ইয়ং এর গুণাঙ্ক 2×1011 Nm−2.

  1. ক.
    স্থিতিস্থাপক ক্লান্তি কাকে বলে ?
    ১
  2. খ.
    আন্তঃআণবিক বলের সাহায্যে পদার্থের স্থিতিস্থাপকতা ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের ইস্পাতের তারের ব্যাসার্ধ 8.58×10−7 mm হ্রাস পেলে পয়সনের অনুপাত নির্ণয় করো ।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তারদ্বয়ের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
৩১
বরিশাল বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

একটি পিতলের তার A যার অসহ ভার 9.23×104 N। এই তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করা হলে এর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় এবং ব্যাস 5% হ্রাস পায়। অপর একটি পিতলের তার B যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10−6 m2 এবং দৈর্ঘ্য 0.3 m। B তারের এক প্রান্তে 10 kg ভরের বস্তু বেঁধে সর্বোচ্চ 4 rad s−1 কৌণিক দ্রুতিতে ঘুরানো সম্ভব হয়।

  1. ক.
    সংনম্যতা কী?
    ১
  2. খ.
    কোনো তারের অসহ পীড়ন 3.5×108 Nm−2 বলতে কী বোঝো?
    ২
  3. গ.
    A তারের পয়সনের অনুপাত কত? নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    A ও B তারের মধ্যে কোনটি অধিকতর মোটা? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মন্তব্য করো।
    ৪
৩২
ময়মনসিংহ বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

আজহার 0.3 m লম্বা এবং 10−6 m2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট তারের এক প্রান্তে 10 kg ভরের একটি বস্তুকে বেঁধে বৃত্তাকার পথে ঘুরাচ্ছে। তারটির উপাদানের অসহ পীড়ন 4.8×107 Nm−2।

  1. ক.
    স্থিতিস্থাপক ক্লান্তি কী?
    ১
  2. খ.
    সংনম্যতা আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের বিপরীত রাশি— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    তারটির অসহ বল নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তারটি সর্বনিম্ন কত বেগে ঘুরালে ছিঁড়ে যাবে ? ব্যাখ্যা করো।
    ৪
৩৩
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একটি দৃঢ় অবলম্বন হতে 200 cm দৈর্ঘ্য ও 1 mm2 প্রস্থচ্ছেদবিশিষ্ট দুটি ভিন্ন উপাদানের তার A ও B ঝুলিয়ে তারদ্বয়ের নিচে 10 kg করে ভর ঝুলানো হলো। ফলে A তারটির দৈর্ঘ্য 7% ও B তারটির দৈর্ঘ্য 8% বৃদ্ধি পেল। g=9.8 m/s2

  1. ক.
    সংনম্যতা কী?
    ১
  2. খ.
    শীতল পানি থেকে গরম পানির গতি দ্রুততর হয় কেন? ব্যাখ্যা দাও।
    ২
  3. গ.
    B তারটির একক আয়তনের বিভব শক্তি কত?
    ৩
  4. ঘ.
    সমান বল প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়ং-এর গুণাঙ্কের মধ্যে সম্পর্ক উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৩৪
রাজশাহী বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একই আয়তন, উপাদান ও 0.5×10−2 m ব্যাসার্ধবিশিষ্ট একটি নিরেট সিলিন্ডার ও গোলক একত্রে পানিতে ছেড়ে দেয়া হলো। বস্তুদ্বয়ের উপাদানের ও পানির ঘনত্ব যথাক্রমে 7800 kg m−3 এবং 1000 kg m−3 পানির সান্দ্রতা সহগ 0.001 kg m−1 s−1।

  1. ক.
    কৈশিকতা কাকে বলে?
    ১
  2. খ.
    একটি হাইড্রোজেন গ্যাসবেলুন ভূমি হতে নির্দিষ্ট উচ্চতায় উঠার পরে ফেটে যায় কেন— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    সিলিন্ডারটি পানির ভেতর খাড়াভাবে পতনশীল হলে এর প্রান্ত বেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    সিলিন্ডার ও গোলকের মধ্যে কোনটি অধিক সান্দ্র বল অনুভব করবে? গাণিতিক বিশ্লেষণ কর।
    ৪
৩৫
কুমিল্লা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

মানহা পানির উপরিতলে ভাসমান 5 cm দৈর্ঘ্যের একটি তারকে অনুভূমিক অবস্থায় খাড়া উপরে তুললো। এরপর পানিতে একটি লোহার গোলককে ছেড়ে দিয়ে প্রান্তবেগ পরিমাপ করলো। পরবর্তীতে ঐ পানির তাপমাত্রা বাড়িয়ে আবারও একই গোলককে ছেড়ে দিয়ে প্রান্তবেগ পরিমাপ করলো।

  1. ক.
    সংনম্যতা কাকে বলে?
    ১
  2. খ.
    সাম্যাবস্থার তুলনায় আন্তঃআণবিক দূরত্ব বেশি হলে অণুগুলো আকর্ষণ না বিকর্ষণ বল লাভ করে—ব্যাখ্যা দাও।
    ২
  3. গ.
    মানহা তারটিকে উপরে তুলতে কী পরিমাণ বল প্রয়োগ করবে নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কোন ক্ষেত্রে প্রান্তবেগ বেশি পাওয়া যাবে? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মতামত দাও।
    ৪
৩৬
চট্টগ্রাম বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

রাফি পরীক্ষাগারে একটি তার ইস্পাতের তৈরি কি না যাচাই করছিল। এজন্য সে 2 m দীর্ঘ এবং 1.12 mm ব্যাসবিশিষ্ট একটি তার নিল। তারটিতে 25 J বিভবশক্তি প্রয়োগ করায় তারটির দৈর্ঘ্য 3 cm বৃদ্ধি পায় এবং ব্যাস 5×10−3 mm হ্রাস পায়। বিশুদ্ধ ইস্পাতের ইয়ং-এর গুণাঙ্ক 2×1011 Nm−2।

  1. ক.
    সান্দ্রতা কাকে বলে?
    ১
  2. খ.
    কাচ পৃষ্ঠে সমপরিমাণ তেল ও গ্লিসারিন রাখলে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে? ব্যাখ্যা কর ।
    ২
  3. গ.
    উদ্দীপকের তারটির পয়সনের অনুপাত নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    রাফির ব্যবহৃত তারটি ইস্পাতের ছিল কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৩৭
সিলেট বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

দীপ গবেষণাগারে 6 m দৈর্ঘ্যের এবং 0.6 mm ব্যাসের একটি ইস্পাতের এবং আরেকটি সীসার তারের শেষ প্রান্তে পর্যায়ক্রমে 25 kg ভর ঝুলিয়ে দেওয়ার পর উভয় তারের দৈর্ঘ্য প্রসারণ পেল যথাক্রমে 0.026 m এবং 0.325 m [Ys=2×1011 Nm−2]

  1. ক.
    বন্ধন শক্তি কাকে বলে?
    ১
  2. খ.
    আন্তঃআণবিক বলের সাথে আন্তঃআণবিক দূরত্বের সম্পর্ক, কীরূপ? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    প্রসারিত অবস্থায় ইস্পাত তারটির মধ্যে স্থিতিস্থাপক বিভবশক্তি নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কোন তারটির ভার নেওয়ার সামর্থ্য বেশি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৩৮
বরিশাল বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একটি স্টীল তারের উপর 10 N বল প্রয়োগে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয় 0.1 mm। বলের পরিবর্তন করার ফলে একই দৈর্ঘ্যের এবং দ্বিগুণ ব্যাসার্ধের অন্য একটি তারে সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে।

  1. ক.
    শিশিরাঙ্ক কী?
    ১
  2. খ.
    স্থির ভরের কোনো গ্রহ সম্প্রসারিত হলে কোনো বস্তুর মুক্তিবেগ পরিবর্তন হয় কি— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের প্রথম তারের দৈর্ঘ্য বিকৃতিতে কৃতকাজ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে উল্লিখিত বলের পরিবর্তনের পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৩৯
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

2 m দৈর্ঘ্যের ও 0.8 mm প্রস্থচ্ছেদের ব্যাসবিশিষ্ট দুটি ভিন্ন ভিন্ন তার নেওয়া হলো। তার দুটির প্রথমটির ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বনাম বিকৃতির লেখচিত্র [চিত্র-১] এবং দ্বিতীয়টির ক্ষেত্রে মোট সঞ্চিত শক্তি বনাম (দৈর্ঘ্য বৃদ্ধি)2 এর লেখচিত্র [চিত্র-২] নিচে প্রকাশ করা হয়েছে-

পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ৩৯ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    স্থিতিস্থাপক ক্লান্তি কাকে বলে?
    ১
  2. খ.
    পয়সনের অনুপাত ধনাত্মক বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    স্থিতিস্থাপক সীমার মধ্যে ১ম তারে চিত্র-১ অনুসারে সর্বোচ্চ সঞ্চিত শক্তির পরিমাণ কত? নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    দুটি তারের মধ্যে কোনটি অধিক স্থিতিস্থাপক- গাণিতিক বিশ্লেষণসহ ব্যাখ্যা কর।
    ৪
৪০
সিলেট বোর্ড ২০১৮ঢাকা বোর্ড ২০১৮রাজশাহী বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮দিনাজপুর বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

দৃঢ় অবলম্বন হতে 1 m দৈর্ঘ্যের একই উপাদানের দুটি তারের প্রত্যেকটির মুক্তপ্রান্তে 0.05 kg ভর ঝুলানো হলো। তারগুলোর ব্যাস যথাক্রমে 2 mm ও 4 mm (ইয়ং এর গুণাঙ্ক =2×1011 Nm−2)।

  1. ক.
    সান্দ্রতা কাকে বলে?
    ১
  2. খ.
    বৃষ্টির ফোঁটা গোলাকার কেন?
    ২
  3. গ.
    প্রথম তারটির একক আয়তনে স্থিতিশক্তি নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    ভরসহ প্রত্যেকটি ঝুলানো তার সরল দোলকের ন্যায় আচরণ করলে কোনটি ধীরে চলবে? গাণিতিক বিশ্লেষণসহ ব্যাখ্যা কর।
    ৪
৪১
কুমিল্লা বোর্ড ২০১৮চট্টগ্রাম বোর্ড ২০১৮বরিশাল বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

তাজিন পরীক্ষাগারে পানির সান্দ্র বল ও পানির বিশুদ্ধতা নির্ণয়ের জন্য নিচের চিত্রানুযায়ী পরীক্ষা সম্পাদন করে।

পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ৪১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    সান্দ্রতা সহগ কাকে বলে?
    ১
  2. খ.
    স্থিতিস্থাপক সীমার মধ্যে পয়সনের অনুপাত প্রযুক্ত পীড়নের উপর নির্ভর করে না কেন?
    ২
  3. গ.
    লোহার গোলকের উপর পানির সান্দ্র বল নির্ণয় কর। (পানির সান্দ্রতা গুণাঙ্ক 3×10−3 Nsm−2)
    ৩
  4. ঘ.
    পরীক্ষাগারে ব্যবহৃত পানি বিশুদ্ধ কি-না পরীক্ষালব্ধ ফলাফল বিশ্লেষণ করে সিদ্ধান্ত দাও। (উল্লেখ্য বিশুদ্ধ পানির পৃষ্ঠটান 72×10−3 Nm−1)
    ৪
৪২
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

চিত্র অনুসারে A তারের আদি দৈর্ঘ্য 1 m এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 mm2। অপরদিকে 2 m দৈর্ঘ্যের B তারের উপাদানের ইয়ং-এর গুণাঙ্ক 1.2×1011 Nm−2। তার দুটির একটি অপেক্ষাকৃত মোটা এবং অপরটি অধিক স্থিতিস্থাপক। প্রযুক্ত বলের সাথে তার দুটির দৈর্ঘ্য বৃদ্ধির লেখচিত্র চিত্রে প্রদর্শিত হয়েছে। A ও B দুটি তারের একটি দিয়ে বড় একটি বোঝাকে বেঁধে অপর তারটি দিয়ে তা টেনে নিয়ে যাওয়া হলো।

পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ৪২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বীট বা স্বরকম্প কাকে বলে?
    ১
  2. খ.
    একই জাতীয় দুটি ভেক্টরের যোগফল ও বিয়োগফলের মান সমান হতে পারে কি-না তা ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    A তারটির উপাদানের ইয়ং-এর গুণাঙ্ক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    তার দুটির কোনটিকে কোন কাজে ব্যবহার করা উপযোগী তা গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪
৪৩
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

ইতি তার পদার্থবিজ্ঞান ল্যাবে 100 cm লম্বা ও 4 mm2 প্রস্থচ্ছেদের একটি তারের নিচ প্রান্তে ভার ঝুলিয়ে এর দৈর্ঘ্য পরিবর্তন ও পার্শ্ব পরিবর্তনের পাঠ নিল এবং তার বান্ধবী বিথীকে বলল যে তার পরীক্ষায় দৈর্ঘ্য পরিবর্তন ও পার্শ্ব পরিবর্তন যথাক্রমে 5% ও 6% পাওয়া গেছে। এটি শুনে বিথী বলল, হতে পারে না। তোমার উপাত্ত সংগ্রহ ভুল হয়েছে। (তারের ইয়ং-এর গুণাঙ্ক Y=2×1011 N/m2)

  1. ক.
    শিশিরাঙ্ক কী?
    ১
  2. খ.
    কোনো স্প্রিং-এর স্প্রিং ধ্রুবক 5 N/m বলতে কী বুঝ?
    ২
  3. গ.
    উদ্দীপকে বর্ণিত তারটির দৈর্ঘ্য 10 mm বৃদ্ধি করতে কত ভার চাপাতে হবে?
    ৩
  4. ঘ.
    বিথীর উক্তির যথার্থতা গাণিতিকভাবে যাচাই কর।
    ৪
৪৪
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

একটি 250 N ওজনের ভারী সুষম ধাতব বার XY সমান দৈর্ঘ্যের দুটি তার A ও B দ্বারা অনুভূমিক তলে ঝুলানো আছে। যা চিত্রে দেখানো হয়েছে (অসম্প্রসারিত অবস্থা)। প্রতিটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2.5×10−7 m2. B তারের দৈর্ঘ্য বিকৃতি 2.5×10−4, A তারের 0.8 m পিতলের বাকী 1.2 m স্টিলের।

স্টিলের ইয়ং-এর গুণাঙ্ক =2×1011 Pa

পিতলের ইয়ং-এর গুণাঙ্ক =1×1011 Pa

পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ৪৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা সমীকরণ লিখ।
    ১
  2. খ.
    পৃথিবীর কেন্দ্রে সরলদোলকের দোলনকাল কিরূপ হবে— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    B তারের একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    তারের কোন প্রান্তে বেশি নিচু হবে, যাচাই কর।
    ৪
৫১
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

A ও B দুটি তরল পদার্থ যাদের ঘনত্ব যথাক্রমে 1000 kg m−3 ও 800 kg m−3। প্রথমে A তরল হতে 0.1 m দৈর্ঘ্যের তারকে অনুভূমিকভাবে উপরে উঠানো হলো। পরে 4 mm ব্যাসার্ধের ও 7.8×103 kgm−3 ঘনত্বের একটি লোহার গোলককে A ও B উভয় তরলে ছেড়ে দিয়ে দেখা গেল তাদের প্রান্তবেগ যথাক্রমে 2.36×102 ms−1 ও 4×102ms−1 [A তরলের পৃষ্ঠটান 72×10−3Nm−1 এবং g=9.8 ms−2]

  1. ক.
    স্থিতিস্থাপক সীমা কাকে বলে?
    ১
  2. খ.
    তারের সম্প্রসারণে বিভবশক্তি সঞ্চিত হয়—ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের তারটিকে উঠানোর সময় প্রযুক্ত বল এর মান হিসাব কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কোন তরলটি বেশি সান্দ্র গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উত্তরের পক্ষে যুক্তি দাও।
    ৪
৫২
চট্টগ্রাম বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

2 mm ও 4 mm ব্যাসের ও অভিন্ন দৈর্ঘ্যের দুটি তার একটি দৃঢ় অবলম্বন হতে ঝুলানো হলো। তার দুটিতে অভিন্ন ওজন প্রয়োগ করার ফলে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধির এক তৃতীয়াংশ হলো। দ্বিতীয় তারটির পয়সনের অনুপাত 0.4.

  1. ক.
    মহাকর্ষ ধ্রুবক কাকে বলে?
    ১
  2. খ.
    কৈশিক নলে তরলের উত্থান বা পতনের কারণ ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    দ্বিতীয় তারটির দৈর্ঘ্য 5% বৃদ্ধি করা হলে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তার দুটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় কর।
    ৪
৫৩
সিলেট বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗
পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ৫৩ — উদ্দীপকের চিত্র

একটি তারে 10 kg ভর ঝুলানোর ফলে এর দৈর্ঘ্য দ্বিগুণ ও ব্যাস তিন চতুর্থাংশ হয়।

উপাদানY-এর মান
অ্যালুমিনিয়াম7×1010 Nm−2
লোহা11.5×1010 Nm−2
তামা13×1010 Nm−2
ইস্পাত20×1010 Nm−2
  1. ক.
    স্থিতিস্থাপক সীমা কী?
    ১
  2. খ.
    দু'টি সিলিন্ডারে রক্ষিত O2 গ্যাসের তাপমাত্রা যথাক্রমে 20∘C ও 25∘C। কোন গ্যাসের সান্দ্রতা বেশি হবে? কারণসহ ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের তারের পয়সনের অনুপাতের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    তারের ব্যাস D=4.22×102 mm হলে উদ্দীপকের তথ্য মতে এটি কোন পদার্থের তৈরি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪
৫৪
বরিশাল বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

1m2 ক্ষেত্রফল বিশিষ্ট এবং 8 mm পুরুত্বের স্টিল প্লেটের নিচের পৃষ্ঠ দৃঢ় অবলম্বনে আটকিয়ে উপরের পৃষ্ঠে বল প্রয়োগ করে ব্যবর্তন তৈরি করা হলো। স্টিলের ব্যবর্তন গুণাঙ্ক 8×1010Nm−2।

  1. ক.
    প্রান্তিক বেগের সংজ্ঞা লেখ।
    ১
  2. খ.
    পৃষ্ঠটান সংখ্যাগতভাবে পৃষ্ঠশক্তির সমান হলেও তারা এক নয়— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকে উল্লিখিত প্লেটের ব্যবর্তন বিকৃতি 0.3 হলে কত বল প্রয়োগ করতে হবে?
    ৩
  4. ঘ.
    প্লেটকে 8.5 N s m−2 সান্দ্রতা সহগের তরলের 2 mm পুরু স্তরের উপর স্থাপন করে 500 ms−1 বেগে গতিশীল করতে সমান বল প্রয়োগ করতে হবে কি? মতামত দাও।
    ৪
৫৫
দিনাজপুর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

একই আকারের দশটি পানির ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হলো। প্রতিটি ফোঁটার ব্যাস 5×10−7 m। পানির পৃষ্ঠটান 72×10−3Nm−1।

  1. ক.
    সান্দ্রতা কাকে বলে?
    ১
  2. খ.
    পড়ন্ত বৃষ্টির ফোঁটার বেগ ক্রমশ বৃদ্ধি পায় না কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের বড় ফোঁটার ব্যাস নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ঘটনায় পানির তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কি-না গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৫৬
ঢাকা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

সমান দৈর্ঘ্যের তিনটি তারের ব্যাস যথাক্রমে 1 mm, 2 mm এবং 3 mm। তার তিনটিতে সমান বল 5×103 N প্রয়োগের ফলে এদের দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে 5%, 2% এবং 1% হলো।

  1. ক.
    তাৎক্ষণিক বেগ কাকে বলে?
    ১
  2. খ.
    পানির ফোঁটা গোলাকৃতি হয় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ১ম তারটির একক আয়তনে স্থিতিস্থাপক সঞ্চিত শক্তি নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে কোন তারটির স্থিতিস্থাপক সীমা সবচেয়ে বেশি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও।
    ৪
৫৭
রাজশাহী বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

0.2 mm ব্যাসার্ধের একটি কৈশিক নলকে প্রথম ও দ্বিতীয় তরলে ডুবালে যথাক্রমে 4∘ এবং 140∘ স্পর্শকোণ তৈরি হয়। প্রথম ও দ্বিতীয় তরলের পৃষ্ঠটান যথাক্রমে 72×10−3Nm−1 এবং 465×10−3Nm−1।

  1. ক.
    লব্ধি ভেক্টর কাকে বলে?
    ১
  2. খ.
    কেন্দ্রমুখী ত্বরণের ভেক্টররূপ আলোচনা কর।
    ২
  3. গ.
    কৈশিক নলে যে পরিমাণ প্রথম তরল উপরে উঠে তা বের কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কৈশিক নলে তরলের উত্থান না পতন বেশি হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪
৫৮
কুমিল্লা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

রতন 0.1 kg ভরের একটি পাথরকে 0.50 m দৈর্ঘ্যবিশিষ্ট তারে বেঁধে বৃত্তাকার পথে ঘুরাচ্ছে এবং ধারণা করল ঘূর্ণন সংখ্যা 600 r.p.m. তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10−6 m2 এবং অসহ পীড়ন 4.8×107Nm−2 তারের উপাদানের ইয়ং এর গুনাঙ্ক 2×1011Nm−2।

  1. ক.
    অন্তবেগ কাকে বলে?
    ১
  2. খ.
    কচু পাতার গায়ে পানি লেগে থাকে না, তবে কাচের গায়ে লেগে থাকে কেন?
    ২
  3. গ.
    অনুচ্ছেদে উল্লিখিত তারটিকে বস্তুসমেত ঝুলিয়ে দেওয়া হলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    রতনের ঘূর্ণন সংখ্যার ধারণার সত্যতা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৫৯
চট্টগ্রাম বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ৫৯ — উদ্দীপকের চিত্র

চিত্রে পানিপূর্ণ বিকারে ডুবানো কৈশিক নলের ব্যাস 0.04 mm উপরের উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাও :

  1. ক.
    পৃষ্ঠটান কী?
    ১
  2. খ.
    কাচে তৈলাক্ত পদার্থ লাগালে স্পর্শ কোণ বৃদ্ধি পায় — ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের আলোকে পানির তলটান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    কৈশিক নলের ব্যাসার্ধের কী পরিবর্তনে পানির উচ্চতা 0.80 m হবে নির্ণয়পূর্বক কারণ বিশ্লেষণ কর।
    ৪
৬০
সিলেট বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

রিমি পরীক্ষা করে দেখলো যে, 4 mm ব্যাসের একটি লোহার গোলক কেরসিন তেলে 4×10−2×ms−1 প্রান্ত বেগ নিয়ে পড়ে। রিমির ধারণা হলো কেরসিন অপেক্ষা গ্লিসারিনে গোলকটির প্রান্তবেগ বেশি হবে। লোহার ঘনত্ব 7800 kg m−3, কেরসিনের ঘনত্ব 800 kg m−3, গ্লিসারিনের ঘনত্ব 1250 kg m−3, গ্লিসারিনের সান্দ্রাতাঙ্ক 1.6 Nms−2।

  1. ক.
    কাজ-শক্তির উপপাদ্যটি লেখ।
    ১
  2. খ.
    সকল সেকেন্ড দোলকই সরল দোলক কিন্তু সকল সরল দোলক সেকেন্ড দোলক নয় কেন?
    ২
  3. গ.
    সান্দ্র বল নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তথ্যের ভিত্তিতে রিমির ধারণা সঠিক কিনা তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪
৬১
বরিশাল বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

তমালিকা ভিন্ন ব্যাসের একই পদার্থের দুটি ধাতব গোলক তার্পিন তেলের মধ্যে ছেড়ে দিল। গোলক দুটি প্রান্তিক বেগে তার্পিন তেলের তলায় গিয়ে পড়ল। বড় গোলকটি প্রান্তিক বেগে 3 সেকেণ্ডে 21 cm পথ অতিক্রম করে। ধাতব পদার্থের ঘনত্ব 8×103 kg m−3, তেলের ঘনত্ব 8.9×102 kg m−3 এবং বড় গোলকের ব্যাস 6 cm, [তার্পিন তেলের সান্দ্রতাঙ্ক 1.5×10−2 Pa.s]

  1. ক.
    মৌলিক রাশি কাকে বলে?
    ১
  2. খ.
    বাঁক নেওয়া রাস্তার পাশে সতর্কীকরণ সাইনবোর্ডে গাড়ির গতিবেগ 60 kmh−1 লেখা থাকে কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    প্রান্তিক বেগের সময় বড় গোলকটির উপর প্রযুক্ত সান্দ্র বল নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    ছোট গোলকের ব্যাসার্ধ 2 cm হলে, কোন গোলকটি আগে নিচে পতিত হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত দাও।
    ৪
৬২
ঢাকা বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

দুটি তারের দৈর্ঘ্য সমান কিন্তু ব্যাস যথাক্রমে 2 mm ও 5 mm। তার দুটিকে সমান বলে টানলে প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির তিনগুণ হয়। প্রথম তারের পয়সনের অনুপাত 0.5।

  1. ক.
    যন্ত্রের কর্ম দক্ষতা কাকে বলে?
    ১
  2. খ.
    একটি দেয়ালে একটি বল ধাক্কা খেয়ে পিছনে ফিরে আসে কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    যখন প্রথম তারের 10% দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তখন তারের ব্যাসার্ধ কতটুকু হ্রাস পায়?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তার দুটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে তোমার মতামত ব্যক্ত কর।
    ৪
৬৩
সিলেট বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

পাশের চিত্রে প্রদর্শিত A নলের ব্যাস 0.8 মি. মি. এবং B ব্যাস 0.4 মি. মি. নলের পানির স্পর্শ কোণ 2∘, পৃষ্ঠটান 72×10−3Nm−1.

পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ৬৩ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    স্পর্শ কোণ কাকে বলে?
    ১
  2. খ.
    বৃষ্টির ফোঁটা কচুপাতাকে ভিজায়না অথচ আম পাতাকে ভিজায় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    B নলের পানির উচ্চতা বের কর।
    ৩
  4. ঘ.
    নল দুটিতে পানির উচ্চতার তারতম্যের কারণ বিশ্লেষণ কর।
    ৪
৬৪
বরিশাল বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

A ও B দুটি তারের বিভিন্ন রাশির মান নিম্নের ছকে প্রদান করা হলো :

তারদৈর্ঘ্য, L (m)ব্যাসার্ধ, r (mm)বল, F(N)দৈর্ঘ্য প্রসারণ, l (mm)ব্যাসের হ্রাস, d (mm)
A0.800.5570.005
B0.750.6680.01
  1. ক.
    পৃষ্ঠ শক্তি কাকে বলে?
    ১
  2. খ.
    পৃথিবীতে বছরের দিনের সংখ্যা পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী গড় দূরত্বের সাথে কীভাবে সম্পর্কিত ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    A তারের পয়সনের অনুপাত হিসাব কর।
    ৩
  4. ঘ.
    A ও B তারটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৬৫
দিনাজপুর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

একটি পরীক্ষাগারে দুটি কক্ষ। কক্ষ দুটিতে দুটি তার ঝুলানো আছে। প্রথম কক্ষের কক্ষ তাপমাত্রা 2∘C এবং দ্বিতীয় কক্ষের কক্ষ তাপমাত্রা 50∘C। দ্বিতীয় তারটি প্রথম তার অপেক্ষা মোটা। প্রথম তারের দৈর্ঘ্য 1 m, ব্যাস 5 mm; 3 kg ভর ঝুলানোর ফলে দৈর্ঘ্য হলো 1 cm এবং ব্যাস 0.01 mm। আবার দ্বিতীয় তারের দৈর্ঘ্য 3 m ব্যাস 15 mm সম ভর দেওয়ায় দৈর্ঘ্য হলো 3 cm এবং ব্যাস 0.03 mm।

  1. ক.
    ডেসিবেল কী?
    ১
  2. খ.
    সরল দোলন গতির অন্তরক সমীকরণটি ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    প্রথম ও দ্বিতীয় তারের পয়সনের অনুপাতের তুলনা কর
    ৩
  4. ঘ.
    তার দুটির মধ্যে কোনটির অসহভার বেশি বলে তুমি মনে কর? মতামত ব্যক্ত কর।
    ৪