HSC ২০১৯ · ঢাকা বোর্ড · পদার্থবিজ্ঞান

ঢাকা বোর্ড ২০১৯ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৬টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

চিত্র-১ অনুসারে O বিন্দুতে 2 kg ভরের কোনো স্থির বস্তুর উপর 4 s ধরে তিনটি বল ক্রিয়া করে। পরবর্তীতে একই বস্তুর উপর কেবলমাত্র 5 N ও 6 N বল 4 s ধরে ক্রিয়া করে।

ভেক্টর সৃজনশীল প্রশ্ন ৭৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    কার্ল কী?
    ১
  2. খ.
    রাস্তার বাঁকযুক্ত অংশে ভিতরের প্রান্ত অপেক্ষা বাইরের প্রান্ত উঁচু রাখা হয় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    প্রথম 4 s সময়ে বস্তুটির উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উভয় ক্ষেত্রে বলের দিক একই হবে কি? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
    ৪

২. গতিবিদ্যা

২
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

ক্রিকেট খেলার মাঠে রিপন ব্যাট দিয়ে বলকে আঘাত করায় বলটি 30 m s−1 বেগ প্রাপ্ত হয় এবং সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। সঙ্গে সঙ্গে একজন ফিল্ডার ক্যাচ ধরার জন্য 10 m s−1 বেগে দৌড় শুরু করে এবং 40 m অতিক্রম করে। [g = 9.8 m s−2]

  1. ক.
    প্রাসের পাল্লা কী?
    ১
  2. খ.
    প্রাসের ক্ষেত্রে কোন সময়ে বেগ সর্বোচ্চ হবে? ব্যাখ্যা দাও।
    ২
  3. গ.
    2 s পরে বলটির বেগ কত?
    ৩
  4. ঘ.
    বলটি মাটিতে পড়ার আগে ফিল্ডার ক্যাচ ধরতে পারবে কি-না? গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

৩
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একজন চালক গাড়ির চাকা খারাপ হলে চাকা পরিবর্তন করার জন্য রেঞ্জ দিয়ে জ্যাক-স্ক্রুকে ঘুরানোর সময় কোনো এক মুহূর্তে প্রযুক্ত বলকে F=(8i+5j−5k) N এবং ঘূর্ণন অক্ষ হতে বলের ক্রিয়া বিন্দুর দূরত্ব r=(i+j−k) m দ্বারা প্রকাশ করা হলো। গাড়ির ভর 2000 kg। ঘটনাস্থলে রাস্তার বাঁকের ব্যাসার্ধ 5 m এবং রাস্তার প্রস্থ 3 m। রাস্তার সর্বোচ্চ ঘর্ষণ বল 40 Nkg−1।

  1. ক.
    দ্বন্দ্ব কী?
    ১
  2. খ.
    কোনো অক্ষের সাপেক্ষে একটি বস্তুর চক্রগতির ব্যাসার্ধ 0.9 m বলতে কী বোঝায়?
    ২
  3. গ.
    স্ক্রুটি ঘোরানোর সময়ে প্রযুক্ত টর্ক কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের রাস্তাটির ভিতরের প্রান্ত অপেক্ষা বাহিরের প্রান্ত কত উঁচু হলে গাড়িটি সম্ভাব্য সর্বোচ্চ বেগে নিরাপদে বাঁক নিতে পারবে—গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৪
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

উদ্দীপকে 25 kg ভরের একজন বালক 3 kg ভরের একটি গোলক হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে 2 min সময় নিল। ছাদ হতে গোলকটি ছেড়ে দেয়ায় তা সিঁড়ি বেয়ে গড়িয়ে মাটিতে পড়ল।

কাজ, শক্তি ও ক্ষমতা সৃজনশীল প্রশ্ন ৪৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    স্থিতিস্থাপক বলের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার কৌণিক গতিশক্তি সমান হলেও রৈখিক গতিশক্তি ভিন্ন হবে ব্যাখ্যা দাও।
    ২
  3. গ.
    বালকটি ছাদে উঠতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ করেছে?
    ৩
  4. ঘ.
    গোলকটি ছেড়ে দেওয়ার 1 s পরে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য হয় কি-না— উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৫
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একটি দৃঢ় অবলম্বন হতে 200 cm দৈর্ঘ্য ও 1 mm2 প্রস্থচ্ছেদবিশিষ্ট দুটি ভিন্ন উপাদানের তার A ও B ঝুলিয়ে তারদ্বয়ের নিচে 10 kg করে ভর ঝুলানো হলো। ফলে A তারটির দৈর্ঘ্য 7% ও B তারটির দৈর্ঘ্য 8% বৃদ্ধি পেল। g=9.8 m/s2

  1. ক.
    সংনম্যতা কী?
    ১
  2. খ.
    শীতল পানি থেকে গরম পানির গতি দ্রুততর হয় কেন? ব্যাখ্যা দাও।
    ২
  3. গ.
    B তারটির একক আয়তনের বিভব শক্তি কত?
    ৩
  4. ঘ.
    সমান বল প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়ং-এর গুণাঙ্কের মধ্যে সম্পর্ক উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৭. পর্যাবৃত্ত গতি

৬
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

রতন কলেজের গ্রীষ্মের ছুটি কাটাতে দাদার বাড়িতে বেড়াতে গিয়ে ধাতব পেন্ডুলামযুক্ত একটি দেয়াল ঘড়ি দেখতে পেল যার পেন্ডুলামটি 1 s সময়ে বাম দিক হতে ডান দিকে যায়। ঘড়িটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে 120 s সময় হারাল। [পৃথিবীর ব্যাসার্ধ, R=6450 km, g=9.8 m/s2]

  1. ক.
    বিস্তার কী?
    ১
  2. খ.
    কোনো বস্তু কীভাবে স্থিতিশক্তি অর্জন করে? ব্যাখ্যা দাও।
    ২
  3. গ.
    উদ্দীপকের আলোকে পাহাড়ের উচ্চতা কত?
    ৩
  4. ঘ.
    ঘড়িটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পরও দোলনকাল অপরিবর্তিত রাখতে কী ব্যবস্থা নিতে হবে- গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও।
    ৪

৮. তরঙ্গ

৭
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

উদ্দীপকের তরঙ্গটি বাধা পেয়ে প্রতিফলিত হয়ে একই পথে বিপরীত দিকে ফিরে এসে একটি নতুন তরঙ্গ সৃষ্টি হলো। [সব কয়টি রাশি SI এককে প্রকাশিত]

তরঙ্গ সৃজনশীল প্রশ্ন ১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    দশা কী?
    ১
  2. খ.
    শব্দের তীব্রতা লেভেল 20 dB বলতে কী বুঝ?
    ২
  3. গ.
    উদ্দীপকের তরঙ্গটির তরঙ্গদৈর্ঘ্য কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে সৃষ্ট নতুন তরঙ্গটিতে সর্বোচ্চ বিস্তারের অবস্থানগুলো নির্ণয় করা সম্ভব কি-না- গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৮
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

168 g নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে গেল। সমুদ্রপৃষ্ঠের চাপ, বায়ুর চাপ এবং তাপমাত্রা 30∘C। তলদেশের তাপমাত্রা 14∘C। [পানির ঘনত্ব 1025 kg/m3, g=9.8 m/s2, R=8.314 J/mol/K]

  1. ক.
    স্বাধীনতার মাত্রা কী?
    ১
  2. খ.
    কোনো স্থানের শিশিরাঙ্ক 18∘C বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    সমুদ্রপৃষ্ঠে নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় হ্রদের গভীরতা নির্ণয় করা সম্ভব কি-না? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৯
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

তাপ পরিবাহী ও অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে 2 × 105 Pa চাপে ও 600 K তাপমাত্রায় 1 mol হিলিয়াম গ্যাস আছে। পরবর্তীতে উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো। (হিলিয়ামের ক্ষেত্রে γ = 1.67 এবং R = 8.31 J mol−1 k−1)

  1. ক.
    তাপ গতিবিদ্যার ১ম সূত্রটি বিবৃত কর।
    ১
  2. খ.
    সমোষ্ণ প্রক্রিয়ায় dW = dQ কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    অপরিবাহী সিলিন্ডারে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    সিলিন্ডারদ্বয়ের মধ্যে কোনটির ক্ষেত্রে কৃতকাজ বেশি? যাচাই কর।
    ৪

২. স্থির তড়িৎ

১০
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗
স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৪৮ — উদ্দীপকের চিত্র

চিত্রে ভূমির উল্লম্ব বরাবর ABC একটি সমবাহু ত্রিভুজ।

q1 = 3 × 10−9 C; q2 = 3 × 10−9 C

  1. ক.
    ইলেকট্রন ভোল্ট কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো বস্তুর আধান 2 × 10−19 C হতে পারে না— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    A বিন্দুতে বিভবের মান কত?
    ৩
  4. ঘ.
    A বিন্দুতে 2 kg ভরের একটি বস্তু ঝুলিয়ে রাখতে হলে বৈদ্যুতিক ব্যবস্থা নিতে হবে? বিশ্লেষণ কর।
    ৪

৩. চল তড়িৎ

১১
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗
চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৫৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    কার্শফের ২য় সূত্রটি বিবৃত কর।
    ১
  2. খ.
    তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    বর্তনী-ক এর ক্ষেত্রে IS-এর মান কত?
    ৩
  4. ঘ.
    বর্তনী ক ও খ এর মধ্যে কোনটির বহিঃরোধ বেশি উত্তপ্ত হবে? বিশ্লেষণ কর।
    ৪

৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব

১২
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

50 m লম্বা একটি সোজা তারের মধ্য দিয়ে 2 A তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারটি হতে 2 m লম্ব-দূরত্বের P বিন্দুতে আবিষ্ট চৌম্বকক্ষেত্রের মান B। সমান লম্বা অপর একটি তার দিয়ে একটি আয়তাকার কুণ্ডলী তৈরি করে কুণ্ডলী তলকে B চৌম্বকক্ষেত্রের সমান্তরালে রাখা হলো। আয়তাকার কুণ্ডলীর প্রস্থ 10 cm, দৈর্ঘ্য 15 cm এবং μ0=4π×10−7 T m A−1।

  1. ক.
    তড়িৎ দ্বিমেরু কাকে বলে?
    ১
  2. খ.
    গোলাকার পরিবাহীর ধারকত্ব ব্যাসার্ধের উপর নির্ভরশীল—ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    চৌম্বকক্ষেত্র B-এর মান কত?
    ৩
  4. ঘ.
    আয়তাকার কুণ্ডলী ঘুরবে কি না যাচাই কর।
    ৪

৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান

১৩
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একজন ছাত্র 100 cm ফোকাস দূরত্বের একটি লেন্স দিয়ে 0.01 cm দৈর্ঘ্যের কণা পরীক্ষা করছিল। পরে সে একটি নলের এক প্রান্তে এই লেন্স ও অন্য প্রান্তে 4 cm ফোকাস দূরত্বের অন্য লেন্স লাগিয়ে আকাশ পর্যবেক্ষণ করল।

  1. ক.
    পরম প্রতিসরণাঙ্ক কাকে বলে?
    ১
  2. খ.
    লেন্সের ফোকাস দূরত্ব আপতিত আলোর বর্ণের উপর নির্ভরশীল— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ছোট কণাগুলোকে কত বড় দেখাচ্ছিল?
    ৩
  4. ঘ.
    নল ব্যবহার করার পর আকাশের কোনো বস্তুকে দেখতে চাইলে কোন ফোকাসিং-এ বেশি বড় দেখাবে গাণিতিকভাবে যাচাই কর।
    ৪

৭. ভৌত আলোকবিজ্ঞান

১৪
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

চিত্রে ইয়ং-এর দ্বি-চির পরীক্ষার ব্যবস্থা দেখানো হয়েছে। ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5500 Å, চিরদ্বয়ের প্রস্থ 0.1 mm এবং মধ্যবর্তী দূরত্ব 0.5 mm। পানির প্রতিসরণাঙ্ক 1.33 এবং পানিতে আলোর দ্রুতি 1450 m s−1।

ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    অপবর্তন কাকে বলে?
    ১
  2. খ.
    কৃষ্ণগহ্বর থেকে আলো নির্গত হতে পারে না কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ব্যতিচারের ডোরা প্রস্থ কত?
    ৩
  4. ঘ.
    S2 চির বন্ধ করলে কেন্দ্রীয় চরমের বিস্তৃতি কোণ পাওয়া সম্ভব কি-না যাচাই কর।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১৫
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

ইলেক্ট্রনের সাথে সংঘর্ষের ফলে 4400Å তরঙ্গদৈর্ঘ্যের আপতিত ফোটন 60∘ কোণে বিক্ষিপ্ত হয়ে একটি ধাতব পৃষ্ঠকে আঘাত করে। ধাতব পৃষ্ঠের কার্যাপেক্ষক 2.5eV।

(h=6.63×10−34 J-s, c=3×108 ms−1, m0=9.1×10−31 ...

  1. ক.
    ফটোইলেক্ট্রন কাকে বলে?
    ১
  2. খ.
    বেগুনী আলোর শক্তি লাল আলোর চেয়ে বেশি কেন? ব্যাখ্যা কর ।
    ২
  3. গ.
    আপতিত ফোটনের শক্তি কত?
    ৩
  4. ঘ.
    ফটোইলেক্ট্রন ও বিক্ষিপ্ত ইলেক্ট্রনের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে- যাচাই কর।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১৬
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন −1.5 eV শক্তি অবস্থা হতে −3.4 eV শক্তি অবস্থায় আসে। [c = 3×108 ms−1, h = 6.63×10−34 J s, 1 eV = 1.6×10−19 J, দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা 4×10−7 m হতে 8×10−7 m]

  1. ক.
    সূচন কম্পাঙ্ক কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো বস্তুর বেগ ফোটনের বেগের সমান হতে পারে না ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ভূমি অবস্থার শক্তি −13.6 eV হলে ইলেকট্রন প্রথমে কোন শক্তি স্তরে ছিল?
    ৩
  4. ঘ.
    নিঃসরিত বিকিরণটি দৃশ্যমান হবে কি? যাচাই কর।
    ৪