HSC ২০১৭ · ঢাকা বোর্ড · পদার্থবিজ্ঞান

ঢাকা বোর্ড ২০১৭ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৬টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

পাশের চিত্র অনুসারে OABC একটি আয়তক্ষেত্র। এর OA এবং OB বাহু দ্বারা দুটি ভেক্টর যথাক্রমে P=i−2j−k এবং Q=2i−3j+2k নির্দেশিত হয়েছে।

ভেক্টর সৃজনশীল প্রশ্ন ৮০ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    তাৎক্ষণিক বেগ কাকে বলে?
    ১
  2. খ.
    পরবশ কম্পন ও অনুনাদের মধ্যে দুটি পার্থক্য লিখ।
    ২
  3. গ.
    উদ্দীপক অনুসারে ΔOAB এর ক্ষেত্রফল নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপক অনুসারে θ1 ও θ2 এর মধ্যে কোনটি বড় তা গাণিতিক বিশ্লেষণের সাহায্যে বের কর।
    ৪

২. গতিবিদ্যা

২
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

নিচে বেগ বনাম সময়ের লেখচিত্র দেখানো হলো—

গতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ১০ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    স্পর্শকীয় ত্বরণ কাকে বলে?
    ১
  2. খ.
    ভিন্ন ভিন্ন উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর অভিকর্ষীয় ত্বরণ সুষম থাকে— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপক অনুসারে বস্তুটির OA অংশের ত্বরণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের লেখচিত্র অনুসারে বস্তুটির OA এবং AB অংশের দূরত্ব এক না ভিন্ন গাণিতিকভাবে যাচাই কর।
    ৪
৩
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

দুই বন্ধু সুমন ও রানা দেখল যে, ভূপৃষ্ঠস্থ O বিন্দু হতে একটি বস্তুকে 32 m s−1 বেগে 30° কোণে নিক্ষেপ করায় 85 m দূরে অবস্থিত 2 m উঁচু AB দেয়ালের উপর দিয়ে বস্তুটি ভূপৃষ্ঠে পতিত হয়।

গতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ১৩ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    মহাকর্ষীয় বিভব কাকে বলে?
    ১
  2. খ.
    বল কীভাবে ক্রিয়াশীল থাকলে একটি বস্তু সমদ্রুতিতে গতিশীল থাকবে তা ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    O বিন্দু হতে নিক্ষেপণের 1.2 s সময় পরে নিক্ষিপ্ত বস্তুটির বেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপক অনুসারে নিক্ষেপণ কোণের সর্বনিম্ন কী পরিবর্তন করলে প্রাসটি AB দেয়ালে বাধা পাবে? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৪
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

একটি সুউচ্চ অফিস বিল্ডিং-এ আরোহীসহ সর্বোচ্চ 400 kg ভরের ধারণ ক্ষমতাসম্পন্ন একটি লিফট দুইতলা হতে সাততলার মধ্যে ওঠানামা করে। বিল্ডিংটির প্রতিটি ফ্লোরের উচ্চতা 3 m। উক্ত অফিসের একজনের ভর 45 kg এবং তিনি একদিন লিফটটিতে চড়ে 2 ms−2 ত্বরণে উঠানামার সময় ওয়েট মেশিনে তার ওজন পরিমাপ করলেন। এক্ষেত্রে সর্বত্র অভিকর্ষজ ত্বরণের মান 9 ms−2।

  1. ক.
    সান্দ্রতা কাকে বলে?
    ১
  2. খ.
    স্থিতিস্থাপক সংঘর্ষ ও অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে পার্থক্য লিখ।
    ২
  3. গ.
    লিফটটিকে দুই তলা হতে সাত তলায় 2 m s−1 সমবেগে উঠাতে সর্বনিম্ন কত অশ্ব ক্ষমতার একটি মোটরের প্রয়োজন হবে?
    ৩
  4. ঘ.
    উক্ত ব্যক্তির ওজন ওয়েট মেশিনের সাহায্যে সেদিন সঠিকভাবে নির্ণয় করা গেল কি-না তা গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৫
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗
মহাকর্ষ ও অভিকর্ষ সৃজনশীল প্রশ্ন ৫২ — উদ্দীপকের চিত্র

উদ্দীপকে পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব সাপেক্ষে অভিকর্ষজ ত্বরণের লেখচিত্র দেখান হয়েছে। পৃথিবীর ভর, M = 6.0 × 1024 kg এবং পৃথিবীর ব্যাসার্ধ, R = 6400 km.

  1. ক.
    গ্রাডিয়েন্ট কাকে বলে?
    ১
  2. খ.
    প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বেগ কি শূন্য? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের A বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    একটি সেকেন্ড দোলককে A অবস্থান হতে B অবস্থানে নিলে সেকেন্ড দোলকটি দ্রুত না ধীরে চলবে তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন কর।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৬
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

চিত্র অনুসারে A তারের আদি দৈর্ঘ্য 1 m এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 mm2। অপরদিকে 2 m দৈর্ঘ্যের B তারের উপাদানের ইয়ং-এর গুণাঙ্ক 1.2×1011 Nm−2। তার দুটির একটি অপেক্ষাকৃত মোটা এবং অপরটি অধিক স্থিতিস্থাপক। প্রযুক্ত বলের সাথে তার দুটির দৈর্ঘ্য বৃদ্ধির লেখচিত্র চিত্রে প্রদর্শিত হয়েছে। A ও B দুটি তারের একটি দিয়ে বড় একটি বোঝাকে বেঁধে অপর তারটি দিয়ে তা টেনে নিয়ে যাওয়া হলো।

পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ৪২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বীট বা স্বরকম্প কাকে বলে?
    ১
  2. খ.
    একই জাতীয় দুটি ভেক্টরের যোগফল ও বিয়োগফলের মান সমান হতে পারে কি-না তা ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    A তারটির উপাদানের ইয়ং-এর গুণাঙ্ক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    তার দুটির কোনটিকে কোন কাজে ব্যবহার করা উপযোগী তা গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪

৭. পর্যাবৃত্ত গতি

৭
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

কোনো সুউচ্চ পাহাড়ে নিয়ে যাওয়ায় একটি সরলদোলক 10 ঘণ্টায় 11990টি পূর্ণ দোলন সম্পন্ন করল। কিন্তু ভূপৃষ্ঠে দোলকটি 3 s-এ একটি পূর্ণ দোলন সম্পন্ন করে। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 km এবং সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের উচ্চতা 8.854 km। [ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 9.8 ms−2]

  1. ক.
    পীড়ন কাকে বলে?
    ১
  2. খ.
    কাচের তৈরি কৈশিক নলের মধ্য দিয়ে পানির উপরে উঠার কারণ ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    সরলদোলকটির কার্যকর দৈর্ঘ্য নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    পাহাড়টি এভারেস্টের তুলনায় কত উঁচু বা নিচু ছিল তা গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা কর।
    ৪

৮. তরঙ্গ

৮
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

বায়ু মাধ্যমে C সুরশলাকাটি A ও B দুটি সুরশলাকার সাথে বীট উৎপন্ন করে। A সুরশলাকার কম্পাঙ্ক 385 Hz। B সুরশলাকা হতে বায়ু মাধ্যমে নির্গত তরঙ্গের সমীকরণ হলো–

Y=0.9sin 10π30t0.4−x4.8

  1. ক.
    কৌণিক ভরবেগের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    রাস্তার বাঁকযুক্ত অংশ কোনদিকে কত কোণে ঢালু রাখা হয় তা কারণসহ ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    B সুরশলাকা হতে নির্গত তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    C সুরশলাকার কম্পাঙ্ক কীভাবে নিশ্চিত হওয়া যায় তা গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা কর।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৯
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

কোনো একদিন ল্যাবরেটরিতে সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের শুষ্ক বাল্বের পাঠ 30∘C এবং সিক্ত বাল্বের পাঠ 28∘C পাওয়া গেল । ভিন্ন ভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ ও গ্লেইসারের উৎপাদকের মান নিচের সারণি-১ এ প্রদত্ত হলো :

সারণি-১

তাপমাত্রাসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ (mHg)গ্লেইসারের উৎপাদক
26∘C25.21×10−31.69
28∘C28.35×10−31.67
29∘C29.93×10−31.66
30∘C31.83×10−31.65
  1. ক.
    সংরক্ষণশীল বলের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    স্থিতিস্থাপক সীমা ও স্থিতিস্থাপক ক্লান্তির মধ্যে প্রধান পার্থক্য কী?
    ২
  3. গ.
    ল্যাবরেটরিতে ঐ দিন আপেক্ষিক আর্দ্রতা কত ছিল নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    যদি ঐ দিন তাপমাত্রা হঠাৎ 1∘C হ্রাস পায় তবে শিশিরাঙ্কের পরিবর্তন কিরূপ হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

২. স্থির তড়িৎ

১০
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

চিত্র (i) এ W এবং X বিন্দুতে দু'টি বিন্দুচার্জ স্থির রয়েছে।

স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৫৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ধারকত্ব কী?
    ১
  2. খ.
    কোনো বর্তনীতে কোষের অভ্যন্তরীণ রোধের ভূমিকা কী?
    ২
  3. গ.
    +2 μC চার্জটির উপর ক্রিয়াশীল বল নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    W বিন্দুতে +2 μC চার্জটিকে স্থির রেখে +4 μC চার্জটিকে Y বিন্দুতে সরানো হলো (চিত্র-ii)। চিত্র (i) অবস্থানে এবং চিত্র (ii) অবস্থানে +4 μC চার্জটির তড়িৎ বিভবের কোনো পরিবর্তন হবে কি? বিশ্লেষণ কর।
    ৪

৩. চল তড়িৎ

১১
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗
চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৬৫ — উদ্দীপকের চিত্র

R1=R4=2Ω

R2=4Ω; R3=3Ω

  1. ক.
    গাউসের সূত্রটি লিখ।
    ১
  2. খ.
    কোনো বর্তনীর বিভব পার্থক্য ও তড়িচ্চালক বল একই নয় কেন, ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    বর্তনীর প্রবাহমাত্রা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    AC অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র এবং XY অংশের তোল্টেজ কারেন্ট লেখচিত্র মানসহ খাতায় অঙ্কন কর।
    ৪

৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব

১২
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

AB=6 m দীর্ঘ সরল তারটি হতে 'a' লম্ব দূরত্বে অবস্থিত P বিন্দুতে চৌম্বকক্ষেত্র 2.0×10−5 T। আফফান তারটিকে 3 পাকের কুণ্ডলীতে পরিণত করে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত করে বলল, কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বকক্ষেত্রের মান 2.0×10−5 T অপেক্ষা বেশি হবে। চৌম্বক প্রবেশ্যতা 4π×10−7 T m A−1।

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ৯ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    সুপারনোভা কী?
    ১
  2. খ.
    কোনো ধাতুর সূচন কম্পাঙ্ক 5.1×1014 Hz —ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    লম্ব দূরত্ব 'a' এর মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    আফফানের পর্যবেক্ষণ সঠিক ছিল কি-না যথাযথ বিশ্লেষণসহ মন্তব্য কর।
    ৪

৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান

১৩
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

চিত্রে ABC একটি কাচ প্রিজমের প্রধান ছেদ। এখানে AB = BC = CA। প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক 1.5। AB প্রতিসারক পৃষ্ঠে আলোক রশ্মির আপতন কোণ 27°।

জ্যামিতিক আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    আলোর সমবর্তন কী?
    ১
  2. খ.
    প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে প্রতিবিম্ব বেশি উজ্জ্বল হয় কেন?
    ২
  3. গ.
    প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের আলোকে রশ্মিটি AC পৃষ্ঠ দিয়ে নির্গত হবে কি-না যথাযথ গাণিতিক বিশ্লেষণসহ মন্তব্য কর।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১৪
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

ধর, 370 আলোক বর্ষ দূরে অবস্থিত প্রাণীর বসবাস উপযোগী একটি গ্রহের সন্ধান পেয়ে নাসার বিজ্ঞানীরা 50 বছর বয়সী একটি কাছিমকে 0.7 c বেগে চলমান নভোযানে করে ঐ গ্রহের উদ্দেশ্যে পাঠায়। কাছিমের ভর 30 kg এবং গড় আয়ু 450 বছর। 1 আলোক বর্ষ =9.46×1015 m।

  1. ক.
    ফোটন কী?
    ১
  2. খ.
    মহাশূন্যে নভোচারীরা আকাশ কী রকম দেখবে? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    চলন্ত অবস্থায় কাছিমের শক্তি নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    কাছিমটি জীবিত অবস্থায় ঐ গ্রহে পৌঁছতে সক্ষম হবে কি-না যাচাই কর।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১৫
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

সারা ও নুবা দুই খণ্ড তেজস্ক্রিয় মৌল নিয়ে গবেষণা করছিল। তারা একই সময়ে গণনা শুরু করে। তাদের দু'জনের অক্ষত পরমাণু বনাম সময়ের লেখচিত্র নিম্নে দেখানো হলো—

পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৫২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ভরত্রুটি কাকে বলে?
    ১
  2. খ.
    X-রশ্মি ও γ-রশ্মির উৎপত্তিস্থল কী?
    ২
  3. গ.
    গ্রাফ থেকে ডাটা ব্যবহার করে নুবার মৌলের ক্ষয় ধ্রুবক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের আলোকে কার মৌল আগে ভেঙে যাবে যাচাই কর।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১৬
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

উদ্দীপকে একটি কমন এমিটার n-p-n অ্যাম্প্লিফায়ার বর্তনী দেখানো হলো। বর্তনীর গতীয় রোধ 40 Ω। এর কারেন্ট গেইন 75। বর্তনীর RL=60 Ω এবং কালেক্টর কারেন্ট 5 mA।

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৬০ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কী?
    ১
  2. খ.
    একটি ডিজিটাল ও একটি এনালগ সিগনাল অঙ্কন করে দেখাও।
    ২
  3. গ.
    উদ্দীপকের বর্তনীর প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনী থেকে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কি-না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই কর।
    ৪