পদার্থবিজ্ঞান ২য় পত্র · অধ্যায় ৪ · বোর্ড সৃজনশীল

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব — বোর্ডের সৃজনশীল প্রশ্ন ও সমাধান

২৪টি সৃজনশীল
১
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

50 m লম্বা একটি সোজা তারের মধ্য দিয়ে 2 A তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারটি হতে 2 m লম্ব-দূরত্বের P বিন্দুতে আবিষ্ট চৌম্বকক্ষেত্রের মান B। সমান লম্বা অপর একটি তার দিয়ে একটি আয়তাকার কুণ্ডলী তৈরি করে কুণ্ডলী তলকে B চৌম্বকক্ষেত্রের সমান্তরালে রাখা হলো। আয়তাকার কুণ্ডলীর প্রস্থ 10 cm, দৈর্ঘ্য 15 cm এবং μ0=4π×10−7 T m A−1।

  1. ক.
    তড়িৎ দ্বিমেরু কাকে বলে?
    ১
  2. খ.
    গোলাকার পরিবাহীর ধারকত্ব ব্যাসার্ধের উপর নির্ভরশীল—ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    চৌম্বকক্ষেত্র B-এর মান কত?
    ৩
  4. ঘ.
    আয়তাকার কুণ্ডলী ঘুরবে কি না যাচাই কর।
    ৪
২
রাজশাহী বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

চিত্রে PQRS একটি তড়িৎবাহী আয়তাকার তারকুণ্ডলী। একে B মানের একটি চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করা হয়েছে যাতে করে কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল থাকে।

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ২ — উদ্দীপকের চিত্র

[এখানে, B=1.5×10−2 Wb m−2, I=2 A, l=1 m, b=0.5 m]

  1. ক.
    চৌম্বক ডোমেইন কী?
    ১
  2. খ.
    পরমাণুর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের মোট চৌম্বক ভ্রামক বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    কুণ্ডলীর QR বাহুর উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপক অনুসারে τMN>τXY হবে কি-না? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
    ৪
৩
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

উভয় চিত্রে ABCD আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য 15 cm এবং প্রস্থ 10 cm। কুণ্ডলীর পাকসংখ্যা 500।

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ৩ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    স্বকীয় আবেশ গুণাঙ্কের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    দিক পরিবর্তী তড়িচ্চালক বলের ক্ষেত্রে গড় মানের চেয়ে আপাত মান বেশি গুরুত্বপূর্ণ কেন?
    ২
  3. গ.
    ১নং চিত্রে কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্কের মান কত?
    ৩
  4. ঘ.
    ২য় চিত্রে পাকসংখ্যার কত পরিবর্তন করলে উভয় টর্কের মান একই থাকবে? গাণিতিক বিশ্লেষণে দেখাও।
    ৪
৪
কুমিল্লা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একজন শিক্ষার্থী দুটি কুণ্ডলীকে সমাক্ষীয়ভাবে নিচের চিত্রের ন্যায় সাজিয়ে লক্ষ করল যে, কেবলমাত্র ১ম কুণ্ডলীতে প্রবাহ চালনা করলে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র 9.42×10−4 T পাওয়া যায়। সে ২য় কুণ্ডলীর পাকসংখ্যা নিয়েছিল 450। পরবর্তীতে উভয় কুণ্ডলীর মধ্য দিয়ে একই প্রবাহ চালনা করা হয় এবং কুণ্ডলীর ব্যাস বরাবর 80 C মানের একটি চার্জকে 10 m s−1 বেগে চালনা করা হয়।

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    লরেঞ্জ বল কাকে বলে?
    ১
  2. খ.
    আকৃতি দেখে কিভাবে অণুবীক্ষণ ও দূরবীক্ষণ যন্ত্র শনাক্ত করা যায়?
    ২
  3. গ.
    উদ্দীপকের ১ম কুণ্ডলীর পাকসংখ্যা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    দ্বিতীয় কুণ্ডলীতে প্রবাহের দিক পরিবর্তন করা হলে কেন্দ্র অতিক্রম করার মুহূর্তে চার্জটির চৌম্বক ক্ষেত্রের প্রভাবের কী পরিবর্তন হবে? গাণিতিক বিশ্লেষণ দাও।
    ৪
৫
সিলেট বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗
তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ৫ — উদ্দীপকের চিত্র

1, 2, 3, 4 প্রত্যেক ধাতব তারের মধ্য দিয়ে উদ্দীপক অনুসারে তড়িৎ প্রবাহিত হচ্ছে। I1=I2=I3=I4=1 A; d1=d2=0.5 m; প্রত্যেক তারের দৈর্ঘ্য 10 m এবং μ0=4π×10−7 Wb A−1m−1।

  1. ক.
    লরেঞ্জ বল কী?
    ১
  2. খ.
    তড়িৎ প্রবাহ বন্ধ করলে, ইস্পাতের চুম্বকত্ব লোপ পায় না কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকে ব্যবস্থা-a এর P বিন্দুতে সৃষ্ট চৌম্বকক্ষেত্রের মান কত?
    ৩
  4. ঘ.
    ব্যবস্থা-a এবং ব্যবস্থা-b এর তারগুলোর মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি হবে কি? গাণিতিক বিশ্লেষণসহ মন্তব্য কর।
    ৪
৬
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

চিত্রে, PQ=RS=0.1 m; QR=PS=0.05 m; পাকসংখ্যা, N=50; প্রবাহমাত্রা, I=1 A; চৌম্বক ক্ষেত্র, B=0.2 T।

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বিন্দু চার্জ কী?
    ১
  2. খ.
    তড়িৎ দ্বিমেরু অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর একটি চার্জ গতিশীল রাখতে কোনো কাজ করতে হয় না— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    আয়তাকার কয়েলটির চৌম্বক মোমেন্ট কত হবে?
    ৩
  4. ঘ.
    আয়তাকার কয়েলটি সমান সংখ্যক পাকবিশিষ্ট বৃত্তাকার কয়েলে পরিণত করা হলে টর্কের মান বাড়বে কি না— বিশ্লেষণপূর্বক মতামত দাও।
    ৪
৭
রাজশাহী বোর্ড ২০১৮কুমিল্লা বোর্ড ২০১৮বরিশাল বোর্ড ২০১৮চট্টগ্রাম বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

B তারকে A তারের উপর অন্তরিত খুঁটি দ্বারা 10 cm ব্যবধানে পৃথক করে স্থাপন করা হয়। চিত্রানুযায়ী P বিন্দুটি A ও B তারের ঠিক মাঝখানে অবস্থিত। B তারের একক দৈর্ঘ্যের ভর 0.06122 g।

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    নিবৃত্তি বিভব কী?
    ১
  2. খ.
    ট্রানজিস্টরের ইমিটার ও বেস সমপরিমাণ ডোপায়িত থাকে না কেন?
    ২
  3. গ.
    P বিন্দুতে লব্ধি চৌম্বকক্ষেত্রের মান কত?
    ৩
  4. ঘ.
    অন্তরক খুঁটি সরিয়ে নিলে B তারটি শূন্যে ভাসমান থাকবে কি না গাণিতিক বিশ্লেষণসহ যাচাই কর।
    ৪
৯
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

AB=6 m দীর্ঘ সরল তারটি হতে 'a' লম্ব দূরত্বে অবস্থিত P বিন্দুতে চৌম্বকক্ষেত্র 2.0×10−5 T। আফফান তারটিকে 3 পাকের কুণ্ডলীতে পরিণত করে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত করে বলল, কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বকক্ষেত্রের মান 2.0×10−5 T অপেক্ষা বেশি হবে। চৌম্বক প্রবেশ্যতা 4π×10−7 T m A−1।

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ৯ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    সুপারনোভা কী?
    ১
  2. খ.
    কোনো ধাতুর সূচন কম্পাঙ্ক 5.1×1014 Hz —ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    লম্ব দূরত্ব 'a' এর মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    আফফানের পর্যবেক্ষণ সঠিক ছিল কি-না যথাযথ বিশ্লেষণসহ মন্তব্য কর।
    ৪
১০
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

চিত্রে ABCD একটি আয়তাকার কুণ্ডলী। এর পাকসংখ্যা = 100। প্রযুক্ত চৌম্বকক্ষেত্র = 1.5×10−2 T, দৈর্ঘ্য = 15 cm, প্রস্থ = 10 cm এবং প্রবাহ = 1 A।

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ১০ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বায়োট-স্যাভার্ট এর সূত্রটি বিবৃত কর।
    ১
  2. খ.
    ট্রান্সফরমার ac তে চলে কিন্তু dc তে চলে না—ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    কুণ্ডলীটির চৌম্বক ভ্রামক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    কুণ্ডলীটিকে বৃত্তাকার করা হলে টর্কের কিরূপ পরিবর্তন হবে? বিশ্লেষণ কর।
    ৪
১১
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

চিত্র-১ ও চিত্র-২ এ PQ ও RS দুটি সমান্তরাল তড়িৎ প্রবাহবাহী তার।

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ১১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    হল বিভব কী?
    ১
  2. খ.
    ঢাকার বিচ্যুতি 30′E বলতে কী বুঝ?
    ২
  3. গ.
    উদ্দীপকের তার দুটির প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    চিত্র-১ ও চিত্র-২ এর RS পরিবাহীর একক দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বলের দিক একই হবে না— উপযুক্ত সূত্র প্রয়োগে ব্যাখ্যা কর।
    ৪
১২
চট্টগ্রাম বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗
তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ১২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    হল ক্রিয়া কী?
    ১
  2. খ.
    ঢাকার বিনতি 31∘N বলতে কী বোঝায়?
    ২
  3. গ.
    XY তারের দরুন P-বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের কর।
    ৩
  4. ঘ.
    "P ও Q বিন্দুর যে কোনো একটি বিন্দুর চৌম্বক ক্ষেত্রের মান বেশি হবে।"— গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
১৩
সিলেট বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

চিত্রে 6.7×10−27 kg ভর এবং 3.2×10−19 C চার্জবিশিষ্ট একটি কণা একটি সুষম চৌম্বকক্ষেত্রে 2.5×108 m s−1 বেগে প্রবেশ করে।

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ১৩ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    স্বকীয় আবেশ কী?
    ১
  2. খ.
    ডায়াচৌম্বক পদার্থে চৌম্বক মোমেন্ট থাকে না কেন?
    ২
  3. গ.
    কণাটির উপর কত বল ক্রিয়াশীল হবে?
    ৩
  4. ঘ.
    পরবর্তীতে একটি ইলেকট্রন একই চৌম্বকক্ষেত্রে একই বেগে প্রবেশ করলে প্রথম কণাটির এবং ইলেকট্রনটির গতিপথের ব্যাসার্ধ কি একই হবে? গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও।
    ৪
১৪
বরিশাল বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

চিত্রে i1 প্রবাহের জন্য K বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান 8 N A−1m−1।

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ১৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    Lorentz বল কী?
    ১
  2. খ.
    অনুদৈর্ঘ্য তরঙ্গের সমবর্তন হয় না কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    AB পরিবাহী তার হতে K বিন্দুর দূরত্ব d নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    i1 প্রবাহের দিক বিপরীত করলে L বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান ও দিক কিরূপ হবে বিশ্লেষণ কর।
    ৪
১৫
দিনাজপুর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

একটি তড়িৎবাহী তার কুণ্ডলী যার ব্যাসার্ধ 15 cm।

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ১৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    স্বকীয় আবেশ কী?
    ১
  2. খ.
    ভৌগোলিক ও চৌম্বক মধ্যতলের অন্তর্ভুক্ত কোণ ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের বৃত্তাকার কুণ্ডলীর 62 পাকের জন্য তড়িৎ প্রবাহ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    তার কুণ্ডলীটি থেকে পরিধির সমান অংশ নিয়ে সোজা করে লম্বা তারটি থেকে বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের সমান দূরত্বে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের কী পরিবর্তন ঘটবে? বিশ্লেষণ কর।
    ৪
১৬
ঢাকা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ১৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    স্বকীয় আবেশ কী?
    ১
  2. খ.
    "চুম্বক দ্বারা বৈদ্যুতিক শক্তি তৈরি করা যায়" —ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    চিত্র (i) এ C বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত?
    ৩
  4. ঘ.
    চিত্র (ii) এর X ও Y বিন্দুতে চৌম্বক বলের দিকের তুলনা কর।
    ৪
১৭
রাজশাহী বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন ও একটি প্রোটন থাকে। ইলেকট্রনটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে 2.185×106 m s−1 সমদ্রুতিতে ঘুরছে। ইলেকট্রনের ভর 9.1×10−31 kg এবং বৃত্তাকার পথের ব্যাসার্ধ 5.3×10−11 m [e=1.6×10−19 C]।

  1. ক.
    টেসলা কাকে বলে?
    ১
  2. খ.
    স্বকীয় আবেশ গুণাঙ্ক 5 হেনরি বলতে কী বুঝ?
    ২
  3. গ.
    কেন্দ্রে কুলম্ব বল কত হবে?
    ৩
  4. ঘ.
    ঘূর্ণনরত ইলেকট্রনটি পরমাণুর কক্ষপথ থেকে ছিটকে পড়বে কি না বিশ্লেষণ করে মতামত দাও।
    ৪
১৮
যশোর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

একজন বিজ্ঞানমনস্ক ছাত্র 3 cm দৈর্ঘ্য ও 2 cm প্রস্থবিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলীকে 1.5×103 A m−1 চৌম্বক ক্ষেত্রের তলের সমকোণে স্থাপন করল। তারপর কুণ্ডলীর ভিতর দিয়ে 2 A তড়িৎ প্রবাহিত করে দেখল যে, কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্র হতে 30∘ কোণে বিক্ষিপ্ত হয়েছে।

  1. ক.
    কুরী বিন্দু কী?
    ১
  2. খ.
    ডায়াচৌম্বক পদার্থ চৌম্বক পদার্থ হওয়া সত্ত্বেও চুম্বক দ্বারা বিকর্ষিত হয় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকে বর্ণিত কুণ্ডলীটির উপর ক্রিয়াশীল টর্কের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কুণ্ডলীটি যদি চৌম্বকক্ষেত্রের তলের সাথে 90∘ কোণে বিক্ষিপ্ত হয় তবে কৃতকাজের হিসাব বের করা সম্ভব কি না গাণিতিক বিশ্লেষণে দেখাও।
    ৪
১৯
সিলেট বোর্ড ২০১৬বরিশাল বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

2 m লম্বা সোজা তারের মধ্য দিয়ে 4 A তড়িৎ প্রবাহিত করলে তার হতে 0.16 m দূরে চৌম্বক ক্ষেত্রের মান তারটি বৃত্তাকার করলে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের চেয়ে কম। আবার তারটি পেঁচিয়ে 10 পাকের কুণ্ডলী তৈরি করলে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তা এক পাকের ক্ষেত্রের 100 গুণ।

  1. ক.
    পারস্পরিক আবেশ কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো পরিবাহীর পরিবাহিতা 0.2 সিমেন্স বলতে কী বোঝায়?
    ২
  3. গ.
    উদ্দীপকের তারটি হতে 0.16 m দূরে চৌম্বক ক্ষেত্রের মান কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বক্তব্যের সঠিকতা যাচাই কর।
    ৪
২০
কুমিল্লা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ২০ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    লরেঞ্জ বল কী?
    ১
  2. খ.
    কোনো কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক 8 H বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    A-তারের প্রতি একক দৈর্ঘ্যে চৌম্বক বলের মান কত?
    ৩
  4. ঘ.
    B-তারের প্রবাহ বিপরীতমুখী করলে P বিন্দুতে চৌম্বকক্ষেত্র পরিবর্তিত হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
২৬
ঢাকা বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

একটি লম্বা ও সোজা তারে 60 A তড়িৎ সরবরাহ করা হলো। তার থেকে 40 cm দূরে P একটি বিন্দু। পরবর্তীতে তারটিকে বাঁকিয়ে 40 cm ব্যাসার্ধের এক পাকের বৃত্তাকার কুণ্ডলী করা হলো যার কেন্দ্র হলো Q।

  1. ক.
    বিভব পার্থক্য কাকে বলে?
    ১
  2. খ.
    ট্রান্সফরমার ডিসি প্রবাহে কাজ করে না- ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    P বিন্দুতে চৌম্বকক্ষেত্রের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    পরিবাহী থেকে P এবং Q বিন্দু সমদূরে থাকলেও চৌম্বকক্ষেত্রের মান ভিন্ন হতে পারে কি? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
২৭
রাজশাহী বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

5×10−3 kg ভর, 0.6 m দৈর্ঘ্য এবং 0.1 Ω রোধবিশিষ্ট একটি পরিবাহী তার 1.8×10−3 T ফ্লাক্স ঘনত্বের সুষম চৌম্বকক্ষেত্রে লম্বভাবে রাখা আছে। তারটির দুই প্রান্তে 4.5 V বিভব পার্থক্য প্রয়োগ করে এতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হলো। (চৌম্বক প্রাবল্য, H=1.8×10−5 T)

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ২৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    কাল দীর্ঘায়ন কাকে বলে?
    ১
  2. খ.
    NAND কে সার্বজনীন গেট বলা হয় কেন?
    ২
  3. গ.
    চৌম্বক প্রবেশ্যতা কত?
    ৩
  4. ঘ.
    তারটি চৌম্বকক্ষেত্রে সাম্যাবস্থায় থাকবে— উক্তিটির যথার্থতা যাচাই কর।
    ৪
২৮
যশোর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

0.001 m2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট একখণ্ড ইস্পাতকে চুম্বকায়ন করার জন্য একটি চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলো। চৌম্বক প্রাবল্যের মান যত বৃদ্ধি করা হয় চুম্বকায়নের মাত্রা তত বৃদ্ধি পায়। কিন্তু চুম্বকায়ন মাত্রা একটি সম্পৃক্ত মানে পৌঁছার পর চৌম্বক প্রাবল্যের বৃদ্ধির সাথে চুম্বকায়ন মাত্রা আর বৃদ্ধি পায় না। অবশেষে ইস্পাত খণ্ডটি 1 A m মেরুশক্তির একখণ্ড চুম্বকে পরিণত হলো।

  1. ক.
    শান্ট কাকে বলে?
    ১
  2. খ.
    তুল্যরোধ এবং তুল্য ধারকত্বের মধ্যে পার্থক্য লিখ।
    ২
  3. গ.
    উদ্দীপকে উল্লেখিত ইস্পাত খণ্ডকে চুম্বকে পরিণত করার ফলে উহার চুম্বকায়ন মাত্রা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    চুম্বকায়ন মাত্রা বনাম চৌম্বক প্রাবল্যের লেখ অঙ্কন পূর্বক চৌম্বক সম্পৃক্তি ব্যাখ্যা কর।
    ৪
২৯
কুমিল্লা বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

পদার্থবিজ্ঞান গবেষণাগারে একদল শিক্ষার্থী 5 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 250 পাকবিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলীর ভিতর দিয়ে 20 A তড়িৎ প্রবাহ চালনা করে এবং কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বকক্ষেত্র B এর মান নির্ণয় করে। তারপর কুণ্ডলীর তারটিকে সোজা করে একই পরিমাণ তড়িৎ প্রবাহ চালিয়ে কয়েলের ব্যাসার্ধের সমান দূরত্বের কোনো বিন্দুতে B এর মান নির্ণয় করে। এমতাবস্থায় প্রবাহ স্থির রেখে পরিবাহীকে 5 tesla মানের চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে স্থাপন করা হলো।

  1. ক.
    অ্যাম্পিয়ারের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    সুষম চৌম্বকের ক্ষেত্রে গতিশীল চার্জের উপর ক্রিয়াশীল বল কী কী বিষয়ের উপর নির্ভরশীল?
    ২
  3. গ.
    উদ্দীপকে তারটি সোজা করার পরে চৌম্বক ক্ষেত্রে স্থাপিত অবস্থায় এর উপর ক্রিয়াশীল বলের মান কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের আলোকে কোন ক্ষেত্রে B এর মান বেশি পাবে? গাণিতিক ব্যাখ্যা দাও।
    ৪
৩০
বরিশাল বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

পদার্থবিদ্যা গবেষণাগারে তোমার শিক্ষক তড়িচ্চুম্বকীয় আবেশ বোঝানোর জন্য 5 টেসলা মানের চৌম্বকক্ষেত্রের সাথে লম্বভাবে তিনটি পরিবাহী কুণ্ডলী রাখলেন, যাদের প্রতিটির পাক-সংখ্যা 500। এদের মধ্যে প্রথম কুণ্ডলীটি 5 cm ব্যাসার্ধের বৃত্তাকার, দ্বিতীয়টি 10 cm2 ক্ষেত্রফলবিশিষ্ট আয়তাকার এবং তৃতীয়টি 45 cm2 ক্ষেত্রফলবিশিষ্ট বর্গাকার। দ্বিতীয় এবং তৃতীয় কুণ্ডলীকে 0.5 সেকেন্ডে ক্ষেত্র থেকে বের করে নেওয়া হলো।

  1. ক.
    হল ক্রিয়া কী?
    ১
  2. খ.
    কোনো স্থানের বিনতি 29∘S বলতে কী বুঝ?
    ২
  3. গ.
    প্রথম কুণ্ডলীতে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিমাণ কত?
    ৩
  4. ঘ.
    উপরোক্ত কুণ্ডলী তিনটিতে আবিষ্ট তড়িচ্চালক বলের মানের তুলনামূলক বিশ্লেষণ কর।
    ৪