পদার্থবিজ্ঞান ২য় পত্র · অধ্যায় ৫ · বোর্ড সৃজনশীল
তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ — বোর্ডের সৃজনশীল প্রশ্ন ও সমাধান
একটি বিদ্যুৎ উৎপাদনকারী কুণ্ডলীকে 20 Wbm−2 মানের সুষম চৌম্বক ক্ষেত্রে 6.28 rads−1 সমকৌণিক বেগে ঘুরতে দেয়া হলো। কুণ্ডলীর পাক সংখ্যা ও ক্ষেত্রফল যথাক্রমে 100 এবং 1.0 m2।
- ক.স্বকীয় আবেশ গুণাঙ্ক কাকে বলে?১
- খ.গ্যালিলিও রূপান্তর লরেঞ্জ রূপান্তরের একটি বিশেষ অবস্থা ব্যাখ্যা কর।২
- গ.যখন কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বালম্বিভাবে থাকে তখন কুণ্ডলীতে আবিষ্ট ভোল্টেজের মান কত?৩
- ঘ.কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের সর্বোচ্চ মান এবং কুণ্ডলীতে আবিষ্ট ভোল্টেজের সর্বোচ্চ মান একই সময়ে হবে কি? গাণিতিক বিশ্লেষণসহ বক্তব্য দাও।৪
একটি ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলীতে প্রযুক্ত প্রবাহমাত্রা i
- ক.হল প্রভাব কাকে বলে?১
- খ.কঠিন ও কোমল চৌম্বক পদার্থ নির্ধারণে হিস্টেরিসিস লুপের ব্যবহার ব্যাখ্যা কর।২
- গ.মুখ্য কুণ্ডলীতে কার্যকর প্রবাহমাত্রা নির্ণয় কর।৩
- ঘ.গাণিতিক বিশ্লেষণের সাহায্যে উদ্দীপকের ট্রান্সফর্মারের প্রকৃতি নির্ধারণ কর।৪
একটি স্টেপআপ ট্রান্সফরমারে 220 V সরবরাহ করে 2200 V পাওয়া যায়। ট্রান্সফরমারটির মুখ্য কুণ্ডলীর পাকসংখ্যা 500 এবং রোধ 0.5 Ω।
- ক.চৌম্বক ফ্লাক্স কী?১
- খ.ডিসি উৎসের সাথে ট্রান্সফরমার যুক্ত করলে এটি কাজ করে না কেন?২
- গ.গৌণ কুণ্ডলীর পাকসংখ্যা নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপক অনুসারে কুণ্ডলীদ্বয়ের রোধের অনুপাত নির্ণয় করা যাবে কি-না— বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪
সায়েম পদার্থবিজ্ঞান পরীক্ষাগারে একটি তার কুণ্ডলী নিয়ে পরীক্ষা করছে। সে 500 পাকের কুণ্ডলীতে 2.5 A তড়িৎ প্রবাহ চালনা করে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন পেল 2×10−2 Wb। সায়েম ধারণা করছে, কুণ্ডলীটিতে 2 s সময় পর্যন্ত তড়িৎ প্রবাহ চালিয়ে সে 8 V আবিষ্ট তড়িচ্চালক শক্তি পাবে।
- ক.লরেঞ্জ বল কী?১
- খ.কোনো কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্রের মান 15 T বলতে কী বুঝায়?২
- গ.কুণ্ডলীটির স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় কর।৩
- ঘ.সায়েমের ধারণার যথার্থতা যাচাই কর।৪
দুটি দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ যথাক্রমে I1
- ক.আবিষ্ট তড়িচ্চালক বল কাকে বলে?১
- খ.'একটি চশমার ক্ষমতা +4 ডায়প্টার' বলতে কী বুঝায়?২
- গ.প্রথম সমীকরণে তড়িতের গড় মান নির্ণয় কর।৩
- ঘ.আকৃতি গুণাঙ্ক কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়— উদ্দীপকের আলোকে যাচাই কর।৪
100 cm2 গড় ক্ষেত্রফল এবং 200 পাকসংখ্যাবিশিষ্ট একটি বদ্ধ কুণ্ডলীকে 0.2×10−4 tesla মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে লম্বভাবে রাখা আছে। কুণ্ডলীটিকে 110 s-এ 180° ঘুরানো হলো।
- ক.বহির্জাত অর্ধপরিবাহী কাকে বলে?১
- খ.পদার্থের চৌম্বক ধর্ম কীভাবে প্রকৃতিগতভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা কর।২
- গ.কুণ্ডলীটিতে আবিষ্ট তড়িচ্চালক শক্তির গড় মান নির্ণয় কর।৩
- ঘ.কুণ্ডলীটিকে একই বেগে 360° ঘুরালে আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের প্রকৃতি কীরূপ হবে— গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
একটি ট্রান্সফর্মারের প্রাইমারি কুণ্ডলীতে পর্যাবৃত্ত তড়িৎপ্রবাহ নিম্নের লেখচিত্রে দেখানো হলো: [গৌণ কুণ্ডলীর রোধ 17.5 Ω]

- ক.হল ক্রিয়া কী?১
- খ.DC 220 V অপেক্ষা AC 220 V বেশি বিপজ্জনক কেন?২
- গ.চিত্রানুযায়ী 7.5T4 সময়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় কর।৩
- ঘ.ট্রান্সফর্মারটির গৌণ কুণ্ডলীতে 140 W ক্ষমতা পেতে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
নিচের চিত্রে একটি দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ i

- ক.দিক পরিবর্তী প্রবাহ কী?১
- খ.কোনো তার কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক 10 হেনরি বলতে কী বুঝায়?২
- গ.উদ্দীপকের আলোকে দিক পরিবর্তী প্রবাহের বর্গমূলীয় গড় মান নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকে যখন t৪
=3T4 তখন দিক পরিবর্তী প্রবাহের মান এর শীর্ষমানের সমান কি-না গাণিতিক বিশ্লেষণসহ যুক্তি দাও।
সালমা 100 Ω রোধের একটি বৈদ্যুতিক হিটার 160 V বিভব এবং 50 Hz কম্পাঙ্কের একটি এসি উৎসের সাথে সংযুক্ত করল। পরবর্তীতে নাজমা হিটারটি 120 V ডিসি উৎসের সাথে সংযুক্ত করল।
- ক.লেঞ্জের সূত্রটি লিখ।১
- খ.ডিসি অপেক্ষা এসি বেশি বিপজ্জনক ব্যাখ্যা কর।২
- গ.এসি উৎসের গড় ভোল্টেজ নির্ণয় কর।৩
- ঘ.কোন সংযোগে হিটারটি বেশি কার্যকর— গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪