পদার্থবিজ্ঞান ২য় পত্র · অধ্যায় ৬ · বোর্ড সৃজনশীল
জ্যামিতিক আলোকবিজ্ঞান — বোর্ডের সৃজনশীল প্রশ্ন ও সমাধান
একজন ছাত্র 100 cm ফোকাস দূরত্বের একটি লেন্স দিয়ে 0.01 cm দৈর্ঘ্যের কণা পরীক্ষা করছিল। পরে সে একটি নলের এক প্রান্তে এই লেন্স ও অন্য প্রান্তে 4 cm ফোকাস দূরত্বের অন্য লেন্স লাগিয়ে আকাশ পর্যবেক্ষণ করল।
- ক.পরম প্রতিসরণাঙ্ক কাকে বলে?১
- খ.লেন্সের ফোকাস দূরত্ব আপতিত আলোর বর্ণের উপর নির্ভরশীল— ব্যাখ্যা কর।২
- গ.ছোট কণাগুলোকে কত বড় দেখাচ্ছিল?৩
- ঘ.নল ব্যবহার করার পর আকাশের কোনো বস্তুকে দেখতে চাইলে কোন ফোকাসিং-এ বেশি বড় দেখাবে গাণিতিকভাবে যাচাই কর।৪
15 cm ও 30 cm বক্রতার ব্যাসার্ধবিশিষ্ট একটি উভোত্তল লেন্সের সামনে 60 cm দূরে একটি বস্তু স্থাপন করলে 30 cm পিছনে প্রতিবিম্ব পাওয়া যায়।
- ক.দৃষ্টিকোণ কাকে বলে?১
- খ.অভিলক্ষ্যের ফোকাস দৈর্ঘ্য কমালে অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কীভাবে পরিবর্তিত হয়?২
- গ.লেন্সটির উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের অন্যান্য শর্তাবলি ঠিক রেখে কী ব্যবস্থা নিলে লেন্সটির ক্ষমতা 1.54 D করা যায়? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।৪
লেন্স প্রস্তুত কারখানায় সমবক্রতার ব্যাসার্ধের 25 cm ফোকাস দূরত্বের একটি উভোত্তল লেন্স তৈরি করা হলো। যার উপাদানের প্রতিসরাঙ্ক 1.6। পরে এটিকে 1.16, 1.33 ও 1.4 প্রতিসরাঙ্কের মাধ্যমে আতশী কাচ হিসেবে ব্যবহার করা হলো।
- ক.কৃষ্ণ গহ্বর কাকে বলে?১
- খ.কার্নো ইঞ্জিনকে প্রত্যাগামী ইঞ্জিন বলা হয় কেন?২
- গ.লেন্সটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় কর।৩
- ঘ.কোন মাধ্যমে লেন্সটি সর্বাধিক ক্ষমতায় ব্যবহৃত হয়েছিল তার গাণিতিক বিশ্লেষণ দাও।৪
15 cm ও 3 cm বক্রতার ব্যাসার্ধবিশিষ্ট একটি উভোত্তল লেন্সের সামনে 60 cm দূরে একটি বস্তু স্থাপন করলে 30 cm পিছনে প্রতিবিম্ব পাওয়া যায়।
- ক.দৃষ্টিকোণ কাকে বলে?১
- খ.অভিলক্ষ্যের ফোকাস দৈর্ঘ্য কমালে অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কীভাবে পরিবর্তিত হয়?২
- গ.লেন্সটির উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের অন্যান্য শর্তাবলি ঠিক রেখে কী ব্যবস্থা নিলে লেন্সটির ক্ষমতা 1.54 D করা যায়? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।৪
একটি 3 m বাহুবিশিষ্ট ঘনক আকৃতির ট্যাংকে পানিশূন্য অবস্থায় দুই দেয়ালের মধ্যবর্তী স্থানে একটি উত্তল লেন্স স্থাপন করলে এর বিপরীত দেয়ালে একটি বস্তুর দ্বিগুণ বিবর্ধিত বাস্তব বিম্ব পাওয়া যায়। পরবর্তীতে ট্যাংকটি পানিপূর্ণ করা হয়। [পানি ও কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.33 এবং 1.5]
- ক.ফ্যারাডের তড়িৎ আবেশ সংক্রান্ত দ্বিতীয় সূত্রটি লিখ।১
- খ.প্রিজমের বিচ্যুতি আলোর বর্ণের উপর নির্ভর করে— ব্যাখ্যা কর।২
- গ.লেন্সটির ফোকাস দূরত্ব কত?৩
- ঘ.পানিপূর্ণ ট্যাংকে লেন্স ও বস্তুর অবস্থান অপরিবর্তিত রাখলে বিম্বের প্রকৃতির কোনোরূপ পরিবর্তন হবে কি না? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করে মন্তব্য কর।৪
একটি উভোত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 30 সে.মি. ও 40 সে.মি.। বায়ু সাপেক্ষে কাচ ও পানির প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.5 ও 1.33।
- ক.প্রিজম কোণ কী?১
- খ.খালি চোখে পানিতে ডুব দিলে পানির ভিতরে বস্তুর প্রতিচ্ছবি ঘোলাটে দেখায় কেন?২
- গ.বায়ুতে লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় কর।৩
- ঘ.লেন্সটিকে পানিতে নিমজ্জিত করলে ফোকাস দূরত্বের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিক বিশ্লেষণ কর।৪
একটি পরীক্ষণে, একটি বস্তুকে একটি উভোত্তল লেন্সের 75 cm সামনে স্থাপন করা হলো; যার বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 15 cm ও 30 cm। এতে 30 cm পিছনে প্রতিবিম্ব গঠিত হয়। অন্য একটি পরীক্ষণে, লেন্সটিকে 1.33 প্রতিসরাঙ্কের মাধ্যমে স্থাপন করা হলো।
- ক.অপবর্তন কাকে বলে?১
- খ.ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় ব্যতিচার ঝালরের কেন্দ্রীয় পট্টির প্রকৃতি ব্যাখ্যা কর।২
- গ.প্রথম ক্ষেত্রে লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় কর।৩
- ঘ.দ্বিতীয় পরীক্ষায় একই দূরত্বে বস্তুটি স্থাপন করলে প্রতিবিম্বের প্রকৃতি প্রথম পরীক্ষার অনুরূপ হবে কি-না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মন্তব্য কর।৪
উদ্দীপক অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

- ক.হল বিভব কাকে বলে?১
- খ.আলোর ব্যতিচারে সুসঙ্গত উৎসের প্রয়োজন কেন?২
- গ.প্রিজমের প্রতিসরাঙ্ক কত?৩
- ঘ.ন্যূনতম বিচ্যুতি ঘটাতে আপতন কোণের কীরূপ পরিবর্তন করতে হবে গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
চিত্রে ABC একটি কাচ প্রিজমের প্রধান ছেদ। এখানে AB = BC = CA। প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক 1.5। AB প্রতিসারক পৃষ্ঠে আলোক রশ্মির আপতন কোণ 27°।

- ক.আলোর সমবর্তন কী?১
- খ.প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে প্রতিবিম্ব বেশি উজ্জ্বল হয় কেন?২
- গ.প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের আলোকে রশ্মিটি AC পৃষ্ঠ দিয়ে নির্গত হবে কি-না যথাযথ গাণিতিক বিশ্লেষণসহ মন্তব্য কর।৪

চিত্রে লক্ষ্যবস্তুর অবস্থান দেখানো হচ্ছে।
- ক.আলোক কেন্দ্র কী?১
- খ.−2.5 D বলতে কী বুঝায়?২
- গ.উদ্দীপক অনুসারে লেন্সের ফোকাস দূরত্ব কত?৩
- ঘ.লেন্সটিকে পর্যায়ক্রমে বায়ু ও পানিতে স্থাপন করলে উৎপন্ন বিম্বের প্রকৃতি কেমন হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা কর।৪
একটি অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 3 cm এবং 4 cm, লেন্সদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 14.5 cm। 0.50 mm দৈর্ঘ্যের একটি বস্তু অভিলক্ষ্য হতে 3.1 cm দূরে স্থাপন করা হলো।
- ক.তরঙ্গমুখ কাকে বলে?১
- খ.n-p-n ট্রানজিস্টর p-n-p ট্রানজিস্টরের চেয়ে বেশি কার্যকর— ব্যাখ্যা কর।২
- গ.অভিলক্ষ্যের প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় কর।৩
- ঘ.অভিলক্ষ্য এবং অভিনেত্রের বিবর্ধনের তুলনামূলক বিশ্লেষণ কর।৪
একটি সুইমিং পুল বেগুনি আলো দ্বারা আলোকিত। বেগুনি আলোর জন্য কাচের প্রতিসরণাঙ্ক 1.5 এবং লাল আলোর জন্য প্রতিসরণাঙ্ক 1.48। একজন লোক 20 cm বক্রতার ব্যাসার্ধবিশিষ্ট উভোত্তল লেন্সের চশমা পড়ে পানিতে ডুব দিলেন। তিনি 5 cm সামনে বস্তু রেখে 25 cm দূরে বিম্ব দেখতে পেলেন। কিন্তু বেগুনি আলো নিভিয়ে লাল আলো জ্বালতেই বিম্বের দূরত্বের পরিবর্তন হলো। পানির প্রতিসরণাঙ্ক 1.33।
- ক.তরঙ্গমুখ কাকে বলে?১
- খ.দূরে অবস্থিত গাছপালা ছোট দেখায় কেন? ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকে উল্লিখিত বেগুনি আলোতে আলোকিত পানি মাধ্যমে লেন্সের ক্ষমতা কত?৩
- ঘ.বর্ণ পরিবর্তনের সাথে প্রতিবিম্বের অবস্থানের পরিবর্তন হয়— গাণিতিক যুক্তি দাও।৪
একটি নভোদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 200 cm ও 5 cm।
- ক.হাইগেনস-এর নীতিটি বিবৃত কর।১
- খ.ধারকের মধ্যে পরাবিদ্যুৎ যুক্ত করলে ধারকত্বের কী পরিবর্তন হয় ব্যাখ্যা কর।২
- গ.নিকট ফোকাসিং-এর ক্ষেত্রে যন্ত্রটির নলের দৈর্ঘ্য নির্ণয় কর।৩
- ঘ.যখন একটি বস্তুকে অসীমে ও স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে রাখা হয় তখন কোন ক্ষেত্রে উদ্দীপকের যন্ত্রটির বিবর্ধন বেশি হয় তা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাও।৪

চিত্রে লক্ষ্যবস্তুর অবস্থান দেখানো হলো।
- ক.ফোকাস দূরত্ব কী?১
- খ.লেন্সের ক্ষমতা −3.5 D বলতে কী বুঝায়?২
- গ.উদ্দীপক থেকে লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় কর।৩
- ঘ.লেন্সটিকে পর্যায়ক্রমে বায়ু ও পানিতে স্থাপন করলে বিম্বের প্রকৃতি কেমন হবে গাণিতিকভাবে ব্যাখ্যা কর।৪
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবহৃত জটিল অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 0.02 m ও 0.05 m। একটি স্লাইড অভিলক্ষ্যের সামনে 0.24 m দূরে রাখায় অভিলক্ষ্যের পেছনে 0.12 m দূরে প্রতিবিম্ব গঠিত হলো।
- ক.তরঙ্গমুখ কাকে বলে?১
- খ.কাচে আলোক বৎসর 6.27×1012 km বলতে কী বুঝ?২
- গ.উদ্দীপকের যন্ত্রটির দৈর্ঘ্য নির্ণয় কর।৩
- ঘ.স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং-এর ক্ষেত্রে লেন্স দুটির অবস্থান বিনিময় করলে যন্ত্রের বিবর্ধনের কোনোরূপ পরিবর্তন হবে কি-না বিশ্লেষণ কর।৪
একটি কাচ প্রিজমের প্রতিসারক কোণ 60° ও উপাদানের প্রতিসরণাঙ্ক 2।
- ক.আলোর সমবর্তন কী?১
- খ."প্রকৃতিতে কোনো উৎসই সুসঙ্গত নয়"— ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি অবস্থানে প্রথম আপতন কোণ নির্ণয় সম্ভব— উক্তিটির যথার্থতা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪

- ক.আলোর ব্যতিচার কী?১
- খ.কাচের সংকট কোণ 42° বলতে কী বোঝ?২
- গ.উল্লিখিত লেন্সটির ক্ষমতা নির্ণয় কর।৩
- ঘ.লেন্সটিকে সরল অণুবীক্ষণ যন্ত্র হিসেবে ব্যবহার করে স্পষ্ট প্রতিবিম্ব দেখতে হলে বস্তু থেকে কত দূরে লেন্সটি স্থাপন করতে হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাও।৪
বিজ্ঞানের ছাত্র গোলাপের চোখ ত্রুটিহীন কিন্তু আজাদ 40 cm এর কাছের বস্তু দেখতে পায় না। তারা একটি কোষের স্লাইড পর্যবেক্ষণ করার জন্য একটি জটিল অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য হতে 0.023 m দূরে স্লাইডটি রাখল। অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 0.02 m এবং 0.07 m।
- ক.পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে?১
- খ.তাপমাত্রার সাথে রোধের পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর।২
- গ.গোলাপ কত বিবর্ধিত প্রতিবিম্ব দেখতে পাবে?৩
- ঘ.স্লাইড পর্যবেক্ষণে উভয়ের ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য একই ছিল কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
বায়ুতে অবস্থিত একটি 32 প্রতিসরাঙ্কের কাচের তৈরি উভোত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 6 cm এবং 12 cm।
- ক.আলোকের বিচ্ছুরণ কী?১
- খ.কাচের সমবর্তন কোণ 57° বলতে কী বুঝায়?২
- গ.উদ্দীপকের আলোকে লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের লেন্সটিকে যদি পানিতে ডুবানো হয় তবে এর ফোকাস দূরত্বের কিরূপ পরিবর্তন হবে গাণিতিক বিশ্লেষণসহ ব্যাখ্যা কর। [aμw৪
=43]
জেমিমা বায়ুতে একটি কাচের উত্তল লেন্স নিয়ে কাজ করছিল যার তলদ্বয়ের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 15 cm এবং 30 cm। aμg
- ক.তরঙ্গমুখ কাকে বলে?১
- খ.অবতল লেন্সে বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায় কি-না— ব্যাখ্যা কর।২
- গ.লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় কর।৩
- ঘ.লেন্সটিকে পানিতে নিমজ্জিত করলে এর ক্ষমতার কোনো পরিবর্তন হবে কি-না— বিশ্লেষণসহ মতামত দাও।৪
1.5 প্রতিসরাঙ্কের একটি উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 0.2 m ও 0.3 m। বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 32 এবং পানির প্রতিসরাঙ্ক 43।
- ক.অপবর্তন গ্রেটিং কী?১
- খ.উড্ডয়মান উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না কেন? ব্যাখ্যা কর।২
- গ.বায়ু-মাধ্যমে লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় কর।৩
- ঘ.পানিতে লেন্সটির ফোকাস দূরত্বের তারতম্য হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
সুন্দরবন বেড়াতে গিয়ে তামান্না একটি নভোদূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে, যার অভিলক্ষ্য এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 20 cm এবং 5 cm। সে যন্ত্রটিকে অসীমে এবং স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব উভয়ক্ষেত্রে ফোকাসিং করে প্রাকৃতিক দৃশ্য অবলোকন করে।
- ক.হাইগেনের নীতিটি বিবৃত কর।১
- খ.কোনো প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ 36° বলতে কী বুঝ?২
- গ.তামান্না যখন যন্ত্রটিকে অসীমে ফোকাসিং করে তখন যন্ত্রের দৈর্ঘ্য কত?৩
- ঘ.উভয়ক্ষেত্রে ফোকাসিং-এর জন্য তামান্নার পর্যবেক্ষণকৃত বিবর্ধনের তুলনামূলক গাণিতিক ব্যাখ্যা দাও।৪
পাশের চিত্রে একটি সমবাহু প্রিজমের ভিন্ন ভিন্ন আপতন কোণের জন্য বিচ্যুতি কোণ বনাম আপতন কোণ লেখচিত্র দেখানো হয়েছে।

- ক.সমবর্তন কাকে বলে?১
- খ.লেন্সের চারিপার্শ্বস্থ মাধ্যম পরিবর্তন করলে উহার ফোকাস দূরত্ব পরিবর্তন হয় কেন?২
- গ.উল্লিখিত প্রিজমটির উপাদানের প্রতিসরাঙ্ক কত?৩
- ঘ.উদ্দীপকের চিত্রে প্রদর্শিত তিনটি আপতন কোণের জন্য স্ব-স্ব নির্গত কোণের মান সমান হবে কি? গাণিতিক ব্যাখ্যা দাও।৪
একটি কাচের তৈরি সমবাহু প্রিজম নিয়ে ল্যাবরেটরিতে উহার ন্যূনতম বিচ্যুতি কোণ 30° পাওয়া গেল। এরপর প্রিজমটিকে পানিতে ডুবিয়ে আবার ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করা হলো। পানির প্রতিসরাঙ্ক 43।
- ক.ফার্মাটের নীতিটি বিবৃত কর।১
- খ.লেন্স এবং প্রিজমের মধ্যে আলোর প্রতিসরণের তুলনা কর।২
- গ.ন্যূনতম বিচ্যুতি অবস্থানে প্রিজমটির প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ বের কর।৩
- ঘ.পানিতে রাখার পর ন্যূনতম বিচ্যুতি কোণের পরিবর্তন হবে কি? বিশ্লেষণ কর।৪
চিত্রে AB একটি কাচের তৈরি উভোত্তল লেন্স। বায়ুতে এর ফোকাস দূরত্ব 20 cm।

- ক.সুসংগত উৎস কী?১
- খ.কৃষ্ণ গহ্বর থেকে আলো নির্গত হতে পারে না কেন তা ব্যাখ্যা কর।২
- গ.লেন্সটির উপাদানের প্রতিসরণাঙ্ক নির্ণয় কর।৩
- ঘ.তরলে নিমজ্জিত করার পর লেন্সটির প্রকৃতি কী হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
34।
একটি উভোত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 20 cm ও 40 cm। বায়ুতে লেন্সের 60 cm সামনে একটি লক্ষ্যবস্তু রাখলে 48 cm পিছনে প্রতিবিম্ব সৃষ্টি হয়। লেন্সটিকে 1.67 প্রতিসরণাঙ্কের তরলে নিমজ্জিত করা হলো।