পদার্থবিজ্ঞান ২য় পত্র · অধ্যায় ৭ · বোর্ড সৃজনশীল

ভৌত আলোকবিজ্ঞান — বোর্ডের সৃজনশীল প্রশ্ন ও সমাধান

৫২টি সৃজনশীল
১
ঢাকা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

বায়ু মাধ্যমে ইয়ং-এর দ্বি-চির পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5400 Å। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1.5 mm এবং চির হতে পর্দার দূরত্ব 2.0 m। পানির প্রতিসরণাঙ্ক 43।

  1. ক.
    আলোর ব্যতিচার কাকে বলে?
    ১
  2. খ.
    রান্নার কাজে মাইক্রো-তরঙ্গ ব্যবহার করা হয় কেন?
    ২
  3. গ.
    পর্দায় সৃষ্ট অষ্টম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    পরীক্ষণটি পানিতে সম্পন্ন করা হলে ডোরার প্রস্থ একই থাকবে কি-না গাণিতিক বিশ্লেষণসহ মন্তব্য করো।
    ৪
২
ময়মনসিংহ বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

নিচের চিত্রে ইয়ং-এর দ্বি-চির পরীক্ষার একটি ব্যবস্থা দেখানো হয়েছে। এখানে S1 ও S2 দুটি সুসংগত আলোক উৎস এবং ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 3800 Å, S1S2=0.5 mm।

ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ব্যতিচার কী?
    ১
  2. খ.
    প্রকৃতিতে কোনো উৎসই সুসংগত নয়—ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে তৃতীয় অন্ধকার ডোরার দূরত্ব কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের P বিন্দুতে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে— মন্তব্যটির যথার্থতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
৩
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    আলোর অপবর্তন কী?
    ১
  2. খ.
    বিপদ সংকেত বুঝাতে লাল আলো ব্যবহার করা হয় কেন?
    ২
  3. গ.
    উদ্দীপকের আলোকে ব্যতিচার সজ্জায় উৎপন্ন কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে তৃতীয় উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    P বিন্দুতে গঠনমূলক না ধ্বংসাত্মক ডোরা উৎপন্ন হবে গাণিতিকভাবে মতামত দাও।
    ৪
৪
দিনাজপুর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

একটি সমতল গ্রেটিং এর চির এবং দাগের বেধ যথাক্রমে 0.0004 cm এবং 0.00015 cm। গ্রেটিংটিতে 7000 Å তরঙ্গদৈর্ঘ্যের একবর্ণী আলো আপতিত করা হলো। গ্রেটিং হতে পর্দার দূরত্ব 1 m।

  1. ক.
    আলোর ব্যতিচার কাকে বলে?
    ১
  2. খ.
    উড্ডয়মান উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রথম ক্রমের উজ্জ্বল ডোরার জন্য অপবর্তন কোণের মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের পর্দায় গঠিত কেন্দ্রীয় চরমের উভয় পাশে ২য় চরমের মধ্যবর্তী দূরত্ব ১ম চরমের মধ্যবর্তী দূরত্বের দ্বিগুণ হবে কিনা— গাণিতিকভাবে যাচাই করো।
    ৪
৫
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

বায়ু মাধ্যমে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ব্যবহৃত আলোক তরঙ্গদৈর্ঘ্য 5400 Å। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2.5 mm এবং চির হতে পর্দার দূরত্ব 2 m। [গ্লিসারিনের প্রতিসরাঙ্ক = 1.46]

  1. ক.
    অজড় কাঠামো কী?
    ১
  2. খ.
    হাইড্রোজেন বোমা বিস্ফোরণে নিউক্লিয় বিক্রিয়া কীভাবে সংঘটিত হয় ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    পর্দায় সৃষ্ট কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে ১২তম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত?
    ৩
  4. ঘ.
    পরীক্ষণটি গ্লিসারিনে সম্পন্ন করলে ডোরার প্রস্থের কোনো পরিবর্তন হবে কি? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
৬
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

ইয়ং-এর দ্বিচির পরীক্ষণে পর্দার লম্ব দূরত্ব চিরদ্বয়ের দূরত্বের 50 গুণ। প্রথম পরীক্ষণে লাল ও নীল আলো দ্বারা বর্ণালি পৃথকভাবে পর্যবেক্ষণ করা হলো। নীল ও লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে 4000 Å ও 7000 Å।

  1. ক.
    হাইগেনসের নীতিটি বিবৃত করো।
    ১
  2. খ.
    দৈর্ঘ্য সংকোচনের ধারণা হতে মহাশূন্যযানের বেগ এর ভূমিকা ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    লাল আলোর ক্ষেত্রে কেন্দ্রীয় উজ্জ্বল হতে ৩য় উজ্জ্বল ডোরার দূরত্ব কত?
    ৩
  4. ঘ.
    প্রথম পরীক্ষণে, লাল ডোরার প্রস্থের সমান নীল ডোরা পর্দায় দেখতে হলে পর্দার দূরত্ব কীরূপ পরিবর্তন করতে হবে— গাণিতিক বিশ্লেষণের সাহায্যে ব্যাখ্যা করো।
    ৪
৭
সিলেট বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

ইয়ং-এর দ্বি-চির পরীক্ষায় 6500 Å তরঙ্গদৈর্ঘ্যের লাল আলো ব্যবহার করে পর্দার ওপর দশম ডোরা পর্যবেক্ষণ করা হলো। পরবর্তীতে সবুজ (λg=4980 Å) এবং নীল (λb=4380 Å) আলো ব্যবহার করে একই পর্দায় পূর্বের অবস্থানে সম সংখ্যক ডোরা তৈরির চেষ্টা করা হলো। চিরদ্বয়ের ব্যবধান 0.36 mm এবং চিরদ্বয় হতে পর্দার দূরত্ব 85 cm।

  1. ক.
    উন্মুক্ত সিস্টেম কাকে বলে?
    ১
  2. খ.
    সমান্তরাল পাত ধারকের ধারকত্ব পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সাথে কীভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    কেন্দ্রীয় ডোরার উভয় পাশে দ্বিতীয় অন্ধকার ডোরার কৌণিক বিস্তার নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উক্ত চির এবং উল্লিখিত আলো ব্যবহার করে উদ্দীপকের শর্ত পূরণ করা সম্ভব কি-না গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
৮
যশোর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 mm। চির ও পর্দার মধ্যবর্তী দূরত্ব 1 m এবং ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5.88×10−7 m। পর্দার উপর P একটি বিন্দু যা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 2.5 cm দূরে অবস্থিত।

  1. ক.
    গ্রেটিং ধ্রুবক কাকে বলে?
    ১
  2. খ.
    অপবর্তনে আলোর ডোরাপ্রস্থ সমান হয় না কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 17 তম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    পরীক্ষণটি 1.33 প্রতিসরাঙ্কের পানি মাধ্যমে করা হলে P বিন্দুতে উজ্জ্বল নাকি অন্ধকার ডোরা গঠিত হবে তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করো।
    ৪
৯
বরিশাল বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

রহিম পরীক্ষাগারে ইয়ং-এর দ্বি-চির পরীক্ষা সম্পন্ন করার জন্য চির দুটির মধ্যবর্তী দূরত্ব 2.5 mm রেখে এর উপর 5840 Å তরঙ্গদৈর্ঘ্যের একবর্ণী আলো আপতিত করলো। সে পর্দার মধ্যবিন্দু হতে 5.1392 mm দূরে ১১তম উজ্জ্বল ডোরা দেখতে পেল। চির থেকে পর্দার দূরত্ব 2 m।

  1. ক.
    সুসংগত উৎস কী?
    ১
  2. খ.
    ফ্রনহফার শ্রেণির অপবর্তনে উত্তল লেন্স ব্যবহার করা হয় কেন?
    ২
  3. গ.
    উদ্দীপকের আলোকে প্রতিটি ডোরার প্রস্থ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপক অনুসারে রহিমের পর্যবেক্ষণ যথার্থ কি-না— গাণিতিক বিশ্লেষণসহ যাচাই করো।
    ৪
১০
ঢাকা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১০ — উদ্দীপকের চিত্র

পদার্থবিজ্ঞান গবেষণাগারে ইয়ং-এর দ্বি-চির পরীক্ষাটি সম্পন্ন করতে 2.95 mm ব্যবধানের চিরদ্বয় থেকে 1 m দূরে পর্দা স্থাপন করা হলো। P বিন্দুতে সৃষ্ট ডোরার ক্ষেত্রে, ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য ছিল 5900 Å এবং তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য পাওয়া গেল 2.36×10−6 m।

  1. ক.
    সুসংগত উৎস কী?
    ১
  2. খ.
    সূর্য থেকে আগত তরঙ্গমুখের প্রকৃতি কীরূপ হবে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকে পর্দায় সৃষ্ট ডোরার ব্যবধান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    P বিন্দুতে কী ধরনের ব্যতিচার সৃষ্টি হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
১১
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো দিয়ে 6×10−3 mm প্রস্থের চির আলোকিত করে অপবর্তন সৃষ্টি করা হলো। ফলে কেন্দ্রীয় চরমের উভয় পাশে তৃতীয় ক্রমের অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব 34.26∘ পাওয়া গেল। লেন্স থেকে পর্দার দূরত্ব 150 cm।

  1. ক.
    আলোর সমবর্তন কাকে বলে?
    ১
  2. খ.
    ব্যতিচারে সুসংগত উৎস ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের আলোর তরঙ্গদৈর্ঘ্য বের করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের চিরে 6000 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললে কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য এবং তৃতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য একই হবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
১২
রাজশাহী বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

একজন পরীক্ষার্থী সমতল অপবর্তন গ্রেটিং ব্যবহার করে আলোর অপবর্তন পর্যবেক্ষণ করছিল। অপবর্তন গ্রেটিং এর চিরের ও দাগের বেধ যথাক্রমে 0.005 mm এবং 0.001 mm। ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 4000 Å। পর্দায় কেন্দ্রীয় চরমের উভয়পাশে গৌণ চরম দেখতে পায়।

  1. ক.
    আলোর সুসংগত উৎস কাকে বলে?
    ১
  2. খ.
    ডোপিং কীভাবে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতাকে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রথম ক্রমের উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপক অনুসারে ৬ষ্ঠ অবমের জন্য অপবর্তন সম্ভব কি-না? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪
১৩
ঢাকা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.4 mm এবং চির হতে পর্দার দূরত্ব 1.2 m। ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 3800 Å। কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর উভয় পাশে 9.12 mm পর্যন্ত আলোর বিস্তৃতি পাওয়া যায়। [একটি চিরের প্রস্থ 0.1 mm]

  1. ক.
    অন্তঃস্থ শক্তি কী?
    ১
  2. খ.
    ট্রানজিস্টরের বেস পাতলা করা হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর যেকোনো এক পাশে সর্বোচ্চ কতক্রম উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে? নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের দ্বি-চির এর পরিবর্তে একক চিরের পরীক্ষণে পঞ্চম ক্রম চরমের ক্ষেত্রে কৌণিক সরণ একই হবে কি না- বিশ্লেষণ করো।
    ৪
১৪
কুমিল্লা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

আলোর ব্যতিচার পরীক্ষা করার জন্য ছাত্ররা দুটি সুসংগত উৎস ব্যবহার করল। উৎস হতে নির্গত আলোর তরঙ্গদৈর্ঘ্য 4500 Å। উৎস হতে পর্দার দূরত্ব 1 m এবং ডোরার প্রস্থ 5 mm।

  1. ক.
    পয়েন্টিং ভেক্টর কাকে বলে?
    ১
  2. খ.
    ব্যতিচার পরীক্ষায় সুসংগত আলোর উৎস ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উক্ত উৎস হতে নির্গত ফোটনের শক্তি হিসাব করো।
    ৩
  4. ঘ.
    পর্দার কেন্দ্র হতে 6.38 mm দূরে কোন ধরনের ডোরা সৃষ্টি হবে তার গাণিতিক বিশ্লেষণ দাও।
    ৪
১৫
চট্টগ্রাম বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

চিত্রে কেন্দ্রীয় চরম বিন্দু O হতে ৪র্থ চরম বিন্দু P এর দূরত্ব 6 mm।

ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    গ্রেটিং ধ্রুবক কাকে বলে?
    ১
  2. খ.
    দশা পার্থক্য পথ পার্থক্যের 2πλ গুণ- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে, ডোরার ব্যবধান বর্তমান ডোরার প্রস্থের সমান হবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
১৬
সিলেট বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৬ — উদ্দীপকের চিত্র

চিত্র অনুযায়ী ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুই চিরের মধ্যবর্তী দূরত্ব 2a=0.5 mm এবং চির থেকে পর্দার দূরত্ব 1.4 m। কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু O হতে দ্বিতীয় উজ্জ্বল বিন্দুর দূরত্ব 6 mm।

  1. ক.
    তরঙ্গমুখ বলতে কী বোঝ?
    ১
  2. খ.
    রাস্তার সিগনাল বাতিতে লাল বর্ণের বাতি ব্যবহার করার কারণ ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য বের করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে ব্যবহৃত আলো পরিবর্তন না করে ডোরার প্রস্থ দ্বিগুণ করতে হলে পর্দাকে সরাতে হবে- গাণিতিকভাবে উক্তিটি ব্যাখ্যা করো।
    ৪
১৭
যশোর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

একটি সমতল অপবর্তন গ্রেটিং এর চির এবং দাগের প্রস্থ যথাক্রমে 1×10−6 m ও 1.5×10−6 m। গ্রেটিংটির উপর 5500 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলো।

  1. ক.
    গঠনমূলক ব্যতিচার কাকে বলে?
    ১
  2. খ.
    ইয়ং-এর দ্বি-চির পরীক্ষায় চিরদ্বয়ের ব্যবধান স্বল্প হওয়া প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের গ্রেটিং থেকে ৫ম ক্রমের উজ্জ্বল পটি পাওয়া যাবে কি-না? গাণিতিক বিশ্লেষণসহ যাচাই করো।
    ৪
১৮
যশোর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

বায়ুতে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 0.4 mm এবং চির হতে পর্দার দূরত্ব 1 m। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে 12 তম উজ্জ্বল ডোরার দূরত্ব 9.3 mm। পরবর্তীতে পরীক্ষণটি পানিতে সম্পন্ন করা হলো। পানির প্রতিসরাঙ্ক 43।

  1. ক.
    সমবর্তন কাকে বলে?
    ১
  2. খ.
    পয়েন্টিং ভেক্টর ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    বায়ুতে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    পানিতে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে 9.3 mm দূরত্বে উজ্জ্বল ডোরার সংখ্যার পরিবর্তন হবে কি-না যাচাই করো।
    ৪
১৯
ঢাকা বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

উদ্দীপকটি লক্ষ্য করো-

ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৯ — উদ্দীপকের চিত্র

দ্বি-চির পরীক্ষণটিতে 5890 Å আলোক রশ্মি ব্যবহার করা হলো।

  1. ক.
    সুসংগত উৎস কী?
    ১
  2. খ.
    তরঙ্গমুখের প্রকৃতি উৎস হতে দূরত্ব নির্ভর – ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    P বিন্দুটিতে কোন ধরনের ব্যতিচার পাওয়া যাবে? - গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪
২০
ময়মনসিংহ বোর্ড ২০২৩দিনাজপুর বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় 5890 Å আলো ব্যবহারে 1.5 m দূরে স্থাপিত পর্দায় ব্যতিচার সজ্জা সৃষ্টি করা হলো, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 mm।

  1. ক.
    হাইগেনসের নীতি লেখ।
    ১
  2. খ.
    অনুদৈর্ঘ্য তরঙ্গ সমবর্তিত হয় না কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রথম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    চির ও পর্দার অবস্থান অপরিবর্তিত রেখে দশম উজ্জ্বল ডোরার অবস্থানে ১৫তম অন্ধকার ডোরা সৃষ্টি করা যাবে কিনা? গাণিতিক ব্যাখ্যা দাও।
    ৪
২১
রাজশাহী বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

ইয়ং-এর দ্বি-চির পরীক্ষণে ব্যবহৃত আলোক উৎসের তরঙ্গদৈর্ঘ্য 5896 Å। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 mm এবং চির ও পর্দার লম্ব দূরত্ব 1 m। পরবর্তীতে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক এবং চির ও পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলো।

  1. ক.
    তরঙ্গমুখ কাকে বলে?
    ১
  2. খ.
    ব্যতিচার ও অপবর্তন আলোক ঘটনা দুটির মাঝে মৌলিক পার্থক্য কী? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ১ম ক্ষেত্রে দশম উজ্জ্বল ডোরার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দূরত্ব নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    দ্বিতীয় ক্ষেত্রে ডোরা প্রস্থ পরিবর্তন হয়— গাণিতিক ব্যাখ্যা দাও।
    ৪
২২
কুমিল্লা বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗
ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ২২ — উদ্দীপকের চিত্র

বায়ু মাধ্যমে ইয়ং-এর দ্বিচির পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য, λ=3800 Å এবং S2P−S1P=6λ।

  1. ক.
    গ্রেটিং ধ্রুবক কাকে বলে?
    ১
  2. খ.
    ফ্রনহফার শ্রেণি অপবর্তনে উত্তল লেন্স ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    চিত্রে O এবং P বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    সমগ্র পরীক্ষাটিকে 1.30 প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে সম্পন্ন করা হলে ১২তম অন্ধকার ডোরার কৌণিক অবস্থানের কী পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
২৩
চট্টগ্রাম বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান 1 mm এবং এর থেকে পর্দার দূরত্ব 1 m। ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 6000 Å।

  1. ক.
    তরঙ্গমুখ কী?
    ১
  2. খ.
    সুসংগত উৎসের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের পর্দায় সৃষ্ট ডোরাগুলোর প্রস্থ কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের চির দুটির মধ্যবর্তী দূরত্ব ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্যের দ্বিগুণ হলে পর্দায় সর্বোচ্চ কয়টি উজ্জ্বল ডোরা পাওয়া সম্ভব? তোমার উত্তর গাণিতিক বিশ্লেষণে দাও।
    ৪
২৪
যশোর বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

চিত্রে ইয়ং এর দ্বিচির পরীক্ষার একটি ব্যবস্থা দেখানো হলো। চিরে 3100 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলে পর্দার কেন্দ্র হতে উভয় দিকে 10টি ডোরা দেখা গেল।

ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ২৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    সুসংগত উৎস কী?
    ১
  2. খ.
    রেডনের অর্ধায়ু 3.82 দিন বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    পর্দায় 10 তম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে চির দুটির ব্যবধান অর্ধেক করা হলে পর্দায় ডোরার সংখ্যার কী পরিবর্তন হবে? গাণিতিক বিশ্লেষণ করো।
    ৪
২৬
সিলেট বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

পদার্থবিজ্ঞান ল্যাবের ইয়ং এর দ্বিচির পরীক্ষায় একবর্ণী 5890 Å তরঙ্গদৈর্ঘ্যের আলোক উৎস, চিরদ্বয় 0.8 mm ব্যবধানে এবং পর্দা চিরদ্বয় হতে 1 m দূরত্বে আছে। রিমা পর্দাকে চিরদ্বয়ের দিকে 5.2 cm সরিয়ে এবং সীমা পর্দাকে বিপরীত দিকে 5.2 cm দূরে সরিয়ে ব্যতিচার সজ্জা পর্যবেক্ষণ করে। রিমা ডোরার প্রস্থের পরিবর্তন 0.02 mm দেখল।

  1. ক.
    আলোর সমবর্তন কাকে বলে?
    ১
  2. খ.
    ফ্রনহফার শ্রেণি অপবর্তনে উত্তল লেন্স ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    পর্দার প্রাথমিক অবস্থানে প্রতিটি ডোরার প্রস্থ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    রিমার পরীক্ষায় কেন্দ্রীয় উজ্জ্বল পটি হতে তৃতীয় অন্ধকার পটির দূরত্ব প্রাথমিক অবস্থান থেকে যতটুকু কমে সীমার পরীক্ষায় ততটুকু বৃদ্ধি পায়— গাণিতিকভাবে যাচাইপূর্বক বিশ্লেষণ করো।
    ৪
২৭
বরিশাল বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗
ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ২৭ — উদ্দীপকের চিত্র

[P বিন্দুতে দশা পার্থক্য = 6π, আলোর কম্পাঙ্ক = 106 Hz, S1S2=1 mm, পানির প্রতিসরাঙ্ক = 1.33] চিত্রে ইয়ং এর দ্বিচির পরীক্ষার তথ্য দেওয়া হলো।

  1. ক.
    আলোর সমবর্তন কী?
    ১
  2. খ.
    ইয়ং-এর দ্বিচির পরীক্ষায় ব্যতিচার ঝালরের কেন্দ্রীয় পটির ঔজ্জ্বল্য অন্যান্য উজ্জ্বল ডোরার চেয়ে বেশি কেন?
    ২
  3. গ.
    O ও P বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    পরীক্ষাটি পানিতে সম্পন্ন করলে ডোরার প্রস্থের পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
২৮
রাজশাহী বোর্ড ২০২২ঢাকা বোর্ড ২০২২
আলাদা পাতা ↗
ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ২৮ — উদ্দীপকের চিত্র

ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় 5800 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে দ্বি-চিরটি 0.2 mm প্রস্থের একক চির দ্বারা প্রতিস্থাপন করা হলো।

  1. ক.
    সত্যক সারণি কী?
    ১
  2. খ.
    সূর্য থেকে আগত আলোর তরঙ্গমুখের প্রকৃতি কিরূপ হবে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ব্যতিচার ঝালরের প্রস্থ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উভয়ক্ষেত্রে একই তরঙ্গদৈর্ঘ্যের আলোর জন্য ১ম চরমের কৌণিক বিস্তার অভিন্ন হবে কিনা— গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪
২৯
ময়মনসিংহ বোর্ড ২০২২
আলাদা পাতা ↗
ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ২৯ — উদ্দীপকের চিত্র

S1S2=0.3 mm, D=1 m, OL=8.2 mm

  1. ক.
    হাইগেনের নীতি বিবৃত করো।
    ১
  2. খ.
    কাঁচের সমবর্তন কোণ 57∘ বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    L বিন্দুতে কততম গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে?
    ৩
  4. ঘ.
    চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এক-তৃতীয়াংশে হ্রাস করা হলে, একটি অন্ধকার ডোরার বেধের কোনোরূপ পরিবর্তন হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
৩০
দিনাজপুর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় 600 nm তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো এবং বায়ুতে ডোরার প্রস্থ 2 mm পাওয়া গেল। পরবর্তীতে 500 nm এবং 400 nm তরঙ্গদৈর্ঘ্যের আলো দিয়ে ডোরার অবস্থান পর্যবেক্ষণ করা হলো।

  1. ক.
    অপবর্তন কোণ কী?
    ১
  2. খ.
    সমবর্তিত আলোকে ঘূর্ণায়মান সমবর্তক দিয়ে পর্যবেক্ষণ করা হলে আলোর তীব্রতার হ্রাসবৃদ্ধি ঘটে কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকে ১ম আলোক উৎসের ক্ষেত্রে পরীক্ষণটি 1.42 প্রতিসরাঙ্কের তরলে ডুবিয়ে করা হলে ডোরার প্রস্থ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে আলোক উৎসের পরিবর্তনের সাথে সাথে পর্দার একটি নির্দিষ্ট অবস্থানে উজ্জ্বল ডোরার ক্রম সংখ্যা বাড়বে না কমবে? গাণিতিকভাবে যাচাই করো।
    ৪
৩১
কুমিল্লা বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

পরীক্ষাগারে একটি ফ্রনহফার শ্রেণির একক চিরের দরুণ অপবর্তন পরীক্ষায় 5890 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো। দ্বিতীয় ক্রমের চরমের জন্য অপবর্তন কোণ 10∘ পাওয়া গেল এবং দশম অবম বিন্দুটি পাওয়ার চেষ্টা করা হলো।

  1. ক.
    এক কুলম্ব কী?
    ১
  2. খ.
    দুটি বিন্দুর বিভব পার্থক্য 6 V বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    চিরের বেধ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    পরীক্ষণে দশম অবম বিন্দুটি পাওয়ার চেষ্টা সফল হয়েছিল কি? গাণিতিক যুক্তিসহ তোমার মতামত দাও।
    ৪
৩২
চট্টগ্রাম বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় চির দুটির ব্যবধান 0.3 mm এবং পর্দার দূরত্ব 160 cm। নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো চিরের উপর ফেলা হলে পর্দার কেন্দ্র হতে উভয় পার্শ্বে 12 টি উজ্জ্বল ডোরা দেখা যায়।

  1. ক.
    তেজস্ক্রিয়তা কাকে বলে?
    ১
  2. খ.
    হাইগেনের নীতি ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    আলোর তরঙ্গদৈর্ঘ্যের মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    চিরের ব্যবধান অর্ধেক করা হলে তরঙ্গদৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
৩৩
সিলেট বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

একদল শিক্ষার্থী পদার্থবিজ্ঞান গবেষণাগারে ইয়ং এর দ্বি-চির পরীক্ষাটি সম্পন্ন করার জন্য চির দু'টির মধ্যবর্তী দূরত্ব 2 mm এবং চির থেকে পর্দাটিকে 1 m দূরে স্থাপন করলো। পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য ছিল 5900 Å এবং চির দুটি থেকে নিঃসৃত আলোর তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য পেল 1.5×10−6 m।

  1. ক.
    হাইগেনের নীতি লিখো।
    ১
  2. খ.
    ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় ব্যবহৃত দুটি চিরের একটি বন্ধ করে দিলে পর্দায় ডোরার কীরূপ পরিবর্তন দেখা যাবে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকে পর্দায় সৃষ্ট ডোরার ব্যবধান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    শিক্ষার্থীদের ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় পর্দায় কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হয়েছিল? তার গাণিতিক বিশ্লেষণ দাও।
    ৪
৩৪
যশোর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব 2.5 mm। ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5840 Å চিরের মধ্যবর্তী অঞ্চলে আপতিত করার ফলে পর্দার উপর পর্যায়ক্রমে উজ্জ্বল ও অন্ধকার পট্টির সৃষ্টি হয়। কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে প্রথম উজ্জ্বল পট্টির মধ্যবর্তী দূরত্ব 0.4672 mm।

  1. ক.
    সূচন কম্পাঙ্ক কাকে বলে?
    ১
  2. খ.
    নিউক্লিয়ার ফিশান ও ফিউশান বিক্রিয়ার কোনটি অধিক নিরাপদ— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের আলোকে চির থেকে পর্দার দূরত্ব কত পাওয়া যাবে?
    ৩
  4. ঘ.
    কেন্দ্রীয় চরম থেকে 5.1392 mm দূরত্বে উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।
    ৪
৩৫
বরিশাল বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

রিয়া এবং রিপা দুটি অপবর্তন গ্রেটিং নিয়ে পরীক্ষা করছিল। রিয়ার গ্রেটিং এ প্রতি সেন্টিমিটারে দাগসংখ্যা 6000। এর ভিতরে কমলা রঙের আলো ফেলা হলো। অপরদিকে রিপার গ্রেটিং-এর গ্রেটিং ধ্রুবক 1.6×10−6 m। সে সবুজ আলো নিয়ে পরীক্ষা করছিল। রিয়া বললো প্রথম উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ আমার ক্ষেত্রে বেশি হবে। রিপা বললো, দেখা যাক।

আলোর বর্ণতরঙ্গদৈর্ঘ্য (Å)
কমলা6000
সবুজ5000
বেগুনি4000
  1. ক.
    তরঙ্গের ব্যতিচার কাকে বলে?
    ১
  2. খ.
    আলোক বছর আসলে সময় নয়- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    বেগুনী আলোর ক্ষেত্রে একটি ফোটনের শক্তি নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    রিয়ার উক্তি যথার্থ কিনা— হিসাব করো।
    ৪
৩৬
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

ল্যাবরেটরিতে বায়ু মাধ্যমে রওনক সাহেব ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় চির দুটির ব্যবধান 0.66 cm এবং চির হতে পর্দার দূরত্ব 166 cm নিয়ে কাজ করল। কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে 16 তম উজ্জ্বল পট্টির দূরত্ব পেল 0.16 cm। রওনক সাহেব পরীক্ষাটি আবার 1.66 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে সম্পন্ন করলেন।

  1. ক.
    শান্ট কী?
    ১
  2. খ.
    ডোপিংকৃত অর্ধপরিবাহক তড়িৎ নিরপেক্ষ কিনা ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উল্লিখিত পরীক্ষাটি বায়ু মাধ্যমে না করে এবং উদ্দীপকে উল্লিখিত অন্য মাধ্যমে করা হলে ডোরার প্রস্থের কী পরিবর্তন হবে— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪
৩৭
ময়মনসিংহ বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

বায়ুতে ইয়ং-এর একটি দ্বি-চির পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5200 Å। পর্দার দূরত্ব 90 cm এবং চিরের ব্যবধান 0.4 mm। এরপর পরীক্ষণটি গ্লিসারিন ও কেরোসিন মাধ্যমে সম্পন্ন করা হয়। গ্লিসারিন ও কেরোসিনের প্রতিসরণাঙ্ক যথাক্রমে 1.47 এবং 1.441।

  1. ক.
    আলোক বর্ষ কী?
    ১
  2. খ.
    স্থির পানিতে ঢিল ছুড়লে তরঙ্গমুখ পাওয়া যাবে কি? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের পরীক্ষণটি হতে 7th অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    গ্লিসারিন ও কেরোসিনে ডোরার প্রস্থ সমান পাওয়া যাবে কি? গাণিতিক মতামত দাও।
    ৪
৩৮
রাজশাহী বোর্ড ২০২১দিনাজপুর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

জারা পদার্থবিজ্ঞান গবেষণাগারে ইয়ং-এর দ্বিচির পরীক্ষার 0.2 cm ব্যবধানে অবস্থিত দুটি চিরে আলো ফেললো। চির থেকে 100 cm দূরে পর্দায় ডোরার প্রস্থ 0.03 cm পেলো। ডোরার প্রস্থ বৃদ্ধি করার জন্য জারা চিরের ব্যবধান কমিয়ে 0.15 cm এবং পর্দার দূরত্ব বাড়িয়ে 150 cm করলো।

  1. ক.
    পয়েন্টিং ভেক্টর কী?
    ১
  2. খ.
    গৌণ তরঙ্গ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    পরীক্ষায় ব্যবহৃত আলোর কম্পাঙ্ক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    ডোরার প্রস্থ বৃদ্ধি করার জন্য জারা যে কাজটি করেছে তা যথার্থ কিনা? গাণিতিক বিশ্লেষণপূর্বক মন্তব্য করো।
    ৪
৩৯
কুমিল্লা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

ইয়ং-এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 mm। পরীক্ষণটিতে একবর্ণী আলো ব্যবহার করে চির হতে 80 cm দূরত্বে অবস্থিত পর্দায় ব্যতিচার ডোরা সৃষ্টি করা হল। পর্দাকে চিরের দিকে 5 cm সরালে ডোরা ব্যবধানের পরিবর্তন ঘটে 3×10−5 m।

  1. ক.
    তাড়িতচৌম্বক তরঙ্গ কাকে বলে?
    ১
  2. খ.
    তরঙ্গমুখ সৃষ্টিতে হাইগেনসের নীতির প্রয়োগ ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    পরীক্ষণে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    পরীক্ষণটিতে পর্দার অবস্থানের পরিবর্তনের ফলে ৩য় অন্ধকার পট্টির কৌণিক অবস্থানের কীরূপ পরিবর্তন ঘটবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
৪০
চট্টগ্রাম বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 mm চির দুটি থেকে 150 cm দূরে পর্দার ডোরা পাওয়া গেল। পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 6000 Å।

  1. ক.
    ভরের আপেক্ষিকতা কাকে বলে?
    ১
  2. খ.
    ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় কোনো বিন্দুতে তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য তরঙ্গদৈর্ঘ্যের পূর্ণসংখ্যক গুণিতক হলে স্থানটি উজ্জ্বল না কি অন্ধকার হবে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ডোরার ব্যবধান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের চির হতে পর্দার দূরত্ব অর্ধেক করলে ডোরার ব্যবধান বর্তমানের ডোরার প্রস্থের সমান হবে কি-না গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
৪১
সিলেট বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 2 mm নেয়া হল। এ চিরদ্বয় থেকে 1 m দূরত্বে পর্দায় ডোরার ব্যবধান 0.3 mm পাওয়া গেল।

  1. ক.
    আলোর তরঙ্গমুখ বলতে কী বুঝ?
    ১
  2. খ.
    আলোর দ্বৈতনীতি ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উপরোক্ত পরীক্ষায় পর্দার কোনো একটি বিন্দুতে তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য 12000 Å হলে উক্ত বিন্দুতে কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
৪২
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪২ — উদ্দীপকের চিত্র

উপরের চিত্রে ইয়ং-এর দ্বিচির পরীক্ষার একটি ব্যবস্থা দেখানো হয়েছে, যেখানে S1 ও S2 দুটি সুসংগত উৎস।

  1. ক.
    তরঙ্গমুখ কাকে বলে?
    ১
  2. খ.
    আলোর ব্যতিচারে সুসংগত আলোক উৎস ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে তৃতীয় ক্রমের উজ্জ্বল পট্টির দূরত্ব নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    যদি চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হয়, তাহলে পরপর দুটি উজ্জ্বল পট্টির ব্যবধান বর্তমান পট্টির প্রস্থের সমান হবে কি-না? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪
৪৩
বরিশাল বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

পদার্থবিজ্ঞান ল্যাবে একদল শিক্ষার্থী ইয়ং-এর দ্বিচির পরীক্ষায় পর্দা থেকে 1 m দূরত্বে দুটি চির স্থাপন করল। চিরদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান 4×10−4 m। তারা লাল আলো ব্যবহার করে পর্দার উপর 40 টি ডোরা সৃষ্টি করলো। পরে সবুজ ও নীল আলো ব্যবহার করল।

λr=6200 Å, λg=4950 Å থেকে 5700 Å পর্যন্ত, λB=4500 Å থেকে 4950 Å পর্যন্ত।

  1. ক.
    তরঙ্গমুখ কী?
    ১
  2. খ.
    রান্নার কাজে মাইক্রো ওয়েভ ব্যবহার করা হয় কেন?
    ২
  3. গ.
    উদ্দীপকে লাল আলোর ক্ষেত্রে ডোরার প্রস্থ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    শিক্ষার্থীরা যদি আরও 20 টি ডোরা বেশি পেতে চায় তাহলে কোন বর্ণের আলো ব্যবহার করতে হবে? গাণিতিক ব্যাখ্যা দাও।
    ৪
৪৪
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

চিত্রে ইয়ং-এর দ্বি-চির পরীক্ষার ব্যবস্থা দেখানো হয়েছে। ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5500 Å, চিরদ্বয়ের প্রস্থ 0.1 mm এবং মধ্যবর্তী দূরত্ব 0.5 mm। পানির প্রতিসরণাঙ্ক 1.33 এবং পানিতে আলোর দ্রুতি 1450 m s−1।

ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    অপবর্তন কাকে বলে?
    ১
  2. খ.
    কৃষ্ণগহ্বর থেকে আলো নির্গত হতে পারে না কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ব্যতিচারের ডোরা প্রস্থ কত?
    ৩
  4. ঘ.
    S2 চির বন্ধ করলে কেন্দ্রীয় চরমের বিস্তৃতি কোণ পাওয়া সম্ভব কি-না যাচাই কর।
    ৪
৪৫
রাজশাহী বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

পরীক্ষাগারে ইয়ং এর দ্বি-চির পরীক্ষা সম্পন্ন করতে গ্রুপ-বি এর শিক্ষার্থীরা 5460 Å তরঙ্গদৈর্ঘ্যের সবুজ আলো দ্বারা একটি পর্দাকে আলোকিত করল। ফলে স্লিটগুলো হতে 1 m দূরে পর্দার উপর যে ব্যতিচার পট্টি দেখা গেল তার চারটি উজ্জ্বল ডোরার ব্যবধান 5 mm।

  1. ক.
    বায়োট-স্যাভার্ট সূত্রটি বিবৃত কর।
    ১
  2. খ.
    চৌম্বক ফ্লাক্স একটি স্কেলার রাশি— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকে ব্যবহৃত স্লিট দুটোর মধ্যবর্তী দূরত্ব কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের পরীক্ষণটি পানিতে রেখে সম্পন্ন করলে ডোরার প্রস্থের কোনোরূপ পরিবর্তন হতো কি-না? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও।
    ৪
৪৬
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

সুমি প্রতি সেন্টিমিটারে 6000 দাগবিশিষ্ট অপবর্তন গ্রেটিং এর 5890 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলল। অপরদিকে রুমি প্রতি সেন্টিমিটারে 1.25×105 সংখ্যক দাগবিশিষ্ট অপবর্তন গ্রেটিং-এ 2200 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলল।

  1. ক.
    ফার্মাটের নীতিটি লিখ।
    ১
  2. খ.
    অসীম দূরত্বে অবস্থিত বস্তুর আকার অত্যন্ত ছোট হয় কেন?
    ২
  3. গ.
    সুমির পরীক্ষণে প্রথম চরমের জন্য অপবর্তন কোণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    রুমির পরীক্ষণে তরঙ্গদৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন আনলে দ্বিতীয় চরমের জন্য সুমি ও রুমি উভয়ের ক্ষেত্রে অপবর্তন কোণ একই পাওয়া যাবে? গাণিতিক বিশ্লেষণ কর।
    ৪
৪৭
কুমিল্লা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির ব্যবধান 0.4 mm এবং পর্দার দূরত্ব 1 m। 3100 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো চিরের উপর ফেলা হলে পর্দায় কেন্দ্র হতে ডানে বা বায়ে 12 টি উজ্জ্বল ডোরা দেখা যায়। চিরের মধ্যবর্তী ব্যবধান কমানো হলে পর্দায় দৃশ্যমান ডোরার পরিবর্তন হয়।

  1. ক.
    তড়িৎ দ্বিমেরু কাকে বলে?
    ১
  2. খ.
    আকাশ নীল দেখায় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    পর্দায় 12 তম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    চির দুটির ব্যবধান অর্ধেক করা হলে পূর্ববর্তী 12টি উজ্জ্বল ডোরার স্থানে পরিবর্তিত ডোরার সংখ্যার কি পরিবর্তন হবে? উদ্দীপকের আলোকে গাণিতিক বিশ্লেষণ দাও।
    ৪
৪৮
বরিশাল বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

বায়ু মাধ্যমে সম্পন্ন দ্বি-চির পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5400 Å। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1.5 mm এবং পর্দার দূরত্ব 2.0 m।

  1. ক.
    বহির্জাত অর্ধপরিবাহী কাকে বলে?
    ১
  2. খ.
    উভোত্তল লেন্স দ্বারা আলোক রশ্মিকে অপসারী করা যায় কি না ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    পর্দায় সৃষ্ট 10th উজ্জ্বল ডোরার কৌণিক সরণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    পরীক্ষণটি পানিতে সম্পন্ন করা হলে ডোরা প্রস্থের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিক বিশ্লেষণসহ মন্তব্য কর।
    ৪
৫২
সিলেট বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

রায়হান অপটিকস ল্যাবে 600 nm তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট একবর্ণী আলো 2 μm প্রস্থের চিরবিশিষ্ট একটি অপবর্তন গ্রেটিং-এর উপর লম্বভাবে আপতিত করল। সে ধারণা করেছিল যে সে নয়টি চরম বিন্দু দেখতে পারবে।

  1. ক.
    তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কী?
    ১
  2. খ.
    'একটি চশমার ক্ষমতা −5 D' এর অর্থ কী?
    ২
  3. গ.
    ১ম ক্রম চরমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত?
    ৩
  4. ঘ.
    রায়হানের ধারণা কি সঠিক ছিল? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে ব্যাখ্যা কর।
    ৪
৫৩
রাজশাহী বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরের মধ্যবর্তী দূরত্ব 0.3 mm। পর্দা থেকে চির দুটির দূরত্ব 1 m। বায়ু মাধ্যমে পরীক্ষায় উৎপন্ন কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে ৮ম উজ্জ্বল পট্টির দূরত্ব 6.2 mm। এই ব্যবস্থাটিকে পানির মধ্যে স্থাপন করে পর্যবেক্ষণ করা হলো aμw=43।

  1. ক.
    সরু প্রিজম কাকে বলে?
    ১
  2. খ.
    অণুবীক্ষণ এবং দূরবীক্ষণ যন্ত্রের গঠনগত পার্থক্য লিখ।
    ২
  3. গ.
    পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য বের কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ব্যবস্থাটি পানির মধ্যে থাকলে পট্টি বা ঝালরের কী পরিবর্তন হবে? বিশ্লেষণ কর।
    ৪
৫৪
কুমিল্লা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৫৪ — উদ্দীপকের চিত্র

উদ্দীপকে 3800 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করে ইয়ং-এর দ্বিচির পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। চিত্রে S1S2=0.5 mm, OP=6.46×10−3 m, D=1 m।

  1. ক.
    ফার্মাটের নীতি লিখ।
    ১
  2. খ.
    সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যাবার সময় বিচ্ছুরিত হয় কেন?
    ২
  3. গ.
    উদ্দীপকে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের P বিন্দুতে গঠনমূলক ব্যতিচার না ধ্বংসাত্মক ব্যতিচার হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪
৫৫
বরিশাল বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

নিচের চিত্রে ইয়ং-এর দ্বি-চির পরীক্ষার একটি ব্যবস্থা দেখানো হয়েছে। যেখানে S1 ও S2 দুটি সুসংগত উৎস। ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5800 Å।

ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৫৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ফার্মাটের নীতিটি লিখ।
    ১
  2. খ.
    সরল অণুবীক্ষণ যন্ত্রের ফোকাস দূরত্ব হ্রাস পেলে এর বিবর্ধন ক্ষমতা বৃদ্ধি পায়— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকে ব্যবহৃত লেন্সের ক্ষমতা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    পর্দার দূরত্ব 20 cm বৃদ্ধি করে একই প্রস্থের ডোরা পাওয়া সম্ভব কি? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
৫৬
রাজশাহী বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

প্রতি মিটারে 6×105 সংখ্যক রেখাসম্পন্ন কোনো অপবর্তন গ্রেটিং এর মধ্য দিয়ে 450 nm তরঙ্গদৈর্ঘ্যের আলো কোনো ফিল্টারের সাহায্যে লম্বভাবে আপতিত করা হলো।

  1. ক.
    চার্জের কোয়ান্টায়ন কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলার সময় তাপ উৎপন্ন হয় কেন?
    ২
  3. গ.
    450 nm তরঙ্গদৈর্ঘ্যের আলোর প্রথম ক্রমের অপবর্তন কোণ কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের আলোকে চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব কি-না বিশ্লেষণ কর।
    ৪