পদার্থবিজ্ঞান ২য় পত্র · অধ্যায় ৮ · বোর্ড সৃজনশীল
আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা — বোর্ডের সৃজনশীল প্রশ্ন ও সমাধান
35 বছর বয়সে একজন নভোচারী 600 kg ভরের একটি মহাশূন্যযানে 0.8c বেগে মহাকাশ অভিযানে বের হলেন। তাঁর হিসেবে 20 বছর পর তিনি পৃথিবীতে ফিরে আসলেন। [c=3×108 ms−1]
- ক.জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে১
- খ.আদর্শ কালো বস্তু উত্তম শোষক ও উত্তম বিকিরক— ব্যাখ্যা করো২
- গ.ফিরে আসার পর পৃথিবীর হিসেবে নভোচারীর বয়স নির্ণয় করো৩
- ঘ.মহাশূন্যযানটির আপেক্ষিক গতিশক্তি তার নিশ্চল শক্তির দ্বিগুণ হবে কি-না—গাণিতিক বিশ্লেষণসহ যাচাই করো৪
7.5×105 ms−1 বেগের ইলেকট্রন নির্গমনের জন্য 3 eV কার্য অপেক্ষকের একটি ধাতব পৃষ্ঠে 260 nm তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত করা হলো।
- ক.এক্সরে কাকে বলে১
- খ.আলোর তীব্রতা বৃদ্ধির সাথে সাথে ফটো তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়— ব্যাখ্যা করো২
- গ.পরীক্ষায় ব্যবহৃত ধাতুর সূচন তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের প্রক্রিয়াটির সঠিকতা গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা করো৪
একজন মহাশূন্যচারী 40 বছর বয়সে 1.8×108 ms−1 বেগে ধাবমান মহাকাশ যানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন এবং 50তম জন্মদিন পালনের উদ্দেশ্যে 10 বছর পর পৃথিবীতে ফিরে আসলেন।
- ক.ফোটন কী১
- খ.ঘূর্ণনশীল কাঠামো জড় প্রসঙ্গ কাঠামো নয়—ব্যাখ্যা করো২
- গ.পৃথিবীতে অবতরণের পর মহাশূন্যচারীর বর্তমান বয়স কত৩
- ঘ.50তম জন্মদিন পালনের জন্য মহাশূন্যচারীকে কত বছর অপেক্ষা করতে হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো৪
আলোর ব্যতিচার পরীক্ষণে শিক্ষার্থীরা প্রথম দুটি সুসংগত উৎস ব্যবহার করলো যেগুলো থেকে সমদশা বিশিষ্ট 5500 Å তরঙ্গদৈর্ঘ্যের আলোক নির্গত হয়। তারা পর্দার মিলিত তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য 1100 Å লক্ষ করলো।
- ক.গ্রেটিং ধ্রুবক কী১
- খ.আলোর অপবর্তন ও ব্যতিচার এক নয়— ব্যাখ্যা করো২
- গ.উৎস থেকে নির্গত প্রতিটি ফোটনের শক্তি হিসাব করো৩
- ঘ.শিক্ষার্থীরা উক্ত পরীক্ষণে কোন ধরনের ব্যতিচার লক্ষ করলো গাণিতিক বিশ্লেষণসহ যুক্তি দাও৪
কোনো ধাতুর ওপর 2500 Å তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি ফেলা হলো। ধাতুর কার্যপেক্ষক 2.3 eV।
- ক.সূচন কম্পাঙ্ক কাকে বলে১
- খ.পটাশিয়ামের কার্যপেক্ষক 2.0 eV বলতে কী বোঝো২
- গ.নিঃসৃত ফটোইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের তথ্য হতে আপতিত ফোটনের কম্পাঙ্ক বনাম গতিশক্তির লেখচিত্র অঙ্কনপূর্বক লেখটি কম্পাঙ্ক অক্ষকে ছেদ করার কারণ ব্যাখ্যা করো৪
একটি ইলেকট্রন ও একটি প্রোটন আলাদাভাবে 0.98 c বেগে গতিশীল। [ইলেকট্রন ও প্রোটনের ভর যথাক্রমে 9.1×10−31 kg ও 1.67×10−27 kg]
- ক.কাল দীর্ঘায়ন কাকে বলে১
- খ.কোনো বস্তু আলোর বেগে চলতে পারে না— ব্যাখ্যা করো২
- গ.উদ্দীপকের ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের প্রোটনের গতিশক্তি ইলেকট্রনের গতিশক্তির দ্বিগুণ হবে কিনা— গাণিতিকভাবে যাচাই করো৪
কোনো ধাতু থেকে ইলেকট্রন অবমুক্ত করতে সর্বনিম্ন 2.20 eV শক্তির প্রয়োজন। ধাতুটির উপর 5000 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলো। [প্ল্যাংকের ধ্রুবক, h
- ক.আপেক্ষিক রোধ কাকে বলে১
- খ.গ্যালভানোমিটার রক্ষায় শান্টের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো২
- গ.ধাতুটির সূচন কম্পাঙ্ক নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের ধাতুটির উপর 4500 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত করা হলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি পূর্বের গতিশক্তির কত কম বা বেশি হবে— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও৪
ক্যালসিয়ামের কার্যপেক্ষক 2.87 eV। ক্যালসিয়ামের একটি পাতের উপর প্রথমে 3200 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলো। পরবর্তীতে 4600 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলো। আলোর বেগ 3×108 ms−1 এবং প্ল্যাংকের ধ্রুবক h
- ক.ব্রীজ রেকটিফিকেশন কী১
- খ.সুসংগত উৎস কীভাবে তৈরি করা হয় ব্যাখ্যা করো২
- গ.প্রথম ক্ষেত্রে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের ধাতুর উপর আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য বাড়ালে নিবৃত্তি বিভবের পরিবর্তন হবে কি-না— গাণিতিকভাবে যাচাই করো৪

A ও B দুটি ধাতুর উপর যথাক্রমে 2600 Å এবং 3900Å তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত করা হলো। ধাতু দুটির কার্য অপেক্ষক যথাক্রমে 2.1eV এবং 2.3eV।
- ক.প্রবাহ ঘনত্ব কী১
- খ.X-ray উৎপাদনে উচ্চ বিভব ব্যবহার করা হয় কেন ব্যাখ্যা করো২
- গ.'A' ধাতুর সূচন কম্পাংক নির্ণয় করো৩
- ঘ.উভয় ধাতুর পৃষ্ঠ হতে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগের তুলনা গাণিতিকভাবে করো৪
একজন মহাকাশচারীর ভূ-পৃষ্ঠে 60 kg. তিনি 0.92c বেগে একটি মহাশূন্যযানে পরিভ্রমণরত অবস্থায় 50m×50m ক্ষেত্রফলের একটি বর্গাকার মাঠকে এর দৈর্ঘ্য বরাবর অতিক্রম করলো। (আলোর বেগ c
- ক.নিবৃত্তি বিভব কী১
- খ.X-Ray পরীক্ষণে উচ্চ বিভবের প্রয়োজন কেন ব্যাখ্যা করো২
- গ.চলমান অবস্থায় মহাকাশচারীর ভর নির্ণয় করো৩
- ঘ.মহাকাশচারী বর্গাকার আকৃতির মাঠকে বর্গাকারই দেখবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো৪
পটাশিয়াম এর কার্যপেক্ষক 2.29 eV। পটাশিয়ামের একটি পাতের উপর প্রথমে 3800Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলো। পরবর্তীতে পাতটির উপর 7800Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলো। আলোর বেগ 3×108 m/sec এবং প্লাংকের ধ্রুবক h
- ক.আইসোটোন কী১
- খ.হাইড্রোজেন বোমা বিস্ফোরণে প্রথমে ফিশন বিক্রিয়া ঘটে কি ব্যাখ্যা করো২
- গ.১ম ক্ষেত্রে নিঃসৃত ইলেকট্রনের বেগ নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের ধাতুর ওপর আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য বাড়লে নিবৃত্তি বিভবের পরিবর্তন হবে কি না গাণিতিকভাবে যাচাই করো৪
নিয়মকের বৃত্তাকার ক্রিকেট স্টেডিয়ামের ব্যাসার্ধ 80 m। মাঠের উপর দিয়ে ব্যাস বরাবর 0.8 c বেগে একটি মহাকাশযান অতিক্রম করলো। মাঠে দাঁড়ানো একজন খেলোয়াড় এর ভর 70kg।
- ক.রেকটিফায়ার কী১
- খ.P-N জাংশন ডায়োডের I∼V লেখ ওহমের সূত্র মেনে চলে কিনা— ব্যাখ্যা করো২
- গ.উদ্দীপকের মহাকাশযান থেকে স্থির খেলোয়াড়ের ভর পরিমাপ করলে কত হবে নির্ণয় করো৩
- ঘ.মহাকাশযান থেকে মাঠের পরিমাপকৃত ক্ষেত্রফল ভিন্ন হবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো৪
কোনো একটি ধাতবপৃষ্ঠে 8.57×1014 Hz কম্পাঙ্কের আলো আপতিত হওয়ায় ধাতব পৃষ্ঠ থেকে 6.9×105 ms−1 বেগে ইলেকট্রন নিঃসরণ হয়। পরবর্তীতে ধাতবপৃষ্ঠে যথাক্রমে 5×1014, 5.3×1014, 6×1014 এবং 7×1014 Hz কম্পাঙ্কের আলো আপতিত করা হলো। [h=6.63×10−34 Js]
- ক.তড়িচ্চালক শক্তি কাকে বলে১
- খ.ফটোতড়িৎ ক্রিয়া এবং এক্স-রে নিঃসরণ পরস্পর বিপরীতধর্মী প্রক্রিয়া— ব্যাখ্যা করো২
- গ.ধাতুটির সূচন তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো৩
- ঘ.ধাতুটির ক্ষেত্রে আপতিত ফোটনগুলোর কম্পাঙ্ক ও নির্গত ইলেকট্রনের গতিশক্তি লেখচিত্র অঙ্কনপূর্বক ব্যাখ্যা করো৪
12 m লম্বা একটি রকেট 36 m লম্বা স্থির মহাকাশ স্টেশনকে অতিক্রম করার সময় রকেটে অবস্থানরত 70 kg ভরের পর্যবেক্ষক মহাকাশ স্টেশনের দৈর্ঘ্য রকেটের দ্বিগুণ পরিমাপ করলেন।
- ক.নিবৃত্তি বিভব কাকে বলে১
- খ.বিক্ষেপণের পরে ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন হয় ব্যাখ্যা করো২
- গ.রকেটের বেগ নির্ণয় করো৩
- ঘ."নিশ্চল অবস্থার তুলনায় পর্যবেক্ষক এখন বেশি শক্তি ধারণ করেন"— উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা গাণিতিকভাবে যাচাই করো৪
কোনো ধাতব পাত হতে ইলেকট্রন নিঃসরণের জন্য 'গ্রুপ-A' ও 'গ্রুপ-B' এর শিক্ষার্থীরা যথাক্রমে 4500Å ও 5897Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করলো। ধাতুটির কার্যপেক্ষক 2.3 eV। প্লাঙ্কের ধ্রুবক, h
- ক.এক্স-রশ্মি কী১
- খ.সবল নিউক্লীয় বল ও দুর্বল নিউক্লীয় বলের মধ্যে পার্থক্য লেখো২
- গ.'গ্রুপ-A' এর পরীক্ষায় নিঃসৃত ইলেকট্রনের বেগ নির্ণয় করো৩
- ঘ.'গ্রুপ-B' এর পরীক্ষায় ইলেকট্রন নিঃসৃত হবে কিনা— গাণিতিক বিশ্লেষণের সাহায্যে যাচাই করো৪
40 আলোকবর্ষ দূরে একটি গ্রহে যাওয়ার জন্য 45 বছর বয়সী নভোচারীকে 0.6c বেগের নভোযানে পাঠানো হল। নভোচারীর ভর 80kg। নভোচারীর গড় আয়ুষ্কাল 80 বছর। (1 আলোকবর্ষ = 9.4×1015 m).
- ক.দৈর্ঘ্য সংকোচন কী?১
- খ.প্লাটিনামের সূচন কম্পাংক 16×1014 Hz বলতে কী বুঝায়?২
- গ.চলন্ত অবস্থায় নভোচারীর ভর কত হবে?৩
- ঘ.উদ্দীপকের তথ্য অনুযায়ী নভোচারী ঐ গ্রহে জীবিত পৌঁছাতে সক্ষম হবে কিনা? গাণিতিকভাবে যাচাই করো।৪
পটাশিয়ামের কার্য-অপেক্ষক হলো 2.0 eV। 3500Å তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি আলো পটাশিয়াম ধাতুর উপর আপতিত হলে ফটোইলেকট্রন নির্গত হয়। পরবর্তীতে ঐ ধাতুর উপর 7800Å ও 4450Å তরঙ্গদৈর্ঘ্যের যথাক্রমে লাল ও নীল আলো আপতিত করা হলো।
- ক.ভরের আপেক্ষিকতা কাকে বলে?১
- খ.কোনো ধাতুর ফটোতড়িৎ ক্রিয়া তার সূচন কম্পাংকের উপর নির্ভরশীল- ব্যাখ্যা করো।২
- গ.ফটোইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বের করো।৩
- ঘ.উদ্দীপকে দৃশ্যমান আলো দুইটির মধ্যে কোন আলোর জন্য নিবৃত্তি বিভব বেশি হবে? গাণিতিকভাবে যাচাই করো।৪
একটি কাল্পনিক ট্রেনের ভর 500 টন এবং এটি 0.8c দ্রুতিতে একটি স্টেশনের প্লাটফর্ম অতিক্রম করল। প্লাটফর্মে দাঁড়ানো একজন যাত্রী চলমান ট্রেনের দৈর্ঘ্য মাপল 200m যা প্লাটফর্মের দৈর্ঘ্যের সমান।
- ক.নিবৃত্তি বিভব কাকে বলে?১
- খ.ধাতব পদার্থের সূচনা কম্পাঙ্ক শূন্য হতে পারে কি? ব্যাখ্যা করো।২
- গ.ট্রেনটির আপেক্ষিক গতিশক্তি নির্ণয় করো।৩
- ঘ.ট্রেনটির কোনো যাত্রী প্লাটফর্মের দৈঘ্য মাপলে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন পাবে কি না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।৪
তোহা ও নূহা দুই বন্ধুর জন্ম 1955 সালে। তারা যে স্কুলের ছাত্রী ছিল সে স্কুল স্থাপিত হয় 1915 সালে। 25 বছর বয়সে নূহা 85m লম্বা মহাকাশযানে চড়ে 0.6c বেগে মহাকাশে যাত্রা শুরু করল এবং নূহার হিসাব মতে 30 বছর পরে ফিরে এলো তার স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
- ক.জড় কাঠামো কাকে বলে?১
- খ.X-রশ্মি চৌম্বকক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় কিনা, ব্যাখ্যা করো।২
- গ.তোহার নিকট মহাকাশযানের দৈর্ঘ্য কত মনে হবে? হিসাব করো।৩
- ঘ.নূহা তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারে কি-না? গাণিতিক বিশ্লেষণসহ উত্তর দাও।৪
কোন ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য প্রয়োজনীয় তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ মান 4400 Å। উক্ত ধাতুর উপর 1500 Å তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি এবং 500 Å তরঙ্গ দৈর্ঘ্যের এক্স-রশ্মি ফেলা হলো। প্ল্যাঙ্কের ধ্রুবক h
- ক.কাল দীর্ঘায়ন কাকে বলে?১
- খ.কোনো বস্তু আলোর সমান বেগে চলতে পারে না- ব্যাখ্যা করো।২
- গ.ধাতুর কার্যাপেক্ষক নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের কোন আলোক রশ্মির জন্য নিঃসৃত ইলেকট্রনের বেগ বেশি হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
25 বছর বয়সের 50kg ভরের একজন নভোচারী 100m দৈর্ঘ্যের ও 1000kg ভরের নভোযানে চড়ে 0.7c বেগে মহাশূন্যে ভ্রমণরত অবস্থায় দৈর্ঘ্য বরাবর 70×50 m2 আকারের একটি মাঠকে অতিক্রম করছেন। (আলোর বেগ =3×108 ms−1)।
- ক.কৃষ্ণ বস্তুর বিকিরণ বলতে কী বুঝ?১
- খ.X−ray উৎপাদনে উচ্চ বিভব ব্যবহার করতে হয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.স্থির অবস্থা সাপেক্ষে নভোচারীর গতিশীল অবস্থায় ভর কত হবে?৩
- ঘ.নভোচারী কর্তৃক চলন্ত অবস্থায় মাঠের আকার বর্গাকার দেখার সম্ভাবনা আছে কি? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে যাচাই করো।৪
মডার্ন ফিজিক্স ল্যাবরেটরিতে দেখা যায়, 3000Å তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি 6.56× ... সূচন কম্পাংকের একখণ্ড ধাতুর উপর আপতিত হলে ফটো-ইলেকট্রন নির্গত হয়।
[প্ল্যাঙ্কের ধ্রুবক, h
- ক.নিউক্লিয় ফিশন কাকে বলে?১
- খ.বস্তুর চলমান অবস্থায় ভর এবং নিশ্চল। অবস্থার ভরের পার্থক্য লেখ।২
- গ.ফটো-ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো।৩
- ঘ.4000Å তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি ধাতবখণ্ডটির উপর আপতিত হলে কি ফটো-ইলেকট্রন নিঃসরণ সম্ভব? গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও।৪
কোনো ধাতুর সূচন তরঙ্গদৈর্ঘ্য 5100 Å। ধাতুটিকে 4600 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলো। এর ফলে নির্গত ফটোইলেকট্রন দ্বারা কোনো ধাতব লক্ষ্যবস্তুকে আঘাত করা হলো। এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা 5×10−8 m−5×10−15 m
- ক.গ্যালিলিওর রূপান্তর কী?১
- খ.তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত ঘটনা- ব্যাখ্যা করো।২
- গ.ধাতুটির কার্যাপেক্ষক eV এককে নির্ণয় করো।৩
- ঘ.নির্গত ফটোইলেকট্রনের সমস্ত শক্তি 'ব্যয়ে এক্স রশ্মি উৎপন্ন করা যাবে কি-না যাচাই করো।৪
মেসন কণাসমূহের গড় আয়ু এবং স্থির ভর যথাক্রমে 3×10−6 seconds এবং 1.82×10−28 kg। এরা পৃথিবীপৃষ্ঠ থেকে 4km উপরে আপতিত হবার পর 0.98c বেগে পৃথিবীর দিকে ধাবিত হয়। পৃথিবী পৃষ্ঠে এদের উপস্থিতি সনাক্ত করা হলো।
- ক.দুর্বল নিউক্লীয় বলের সংজ্ঞা দাও।১
- খ.আলোর বেগের কাছাকাছি বেগে চলমান কোনো বস্তুর ভর আপেক্ষিক - ব্যাখ্যা করো।২
- গ.গতিশীল মেসনের ভর নির্ণয় করো।৩
- ঘ.পৃথিবী পৃষ্ঠে মেসন কণার উপস্থিতির কারণ আপেক্ষিক তত্ত্বের আলোকে গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা করো।৪

একজন নভোচারী রকেটে করে 0.1 c বেগে পৃথিবী হতে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে Y-অক্ষ বরাবর রওনা দেন। চিত্রে রকেটে রক্ষিত একটি আয়তাকার কাগজের টুকরোর গতি নির্দেশিত হয়েছে।
- ক.বোর ব্যাসার্ধ কাকে বলে?১
- খ.β—ক্ষয়ের ক্ষেত্রে মৌলের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়— ব্যাখ্যা করো।২
- গ.কাগজ টুকরাটির গতিশীল ভর নির্ণয় করো।৩
- ঘ.পৃথিবীতে অবস্থানরত একজন ব্যক্তির নিকট কাগজের টুকরোটির ক্ষেত্রফল কত হতে পারে? আপেক্ষিকতার আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
একটি কর্ণা (P) এর স্থির ভর 2×10−20 kg। কণাটি 0.91c বেগে গতিশীল । আর একটি কণা (Q) যার স্থির ভর 1.6×10−19 kg
- ক.X রশ্মি কী?১
- খ.মাইকেলসন মোরলে পরীক্ষার ফলাফল ব্যাখ্যা করো ।২
- গ.P কণাটির আপেক্ষিক তত্ত্বীয় গতিশক্তি নির্ণয় করো ।৩
- ঘ.আপেক্ষিক তত্ত্বানুযায়ী P কণাটির ভর Q কণার স্থির ভরের সমান হওয়া সম্ভব— গাণিতিকভাবে যাচাই করো ।৪
একজন মহাশূন্যচারী 30 বছর বয় ... বেগে গতিশীল . 'মহাশূন্যযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন এবং পৃথিবীর হিসেবে 30 বছর পরে ফিরে এলেন। ঐ মহাশূন্যযানের দৈর্ঘ্য 120 m এবং ভর 2200 kg ছিল।
- ক.সূচন কম্পাঙ্ক কী?১
- খ.E২
=mc2 সমীকরণটির অর্থ ব্যাখ্যা করো । - গ.উদ্দীপকে বর্ণিত মহাশূন্যচারী পৃথিবীকে ফিরে এলে তাঁর কাছে তার বয়স কত হবে?৩
- ঘ.উদ্দীপকের আলোকে গতিশীল অবস্থায় মহাশূন্যযানের দৈর্ঘ্য ও ভর স্থির অবস্থায় দৈর্ঘ্য ও ভরের পার্থক্য হবে কী? তোমার উত্তর গাণিতিক বিশ্লেষণে দাও ।৪
উদ্দীপকটি লক্ষ্য করো:
B পাতের কার্য অপেক্ষক 2.2 ev

- ক.অজড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে?১
- খ.গ্যালিলিও ও লরেঞ্জ রূপান্তর কখন অভিন্ন হবে ব্যাখ্যা করো।২
- গ.B পাতের সূচন তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপক অনুযায়ী 3V বিভব প্রয়োগে ফটো কারেন্ট পাওয়া যাবে কিনা— গাণিতিকভাবে যাচাই করো ।৪
রাইসা আলোক তড়িৎ ক্রিয়া পরীক্ষায় পটাশিয়াম ধাতুর উপর যথাক্রমে 4300 Å ও 5600 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত করল । পটাশিয়ামের কার্য অপেক্ষক 2.1eV. ।
- ক.কাল দীর্ঘায়ন কী?১
- খ.এক্স রশ্মি নলে টার্গেট হিসেবে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ব্যবহার করা হয় কেন? ধাতুর২
- গ.পটাশিয়ামের সূচন তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো ।৩
- ঘ.রাইসার পরীক্ষায় আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের ফলে পটাশিয়ামের নিবৃত্তি বিভবের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো ।৪
পটাশিয়ামের কার্য অপেক্ষক 2 eV। পটাশিয়ামের একটি পাতের উপর প্রথমে 3000 Å এর আলো আপতিত হলো। পরবর্তীতে 4500 Å এর আলো ফেলা হলো ।
h
- ক.কাল দীর্ঘায়ন কাকে বলে?১
- খ.চলমান বস্তুর দৈর্ঘ্য কখনও শূন্য হয় না কেন? ব্যাখ্যা করো।২
- গ.১ম ক্ষেত্রে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো ।৩
- ঘ."একই ধাতুর উপর আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য বাড়ালে নিবৃতি বিভব কমে যায়"— উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে যাচাই করো ।৪
আলোক তড়িৎ ক্রিয়া পরীক্ষায় সোডিয়াম ধাতব পাতের উপর 0.714×1015 Hz কম্পাঙ্কের আলো আপতিত করলে নিবৃত্তি বিভব 0.65V হয়। আবার 3.1×102 nm তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে নিবৃত্তি বিভব 1.69 V হয়।
- ক.তড়িৎ ফ্লাক্স কাকে বলে?১
- খ.পরিবাহীর রোধের উপর তাপমাত্রার নির্ভরশীলতা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো ।২
- গ.পরীক্ষণে প্রাপ্ত উপাত্ত হতে সূচন কম্পাঙ্ক নির্ণয় করো ।৩
- ঘ.উভয় ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ সমান নয়— গাণিতিক ব্যাখ্যা দাও ।৪
একটি ধাতুর উপর 3000A∘ এবং 4400 A∘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দুটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলাদাভাবে ফেলা হলো। ফলে দুটি ক্ষেত্রেই ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গত হলো । ধাতুটির সূচন তরঙ্গ দৈর্ঘ্য 5454A∘ ।
- ক.কৃষ্ণবস্তু কাকে বলে?১
- খ.বস্তুর বেগ বৃদ্ধি পেলে দৈর্ঘ্য সংকোচন বৃদ্ধি পায়—ব্যাখ্যা করো ।২
- গ.উদ্দীপকে ধাতুটির কার্যাপেক্ষক MeV এককে নির্ণয় করো ।৩
- ঘ.ধাতুর উপর আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পেলে নিবৃত্তি বিভিব কমে— উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪

চিত্রে ফটোতড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে ধাতব পাতের উপর আপতিত আলোর কম্পাঙ্ক বনাম ধাতব পাত থেকে নির্গত ইলেক্ট্রনের গতিশক্তি দেখানো হয়েছে ।
- ক.ডোপিং কী?১
- খ.নিউক্লিয়ার 'ফিশান ও ফিউশন বিক্রিয়ার মধ্যে কোনটি অধিক নিরাপদ?২
- গ.উদ্দীপকের B বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো ।৩
- ঘ.B ও C বিন্দুতে নিবৃত্তি বিভবের পার্থক্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
নাবিহা ফটোতড়িৎ ক্রিয়া পরীক্ষা করার জন্য 3 ev কার্যাপেক্ষকের একখন্ড ধাতু নিল । ধাতুটিতে 280 nm তরঙ্গদৈঘ্যের আলো ফেলা হলো। সে তার বান্ধবী নিলাকে বলল, ধাতুটি থেকে 7.11×105 m/s বেগের ইলেকট্রন নির্গত হয় ।
- ক.কার্যাপেক্ষক কাকে বলে?১
- খ.আলোর ঔজ্জ্বল্য বাড়লে ফটো কারেন্ট বাড়ে কেন? ব্যাখ্যা করো ।২
- গ.পরীক্ষণে ব্যবহৃত আলোর সূচন তরঙ্গদৈর্ঘ্য কত?৩
- ঘ.' নাবিহার উক্তির যথার্থতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
অনন্যা সিজিয়াম ধাতুর পাতে 4.5×10−7 m তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত করে ফটো তড়িৎ ক্রিয়ার পরীক্ষা পরিচালনা করছে। সে নিবৃত্তি বিভব পেলো 1.5 V। পরবর্তীতে 5.5×10−7 m তরঙ্গদৈর্ঘ্যের সবুজ আলো ব্যবহার করে।
দেয়া আছে, ইলেকট্রনের ভর 9.1×10−31 kg ]
- ক.জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে?১
- খ.কোনো বস্তুর ভর কখনো অসীম হতে পারে না কেন? ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপক অনুসারে ফটোইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো।৩
- ঘ.সবুজ আলো ব্যবহার করায় ফটোতড়িৎ প্রবাহ ঘটবে কিনা — গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।৪
কোনো এক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে 500 kg ভরের এবং 11.5 m দৈর্ঘ্যের একটি নভোযান 0.3c বেগে উৎক্ষেপণ করা হয়েছিল।
- ক.সূচন কম্পাংক কাকে বলে?১
- খ."ফিশনের পর উৎপাদের মোট ভর বিক্রিয়কের, মোট ভরের তারতম্য হয়, কেন?" ব্যাখ্যা করো।২
- গ.নভোযানের চলমান দৈর্ঘ্য নির্ণয় করো।৩
- ঘ.নভোযানটির বেগ দ্বিগুণ করলে গতিশীল ভর দ্বিগুণ হবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো।৪

দ্বাদশ শ্রেণির বিজ্ঞানের ছাত্রী মিনা পরীক্ষাগারে ফটোতড়িৎ ক্রিয়া প্রদর্শন করে তার প্রাপ্ত ফলাফল হতে উল্লিখিত গ্রাফটি অঙ্কন করলো। পরীক্ষাগারে 1.5 volt এর একটি ব্যাটারী আছে।
- ক.আপেক্ষিকতার প্রথম স্বীকার্য বিবৃত করো।১
- খ.নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া দ্রুত হারে বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যা করো।২
- গ.সূচন তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো।৩
- ঘ.মিনা কি কোনোভাবে উক্ত পরীক্ষায় প্রাপ্ত ফটোপ্রবাহ ঐ ব্যাটারীর সাহায্যে বন্ধ করতে পারবে? গাণিতিকভাবে ব্যাখ্যা দাও।৪
ফটোতড়িৎ ক্রিয়ায় A, B এবং C তিনটি ধাতব প্লেট ব্যবহার করা হলো যাদের কার্যাপেক্ষক যথাক্রমে WA
[h=6.6×10−34 Js]
- ক.কাল দীর্ঘায়ন কী?১
- খ.X-Ray পরীক্ষায় প্রাপ্ত X-Ray এর তীব্রতা পরীক্ষনের কোন বিষয়ের উপর নির্ভর করে? ব্যাখ্যাসহ লিখো।২
- গ.A প্লেটের ক্ষেত্রে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের তথ্য হতে তিনটি ধাতুর ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মানের তুলনামূলক বিশ্লেষণ করো।৪
একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 1.8×108 m/sec বেগে গতিশীল একটি মহাশূন্যযানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। পৃথিবীর হিসাবে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে ভূপৃষ্ঠে ফিরে এলেন। পৃথিবীতে মহাশূন্যযানটির দৈর্ঘ্য ছিল 80 m।
- ক.ফটোইলেকট্রিক ক্রিয়া কী?১
- খ.প্লাটিনামের সূচক কম্পাংক 15.24×1014 Hz বলতে কী বুঝো?২
- গ.পৃথিবী থেকে পরিমাপকৃত গতিশীল মহাশূন্যযানটির দৈর্ঘ্য কত?৩
- ঘ.উদ্দীপকে উল্লিখিত মহাশূন্যচারী ভূ-পৃষ্ঠে ফিরে এসে 45 তম জন্মদিন পালন করবে— এ কথার সঠিকতা যাচাই করো।৪
5.55×1014 Hz সূচন কম্পাংকের একখণ্ড ধাতুর উপর 2800 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো পতিত হলে ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয়।
- ক.দৈর্ঘ্য সংকোচন কাকে বলে?১
- খ.ভরের আপেক্ষিকতা বলতে কি বুঝো?২
- গ.নির্গত ফটোইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো।৩
- ঘ.ধাতুখণ্ডের উপর 3800 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হলে ইলেকট্রন নির্গত হবে কি না— গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 2.5×108 ms−1 বেগে একটি রকেটে চড়ে নতুন গ্রহ অনুসন্ধানে গেল। পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য ছিল 72 m।
- ক.দ্য ব্রগলীর তরঙ্গ কী?১
- খ.কৃষ্ণ গহ্বর হতে আলো নির্গত হতে পারে না কেন? ব্যাখ্যা করো।২
- গ.উক্ত গতিশীল রকেটের দৈর্ঘ্য কত হবে?৩
- ঘ.অনুসন্ধান শেষে নভোচারী পৃথিবীর হিসাবে 25 বছর পর ফিরে আসলে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী তার বয়স পৃথিবীর ক্যালেন্ডার মোতাবেক একই হবে কিনা— গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও।৪
কবির ও আবির 30 বছর বয়সে যথাক্রমে 0.88c এবং 0.99c বেগে গতিশীল দুটি মহাশূন্য যানে করে মহাকাশ ভ্রমণে গেলেন । পৃথিবীর হিসেবে 20 বছর পর তারা পৃথিবীতে ফিরে এলেন।
- ক.আইনস্টাইনের আপেক্ষিকতার দ্বিতীয় স্বীকার্যটি লিখো।১
- খ.কী শর্তে লরেন্টজ রূপান্তর গ্যালিলিয় রূপান্তরে কিংবা গ্যালিলিয় রূপান্তর লরেন্টজ রূপান্তরে পরিবর্তিত হয়— ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের আলোকে পৃথিবীতে ফিরে আসার পর তাদের বয়সের ব্যবধান কত হবে?৩
- ঘ.যাত্রাকালে পৃথিবীতে উভয়ের ভর 70 kg হলে গতিশীল অবস্থায় তাদের ভর সমান কি না— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।৪
0.6c গতিতে চলমান একটি রকেটে 0.5 kg ভরের এক মিটার লম্বা একটি তামার দণ্ড রাখা আছে। স্থির অবস্থায় তামার ঘনত্ব 8960 kgm−3, c আলোর দ্রুতি।
- ক.ফটোতড়িৎ ক্রিয়া কী?১
- খ.কোনো তেজস্ক্রিয় পদার্থের নিঃশেষ কাল অসীম— ব্যাখ্যা করো।২
- গ.তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি নির্ণয় করো।৩
- ঘ.প্রস্থ ও বেধ আপেক্ষিকতার বিবেচনায় না এনে রকেটে তামার ঘনত্বের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিক ব্যাখ্যাসহ দেখাও।৪
একটি যুদ্ধবিমানের চলমান দৈর্ঘ্য 180 m এবং চলমান ভর 18000 kg। এটি কোনো স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে 18×107 ms−1 বেগে গতিশীল।
- ক.তরঙ্গমুখ কাকে বলে?১
- খ.কোনো বস্তু আলোর বেগের থেকে বেশি বেগে চলা সম্ভব হলে ভরের কী পরিবর্তন ঘটতো— ব্যাখ্যা করো।২
- গ.যুদ্ধ বিমানের স্থির দৈর্ঘ্য নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকে উল্লিখিত যুদ্ধ বিমানের বেগ অর্ধেক করা হলে এর ভর স্থির ভরের দ্বিগুণ হবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
একজন মহাশূন্যচারী একটি কাল্পনিক গ্রহের ঘনত্ব পর্যবেক্ষণের জন্য মহাশূন্যযানে চড়ে গ্রহটির ব্যাস বরাবর 1.8×108 ms−1 বেগে যাচ্ছেন। গ্রহটির স্থির ভর 7.4×1028 kg এবং ব্যাস 14200 km।
- ক.ভরের আপেক্ষিকতা কী?১
- খ.গতিশীল বস্তুর দৈর্ঘ্য কি কখনো শূন্য হতে পারে? ব্যাখ্য করো।২
- গ.গতিশীল অবস্থায় মহাশূন্যচারীর নিকট গ্রহটির ভর কত হবে নির্ণয় করো।৩
- ঘ.মহাশূন্যচারীর নিকট গ্রহটির ঘনত্বের পরিবর্তন কীরূপ হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।৪
গবেষণা কেন্দ্রের তিনজন গবেষকের বয়স যথাক্রমে 30 বছর, 40 বছর এবং 42 বছর। দ্বিতীয় গবেষক 2.4×108 ms−1 বেগে এবং তৃতীয় গবেষক 1.8×108 ms−1 বেগে মহাশূন্যযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন এবং গবেষণা শেষে পৃথিবীর পঞ্জিকামতে 30 বছর পর পৃথিবীতে ফিরে এলেন। মহাশূন্যযানের দৈর্ঘ্য 100 m। (সংশোধিত)
- ক.আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের প্রথম স্বীকার্যটি লিখ।১
- খ.লরেঞ্জ রূপান্তর ও গ্যালিলিও রূপান্তর একই রকম হতে পারে কি? ব্যাখ্যা করো।২
- গ.প্রথম গবেষকের সাপেক্ষে দ্বিতীয় গবেষকের মহাশূন্যযানের গতিশীল অবস্থায় দৈর্ঘ্য নির্ণয় করো।৩
- ঘ.দ্বিতীয় ও তৃতীয় গবেষক পৃথিবীতে ফিরে আসার পর গবেষক তিনজনের মধ্যে কার বয়স বেশি হবে? গাণিতিক মতামত দাও।৪
30 বছর বয়সী একজন নভোচারী একটি রকেটে চড়ে নতুন গ্রহের অনুসন্ধানে গেল। রকেটটিকে এখন বেগে চালানো হলো যেন তার গতিশীল দৈর্ঘ্য নিশ্চল অবস্থার দৈর্ঘ্যের অর্ধেক হয়। অনুসন্ধান শেষে উক্ত নভোচারী রকেটে ক্যালেন্ডার অনুযায়ী 30 বছর পর ফিরে আসল।
- ক.কাল দীর্ঘায়ন কী?১
- খ."গ্যালিলিও রূপান্তর বিধি আইনস্টাইনের দ্বিতীয় স্বীকার্যকে সমর্থন করে না" -ব্যাখ্যা করো।২
- গ.রকেটটি কত বেগে চলছিল? নির্ণয় করো।৩
- ঘ.আপেক্ষিক তত্ত্ব অনুসারে পৃথিবীতে ফিরে আসার পর পৃথিবীর ক্যালেন্ডার অনুসারে উক্ত নভোচারী বয়স একই থাকবে কিনা? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মন্তব্য করো।৪
একটি ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য 400 m এবং প্রস্থ 200 m। একজন নভোচারী 0.86c বেগে 1000 kg ভরের একটি নভোযানে চড়ে মাঠটির দৈর্ঘ্য বরাবর অতিক্রম করল।
- ক.গ্যালিলিয় রূপান্তর কাকে বলে?১
- খ.জড় কাঠামো ও অজড় কাঠামো দুটির মধ্যে পার্থক্য নিরূপণ করো।২
- গ.নভোযানটির আপাত ভর নির্ণয় করো।৩
- ঘ."নভোচারী কর্তৃক নির্ণয়কৃত মাঠটির ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফলের সমান নয়।" গাণিতিক বিশ্লেষনের মাধ্যমে যাচাই করো।৪
বেলি একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য 50 cm, প্রস্থ 25 cm, উচ্চতা 25 cm এবং ভর 100 gm পরিমাপ করেন। অন্যদিকে বস্তুটির দৈর্ঘ্য বরাবর গতিশীল কাঠামো হতে শেলির নিকট বস্তুটিকে ঘনকাকৃতির মনে হয়।
- ক.তাড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে?১
- খ.স্থির ভরসম্পন্ন কোন বস্তুকণা আলোর বেগের সমান বেগে গতিশীল হতে পারে না- ব্যাখ্যা করো।২
- গ.গতিশীল কাঠামোর দ্রুতি নির্ণয় করো।৩
- ঘ.বেলি ও শেলির নিকট বস্তুটির ঘনত্ব একই হবে কী? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪
রহিম ও রায়হান দুই বন্ধুর জন্ম 1980 সালে। তারা যে স্কুলের ছাত্র ছিল সে স্কুল স্থপিত হয় 1950 সালে। 30 বছর বয়সে রায়হান 90 মিটার লম্বা মহাকাশযানে চড়ে 0.8 c বেগে মহাকাশে যাত্রা শুরু করলো এবং রায়হানের হিসাব মতে 23 বছর পরে ফিরে এলো তার স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
- ক.ব্যতিচার কাকে বলে?১
- খ.অজড় প্রসঙ্গ কাঠামোকে কখনো কি জড় প্রসঙ্গ কাঠামোয় রূপান্তর করা যায়? ব্যাখ্যা করো।২
- গ.রহিমের নিকট মহাকাশ যানের দৈর্ঘ্য কত মনে হবে?৩
- ঘ.রায়হান তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে কী? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪
একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 2.4×108 ms−1 বেগে গতিশীল একটি মহাশূন্যযানে চড়ে মহাকাশ ভ্রমণে গিয়ে ফিরে এলেন। পৃথিবীর মানুষ তাকে দেখতে পেলেন 75 বছর বয়সের একজন বৃদ্ধ হিসেবে।
- ক.জড় প্রসঙ্গ কাঠামো বলতে কী বুঝ?১
- খ.গ্যালিলিওর রূপান্তর ব্যাখ্যা করো।২
- গ.মহাশূন্যচারীর বয়স নির্ণয় করো।৩
- ঘ.মহাশূন্যচারী তার 50তম জন্মদিন পৃথিবীতে করতে চাইলে তাকে কতবেগে গতিশীল হতে হবে?৪
পৃথিবীর পৃষ্ঠ হতে 2.50 আলোকবর্ষ দূরে একটি গ্রহের উপর। গবেষণা করার জন্য একদল গবেষক 60 বছর বয়সী একটি প্রাণীকে 0.6 c বেগে চলমান নভোযানের মাধ্যমে ঐ গ্রহে পাঠায়। ঐ প্রাণীর 20 kg। 1 আলোকবর্ষ =9.4×1015 m প্রাণীটির গড় আয়ুষ্কাল 100 বছর।
- ক.জড় কাঠামো কী?১
- খ.কোনো বস্তু কেন আলোর বেগে চলতে পারে না— ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের আলোকে চলন্ত অবস্থায় প্রাণীটির ভর কত হবে? বের করো।৩
- ঘ.উদ্দীপকের তথ্য অনুযায়ী চলমান প্রাণীটি জীবিত ঐ গ্রহে পৌঁছাতে সক্ষম হবে কি-না? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।৪
রাতুল ও প্রীতম 18 বছর বয়সী দুই জমজ ভাই। রাতুল 200 m দৈর্ঘ্যের এবং আলোর দ্রুতির 90% দ্রুতিতে গতিশীল একটি মহাশূন্যযানে চড়ে মহাকাশ ভ্রমণে যায়। যাওয়ার সময় রাতুল তার ভাই প্রীতমকে বলে "যখন তোমার বয়স 40 বছর হবে তখন আমি 25 বছরের কম বয়সী হিসেবে পৃথিবীতে ফিরে আসব।"
- ক.জড় প্রসঙ্গ কাঠামো কী?১
- খ.কোন বস্তু আলোর বেগের চেয়ে বেশি বেগে চলতে পারে না— ব্যাখ্যা করো।২
- গ.পৃথিবীর সাপেক্ষে মহাশূন্যযানটির দৈর্ঘ্য নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের রাতুলের বক্তব্যের সত্যতা যাচাই করো।৪
ইলেক্ট্রনের সাথে সংঘর্ষের ফলে 4400Å তরঙ্গদৈর্ঘ্যের আপতিত ফোটন 60∘ কোণে বিক্ষিপ্ত হয়ে একটি ধাতব পৃষ্ঠকে আঘাত করে। ধাতব পৃষ্ঠের কার্যাপেক্ষক 2.5eV।
(h
- ক.ফটোইলেক্ট্রন কাকে বলে?১
- খ.বেগুনী আলোর শক্তি লাল আলোর চেয়ে বেশি কেন? ব্যাখ্যা কর ।২
- গ.আপতিত ফোটনের শক্তি কত?৩
- ঘ.ফটোইলেক্ট্রন ও বিক্ষিপ্ত ইলেক্ট্রনের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে- যাচাই কর।৪
ফাহিম পদার্থবিজ্ঞানের একজন ছাত্র। তিনি পর্যায়ক্রমে 4×10−7 m ও 7.8×10−7 m তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি ব্যবহার করে ফটোইলেকট্রন নির্গম সম্পন্ন করলেন। তার পরীক্ষায় ব্যবহৃত ধাতুর কর্ম অপেক্ষক 2.3 eV। [দেওয়া ...
1
]
- ক.তাপের যান্ত্রিক সমতা কাকে বলে?১
- খ.বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় DC 220 V অপেক্ষা AC − 220 V ... বিপজ্জনক— কারণ ব্যাখ্যা কর।২
- গ.ব্যবহৃত ধাতুর ক্ষেত্রে সূচন কম্পাঙ্ক নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকে বর্ণিত উভয় ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কি-না? গাণি... বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও।৪

চিত্রে A ও B দুটি ধাতব পাত । পাত দুটির কার্য অপেক্ষক WA এবং WB যথাক্রমে 2.1 eV এবং 2.0 eV। আলোক উৎস থেকে যথাক্রমে 6800 Å এবং 5500 Å তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি আপতিত হয়।
- ক.দৈর্ঘ্য সংকোচন কাকে বলে?১
- খ.আপেক্ষিকতার তত্ত্বমতে কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হতে পারে না— ব্যাখ্যা কর।২
- গ.B ধাতব পাতের সূচন কম্পাঙ্ক কত?৩
- ঘ.উদ্দীপকে A ও B উভয় পাতে ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কি না— গাণিতিকভাবে মতামত দাও।৪
1m লম্বা একটি ধাতব বস্তুর ঘনত্ব পৃথিবীর পৃষ্ঠে 1.8×104 kg m−3। বস্তুটিকে একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে দৈর্ঘ্য বরাবর 0.9c বেগে গতিশীল করা হলো।
- ক.কাল দীর্ঘায়ন কাকে বলে?১
- খ.তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হলে বিভবও কি শূন্য হয়?২
- গ.গতিশীল অবস্থায় বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় কর।৩
- ঘ.গতিশীল বস্তুটির ঘনত্ব কি পরিমাণ বাড়বে বা কমবে গাণিতিকভাবে যাচাই কর।৪
তোমার বন্ধু একটি অতিদ্রুত গতিসম্পন্ন কাল্পনিক গাড়িতে 0.76c গতিতে তোমার পাশ দিয়ে চলে গেল। গাড়িটি 5.80m লম্বা বলে তোমার কাছে মনে হলো।
- ক.পালসার নক্ষত্র কী?১
- খ.কোন শর্তে মহাবিশ্বে মহাসংকোচন শুরু হবে? ব্যাখ্যা কর।২
- গ.স্থির অবস্থায় গাড়িটির দৈর্ঘ্য কত হবে?৩
- ঘ.তোমার ঘড়িতে 20 sec সময় অতিবাহিত হলে তোমার বন্ধুর ঘড়িতে অতিবাহিত সময় বেশি না কম হবে? গাণিতিকভাবে যাচাই কর।৪
কোনো পরমাণুর দুটি ইলেকট্রনের বেগ যথাক্রমে 0.90 C এবং 0.99c। এখানে c হলো আলোর বেগ এবং ইলেকট্রনের স্থির ভর 9.1×10−31 kg।
- ক.ফোটন কাকে বলে?১
- খ.একই আকারের কাছের বস্তু অপেক্ষা দূরের বস্তুকে ছোট দেখি কেন ব্যাখ্যা কর।২
- গ.দ্বিতীয় ইলেকট্রনটির গতিশীল ভর নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের কোনো ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি বেশি হবে? গাণিতিকভাবে যাচাইপূর্বক মন্তব্য কর।৪
একখণ্ড ধাতুর উপর 2800 Å তরঙ্গদৈর্ঘ্যের এবং 5.55×1014 Hz সূচন কম্পাঙ্কের আলো পতিত হলে ধাতু থেকে ফটোইলেকট্রন নির্গত হয় ।
- ক.অপবর্তনের সংজ্ঞা দাও ।১
- খ.Reverse Bias-এ বিভব প্রাচীরের উচ্চতা বৃদ্ধি পায়— ব্যাখ্যা কর ।২
- গ.নির্গত ফটোইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় কর।৩
- ঘ.ধাতু খণ্ডের উপর 3800 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হলে ইলেকট্রন নির্গত হবে কি না? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
ধর, 370 আলোক বর্ষ দূরে অবস্থিত প্রাণীর বসবাস উপযোগী একটি গ্রহের সন্ধান পেয়ে নাসার বিজ্ঞানীরা 50 বছর বয়সী একটি কাছিমকে 0.7 c বেগে চলমান নভোযানে করে ঐ গ্রহের উদ্দেশ্যে পাঠায়। কাছিমের ভর 30 kg এবং গড় আয়ু 450 বছর। 1 আলোক বর্ষ =9.46×1015 m।
- ক.ফোটন কী?১
- খ.মহাশূন্যে নভোচারীরা আকাশ কী রকম দেখবে? ব্যাখ্যা কর।২
- গ.চলন্ত অবস্থায় কাছিমের শক্তি নির্ণয় কর।৩
- ঘ.কাছিমটি জীবিত অবস্থায় ঐ গ্রহে পৌঁছতে সক্ষম হবে কি-না যাচাই কর।৪
করিম ও তার বন্ধু রহিমের সাথে আপেক্ষিক তত্ত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করল। করিম বলল একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 2.5×108 m s−1 বেগে একটি রকেটে চড়ে নতুন গ্রহের অনুসন্ধানে গেল। পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য ছিল 80 m।
- ক.সুপারনোভা কী?১
- খ.আপেক্ষিক তত্ত্ব অনুসারে সমবেগে গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে কেন —ব্যাখ্যা কর।২
- গ.পৃথিবী থেকে পরিমাপকৃত গতিশীল্ রকেটের দৈর্ঘ্য কত হবে?৩
- ঘ.অনুসন্ধান শেষে উক্ত নভোচারী পৃথিবীর হিসাবে 50 বছর পর ফিরে আসলে আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার বয়স পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী একই হবে কি-না-ব্যাখ্যা কর।৪
50 বছর বয়সে একজন মহাশূন্যচারী মহাশূন্যযানে চড়ে মহাকাশ অভিযানে গেলেন এবং 30 বছর পর পৃথিবীতে ফিরে এলেন। মহাশূন্যযানের ভর =720 kg, মহাশূন্যযানের বেগ =3.72×105 ms−1, আলোর গতি =3×108 ms−1।
- ক.নিউক্লিয়ন কী?১
- খ.কোনো বস্তু আলোর সমান বেগে চলতে পারে না—ব্যাখ্যা কর।২
- গ.পৃথিবীতে মহাশূন্যচারীর বয়স নির্ণয় কর।৩
- ঘ.মহাশূন্যযানের মূল ভরের পরিবর্তন কীরূপ হবে? গাণিতিক ব্যাখ্যা দাও।৪
একটি তড়িৎ ক্ষরণ নলে X-ray উৎপাদন এর জন্য 12.4 kVA এবং আরেকবার 24.8 KV বিভব পার্থক্য সরবরাহ করা হলো। এই যন্ত্রে ইলেকট্রনের গতিশক্তির 0.3% X-ray উৎপাদন করে।
- ক.সূচন কম্পাঙ্ক কী?১
- খ.টাইপ অর্ধপরিবাহীর আধান বাহক হোল—ব্যাখ্যা কর।২
- গ.১ম ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকে উৎপাদিত দুই ধরনের X-ray এর ক্ষেত্রে কোনটির ভেদনযোগ্যতা বেশি হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।৪
দুটি ইলেক্ট্রন যথাক্রমে 0.866 c এবং 0.99 c বেগে গতিশীল। ইলেক্ট্রনের নিশ্চল ভর 9.1×10−31 kg।
- ক.কার্যাপেক্ষক কাকে বলে?১
- খ.একই বেগে গতিসম্পন্ন প্রোটন ও ইলেক্ট্রনের মধ্যে ইলেক্ট্রনের ডি' ব্রগলী তরঙ্গদৈর্ঘ্য বেশি কেন?২
- গ.প্রথম ইলেক্ট্রনের গতিশীল ভর নির্ণয় কর।৩
- ঘ.প্রথম ইলেক্ট্রনের আপেক্ষিকতার গতিশক্তি দ্বিতীয় ইলেক্ট্রনের চেয়ে কম—গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ কর।৪
নিম্নে একটি ব্যবস্থা দেখানো হলো যেখানে কুলিজ নল থেকে উৎপন্ন X রশ্মি ধাতুর পাশ দিয়ে যাওয়ার সময় 60∘ কোণে বিক্ষিপ্ত হচ্ছে। এখানে, m0

- ক.পারমাণবিক ভর একক বলতে কী বুঝ?১
- খ.L0 দৈর্ঘ্যের কোনো বস্তুকে আলোর বেগে মহাশূন্যে পাঠালে এর দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে?২
- গ.কুলিজ নল থেকে নির্গত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর ।৩
- ঘ.বিক্ষিপ্ত ফোটন ও প্রক্ষিপ্ত ইলেক্ট্রনের ভরবেগের তুলনা কর।৪
কোনো ধাতুর উপর 2500 Å তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি ফেলা হলো। ধাতুর কার্য অপেক্ষক 2.3 eV।
- ক.লেঞ্জ এর সূত্রটি লিখ।১
- খ.সূচন তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলো ধাতব পৃষ্ঠে আপতিত হলে ইলেকট্রন নির্গত হয় না কেন?২
- গ.নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত?৩
- ঘ.উদ্দীপকের তথ্য হতে আপতিত ফোটনের কম্পাঙ্ক বনাম গতিশক্তির লেখচিত্র অঙ্কনপূর্বক লেখটি কম্পাঙ্ক অক্ষকে ছেদ করার কারণ ব্যাখ্যা কর।৪
করিম তার বন্ধু রহিমের সাথে আপেক্ষিক তত্ত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করল। করিম বলল একজন মহাশূন্যচারী 40 বছর বয়সে 2.62×108 ms−1 বেগে একটি রকেটে চড়ে একটি নতুন গ্রহের অনুসন্ধানে গেল। পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য ছিল 75m।
- ক.কাল দীর্ঘায়ন কী?১
- খ.ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যায় প্লাঙ্কের তত্ত্বের প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।২
- গ.পৃথিবী থেকে পরিমাপকৃত গতিশীল রকেটের দৈর্ঘ্য কত?৩
- ঘ.অনুসন্ধান শেষে উক্ত নভোচারী পৃথিবীর হিসাবে 45 বছর পর ফিরে আসলে আপেক্ষিক তত্ত্ব অনুসারে পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী তাদের বয়স একই হবে কিনা – ব্যাখ্যা কর।৪
শূন্য মাধ্যমে একই রকম দুটি ধাতব পাত X ও Y পরস্পর থেকে 4 cm দূরে অবস্থিত। Y পাত থেকে ইলেকট্রন নির্গত হয়ে সরাসরি X পাতের দিকে গতিশীল হয়। Y পাতের কার্যাপেক্ষক 1.85 eV। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা 4000 Å থেকে 8000 Å।

- ক.আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে?১
- খ.কোনো তেজস্ক্রিয় পদার্থের নিঃশেষ কাল অসীম — ব্যাখ্যা কর।২
- গ.সূচন তরঙ্গদৈর্ঘ্য বের কর।৩
- ঘ.দৃশ্যমান আলোর সাহায্যে Y পাত থেকে নির্গত ইলেকট্রন x পাতে পৌঁছতে পারবে কি-না বিশ্লেষণ কর।৪
কোনো ধাতব পাত হতে ইলেকট্রন নিঃসরণের জন্য এর উপর 2500 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলো। ধাতুটির কার্যাপেক্ষক 2.3 V প্ল্যাঙ্কের ধ্রুবক h
- ক.ডোপিং কাকে বলে?১
- খ.পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না কেন? ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকে নিঃসৃত ফটোইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ কত হবে? বের কর।৩
- ঘ.উদ্দীপকে বর্ণিত ধাতুর উপর 5897 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো পতিত হলে ইলেকট্রন মুক্ত হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও।৪
নিলয় সিজিয়াম ধাতুর পাতে 4×10−7 m তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত করে ফটো তড়িৎ ক্রিয়ার পরীক্ষণ পরিচালনা করছে। সে নিবৃত্তি বিভবের মান পেল 2 V। পরবর্তীতে সে 6.8×10−7 তরঙ্গদৈর্ঘ্যের m লাল আলো ব্যবহার করে। [ইলেকট্রনের ভর 9.1×10−31 kg]
- ক.প্রবাহ বিবর্ধক গুণক কাকে বলে?১
- খ.তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পায় কেন?২
- গ.উদ্দীপক অনুসারে ফটোইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় কর।৩
- ঘ.লাল আলো ব্যবহার করায় ফটোতড়িৎ প্রবাহ ঘটবে কি-না ব্যাখ্যা কর।৪
পদার্থবিজ্ঞান পরীক্ষাগারে হাসান সাহেব 1 m দৈর্ঘ্যের ধাতব বস্তুর ঘনত্ব নির্ণয় করলেন 19.3×103 kg m−3। অন্যদিকে পাবনী বস্তুটির দৈর্ঘ্য বরাবর 0.9 c বেগে গতিশীল কাঠামো হতে বস্তুটির ঘনত্ব নির্ণয় করলেন ।
- ক.বন্ধন শক্তি কাকে বলে?১
- খ.সূর্য কৃষ্ণগহ্বরে পরিণত হলে পৃথিবী কি সূর্যের চারিদিকে ঘুরবে? ব্যাখ্যা কর।২
- গ.গতিশীল কাঠামোতে ধাতব বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় কর।৩
- ঘ.হাসান সাহেব ও পাবনী ধাতব বস্তুটির ঘনত্ব একই পাবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
ফটো-তড়িৎ প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য মিথিলা পটাসিয়াম ধাতুর উপর উপযুক্ত কম্পাঙ্কের একটি আলো আপতিত করল। পটাসিয়াম পৃষ্ঠ হতে যে ইলেকট্রন নির্গত হলো তার গতিশক্তি 1.4 eV। পটাসিয়ামের কার্যাপেক্ষক হলো 2.0 eV নাবিলা 10 KV বিভব পার্থক্য একটি ইলেকট্রনকে গতিশীল করল।
- ক.কৃষ্ণ গহ্বর কী?১
- খ.ঘূর্ণনশীল কাঠামো জড় প্রসঙ্গ কাঠামো নয়- ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের পটাসিয়ামের উপর আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য কত ছিল?৩
- ঘ.উদ্দীপকের উভয় ইলেকট্রনের গতিবেগ একই ছিল কি? গাণিতিক বিশ্লেষণসহ তোমার মতামত দাও।৪
ভূপৃষ্ঠে একটি রকেট এর দৈর্ঘ্য 10 m এবং ভর 5000 kg. এটি ভূপৃষ্ঠের কোনো স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে 3×107 ms−1 বেগে চলতে শুরু করল।
- ক.এক্স-রে কী?১
- খ.নিউক্লিয়ার ফিশান বিক্রিয়ায় উৎপন্ন শক্তির কারণ কী?২
- গ.উদ্দীপকের আলোকে রকেট এর চলমান দৈর্ঘ্য নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকে রকেটটির বেগ দ্বিগুণ করা হলে এর ভরের কিরূপ পরিবর্তন হবে—গাণিতিক বিশ্লেষণসহ ব্যাখ্যা কর।৪
ফটোতড়িৎ ক্রিয়া পরীক্ষণে দেখা গেল পটাসিয়াম ধাতুর উপর 4400 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হলে শুধুমাত্র ইলেকট্রন নির্গত হয় কিন্তু গতিশক্তি প্রাপ্ত হয় না। যদি 1500 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হয় তবে ইলেকট্রন নিঃসরিত হয় এবং গতিশক্তি প্রাপ্ত হয়।
- ক.কৃষ্ণগহ্বর কাকে বলে?১
- খ.p-টাইপ অর্ধ-পরিবাহী তড়িৎ নিরপেক্ষ কি-না— ব্যাখ্যা কর।২
- গ.পটাসিয়ামের কার্যাপেক্ষক নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের নিঃসরিত ইলেকট্রনের গতিশক্তি প্রাপ্ত হওয়া না হওয়ার কারণ কী? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪
0.2500 nm তরঙ্গদৈর্ঘ্যের এক্স-রশ্মি কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হেনে 60∘ কোণে বিক্ষিপ্ত হলো। যেখানে ইলেকট্রনের নিশ্চল ভর 9.1×10−31 kg এবং প্লাঙ্কের ধ্রুবক 6.63×10−34 Js।
- ক.অর্ধায়ু কাকে বলে?১
- খ.নিউক্লিয় ফিউশন ব্যাখ্যা কর।২
- গ.বিক্ষিপ্ত এক্স-রশ্মিটির তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর।৩
- ঘ.বিক্ষিপ্ত এক্স-রশ্মিটির শক্তি, আপতিত রশ্মিটির চেয়ে অতি সামান্য কম। গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে এর সত্যতা যাচাই কর।৪
বিজ্ঞান উৎসুক মেধাবী ছাত্রী হুমায়রা তার বাবার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের গবেষণাগারে গিয়ে একটি পরীক্ষণ দেখতে পায়। উক্ত পরীক্ষায় 0.4 Å তরঙ্গদৈর্ঘ্যের একটি ফোটন কণা একটি স্থির ইলেকট্রনকে আঘাত করে 55∘ কোণে বিক্ষিপ্ত হয়ে যায়। [গবেষণাগারের তালিকা থেকে জানা যায় যে, ইলেকট্রনের ভর =9.1×10−31 kg, আলোর বেগ =3×108 m/s এবং প্লাঙ্কের ধ্রুবক =6.63×10−34 J-s]
- ক.আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে?১
- খ.বিভব পার্থক্যের S.I একক kg m2A−2s−3 ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের আপতিত ফোটনের শক্তি কত?৩
- ঘ.উদ্দীপকের আলোকে বিক্ষেপণের পূর্বে ও পরে ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের তুলনামূলক বিশ্লেষণ দাও।৪
আলোর ব্যতিচার পরীক্ষণে শিক্ষার্থীরা প্রথম দুটি সুসংগত উৎস ব্যবহার করলো যেগুলো থেকে সমদশাবিশিষ্ট 5500 Å তরঙ্গদৈর্ঘ্যের আলোক তরঙ্গ নির্গত হয়। তারা পর্দায় মিলিত তরঙ্গদ্বয়ের পথপার্থক্য 11000 Å লক্ষ করলো।
- ক.ফার্মাট-এর নীতি লিখ।১
- খ.বিপদ সংকেতে সবসময় লাল আলো ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা কর।২
- গ.উৎস থেকে নির্গত প্রতিটি ফোটনের শক্তি হিসাব কর।৩
- ঘ.শিক্ষার্থীরা উক্ত পরীক্ষণে কোন ধরনের ব্যতিচার লক্ষ্য করলো গাণিতিক বিশ্লেষণসহ যুক্তি দাও।৪
আকমলের ভর 55 kg এবং বয়স 40 বছর। সে 2.4×108 ms−1 বেগে গতিশীল মহাশূন্যযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেল। তার যমজ ভাই তাজমলের বয়স যখন 80 বছর হলো তখন সে পৃথিবীতে ফিরে এলো।
- ক.জেনার ভোল্টেজ কাকে বলে?১
- খ.অবতল লেন্সে গঠিত প্রতিবিম্ব পর্দায় উৎপন্ন হয় কি-না? ব্যাখ্যা কর।২
- গ.মহাশূন্যযানে আকমলের ভর নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকে দু'ভাইয়ের বর্তমান বয়স সমান থাকবে কি-না গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪
একটি ধাতুর উপর 2500 Å এবং 3500 Å তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট দুটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ আলাদাভাবে ফেলা হলো। ফলে দুটি ক্ষেত্রেই ধাতবপৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গত হলো। ধাতুটির সূচন কম্পাঙ্ক 5.5×1014 Hz।
- ক.আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে?১
- খ.কোনো গতিশীল কণার বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কিরূপ?২
- গ.ধাতুটির কার্য অপেক্ষক নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকে আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্যের জন্য উভয়ক্ষেত্রে নিবৃত্তি বিভবের তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ কর।৪
20 kg ভরের ও 10 m দৈর্ঘ্যের কোনো একটি বস্তু স্থিরাবস্থা থেকে 0.5c বেগে চলা আরম্ভ করলো।
- ক.কাল দীর্ঘায়ন কী?১
- খ.ভর শক্তিতে রূপান্তরিত হয়, ব্যাখ্যা কর।২
- গ.বস্তুটির গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কত?৩
- ঘ.নিউটনীয় বলবিদ্যা হতে প্রাপ্ত গতিশক্তি ও আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি এক নয়— উদ্দীপকে প্রদত্ত তথ্যের আলোকে বিশ্লেষণ কর।৪
4000 Å তরঙ্গ দৈর্ঘ্যের আলো Na পৃষ্ঠে আপতিত হলে ফটোইলেকট্রন নির্গত হয়। ফটোইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি পাওয়া যায় 0.4eV
- ক.ভর-ত্রুটি কী?১
- খ.দুটি বিন্দুর বিভব পার্থক্য 10 V বলতে কী বুঝায়?২
- গ.উদ্দীপকের নির্গত ইলেকট্রন থামাতে হলে Na পাতে কত মানের নিবৃত্তি বিভব প্রয়োগ করতে হবে?৩
- ঘ.যুক্তি দিয়ে বুঝিয়ে দাও যে, একটি নির্দিষ্ট মানের চেয়ে কম মানের কম্পাঙ্কের আলো Na পাতে পড়লে তা থেকে ইলেকট্রন নির্গত হবে না।৪