পদার্থবিজ্ঞান ২য় পত্র · অধ্যায় ৯ · বোর্ড সৃজনশীল

পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান — বোর্ডের সৃজনশীল প্রশ্ন ও সমাধান

৬৪টি সৃজনশীল
১
ঢাকা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রন শক্তি শোষণ করে তৃতীয় কক্ষপথে গমন করল। দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ 2.12 Å। ইলেকট্রনের ভর = 9.11×10−31 kg। ইলেকট্রনের আধান = −1.6×10−19 C। শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা = 8.854×10−12 C2N−1m−2। প্লাঙ্কের ধ্রুবক = 6.63×10−34 J s। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা = 4×10−7 m হতে 8×10−7 m।

  1. ক.
    নিউক্লিয় ফিউশন বিক্রিয়া কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো তেজস্ক্রিয় পদার্থের নিঃশেষ কাল অসীম— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের পরমাণুটির দ্বিতীয় শক্তিস্তরের ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের শোষিত বিকিরণটি দৃশ্যমান বিকিরণ ছিল কি-না— গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা করো।
    ৪
২
ময়মনসিংহ বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

M ও N দুটি তেজস্ক্রিয় মৌল। এদের অর্ধায়ু যথাক্রমে 12 দিন এবং 18 দিন।

  1. ক.
    ভরত্রুটি কী?
    ১
  2. খ.
    কোনো তেজস্ক্রিয় পদার্থের নিঃশেষকাল অসীম— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    N মৌলের গড় আয়ু বের করো।
    ৩
  4. ঘ.
    উভয়ের 70% ক্ষয় হতে N মৌলের তুলনায় M মৌলের বেশি সময় লাগবে— গাণিতিকভাবে যাচাই করো।
    ৪
৩
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

রাজা দুটি তেজস্ক্রিয় মৌল A এবং B নিয়ে কাজ করছিল। মৌলদ্বয়ের অর্ধায়ুর যোগফল 15 বছর। A এর অর্ধায়ু B এর দ্বিগুণ।

  1. ক.
    গড় জীবন কাকে বলে?
    ১
  2. খ.
    ভরত্রুটি বলতে কী বোঝো? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    'A' মৌলের ক্ষয় ধ্রুবক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    একই সময়ে উভয় মৌলের 40% ক্ষয় সম্ভব হবে কি-না গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
৪
দিনাজপুর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

A ও B দুটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু যথাক্রমে 4 দিন ও 6 দিন এবং এদের প্রারম্ভিক ভর একই।

  1. ক.
    আইসোটোপ কাকে বলে?
    ১
  2. খ.
    পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথগুলো ছিন্নায়িত ও অনুমোদিত— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    A মৌলের গড় আয়ু নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    কত দিন পর উদ্দীপকের B-মৌলের অক্ষত পরমাণুর ভর A-মৌলের অক্ষত পরমাণুর ভরের দ্বিগুণ হবে— গাণিতিক বিশ্লেষণের সাহায্যে উত্তর দাও।
    ৪
৫
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

নিচের সারণিতে একটি হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন স্তরের শক্তি দেখানো হলো:

শক্তিস্তর (n)12345
শক্তিস্তরের শক্তি (eV)−13.6−3.4−1.51−0.85−0.54

ইলেকট্রনের ভর ও আধান যথাক্রমে 9.11×10−31 kg ও −1.6×10−19 C। শূন্যস্থানে ভেদনযোগ্যতা 8.854×10−12 C2N−1m−2, h = 6.63×10−34 J s। দৃশ্যমান আলোর তরঙ্গসীমা 4×10−7 m থেকে 8×10−7 m। ইলেকট্রনটি পঞ্চম শক্তিস্তর হতে শক্তি বর্জন করে তৃতীয় শক্তিস্তরে ফিরে আসে।

  1. ক.
    আলোর দ্বৈত প্রসারণ কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো গতিশীল বস্তুর দৈর্ঘ্য কি কখনো শূন্য হতে পারে— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    তৃতীয় শক্তিস্তরের ইলেকট্রনের বেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে উল্লিখিত ইলেকট্রনের শক্তিস্তর পরিবর্তনের ফলে যে তড়িচ্চুম্বকীয় বিকিরণ নিঃসারিত হবে তা দৃশ্যমান হবে কিনা— গাণিতিকভাবে সত্যতা যাচাই করো।
    ৪
৬
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

তিনটি তেজস্ক্রিয় মৌলের গবেষণালব্ধ ফলাফল নিম্নরূপ। এখানে A মৌলের ক্ষয় ধ্রুবক 5.1×10−3 y−1। B ও C মৌলের ক্ষয় ধ্রুবক যথাক্রমে 0.1155 y−1 এবং 0.44889 y−1।

তেজস্ক্রিয় মৌলপ্রারম্ভিক ভর (gm)ক্ষয়ের সময় (বছর)অবশিষ্ট ভর (gm)
A501.5XA
B50YB12....
CZC1.525....
  1. ক.
    ক্ষয় ধ্রুবক কী?
    ১
  2. খ.
    নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ প্রোটন খুব কাছাকাছি থাকলেও নিউক্লিয়াসের অপরিবর্তিত থাকার কারণ ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপক হতে A মৌলে XA এর মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপক অনুযায়ী YB এবং ZC এর মান নির্ণয় করে এদের গড় আয়ুর তুলনা করে মন্তব্য করো।
    ৪
৭
সিলেট বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

টেকনিশিয়াম (99Tc) 6 ঘণ্টা অর্ধায়ুবিশিষ্ট আইসোটোপটির 20 gm কোনো রোগীর শরীরে নিউক্লিয়ার মেডিসিন হিসেবে প্রবেশ করানো হলো। 24 ঘণ্টায় সর্বোচ্চ 1.14×1023 টি পরমাণু ভাঙলে রোগী নিরাপদ থাকে।

  1. ক.
    সূচন কম্পাঙ্ক কী?
    ১
  2. খ.
    ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য দুটি তরঙ্গের দশা পার্থক্য কেমন হবে ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    টেকনিশিয়াম (99Tc) আইসোটোপটির গড় আয়ু নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের আলোকে রোগী নিরাপদ থাকবে কি-না গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
    ৪
৮
যশোর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

দুটি তেজস্ক্রিয় মৌল A ও B কোনো এক সময় তাদের অক্ষত পরমাণুর সংখ্যা N0। পরবর্তীতে এই N0 এর 15% ক্ষয় হতে তাদের সময় লাগে যথাক্রমে 5 y এবং 15 y।

  1. ক.
    শৃঙ্খল বিক্রিয়া কাকে বলে?
    ১
  2. খ.
    নিউক্লিয়াসের ভরত্রুটির কারণ কী ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    A মৌলের গড় আয়ু নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    A এর তুলনায় B এর অক্ষত পরমাণুর সংখ্যা 3 গুণ হতে যত সময় লাগবে 6 গুণ হতে তার দ্বিগুণ সময় লাগবে কিনা গাণিতিকভাবে যাচাই করো।
    ৪
৯
বরিশাল বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

'A' ও 'B' তেজস্ক্রিয় মৌল দুটির অর্ধায়ু যথাক্রমে 10 day ও 12 day।

  1. ক.
    ভরত্রুটির সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    কোনো ধাতুর সূচন কম্পাঙ্ক 6.1×1014 Hz বলতে কী বোঝায়?
    ২
  3. গ.
    'A' মৌলের গড় আয়ু নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    20 দিন পর উভয় মৌলের 30% অক্ষত অবস্থায় পাওয়া যাবে কিনা— গাণিতিক বিশ্লেষণসহ যাচাই করো।
    ৪
১০
ঢাকা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 3.82 দিন। একজন গবেষক পরীক্ষাগারে পর্যবেক্ষণে মতামত দিল যে, 18.75 দিন পর মৌলটির 96.67% ক্ষয় হবে।

  1. ক.
    গড় আয়ু কী?
    ১
  2. খ.
    ফটোতড়িৎ ক্রিয়া সম্পন্নের জন্য ন্যূনতম কম্পাঙ্কের আলো প্রয়োজন— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    মৌলটির ক্ষয় ধ্রুবক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপক অনুসারে পর্যবেক্ষণটি সঠিক ছিল কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
১১
রাজশাহী বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

এক খণ্ড রেডিয়ামে 6.023×1023 টি অক্ষত পরমাণু ছিল। এক বছর পর দেখা গেল 6.0×1023 পরমাণু ভেঙে গেছে।

  1. ক.
    LED কাকে বলে?
    ১
  2. খ.
    রেফ্রিজারেটর তাপ ইঞ্জিনের বিপরীত নীতিকে সমর্থন করে— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    রেডিয়ামের গড় আয়ু বের করো।
    ৩
  4. ঘ.
    পরবর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণু সংখ্যা এবং পূর্ববর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণু সংখ্যা সমান হবে কি-না গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪
১২
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ — উদ্দীপকের চিত্র

উপরের লেখচিত্রে সময়ের সাথে অক্ষত তেজস্ক্রিয় পরমাণুর পরিবর্তন দেখানো হয়েছে। তেজস্ক্রিয় পদার্থটির অবক্ষয় ধ্রুবক 4.02×10−4 Y−1।

  1. ক.
    ভরত্রুটি কী?
    ১
  2. খ.
    কোনো নিউক্লিয়াসের গড় বন্ধন শক্তি ভরসংখ্যার উপর নির্ভর করে কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটি A বিন্দুতে পৌঁছতে কত সময় লাগবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটির গড় আয়ুর পর তার অক্ষত পরমাণুর সংখ্যা C বিন্দুতে হবে কি-না? গাণিতিক বিশ্লেষণে যাচাই করো।
    ৪
১৩
রাজশাহী বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৩ — উদ্দীপকের চিত্র

উদ্দীপকের চিত্রে একটি তেজস্ক্রিয় X-পরমাণুর তেজস্ক্রিয় ক্ষয়ের চিত্র দেখানো হয়েছে। যার গড় আয়ু 2.488×103 বছর।

  1. ক.
    কার্যকৃত সহগ কী?
    ১
  2. খ.
    পরমাণুর কক্ষপথে ইলেকট্রনের শক্তি ঋণাত্মক— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    মৌলটির 0.25 N0 পরিমাণ ক্ষয় হতে কত সময় লাগবে?
    ৩
  4. ঘ.
    মৌলটির C বিন্দুতে ক্ষয় হয়ে পৌঁছাতে যে সময় লাগে তার 'A' বিন্দুতে ক্ষয় হওয়া সময়ের ৩ গুণ হবে কি-না? বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪
১৪
দিনাজপুর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

2.918×1015 Hz কম্পাঙ্কের ফোটন দ্বারা একটি পরমাণুর প্রথম কক্ষের ইলেকট্রনকে আঘাত করা হলো। পরমাণুটির প্রথম কক্ষের ব্যাসার্ধ 0.53 Å এবং শক্তি −13.6 eV। [h = 6.63×10−34 J s]

  1. ক.
    ভরত্রুটি কাকে বলে?
    ১
  2. খ.
    বিটা ক্ষয়ে ইলেকট্রন নির্গত হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের পরমাণুর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    ইলেকট্রনকে আঘাত করার ফলে তার কক্ষপথের পরিবর্তন হবে কি না— গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪
১৫
কুমিল্লা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

সামিয়া ও স্নেহা প্রত্যেকে আলাদাভাবে যথাক্রমে 22 MeV ও 25 MeV শক্তি প্রয়োগ করে হিলিয়াম নিউক্লিয়াস ভেঙে প্রোটন ও নিউট্রনে পরিণত করার চেষ্টা করল। প্রোটনের ভর mp = 1.00758 amu, নিউট্রনের ভর mn = 1.00894 amu এবং হিলিয়াম নিউক্লিয়াসের ভর 4.00389 amu।

  1. ক.
    ক্ষয় ধ্রুবকের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    নিউক্লিয় ফিশন বিক্রিয়ায় কেন ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    হিলিয়ামের ভরত্রুটি বের করো।
    ৩
  4. ঘ.
    সামিয়া অথবা স্নেহা হিলিয়াম নিউক্লিয়াস ভাঙতে সক্ষম হবে কিনা, গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪
১৬
চট্টগ্রাম বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথ হতে একটি ইলেকট্রন উত্তেজিত অবস্থায় শক্তি বিকিরণ করে দ্বিতীয় কক্ষপথে আসে। ইলেকট্রনের ভর 9.1×10−31 kg, ইলেকট্রনের চার্জ 1.6×10−19 C। প্লাঙ্কের ধ্রুবক 6.63×10−34 J s, আলোর দ্রুতি 3×108 ms−1 এবং ε0 = 8.854×10−12 C2N−1m−2।

  1. ক.
    বন্ধন শক্তি কাকে বলে?
    ১
  2. খ.
    নিউক্লিয় ফিশন বিক্রিয়ায় ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    ইলেকট্রনটি শক্তির যে বিকিরণ নিঃসরণ করে তা চোখে দেখা যাবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
১৭
চট্টগ্রাম বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

রেডিয়ামের অর্ধায়ু 1620 বছর এবং এর প্রারম্ভিক পরিমাণ 1×10−3 kg।

  1. ক.
    ডোপিং কী?
    ১
  2. খ.
    বিমুখী বায়াসে ডায়োডের ডিপ্লেশন স্তর বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    রেডিয়ামের গড় আয়ু নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের রেডিয়ামের প্রথম 2 mg ক্ষয় হতে যে সময় লাগে পরবর্তী 2 mg ক্ষয় হতে একই সময় লাগবে কি-না? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
১৮
সিলেট বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থায় পরীক্ষা করার জন্য 50 gm তেজস্ক্রিয় পদার্থ উন্মুক্তভাবে রেখে দেয়া হলো। 10 দিন পরে দেখা গেল 8.1 gm অবশিষ্ট আছে। মৌলটির গড় আয়ু 5.48 দিন।

  1. ক.
    তেজস্ক্রিয়তার একক লেখো।
    ১
  2. খ.
    বন্ধনশক্তির উপর পরমাণুর স্থায়িত্ব নির্ভর করে— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    মৌলটির ক্ষয় ধ্রুবক কত?
    ৩
  4. ঘ.
    পরীক্ষাগারে 10 দিনের পরিবর্তে 18 দিন মৌলটি রেখে দিলে কোনো অংশ অবশিষ্ট থাকবে কিনা— গাণিতিক বিশ্লেষণসহ ব্যাখ্যা করো।
    ৪
১৯
যশোর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

একটি H2 পরমাণুর ইলেকট্রন −1.5 eV শক্তি অবস্থা হতে −3.4 eV শক্তি অবস্থায় আসে। [ভূমি অবস্থার শক্তি −13.6 eV, c = 3×108 ms−1, h = 6.63×10−34 J s, দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা 4×10−7 m হতে 8×10−7 m]

  1. ক.
    ভরত্রুটির সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    22688Ra→22286Rn+α বিক্রিয়াটি একটি নিউক্লিয় ঘটনা। ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ইলেকট্রনটি প্রাথমিক অবস্থায় কত নম্বর কক্ষপথে ছিলো? নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    ইলেকট্রন নিঃসৃত বিকিরণ দৃশ্যমান আলো হবে কী? গাণিতিক বিশ্লেষণ দাও।
    ৪
২০
বরিশাল বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

দুজন ছাত্রের এক গবেষণায় কোনো স্থানের তেজস্ক্রিয়তা পাওয়া গেল 10 millicurie। কিন্তু মানুষের জন্য সহনীয় মাত্রা 5 μcurie। ঐ স্থানের তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 20 বৎসর। একজন ছাত্র মন্তব্য করলো "আমাদের জীবদ্দশায় এই স্থান মানব বসতির উপযোগী হবে না।" (মানুষের গড় আয়ু ৭৫ বৎসর)

  1. ক.
    ভরত্রুটি কাকে বলে?
    ১
  2. খ.
    তেজস্ক্রিয় বিকিরণে γ-রশ্মি সবসময়ে α ক্ষয় বা β ক্ষয় এর সাথে নিঃসৃত কিন্তু এককভাবে হয় না— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ঐ স্থানের তেজস্ক্রিয় পদার্থের অক্ষত পরমাণুর সংখ্যা নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    ছাত্রের মন্তব্য সঠিক কি-না— গাণিতিক যুক্তির মাধ্যমে যাচাই করো।
    ৪
২১
ময়মনসিংহ বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

একটি হাইড্রোজেন পরমাণুতে 13.4 eV শক্তির আলো ফেলা হলো এবং শোষিত হলো। উল্লেখ্য যে, হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনটি ১ম শক্তিস্তরে করছিল। দেওয়া আছে, h = 6.63×10−34 J s; ε0 = 8.854×10−12 Nm2C−2; E1 = −13.6 eV

  1. ক.
    তড়িচ্চালক বল কাকে বলে?
    ১
  2. খ.
    গোলাকার পরিবাহীর ধারকত্ব ব্যাসার্ধের উপর নির্ভরশীল— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    আপতিত আলো তরঙ্গদৈর্ঘ্য অ্যাংস্ট্রম এককে নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির চূড়ান্ত অবস্থান গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
২২
ঢাকা বোর্ড ২০২৩দিনাজপুর বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

ধরো 31H+21H→42He+10n ফিউশন বিক্রিয়ায় নির্গত শক্তি দিয়ে একটি আলফা কণাকে আঘাত করা হলো। দেওয়া আছে: 31H এর ভর 3.0155 amu, 21H এর ভর 2.0136 amu, 42He এর ভর 4.0015 amu, নিউট্রন (n) এর ভর 1.00867 amu, প্রোটন (p) এর ভর 1.00758 amu।

  1. ক.
    গড় আয়ুর সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    এক্স রশ্মি নল থেকে উৎপন্ন এক্স রশ্মির ন্যূনতম তরঙ্গদৈর্ঘ্য ঐ নলের ক্যাথোড ও অ্যানোডের প্রদত্ত বিভব পার্থক্যের উপর নির্ভর করে। ব্যাখ্যা দাও।
    ২
  3. গ.
    ফিউশন বিক্রিয়াটির ভরত্রুটি নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    বিক্রিয়াটিতে উৎপন্ন শক্তি α কণাকে সম্পূর্ণ ভাঙতে সক্ষম হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো।
    ৪
২৩
ময়মনসিংহ বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

X এবং Y দুটি তেজস্ক্রিয় পদার্থ। X-পদার্থটির 1 g থেকে প্রতি সেকেন্ডে 3.5×1010 সংখ্যক α-কণা নিঃসৃত হয়। X-এর পারমাণবিক ভর 226 g। 4000 বৎসর পরে Y পদার্থটির 132 অংশ অবশিষ্ট থাকে।

  1. ক.
    আইসোটোপ কাকে বলে?
    ১
  2. খ.
    রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লীয় বিক্রিয়ার মধ্যে পার্থক্য লেখ।
    ২
  3. গ.
    Y পদার্থটির ক্ষয় ধ্রুবক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কোন তেজস্ক্রিয় পদার্থটি অধিকতর স্থায়ী হবে? যাচাই করো।
    ৪
২৪
রাজশাহী বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

একখণ্ড রেডিয়ামের ভর 5 g। 1 g রেডিয়াম 22688Ra হতে প্রতি সেকেন্ডে প্রায় 3.7×1010 টি পরমাণু ভেঙে যায়। একজন শিক্ষার্থী হিসাব করে বলল 600 বছর পরেও রেডিয়াম অবশিষ্ট থাকবে।

  1. ক.
    ভরত্রুটি কাকে বলে?
    ১
  2. খ.
    AZX মৌলটি হতে একটি α কণা নিঃসরণ হলে মৌলটির সংকেত কী হবে?
    ২
  3. গ.
    রেডিয়ামের অর্ধায়ু নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    শিক্ষার্থীর বক্তব্য সঠিক কি না? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪
২৬
কুমিল্লা বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗
পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ২৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    নিউক্লিয়ার বন্ধন শক্তি কাকে বলে?
    ১
  2. খ.
    নিউক্লিয়াসের ঘনত্ব এর ভরসংখ্যার উপর নির্ভর করে না— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের A মৌলের গড় আয়ু নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    A মৌলের 60% ক্ষয় হতে যে সময় লাগে, B মৌলের 30% ক্ষয় হতে একই সময় লাগবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
২৭
চট্টগ্রাম বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

ইউরেনিয়ামের অর্ধায়ু 700 মিলিয়ন বছর। নিউট্রন ও ইউরেনিয়ামের সংঘর্ষে তেজস্ক্রিয় শক্তি নির্গত হয়। যদি ভরগুলো 23592U = 235.0439 amu, 14156Ba = 140.9139 amu, 9236Kr = 91.8973 amu, 10n = 1.0087 amu হয়। [1 amu = 1.6604×10−27 kg]

  1. ক.
    রেডিও আইসোটোপ কী?
    ১
  2. খ.
    পরমাণুতে আবদ্ধ ইলেকট্রনের মোট শক্তি সর্বদা ঋণাত্মক হয়— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ইউরেনিয়ামের 40% ক্ষয় হতে কত সময় লাগবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বিক্রিয়ায় নির্গত শক্তির পরিমাণ 200 MeV এর অধিক হইবে কিনা? তোমার উত্তর গাণিতিক বিশ্লেষণে দাও।
    ৪
২৮
সিলেট বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

সুমি গবেষণাগারে A, B ও C তিনটি তেজস্ক্রিয় পদার্থের নমুনা নিয়ে পরীক্ষা করছিল। কোনো এক মুহূর্তে A ও B পদার্থের ভাঙনের হার যথাক্রমে 500 s−1 ও 400 s−1 এবং 5 s পর যথাক্রমে 400 s−1 ও 300 s−1 পর্যবেক্ষণ করল। C নমুনার গায়ে অর্ধায়ু 36 d লেখা ছিল।

  1. ক.
    নিউক্লিয় বন্ধনশক্তি কাকে বলে?
    ১
  2. খ.
    হাইড্রোজেন পরমাণুর ১ম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ অপেক্ষা ২য় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ কম— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    C মৌলের তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    A ও B মৌলের তেজস্ক্রিয়তা সমান কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
২৯
যশোর বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

Y তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু 3.82 দিন ল্যাব পর্যবেক্ষণে জানা গেল 17.74 দিন পর মৌলটির 2425 অংশ ক্ষয় হয়।

  1. ক.
    গড় আয়ু কী?
    ১
  2. খ.
    NOR gate কে সার্বজনীন gate বলা হয় কেন?
    ২
  3. গ.
    উদ্দীপকে মৌলটির 65% ক্ষয় হতে কত সময় লাগবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের পর্যবেক্ষণটি সঠিক ছিল কিনা? গাণিতিকভাবে যাচাই করো।
    ৪
৩০
ঢাকা বোর্ড ২০২২রাজশাহী বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

2010 সালে 20 g ভরের দুটি তেজস্ক্রিয় পদার্থ ছিলো। যার একটির গড় আয়ু 12.5 বছর। 2020 সালে অন্যটির 8 g অবশিষ্ট থাকে।

  1. ক.
    ভরত্রুটি কী?
    ১
  2. খ.
    বোরের পরমাণু মডেলের সাহায্যে কিভাবে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা দূর করা হয়েছে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রথম পদার্থটির অর্ধায়ু নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    2030 সালে উভয় পদার্থ সমপরিমাণ অবশিষ্ট থাকবে কিনা— যাচাই করো।
    ৪
৩১
ময়মনসিংহ বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

একটি উত্তেজিত পরমাণুর ইলেকট্রন ৪র্থ শক্তিস্তর হতে ২য় শক্তিস্তরে ফিরে আসার সময় তড়িৎ চুম্বকীয় বিকিরণ ঘটে। ইলেকট্রনের ভর ও আধান যথাক্রমে 9.11×10−31 kg ও −1.6×10−19 C। শূন্যস্থানের ভেদন যোগ্যতা 8.854×10−12 C2N−1m−2 এবং প্লাংকের ধ্রুবকের মান 6.63×10−34 J s। দৃশ্যমান আলোর তরঙ্গসীমা 4×10−7 m থেকে 8×10−7 m।

  1. ক.
    তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবক কাকে বলে?
    ১
  2. খ.
    যে নিউক্লিয়াসের গড় বন্ধনশক্তি বেশি তার স্থায়িত্বকাল বেশি— কেন?
    ২
  3. গ.
    দ্বিতীয় শক্তিস্তরে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে উল্লিখিত তড়িৎ চুম্বকীয় বিকিরণ দৃশ্যমান হবে কিনা— গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
৩২
দিনাজপুর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗
পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩২ — উদ্দীপকের চিত্র

চিত্রে হাইড্রোজেন পরমাণুর শক্তিস্তর দেখানো আছে এবং ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে A, B এবং C তিনটি ধাপ দেখানো হয়েছে যেন কোনো একটি হতে 6513 Å তরঙ্গদৈর্ঘ্যের ফোটন কণা নির্গত হয়। [c = 3×108 ms−1, h = 6.6×10−34 J s]

  1. ক.
    গড় আয়ু কাকে বলে?
    ১
  2. খ.
    একটি নিউক্লিয়াসের স্থায়িত্ব নির্ভর করে নিউক্লিয়ন প্রতি বন্ধনশক্তির উপর— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    n = 2 শক্তিস্তরে ইলেকট্রনের বেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের প্রদত্ত তরঙ্গদৈর্ঘ্যের ফোটন কণা নিঃসরণের জন্য A, B এবং C এর মধ্যে কোনটি দায়ী— গাণিতিকভাবে বিশ্লেষণ করে তোমার সিদ্ধান্ত দাও।
    ৪
৩৩
কুমিল্লা বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে দুটি তেজস্ক্রিয় পদার্থ রেখে লক্ষ করেন যে, পদার্থ দু'টি নিম্নের লেখচিত্র অনুযায়ী তেজস্ক্রিয় বিকিরণ করে:

পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩৩ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বোরের পরমাণু মডেলের ইলেকট্রনের কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য লিখো।
    ১
  2. খ.
    কোনো একটি স্থায়ী নিউক্লিয়াসের ভর ও এর উপাদানিক কণাগুলোর মুক্ত অবস্থার মিলিত ভর সমান হয় না কেন?
    ২
  3. গ.
    B মৌলটির বন্ধন শক্তি eV এ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপক অনুসারে A ও B মৌলের গড় আয়ু কি এক হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪
৩৪
চট্টগ্রাম বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

ট্রিটিয়ামের অবক্ষয় ধ্রুবক 5.54×10−2 Y−1।

  1. ক.
    ক্ষয় ধ্রুবক কাকে বলে?
    ১
  2. খ.
    তেজস্ক্রিয় ক্ষয় সূত্র ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকে প্রদত্ত ট্রিটিয়ামের 64% ক্ষয় হতে কত সময় লাগবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে প্রদত্ত তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু অপেক্ষা গড় আয়ু বেশি সত্যতা যাচাই করো।
    ৪
৩৫
সিলেট বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

ট্রিটিয়াম একটি তেজস্ক্রিয় পদার্থ। এটি প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে। ট্রিটিয়ামের অর্ধায়ু 12.5 বছর।

  1. ক.
    নিউক্লিয়াস কাকে বলে?
    ১
  2. খ.
    পরমাণুর শক্তিস্তরের শক্তি ঋণাত্মক ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    25 বছর পর একটি নির্দিষ্ট ট্রিটিয়াম বস্তুখণ্ডের কত অংশ অবশিষ্ট থাকবে? নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    ট্রিটিয়ামের 50% ক্ষয় হতে যে সময় লাগে তা তার গড় আয়ু অপেক্ষা বেশি না কম হবে গাণিতিকভাবে বিশ্লেষণপূর্বক মতামত দাও।
    ৪
৩৬
যশোর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে বিজ্ঞানীরা U-235 ব্যবহার করে। এক বছর পর প্রতি মোল অর্থাৎ 6.02×1023 টি পরমাণু ভেঙে 1.02×1023 টি পরমাণু অক্ষত থাকে।

  1. ক.
    ডোপিং কী?
    ১
  2. খ.
    ব্যতিচারের ক্ষেত্রে উৎসদ্বয় খুবই কাছাকাছি রাখার কারণ ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    U-235 এর অর্ধায়ু নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    পরবর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা পূর্ববর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণু সংখ্যার সমান কি না— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।
    ৪
৩৭
বরিশাল বোর্ড ২০২২
আলাদা পাতা ↗
মৌলভরসংখ্যাপ্রোটন সংখ্যানিউক্লিয়াসের ভর (amu)
Fe562656
U23592235.0439

স্থির অবস্থায় প্রোটনের ভর = 1.00728 amu, নিউট্রনের ভর 1.00876 amu, 1 amu ভরের সমতুল্য শক্তি 931 MeV।

  1. ক.
    নিউক্লিয়ার ফিশন কাকে বলে?
    ১
  2. খ.
    আলফা রশ্মি তড়িৎক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় কিন্তু গামা রশ্মি হয় না— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ইউরেনিয়ামের ভরত্রুটি নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে বর্ণিত দুটি মৌলের কোনটি থেকে একটি নিউক্লিয়ন বের করা সহজ হবে? গাণিতিক বিশ্লেষণসহ দেখাও।
    ৪
৩৮
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন −1.5 eV শক্তি অবস্থা হতে −3.4 eV শক্তি অবস্থায় আসে। [c = 3×108 ms−1, h = 6.63×10−34 J s, 1 eV = 1.6×10−19 J, দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা 4×10−7 m হতে 8×10−7 m]

  1. ক.
    সূচন কম্পাঙ্ক কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো বস্তুর বেগ ফোটনের বেগের সমান হতে পারে না ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ভূমি অবস্থার শক্তি −13.6 eV হলে ইলেকট্রন প্রথমে কোন শক্তি স্তরে ছিল?
    ৩
  4. ঘ.
    নিঃসরিত বিকিরণটি দৃশ্যমান হবে কি? যাচাই কর।
    ৪
৩৯
রাজশাহী বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

চিত্রে আলোকে তড়িৎ পরীক্ষায় একটি পরমাণুর চতুর্থ কক্ষপথ হতে একটি ইলেকট্রন ৩য় কক্ষপথে ফিরে আসে। ফলে একটি ফোটন নির্গত হয়। উল্লেখ্য যে, প্লাঙ্কের ধ্রুবকের মান, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ এবং শূন্যস্থানের ভেদনযোগ্যতার মান যথাক্রমে 6.63×10−34 J s, 9.1×10−31 kg, 1.6×10−19 C এবং 8.854×10−12 C2N−1m−2।

পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩৯ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    লেপটন কণা কী?
    ১
  2. খ.
    একটি ট্রানজিস্টরের বেস-ইমিটার বায়াসিং কি রকম হওয়া উচিত? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ৩য় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তথ্য মতে বিকিরিত ফোটনের আলো দেখা যাবে কী? গাণিতিকভাবে বিশ্লেষণ করে তোমার মতামত দাও।
    ৪
৪০
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

পাশের চিত্রে সময়ের সাপেক্ষে অক্ষত তেজস্ক্রিয় পরমাণুর পরিবর্তন দেখানো হলো।

পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪০ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    অর্ধ পরিবাহীর সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    ডোপিং করলে অর্ধ পরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পায় কেন?
    ২
  3. গ.
    উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থের অবক্ষয় ধ্রুবক 4.02×10−4 d−1 হলে কত সময় পরে উক্ত পরমাণু আদি পরমাণুর এক-পঞ্চমাংশ হবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটির গড় আয়ুর সমান সময়ের পর তার অক্ষত পরমাণুর সংখ্যা B বিন্দুতে হবে কি-না? গাণিতিক বিশ্লেষণে দেখাও।
    ৪
৪১
কুমিল্লা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

23592U ও 14156Ba নিউক্লিয়াসদ্বয়ের ভর যথাক্রমে 236.0526 amu ও 140.9139 amu। প্রোটন ও নিউট্রনের ভর যথাক্রমে 1.007277 amu ও 1.008665 amu। [1 amu = 1.66×10−27 kg]

  1. ক.
    তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটি লিখ।
    ১
  2. খ.
    ইয়ং এর দ্বিচিড় পরীক্ষায় চিড়দ্বয়ের ব্যবধান স্বল্প হওয়া প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    23592U এর ভরত্রুটি নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    নিউক্লিয়ন প্রতি বন্ধনশক্তি বনাম ভরসংখ্যা লেখচিত্রে কোন নিউক্লিয়াসটি উপরে অবস্থান করবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৪২
চট্টগ্রাম বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

হাইড্রোজেন পরমাণুর অনুমোদিত দ্বিতীয় কোয়ান্টাম কক্ষ হতে প্রথম কোয়ান্টাম কক্ষে ইলেকট্রন যাওয়ার ফলে বিকিরণ নির্গত হয়। [e = 1.6×10−19 C, m = 9.1×10−31 kg, h = 6.63×10−34 J s, ε0 = 8.85×10−12 C2N−1m−2]

  1. ক.
    '1' (এক) রাদারফোর্ড কী?
    ১
  2. খ.
    এনালগ পদ্ধতি এবং ডিজিটাল পদ্ধতি এক না ভিন্ন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ইলেকট্রন যাওয়ার ফলে নিঃসৃত বিকিরণ দেখা যাবে? গাণিতিকভাবে যাচাই কর।
    ৪
৪৩
সিলেট বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

ভূমি অবস্থায় হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের শক্তি −13.6 eV। ভূমি অবস্থার ইলেকট্রনকে 8.2×1014 Hz কম্পাঙ্কের একটি ফোটন দ্বারা আঘাত করা হলো। এখানে, me = 9.1×10−31 kg, e = 1.6×10−19 C, h = 6.63×10−34 J s এবং ε0 = 8.85×10−12 C2N−1m−2।

  1. ক.
    তড়িৎ বিভব কী?
    ১
  2. খ.
    সকল কম্পাঙ্কের আলোর জন্য ফটোতড়িৎ ক্রিয়া সম্পন্ন হয় না— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    ফোটন দ্বারা আঘাতের পর ইলেকট্রনটির কি ঘটেছিল গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
৪৪
বরিশাল বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

তিনটি তেজস্ক্রিয় পদার্থ A, B ও C এর প্রারম্ভিক ভর 30 gm। পরীক্ষাগারে রেখে দেয়ার 3 বছর পর এদের অবশিষ্ট ভর যথাক্রমে 7.5 gm, 4.8 gm ও 19.2 gm পাওয়া গেল।

  1. ক.
    শান্ট কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো গোলাকার পরিবাহীর আধান 4 গুণ করা হলে এর চার্জের তল ঘনত্বের পরিবর্তন কীরূপ হবে?
    ২
  3. গ.
    C মৌলটির গড় আয়ু নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    A মৌলের 30% এবং B মৌলের 24% ক্ষয় হতে সমান সময় লাগবে কি-না গাণিতিকভাবে যাচাই কর।
    ৪
৪৫
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

2.26 ঘণ্টা অর্ধায়ুবিশিষ্ট তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ চিকিৎসাবিদ্যায় রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়। কোনো একজন রোগীর রোগ নির্ণয়ের জন্য তার শরীরে 15 g তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ প্রবেশ করানো হলো। ঠিক 24 ঘণ্টা পরে আবার তার শরীরে আয়োডিনের উপস্থিতি নির্ণয় করা হলো।

  1. ক.
    ডিজিটাল ভোল্টেজ সংকেত কী?
    ১
  2. খ.
    অণুবীক্ষণ যন্ত্রে চূড়ান্ত বিবর্ধক ঋণাত্মক— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    আয়োডিনের ক্ষয় ধ্রুবক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    24 ঘণ্টা পরে রোগীর শরীরে শতকরা কত অংশ আয়োডিন থাকবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৪৬
রাজশাহী বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮চট্টগ্রাম বোর্ড ২০১৮কুমিল্লা বোর্ড ২০১৮বরিশাল বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

একটি 23592U ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি একটি 5626Fe কে আঘাত করে। ফিশন বিক্রিয়াটি নিম্নরূপ: 23592U+10n→14156Ba+9236Kr+310n + শক্তি। [U235 এর ভর = 235.04 amu; Ba141 এর ভর = 140.91 amu; Kr92 এর ভর = 91.91 amu; n1 এর ভর = 1.008 amu; 5626Fe এর ভর = 55.9349 amu; প্রোটনের ভর = 1.0072 amu; 1 amu = 931.5 MeV]

  1. ক.
    ক্ষয় ধ্রুবকের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    বোর কীভাবে রাদারফোর্ড মডেল সংশোধন করেছিলেন?
    ২
  3. গ.
    ফিশন বিক্রিয়াটির ভরত্রুটি নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি 5626Fe ভাঙতে পারবে কি-না যাচাই কর।
    ৪
৫২
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

সারা ও নুবা দুই খণ্ড তেজস্ক্রিয় মৌল নিয়ে গবেষণা করছিল। তারা একই সময়ে গণনা শুরু করে। তাদের দু'জনের অক্ষত পরমাণু বনাম সময়ের লেখচিত্র নিম্নে দেখানো হলো—

পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৫২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ভরত্রুটি কাকে বলে?
    ১
  2. খ.
    X-রশ্মি ও γ-রশ্মির উৎপত্তিস্থল কী?
    ২
  3. গ.
    গ্রাফ থেকে ডাটা ব্যবহার করে নুবার মৌলের ক্ষয় ধ্রুবক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের আলোকে কার মৌল আগে ভেঙে যাবে যাচাই কর।
    ৪
৫৩
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

ট্রিটিয়ামের অবক্ষয় ধ্রুবক 5.54×10−2 y−1।

  1. ক.
    শৃঙ্খল বিক্রিয়া কী?
    ১
  2. খ.
    রেডনের অর্ধায়ু 3.82 দিন বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    নমুনা ট্রিটিয়াম খণ্ডটির 70% ক্ষয় হতে কত সময় লাগবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে প্রদত্ত তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু অপেক্ষা গড় আয়ু বেশি— সত্যতা যাচাই কর।
    ৪
৫৪
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

কোনো তেজস্ক্রিয় মৌলের বিভিন্ন সময়ে অক্ষত পরমাণু সংখ্যা নিচের ছকে দেওয়া হলো:

সময় t (d)08t'24
অক্ষত পরমাণু সংখ্যা, NN0N02N03N08
  1. ক.
    ভরত্রুটি কাকে বলে?
    ১
  2. খ.
    x-অক্ষ বরাবর গতিশীল ইলেকট্রনের y-অক্ষ বরাবর অবস্থানের অনিশ্চয়তা কিরূপ হবে— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের তেজস্ক্রিয় বস্তুটির অবক্ষয় ধ্রুবক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের t' এর মান তেজস্ক্রিয় বস্তুটির গড় আয়ু অপেক্ষা বেশি হবে কি-না— গাণিতিক বিশ্লেষণের সাহায্যে উত্তরের সপক্ষে যুক্তি দাও।
    ৪
৫৫
চট্টগ্রাম বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

23592U+10n→[23692U]*→14156Ba+9236Kr + নিউট্রন + শক্তি। এখানে 23592U = 236.0526 amu, 14156Ba = 140.9139 amu, 9236Kr = 91.8973 amu ও 10n = 1.0087 amu, T12 = 450×108 Y।

  1. ক.
    নিউক্লিয়ন কী?
    ১
  2. খ.
    পরমাণুতে আবদ্ধ ইলেকট্রনের মোট শক্তি সর্বদা ঋণাত্মক হয়— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের বিক্রিয়ায় কতটি নিউট্রন নির্গত হবে?
    ৩
  4. ঘ.
    উপরের বিক্রিয়ায় নির্গত শক্তির পরিমাণ কত?
    ৪
৫৬
সিলেট বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

নিচে একটি ইউরেনিয়াম ফিশন বিক্রিয়া দেওয়া হলো: 23592U+10n→14156Ba+Kr92+310n + শক্তি। এতে উৎপন্ন γ রশ্মি একটি α কণাকে আঘাত করে। বিক্রিয়াতে উৎপন্ন শক্তির এক-দশমাংশ শক্তি γ রশ্মি বহন করে।

U235 এর ভর235.0439 amu
10n এর ভর1.0087 amu
Ba141 এর ভর140.9139 amu
Kr92 এর ভর91.8973 amu
α কণার ভর4.0012 amu
প্রোটনের ভর1.007276 amu

1 amu = 1.6605×10−27 kg

  1. ক.
    শৃঙ্খল বিক্রিয়া কাকে বলে?
    ১
  2. খ.
    পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন নেই অথচ β− ক্ষয়ে ইলেকট্রন নির্গত হয় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    প্রতি ফিশনে উৎপন্ন শক্তি নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    γ রশ্মি α কণাকে ভাঙতে পারবে কি-না গাণিতিকভাবে যাচাই কর।
    ৪
৫৭
বরিশাল বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

দু'টি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু যথাক্রমে 3 ঘণ্টা ও 7 ঘণ্টা।

  1. ক.
    রেডিও টেলিস্কোপ কী?
    ১
  2. খ.
    n-টাইপ অর্ধ-পরিবাহী তড়িৎ নিরপেক্ষ কি-না— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    প্রথম পদার্থের ক্ষয় ধ্রুবকের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    তেজস্ক্রিয় পদার্থদ্বয়ের কোনো নির্দিষ্ট সময়ে সক্রিয়তার হার সমান হলে উক্ত সময়ে পদার্থদ্বয়ের উপস্থিত পরমাণুর সংখ্যার অনুপাত বের করা সম্ভব কি? বিশ্লেষণ কর।
    ৪
৫৮
দিনাজপুর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

তেজস্ক্রিয় ট্রিটিয়াম পদার্থটি প্রকৃতিতে রেখে দিলে স্বতঃস্ফূর্তভাবে ক্ষয় হতে থাকে। এরূপ একখণ্ড ট্রিটিয়ামের অবক্ষয় ধ্রুবক 5.54×10−2 y−1।

  1. ক.
    ফিশন কী?
    ১
  2. খ.
    তেজস্ক্রিয়তার কারণ ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের প্রদত্ত ট্রিটিয়ামের 64% ক্ষয় হতে কত সময় লাগবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের প্রদত্ত তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু অপেক্ষা গড় আয়ু বেশি— সত্যতা যাচাই কর।
    ৪
৫৯
ঢাকা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

উভয় চিত্রে H2 পরমাণুর মডেল দেখানো হলো:

পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৫৯ — উদ্দীপকের চিত্র

[h = 6.63×10−34 J s; ε0 = 8.85×10−12 C2N−1m−2; H2 পরমাণুর ভূমি অবস্থার শক্তি = 13.6 eV]

  1. ক.
    জড় প্রসঙ্গ কাঠামো কী?
    ১
  2. খ.
    "কোনো ধাতুর ফটোতড়িৎ ক্রিয়া তার সূচন কম্পাঙ্কের উপর নির্ভরশীল"— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    চিত্র (i) এ ইলেকট্রনটি যে কক্ষপথে অবস্থিত তার ব্যাসার্ধ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    কোন চিত্রে ইলেকট্রনের কক্ষচ্যুতি ঘটবে? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মন্তব্য কর।
    ৪
৬০
যশোর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬০ — উদ্দীপকের চিত্র

উদ্দীপকের চিত্রে একটি তেজস্ক্রিয় X-পরমাণুর তেজস্ক্রিয় ক্ষয়ের চিত্র দেখানো হয়েছে। যার গড় আয়ু 2294 বছর।

  1. ক.
    কাল দীর্ঘায়ন কী?
    ১
  2. খ.
    বিশুদ্ধ অর্ধ-পরিবাহীতে অপদ্রব্য মিশ্রিত করা হয় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকে বর্ণিত X-পরমাণুটির অর্ধায়ু বের কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের লেখচিত্রটি তেজস্ক্রিয় ক্ষয় সূত্র মেনে চলে— প্রদত্ত তথ্যের ভিত্তিতে গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৬১
চট্টগ্রাম বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

A ও B দুটি তেজস্ক্রিয় মৌল। এদের অর্ধায়ু যথাক্রমে 6 দিন ও 9 দিন।

  1. ক.
    দৈর্ঘ্য সংকোচন কাকে বলে?
    ১
  2. খ.
    ইলেকট্রনের তাপীয় নিঃসরণ ও ফটোতড়িৎ নিঃসরণের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ কর।
    ২
  3. গ.
    B মৌলের গড় আয়ু নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উভয় মৌলের 60% ক্ষয় হতে কোন মৌলটির অধিক সময় লাগবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৬২
সিলেট বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ ও শক্তি যথাক্রমে 0.53 Å এবং −13.6 eV। 2.46×1015 Hz কম্পাঙ্কের ফোটন দ্বারা উক্ত পরমাণুর প্রথম কক্ষের ইলেকট্রনকে আঘাত করা হলো। প্লাংকের ধ্রুবক, h = 6.63×10−34 J s।

  1. ক.
    অর্ধায়ু কাকে বলে?
    ১
  2. খ.
    X-ray চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    আঘাতপ্রাপ্ত ইলেকট্রনটির কী পরিণতি হয়েছিল গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মতামত দাও।
    ৪
৬৩
বরিশাল বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

সৌভিক A, B ও C তিনটি তেজস্ক্রিয় পদার্থকে গবেষণাগারে রেখে দিলেন। পদার্থগুলোর প্রতিটির ভর ছিল 50 g। 1.5 বছর পর তিনি এদের ভর পরিমাপ করলেন যথাক্রমে 20 g, 25 g ও 40 g।

  1. ক.
    n-p-n ট্রানজিস্টরের একটি মৌলিক চিত্র অঙ্কন কর।
    ১
  2. খ.
    রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মূল পার্থক্য কী?
    ২
  3. গ.
    উদ্দীপকে B মৌলটির অবক্ষয় ধ্রুবক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    A মৌলের 20% এবং C মৌলের 10% ক্ষয় হতে একই সময় লাগবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৬৪
দিনাজপুর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

এক খণ্ড রেডিয়ামে 6.023×1023 টি অক্ষত পরমাণু ছিল। এক বছর পরে দেখা গেল 6.000×1023 টি পরমাণু ভেঙে গেছে।

  1. ক.
    ভরত্রুটি কী?
    ১
  2. খ.
    রাদারফোর্ডের α-কণা বিক্ষেপণ পরীক্ষায় কিছু α-কণা বেঁকে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    রেডিয়াম মৌলটির অর্ধায়ু বের কর।
    ৩
  4. ঘ.
    গাণিতিক যুক্তি দিয়ে দেখাও যে, পরবর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা পূর্ববর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণু সংখ্যার বেশি হবে না।
    ৪
৬৫
ঢাকা বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

রাজা দুটি তেজস্ক্রিয় মৌল A এবং B নিয়ে কাজ করছিল। মৌলদ্বয়ের অর্ধায়ুর যোগফল 15 বছর। A এর অর্ধায়ু B এর দ্বিগুণ।

  1. ক.
    সূচন তরঙ্গদৈর্ঘ্য কাকে বলে?
    ১
  2. খ.
    ইলেকট্রনের কম্পটন তরঙ্গদৈর্ঘ্য 0.02468 Å বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    A মৌলের ক্ষয় ধ্রুবক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উভয় মৌলের 40% ক্ষয় হতে ভিন্ন সময় লাগে— গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
৬৬
রাজশাহী বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

নিচে একটি তথ্য ছক দেওয়া আছে:

মৌলপ্রোটন সংখ্যাভর সংখ্যানিউক্লিয়াসের ভর
U92235235.0439
C61212.00000
Fe265656.0000
He244.00276

1 amu = 931 MeV; প্রোটনের ভর, mp = 1.00728 amu; নিউট্রনের ভর, mN = 1.00876 amu; আলোর বেগ, c = 3×108 ms−1

  1. ক.
    প্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে?
    ১
  2. খ.
    একক চার্জ দ্বারা সৃষ্ট তড়িৎক্ষেত্র সুষম হয় না কেন?
    ২
  3. গ.
    ইউরেনিয়ামের ভরত্রুটি বের কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের প্রদত্ত তথ্য ব্যবহার করে নিউক্লিয়ন প্রতি বন্ধনশক্তি বনাম ভরসংখ্যার লেখচিত্র অঙ্কন কর।
    ৪
৬৭
কুমিল্লা বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

দুটি তেজস্ক্রিয় পদার্থ X ও Y এর পরমাণু সংখ্যা বনাম সময় গ্রাফ নিম্নরূপ যেখানে X মৌলটির ক্ষয় ধ্রুবক λ = 6.93×10−3 y−1।

পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ভরত্রুটি কাকে বলে?
    ১
  2. খ.
    নিউক্লিয় ফিশন বিক্রিয়ায় ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় কেন?
    ২
  3. গ.
    X মৌলটির অর্ধায়ু কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকটি অনুসারে X মৌলটির গড় আয়ু ও Y মৌলটির অর্ধায়ু এক হবে কি-না— গাণিতিকভাবে যাচাই কর।
    ৪
৬৮
চট্টগ্রাম বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

দুটি তেজস্ক্রিয় মৌল A এবং B এর ক্ষয় ধ্রুবক যথাক্রমে 0.181 d−1 এবং 0.257 d−1।

  1. ক.
    ফটোতড়িৎ ক্রিয়ার সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    কোনো একটি ধাতুর কার্যাপেক্ষক 2.31 eV বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    B মৌলের গড় আয়ু নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    মৌলদ্বয়ের 75% ক্ষয় হতে প্রয়োজনীয় সময় একই হবে কি না— গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
৬৯
সিলেট বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

2000 সালে কোনো স্থানে 20 g পরিমাণ এর একটি তেজস্ক্রিয় পদার্থ ছিল। যার গড় আয়ু 10.82 বছর। 2015 সালে দেখা গেল ঐ পদার্থের মাত্র 5 g অবশিষ্ট আছে।

  1. ক.
    ক্ষয় ধ্রুবক কাকে বলে?
    ১
  2. খ.
    প্ল্যাঙ্কের ধ্রুবক h এর মাত্রা সমীকরণ কী হবে?
    ২
  3. গ.
    তেজস্ক্রিয় পদার্থটির অর্ধায়ু কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকটির তথ্য অনুযায়ী 2030 সালে পদার্থটির কিছু পরিমাণ আর অবশিষ্ট থাকবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।
    ৪
৭০
দিনাজপুর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

সুমি একদিন নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে 15 দিন পূর্বে কেনা রেডনের দুটি নমুনা নিয়ে কাজ করছিল। নমুনা দুটি যখন কেনা হয় তখন ১ম ও ২য় নমুনায় অক্ষত পরমাণুর সংখ্যা ছিল যথাক্রমে 1012 টি ও 1010 টি। সে জানে রেডনের ক্ষয় ধ্রুবক 0.181 d−1। তার ধারণা ছিল গত 15 দিনে দুটি নমুনাতে সমান সংখ্যক পরমাণু ক্ষয়প্রাপ্ত হয়েছে।

  1. ক.
    আলোর ব্যতিচার কী?
    ১
  2. খ.
    সাদা আলো কাচ প্রিজমে প্রবেশ করলে বর্ণালি সৃষ্টি হয় কেন?
    ২
  3. গ.
    প্রথম নমুনার অক্ষত পরমাণুর সংখ্যা অর্ধেক হতে কত সময় লাগবে?
    ৩
  4. ঘ.
    গাণিতিক যুক্তির মাধ্যমে দেখাও যে, সুমির ধারণা ভুল।
    ৪