পদার্থবিজ্ঞান ২য় পত্র · অধ্যায় ১০ · বোর্ড সৃজনশীল

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স — বোর্ডের সৃজনশীল প্রশ্ন ও সমাধান

৭৭টি সৃজনশীল
১
ঢাকা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

একটি দুর্বল সংকেত 125 গুণ বিবর্ধিত করার জন্য একটি কমন এমিটার ট্রানজিস্টরের পীঠপ্রবাহ 20 μA পরিবর্তন করলে সংগ্রাহক প্রবাহে 3 mA পরিবর্তন হয়।

  1. ক.
    বিশুদ্ধ অর্ধপরিবাহী কাকে বলে?
    ১
  2. খ.
    সম্মুখ ঝোঁকে একটি p-n জংশন ডায়োড পরিবাহীর ন্যায় আচরণ করে—ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের ট্রানজিস্টরটির প্রবাহ বিবর্ধক গুণক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ট্রানজিস্টরটি দ্বারা লক্ষ্য অর্জন করা সম্ভব কি-না—গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪
২
ময়মনসিংহ বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ডোপিং কী?
    ১
  2. খ.
    তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধ কমলেও পরিবাহীর রোধ বৃদ্ধি পায়—ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের বর্তনীটির সমীকরণ নির্ণয় করে উহার সরলীকৃত মানের বর্তনী তৈরি করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনীর সরলীকৃত গেইট দ্বারা মৌলিক গেইটগুলো বাস্তবায়ন করা যাবে কি? উপযুক্ত বিশ্লেষণের মাধ্যমে বর্ণনা করো।
    ৪
৩
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

বর্তনী অন্তর্গামী রোধ 40 Ω এবং প্রবাহ বিবর্ধক 80।

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৩ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কী?
    ১
  2. খ.
    ফিউশন অপেক্ষা ফিশন ঘটানো অধিক সহজ— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকে বর্তনীর প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনী থেকে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কি-না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো।
    ৪
৪
দিনাজপুর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

নিচের বর্তনীটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    অর্ধ-পরিবাহী কাকে বলে?
    ১
  2. খ.
    p-টাইপ ও n-টাইপ অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য লেখো।
    ২
  3. গ.
    উদ্দীপকের ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনীতে RL এর মান অর্ধেক করা হলে ভোল্টেজ গেইন পূর্বের অর্ধেক হবে কিনা— গাণিতিকভাবে যাচাই করো।
    ৪
৫
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    নিউক্লিয় চুল্লি কী?
    ১
  2. খ.
    একটি কোষ কখন ধ্রুব কারেন্ট উৎস হিসেবে কাজ করে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের চিত্র-১ এ বর্ণিত বর্তনীর সত্যক সারণি তৈরি করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের চিত্র-২ এ বর্ণিত সত্যক সারণি যে লজিক গেইট নির্দেশ করে তা দিয়ে চিত্র-১ এ বর্ণিত বর্তনী বাস্তবায়ন করা যাবে কিনা— বিশ্লেষণ করো।
    ৪
৬
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    নিউক্লিয়ার ফিশান কী?
    ১
  2. খ.
    অক্ষত পরমাণুর সংখ্যা বনাম সময় লেখচিত্রটির প্রকৃতি ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের বর্তনীর লজিক গেট-এর আউটপুট, বুলিয়ানে প্রকাশ করে ট্রুথ টেবিল লেখো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনীটি শুধু NAND গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব — সত্যতা সঠিক বর্তনী চিত্র দ্বারা যাচাই করো।
    ৪
৭
সিলেট বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    শান্ট কাকে বলে?
    ১
  2. খ.
    সমায়তন প্রক্রিয়ায় কী পরিমাণ কাজ হয়? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    বর্তনীর সর্বোচ্চ তড়িৎ প্রবাহ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে R এর পরিবর্তে একটি P-N জংশন ডায়োড ব্যবহার করলে I-V লেখচিত্রের কোনো পরিবর্তন পরিলক্ষিত হবে কি? বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
৮
যশোর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৮ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    সেমিকন্ডাক্টর কাকে বলে?
    ১
  2. খ.
    একটি N-type সেমিকন্ডাক্টরে Hole সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    অ্যামিটার কারেন্ট নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনী থেকে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কিনা? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪
৯
বরিশাল বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

100 Ω রোধের একটি বৈদ্যুতিক বাল্ব হতে সর্বাধিক উজ্জ্বলতা পেতে কমপক্ষে 220 V প্রয়োজন। বাল্বটিকে একটি কমন ইমিটার ট্রানজিস্টরের আউটপুটে যুক্ত করা হলো। ইনপুটে 1.15 V বিভব প্রয়োগ করা হলে বেস প্রবাহ 30 mA পাওয়া যায়। ট্রানজিস্টরের প্রবাহ লাভ, β=75।

  1. ক.
    ডোপিং কী?
    ১
  2. খ.
    অর্ধপরিবাহীকে তাপ দিলে পরিবাহীর ন্যায় আচরণ করে— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধক গুণক α নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বাল্বটি হতে সর্বাধিক উজ্জ্বলতা পাওয়া যাবে কিনা— গাণিতিক বিশ্লেষণসহ যাচাই করো।
    ৪
১০
যশোর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

একটি ট্রানজিস্টরের সাধারণ পীঠ সংযোগ থাকা অবস্থায় পীঠ প্রবাহ ও নিঃসারক প্রবাহের মান যথাক্রমে 0.04 mA ও 0.7 mA পাওয়া যায়।

  1. ক.
    তাপগতিবিদ্যার ১ম সূত্রটি লেখ।
    ১
  2. খ.
    ডোপিং কেন করা হয়? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপক অনুযায়ী ট্রানজিস্টরটির প্রবাহ বিবর্ধক গুণকের মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    ট্রানজিস্টরটির প্রবাহ লাভ β এর মানের পরিবর্তন কীরূপ হবে যদি পীঠ প্রবাহের মান দ্বিগুণ করা হয়? গাণিতিক বিশ্লেষণসহকারে উত্তর দাও।
    ৪
১১
বরিশাল বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

উদ্দীপকটি লক্ষ করো:

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ১১ — উদ্দীপকের চিত্র

ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধক গুণক 0.96 এবং অন্তরোধ 100 Ω।

  1. ক.
    লিকেজ প্রবাহ কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো গোলীয় পরিবাহীর ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    IC এর মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে ভোল্টেজ গেইন 100 অপেক্ষা বেশি- যাচাই করো।
    ৪
১২
কুমিল্লা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ১২ — উদ্দীপকের চিত্র

উদ্দীপকের একটি কমন এমিটার ট্রানজিস্টর বর্তনী দেখানো হলো। বর্তনীটির গতীয় রোধ ও ভার রোধ যথাক্রমে 55 Ω ও 4.5 Ω। বর্তনীর গেইন 80 এবং কালেক্টর কারেন্ট 5.4 mA।

  1. ক.
    ডোপিং কাকে বলে?
    ১
  2. খ.
    তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    বর্তনীর নিঃসারক প্রবাহ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনী থেকে 100 ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কি-না? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো।
    ৪
১৩
ঢাকা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ১৩ — উদ্দীপকের চিত্র

চিত্রে একটি কমন এমিটার n-p-n ট্রানজিস্টর বর্তনী দেখানো হলো।

  1. ক.
    NAND গেইট কী?
    ১
  2. খ.
    ডায়োডের জেনার ক্রিয়া ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ট্রানজিস্টরটির প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনী থেকে বিবর্ধিত সংকেত পাওয়া সম্ভব কিনা, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪
১৪
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

একটি সাধারণ ইমিটার ট্রানজিস্টর এ 2 kΩ মানের লোড রেজিস্টার সংযোগ দেওয়া হলো। ট্রানজিস্টরের প্রবাহ লাভ 50 এবং ট্রানজিস্টরের অন্তঃরোধ 0.5 kΩ।

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ১৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বিভব প্রাচীর কাকে বলে?
    ১
  2. খ.
    দুটি পৃথক p-n জাংশন ডায়োডকে জোড়া লাগিয়ে p-n-p ট্রানজিস্টর তৈরি করা যায় না কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক বের করো।
    ৩
  4. ঘ.
    যদি উদ্দীপকের ট্রানজিস্টরের পীঠ প্রবাহ 60 μA হয় তবে ট্রানজিস্টরটি বিবর্ধক হিসাবে ব্যবহার করা যাবে কি-না? গাণিতিক বিশ্লেষণে মতামত দাও।
    ৪
১৫
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

উদ্দীপকে একটি সাধারণ নিঃসারক n-p-n বর্তনী দেখানো হলো:

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ১৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    গতীয় রোধ কাকে বলে?
    ১
  2. খ.
    সাধারণ নিঃসারক বিবর্ধক বর্তনীতে ইনপুট ও আউটপুট সংকেতের মধ্যে 180∘ দশা পার্থক্য হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের বর্তনীতে α=0.99 হলে ক্ষমতা লাভ কত হবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনী থেকে বহিঃগামী সিগন্যালের ক্ষমতা ও অন্তঃগামী সিগন্যালের ক্ষমতা কিরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
১৬
দিনাজপুর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

কমন ইমিটার ট্রানজিস্টর সংযোগ বর্তনীতে 0.85 V ও 1.10 V বিভব প্রয়োগে ইমিটার প্রবাহ যথাক্রমে 10 mA ও 40 mA পাওয়া যায়। প্রবাহ বিবর্ধন গুণক 0.98 এবং ভার রোধ 120 Ω।

  1. ক.
    এক কুরী কাকে বলে?
    ১
  2. খ.
    সকল অপরিবাহী ডাইইলেকট্রিক নয়- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ট্রানজিস্টরটির প্রবাহ লাভ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ট্রানজিস্টরটি বিবর্ধক রূপে ক্রিয়া করবে কি না- গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
১৭
ময়মনসিংহ বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

চিত্রে p-n জাংশনের I – V লেখচিত্র দেখানো হয়েছে:

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ১৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ডোপিং কী?
    ১
  2. খ.
    তাপমাত্রার সাথে অর্ধপরিবাহীর রোধের পরিবর্তন ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    AB অংশের গতীয় রোধ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    লেখচিত্রের AB ও ACD অংশে বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহের ভিন্নতার কারণ বিশ্লেষণ করো।
    ৪
১৮
দিনাজপুর বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

একটি (pnp) ট্রানজিস্টরে 10−8 sec সময়ে 100 টি হোল এমিটার অঞ্চল হতে নির্গত হয় যার মধ্যে 97% পীঠ অঞ্চল অতিক্রম করে সংগ্রাহক অঞ্চলে পৌঁছে।

  1. ক.
    অক্টাল নম্বর পদ্ধতি কাকে বলে?
    ১
  2. খ.
    সিলিকন অপেক্ষা জার্মেনিয়ামের ক্ষেত্রে যোজন ইলেকট্রন সহজে পরিবহণ ব্যান্ডে যাবে –ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    এমিটার প্রবাহ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের আলোকে α=β1+β এর সত্যতা যাচাই করো।
    ৪
১৯
রাজশাহী বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ১৯ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ডিপ্লেশন লেয়ার কী?
    ১
  2. খ.
    বিপরীত ঝোঁকে ডায়োডে তড়িৎ প্রবাহ হয় না কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    বর্তনীতে প্রবাহ লাভ কত হবে? নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনীটি সুইচ হিসাবেও কাজ করানো সম্ভব- বিশ্লেষণ করো।
    ৪
২০
কুমিল্লা বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ২০ — উদ্দীপকের চিত্র

বর্তনীর ট্রানজিস্টরের α=0.98 এবং IE=1.5 mA।

  1. ক.
    সম্মুখী ঝোঁক কাকে বলে?
    ১
  2. খ.
    ব্যান্ড তত্ত্বের আলোকে অন্তরক পদার্থের পরিবাহিতা ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকে IB নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনীটিকে ভোল্টেজ বিবর্ধক হিসেবে ব্যবহার করা যায় কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
২১
চট্টগ্রাম বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ২১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ডোপিং কী?
    ১
  2. খ.
    n-টাইপ অর্ধপরিবাহী তড়িৎ নিরপেক্ষ কি-না? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের বিন্যাসে প্রবাহ বিবর্ধন কত হবে?
    ৩
  4. ঘ.
    নিঃসারক বাহুর মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠালে বহির্গামীতে 5 watt ক্ষমতা পাওয়া যাবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
২২
সিলেট বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

একটি ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক সংযোগ বর্তনীতে সংগ্রাহকে n-p-n প্রযুক্ত বায়াসিং ভোল্টেজ VCC 12 V, ইনপুট রোধ Rin=200 Ω, সংগ্রাহক বর্তনীতে লোড রোধ RL=1 kΩ এর মধ্য দিয়ে IC=1 mA তড়িৎ প্রবাহিত হয়। প্রবাহ বিবর্ধন গুণক α=0.98।

  1. ক.
    কঠিন পদার্থের শক্তি ব্যান্ড কী?
    ১
  2. খ.
    p-n জাংশন ডায়োডের ক্ষেত্রে "বিপরীত সম্পৃক্ত কারেন্ট" ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ট্রানজিস্টরটির সংগ্রাহক নিঃসারক ভোল্টেজ (VCE) নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    ট্রানজিস্টরটি ভোল্টেজ বিবর্ধক হিসেবে কাজ করে— গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
২৩
যশোর বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

একটি কমন এমিটার n-p-n ট্রানজিস্টর বর্তনী দেখানো হলো। ট্রানজিস্টরটির গতীয় রোধ 40 Ω এবং কারেন্ট গেইন 75।

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ২৩ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    p-টাইপ অর্ধপরিবাহী কী?
    ১
  2. খ.
    তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কমে ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ট্রানজিস্টরটির প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনী থেকে 120 মানের ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কিনা? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো।
    ৪
২৪
বরিশাল বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

একটি ট্রানজিস্টরের কালেক্টর প্রবাহ 0.072 A এবং বেইজ প্রবাহ 0.008 A। অপর একটি ট্রানজিস্টরের ইমিটার প্রবাহ 0.065 A এবং বেইজ প্রবাহ 0.005 A।

  1. ক.
    শক্তি ব্যান্ড কাকে বলে?
    ১
  2. খ.
    ডোপিং তড়িৎ পরিবাহিতার জন্য সহায়ক — ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রথম ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক বের করো।
    ৩
  4. ঘ.
    প্রবাহ বিবর্ধক হিসেবে কোন ট্রানজিস্টরটি বেশি উপযোগী? বিশ্লেষণ করো।
    ৪
২৫
ঢাকা বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

নিচের উদ্দীপকটি লক্ষ করো:

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ২৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    নিঃশেষিত স্তর কাকে বলে?
    ১
  2. খ.
    p-n-p ট্রানজিস্টর অপেক্ষা n-p-n ট্রানজিস্টর অধিক কার্যকর কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ১নং বর্তনীর সত্যক সারণি লেখ।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের সত্যক সারণির লজিক গেইটের সাথে একটি NOT গেইট যুক্ত করলে কোনো লজিক গেইট তৈরি হবে কিনা— তা চিত্র ও সত্যক সারণির সাহায্যে ব্যাখ্যা করো।
    ৪
২৬
ঢাকা বোর্ড ২০২২
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ২৬ — উদ্দীপকের চিত্র

বর্তনীতে ব্যবহৃত প্রতিটি ডায়োড অভিন্ন। এদের যে কোনোটির দুইপ্রান্তে 0.6 volt বিভব পার্থক্য সৃষ্টি করায় প্রবাহ 100 mA হতে 150 mA এ পরিবর্তিত হয়। আবার ব্রীজটির সাহায্যে AC Signal কে DC Signal এ রূপান্তর করতে গিয়ে দেখা গেল D4 ডায়োডটি নষ্ট।

  1. ক.
    NAND গেইট কী?
    ১
  2. খ.
    ডায়োডের জেনার ক্রিয়া ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রতিটি ডায়োডের গতীয় রোধ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    বর্তনীতে D4 সংযুক্ত অবস্থায় AC কে DC তে রূপান্তর সম্ভব কি না— সচিত্র ব্যাখ্যা দাও।
    ৪
২৭
ঢাকা বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

একটি দুর্বল সংকেতকে 250 গুণ বিবর্ধিত করার লক্ষে একটি ট্রানজিস্টর বর্তনীতে ইনপুটে 35 Ω এবং লোডে 85 Ω ব্যবহার করা হলো। বর্তনীটির ভূমিতে 50 μA প্রয়োগ করলে সংগ্রাহকে 50 mA প্রবাহ পাওয়া যায়।

  1. ক.
    ফ্যারাডে কাকে বলে?
    ১
  2. খ.
    বর্তনীর প্রান্তিক বিভব তড়িচ্চালক বলের চেয়ে ছোট হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের উদ্দেশ্য পূরণ হবে কিনা— গাণিতিকভাবে যাচাই করো।
    ৪
২৮
ময়মনসিংহ বোর্ড ২০২২
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ২৮ — উদ্দীপকের চিত্র

১ নং চিত্রে প্রদত্ত ডায়োডের অনুরূপ ৪টি ডায়োডকে বর্তনীর ন্যায় যুক্ত করা হলো (চিত্র-২)। যে কোনো একটি ডায়োডের সম্মুখবর্তী ঝোঁকে 0.12 V বিভব পরিবর্তনে 3×10−2 A তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটে।

  1. ক.
    শক্তি ব্যান্ড কী?
    ১
  2. খ.
    P-type অর্ধপরিবাহকে সংখ্যাগরিষ্ঠ বাহক হোল কেন?
    ২
  3. গ.
    D1 এর গতীয় রোধ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    বাল্বটি সবসময় জ্বলতে থাকবে এটি সম্ভব করতে হলে D1 ও D2 এর সংযোগে কী পরিবর্তন আনতে হবে? বর্তনী চিত্র অংকনপূর্বক বিশ্লেষণ করো।
    ৪
২৯
রাজশাহী বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

একটি দুর্বল সংকেতকে 250 গুণ বিবর্ধিত করার লক্ষে একটি ট্রানজিস্টর বর্তনীতে ইনপুটে 35 Ω এবং লোডে 85 Ω ব্যবহার করা হলো। বর্তনীটির ভূমিতে 50 μA প্রয়োগ করলে সংগ্রাহকে 50 mA পাওয়া যায়।

  1. ক.
    ফ্যারাড কাকে বলে?
    ১
  2. খ.
    গ্যালিলিও রূপান্তর লরেঞ্জ রূপান্তরের একটি বিশেষ রূপ— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের উদ্দেশ্য পূরণ হবে কি না— গাণিতিকভাবে যাচাই করো।
    ৪
৩০
দিনাজপুর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৩০ — উদ্দীপকের চিত্র

0.5 V এর একটি সিগন্যালকে বিবর্ধিত করার জন্য চিত্রে প্রদত্ত ট্রানজিস্টরটি ব্যবহৃত হয়। সিগন্যালটি ইনপুটে যুক্ত করার ফলে পীঠ প্রবাহের পরিবর্তন 10 μA হয়।

  1. ক.
    দাতা পরমাণু কাকে বলে?
    ১
  2. খ.
    "Knee Voltage" এর মান 0.7 V বলতে কী বুঝো?
    ২
  3. গ.
    ইনপুট রোধের মান কত?
    ৩
  4. ঘ.
    প্রদত্ত ট্রানজিস্টর এর সাহায্যে উদ্দীপকে উল্লিখিত সিগন্যালটি বিবর্ধিত করা যাবে কি? গাণিতিকভাবে যাচাই করো।
    ৪
৩১
কুমিল্লা বোর্ড ২০২২
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৩১ — উদ্দীপকের চিত্র

D1, D2 এবং D3 একই প্রকৃতির তিনটি ডায়োড। এদের প্রতিটির গতীয় রোধ 150 Ω।

  1. ক.
    দৈর্ঘ্য সংকোচন কী?
    ১
  2. খ.
    হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের বেগ কক্ষপথের ব্যাসার্ধের সাথে কীরূপ সম্পর্কিত? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    A ও B বিন্দুর মধ্যে তড়িৎ প্রবাহের পার্থক্য নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    বর্তনীতে D3 ডায়োডটিকে M ও N এর মাঝে কীভাবে স্থাপন করা হলে ভোল্টমিটারটি ক্রমান্বয়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ পাঠ দিবে? বর্তনীচিত্র অঙ্কনপূর্বক বিশ্লেষণ করো।
    ৪
৩২
চট্টগ্রাম বোর্ড ২০২২
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৩২ — উদ্দীপকের চিত্র

উদ্দীপকে একটি কমন এমিটার n-p-n ট্রানজিস্টর বর্তনী দেখানো হলো—

  1. ক.
    ডোপিং কী?
    ১
  2. খ.
    ডায়োডের সম্মুখী ঝোঁক বলতে কী বুঝো?
    ২
  3. গ.
    উদ্দীপকের বর্তনীর কারেন্ট গেইন β কত?
    ৩
  4. ঘ.
    বেস প্রবাহ ও কালেক্টর প্রবাহ দ্বিগুণ করা হলে ভোল্টেজ গেইনের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
৩৩
সিলেট বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

n-p-n ট্রানজিস্টরকে প্রথমে সাধারণ নিঃসারক সংযোগ দিয়ে নিঃসারক প্রবাহ 1.92 mA এবং পীঠ প্রবাহ 0.08 mA পাওয়া গেল। পরে সাধারণ ভূমি বিন্যাসে সংযোগ দিয়ে নিঃসারক প্রবাহ এবং সংগ্রাহক প্রবাহের মান পাঁচগুণ করা হলো।

  1. ক.
    ব্যান্ড তত্ত্ব কী?
    ১
  2. খ.
    ডোপিং কীভাবে অর্ধ পরিবাহীর তড়িৎ পরিবাহিতাকে প্রভাবিত করে ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপক অনুসারে প্রবাহ লাভ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ট্রানজিস্টরের সংযোগ বিন্যাস পরিবর্তন করায় প্রবাহ বিবর্ধক গুণকের মান পরিবর্তন হবে কিনা— গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
৩৪
যশোর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৩৪ — উদ্দীপকের চিত্র

নিচে একটি কমন এমিটার n-p-n ট্রানজিস্টর বর্তনী দেখানো হলো:

  1. ক.
    ভরত্রুটি কাকে বলে?
    ১
  2. খ.
    p-n জাংশন ডায়োডের ডিপ্লেশন লেয়ার চার্জ নিরপেক্ষ— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনী থেকে বিবর্ধিত সংকেত পাওয়া সম্ভব কিনা ভোল্টেজ গেইন নির্ণয়ের মাধ্যমে গাণিতিকভাবে দেখাও।
    ৪
৩৫
বরিশাল বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

মাহি ও রাহি ইলেকট্রনিকস দোকান থেকে দুটি n-p-n ট্রানজিস্টর কিনে আনে। মাহির ট্রানজিস্টরে ইনপুট ভোল্টেজ, ইনপুট রোধ, ভাররোধ এবং সংগ্রাহক প্রবাহ যথাক্রমে 2 V, 50 Ω, 4 Ω এবং 30 mA। অপরদিকে রাহির ট্রানজিস্টরে প্রবাহ লাভ, ইনপুট রোধ এবং ভার রোধ যথাক্রমে 80, 40 Ω এবং 60 Ω।

  1. ক.
    ভরের আপেক্ষিকতা কাকে বলে?
    ১
  2. খ.
    সমান গতিবেগ সম্পন্ন প্রোটন ও ইলেকট্রনের মধ্যে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য বেশি কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    মাহির ট্রানজিস্টরের ভোল্টেজ গেইন নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    মাহি ও রাহির ট্রানজিস্টরদ্বয়ের ক্ষমতা বিবর্ধন কি সমান হবে? গাণিতিক মতামত দাও।
    ৪
৩৬
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৩৬ — উদ্দীপকের চিত্র

IB=0.015 mA এবং IC=1.15 mA

  1. ক.
    গৌণ উৎস কী?
    ১
  2. খ.
    তাপমাত্রা বৃদ্ধির সাথে অর্ধপরিবাহীর রোধের কী পরিবর্তন ঘটে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের আলোকে প্রবাহ বিবর্ধক গুণক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে ট্রানজিস্টরের কালেক্টর-ইমিটারের বিপরীতে তরঙ্গ চিত্র এবং RL এর বিপরীতে তরঙ্গ চিত্র একই হবে কি? বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
৩৭
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৩৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ব্যতিচার কী?
    ১
  2. খ.
    PN-জংশনে I-V লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা হয় কি? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের বর্তনীর সত্যক সারণি লেখ।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বাল্বটিকে সুইচ এর সমান্তরালে সংযোগ দিলে বর্তনীটি কোন লজিক গেটের সমতুল্য বর্তনীতে পরিণত হবে? বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
৩৮
ময়মনসিংহ বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

একটি অ্যাম্পিয়ার বর্তনীর ভার রোধ 4500 Ω। এই বর্তনীতে ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক সংযোগ ব্যবহার করা হয়েছে। বায়াসিং ভোল্টেজ 15 mV হলে পীঠ প্রবাহের পরিবর্তন 30 μA এবং সংগ্রাহক প্রবাহের পরিবর্তন 3 mA পাওয়া যায়।

  1. ক.
    p-n জাংশন কাকে বলে?
    ১
  2. খ.
    পূর্ণতরঙ্গ ব্রিজ রেকটিফায়ারে চারটি ডায়োড ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপক হতে প্রবাহ লাভ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তথ্য থেকে ভোল্টেজ লাভ নির্ণয় করা সম্ভব হবে কি? গাণিতিক মতামত দাও।
    ৪
৩৯
রাজশাহী বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
ABX = A+B
000
011
101
111

সারণি-১

ABX
000
011
101
110

সারণি-২

  1. ক.
    মুক্ত ইলেকট্রন কী?
    ১
  2. খ.
    হোল কীভাবে তড়িৎ পরিবহন করে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    সারণি-১ হতে লজিক গেটের কার্যক্রম বর্তনী চিত্রসহ বর্ণনা করো।
    ৩
  4. ঘ.
    সারণি-২ এর গেটটিকে মৌলিক গেইট দিয়ে বাস্তবায়ন করো।
    ৪
৪০
রাজশাহী বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

চিত্রের ট্রানজিস্টরটিতে ইনপুট কারেন্টের 0.02 mA পরিবর্তনে আউটপুট কারেন্টের 1 mA পরিবর্তন হয়।

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৪০ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ডিপ্লেশন স্তর কী?
    ১
  2. খ.
    P-টাইপ অর্ধ-পরিবাহীতে ঋণাত্মক আধান বাহক থাকার কারণ ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ট্রানজিস্টরটির কারেন্ট গেইন β এর মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনী অনুযায়ী ইনপুট সিগনালের সাপেক্ষে আউটপুট সিগনালের পরিবর্তন ব্যাখ্যা করো।
    ৪
৪১
দিনাজপুর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৪১ — উদ্দীপকের চিত্র

চিত্রের ট্রানজিস্টরটির ক্ষেত্রে নিঃসারক প্রবাহ 0.80 mA এবং পীঠ প্রবাহ 0.06 mA পাওয়া যায়। পরবর্তীতে 0.10 V ইনপুট ভোল্টেজ সরবরাহ করা হলে নিঃসারক প্রবাহ 1 mA পাওয়া যায়।

  1. ক.
    পরিবহন ব্যান্ড কাকে বলে?
    ১
  2. খ.
    ব্যান্ড তত্ত্বের আলোকে অন্তরক পদার্থ ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রথম ক্ষেত্রে ট্রানজিস্টরটির প্রবাহ লাভ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    দ্বিতীয় ক্ষেত্রে ট্রানজিস্টরটি বিবর্ধক হিসেবে কাজ করবে না তা গাণিতিকভাবে যাচাই করো।
    ৪
৪২
দিনাজপুর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

p-n জাংশনের I – V লেখচিত্র দেখানো হয়েছে।

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৪২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    লজিক গেট কাকে বলে?
    ১
  2. খ.
    P-টাইপ অর্ধ-পরিবাহীর চার্জ নিরপেক্ষতা ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    AB অংশে গতীয় রোধ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    লেখচিত্রের OCD এবং OAB অংশের তুলনামূলক বিশ্লেষণ করো।
    ৪
৪৩
কুমিল্লা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

কমন ইমিটার ট্রানজিস্টর সংযোগে 0.95 V ও 1.15 V বিভব প্রয়োগ করলে যথাক্রমে 10 mA ও 30 mA বেস প্রবাহ পাওয়া যায়। ট্রানজিস্টরটির প্রবাহ লাভ β=75 এবং লোড রোধ 100 Ω।

  1. ক.
    ডোপিং কী?
    ১
  2. খ.
    অর্ধ-পরিবাহী ডায়োড ওহমের সূত্র মেনে চলে কি-না— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ট্রানজিস্টরটির প্রবাহ বিবর্ধন গুণক α নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ট্রানজিস্টর সংযোগটি বিবর্ধক হিসেবে কাজ করে— গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
৪৪
কুমিল্লা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

পদার্থবিজ্ঞান বিষয়ে রিমি (105)8, জিমি (4F)16 এবং সিমি (100111)2 নম্বর পেয়েছে।

  1. ক.
    লজিক গেট কাকে বলে?
    ১
  2. খ.
    ট্রানজিস্টর কীভাবে সুইচ হিসেবে কাজ করে— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    সিমির প্রাপ্ত নম্বর ডেসিমেলে রূপান্তর করো।
    ৩
  4. ঘ.
    রিমির ও জিমির মধ্যে কে বেশি নম্বর পেয়েছে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪
৪৫
চট্টগ্রাম বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

উদ্দীপকে একটি NPN ট্রানজিস্টর দেখানো হলো:

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৪৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    তরঙ্গমুখ কী?
    ১
  2. খ.
    যে লজিক গেটের দুটি ইনপুট একই হলে আউটপুট শূন্য হয় তা ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ট্রানজিস্টরটির কারেন্ট বিবর্ধন গুণক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    চিত্রের ইনপুট সংকেতকে যদি বিবর্ধিত আকারে আউটপুটে দেখতে চাই তবে উদ্দীপকের কী ধরনের পরিবর্তন করতে হবে? বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
৪৬
চট্টগ্রাম বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৪৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ধ্বংসাত্মক ব্যতিচার কাকে বলে?
    ১
  2. খ.
    পরিবাহী ও ডায়োডের I-V লেখচিত্রের কোনো পার্থক্য আছে কি? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের গেইটটির সত্যক সারণি লিখ।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের লজিক গেইটটির সাহায্যে বুলিয়ান অ্যালজেবরার মৌলিক অপারেশন কীভাবে সম্ভব? বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
৪৭
সিলেট বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৪৭ — উদ্দীপকের চিত্র

একটি লজিক গেটের প্রতীক

  1. ক.
    ডোপিং কী?
    ১
  2. খ.
    বাইনারি নম্বর পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের লজিক গেটের আউটপুট 1 পেতে হলে A, B, C তে কী কী ইনপুট দিতে হবে? সত্যক সারণির মাধ্যমে বুঝিয়ে দাও।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের লজিক গেটের সাথে একটি NOT গেট যুক্ত করে। সত্যক সারণির মাধ্যমে ব্যাখ্যা করো।
    ৪
৪৮
সিলেট বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৪৮ — উদ্দীপকের চিত্র

N–P–N ট্রানজিস্টরের ব্লক চিত্র।

  1. ক.
    সম্মুখ বায়াস বলতে কী বুঝ?
    ১
  2. খ.
    অর্ধ-পরিবাহীর ক্ষেত্রে রোধের পরিবর্তন তাপমাত্রার আলোকে ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    α-এর মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ট্রানজিস্টরকে অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করে এর বর্তনী চিত্র অংকন করো এবং কার্যপ্রণালী ব্যাখ্যা করো।
    ৪
৪৯
সিলেট বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৪৯ — উদ্দীপকের চিত্র

NPN ট্রানজিস্টরের ব্লক চিত্র।

  1. গ.
    α-এর মান নির্ণয় করো।
    ৩
৫০
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৫০ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বাইনারী কোড কী?
    ১
  2. খ.
    অর্ধতরঙ্গ একমুখীকরণ প্রক্রিয়ায় কেন আউটপুটে পূর্ণ তরঙ্গ পাওয়া যায় না- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের ভিত্তিতে প্রবাহ বিবর্ধক গুণক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তথ্যানুসারে প্রবাহ লাভ 100% পাওয়া সম্ভব কি-না গাণিতিক ব্যাখ্যা দাও।
    ৪
৫১
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৫১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    রেকটিফায়ার কী?
    ১
  2. খ.
    p-n জংশন ও ডিপ্লেশন স্তর কীভাবে সৃষ্টি হয়?
    ২
  3. গ.
    উদ্দীপকের লজিক বর্তনীটির সত্যক সারণি লিখ।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের আলোকে X এবং Y আউটপুটদ্বয়কে মৌলিক গেইটের মাধ্যমে বাস্তবায়ন কর।
    ৪
৫২
বরিশাল বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৫২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    যুক্তি বর্তনী কী?
    ১
  2. খ.
    p-n জংশন ডায়োডে বিমুখী ঝোঁক প্রদান করলে নিঃশেষিত স্তর বৃদ্ধি পায় ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    সত্যক সারণির সাহায্যে Y এর মান দেখাও।
    ৩
  4. ঘ.
    ২নং গেইটকে XOR গেইট দ্বারা প্রতিস্থাপন করা হলে Y এর মানের কোনো পরিবর্তন পরিলক্ষিত হবে কিনা, তা যাচাই করো।
    ৪
৫৩
বরিশাল বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

চিত্রে ট্রানজিস্টর দুটি লক্ষ করো

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৫৩ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    NAND গেইট কী?
    ১
  2. খ.
    সম্মুখী ঝোঁক ব্যবস্থায় প্রবাহ কেন বৃদ্ধি পায়?
    ২
  3. গ.
    উদ্দীপকের ১নং ট্রানজিস্টরের নিঃসারক প্রবাহ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    বিবর্ধক হিসেবে উদ্দীপকের কোন ট্রানজিস্টরটি বেশি উপযোগী? গাণিতিক বিশ্লেষণ করো।
    ৪
৫৪
রাজশাহী বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৫৪ — উদ্দীপকের চিত্র

এখানে, IC=35 mA

  1. ক.
    Break down voltage কাকে বলে?
    ১
  2. খ.
    N-type অর্ধ-পরিবাহী ঋণাত্মক চার্জে চার্জিত কি-না? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    প্রদত্ত চিত্র থেকে IB-এর মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    চিত্র অনুসারে Output Signal-এর মান Input Signal-এর মান অপেক্ষা বেশি হবে কি-না? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৫৫
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৫৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    সুপারনোভা কাকে বলে?
    ১
  2. খ.
    সূর্য কখনও কৃষ্ণগহ্বরে পরিণত হবে না? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    বর্তনীর প্রবাহ লাভ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ডিভাইসটি দিক পরিবর্তী সংকেতের বিস্তার বৃদ্ধি করে— বিশ্লেষণসহ বিচার কর।
    ৪
৫৬
চট্টগ্রাম বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

কোনো ট্রানজিস্টরের বেস কারেন্ট 105 μA এবং কালেক্টর কারেন্ট 2.05 mA। বেস কারেন্টের 2.7 μA পরিবর্তনের ফলে কালেক্টর কারেন্টের প্রবাহ পরিবর্তন হলো 0.65 mA।

  1. ক.
    ডোপিং বলতে কী বুঝ?
    ১
  2. খ.
    অ্যামিটার এক প্রকার গ্যালভানোমিটার ব্যাখ্যা দাও।
    ২
  3. গ.
    IE এবং α এর মান বের কর।
    ৩
  4. ঘ.
    বেস ও কালেক্টর কারেন্টের পরিবর্তনের ফলে β এর মান পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে কি-না? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
    ৪
৫৭
সিলেট বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৫৭ — উদ্দীপকের চিত্র

উভয় ট্রানজিস্টর জার্মেনিয়াম দ্বারা তৈরি। জার্মেনিয়ামের নী ভোল্টেজ 0.3 volt দেওয়া আছে–

IE=5.05×103 μA এবং IB=50 μA।

  1. ক.
    কৃত্রিম উপগ্রহ কী?
    ১
  2. খ.
    ঘটনা দিগন্তের ভৌত তাৎপর্য লিখ।
    ২
  3. গ.
    চিত্র-১ এর জন্য প্রবাহ লাভ এর মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কোন ক্ষেত্রে বাতিটি বেশি উজ্জ্বল হবে? গাণিতিক যুক্তিসহকারে উপস্থাপন কর।
    ৪
৫৮
বরিশাল বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একজন শিক্ষার্থী কোনো দুর্বল সংকেতকে 500 গুণ (বিভব) বিবর্ধিত করে সবল সংকেতে রূপান্তর করার জন্য নিম্নের বর্তনী ব্যবহার করল:

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৫৮ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    নিউক্লিয়ন কাকে বলে?
    ১
  2. খ.
    বিশুদ্ধ অর্ধপরিবাহীতে অপদ্রব্য মিশ্রিত করা হয় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    বর্তনীর প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক (β) নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে বর্ণিত শিক্ষার্থী তার উদ্দেশ্য সফল করতে পারবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৫৯
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৫৯ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ডার্ক এনার্জি কাকে বলে?
    ১
  2. খ.
    বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে কি কি সেবা পাওয়া যাবে?
    ২
  3. গ.
    প্রবাহ লাভ (β) নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ডিভাইসটি ইলেকট্রিক সুইচ হিসেবে খুবই জনপ্রিয় বিশ্লেষণ কর।
    ৪
৬০
ঢাকা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

উদ্দীপকে একটি কমন এমিটার n-p-n অ্যাম্প্লিফায়ার বর্তনী দেখানো হলো। বর্তনীর গতীয় রোধ 40 Ω। এর কারেন্ট গেইন 75। বর্তনীর RL=60 Ω এবং কালেক্টর কারেন্ট 5 mA।

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৬০ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কী?
    ১
  2. খ.
    একটি ডিজিটাল ও একটি এনালগ সিগনাল অঙ্কন করে দেখাও।
    ২
  3. গ.
    উদ্দীপকের বর্তনীর প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনী থেকে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কি-না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই কর।
    ৪
৬১
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৬১ — উদ্দীপকের চিত্র

প্রদর্শিত চিত্র থেকে উত্তর দাও।

  1. ক.
    p-type অর্ধপরিবাহী কী?
    ১
  2. খ.
    ডোপায়ন তড়িৎ প্রবাহে কী ভূমিকা রাখে- ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    প্রবাহ বিবর্ধন গুণক α নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    প্রদর্শিত ট্রানজিস্টরের সাহায্যে বিবর্ধক বর্তনী তৈরি সম্ভব কি না? চিত্রসহ ব্যাখ্যা কর।
    ৪
৬২
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗
PQR
001
010
100
110

সত্যক সারণি-১

PQR
001
011
101
110

সত্যক সারণি-২

  1. ক.
    কৃষ্ণ বিবর কী?
    ১
  2. খ.
    সূর্য কৃষ্ণ বিবর হবে না –ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    সত্যক সারণি-১ কোন লজিক গেইটকে নির্দেশ করে— ব্যাখ্যা কর।
    ৩
  4. ঘ.
    সত্যক সারণি-২ এর নির্দেশক লজিক গেইট দ্বারা R=P+Q সমীকরণ বাস্তবায়ন সম্ভব—বিশ্লেষণ কর।
    ৪
৬৩
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৬৩ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    রেকটিফায়ার কাকে বলে?
    ১
  2. খ.
    ট্রানজিস্টরে ডিসি বায়াসিং অবস্থায় বেস কারেন্ট খুব কম হয় কেন?
    ২
  3. গ.
    Q এর জন্য বুলিয়ান বীজগাণিতিক সমীকরণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উভয় চিত্রের সত্যক সারণি এক কি-না যাচাই কর।
    ৪
৬৪
সিলেট বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

উদ্দীপকে একটি কমন-এমিটার n-p-n ট্রানজিস্টর বর্তনী দেখানো হলো:

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৬৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বিগ ব্যাং কী?
    ১
  2. খ.
    ব্লাকহোলকে দেখা যায় না কেন? –ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের বর্তনীর কারেন্ট গেইন α কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনীটিকে ইলেকট্রনিক সুইচ হিসেবে ব্যবহার করা যায় কি?- বিশ্লেষণ কর।
    ৪
৬৫
বরিশাল বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

একটি npn ট্রানজিস্টরের 108 টি ইলেকট্রন 108 s সময়ে এমিটারে গমন করে।

  1. ক.
    লিকেজ প্রবাহ কাকে বলে?
    ১
  2. খ.
    ট্রানজিস্টর কি ডায়োড? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    এমিটার প্রবাহ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    যদি 1% মুক্ত ইলেকট্রন পীঠ অঞ্চলে নষ্ট হয় তবে প্রবাহ বিবর্ধকের মান কিরূপ হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৬৬
দিনাজপুর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

নিচে একটি ডায়োডের V-I লেখচিত্র দেখানো হলো:

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৬৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ট্রানজিস্টর কী?
    ১
  2. খ.
    N শ্রেণির অর্ধপরিবাহীতে সংখ্যাগরিষ্ঠ বাহক ইলেকট্রন কেন থাকে?
    ২
  3. গ.
    উদ্দীপকের চিত্র থেকে ডায়োডের গতীয় রোধ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    অনেকক্ষণ ধরে বিদ্যুৎ প্রবাহের জন্য BC অংশের প্রবাহের চেয়ে MN অংশের প্রবাহ বেশি নিরাপদ – ব্যাখ্যা কর।
    ৪
৬৭
ঢাকা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৬৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    কোয়ার্ক কী?
    ১
  2. খ.
    রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের অন্তঃস্থ শক্তি হ্রাস পায় কেন?
    ২
  3. গ.
    বর্তনী-১ সত্যক সারণি লিখ।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে দেওয়া সত্যক সারণির লজিক গেইটের আউটপুটে একটি NOT গেইট যুক্ত করলে কোনো লজিক গেইট তৈরি হবে কি-না তা চিত্রের এবং সত্যক সারণির সাহায্যে ব্যাখ্যা কর।
    ৪
৬৮
রাজশাহী বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

একটি n-p-n ট্রানজিস্টরকে কমন অ্যামিটারে সংযোগ করে বেস অ্যামিটার জংশনে 0.75 V বিভব প্রয়োগে বেস প্রবাহ 8 mA এবং 1.15 V বিভব প্রয়োগে বেস প্রবাহ 22 mA পাওয়া গেল। এজন্য বহিঃবর্তনীতে 100 Ω লোড রোধের বিপরীতে এমিটার প্রবাহের পরিবর্তন 16 mA পাওয়া গেল।

  1. ক.
    ভরত্রুটি কাকে বলে?
    ১
  2. খ.
    অর্ধ-পরিবাহীকে তাপ দিলে পরিবাহীর ন্যায় আচরণ করে ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ট্রানজিস্টরটির বিবর্ধন বৃদ্ধি করতে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? মতামত দাও।
    ৪
৬৯
কুমিল্লা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

রাইসা সাধারণ ভূমি n-p-n বর্তনী ব্যবহার করে একটি টিভি তৈরি করল, যার ইনপুট প্রবাহ 25 mA এবং আউটপুট প্রবাহ 20 mA। টিভিটি 12 V ডিসিতে চলার কথা থাকলেও সে তার বাড়ির 220 V এসিতে টিভিটিকে সংযুক্ত করায় টিভিটি চলতে আরম্ভ করল।

  1. ক.
    সম্মুখ ঝোঁক কাকে বলে?
    ১
  2. খ.
    অনিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিক্রিয়ায় অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় না কেন?
    ২
  3. গ.
    বর্তনীর ভূমি প্রবাহ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    যে দুটি কার্যক্রম অনুসরণ করায় রাইসার পক্ষে বাড়িতে টিভি চালানো সম্ভব হয়েছে তা বর্তনী এঁকে বিশ্লেষণ কর।
    ৪
৭০
চট্টগ্রাম বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৭০ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বিনতি কী?
    ১
  2. খ.
    হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ চার বিট কেন দরকার হয়?
    ২
  3. গ.
    উদ্দীপকের বর্তনীটি যে লজিক গেটের সমতুল্য তার চিত্র ও সত্যক সারণি দাও।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনীতে কী পরিবর্তন করলে এমন একটি গেট পাওয়া যাবে যার দুটি ইনপুট লজিক সত্য হলে আউটপুট লজিক মিথ্যা হবে? চিত্রসহ ব্যাখ্যা কর।
    ৪
৭১
দিনাজপুর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৭১ — উদ্দীপকের চিত্র

IE=0.80 mA; IB=0.05 mA

  1. ক.
    ডোপিং কী?
    ১
  2. খ.
    p-n জাংশন ডায়োডের ডিপ্লেশন লেয়ার চার্জ নিরপেক্ষ কেন?
    ২
  3. গ.
    উদ্দীপকের ট্রানজিস্টরটির প্রবাহ লাভ বের কর।
    ৩
  4. ঘ.
    "বর্তনীটির ইনপুটে একটি দুর্বল সংকেত প্রয়োগ করে আউটপুটে একটি বিবর্ধিত সংকেত পাওয়া যাবে"— উক্তিটির যথার্থতা যাচাই কর।
    ৪
৭২
রাজশাহী বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৭২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    চার্জের তল ঘনত্ব কাকে বলে?
    ১
  2. খ.
    বিচ্ছিন্ন চৌম্বক মেরু পাওয়া সম্ভব নয় কেন?
    ২
  3. গ.
    প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    ইনপুট ভোল্টেজের পরিবর্তন করে ট্রানজিস্টরটিকে একটি সুইচ হিসেবে ব্যবহার করা যায় কি? বিশ্লেষণ কর।
    ৪
৭৩
যশোর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

একটি কমন বেস সংযোগে থাকা ট্রানজিস্টরের নিঃসারক ও বেস প্রবাহ যথাক্রমে 0.85 ও 0.05 mA।

  1. গ.
    উদ্দীপকের ট্রানজিস্টরটির বিবর্ধন ফ্যাক্টর নির্ণয় কর।
    ৩
৭৪
যশোর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

একটি কমন বেস সংযোগে থাকা ট্রানজিস্টরের নিঃসারক ও বেস প্রবাহ যথাক্রমে 0.85 ও 0.05 mA।

  1. ঘ.
    নিঃসারক ও বেস প্রবাহদ্বয় দ্বিগুণ করা হলে ট্রানজিস্টরটির প্রবাহ লাভের পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৭৫
কুমিল্লা বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

X ও Y যথাক্রমে ত্রিযোজী ও পঞ্চযোজী মৌল। এদেরকে সিলিকন খণ্ডে ডোপিং করে তুমি একটি ডায়োড তৈরি করলে। এখন X মৌলকে অন্য একটি সিলিকন খণ্ডের মাঝখানে ডোপিং করে একটি ট্রানজিস্টরও তৈরি করলে। এটি দেখে তোমার বন্ধু Y মৌলকে মাঝখানে ডোপিং করে আরেকটি ট্রানজিস্টর তৈরি করল।

  1. ক.
    মৌলিক বল কী?
    ১
  2. খ.
    অবিশুদ্ধ অর্ধপরিবাহীর প্রয়োজনীয়তা কী?
    ২
  3. গ.
    তোমার তৈরিকৃত ডায়োডটির সম্মুখ ঝোঁক এবং বিমুখী ঝোঁক এর বায়াস বর্তনী দেখাও।
    ৩
  4. ঘ.
    তোমার এবং তোমার বন্ধু দু'জনের তৈরি ট্রানজিস্টর দুটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের (সচিত্র) তুলনামূলক ব্যাখ্যা কর।
    ৪
৭৬
সিলেট বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

A ও B যথাক্রমে ত্রিযোজী এবং পঞ্চযোজী মৌল এদের দ্বারা সিলিকনকে ডোপিং করা যায়।

  1. ক.
    বিগ ব্যাং কী?
    ১
  2. খ.
    তাপমাত্রার পরিবর্তন সাপেক্ষে অর্ধপরিবাহী ও পরিবাহীর রোধের মধ্যে ভিন্নতা কিরূপ দেখা যায়?
    ২
  3. গ.
    A মৌল দ্বারা ডোপিং করলে সিলিকনের কেলাস গঠনে কিরূপ পরিবর্তন ঘটে চিত্রসহ বর্ণনা কর।
    ৩
  4. ঘ.
    যদি সিলিকন খণ্ডের কিছু অংশ A মৌল এবং একই সাথে বাকী অংশে B মৌল ডোপিং করা হয় তবে প্রাপ্ত যন্ত্রাংশ কি কাজে ব্যবহার করা যেতে পারে? তা প্রয়োজনীয় চিত্রের সাহায্যে বর্ণনা কর।
    ৪
৭৭
বরিশাল বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

গবেষণাগারে একজন শিক্ষার্থী চারটি একই রকমের ডায়োড নিয়ে পরীক্ষা করছিল। সে দেখতে পেল যে প্রতিটি ডায়োডের দুই প্রান্তের বিভব পার্থক্য 0.4 volt পরিবর্তন করা হলে তড়িৎ প্রবাহের পরিবর্তন 100 mA হয়। ডায়োডগুলো ব্যবহার করে সে একটি পূর্ণ তরঙ্গ রেক্টিফায়ার তৈরি করে পরীক্ষণ শুরু করল। কিছুক্ষণ পর সে বর্তনী থেকে একটি ডায়োড খুলে ফেলল।

  1. ক.
    ডোপিং কাকে বলে?
    ১
  2. খ.
    ট্রানজিস্টরের পীঠের পুরুত্ব কম রাখা হয় কেন?
    ২
  3. গ.
    উদ্দীপকে উল্লিখিত ডায়োডের গতীয় রোধ কত?
    ৩
  4. ঘ.
    ডায়োডটি খুলে ফেলার পর আউটপুট সিগনালের পরিবর্তন কিরূপ হবে তা সচিত্র বর্ণনা কর।
    ৪