HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র · অধ্যায় ৫: তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ
চট্টগ্রাম বোর্ড ২০১৫ — তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ সৃজনশীল প্রশ্ন ও সমাধান
এই সৃজনশীল প্রশ্নটি এইচএসসি চট্টগ্রাম বোর্ড ২০১৫ পরীক্ষায় এসেছিল (পদার্থবিজ্ঞান ২য় পত্র, তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ)। নিচে উদ্দীপক, প্রশ্ন আর ক, খ, গ ও ঘ — চারটি অংশের বোর্ড মানবণ্টন অনুযায়ী পূর্ণাঙ্গ উত্তর দেওয়া হলো।
সালমা 100 Ω রোধের একটি বৈদ্যুতিক হিটার 160 V বিভব এবং 50 Hz কম্পাঙ্কের একটি এসি উৎসের সাথে সংযুক্ত করল। পরবর্তীতে নাজমা হিটারটি 120 V ডিসি উৎসের সাথে সংযুক্ত করল।
- ক.লেঞ্জের সূত্রটি লিখ।১
- খ.ডিসি অপেক্ষা এসি বেশি বিপজ্জনক ব্যাখ্যা কর।২
- গ.এসি উৎসের গড় ভোল্টেজ নির্ণয় কর।৩
- ঘ.কোন সংযোগে হিটারটি বেশি কার্যকর— গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪
কলেঞ্জের সূত্রটি লিখ।
লেঞ্জের সূত্র: যেকোনো তড়িৎচৌম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎপ্রবাহের দিক এমন হয় যে, তা যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই (অর্থাৎ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনকে) বাধা দেয়।
খডিসি অপেক্ষা এসি বেশি বিপজ্জনক ব্যাখ্যা কর।
এসি ভোল্টেজের উল্লেখিত মান সাধারণত এর বর্গমূলীয় গড় মান। যেমন 220 V এসি এর শীর্ষমান,
V0
অর্থাৎ এসি লাইনের বিভব প্রতি চক্রে দুবার উল্লেখিত মানের চেয়ে অনেক বেশি মানে পৌঁছায়, কিন্তু সমমানের ডিসি লাইনের বিভব সর্বদা স্থির থাকে।
তাছাড়া এসি এর দিক সেকেন্ডে বহুবার পরিবর্তিত হওয়ায় তা হৃৎপিণ্ড ও মাংসপেশিতে কম্পন ও সংকোচন সৃষ্টি করে, ফলে স্পৃষ্ট ব্যক্তি তার থেকে সহজে ছিটকে আসতে পারে না।
এজন্য সমান মানের ডিসি অপেক্ষা এসি বেশি বিপজ্জনক।
গএসি উৎসের গড় ভোল্টেজ নির্ণয় কর।
গাইড বইয়ের প্রচলিত সমাধান অনুসারে এসি উৎসের 160 V কে শীর্ষমান V0 ধরা হয়েছে।
এখানে,
শীর্ষ ভোল্টেজ, V0
নির্ণেয় গড় ভোল্টেজ,
আমরা জানি,
বা,
বা,
∴
অতএব, এসি উৎসের (অর্ধচক্রের) গড় ভোল্টেজ 101.86 V।
ঘকোন সংযোগে হিটারটি বেশি কার্যকর— গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
যে সংযোগে হিটারটি বেশি ক্ষমতা ব্যয় করে অর্থাৎ বেশি তাপ উৎপন্ন করে, সে সংযোগে হিটারটি বেশি কার্যকর। এসি এর ক্ষেত্রে কার্যকর ক্ষমতা বর্গমূলীয় গড় ভোল্টেজ দ্বারা নির্ধারিত হয়।
এসি সংযোগে (সালমা):
এখানে,
শীর্ষ ভোল্টেজ, V0
রোধ, R
নির্ণেয়, Pac
আমরা জানি,
Vrms
ক্ষমতা,
Pac
∴ Pac
ডিসি সংযোগে (নাজমা):
এখানে,
ডিসি ভোল্টেজ, V
রোধ, R
নির্ণেয়, Pdc
আমরা জানি,
Pdc
বা, Pdc
∴ Pdc
দেখা যায়, এসি উৎসের শীর্ষমান 160 V হলেও এর কার্যকর মান মাত্র 113.14 V, যা ডিসি উৎসের 120 V এর চেয়ে কম। ফলে Pdc
অতএব, নাজমার ডিসি সংযোগে হিটারটি বেশি কার্যকর।
চট্টগ্রাম বোর্ড ২০১৫-এর আরও সৃজনশীল
- গতিবিদ্যাচিত্রটি ভালোভাবে লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: শিকারী যখন বর্শাটি নিক্ষেপ করেন হরিণটি তখন স্থিরাবস্থা থেকে 10…
- নিউটনীয় বলবিদ্যাসার্কাস পার্টিতে একজন পারফরমার 5 kg ভরের একটি গোলককে ভূমি হতে 1.5 m উপরে অনুভূমিক তলে 2 mm লম্বা রশির সাহায্যে বৃত্তাকার…
- নিউটনীয় বলবিদ্যাচিত্রে প্রদর্শিত AB মই বেয়ে 30 kg ভরের একটি বালক উপরে উঠে এবং CD আনত তল বেয়ে নিচে নেমে আসে। তলের ঘর্ষণ বল 50 N। চিত্রে…
- মহাকর্ষ ও অভিকর্ষভূপৃষ্ঠ হতে দুটি সেকেন্ড দোলকের একটিকে 2 × 10⁶ m উচ্চতায় অবস্থিত কোনো ভূস্থির উপগ্রহে নেওয়া হলো। অপরটিকে 3 × 10⁶ m গভী…
- তরঙ্গY = 6sin (8π t−(π x)/25) একটি চলমান তরঙ্গের সমীকরণ নির্দেশ করে; যেখানে x ও y কে সেন্টিমিটারে প্রকাশ করা হয়েছে। তরঙ্গটি…
- আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বএকজন আবহাওয়াবিদ দৈনিক প্রতিবেদন তৈরির জন্য কোনো একদিন ঢাকা ও রাজশাহীতে স্থাপিত দুটি সিক্ত ও শুষ্ক বালব আর্দ্রতামাপক যন্…
- তাপগতিবিদ্যাএকটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস ও তাপগ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 1200°C, 600°C। এতে চারটি ধাপে সম্পাদিত কাজের পরিমাণ যথাক্র…
- চল তড়িৎপ্রদত্ত বর্তনীতে R1 = 75Ω,R2 = 25Ω,R3 = 90Ω,R4 = 50Ω এবং R5 = 75Ω উল্লেখ্য, তড়িচ্চালক বল E = 6V.
- আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাআলোর ব্যতিচার পরীক্ষণে শিক্ষার্থীরা প্রথম দুটি সুসংগত উৎস ব্যবহার করলো যেগুলো থেকে সমদশাবিশিষ্ট 5500 Å তরঙ্গদৈর্ঘ্যের আল…
- আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাআকমলের ভর 55 kg এবং বয়স 40 বছর। সে 2.4×10⁸ ms⁻¹ বেগে গতিশীল মহাশূন্যযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেল। তার যমজ ভাই তাজমল…
- পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানদুটি তেজস্ক্রিয় মৌল A এবং B এর ক্ষয় ধ্রুবক যথাক্রমে 0.181 d⁻¹ এবং 0.257 d⁻¹।
তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ অধ্যায়ের আরও বোর্ড সৃজনশীল
- সিলেট বোর্ড ২০১৯একটি বিদ্যুৎ উৎপাদনকারী কুণ্ডলীকে 20 Wbm⁻² মানের সুষম চৌম্বক ক্ষেত্রে 6.28 rads⁻¹ সমকৌণিক বেগে ঘুরতে দেয়া হলো…
- বরিশাল বোর্ড ২০১৯একটি ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলীতে প্রযুক্ত প্রবাহমাত্রা i = 5sin 100πt। এর গৌণ কুণ্ডলীতে প্রাপ্ত ক্ষমতা 150…
- দিনাজপুর বোর্ড ২০১৯একটি স্টেপআপ ট্রান্সফরমারে 220 V সরবরাহ করে 2200 V পাওয়া যায়। ট্রান্সফরমারটির মুখ্য কুণ্ডলীর পাকসংখ্যা 500 এ…
- রাজশাহী বোর্ড ২০১৭সায়েম পদার্থবিজ্ঞান পরীক্ষাগারে একটি তার কুণ্ডলী নিয়ে পরীক্ষা করছে। সে 500 পাকের কুণ্ডলীতে 2.5 A তড়িৎ প্রবা…
- যশোর বোর্ড ২০১৭দুটি দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ যথাক্রমে I1 = 50sin 628πt এবং I2 = 50sin 400πt।
- চট্টগ্রাম বোর্ড ২০১৭100 cm² গড় ক্ষেত্রফল এবং 200 পাকসংখ্যাবিশিষ্ট একটি বদ্ধ কুণ্ডলীকে 0.2×10⁻⁴ tesla মানের একটি সুষম চৌম্বক ক্ষেত…
- চট্টগ্রাম বোর্ড ২০১৬একটি ট্রান্সফর্মারের প্রাইমারি কুণ্ডলীতে পর্যাবৃত্ত তড়িৎপ্রবাহ নিম্নের লেখচিত্রে দেখানো হলো: [গৌণ কুণ্ডলীর রো…
- দিনাজপুর বোর্ড ২০১৬নিচের চিত্রে একটি দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ i = 40sin ωt।