HSC ২০১৫ · চট্টগ্রাম বোর্ড · পদার্থবিজ্ঞান

চট্টগ্রাম বোর্ড ২০১৫ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১২টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

২. গতিবিদ্যা

১
চট্টগ্রাম বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

চিত্রটি ভালোভাবে লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

গতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৩২ — উদ্দীপকের চিত্র

শিকারী যখন বর্শাটি নিক্ষেপ করেন হরিণটি তখন স্থিরাবস্থা থেকে 10 m s−2 সমত্বরণে PQ বরাবর দৌড়াতে থাকে।

  1. ক.
    ভেক্টর অপারেটর কী?
    ১
  2. খ.
    বলের একককে মৌলিক এককের মাধ্যমে প্রকাশ কর।
    ২
  3. গ.
    উদ্দীপকে বর্শাটি তার নিক্ষেপণ বিন্দু হতে সর্বাধিক কত উচ্চতায় উঠবে?
    ৩
  4. ঘ.
    বর্শাটি কি হরিণকে আঘাত করবে? তোমার উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তি উপস্থাপন কর।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

২
চট্টগ্রাম বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

সার্কাস পার্টিতে একজন পারফরমার 5 kg ভরের একটি গোলককে ভূমি হতে 1.5 m উপরে অনুভূমিক তলে 2 mm লম্বা রশির সাহায্যে বৃত্তাকার পথে ঘোরাচ্ছেন। গোলকটি প্রতি মিনিটে 20 বার আবর্তন করে। ঘূর্ণায়মান অবস্থায় হঠাৎ রশিটি ছিঁড়ে যায়।

  1. ক.
    ঘাতবল কাকে বলে?
    ১
  2. খ.
    সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য লিখ।
    ২
  3. গ.
    আবর্তনশীল গোলকটি কেন্দ্রের দিকে কত বল অনুভব করবে?
    ৩
  4. ঘ.
    পারফরমার হতে দর্শক সারির দূরত্ব কেমন হলে গোলকটি কোনো দর্শককে আঘাত করবে না? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।
    ৪
৩
চট্টগ্রাম বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

চিত্রে প্রদর্শিত AB মই বেয়ে 30 kg ভরের একটি বালক উপরে উঠে এবং CD আনত তল বেয়ে নিচে নেমে আসে। তলের ঘর্ষণ বল 50 N।

নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৯১ — উদ্দীপকের চিত্র

চিত্রে, AB = 4 m, BC = 1 m এবং CD = 5 m

  1. ক.
    নিউটনের মহাকর্ষ সূত্রটি বর্ণনা কর।
    ১
  2. খ.
    দেখাও যে, একক সমকৌণিক বেগে ঘূর্ণনরত কোনো বস্তুর জড়তার ভ্রামক এর কৌণিক ভরবেগের সমান।
    ২
  3. গ.
    বালকটি A হতে C বিন্দুতে পৌঁছাতে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ হিসাব কর।
    ৩
  4. ঘ.
    CD পথে নামার সময় বালকটির ত্বরণ অভিকর্ষজ ত্বরণের চেয়ে কম না বেশি হবে? গাণিতিক বিশ্লেষণ কর।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৪
চট্টগ্রাম বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

ভূপৃষ্ঠ হতে দুটি সেকেন্ড দোলকের একটিকে 2 × 106 m উচ্চতায় অবস্থিত কোনো ভূস্থির উপগ্রহে নেওয়া হলো। অপরটিকে 3 × 106 m গভীরে একটি খনিতে নেওয়া হলো।

  1. ক.
    প্রমাণ তীব্রতা কাকে বলে?
    ১
  2. খ.
    A ও B এর মধ্যবর্তী কোণ 45° হলে দেখাও যে, A ⋅ B = |A × B|
    ২
  3. গ.
    কৃত্রিম উপগ্রহে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    কোন ক্ষেত্রে দোলক অধিক ধীরে চলবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।
    ৪

৮. তরঙ্গ

৫
চট্টগ্রাম বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

Y=6sin 8π t−π x25 একটি চলমান তরঙ্গের সমীকরণ নির্দেশ করে; যেখানে x ও y কে সেন্টিমিটারে প্রকাশ করা হয়েছে। তরঙ্গটি 0.09 kgm−3 ঘনত্বের মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হচ্ছে।

  1. ক.
    প্রান্তিক বেগের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    পরবশ কম্পন ও অনুনাদের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকে বর্ণিত তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    তরঙ্গটি শ্রাব্য কি-না- তীব্রতা লেভেল নির্ণয়ের মাধ্যমে প্রমাণ কর।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৬
চট্টগ্রাম বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

একজন আবহাওয়াবিদ দৈনিক প্রতিবেদন তৈরির জন্য কোনো একদিন ঢাকা ও রাজশাহীতে স্থাপিত দুটি সিক্ত ও শুষ্ক বালব আর্দ্রতামাপক যন্ত্রের মাধ্যমে নিচের উপাত্তগুলো সংগ্রহ করলেন :

স্থানশুষ্ক বালব থার্মো পাঠসিক্ত বালব থার্মো পাঠবায়ুর তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক
ঢাকা28.6∘C20∘C1.664
রাজশাহী32.5∘C22∘C1.625

[14∘C, 16∘C, 28∘C, 30∘C, 32∘C, 34∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যথাক্রমে 11.99, 13.63, 28.35, 31.83, 35.66 এবং 39.90mm Hg]

  1. ক.
    আদর্শ গ্যাস কী?
    ১
  2. খ.
    একক চাপে এক মোল কোনো গ্যাসের আয়তন বনাম পরম তাপমাত্রা লেখচিত্রের ঢাল কী নির্দেশ করে?
    ২
  3. গ.
    ঐ দিনে ঢাকার শিশিরাঙ্ক কত ছিল?
    ৩
  4. ঘ.
    উপরোক্ত তথ্যমতে কোনো ব্যক্তি কোথায় অধিকতর স্বস্তি বোধ করবেন? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৭
চট্টগ্রাম বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস ও তাপগ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 1200°C, 600°C। এতে চারটি ধাপে সম্পাদিত কাজের পরিমাণ যথাক্রমে 1100 J, 1150 J, 600 J ও 300 J

  1. ক.
    এন্ট্রপি কাকে বলে?
    ১
  2. খ.
    গ্যাস প্রসারণের সমোষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ অপেক্ষা বৃহত্তর – ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকে কার্নো ইঞ্জিন কর্তৃক কৃতকাজের পরিমাণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    ইঞ্জিনটির দক্ষতা বৃদ্ধিকল্পে তুমি এর উৎসের তাপমাত্রা বাড়াবে না-কি এর গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমাবে? তুলনামূলক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪

৩. চল তড়িৎ

৮
চট্টগ্রাম বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

প্রদত্ত বর্তনীতে R1=75Ω, R2=25Ω, R3=90Ω, R4=50Ω এবং R5=75Ω উল্লেখ্য, তড়িচ্চালক বল E=6V.

চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৮৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    গসীয় তল কী?
    ১
  2. খ.
    একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 16.4μF বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    C ও E বিন্দুর মধ্যবর্তী তুল্যরোধ হিসাব কর।
    ৩
  4. ঘ.
    R1 ও R5 এর মধ্যে প্রবাহমাত্রা একই হবে কি-না? গানিতিক বিশ্লেষণ করে মতামত দাও।
    ৪

৫. তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ

৯
চট্টগ্রাম বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

সালমা 100 Ω রোধের একটি বৈদ্যুতিক হিটার 160 V বিভব এবং 50 Hz কম্পাঙ্কের একটি এসি উৎসের সাথে সংযুক্ত করল। পরবর্তীতে নাজমা হিটারটি 120 V ডিসি উৎসের সাথে সংযুক্ত করল।

  1. ক.
    লেঞ্জের সূত্রটি লিখ।
    ১
  2. খ.
    ডিসি অপেক্ষা এসি বেশি বিপজ্জনক ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    এসি উৎসের গড় ভোল্টেজ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    কোন সংযোগে হিটারটি বেশি কার্যকর— গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১০
চট্টগ্রাম বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

আলোর ব্যতিচার পরীক্ষণে শিক্ষার্থীরা প্রথম দুটি সুসংগত উৎস ব্যবহার করলো যেগুলো থেকে সমদশাবিশিষ্ট 5500 Å তরঙ্গদৈর্ঘ্যের আলোক তরঙ্গ নির্গত হয়। তারা পর্দায় মিলিত তরঙ্গদ্বয়ের পথপার্থক্য 11000 Å লক্ষ করলো।

  1. ক.
    ফার্মাট-এর নীতি লিখ।
    ১
  2. খ.
    বিপদ সংকেতে সবসময় লাল আলো ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উৎস থেকে নির্গত প্রতিটি ফোটনের শক্তি হিসাব কর।
    ৩
  4. ঘ.
    শিক্ষার্থীরা উক্ত পরীক্ষণে কোন ধরনের ব্যতিচার লক্ষ্য করলো গাণিতিক বিশ্লেষণসহ যুক্তি দাও।
    ৪
১১
চট্টগ্রাম বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

আকমলের ভর 55 kg এবং বয়স 40 বছর। সে 2.4×108 ms−1 বেগে গতিশীল মহাশূন্যযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেল। তার যমজ ভাই তাজমলের বয়স যখন 80 বছর হলো তখন সে পৃথিবীতে ফিরে এলো।

  1. ক.
    জেনার ভোল্টেজ কাকে বলে?
    ১
  2. খ.
    অবতল লেন্সে গঠিত প্রতিবিম্ব পর্দায় উৎপন্ন হয় কি-না? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    মহাশূন্যযানে আকমলের ভর নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে দু'ভাইয়ের বর্তমান বয়স সমান থাকবে কি-না গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১২
চট্টগ্রাম বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

দুটি তেজস্ক্রিয় মৌল A এবং B এর ক্ষয় ধ্রুবক যথাক্রমে 0.181 d−1 এবং 0.257 d−1।

  1. ক.
    ফটোতড়িৎ ক্রিয়ার সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    কোনো একটি ধাতুর কার্যাপেক্ষক 2.31 eV বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    B মৌলের গড় আয়ু নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    মৌলদ্বয়ের 75% ক্ষয় হতে প্রয়োজনীয় সময় একই হবে কি না— গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪