HSC ২০১৬ · চট্টগ্রাম বোর্ড · পদার্থবিজ্ঞান

চট্টগ্রাম বোর্ড ২০১৬ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১২টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
চট্টগ্রাম বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
ভেক্টর সৃজনশীল প্রশ্ন ৯০ — উদ্দীপকের চিত্র

A=2i+2j−k, B=6i−3j+2k

  1. ক.
    লব্ধ একক কী?
    ১
  2. খ.
    দুটি অসমান সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে কিনা ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    α এর মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    α- এর মানের পরিবর্তন কত হলে A এর উপর B এর অভিক্ষেপ এক-চতুর্থাংশ হবে? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

২
চট্টগ্রাম বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৮৭ — উদ্দীপকের চিত্র

100 m ব্যাসার্ধের একটি বাঁকে 30 km h−1 বেগে বাঁক নিতে গিয়ে বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়।

  1. ক.
    মৌলিক বল কী?
    ১
  2. খ.
    জড়তার ভ্রামকের সাথে চক্রগতির ব্যাসার্ধের সম্পর্ক ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকে উল্লিখিত রাস্তায় ব্যাংকিং কোণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের আলোকে বাসটি খাদে পড়ে যাওয়ার কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৩
চট্টগ্রাম বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
মহাকর্ষ ও অভিকর্ষ সৃজনশীল প্রশ্ন ৬১ — উদ্দীপকের চিত্র

E = পৃথিবী

S = ভূ-স্থির উপগ্রহ

R = 6.4 × 106 m

M = 6 × 1024 kg

G = 6.67 × 10−11 Nm2 kg−2

বাংলাদেশ 3,500 kg ভরের একটি ভূ-স্থির উপগ্রহ উৎক্ষেপণ করবে।

  1. ক.
    মুক্তি বেগের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ভূ-স্থির উপগ্রহটি কত উচ্চতায় (h) উৎক্ষেপণ করতে হবে?
    ৩
  4. ঘ.
    h এর মান দ্বিগুণ হলে উপগ্রহটির বেগ কত বৃদ্ধি করতে হবে? গাণিতিকভাবে দেখাও।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৪
চট্টগ্রাম বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ৫৯ — উদ্দীপকের চিত্র

চিত্রে পানিপূর্ণ বিকারে ডুবানো কৈশিক নলের ব্যাস 0.04 mm উপরের উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাও :

  1. ক.
    পৃষ্ঠটান কী?
    ১
  2. খ.
    কাচে তৈলাক্ত পদার্থ লাগালে স্পর্শ কোণ বৃদ্ধি পায় — ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের আলোকে পানির তলটান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    কৈশিক নলের ব্যাসার্ধের কী পরিবর্তনে পানির উচ্চতা 0.80 m হবে নির্ণয়পূর্বক কারণ বিশ্লেষণ কর।
    ৪

৮. তরঙ্গ

৫
চট্টগ্রাম বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

তরঙ্গ সৃজনশীল প্রশ্ন ২৯ — উদ্দীপকের চিত্র

উদ্দীপকে একটি অগ্রগামী তরঙ্গের মুক্ত প্রান্তের প্রতিফলন দেখানো হয়েছে।

  1. ক.
    সরল ছন্দিত স্পন্দন কী?
    ১
  2. খ.
    তরঙ্গের বিস্তারের সাথে তীব্রতার পরিবর্তন ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপক অনুসারে তরঙ্গটি প্রতিফলনের পর লব্ধি তরঙ্গ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে x=λ2 দূরত্বে y-এর জন্য একটি লেখচিত্র গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন কর। (যেমন : t=0, T4, T2, 3T4 এবং T)।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৬
চট্টগ্রাম বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

একদিন হাইগ্রোমিটারের পাঠ নিতে গিয়ে দেখা গেল শুষ্ক ও আর্দ্র বাল্বের তাপমাত্রা যথাক্রমে 20∘C এবং 12.8∘C। 20∘C তাপমাত্রায় গ্রেইসারের উৎপাদক, 1.79। 7∘C, 8∘C ও 20∘C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 7.5×10−3, 8.1×10−3, 17.4×10−3 পারদচাপ।

  1. ক.
    প্রমাণ চাপ কী?
    ১
  2. খ.
    গ্যাস ও বাষ্পের মধ্যে দুটি পার্থক্য লিখ।
    ২
  3. গ.
    ঐ দিনের শিশিরাঙ্ক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়পূর্বক আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ কর।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৭
চট্টগ্রাম বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
তাপগতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৭৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    অভ্যন্তরীণ শক্তি কী?
    ১
  2. খ.
    জগতের তাপীয় মৃত্যু বলতে কী বোঝ?
    ২
  3. গ.
    উদ্দীপকের কার্নো ইঞ্জিনের তাপীয় দক্ষতা বের কর।
    ৩
  4. ঘ.
    ইঞ্জিনটির তাপীয় দক্ষতা 100% হতে হলে উৎসের তাপমাত্রা অসীম অথবা সিংকের তাপমাত্রা 0K হতে হবে- বিশ্লেষণ কর।
    ৪

২. স্থির তড়িৎ

৮
চট্টগ্রাম বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

ব্যবহারিক পরীক্ষায় শিক্ষক প্রতিটি 180 μF মানের তিনটি ধারক দিয়ে শ্যামলীকে তাদের শ্রেণি সমবায়ের সাথে একটি 3 V এর তড়িৎকোষ সংযুক্ত করে বর্তনী তৈরি করতে বললেন। রেশমাকে 3 V এর তিনটি তড়িৎকোষ দিয়ে সমান্তরাল সমবায়ে এবং সমবায়ের সাথে 50 Ω মানের একটি রোধ যুক্ত করতে বললেন। শিক্ষক শ্যামলীকে পূর্ণ নম্বর দিলেও রেশমাকে শূন্য দিলেন। উল্লেখ্য রেশমা বর্তনীর মোট তড়িৎ প্রবাহ পেয়েছিল 0.18 A।

  1. ক.
    পরাবিদ্যুৎ বা ডাই-ইলেকট্রিক কী?
    ১
  2. খ.
    শান্টের কাজ ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    শ্যামলীর বর্তনীতে সঞ্চিত বৈদ্যুতিক বিভব শক্তির পরিমাণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    রেশমা কী ভুল করেছিল? সঠিক বর্তনী এঁকে বর্তনীর প্রবাহমাত্রা নির্ণয় কর।
    ৪

৫. তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ

৯
চট্টগ্রাম বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

একটি ট্রান্সফর্মারের প্রাইমারি কুণ্ডলীতে পর্যাবৃত্ত তড়িৎপ্রবাহ নিম্নের লেখচিত্রে দেখানো হলো: [গৌণ কুণ্ডলীর রোধ 17.5 Ω]

তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ সৃজনশীল প্রশ্ন ৮ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    হল ক্রিয়া কী?
    ১
  2. খ.
    DC 220 V অপেক্ষা AC 220 V বেশি বিপজ্জনক কেন?
    ২
  3. গ.
    চিত্রানুযায়ী 7.5T4 সময়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    ট্রান্সফর্মারটির গৌণ কুণ্ডলীতে 140 W ক্ষমতা পেতে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান

১০
চট্টগ্রাম বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
জ্যামিতিক আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৯ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    আলোর ব্যতিচার কী?
    ১
  2. খ.
    কাচের সংকট কোণ 42° বলতে কী বোঝ?
    ২
  3. গ.
    উল্লিখিত লেন্সটির ক্ষমতা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    লেন্সটিকে সরল অণুবীক্ষণ যন্ত্র হিসেবে ব্যবহার করে স্পষ্ট প্রতিবিম্ব দেখতে হলে বস্তু থেকে কত দূরে লেন্সটি স্থাপন করতে হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাও।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১১
চট্টগ্রাম বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

A ও B দুটি তেজস্ক্রিয় মৌল। এদের অর্ধায়ু যথাক্রমে 6 দিন ও 9 দিন।

  1. ক.
    দৈর্ঘ্য সংকোচন কাকে বলে?
    ১
  2. খ.
    ইলেকট্রনের তাপীয় নিঃসরণ ও ফটোতড়িৎ নিঃসরণের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ কর।
    ২
  3. গ.
    B মৌলের গড় আয়ু নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উভয় মৌলের 60% ক্ষয় হতে কোন মৌলটির অধিক সময় লাগবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১২
চট্টগ্রাম বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৭০ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বিনতি কী?
    ১
  2. খ.
    হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ চার বিট কেন দরকার হয়?
    ২
  3. গ.
    উদ্দীপকের বর্তনীটি যে লজিক গেটের সমতুল্য তার চিত্র ও সত্যক সারণি দাও।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনীতে কী পরিবর্তন করলে এমন একটি গেট পাওয়া যাবে যার দুটি ইনপুট লজিক সত্য হলে আউটপুট লজিক মিথ্যা হবে? চিত্রসহ ব্যাখ্যা কর।
    ৪