HSC ২০১৬ · রাজশাহী বোর্ড · পদার্থবিজ্ঞান
রাজশাহী বোর্ড ২০১৬ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
২. গতিবিদ্যা
একটি বস্তুর সরণ (s) বনাম সময় (t) এর লেখচিত্র দেখানো হলো—

- ক.পিচ কাকে বলে?১
- খ.দোলায়মান সেকেন্ড দোলক কোনো শব্দ উৎপন্ন করে না কেন?২
- গ.লেখচিত্রের AB অংশে বস্তুর ত্বরণের মান নির্ণয় কর।৩
- ঘ.লেখচিত্রের BC রেখাটি বস্তুটির সমবেগ না স্থিরাবস্থা নির্দেশ করবে? গাণিতিকভাবে যাচাই কর।৪
৩. নিউটনীয় বলবিদ্যা

চিত্রের আলোকে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও :
- ক.1 পাউন্ডাল বল এর সংজ্ঞা দাও।১
- খ.অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ – ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপক থেকে প্রতিক্রিয়া বল F1 নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক সংঘর্ষ? গাণিতিক বিশ্লেষণ করে তোমার মতামত দাও।৪
৪. কাজ, শক্তি ও ক্ষমতা
পাশের চিত্রে একটি দোলক সরল দোলন গতিতে দুলছে। যার সর্বোচ্চ বিস্তার PB। 0.2 kg ভরের ববের চারটি বিভিন্ন অবস্থান হলো A, B, C এবং D যেখানে, PB = 0.6 m, OB = OC = OA = OD = 1 m।

- ক.সংশক্তি বল কী?১
- খ.সান্দ্রতা কেন প্রবাহী পদার্থে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।২
- গ.A বিন্দুতে ববটির বেগ নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের দোলকটিতে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্রের ব্যত্যয় ঘটবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করে তোমার মতামত দাও।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম
0.2 mm ব্যাসার্ধের একটি কৈশিক নলকে প্রথম ও দ্বিতীয় তরলে ডুবালে যথাক্রমে 4∘ এবং 140∘ স্পর্শকোণ তৈরি হয়। প্রথম ও দ্বিতীয় তরলের পৃষ্ঠটান যথাক্রমে 72×10−3Nm−1 এবং 465×10−3Nm−1।
- ক.লব্ধি ভেক্টর কাকে বলে?১
- খ.কেন্দ্রমুখী ত্বরণের ভেক্টররূপ আলোচনা কর।২
- গ.কৈশিক নলে যে পরিমাণ প্রথম তরল উপরে উঠে তা বের কর।৩
- ঘ.উদ্দীপকের কৈশিক নলে তরলের উত্থান না পতন বেশি হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।৪
৮. তরঙ্গ
A এবং B দুটি সুরশলাকা একটি গ্যাসে 1 m এবং 1.01 m তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট শব্দ উৎপন্ন করে। A ও B একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 6টি বীট উৎপন্ন হয়। B এর কম্পাঙ্ক 512 Hz। A শলাকার বাহুতে মোম লাগিয়ে পুনরায় একত্রে শব্দায়িত করলে একই সংখ্যক বীট উৎপন্ন হয়।
- ক.অনুনাদ কাকে বলে?১
- খ.সূত্রের সাথে তত্ত্বের তফাৎ কী? ব্যাখ্যা কর।২
- গ.গ্যাসে শব্দের বেগ নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের A সুরশলাকার কম্পাঙ্ক ভর বৃদ্ধির পূর্বে না পরে B এর চেয়ে বেশি ছিল? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
কোনো গ্যাস অণুর ব্যাস 3×10−10 m এবং প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা 6×1026। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অণুগুলোর মূলগড় বর্গবেগ 500 ms−1।
- ক.আপেক্ষিক আর্দ্রতা কী?১
- খ.পরম আর্দ্রতা বৃদ্ধির সাথে গ্যাসীয় অণুর গড় বর্গবেগও বৃদ্ধি পায়— ব্যাখ্যা কর।২
- গ.N.T.P তে গ্যাসের ঘনত্ব নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের তথ্য থেকে প্রতি সেকেন্ডে সংঘটিত সংঘর্ষের সংখ্যা কোন ক্ষেত্রে বেশি? ক্লসিয়াস ও বোল্জম্যানের সমীকরণ ব্যবহার করে তুলনা কর।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
২. স্থির তড়িৎ
1 m বাহুবিশিষ্ট ABCD বর্গক্ষেত্রের A, B ও C বিন্দুতে যথাক্রমে 2 C, -2 C ও 2 C চার্জ আছে।

- ক.তড়িৎ দ্বিমেরু কাকে বলে?১
- খ.কোনো সিস্টেমের বিশৃঙ্খলার সূচক পরিমাপকের রাশি এনট্রপি ব্যাখ্যা কর।২
- গ.D বিন্দুতে বিভব নির্ণয় কর।৩
- ঘ.D বিন্দুতে প্রাবল্য বের করে এর দিক বিশ্লেষণ কর।৪
৩. চল তড়িৎ

- ক.গাউসের সূত্র বিবৃত কর।১
- খ.কোনো বস্তুকে হাত দ্বারা ঘর্ষণ করলে তা আহিত হয় না কেন? ব্যাখ্যা কর।২
- গ.বর্তনীর মূল প্রবাহ বের কর।৩
- ঘ.চিত্রে উল্লিখিত রোধগুলোকে শ্রেণি সমবায়ে সাজিয়ে চিত্র অঙ্কন কর এবং মূল প্রবাহের পরিবর্তন কিরূপ হবে?৪
৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব
হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন ও একটি প্রোটন থাকে। ইলেকট্রনটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে 2.185×106 m s−1 সমদ্রুতিতে ঘুরছে। ইলেকট্রনের ভর 9.1×10−31 kg এবং বৃত্তাকার পথের ব্যাসার্ধ 5.3×10−11 m [e
- ক.টেসলা কাকে বলে?১
- খ.স্বকীয় আবেশ গুণাঙ্ক 5 হেনরি বলতে কী বুঝ?২
- গ.কেন্দ্রে কুলম্ব বল কত হবে?৩
- ঘ.ঘূর্ণনরত ইলেকট্রনটি পরমাণুর কক্ষপথ থেকে ছিটকে পড়বে কি না বিশ্লেষণ করে মতামত দাও।৪
৭. ভৌত আলোকবিজ্ঞান
ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরের মধ্যবর্তী দূরত্ব 0.3 mm। পর্দা থেকে চির দুটির দূরত্ব 1 m। বায়ু মাধ্যমে পরীক্ষায় উৎপন্ন কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে ৮ম উজ্জ্বল পট্টির দূরত্ব 6.2 mm। এই ব্যবস্থাটিকে পানির মধ্যে স্থাপন করে পর্যবেক্ষণ করা হলো aμw=43।
- ক.সরু প্রিজম কাকে বলে?১
- খ.অণুবীক্ষণ এবং দূরবীক্ষণ যন্ত্রের গঠনগত পার্থক্য লিখ।২
- গ.পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য বের কর।৩
- ঘ.উদ্দীপকের ব্যবস্থাটি পানির মধ্যে থাকলে পট্টি বা ঝালরের কী পরিবর্তন হবে? বিশ্লেষণ কর।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
শূন্য মাধ্যমে একই রকম দুটি ধাতব পাত X ও Y পরস্পর থেকে 4 cm দূরে অবস্থিত। Y পাত থেকে ইলেকট্রন নির্গত হয়ে সরাসরি X পাতের দিকে গতিশীল হয়। Y পাতের কার্যাপেক্ষক 1.85 eV। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা 4000 Å থেকে 8000 Å।

- ক.আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে?১
- খ.কোনো তেজস্ক্রিয় পদার্থের নিঃশেষ কাল অসীম — ব্যাখ্যা কর।২
- গ.সূচন তরঙ্গদৈর্ঘ্য বের কর।৩
- ঘ.দৃশ্যমান আলোর সাহায্যে Y পাত থেকে নির্গত ইলেকট্রন x পাতে পৌঁছতে পারবে কি-না বিশ্লেষণ কর।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স
একটি n-p-n ট্রানজিস্টরকে কমন অ্যামিটারে সংযোগ করে বেস অ্যামিটার জংশনে 0.75 V বিভব প্রয়োগে বেস প্রবাহ 8 mA এবং 1.15 V বিভব প্রয়োগে বেস প্রবাহ 22 mA পাওয়া গেল। এজন্য বহিঃবর্তনীতে 100 Ω লোড রোধের বিপরীতে এমিটার প্রবাহের পরিবর্তন 16 mA পাওয়া গেল।
- ক.ভরত্রুটি কাকে বলে?১
- খ.অর্ধ-পরিবাহীকে তাপ দিলে পরিবাহীর ন্যায় আচরণ করে ব্যাখ্যা কর।২
- গ.প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের ট্রানজিস্টরটির বিবর্ধন বৃদ্ধি করতে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? মতামত দাও।৪