HSC ২০১৬ · ঢাকা বোর্ড · পদার্থবিজ্ঞান

ঢাকা বোর্ড ২০১৬ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১১টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
ঢাকা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
ভেক্টর সৃজনশীল প্রশ্ন ৯৩ — উদ্দীপকের চিত্র

চিত্রে |A|=5 এবং |B|=6

  1. ক.
    স্পর্শ কোণ কাকে বলে?
    ১
  2. খ.
    ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বৈদ্যুতিক পাখার সকল বিন্দুর কৌণিক বেগ সমান কেন?
    ২
  3. গ.
    চিত্রে (A−B) এর মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে (A×B) ভেক্টরটি (A+B) এর উপর লম্বভাবে অবস্থিত - গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এর সত্যতা যাচাই কর।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

২
ঢাকা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

নিম্নে সমতল রাস্তায় দুটি মোটর গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র দেখানো হলো। গাড়ি দুটির ভর যথাক্রমে 500 kg ও 320 kg। উভয় গাড়ির চাকা ও রাস্তার ঘর্ষণজনিত বল 120 N।

নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৮৩ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বল ধ্রুবক কাকে বলে?
    ১
  2. খ.
    অভিকর্ষ বল সংরক্ষণশীল বল কেন ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ১ম মোটর গাড়ি 5 s এ কত দূরত্ব অতিক্রম করে নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    গাড়ি দুটি কর্তৃক প্রযুক্ত বলের তুলনা করে তোমার মতামত দাও।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৩
ঢাকা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
মহাকর্ষ ও অভিকর্ষ সৃজনশীল প্রশ্ন ৫৯ — উদ্দীপকের চিত্র

পৃথিবীর ব্যাসার্ধ R = 6.4 × 106 m এবং ভূপৃষ্ঠে g = 9.8 ms−2

  1. ক.
    ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে?
    ১
  2. খ.
    রাস্তায় ব্যাংকিং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    পাহাড়ের চূড়ায় অভিকর্ষজ ত্বরণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে A ও B স্থানের মধ্যে কোথায় একটি সরল দোলক অধিক ধীরে চলবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৪
ঢাকা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

সমান দৈর্ঘ্যের তিনটি তারের ব্যাস যথাক্রমে 1 mm, 2 mm এবং 3 mm। তার তিনটিতে সমান বল 5×103 N প্রয়োগের ফলে এদের দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে 5%, 2% এবং 1% হলো।

  1. ক.
    তাৎক্ষণিক বেগ কাকে বলে?
    ১
  2. খ.
    পানির ফোঁটা গোলাকৃতি হয় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ১ম তারটির একক আয়তনে স্থিতিস্থাপক সঞ্চিত শক্তি নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে কোন তারটির স্থিতিস্থাপক সীমা সবচেয়ে বেশি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও।
    ৪

৮. তরঙ্গ

৫
ঢাকা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

নিম্নে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া হলো :

তরঙ্গ সৃজনশীল প্রশ্ন ১৯ — উদ্দীপকের চিত্র

y=0.1sin 200π t−20π17x

এখানে, y, m এককে t sec  এককে এবং x m এককে।

  1. ক.
    পর্যায়কাল কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো স্থানের শব্দের তীব্রতা 10−8 watt m−2 বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    O বিন্দু হতে 0.25 m ও 1.0 m দূরের দুটি বিন্দুর মধ্যকার দশা পার্থক্য কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে বিস্তার ও কম্পাঙ্ক দ্বিগুণ এবং একই মাধ্যমে বিপরীতমুখী হলে তরঙ্গটির সমীকরণ কিরূপ হবে? বিশ্লেষণ কর।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

২. স্থির তড়িৎ

৬
ঢাকা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

চিত্রে দুটি সমান্তরাল পাতধারক দেখানো হলো:

স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৬৪ — উদ্দীপকের চিত্র

চিত্র (i) পাতের ক্ষেত্রফল = 4 cm2; চিত্র (ii) পাতের ক্ষেত্রফল = 2 cm2

উভয় ক্ষেত্রে Q = 2C এবং k = 1

  1. ক.
    বিন্দু চার্জ কাকে বলে?
    ১
  2. খ.
    "চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য"— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    চিত্র (i) এর পাতদ্বয়ের বিভব 2 V হলে ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    (i) ও (ii) চিত্রের ধারকের পাতগুলিকে কিভাবে স্থাপন করলে উভয় ধারকত্বের মান সমান হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৩. চল তড়িৎ

৭
ঢাকা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৮০ — উদ্দীপকের চিত্র

পরীক্ষাগারে হারুন একটি 100 Ω রোধ এবং 10 mA পাল্লার গ্যালভানোমিটার নিয়ে কাজ করার সময় উপরে অঙ্কিত বর্তনীর ন্যায় সজ্জিত করল। এই সময় শিক্ষক তাকে গ্যালভানোমিটারটিকে (0−10 A) পাল্লার অ্যামিটারে রূপান্তর করতে বলায় সে গ্যালভানোমিটারের সজ্জায় কিছু পরিবর্তন আনল।

  1. ক.
    তড়িচ্চালক বল কাকে বলে?
    ১
  2. খ.
    নিরাপত্তা ফিউজে বিশুদ্ধ ধাতু ব্যবহার না করার কারণ কী?
    ২
  3. গ.
    বর্তনীর S এর মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    শিক্ষকের কথায় হারুন গ্যালভানোমিটারের বর্তনী সজ্জায় যে পরিবর্তন এনেছিল তা ব্যাখ্যা কর।
    ৪

৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব

৮
ঢাকা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ১৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    স্বকীয় আবেশ কী?
    ১
  2. খ.
    "চুম্বক দ্বারা বৈদ্যুতিক শক্তি তৈরি করা যায়" —ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    চিত্র (i) এ C বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত?
    ৩
  4. ঘ.
    চিত্র (ii) এর X ও Y বিন্দুতে চৌম্বক বলের দিকের তুলনা কর।
    ৪

৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান

৯
ঢাকা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবহৃত জটিল অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 0.02 m ও 0.05 m। একটি স্লাইড অভিলক্ষ্যের সামনে 0.24 m দূরে রাখায় অভিলক্ষ্যের পেছনে 0.12 m দূরে প্রতিবিম্ব গঠিত হলো।

  1. ক.
    তরঙ্গমুখ কাকে বলে?
    ১
  2. খ.
    কাচে আলোক বৎসর 6.27×1012 km বলতে কী বুঝ?
    ২
  3. গ.
    উদ্দীপকের যন্ত্রটির দৈর্ঘ্য নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং-এর ক্ষেত্রে লেন্স দুটির অবস্থান বিনিময় করলে যন্ত্রের বিবর্ধনের কোনোরূপ পরিবর্তন হবে কি-না বিশ্লেষণ কর।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১০
ঢাকা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

উভয় চিত্রে H2 পরমাণুর মডেল দেখানো হলো:

পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৫৯ — উদ্দীপকের চিত্র

[h = 6.63×10−34 J s; ε0 = 8.85×10−12 C2N−1m−2; H2 পরমাণুর ভূমি অবস্থার শক্তি = 13.6 eV]

  1. ক.
    জড় প্রসঙ্গ কাঠামো কী?
    ১
  2. খ.
    "কোনো ধাতুর ফটোতড়িৎ ক্রিয়া তার সূচন কম্পাঙ্কের উপর নির্ভরশীল"— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    চিত্র (i) এ ইলেকট্রনটি যে কক্ষপথে অবস্থিত তার ব্যাসার্ধ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    কোন চিত্রে ইলেকট্রনের কক্ষচ্যুতি ঘটবে? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মন্তব্য কর।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১১
ঢাকা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৬৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    কোয়ার্ক কী?
    ১
  2. খ.
    রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের অন্তঃস্থ শক্তি হ্রাস পায় কেন?
    ২
  3. গ.
    বর্তনী-১ সত্যক সারণি লিখ।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে দেওয়া সত্যক সারণির লজিক গেইটের আউটপুটে একটি NOT গেইট যুক্ত করলে কোনো লজিক গেইট তৈরি হবে কি-না তা চিত্রের এবং সত্যক সারণির সাহায্যে ব্যাখ্যা কর।
    ৪