HSC ২০১৬ · সিলেট বোর্ড · পদার্থবিজ্ঞান
সিলেট বোর্ড ২০১৬ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর

- ক.টর্ক কাকে বলে?১
- খ.i⋅j২
=0 হয় কেন? ব্যাখ্যা কর। - গ.যদি ক ব্যক্তি অনুভূমিকের সাথে 45∘ কোণে গুণ টানে তবে বলের অনুভূমিক উপাংশ নির্ণয় কর।৩
- ঘ.যদি ক ব্যক্তি ও খ ব্যক্তি একই বলে নৌকাটি টানে তবে কে সহজেই নৌকাটি চালাতে পারবে? গাণিতিক বিশ্লেষণসহ যুক্তি দাও।৪
৩. নিউটনীয় বলবিদ্যা
1 m প্রস্থের একটি রাস্তার বাইরের কিনারা ভিতরের কিনারা হতে উঁচু। 200 m ব্যাসার্ধের বৃত্তাকার মোড় নেওয়ার সময় একজন গাড়ি চালক রাস্তার পাশে সতর্কীকরণ সাইনবোর্ডে 60 km h−1 লেখা দেখল। এ সময় গাড়িটির বেগ ছিল 50 km h−1।
- ক.কর্মদক্ষতা কাকে বলে?১
- খ.বৃষ্টির ফোঁটা গোলাকার আকার ধারণ করে কেন?২
- গ.ব্যাংকিং কোণ নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকে উল্লিখিত বেগে গাড়ি চালালে, চালক নিরাপদে মোড় নিতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণসহ তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম
রিমি পরীক্ষা করে দেখলো যে, 4 mm ব্যাসের একটি লোহার গোলক কেরসিন তেলে 4×10−2×ms−1 প্রান্ত বেগ নিয়ে পড়ে। রিমির ধারণা হলো কেরসিন অপেক্ষা গ্লিসারিনে গোলকটির প্রান্তবেগ বেশি হবে। লোহার ঘনত্ব 7800 kg m−3, কেরসিনের ঘনত্ব 800 kg m−3, গ্লিসারিনের ঘনত্ব 1250 kg m−3, গ্লিসারিনের সান্দ্রাতাঙ্ক 1.6 Nms−2।
- ক.কাজ-শক্তির উপপাদ্যটি লেখ।১
- খ.সকল সেকেন্ড দোলকই সরল দোলক কিন্তু সকল সরল দোলক সেকেন্ড দোলক নয় কেন?২
- গ.সান্দ্র বল নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের তথ্যের ভিত্তিতে রিমির ধারণা সঠিক কিনা তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।৪
৭. পর্যাবৃত্ত গতি
একটি সেকেন্ড দোলককে 'ক' অঞ্চল হতে 'খ' অঞ্চলে নেওয়া হলো। gক
- ক.অগ্রগামী তরঙ্গ কাকে বলে?১
- খ.সকল হারমোনিকই উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক নয়, ব্যাখ্যা কর।২
- গ.'ক' অঞ্চলে দোলকটির কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় কর।৩
- ঘ.'খ' অঞ্চলে দোলকটির দোলনকালের পরিবর্তন ঘটবে কি? গাণিতিক বিশ্লেষণসহ যুক্তি দাও।৪
৮. তরঙ্গ
নাফিস তাদের টিভিতে T-20 বিশ্বকাপের বাংলাদেশ বনাম ভারতের খেলা দেখছিল। তখন টিভির শব্দের তীব্রতা 1×10−6 Wm−2। টান টান উত্তেজনার মুহূর্তে কাজের মেয়ে মিতু ব্লেন্ডার মেশিন চালু করল যার তীব্রতা লেভেল 85 dB। এবার নাফিস টিভির সাউন্ড বাড়িয়ে দিল যার তীব্রতা লেভেল 78 dB।
- ক.লব্ধ একক কী?১
- খ.A ও B এর মধ্যবর্তী কোণ 45∘ হলে দেখাও যে, A⋅B২
=|A×B| - গ.নাফিস তীব্রতা লেভেল কতটুকু বৃদ্ধি করেছিল?৩
- ঘ.উদ্দীপকের ব্লেন্ডার চালু অবস্থায় সম্মিলিত তীব্রতা লেভেল অস্বস্তিকর হবে কি-না তা গাণিতিকভাবে ব্যাখ্যা কর।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
বিজ্ঞানের ছাত্রী জুতি আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে দুপুরের তাপমাত্রা পেল 32∘C। ঐ দিনের শিশিরাঙ্ক 10∘C জেনে সে আপেক্ষিক আর্দ্রতা পেল 75%। আবার ঐ দিন সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা দেখতে পেল 20∘C। (10∘C তাপমাত্রার সম্পৃক্ত বাষ্প চাপ 9.22×10−3 m Hg, 20∘C এ সম্পৃক্ত বাষ্প চাপ 17.54×10−3 m Hg.)
- ক.ভেক্টর বিভাজন কী?১
- খ.মহাকর্ষ বিভবের মান ঋণাত্মক হয় কেন?২
- গ.উদ্দীপকের আলোকে দুপুরের বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বের কর।৩
- ঘ.জুতির মনে হলো দুপুরের তুলনায় সন্ধ্যায় তাড়াতাড়ি ঘাম শুকাচ্ছে—উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে মতামত বিশ্লেষণ কর।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা
27°C তাপমাত্রায় একটি গ্যাস চেম্বারে 1 বায়ুমণ্ডলীয় চাপে 100 kg m−3 ঘনত্বের CO2 গ্যাস আছে। চেম্বারটিতে গ্যাসের চাপ 2 বায়ুমণ্ডলীয় করা হলে চেম্বারটি হঠাৎ ফেটে যায়। (γ = 1.33)
- ক.প্রত্যাগামী প্রক্রিয়া কাকে বলে?১
- খ.তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস পেলে কার্নো ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায়— ব্যাখ্যা কর।২
- গ.ফেটে যাওয়ার মুহূর্তে চেম্বারটির চূড়ান্ত তাপমাত্রা কত ছিল?৩
- ঘ.চেম্বারটির চূড়ান্ত তাপমাত্রায় গ্যাসের ঘনত্বের কেমন পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
৩. চল তড়িৎ
একটি AC উৎসের বিস্তার 220 V এবং কম্পাঙ্ক 50 Hz। এর সাথে 1000 Ω এর একটি বৈদ্যুতিক রুম হিটার সংযুক্ত করা হলো। পরবর্তীতে ঐ হিটারকে 220 V এর DC উৎসের সাথে যুক্ত করা হলো।
- ক.হল ক্রিয়া কী ?১
- খ.ট্রান্সফরমার DC তে চলে না- ব্যাখা কর।২
- গ.উদ্দীপকের পরবর্তী তড়িচ্চালক বলের সমীকরণ নির্ণয় কর।৩
- ঘ.কোন সংযোগে রুম হিটারটি বেশি কার্যকর- গানিতিক বিশ্লেষণসহ তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।৪
৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব
2 m লম্বা সোজা তারের মধ্য দিয়ে 4 A তড়িৎ প্রবাহিত করলে তার হতে 0.16 m দূরে চৌম্বক ক্ষেত্রের মান তারটি বৃত্তাকার করলে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের চেয়ে কম। আবার তারটি পেঁচিয়ে 10 পাকের কুণ্ডলী তৈরি করলে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তা এক পাকের ক্ষেত্রের 100 গুণ।
- ক.পারস্পরিক আবেশ কাকে বলে?১
- খ.কোনো পরিবাহীর পরিবাহিতা 0.2 সিমেন্স বলতে কী বোঝায়?২
- গ.উদ্দীপকের তারটি হতে 0.16 m দূরে চৌম্বক ক্ষেত্রের মান কত?৩
- ঘ.উদ্দীপকের বক্তব্যের সঠিকতা যাচাই কর।৪
৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান
বিজ্ঞানের ছাত্র গোলাপের চোখ ত্রুটিহীন কিন্তু আজাদ 40 cm এর কাছের বস্তু দেখতে পায় না। তারা একটি কোষের স্লাইড পর্যবেক্ষণ করার জন্য একটি জটিল অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য হতে 0.023 m দূরে স্লাইডটি রাখল। অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 0.02 m এবং 0.07 m।
- ক.পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে?১
- খ.তাপমাত্রার সাথে রোধের পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর।২
- গ.গোলাপ কত বিবর্ধিত প্রতিবিম্ব দেখতে পাবে?৩
- ঘ.স্লাইড পর্যবেক্ষণে উভয়ের ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য একই ছিল কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
পদার্থবিজ্ঞান পরীক্ষাগারে হাসান সাহেব 1 m দৈর্ঘ্যের ধাতব বস্তুর ঘনত্ব নির্ণয় করলেন 19.3×103 kg m−3। অন্যদিকে পাবনী বস্তুটির দৈর্ঘ্য বরাবর 0.9 c বেগে গতিশীল কাঠামো হতে বস্তুটির ঘনত্ব নির্ণয় করলেন ।
- ক.বন্ধন শক্তি কাকে বলে?১
- খ.সূর্য কৃষ্ণগহ্বরে পরিণত হলে পৃথিবী কি সূর্যের চারিদিকে ঘুরবে? ব্যাখ্যা কর।২
- গ.গতিশীল কাঠামোতে ধাতব বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় কর।৩
- ঘ.হাসান সাহেব ও পাবনী ধাতব বস্তুটির ঘনত্ব একই পাবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ ও শক্তি যথাক্রমে 0.53 Å এবং −13.6 eV। 2.46×1015 Hz কম্পাঙ্কের ফোটন দ্বারা উক্ত পরমাণুর প্রথম কক্ষের ইলেকট্রনকে আঘাত করা হলো। প্লাংকের ধ্রুবক, h = 6.63×10−34 J s।
- ক.অর্ধায়ু কাকে বলে?১
- খ.X-ray চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না— ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় কর।৩
- ঘ.আঘাতপ্রাপ্ত ইলেকট্রনটির কী পরিণতি হয়েছিল গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মতামত দাও।৪