HSC ২০১৬ · যশোর বোর্ড · পদার্থবিজ্ঞান

যশোর বোর্ড ২০১৬ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১১টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

২. গতিবিদ্যা

১
যশোর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
গতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ২০ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    গড় বেগ কাকে বলে?
    ১
  2. খ.
    কাচে গুলি করলে ছিদ্র হয় কিন্তু ঢিল ছুঁড়লে কাচ চূর্ণবিচূর্ণ হয়— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    প্রাসটির পাল্লা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    প্রাসটির নিক্ষেপণ বিন্দু থেকে x-অক্ষ বরাবর 20 m দূরে 25 m উঁচু দেয়াল অতিক্রম করতে পারবে কি? গাণিতিক মাধ্যমে তোমার মতামত দাও।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

২
যশোর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

8 kg ভরের একটি বস্তুকে 0.2 m লম্বা দড়ি দিয়ে একটি নির্দিষ্ট অক্ষের চারদিকে 2 rad s−1 বেগে ঘুরানো হচ্ছে।

  1. ক.
    ভরবেগের সংরক্ষণ সূত্র লিখ।
    ১
  2. খ.
    রাস্তার বাঁকের ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত উঁচু হয় কেন?
    ২
  3. গ.
    ঘূর্ণায়মান বস্তুটির কৌণিক ভরবেগ বের কর।
    ৩
  4. ঘ.
    বস্তুটির ভর অর্ধেক হলে টর্কের কিরূপ পরিবর্তন হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।
    ৪
৩
যশোর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

250 kg ভরের একটি গাড়ি উলম্বের সাথে 66.42° কোণে আনত একটি রাস্তা ধরে 12.393 ms−1 বেগে নিচে নামার সময় গাড়ির চালক ব্রেক করায় 30 m দূরত্ব অতিক্রম করার পর থেমে গেল।

  1. ক.
    মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে?
    ১
  2. খ.
    মঙ্গল গ্রহে কোনো বস্তুর মুক্তিবেগ 4.77 rad s−1 বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    গাড়িটি থামাতে বাধাদানকারী বলের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে শক্তির সংরক্ষণশীলতার নীতি রক্ষিত হবে কী? গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ কর।
    ৪

৮. তরঙ্গ

৪
যশোর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

শামীম কোনো এক মাধ্যমে একটি অগ্রগামী তরঙ্গ দেখল যার সমীকরণ–

Y=0.5sin (200π t−0.602π x)

তখন সে উক্ত তরঙ্গের সমান কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ অন্য এক মাধ্যমে প্রেরণ করায় তরঙ্গবেগ বৃদ্ধি পেল এবং দেখতে পেল তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 0.2 m হলো।

  1. ক.
    সরল ছন্দিত গতি কাকে বলে?
    ১
  2. খ.
    সরল দোলকের গতি সরল ছন্দিত গতি– ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য ও বেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    দ্বিতীয় মাধ্যমে তরঙ্গবেগ প্রথম মাধ্যমের চেয়ে কত বৃদ্ধি পাবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বের কর।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৫
যশোর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

3 cm3 আয়তনের দুটি অভিন্ন পাত্র A ও B। A পাত্রে O2, এবং B পাত্রে N2 গ্যাস নিয়ে চিত্রে প্রদর্শিত চাপ পাওয়া গেল।

আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব সৃজনশীল প্রশ্ন ৭৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    হুকের সূত্র লিখ।
    ১
  2. খ.
    ইয়ং এর গুণাঙ্ক Y=2×1011Nm−2 বলতে কী বুঝ?
    ২
  3. গ.
    A—পাত্রের গ্যাসের গতিশক্তি নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    A ও B পাত্রের মধ্যে কোনটি বেশি উত্তপ্ত হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত প্রদান কর।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৬
যশোর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

একটি কার্নো ইঞ্জিন 327°C এবং 27°C পরিসরে কাজ করে তাপ উৎস থেকে 6000 J তাপ গ্রহণ করে কিছু তাপ কাজে রূপান্তর করে এবং অবশিষ্ট তাপগ্রাহকে বর্জন করে।

  1. ক.
    এন্ট্রপি কী?
    ১
  2. খ.
    একই পরিমাণ তাপ দুটি ভিন্ন বস্তুতে সরবরাহ করা হলেও তাপমাত্রার পরিমাণ ভিন্ন হয় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    তাপগ্রাহকে বর্জিত তাপের পরিমাণ বের কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ইঞ্জিনটির কর্মদক্ষতা দ্বিগুণ করা সম্ভব কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।
    ৪

২. স্থির তড়িৎ

৭
যশোর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে একজন ছাত্র 0.2 m ও 0.3 m ব্যাসার্ধের দুটি গোলককে চার্জিত করে, গোলক দুটির বিভব যথাক্রমে 5 V ও 10 V—এ উন্নীত করে পরস্পর হতে 1 m দূরত্বে স্থাপন করল।

  1. ক.
    তড়িচ্চালক শক্তির সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের প্রথম গোলকের চার্জের পরিমাণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    গোলকদ্বয়ের সংযোগ সরলরেখার কোথায় প্রাবল্যের মান শূন্য হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।
    ৪

৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব

৮
যশোর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

একজন বিজ্ঞানমনস্ক ছাত্র 3 cm দৈর্ঘ্য ও 2 cm প্রস্থবিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলীকে 1.5×103 A m−1 চৌম্বক ক্ষেত্রের তলের সমকোণে স্থাপন করল। তারপর কুণ্ডলীর ভিতর দিয়ে 2 A তড়িৎ প্রবাহিত করে দেখল যে, কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্র হতে 30∘ কোণে বিক্ষিপ্ত হয়েছে।

  1. ক.
    কুরী বিন্দু কী?
    ১
  2. খ.
    ডায়াচৌম্বক পদার্থ চৌম্বক পদার্থ হওয়া সত্ত্বেও চুম্বক দ্বারা বিকর্ষিত হয় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকে বর্ণিত কুণ্ডলীটির উপর ক্রিয়াশীল টর্কের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কুণ্ডলীটি যদি চৌম্বকক্ষেত্রের তলের সাথে 90∘ কোণে বিক্ষিপ্ত হয় তবে কৃতকাজের হিসাব বের করা সম্ভব কি না গাণিতিক বিশ্লেষণে দেখাও।
    ৪

৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান

৯
যশোর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

একটি কাচ প্রিজমের প্রতিসারক কোণ 60° ও উপাদানের প্রতিসরণাঙ্ক 2।

  1. ক.
    আলোর সমবর্তন কী?
    ১
  2. খ.
    "প্রকৃতিতে কোনো উৎসই সুসঙ্গত নয়"— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি অবস্থানে প্রথম আপতন কোণ নির্ণয় সম্ভব— উক্তিটির যথার্থতা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১০
যশোর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

কোনো ধাতব পাত হতে ইলেকট্রন নিঃসরণের জন্য এর উপর 2500 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলো। ধাতুটির কার্যাপেক্ষক 2.3 V প্ল্যাঙ্কের ধ্রুবক h=6.63×10−34Js।

  1. ক.
    ডোপিং কাকে বলে?
    ১
  2. খ.
    পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকে নিঃসৃত ফটোইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ কত হবে? বের কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে বর্ণিত ধাতুর উপর 5897 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো পতিত হলে ইলেকট্রন মুক্ত হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১১
যশোর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৬০ — উদ্দীপকের চিত্র

উদ্দীপকের চিত্রে একটি তেজস্ক্রিয় X-পরমাণুর তেজস্ক্রিয় ক্ষয়ের চিত্র দেখানো হয়েছে। যার গড় আয়ু 2294 বছর।

  1. ক.
    কাল দীর্ঘায়ন কী?
    ১
  2. খ.
    বিশুদ্ধ অর্ধ-পরিবাহীতে অপদ্রব্য মিশ্রিত করা হয় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকে বর্ণিত X-পরমাণুটির অর্ধায়ু বের কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের লেখচিত্রটি তেজস্ক্রিয় ক্ষয় সূত্র মেনে চলে— প্রদত্ত তথ্যের ভিত্তিতে গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪