HSC ২০১৯ · যশোর বোর্ড · পদার্থবিজ্ঞান

যশোর বোর্ড ২০১৯ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৬টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে P(1, 2, −1), Q(−2, 1, 1) এবং R(3, 1, −2), যেখানে P, Q এবং R প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে বিন্দু তিনটির অবস্থান ভেক্টর নির্দেশ করে।

  1. ক.
    সীমাবদ্ধ ভেক্টর কী?
    ১
  2. খ.
    স্ফেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক 0.01 mm বলতে কি বুঝ?
    ২
  3. গ.
    P এর উপর Q ভেক্টরের লম্ব অভিক্ষেপের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    P, Q এবং R বিন্দুত্রয়ের ক্রম সংযোজন দ্বারা উৎপন্ন ভেক্টরগুলো দ্বারা গঠিত ক্ষেত্র একটি সমকোণী ত্রিভুজ গঠন করে কি-না তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।
    ৪

২. গতিবিদ্যা

২
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗
গতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৩ — উদ্দীপকের চিত্র

ভূমি থেকে v0 গতিতে একটি বস্তু θ0 কোণে নিক্ষেপ করা হলো। ভূমি থেকে বস্তুটির সর্বোচ্চ উচ্চতা HP।

  1. ক.
    বৃত্তীয় গতি কাকে বলে?
    ১
  2. খ.
    বন্দুক হতে গুলি ছোড়ার সময় বন্দুক ও গুলির মধ্যে কোনটির গতিশক্তি বেশি ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    নিক্ষিপ্ত বস্তুটি কত বেগে M বিন্দুতে পতিত হবে, গাণিতিকভাবে বের কর।
    ৩
  4. ঘ.
    OP > PH কি না গাণিতিক বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

৩
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

1 m এবং 0.707 m দৈর্ঘ্যের দুটি সরু সুষম দণ্ডের ভরদ্বয় যথাক্রমে 10 kg এবং 20 kg এদের উভয়ই দৈর্ঘ্যের সাথে লম্বভাবে স্থাপিত এবং মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে প্রতিমিনিটে যথাক্রমে 300 বার এবং 360 বার একটি মোটরের সাহায্যে সম-কৌণিক বেগে ঘুরছে। মোটরটি বন্ধ হয়ে গেলে ১ম দণ্ডটি 20 s সময়ের মধ্যে থেমে যায়।

  1. ক.
    টর্ক কী?
    ১
  2. খ.
    পৃথিবীর নিজ অক্ষের চারপাশে ঘূর্ণন হঠাৎ থেমে গেলে পৃথিবী পৃষ্ঠে g-এর মানের কিরূপ পরিবর্তন হবে ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    মোটরটি বন্ধ হয়ে যাবার পর ১ম দণ্ডটি কতটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে?
    ৩
  4. ঘ.
    ঘূর্ণনরত দণ্ডদ্বয়ের কৌণিক গতিশক্তির গাণিতিক তুলনা কর।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৪
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

m ভরের একটি বস্তু DA আনত তলে পড়ছে। এখানে m=50 kg, DE = 6 m এবং AB = BC = CD।

কাজ, শক্তি ও ক্ষমতা সৃজনশীল প্রশ্ন ৪৯ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    কাজ-শক্তি উপপাদ্যটি বিবৃত কর।
    ১
  2. খ.
    স্প্রিং ধ্রুবক এর তাৎপর্য ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    আনত তল বেয়ে নামার সময় গতীয় ঘর্ষণ বল দ্বারা কৃতকাজের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    B ও C বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রতিফলিত হয়েছে কী? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৫
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একটি কৃত্রিম উপগ্রহ কেনেডি স্পেস সেন্টার হতে উৎক্ষেপণের পর এটি ভূপৃষ্ঠ হতে 3.58 × 107 m উচ্চতায় নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর ভর 5.972 × 1024 kg, ব্যাসার্ধ 6.4 × 106 m, মহাকর্ষ ধ্রুবক, G = 6.67 × 10−11 N m2 kg−2।

  1. ক.
    মহাকর্ষ বিভব কাকে বলে?
    ১
  2. খ.
    সান্দ্র তরলের মধ্য দিয়ে ধাতব গোলক পতিত হলে বেগ বনাম সময় লেখচিত্রের প্রকৃতি কিরূপ হবে?
    ২
  3. গ.
    উপগ্রহটির পর্যায়কাল বের কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে উল্লিখিত উপগ্রহটি একটি ভূ-স্থির উপগ্রহের ন্যায় আচরণ করে কী? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৭. পর্যাবৃত্ত গতি

৬
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗
পর্যাবৃত্ত গতি সৃজনশীল প্রশ্ন ৪৬ — উদ্দীপকের চিত্র

ঘর্ষণবিহীন অনুভূমিক তলে স্প্রিংটিকে 4 cm প্রসারিত করে ছেড়ে দেয়া হলো।

  1. ক.
    অসংরক্ষণশীল বল কাকে বলে?
    ১
  2. খ.
    খেলনা গাড়িতে স্প্রিং লাগিয়ে টেনে ছেড়ে দিলে গাড়িটি সামনের দিকে অগ্রসর হয় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    সৃষ্ট কম্পনের কম্পাঙ্ক হিসাব কর।
    ৩
  4. ঘ.
    গাণিতিক বিশ্লেষণসহ উদ্দীপকে উল্লিখিত তথ্য হতে বেগ বনাম সময় লেখচিত্র প্রদর্শন কর।
    ৪

৮. তরঙ্গ

৭
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

A, B, C এবং D চারটি সুরশলাকা দেয়া আছে, যার মধ্যে A শলাকাটি 1.3 kg m−3 ঘনত্বের মাধ্যমে 0.5 m বিস্তারের শব্দ তরঙ্গ সৃষ্টি করে। শলাকাটির কম্পাঙ্ক 250 Hz এবং মাধ্যমে শব্দের বেগ 345 m s−1। A শলাকাটি B এবং D এর সাথে যথাক্রমে প্রতি সেকেন্ডে 2টি এবং 6টি বীট উৎপন্ন করে এবং B ও D পরস্পরের সাথে প্রতি সেকেন্ডে 4টি বীট উৎপন্ন করে এবং B, D, C এর সাথে দুটি বীট উৎপন্ন করে।

  1. ক.
    স্থির তরঙ্গ কী?
    ১
  2. খ.
    অনুনাদী বস্তুর উপস্থিতি মাধ্যমের শব্দ তরঙ্গের তীব্রতার উপর কীভাবে প্রভাব বিস্তার করে ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    A সুরশলাকার সৃষ্ট শব্দের তীব্রতা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    "বীট গণনা করে অজানা সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয় করা সম্ভব"— C সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয় করে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৮
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗
আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব সৃজনশীল প্রশ্ন ৫৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বয়েলের সূত্রটি বিবৃত কর ।
    ১
  2. খ.
    স্থির তাপমাত্রায় একটি আদর্শ গ্যাসের PV বনাম P গ্রাফের প্রকৃতি কিরূপ হবে ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    সিলিন্ডারে রক্ষিত গ্যাসের তাপমাত্রা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    কোন গ্যাসের গতিশক্তি বেশি- গাণিতিক বিশ্লেষণের সাহায্যে নির্ণয় কর।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৯
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

A প্রক্রিয়ার 2 kg পানিকে 0°C তাপমাত্রা থেকে বাষ্পে রূপান্তরিত করা হলো। অন্যদিকে B প্রক্রিয়ায় 10°C তাপমাত্রার 5 kg পানিকে 100°C তাপমাত্রার পানিতে পরিণত করা হলো। (পানির আপেক্ষিক তাপ 4200 J kg−1 K−1 এবং পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ 2.26 × 106 J kg−1)

  1. ক.
    আপেক্ষিক তাপ কাকে বলে?
    ১
  2. খ.
    তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে তাপ উৎপন্ন হয় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকে A প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মাত্রা বেশি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

২. স্থির তড়িৎ

১০
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

সমান ব্যাসার্ধের দুটি গোলক A ও B শূন্যস্থানে পরস্পর থেকে 15 cm দূরে অবস্থিত। A গোলকে চার্জ +3 × 10−12 C এবং B গোলকে চার্জ +12 × 10−12 C আছে।

স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৫০ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি লিখ।
    ১
  2. খ.
    রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটি সমএনট্রপি প্রক্রিয়া— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    P বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    P বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হতে পারে কি? গাণিতিক বিশ্লেষণ করে যুক্তি উপস্থাপন কর।
    ৪

৩. চল তড়িৎ

১১
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗
চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৫৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    পানির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি হওয়া সত্ত্বেও কেন ডাইলেকট্রিক হিসেবে পানি ব্যবহার করা হয় না? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    বর্তনীর তুল্য রোধ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    বর্তনীর আউটপুটে (220V−100W) এর একটি বাল্ব সংযোজন - করা হলে বাল্বটির কোনো ক্ষতি হবে কি না যাচাই কর।
    ৪

৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব

১২
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

উভয় চিত্রে ABCD আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য 15 cm এবং প্রস্থ 10 cm। কুণ্ডলীর পাকসংখ্যা 500।

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ৩ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    স্বকীয় আবেশ গুণাঙ্কের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    দিক পরিবর্তী তড়িচ্চালক বলের ক্ষেত্রে গড় মানের চেয়ে আপাত মান বেশি গুরুত্বপূর্ণ কেন?
    ২
  3. গ.
    ১নং চিত্রে কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্কের মান কত?
    ৩
  4. ঘ.
    ২য় চিত্রে পাকসংখ্যার কত পরিবর্তন করলে উভয় টর্কের মান একই থাকবে? গাণিতিক বিশ্লেষণে দেখাও।
    ৪

৭. ভৌত আলোকবিজ্ঞান

১৩
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

সুমি প্রতি সেন্টিমিটারে 6000 দাগবিশিষ্ট অপবর্তন গ্রেটিং এর 5890 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলল। অপরদিকে রুমি প্রতি সেন্টিমিটারে 1.25×105 সংখ্যক দাগবিশিষ্ট অপবর্তন গ্রেটিং-এ 2200 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলল।

  1. ক.
    ফার্মাটের নীতিটি লিখ।
    ১
  2. খ.
    অসীম দূরত্বে অবস্থিত বস্তুর আকার অত্যন্ত ছোট হয় কেন?
    ২
  3. গ.
    সুমির পরীক্ষণে প্রথম চরমের জন্য অপবর্তন কোণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    রুমির পরীক্ষণে তরঙ্গদৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন আনলে দ্বিতীয় চরমের জন্য সুমি ও রুমি উভয়ের ক্ষেত্রে অপবর্তন কোণ একই পাওয়া যাবে? গাণিতিক বিশ্লেষণ কর।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১৪
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗
আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা সৃজনশীল প্রশ্ন ৫৭ — উদ্দীপকের চিত্র

চিত্রে A ও B দুটি ধাতব পাত । পাত দুটির কার্য অপেক্ষক WA এবং WB যথাক্রমে 2.1 eV এবং 2.0 eV। আলোক উৎস থেকে যথাক্রমে 6800 Å এবং 5500 Å তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি আপতিত হয়।

  1. ক.
    দৈর্ঘ্য সংকোচন কাকে বলে?
    ১
  2. খ.
    আপেক্ষিকতার তত্ত্বমতে কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হতে পারে না— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    B ধাতব পাতের সূচন কম্পাঙ্ক কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে A ও B উভয় পাতে ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কি না— গাণিতিকভাবে মতামত দাও।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১৫
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

পাশের চিত্রে সময়ের সাপেক্ষে অক্ষত তেজস্ক্রিয় পরমাণুর পরিবর্তন দেখানো হলো।

পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪০ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    অর্ধ পরিবাহীর সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    ডোপিং করলে অর্ধ পরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পায় কেন?
    ২
  3. গ.
    উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থের অবক্ষয় ধ্রুবক 4.02×10−4 d−1 হলে কত সময় পরে উক্ত পরমাণু আদি পরমাণুর এক-পঞ্চমাংশ হবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটির গড় আয়ুর সমান সময়ের পর তার অক্ষত পরমাণুর সংখ্যা B বিন্দুতে হবে কি-না? গাণিতিক বিশ্লেষণে দেখাও।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১৬
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৫৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    সুপারনোভা কাকে বলে?
    ১
  2. খ.
    সূর্য কখনও কৃষ্ণগহ্বরে পরিণত হবে না? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    বর্তনীর প্রবাহ লাভ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ডিভাইসটি দিক পরিবর্তী সংকেতের বিস্তার বৃদ্ধি করে— বিশ্লেষণসহ বিচার কর।
    ৪