HSC ২০২১ · যশোর বোর্ড · পদার্থবিজ্ঞান

যশোর বোর্ড ২০২১ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৬টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

রবিনদের বাড়ির সামনে 1000 m প্রশস্ত একটি নদী প্রবাহিত। বাড়ির সোজাসুজি নদীর ঠিক অপর পাড়ে তার কলেজ। একদিন সকালে সে ক্লাস শুরু হওয়ার ঠিক 10 মিনিট পূর্বে স্রোতের বেগের সাথে 120∘ কোণে 10 km h−1 বেগের একটি নৌকায় কলেজের উদ্দেশ্যে রওনা দিলো এবং সোজা অপর পাড়ে গিয়ে কলেজে পৌঁছালো। [নদীর পাড় হতে কলেজের দূরত্ব নগন্য বিবেচনা করতে হবে]

  1. ক.
    অবস্থান ভেক্টর কী?
    ১
  2. খ.
    নৌকার গুণ টানার সময় অনেক লম্বা দড়ি ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপক অনুসারে নদীতে স্রোতের বেগ কত?
    ৩
  4. ঘ.
    রবিন কি যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
    ৪
২
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
ভেক্টর সৃজনশীল প্রশ্ন ৬৭ — উদ্দীপকের চিত্র

চিত্রে দুটি বিন্দু P ও Q এর স্থানাঙ্ক দেওয়া আছে। OP ও OQ যথাক্রমে বিন্দুদ্বয়ের অবস্থান ভেক্টর নির্দেশ করে।

  1. ক.
    ভেক্টর বিভাজন কী?
    ১
  2. খ.
    k×k একটি নাল ভেক্টর। —ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    OP এবং OQ ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ θ এর মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    OP, PQ এবং OQ ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করে কি না গাণিতিকভাবে যাচাই করো।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

৩
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৫৬ — উদ্দীপকের চিত্র

চিত্রে 500 gm ভরের AB সরু দণ্ডটি এর দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে লম্বভাবে গমনকারী অক্ষ PQ এর সাপেক্ষে প্রতি মিনিটে 30 বার করে ঘুরছে।

  1. ক.
    মৌলিক বলের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বৈদ্যুতিক পাখার সকল বিন্দুর কৌণিক বেগ সমান কিন্তু রৈখিক বেগ ভিন্ন ভিন্ন কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    PQ অক্ষের সাপেক্ষে দণ্ডটির কৌণিক ভরবেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    XY অথবা PQ কোন অক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামক বেশি হবে? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
    ৪
৪
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

একটি রাস্তা 115 m ব্যাসার্ধে বাঁক নিয়েছে। ঐ স্থানে রাস্তাটি 5 m চওড়া এবং ভেতরের কিনারা হতে বাইরের কিনারা 0.04 m উঁচু। রাস্তার ঘর্ষণ সহগ 0.2 এবং ঐ স্থানে অভিকর্ষজ ত্বরণ g = 9.8 ms−2।

  1. ক.
    ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখ।
    ১
  2. খ.
    হাত গুটানো বা প্রসারিত অবস্থায় ঘুরলে কোন ক্ষেত্রে কৌণিক বেগ বেশি হবে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    যদি ঐ বাঁকে ব্যাংকিং না থাকে তবে সর্বোচ্চ কত বেগে ঐ স্থানে নিরাপদে বাঁক নেওয়া সম্ভব? গাণিতিকভাবে যাচাই করো।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৫
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 m ও ব্যাস 4 m। একটি পাম্প 10 মিনিটে কুয়াটির অর্ধেক খালি করতে পারে।

  1. ক.
    কর্মদক্ষতা কী?
    ১
  2. খ.
    চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে কিন্তু কেন্দ্রমুখী বল দ্বারা কাজ হচ্ছে না— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের পাম্পটির অশ্বক্ষমতা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    কুয়াটির বাকি অর্ধেক খালি করতে পাম্পটির কি একই সময় লাগবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪

৭. পর্যাবৃত্ত গতি

৬
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

সকিল একদিন একটি সেকেন্ড দোলককে A ও B নামক দুটি পাহাড়ের পাদদেশে নিয়ে গেলে সঠিক সময় পায়। কিন্তু সে লক্ষ করল A পাহাড়ের চূড়ায় গেলে দোলকটি 30 s সময় হারায় এবং B পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল পাওয়া যায় 2.0198 s। [পৃথিবীর ব্যাসার্ধ R=6.4×106 m; পাহাড়দ্বয়ের পাদদেশে অর্থাৎ ভূপৃষ্ঠে g=9.8 ms−2]

  1. ক.
    পর্যাবৃত্ত গতি কী?
    ১
  2. খ.
    পৃথিবীর বিভিন্ন স্থানে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কি বিভিন্ন হতে পারে? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের সেকেন্ড দোলকটির দৈর্ঘ্য কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তথ্যের ভিত্তিতে উভয় পাহাড়ের উচ্চতা নির্ণয়পূর্বক মতামত দাও কোন পাহাড়টি বেশি উঁচু?
    ৪
৭
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

চিত্রে C বিন্দু একটি সরল দোলকের সর্বাধিক সরণ নির্দেশ করছে। ববের ভর 20 gm।

পর্যাবৃত্ত গতি সৃজনশীল প্রশ্ন ৪১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    কাজ-শক্তি উপপাদ্যটি বিবৃত করো।
    ১
  2. খ.
    দুটি একই ভরের বস্তুকে ভিন্ন স্থানে ভূমি হতে একই উচ্চতায় রাখলে স্থিতিশক্তি ভিন্ন হতে পারে— কারণ ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    দোলকটির দোলনকাল 2.8 s হলে ঐ স্থানে অভিকর্ষজ ত্বরণ কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হয় কি না B ও C অবস্থানের ভিত্তিতে গাণিতিকভাবে মতামত দাও।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৮
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

কোনো একদিন ঢাকার তাপমাত্রা 35∘C এবং শিশিরাঙ্ক 19.4∘C। ঐ একই সময়ে চট্টগ্রামে স্থাপিত একটি হাইগ্রোমিটারের শুষ্ক ও সিক্ত বালের পাঠ যথাক্রমে 35∘C এবং 30∘C পাওয়া গেল। [35∘C তাপমাত্রায় মেইসারের উৎপাদক 1.60 ও 19∘C, 20∘C, 27∘C এবং 35∘C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 16.5, 17.7, 26.78 এবং 42.16 mm পারদ]

  1. ক.
    বয়েলের সূত্রটি বিবৃত করো।
    ১
  2. খ.
    কোনো একদিনের শিশিরাঙ্ক 19.4∘C বলতে কী বুঝ?
    ২
  3. গ.
    উদ্দীপক অনুসারে ঐ দিন ঢাকার আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    একই তাপমাত্রা হওয়া সত্ত্বেও ঢাকা ও চট্টগ্রামের মধ্যে কোথায় ঘাম দ্রুত শুকাবে? উদ্দীপকের আলোকে গাণিতিক বিশ্লেষণ করো।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৯
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

একটি তাপ ইঞ্জিন গৃহীত তাপের এক-তৃতীয়াংশ বর্জন করে। উৎসের তাপমাত্রা 200 K বৃদ্ধি করলে দক্ষতা 80% হয়। ইঞ্জিনটি তাপ উৎস থেকে 1500 J তাপ গ্রহণ করে।

  1. ক.
    তাপীয় সমতা বলতে কী বুঝ?
    ১
  2. খ.
    দুটি বরফখন্ড একটির উপর অপরটি চেপে ধরলে তা একটি খণ্ডে পরিণত হয় কেন?
    ২
  3. গ.
    উদ্দীপকের ডাটা ব্যবহার করে প্রথম পর্যায়ে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উৎসের তাপমাত্রা স্থির রেখে উদ্দীপকে উল্লিখিত যন্ত্রটিকে কীভাবে প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তর করা যায়- গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো।
    ৪
১০
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
তাপগতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৫৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    তাপীয় সমতা কী?
    ১
  2. খ.
    সমোষ্ণ প্রক্রিয়ায় গ্যাস দ্বারা সম্পাদিত কাজ সরবরাহকৃত তাপশক্তির সমান হয়, ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    B ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের আলোকে কোন ইঞ্জিনটি বেশি পরিবেশবান্ধব হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও।
    ৪

৩. চল তড়িৎ

১১
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৫২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    শান্ট কী?
    ১
  2. খ.
    পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    বর্তনী-১ এ রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে?
    ৩
  4. ঘ.
    কোন বর্তনীতে একটি নির্দিষ্ট সময়ে বেশি তাপ উৎপন্ন হবে? গাণিতিক বিশ্লেষণ দাও।
    ৪
১২
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৫৩ — উদ্দীপকের চিত্র

E=5 V, r=0.2Ω, R=40Ω

  1. ক.
    তড়িচ্চালক বল কী?
    ১
  2. খ.
    পরিবাহীর পরিবাহিতার উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    'ক' বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা কত?
    ৩
  4. ঘ.
    কোন বর্তনীতে বেশি শক্তি অপচয় হবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো।
    ৪

৭. ভৌত আলোকবিজ্ঞান

১৩
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪২ — উদ্দীপকের চিত্র

উপরের চিত্রে ইয়ং-এর দ্বিচির পরীক্ষার একটি ব্যবস্থা দেখানো হয়েছে, যেখানে S1 ও S2 দুটি সুসংগত উৎস।

  1. ক.
    তরঙ্গমুখ কাকে বলে?
    ১
  2. খ.
    আলোর ব্যতিচারে সুসংগত আলোক উৎস ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে তৃতীয় ক্রমের উজ্জ্বল পট্টির দূরত্ব নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    যদি চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হয়, তাহলে পরপর দুটি উজ্জ্বল পট্টির ব্যবধান বর্তমান পট্টির প্রস্থের সমান হবে কি-না? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১৪
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

পৃথিবীর পৃষ্ঠ হতে 2.50 আলোকবর্ষ দূরে একটি গ্রহের উপর। গবেষণা করার জন্য একদল গবেষক 60 বছর বয়সী একটি প্রাণীকে 0.6 c বেগে চলমান নভোযানের মাধ্যমে ঐ গ্রহে পাঠায়। ঐ প্রাণীর 20 kg। 1 আলোকবর্ষ =9.4×1015 m প্রাণীটির গড় আয়ুষ্কাল 100 বছর।

  1. ক.
    জড় কাঠামো কী?
    ১
  2. খ.
    কোনো বস্তু কেন আলোর বেগে চলতে পারে না— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের আলোকে চলন্ত অবস্থায় প্রাণীটির ভর কত হবে? বের করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তথ্য অনুযায়ী চলমান প্রাণীটি জীবিত ঐ গ্রহে পৌঁছাতে সক্ষম হবে কি-না? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১৫
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৫০ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বাইনারী কোড কী?
    ১
  2. খ.
    অর্ধতরঙ্গ একমুখীকরণ প্রক্রিয়ায় কেন আউটপুটে পূর্ণ তরঙ্গ পাওয়া যায় না- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের ভিত্তিতে প্রবাহ বিবর্ধক গুণক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তথ্যানুসারে প্রবাহ লাভ 100% পাওয়া সম্ভব কি-না গাণিতিক ব্যাখ্যা দাও।
    ৪
১৬
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৫১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    রেকটিফায়ার কী?
    ১
  2. খ.
    p-n জংশন ও ডিপ্লেশন স্তর কীভাবে সৃষ্টি হয়?
    ২
  3. গ.
    উদ্দীপকের লজিক বর্তনীটির সত্যক সারণি লিখ।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের আলোকে X এবং Y আউটপুটদ্বয়কে মৌলিক গেইটের মাধ্যমে বাস্তবায়ন কর।
    ৪