HSC ২০২৪ · যশোর বোর্ড · পদার্থবিজ্ঞান
যশোর বোর্ড ২০২৪ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর
নিচের উদ্দীপকটি পড় ও সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:

- ক.আয়ত একক ভেক্টর কী?১
- খ.একটি ভেক্টর রাশিকে কীরূপে স্কেলার রাশিতে রূপান্তর করবে? ব্যাখ্যা করো।২
- গ.F1 এর ভেক্টর রূপ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকে F1+F2 এবং F1−F2 পরস্পর লম্ব কি-না? যাচাই করো।৪
৩. নিউটনীয় বলবিদ্যা
কোনো চাকার ভর 10 kg এবং ব্যাসার্ধ 0.5 m। চাকার ঘূর্ণন বেগ 500 rpm। চাকাটি ঘূর্ণনরত অবস্থায় 6855 Nm বাধাদানকারী টর্ক প্রয়োগ করা হলো।
- ক.চক্রগতির ব্যাসার্ধ কী?১
- খ.উলম্ব বৃত্তাকার তলে পানিভর্তি বালতিকে ঘুরালে পানি পড়ে না কেন?২
- গ.চাকার ঘূর্ণন গতিশক্তি কত?৩
- ঘ.চাকাটি 10 সেকেন্ডে থামবে কি না? যাচাই করো।৪
৪. কাজ, শক্তি ও ক্ষমতা
চিত্রের গাড়িটির ভর 3000 kg এবং ক্ষমতা 152.18 kW, [g

- ক.অশ্বক্ষমতা কাকে বলে?১
- খ.প্রদত্ত শক্তি ও কার্যকর শক্তির ব্যবধান বেশি হলে যন্ত্রের দক্ষতা কম হবে— ব্যাখ্যা করো।২
- গ.গাড়িটি A হতে B তে যেতে কৃতকাজের পরিমাণ নির্ণয় করো।৩
- ঘ.\"AB রাস্তা বরাবর গাড়িটির বেগ 72 km h−1 সীমা অতিক্রম করা সম্ভব নয়\" — গাণিতিকভাবে উক্তিটির সত্যতা যাচাই করো।৪
৫. মহাকর্ষ ও অভিকর্ষ

A ও B দুটি কাল্পনিক গ্রহ হতে 1.5 × 106 km দূরে অবস্থিত। তাদের সংযোজক রেখার মধ্যবিন্দু P।
- ক.মহাকর্ষীয় বিভব কী?১
- খ.কোনো স্থানের অভিকর্ষীয় ত্বরণের মান ঐ স্থানে খনিজ সম্পদ পাওয়ার সম্ভাবনা নির্দেশ করে? ব্যাখ্যা করো।২
- গ.P বিন্দুতে লব্ধি মহাকর্ষীয় প্রাবল্য বের করো।৩
- ঘ.A বা B কোন গ্রহ পৃষ্ঠ হতে 1000 kg ভরের নভোযানকে মহাশূন্য পাঠাতে বেশি গতিশক্তি প্রয়োজন? গাণিতিক বিশ্লেষণসহ মন্তব্য করো।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম
3 m লম্বা ও 4×10−6 m2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট কোনো ধাতব তারের একপ্রান্তে 10 kg ভার ঝুলালে এটির দৈর্ঘ্য 1% বৃদ্ধি পায়। বিভিন্ন ধাতুর পয়সনের অনুপাত দেখানো হলো।
| ধাতু | পয়সনের অনুপাত |
|---|---|
| লোহা | 0.22 |
| অ্যালুমিনিয়াম | 0.33 |
| সীসা | 0.44 |
- ক.স্থিতিস্থাপক গুণাঙ্ক কী?১
- খ."কোনো তারের স্থিতিস্থাপক বিভবশক্তি 50 J" বলতে কী বুঝায়?২
- গ.তারটির দৈর্ঘ্য 1% বৃদ্ধিতে কৃতকাজ কত?৩
- ঘ.তারটি কোন পদার্থে তৈরি? মতামত দাও।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
চিত্রে তিন মোল গ্যাসের P−V লেখচিত্র দেখানো হয়েছে, যেখানে AB অংশে T স্থির। 1 atm

- ক.পরম আর্দ্রতার সংজ্ঞা দাও।১
- খ.আপেক্ষিক আর্দ্রতার একক নেই কেন? ব্যাখ্যা করো।২
- গ.B বিন্দুতে গ্যাসটির আয়তন নির্ণয় করো।৩
- ঘ.B ও C বিন্দুতে গ্যাসটির বেগ ভিন্ন হবে কি-না? গাণিতিকভাবে যাচাই করো।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা
একটি তাপ ইঞ্জিন তাপ উৎস হতে 600 K তাপমাত্রায় 1100 J তাপ গ্রহণ করে 90 K তাপমাত্রার তাপগ্রাহকে 300 J তাপ বর্জন করে। তাপ উৎস ও তাপগ্রাহকে তাপমাত্রা বাড়ানো এবং কমানোর ব্যবস্থা আছে।
- ক.এনট্রপি কাকে বলে?১
- খ.গ্যাসের ক্ষেত্রে দুটি আপেক্ষিক তাপ থাকার কারণ বুঝিয়ে লেখ।২
- গ.ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করো।৩
- ঘ.তাপ ইঞ্জিনটিকে প্রত্যাবর্তী করতে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪
২. স্থির তড়িৎ
পরীক্ষাগারে দেখা যায়, একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেকটি পাতের যোগফল 1.55 m2। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 cm এবং তা বাতাস দ্বারা পূর্ণ আছে। পাতদ্বয়ের বিভব পার্থক্য 50 V। পাতদ্বয়ের মধ্যে 2.5 ডাইইলেকট্রিক ধ্রুবকবিশিষ্ট পদার্থ দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তির পরিবর্তন হয়। এক্ষেত্রে ϵ~0~ = 8.854 × 10−12 C2 N−1 m−2
- ক.তড়িচ্চালক বল কাকে বলে?১
- খ.সার্কিটে শান্ট ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপক অনুসারে ধারকটির ধারকত্ব নির্ণয় কর।৩
- ঘ.ধারকটি ডাইইলেকট্রিক পদার্থ দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তির যে পরিবর্তন হয় তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৩. চল তড়িৎ
ইলেকট্রিসিটি ল্যাবরেটরিতে একটি মিটার ব্রিজের একটি ফাঁকে 2 Ω এবং অপর ফাঁকে 3 Ω রোধ সংযুক্ত আছে। শিক্ষার্থীরা নিস্পন্দ বিন্দু ঠিক মাঝখানে পেতে চাচ্ছে।
- ক.কৃষ্ণ বস্তুর বিকিরণ কাকে বলে?১
- খ.ডায়োডে তড়িৎ একদিকে প্রবাহিত হয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.নিস্পন্দ বিন্দু কোথায় পাওয়া যাবে? নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপক অনুযায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য সফল করার জন্য কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? গাণিতিক বিশ্লেষণপূর্বক উত্তর দাও।৪

চিত্র-১ এর রোধের সমাবেশকে 12V তড়িৎ উৎসের সাথে যুক্ত করায় বর্তনীতে তড়িৎপ্রবাহ শুরু হয়। সময়ের সাথে সাথে বর্তনীর তাপমাত্রা বৃদ্ধি পায় এবং প্রবাহমাত্রা কমতে থাকে। কোনো এক পর্যায়ে প্রবাহমাত্রা 17Amp হয়। রোধের তাপমাত্রা গুণাঙ্ক 0.05/∘C।
- ক.তড়িৎ দ্বিমেরু কাকে বলে?১
- খ.একটি ফাঁপা গোলকের অভ্যন্তরের সকল বিন্দুতে বিভব সমান- ব্যাখ্যা করো।২
- গ.বর্তনীর প্রবাহমাত্রা হ্রাস পেয়ে 17 Amp হলে বর্তনীর তাপমাত্রা কত বৃদ্ধি পায়? নির্ণয় করো।৩
- ঘ.বর্তনীর রোধগুলোর সমাবেশ চিত্র-২ এর মত হলে প্রবাহমাত্রার তাৎক্ষণিক কী পরিবর্তন হবে তার গাণিতিক বিশ্লেষণ দাও।৪
৭. ভৌত আলোকবিজ্ঞান
একটি সমতল অপবর্তন গ্রেটিং এর চির এবং দাগের প্রস্থ যথাক্রমে 1×10−6 m ও 1.5×10−6 m। গ্রেটিংটির উপর 5500 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলো।
- ক.গঠনমূলক ব্যতিচার কাকে বলে?১
- খ.ইয়ং-এর দ্বি-চির পরীক্ষায় চিরদ্বয়ের ব্যবধান স্বল্প হওয়া প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।২
- গ.একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের গ্রেটিং থেকে ৫ম ক্রমের উজ্জ্বল পটি পাওয়া যাবে কি-না? গাণিতিক বিশ্লেষণসহ যাচাই করো।৪
বায়ুতে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 0.4 mm এবং চির হতে পর্দার দূরত্ব 1 m। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে 12 তম উজ্জ্বল ডোরার দূরত্ব 9.3 mm। পরবর্তীতে পরীক্ষণটি পানিতে সম্পন্ন করা হলো। পানির প্রতিসরাঙ্ক 43।
- ক.সমবর্তন কাকে বলে?১
- খ.পয়েন্টিং ভেক্টর ব্যাখ্যা করো।২
- গ.বায়ুতে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো।৩
- ঘ.পানিতে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে 9.3 mm দূরত্বে উজ্জ্বল ডোরার সংখ্যার পরিবর্তন হবে কি-না যাচাই করো।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
মডার্ন ফিজিক্স ল্যাবরেটরিতে দেখা যায়, 3000Å তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি 6.56× ... সূচন কম্পাংকের একখণ্ড ধাতুর উপর আপতিত হলে ফটো-ইলেকট্রন নির্গত হয়।
[প্ল্যাঙ্কের ধ্রুবক, h
- ক.নিউক্লিয় ফিশন কাকে বলে?১
- খ.বস্তুর চলমান অবস্থায় ভর এবং নিশ্চল। অবস্থার ভরের পার্থক্য লেখ।২
- গ.ফটো-ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো।৩
- ঘ.4000Å তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি ধাতবখণ্ডটির উপর আপতিত হলে কি ফটো-ইলেকট্রন নিঃসরণ সম্ভব? গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও।৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
একটি H2 পরমাণুর ইলেকট্রন −1.5 eV শক্তি অবস্থা হতে −3.4 eV শক্তি অবস্থায় আসে। [ভূমি অবস্থার শক্তি −13.6 eV, c = 3×108 ms−1, h = 6.63×10−34 J s, দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা 4×10−7 m হতে 8×10−7 m]
- ক.ভরত্রুটির সংজ্ঞা দাও।১
- খ.22688Ra→22286Rn+α বিক্রিয়াটি একটি নিউক্লিয় ঘটনা। ব্যাখ্যা করো।২
- গ.ইলেকট্রনটি প্রাথমিক অবস্থায় কত নম্বর কক্ষপথে ছিলো? নির্ণয় করো।৩
- ঘ.ইলেকট্রন নিঃসৃত বিকিরণ দৃশ্যমান আলো হবে কী? গাণিতিক বিশ্লেষণ দাও।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স
একটি ট্রানজিস্টরের সাধারণ পীঠ সংযোগ থাকা অবস্থায় পীঠ প্রবাহ ও নিঃসারক প্রবাহের মান যথাক্রমে 0.04 mA ও 0.7 mA পাওয়া যায়।
- ক.তাপগতিবিদ্যার ১ম সূত্রটি লেখ।১
- খ.ডোপিং কেন করা হয়? ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপক অনুযায়ী ট্রানজিস্টরটির প্রবাহ বিবর্ধক গুণকের মান নির্ণয় করো।৩
- ঘ.ট্রানজিস্টরটির প্রবাহ লাভ β এর মানের পরিবর্তন কীরূপ হবে যদি পীঠ প্রবাহের মান দ্বিগুণ করা হয়? গাণিতিক বিশ্লেষণসহকারে উত্তর দাও।৪