HSC ২০২৪ · চট্টগ্রাম বোর্ড · পদার্থবিজ্ঞান

চট্টগ্রাম বোর্ড ২০২৪ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৩টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
চট্টগ্রাম বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
ভেক্টর সৃজনশীল প্রশ্ন ২২ — উদ্দীপকের চিত্র

AB বরাবর সুজনের নৌকার =6 m s−1

AC বরাবর কুবেরের নৌকার =5.5 m s−1

CB বরাবর স্রোতের =1.2 m s−1

নদীর প্রস্থ, AB=400 m

  1. ক.
    অবস্থান ভেক্টর কাকে বলে?
    ১
  2. খ.
    ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পাড়ে পৌছাল? নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    সুজন ও কুবেরের মধ্যে কে আগে অপর পাড়ে পৌছাবে? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
২
চট্টগ্রাম বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

তিনটি বিন্দু P, Q ও R এর স্থানাঙ্ক যথাক্রমে P(2, −1, 3), Q(3, −1, 2) এবং R(1, −3, 5)

  1. ক.
    কালিক পর্যাবৃত্ততা এর সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    PQ ও PR এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    "বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান ভেক্টরগুলো একই তলে আছে কিনা"- তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

৩
চট্টগ্রাম বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

একটি রাস্তার প্রস্থ 3.65 m এবং বাঁকের ব্যাসার্ধ 170 m। একটি সতর্কতা বোর্ডে গাড়ির সর্বোচ্চ গতিসীমা 30 kmh−1 নির্দেশিত আছে। একজন বাইক চালক উক্ত বাঁকে 60 kmh−1 বেগে মোটর বাইক চালাতে ইচ্ছুক। (g = 9.81 ms−2)

  1. ক.
    জড়তার ভ্রামক কাকে বলে?
    ১
  2. খ.
    একটি স্প্রিং এর বল ধ্রুবক 2200 Nm−1 বলতে কী বুঝো?
    ২
  3. গ.
    রাস্তার ভিতর অপেক্ষা বাহিরের অংশের উচ্চতা নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    বাইক চালক তাৎক্ষণিকভাবে কী ব্যবস্থা গ্রহণ করলে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৪
চট্টগ্রাম বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

50 kg ভরের একজন শ্রমিক 20 kg ভরের একটি বস্তু নিয়ে চিত্রানুযায়ী ঢাল বেয়ে Q বিন্দুতে পৌঁছাল। প্রথমে PQ পথ ব্যবহার করল। পরে RQ পথে গেল। উভয় ক্ষেত্রে আদি বেগ একই এবং Q বিন্দুতে বেগ শূন্য।

কাজ, শক্তি ও ক্ষমতা সৃজনশীল প্রশ্ন ১৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    এক জুল কাকে বলে?
    ১
  2. খ.
    সংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    P বিন্দু থেকে Q বিন্দুতে পৌঁছাতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    কোন পথে সে কম ক্ষমতা ব্যয়ে Q বিন্দুতে পৌঁছাতে পারবে? গাণিতিক ব্যাখ্যা দাও।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৫
চট্টগ্রাম বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

পৃথিবীর মত একটি কাল্পনিক গ্রহের অভিকর্ষজ ত্বরণ g (ms−2)

মহাকর্ষ ও অভিকর্ষ সৃজনশীল প্রশ্ন ১৭ — উদ্দীপকের চিত্র

গ্রহের ব্যাসার্ধ, R = 6500 km এবং G = 6.673 × 10−11 Nm2 kg−2

  1. ক.
    মুক্তি বেগ কী?
    ১
  2. খ.
    বল ও টর্ক এক নয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    গ্রহটির ভর নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    'A′ হতে B′ এর দূরত্ব এবং B′ হতে C′ এর দূরত্ব এক নয়'- তোমার উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তি দাও।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৬
চট্টগ্রাম বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

P, Q ও R তারের বিভিন্ন রাশির মান নিম্নরূপ:

তারআদি দৈর্ঘ্য Lব্যাস Dদৈর্ঘ্য বৃদ্ধি lব্যাস হ্রাস dপ্রযুক্ত বল F
(m)×10−3 m(×10−3 m)(×10−6 m)(N)
P120.140.041810
Q120.180.059312
R120.220.091213
  1. ক.
    আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে?
    ১
  2. খ.
    পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    'R' তারটির পয়সনের অনুপাত কত?
    ৩
  4. ঘ.
    P ও Q তার দুটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? তোমার উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তি দাও।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৭
চট্টগ্রাম বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

কার্নো ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন বা প্রসারণের অনুপাত 1 : 6, এতে কার্যনির্বাহক বস্তু হিসাবে 3 মোল দ্বি-পরমাণুক গ্যাস ব্যবহার করা হলো। (γ = 1.4)

তাপগতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ১৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    পানির ত্রৈধ বিন্দু কাকে বলে?
    ১
  2. খ.
    প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    কার্যনির্বাহক বস্তুকে A হতে B বিন্দুতে আনতে কৃতকাজ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    প্রদত্ত ইঞ্জিনের কর্মদক্ষতা 55% অপেক্ষা বেশি হওয়া সম্ভব কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

২. স্থির তড়িৎ

৮
চট্টগ্রাম বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

চিত্রে বায়ু মাধ্যমে বর্গক্ষেত্রের A, B ও C বিন্দুতে যথাক্রমে q1 = 2 × 10−9 C, q2 = 3 × 10−9 C ও q3 = -4 × 10−9 C চার্জ আছে। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 m।

স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ১৯ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ধারক কী?
    ১
  2. খ.
    চার্জের তলমাত্রিক ঘনত্ব তড়িৎ প্রাবল্যের ϵ~0~ গুণ— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    বর্গক্ষেত্রের কেন্দ্র P তে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    যে কোনো চার্জকে D বিন্দু হতে P বিন্দুতে আনতে কাজ সম্পাদিত হবে কি-না— গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৩. চল তড়িৎ

৯
চট্টগ্রাম বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

নিচের বর্তনীটি লক্ষ করো:

চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ১৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    প্রবাহ ঘনত্ব কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো পরিবাহীর পরিবাহিতা 0.2 সিমেন্স বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    বর্তনীর A বিন্দুতে বিভব নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    বর্তনীকে 20∘C তাপমাত্রার 2kg পানিতে ডুবিয়ে 1 ঘণ্টা চালু রাখলে পানি বাষ্পীভূত হবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৭. ভৌত আলোকবিজ্ঞান

১০
চট্টগ্রাম বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

চিত্রে কেন্দ্রীয় চরম বিন্দু O হতে ৪র্থ চরম বিন্দু P এর দূরত্ব 6 mm।

ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    গ্রেটিং ধ্রুবক কাকে বলে?
    ১
  2. খ.
    দশা পার্থক্য পথ পার্থক্যের 2πλ গুণ- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে, ডোরার ব্যবধান বর্তমান ডোরার প্রস্থের সমান হবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১১
চট্টগ্রাম বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

কোন ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য প্রয়োজনীয় তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ মান 4400 Å। উক্ত ধাতুর উপর 1500 Å তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি এবং 500 Å তরঙ্গ দৈর্ঘ্যের এক্স-রশ্মি ফেলা হলো। প্ল্যাঙ্কের ধ্রুবক h=6.63×10−34 Js।

  1. ক.
    কাল দীর্ঘায়ন কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো বস্তু আলোর সমান বেগে চলতে পারে না- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ধাতুর কার্যাপেক্ষক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কোন আলোক রশ্মির জন্য নিঃসৃত ইলেকট্রনের বেগ বেশি হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১২
চট্টগ্রাম বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথ হতে একটি ইলেকট্রন উত্তেজিত অবস্থায় শক্তি বিকিরণ করে দ্বিতীয় কক্ষপথে আসে। ইলেকট্রনের ভর 9.1×10−31 kg, ইলেকট্রনের চার্জ 1.6×10−19 C। প্লাঙ্কের ধ্রুবক 6.63×10−34 J s, আলোর দ্রুতি 3×108 ms−1 এবং ε0 = 8.854×10−12 C2N−1m−2।

  1. ক.
    বন্ধন শক্তি কাকে বলে?
    ১
  2. খ.
    নিউক্লিয় ফিশন বিক্রিয়ায় ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    ইলেকট্রনটি শক্তির যে বিকিরণ নিঃসরণ করে তা চোখে দেখা যাবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
১৩
চট্টগ্রাম বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

রেডিয়ামের অর্ধায়ু 1620 বছর এবং এর প্রারম্ভিক পরিমাণ 1×10−3 kg।

  1. ক.
    ডোপিং কী?
    ১
  2. খ.
    বিমুখী বায়াসে ডায়োডের ডিপ্লেশন স্তর বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    রেডিয়ামের গড় আয়ু নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের রেডিয়ামের প্রথম 2 mg ক্ষয় হতে যে সময় লাগে পরবর্তী 2 mg ক্ষয় হতে একই সময় লাগবে কি-না? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪