HSC ২০২৫ · চট্টগ্রাম বোর্ড · পদার্থবিজ্ঞান

চট্টগ্রাম বোর্ড ২০২৫ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৬টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
ভেক্টর সৃজনশীল প্রশ্ন ৬ — উদ্দীপকের চিত্র

উপরের চিত্রটি লক্ষ করো।

  1. ক.
    ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে
    ১
  2. খ.
    ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন? ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    PQ এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের আলোকে ∠POQ এবং ∠OPQ এর মান সমান কি-না? গাণিতিক বিশ্লেষণসহ যাচাই করো
    ৪
২
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

P=2i+2j−k, Q=2i+2j+ak

  1. ক.
    নাল ভেক্টর কী
    ১
  2. খ.
    কোনো ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স-এর ভৌত তাৎপর্য ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    P ও ধনাত্মক x-অক্ষের মধ্যবর্তী কোণ নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    a এর সম্ভাব্য কোনো মানের জন্য ভেক্টরদ্বয়ের স্কেলার গুণফল ও ভেক্টর গুণফলের মান সমান হবে কি গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

৩
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৯ — উদ্দীপকের চিত্র

চিত্র-১-এ 2.5 kg ভরের ও 20 cm ব্যাসের একটি নিরেট সিলিন্ডার 120 rpm এ এর অক্ষের সাপেক্ষে আবর্তন করছে। সিলিন্ডারটিকে গলিয়ে চিত্র-২ এর ন্যায় একই ভর ও 250 cm দৈর্ঘ্যবিশিষ্ট সুষম সরু দণ্ডে পরিণত করা হলো যা 100 rpm এ আবর্তন করছে।

  1. ক.
    জড়তার ভ্রামক কাকে বলে?
    ১
  2. খ.
    কৌণিক গতিতে গতিশীল কোনো বস্তুর গতিপথের ব্যাসার্ধ ও চক্রগতির ব্যাসার্ধ একই হতে পারে কি ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    দণ্ডটির কৌণিক ভরবেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    কোন বস্তুর ঘূর্ণন থামানো কঠিনতর হবে গাণিতিক বিশ্লেষণসহ ব্যাখ্যা করো।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৪
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

50 g ভরের একটি বলকে 10 m উচ্চতা হতে প্রথম ক্ষেত্রে ছেড়ে দেয়া হলো এবং দ্বিতীয় ক্ষেত্রে 15 m s−1 বেগে খাড়া নিচের দিকে নিক্ষেপ করা হলো। প্রথম ক্ষেত্রে বলটি মাটিতে আঘাত করে 5 m উচ্চতায় এবং দ্বিতীয় ক্ষেত্রে বলটি 8 m উচ্চতায় উঠে থেমে যায়। (g=9.81 ms−2)

  1. ক.
    মুক্তিবেগ কী?
    ১
  2. খ.
    দুটি যন্ত্র দ্বারা কৃত কাজ এর মান সমান হলেও ক্ষমতার মান সমান নাও হতে পারে— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    দ্বিতীয় ক্ষেত্রে বলটি কত ভরবেগে ভূমিতে আঘাত করে?
    ৩
  4. ঘ.
    কোন ক্ষেত্রে বলটি ভূমিতে আঘাত করার সময় অধিক শক্তি হারাবে গাণিতিক বিশ্লেষণ করো।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৫
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

পৃথিবীকে 6400 km ব্যাসার্ধের একটি সুষম গোলক ও এর নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনকাল 24 h বিবেচনা করো। পৃথিবী পৃষ্ঠে g-এর আদর্শ মান 9.81 ms−2।

  1. ক.
    সংরক্ষণশীল বল কী?
    ১
  2. খ.
    মহাকর্ষীয় বিভবের মান –6 J বলতে কী বুঝ?
    ২
  3. গ.
    ভূ-পৃষ্ঠ হতে কত উচ্চতায় g এর মান ভূ-পৃষ্ঠের মানের 35 হবে নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    গ-এ নির্ণীত g এর মান ভূ-পৃষ্ঠে পেতে হলে, তাত্ত্বিকভাবে পৃথিবীর আবর্তন কালের কীরূপ পরিবর্তন আনতে হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৬
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

দৃঢ় অবলম্বন থেকে ঝুলন্ত একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 0.48 m এবং ব্যাস 5×10−4 m। তারটির দৈর্ঘ্য 2.4×10−5 m বৃদ্ধি করতে প্রয়োজনীয় ভর সংযুক্ত করল একজন শিক্ষার্থী। শিক্ষক বললেন, "তারটির পার্শ্ব (ব্যাস) হ্রাসের মান 2 nm এর বেশি হবে না।" তারের পয়সনের অনুপাত 0.33 এবং ইয়ং এর গুণাঙ্ক 2×1011 Nm−2।

  1. ক.
    অসহ পীড়ন কী
    ১
  2. খ.
    অ্যালুমিনিয়াম তারের ইয়ং এর গুণাঙ্ক 7.0×1010 Nm−2 বলতে কী বোঝ
    ২
  3. গ.
    শিক্ষার্থী কর্তৃক তারে সংযুক্ত ভর নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    শিক্ষকের বক্তব্যের যথার্থতা গাণিতিকভাবে যাচাই করো
    ৪

৭. পর্যাবৃত্ত গতি

৭
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

একটি স্প্রিং এর এক প্রান্ত কোনো দৃঢ় অবলম্বনের সাথে আটকিয়ে ঝুলানো হলো। এর খোলা প্রান্তের সাথে 400 g ভরের একটি বস্তু ঝুলানোর ফলে এটি 12 cm প্রসারিত হয়। একে সাম্যাবস্থান থেকে টেনে 8 cm প্রসারিত করে ছেড়ে দেওয়ায় এটি সরল ছন্দিত স্পন্দন গতিতে দুলতে থাকল।

  1. ক.
    দশা কাকে বলে?
    ১
  2. খ.
    মহাশূন্যচারীরা নিজেকে কেন ওজনহীন মনে করেন ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপক অনুসারে বস্তুটির সর্বোচ্চ বেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের স্প্রিংটির দোলন যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৮
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

প্রমাণ তাপমাত্রা ও চাপে দুটি গ্যাসের ঘনত্ব যথাক্রমে 1.25 kgm−3 ও 0.09 kgm−3। পরবর্তীতে প্রথম গ্যাসের তাপমাত্রা 52∘C এ উন্নীত করায় এর চাপ দ্বিগুণ হয়। প্রথম গ্যাসের প্রাথমিক আয়তন 3 cm3।

  1. ক.
    সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে
    ১
  2. খ.
    বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে বায়ুমণ্ডলীয় চাপের কীরূপ পরিবর্তন হয় ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    প্রথম গ্যাসের চূড়ান্ত আয়তন নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    প্রমাণ তাপমাত্রা ও প্রমাণ চাপে ২য় গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রথম গ্যাসের অণুর মূল গড় বর্গবেগের কতগুণ হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৯
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

তাপ অপরিবাহী এবং তাপমাত্রা স্থির রেখে অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারের উভয়টিতে 1 × 105 Pa চাপে এবং 123°C তাপমাত্রায় 2 মোলার হিলিয়াম গ্যাস নেয়া হলো। অতঃপর সিলিন্ডারদ্বয়ের চাপের পরিমাণ এক-তৃতীয়াংশ হ্রাস করে পর্যবেক্ষণ করা হলো। এখানে হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে γ = 1.67 এবং R = 8.31 J mole−1 K−1।

  1. ক.
    তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি বিবৃত করো
    ১
  2. খ.
    কোনো ইঞ্জিনের দক্ষতা 100% হতে পারে না— ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    উদ্দীপকের তথ্য ব্যবহার করে তাপ অপরিবাহী পদার্থের সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে উল্লিখিত সিলিন্ডারদ্বয় দ্বারা কৃতকাজের তুলনা করে মন্তব্য করো
    ৪

২. স্থির তড়িৎ

১০
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৮ — উদ্দীপকের চিত্র

চিত্রে 12 cm দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দুতে প্রদত্ত চার্জিত হালকা বস্তু তিনটি রাখা আছে। P, BD বাহুর মধ্যবিন্দু।

  1. ক.
    আধানের কোয়ান্টায়ন কী
    ১
  2. খ.
    সমান্তরাল পাত ধারকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য সুষম হয় কেন? ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    P বিন্দুতে বিভবের মান কত
    ৩
  4. ঘ.
    P বিন্দুতে কত চার্জ স্থাপন করা হলে A বিন্দুতে রক্ষিত চার্জিত বস্তুটি স্থির থাকবে—গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো
    ৪

৩. চল তড়িৎ

১১
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    প্রত্যাগামী প্রক্রিয়া কাকে বলে
    ১
  2. খ.
    আধানের কোয়ান্টায়ন ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    বর্তনী চিত্র-২ অনুসারে VA′B′ নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    উভয় বর্তনীতে একই সময়ে বহিঃস্থ 10 Ω রোধে ব্যয়িত তড়িৎ শক্তির তুলনা করো।
    ৪

৭. ভৌত আলোকবিজ্ঞান

১২
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

ইয়ং-এর দ্বিচির পরীক্ষণে পর্দার লম্ব দূরত্ব চিরদ্বয়ের দূরত্বের 50 গুণ। প্রথম পরীক্ষণে লাল ও নীল আলো দ্বারা বর্ণালি পৃথকভাবে পর্যবেক্ষণ করা হলো। নীল ও লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে 4000 Å ও 7000 Å।

  1. ক.
    হাইগেনসের নীতিটি বিবৃত করো।
    ১
  2. খ.
    দৈর্ঘ্য সংকোচনের ধারণা হতে মহাশূন্যযানের বেগ এর ভূমিকা ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    লাল আলোর ক্ষেত্রে কেন্দ্রীয় উজ্জ্বল হতে ৩য় উজ্জ্বল ডোরার দূরত্ব কত?
    ৩
  4. ঘ.
    প্রথম পরীক্ষণে, লাল ডোরার প্রস্থের সমান নীল ডোরা পর্দায় দেখতে হলে পর্দার দূরত্ব কীরূপ পরিবর্তন করতে হবে— গাণিতিক বিশ্লেষণের সাহায্যে ব্যাখ্যা করো।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১৩
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা সৃজনশীল প্রশ্ন ৯ — উদ্দীপকের চিত্র

A ও B দুটি ধাতুর উপর যথাক্রমে 2600 Å এবং 3900Å তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত করা হলো। ধাতু দুটির কার্য অপেক্ষক যথাক্রমে 2.1eV এবং 2.3eV।

  1. ক.
    প্রবাহ ঘনত্ব কী
    ১
  2. খ.
    X-ray উৎপাদনে উচ্চ বিভব ব্যবহার করা হয় কেন ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    'A' ধাতুর সূচন কম্পাংক নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    উভয় ধাতুর পৃষ্ঠ হতে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগের তুলনা গাণিতিকভাবে করো
    ৪
১৪
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

একজন মহাকাশচারীর ভূ-পৃষ্ঠে 60 kg. তিনি 0.92c বেগে একটি মহাশূন্যযানে পরিভ্রমণরত অবস্থায় 50m×50m ক্ষেত্রফলের একটি বর্গাকার মাঠকে এর দৈর্ঘ্য বরাবর অতিক্রম করলো। (আলোর বেগ c=3×108 ms−1)

  1. ক.
    নিবৃত্তি বিভব কী
    ১
  2. খ.
    X-Ray পরীক্ষণে উচ্চ বিভবের প্রয়োজন কেন ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    চলমান অবস্থায় মহাকাশচারীর ভর নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    মহাকাশচারী বর্গাকার আকৃতির মাঠকে বর্গাকারই দেখবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১৫
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

তিনটি তেজস্ক্রিয় মৌলের গবেষণালব্ধ ফলাফল নিম্নরূপ। এখানে A মৌলের ক্ষয় ধ্রুবক 5.1×10−3 y−1। B ও C মৌলের ক্ষয় ধ্রুবক যথাক্রমে 0.1155 y−1 এবং 0.44889 y−1।

তেজস্ক্রিয় মৌলপ্রারম্ভিক ভর (gm)ক্ষয়ের সময় (বছর)অবশিষ্ট ভর (gm)
A501.5XA
B50YB12....
CZC1.525....
  1. ক.
    ক্ষয় ধ্রুবক কী?
    ১
  2. খ.
    নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ প্রোটন খুব কাছাকাছি থাকলেও নিউক্লিয়াসের অপরিবর্তিত থাকার কারণ ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপক হতে A মৌলে XA এর মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপক অনুযায়ী YB এবং ZC এর মান নির্ণয় করে এদের গড় আয়ুর তুলনা করে মন্তব্য করো।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১৬
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    নিউক্লিয়ার ফিশান কী?
    ১
  2. খ.
    অক্ষত পরমাণুর সংখ্যা বনাম সময় লেখচিত্রটির প্রকৃতি ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের বর্তনীর লজিক গেট-এর আউটপুট, বুলিয়ানে প্রকাশ করে ট্রুথ টেবিল লেখো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনীটি শুধু NAND গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব — সত্যতা সঠিক বর্তনী চিত্র দ্বারা যাচাই করো।
    ৪