HSC ২০২৫ · দিনাজপুর বোর্ড · পদার্থবিজ্ঞান
দিনাজপুর বোর্ড ২০২৫ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর
তিনটি বিন্দু P(4, −2, 3), Q(−2, 4, 5) এবং R(−1, 2, −2) ত্রিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান করছে।
- ক.একক ভেক্টর কাকে বলে১
- খ.ডাইভারজেন্স একটি অধিক রাশি— ব্যাখ্যা করো২
- গ.PQ×QR এর একক ভেক্টর বের করো৩
- ঘ.উদ্দীপকের বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজ গঠন করবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো৪
৩. নিউটনীয় বলবিদ্যা
দুটি বস্তু মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলো। এদের ভর যথাক্রমে 20 kg এবং 10 kg। প্রথম বস্তুটি 100 kmh−1 বেগে বাম থেকে ডান দিকে এবং দ্বিতীয় বস্তুটি 50 kmh−1 বেগে ডান থেকে বাম দিকে চলছিল। সংঘর্ষের পর দুটি বস্তু সম্মিলিতভাবে একই বেগে বাম থেকে ডান দিকে চলছে।
- ক.বলের ঘাত কাকে বলে?১
- খ.আমাদের হাঁটার ক্ষেত্রে নিউটনের ৩য় সূত্র প্রযোজ্য হয় কি? ব্যাখ্যা করো।২
- গ.দুটি বস্তুর সম্মিলিত বেগ হিসাব করো।৩
- ঘ.দুটি বস্তুর সম্মিলিত বেগ বাম থেকে ডান দিকে 70 kmh−1 হলে সংঘর্ষটি কোন ধরনের হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো।৪

- ক.স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে?১
- খ.বলের দ্বারা কাজ ব্যাখ্যা করো।২
- গ.চিত্র-২ এর চাকতিটির ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করো।৩
- ঘ.PQ অক্ষের সাপেক্ষে চিত্র-১ ও চিত্র-২ বস্তু দুটির জড়তার ভ্রামক একই হবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৫. মহাকর্ষ ও অভিকর্ষ
A একটি বস্তুবিন্দু যা পৃথিবীর পৃষ্ঠ থেকে বাইরের দিকে 100 km দূরে অবস্থিত। 20 kg ভরের একটি B বস্তুকে ভূ-পৃষ্ঠ থেকে 400 km উপরে এবং 30 kg ভরের অপর একটি বস্তু C-কে 400 km গভীরে ভূ-অভ্যন্তরে রাখা হলো। [পৃথিবীর ভর 6 × 1024 kg, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 103 km ও G
- ক.মুক্তিবেগ কাকে বলে?১
- খ.একটি বস্তুর ভারকেন্দ্র ও ভরকেন্দ্র একই হয় কি? ব্যাখ্যা করো।২
- গ.A বস্তুটির জন্য মহাকর্ষীয় বিভব হিসাব করো।৩
- ঘ.অবস্থানের কারণে B ও C বস্তুর মধ্যে কোন বস্তুটির ওজন বেশি হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম
একটি দৃঢ় অবলম্বন হতে 1.5 m দৈর্ঘ্য এবং 2 mm2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট ভিন্ন উপাদানের দুটি তার A ও B। তার দুটি যথাক্রমে 5% ও 7% বৃদ্ধি পেল। উভয় ক্ষেত্রেই 20 kg ভার প্রয়োগ করা হলো।
- ক.স্থিতিস্থাপক বিভবশক্তি কাকে বলে১
- খ.একটি তারের বিকৃতির মান বাড়াতে পীড়নের মান বৃদ্ধি করতে হবে কি? ব্যাখ্যা করো২
- গ.A তারের একক আয়তনে বিভব শক্তির মান হিসাব কর৩
- ঘ.A এবং B তার দুটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক গাণিতিকভাবে ব্যাখ্যা করো৪
৭. পর্যাবৃত্ত গতি
শামীম একদিন একটি সেকেন্ড দোলককে P এবং Q নামক দুটি পাহাড়ের পাদদেশে নিয়ে গেল। সে প্রতি পাদদেশেই সঠিক সময় পেল। কিন্তু সে P পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল পেল 2.0172 s এবং Q পাহাড়ের চূড়ায় দোলকটি প্রতি ঘণ্টায় 45 s সময় হারায়। [পৃথিবীর ব্যাসার্ধ 6.4×106 m এবং দুটি পাদদেশেই g এর মান 9.8 ms−2]
- ক.পূর্ণ দোলন কাকে বলে?১
- খ.সব দোলক সরল দোলক নয়— ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপক অনুসারে P পাহাড়ের উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো।৩
- ঘ.P এবং Q পাহাড়ের মধ্যে কোনটির উচ্চতা বেশি গাণিতিকভাবে ব্যাখ্যা করো।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
X ও Y গ্যাসের যথাক্রমে 450 gm এবং 300 gm ভরকে দুটি পাত্রে রাখা আছে। প্রত্যেকটি গ্যাসের ক্ষেত্রেই মোল সংখ্যা 10. প্রথম পাত্রে গ্যাসের চাপ ও তাপমাত্রা যথাক্রমে 20 kPa এবং 350 K. অন্যদিকে দ্বিতীয় পাত্রে গ্যাসের চাপ ও তাপমাত্রা যথাক্রমে 30 kPa এবং 450 K.
- ক.আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে১
- খ.গ্যাসের ক্ষেত্রে গড় বর্গের বর্গমূল মান নেয়া হয় কেন? ব্যাখ্যা করো২
- গ.X গ্যাসের আয়তন নির্ণয় করো৩
- ঘ.পাত্র দুটিকে একসাথে খুলে দিলে কোন পাত্রটি থেকে অধিক দ্রুত বেগে গ্যাস নির্গত হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো৪
শুষ্ক এবং আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারের তাপমাত্রা যথাক্রমে 30∘C এবং 28∘C, 30∘C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদকের মান 1.65, 18∘C, 26∘C, 28∘C এবং 30∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যথাক্রমে 15.48 mm, 25.25 mm, 28.45 mm এবং 31.85 mm পারদ চাপ।
- ক.আদর্শ গ্যাস কাকে বলে১
- খ.ত্রি-পরমাণুক গ্যাসের স্বাধীনতার মাত্রা 6 অথবা 7— ব্যাখ্যা করো২
- গ.উদ্দীপক অনুসারে আপেক্ষিক আর্দ্রতা হিসাব করো৩
- ঘ.যদি দিনের তাপমাত্রা কমে 18∘C হয়, তবে ঘনীভূত পানির শতকরা পরিমাণ আপেক্ষিক আর্দ্রতার সমান হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা
একটি কার্নো ইঞ্জিন 327°C তাপমাত্রার তাপ উৎস থেকে 2.5 × 106 J তাপশক্তি গ্রহণ করে এবং 27°C তাপমাত্রার তাপগ্রাহকে তাপ বর্জন করে। দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রথম পর্যায়ে উৎসের তাপমাত্রা 50°C বৃদ্ধি এবং দ্বিতীয় পর্যায়ে গ্রাহকের তাপমাত্রা 50°C হ্রাস করা হলো।
- ক.পানির ত্রৈধ বিন্দু কাকে বলে১
- খ.রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয় কেন? ব্যাখ্যা করো২
- গ.ইঞ্জিন তাপগ্রাহককে যে তাপ বর্জন করে তা নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধির জন্য কোন পর্যায়টি অধিকতর গ্রহণযোগ্য— গাণিতিকভাবে বিশ্লেষণ করো৪
২. স্থির তড়িৎ
নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

চিত্রে 2 m বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের দুইটি কৌণিক বিন্দু P ও Q তে যথাক্রমে +2 C ও -2 C আধান আছে।
- ক.আধানের কোয়ান্টায়ন কী১
- খ.চার্জিত গোলাকার পরিবাহীর কেন্দ্রে তড়িৎ প্রাবল্য শূন্য হয় কেন২
- গ.P বিন্দুতে স্থাপিত চার্জের জন্য Q বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের R বিন্দুতে একটি হিলিয়াম নিউক্লিয়াস স্থাপন করলে সেটি কোন দিকে কত বল অনুভব করবে৪
৩. চল তড়িৎ
নিচে একটি বৈদ্যুতিক বর্তনী দেখানো হলো:

- ক.বৈদ্যুতিক পরিবাহিতা কাকে বলে১
- খ.খোলা বর্তনীতে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য এর তড়িচ্চালক শক্তির সমান— ব্যাখ্যা করো২
- গ.বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের R1 এর মান অর্ধেক করা হলে মূল প্রবাহমাত্রা পূর্বের প্রবাহমাত্রার দ্বিগুণ হবে কিনা— গাণিতিকভাবে যাচাই করো৪
৭. ভৌত আলোকবিজ্ঞান
একটি সমতল গ্রেটিং এর চির এবং দাগের বেধ যথাক্রমে 0.0004 cm এবং 0.00015 cm। গ্রেটিংটিতে 7000 Å তরঙ্গদৈর্ঘ্যের একবর্ণী আলো আপতিত করা হলো। গ্রেটিং হতে পর্দার দূরত্ব 1 m।
- ক.আলোর ব্যতিচার কাকে বলে?১
- খ.উড্ডয়মান উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না কেন? ব্যাখ্যা করো।২
- গ.প্রথম ক্রমের উজ্জ্বল ডোরার জন্য অপবর্তন কোণের মান নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের পর্দায় গঠিত কেন্দ্রীয় চরমের উভয় পাশে ২য় চরমের মধ্যবর্তী দূরত্ব ১ম চরমের মধ্যবর্তী দূরত্বের দ্বিগুণ হবে কিনা— গাণিতিকভাবে যাচাই করো।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
একটি ইলেকট্রন ও একটি প্রোটন আলাদাভাবে 0.98 c বেগে গতিশীল। [ইলেকট্রন ও প্রোটনের ভর যথাক্রমে 9.1×10−31 kg ও 1.67×10−27 kg]
- ক.কাল দীর্ঘায়ন কাকে বলে১
- খ.কোনো বস্তু আলোর বেগে চলতে পারে না— ব্যাখ্যা করো২
- গ.উদ্দীপকের ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের প্রোটনের গতিশক্তি ইলেকট্রনের গতিশক্তির দ্বিগুণ হবে কিনা— গাণিতিকভাবে যাচাই করো৪
কোনো ধাতু থেকে ইলেকট্রন অবমুক্ত করতে সর্বনিম্ন 2.20 eV শক্তির প্রয়োজন। ধাতুটির উপর 5000 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলো। [প্ল্যাংকের ধ্রুবক, h
- ক.আপেক্ষিক রোধ কাকে বলে১
- খ.গ্যালভানোমিটার রক্ষায় শান্টের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো২
- গ.ধাতুটির সূচন কম্পাঙ্ক নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের ধাতুটির উপর 4500 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত করা হলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি পূর্বের গতিশক্তির কত কম বা বেশি হবে— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
A ও B দুটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু যথাক্রমে 4 দিন ও 6 দিন এবং এদের প্রারম্ভিক ভর একই।
- ক.আইসোটোপ কাকে বলে?১
- খ.পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথগুলো ছিন্নায়িত ও অনুমোদিত— ব্যাখ্যা করো।২
- গ.A মৌলের গড় আয়ু নির্ণয় করো।৩
- ঘ.কত দিন পর উদ্দীপকের B-মৌলের অক্ষত পরমাণুর ভর A-মৌলের অক্ষত পরমাণুর ভরের দ্বিগুণ হবে— গাণিতিক বিশ্লেষণের সাহায্যে উত্তর দাও।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স
নিচের বর্তনীটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

- ক.অর্ধ-পরিবাহী কাকে বলে?১
- খ.p-টাইপ ও n-টাইপ অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য লেখো।২
- গ.উদ্দীপকের ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের বর্তনীতে RL এর মান অর্ধেক করা হলে ভোল্টেজ গেইন পূর্বের অর্ধেক হবে কিনা— গাণিতিকভাবে যাচাই করো।৪