HSC ২০২৪ · দিনাজপুর বোর্ড · পদার্থবিজ্ঞান

দিনাজপুর বোর্ড ২০২৪ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৪টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
দিনাজপুর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
ভেক্টর সৃজনশীল প্রশ্ন ১৮ — উদ্দীপকের চিত্র

স্রোতের অনুকূলে নৌকার বেগ =20 km h−1

স্রোতের প্রতিকূলে, নৌকার বেগ =10 km h−1

  1. ক.
    কার্ল এর সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    r=5i+3j একটি সীমাবদ্ধ ভেক্টর- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    A হতে সোজা অপর পাড়ের B বিন্দুতে পৌঁছতে হলে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে?
    ৩
  4. ঘ.
    নদী পার হওয়ার জন্য নৌকাটি যদি A বিন্দু হতে সোজাসুজি রওয়ানা করতো তাহলে নদী পার হতে পূর্বের চেয়ে সময় কম না বেশি লাগতো? গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও।
    ৪
২
দিনাজপুর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

r=axi+yj+2k

P=2i+3j+4k

Q=4i+4j−k

  1. ক.
    অবস্থান ভেক্টর কাকে বলে?
    ১
  2. খ.
    j×k একটি একক ভেক্টর- ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    a এর মান কত হলে r ভেক্টরের ক্ষেত্রটি সলিনয়ডাল হবে নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    P×Q ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল- গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

৩
দিনাজপুর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

200 kg ভরের একটি গাড়ি 150 m ব্যাসার্ধের একটি রাস্তার মোড়ে 60 kmh−1 বেগে বাঁক নিচ্ছে। ঐ স্থানে রাস্তাটি 4 m চওড়া এবং ভিতরের কিনারা হতে বাইরের কিনারা 0.5 m উঁচু।

  1. ক.
    বল কাকে বলে?
    ১
  2. খ.
    নিউক্লিয়াসের ওপর ইলেকট্রনের দিকে প্রযুক্ত বল কী ধরনের বল? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    গাড়িটির উপর কেন্দ্রমুখী বল কত নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    রাস্তার মোড়ে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কি-না গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৪
দিনাজপুর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

পানিপূর্ণ একটি চৌবাচ্চার ব্যাসার্ধ 2 মিটার ও উচ্চতা 20 মিটার। চৌবাচ্চাটির অর্ধেক পানিশূন্য করতে 75% কর্মদক্ষতা সম্পন্ন একটি পাম্পের 20 মিনিট সময় লাগে।

  1. ক.
    টর্ক কাকে বলে?
    ১
  2. খ.
    সংরক্ষণশীল বল বস্তুর গতিপথের উপর নির্ভর করে না— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    পাম্পটির ক্ষমতা H.P একককে কত?
    ৩
  4. ঘ.
    চৌবাচ্চার বাকি অর্ধেক পানি নিষ্কাশন করতে পাম্পটির একই সময় লাগবে কি-না গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৫
দিনাজপুর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

একটি উপগ্রহ পৃথিবীকে 12 ঘণ্টায় বৃত্তাকার পথে পরিভ্রমণ করতে পারে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 km এবং g = 9.8 ms−2।

  1. ক.
    পার্কিং কক্ষপথ কাকে বলে?
    ১
  2. খ.
    ইস্পাতের কাঠিন্যের গুণাংক 7.8 × 1010 Nm−2 বলতে কী বুঝ?
    ২
  3. গ.
    পৃথিবীর কেন্দ্র হতে উপগ্রহটি কত উচ্চতায় অবস্থান করছিল নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উচ্চতার পরিবর্তন না করে উপগ্রহটিকে কত বেগ প্রদান করলে এটি ভূ-স্থির উপগ্রহে পরিণত হবে- গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৬
দিনাজপুর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

P ও Q দুটি তারের দৈর্ঘ্য সমান কিন্তু ব্যাস যথাক্রমে 2 mm ও 6 mm। তার দুটিকে সমান বলে টানার ফলে P তারের দৈর্ঘ্য বৃদ্ধি Q তারের দৈর্ঘ্য বৃদ্ধির তিনগুণ হয়। Q তারের পয়সনের অনুপাত 0.45।

  1. ক.
    স্থিতিস্থাপক ক্লান্তি কাকে বলে?
    ১
  2. খ.
    একটি মটর সাইকেল ও একটি প্রাইভেট কারের ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    Q তারের দৈর্ঘ্য 5% হ্রাস করা হলে এর ব্যাসার্ধ কতটুকু বৃদ্ধি পাবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কোন তারের স্থিতিস্থাপক সীমা বেশি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৭
দিনাজপুর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

কোনো একদিন কুয়াকাটায় একটি আর্দ্রতামাপক যন্ত্রে আর্দ্র ও শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ পাওয়া গেল যথাক্রমে 25∘C ও 28∘C। এখানে আপেক্ষিক আর্দ্রতা 70% এর কাছাকাছি হলেই বৃষ্টিপাত শুরু হয়। 22∘C, 24∘C ও 28∘C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 19.83×10−3 m পারদ চাপ, 22.38×10−3 m পারদ চাপ ও 28.35×10−3 m পারদ চাপ। 28∘C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক 1.67।

  1. ক.
    শক্তি কাকে বলে?
    ১
  2. খ.
    "বর্ষাকাল অপেক্ষা শীতকাল আরামদায়ক"- আপেক্ষিক আর্দ্রতার আলোকে ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ঐ দিন শিশিরাংক কত ছিল নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উক্ত দিনে কুয়াকাটায় বৃষ্টিপাতের সম্ভাব্যতা গাণিতিকভাবে যাচাই করো।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৮
দিনাজপুর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
তাপগতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ১৪ — উদ্দীপকের চিত্র

উপরের চিত্রে গ্যাসের চাপ প্রথমে ধীরে দ্বিগুণ এবং পরে দ্রুত তিনগুণ করলে তাপমাত্রা পেল 197.83°C। জাহিন দাবি করল পাত্রের গ্যাস হিলিয়াম।

  1. ক.
    শান্ট কী?
    ১
  2. খ.
    হাইগেনের নীতি অপবর্তন সমর্থন করে কি না- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের ১ম ক্ষেত্রে কৃতকাজ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের আলোকে জাহিনের দাবি সঠিক ছিল কি না- গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও।
    ৪
৯
দিনাজপুর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

দুটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা যথাক্রমে 327°C এবং 227°C। ইঞ্জিনদ্বয়ের প্রতিস্তরে সংকোচন ও প্রসারণের অনুপাত যথাক্রমে 1 : 2 এবং 1 : 3। উভয় ইঞ্জিনের কার্যনির্বাহক বস্তু 2 mol দ্বি-পরমাণুক গ্যাস।

  1. ক.
    এনট্রপি কাকে বলে?
    ১
  2. খ.
    গ্যাসের ক্ষেত্রে দুই ধরনের আপেক্ষিক তাপ থাকে কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমোষ্ণ প্রসারণে কৃতকাজ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কার্নো-ইঞ্জিনদ্বয়ের মধ্যে কোনটি বেশি কার্যক্ষম- গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো।
    ৪

২. স্থির তড়িৎ

১০
দিনাজপুর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

চিত্রটি লক্ষ্য করো:

স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ১৭ — উদ্দীপকের চিত্র

C বিন্দুতে 2 kg ভরের একটি বস্তু এবং 0.2 C চার্জ স্থাপন করা হল।

  1. ক.
    কাল দীর্ঘায়ন কী?
    ১
  2. খ.
    তেজস্ক্রিয়তা স্বতঃস্ফূর্ত নিউক্লীয় ঘটনা— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    C বিন্দুতে (চার্জ স্থাপনের পূর্বে) তড়িৎ বিভব নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    'C' বিন্দুতে চার্জিত বস্তুটি স্থির থাকবে কি না— গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৩. চল তড়িৎ

১১
দিনাজপুর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

চিত্রটি লক্ষ করো।

চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ১৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    তড়িৎ প্রাবল্য কী?
    ১
  2. খ.
    জলপ্রপাতের কিছু উপর হতে পানি পড়লে পানির তাপমাত্রা বৃদ্ধি পায় কেন?
    ২
  3. গ.
    চারি (k) খোলা অবস্থায় ADC পথে প্রবাহের মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    চাবি বন্ধ করলে গ্যালভানোমিটার এর মধ্য দিয়ে গতিশীল। প্রবাহ মূল প্রবাহের এক-তৃতীয়াংশ হবে কি না-গাণিতিকভাবে যাচাই করো।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১২
দিনাজপুর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

একটি কাল্পনিক ট্রেনের ভর 500 টন এবং এটি 0.8c দ্রুতিতে একটি স্টেশনের প্লাটফর্ম অতিক্রম করল। প্লাটফর্মে দাঁড়ানো একজন যাত্রী চলমান ট্রেনের দৈর্ঘ্য মাপল 200m যা প্লাটফর্মের দৈর্ঘ্যের সমান।

  1. ক.
    নিবৃত্তি বিভব কাকে বলে?
    ১
  2. খ.
    ধাতব পদার্থের সূচনা কম্পাঙ্ক শূন্য হতে পারে কি? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ট্রেনটির আপেক্ষিক গতিশক্তি নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    ট্রেনটির কোনো যাত্রী প্লাটফর্মের দৈঘ্য মাপলে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন পাবে কি না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১৩
দিনাজপুর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

2.918×1015 Hz কম্পাঙ্কের ফোটন দ্বারা একটি পরমাণুর প্রথম কক্ষের ইলেকট্রনকে আঘাত করা হলো। পরমাণুটির প্রথম কক্ষের ব্যাসার্ধ 0.53 Å এবং শক্তি −13.6 eV। [h = 6.63×10−34 J s]

  1. ক.
    ভরত্রুটি কাকে বলে?
    ১
  2. খ.
    বিটা ক্ষয়ে ইলেকট্রন নির্গত হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের পরমাণুর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    ইলেকট্রনকে আঘাত করার ফলে তার কক্ষপথের পরিবর্তন হবে কি না— গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১৪
দিনাজপুর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

কমন ইমিটার ট্রানজিস্টর সংযোগ বর্তনীতে 0.85 V ও 1.10 V বিভব প্রয়োগে ইমিটার প্রবাহ যথাক্রমে 10 mA ও 40 mA পাওয়া যায়। প্রবাহ বিবর্ধন গুণক 0.98 এবং ভার রোধ 120 Ω।

  1. ক.
    এক কুরী কাকে বলে?
    ১
  2. খ.
    সকল অপরিবাহী ডাইইলেকট্রিক নয়- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ট্রানজিস্টরটির প্রবাহ লাভ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ট্রানজিস্টরটি বিবর্ধক রূপে ক্রিয়া করবে কি না- গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪