HSC ২০২৪ · ময়মনসিংহ বোর্ড · পদার্থবিজ্ঞান

ময়মনসিংহ বোর্ড ২০২৪ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৫টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

A=2i−3j+k, B=3i−j+5k এবং C=3i+2j−4k ভেক্টর তিনটি একটি ত্রিভুজের তিনটি বাহু নির্দেশ করে।

  1. ক.
    পরম আর্দ্রতা কী?
    ১
  2. খ.
    দেখাও যে, i×j=k
    ২
  3. গ.
    A এবং B কে সন্নিহিত বাহু ধরে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে কি-না- গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
২
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

দুটি ভেক্টর v=2i+3j−xk এবং u=3i+2j+2k পরস্পর লম্ব। v এবং u এর মান যদি নৌকা ও একটি নদীতে স্রোতের বেগ নির্দেশ করে তবে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির 4 মিনিট সময় লাগে।

  1. ক.
    অবস্থান ভেক্টর কাকে বলে?
    ১
  2. খ.
    তিনটি ভেক্টরের লব্ধি কখন শূন্য হবে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের 'x' এর মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    নূন্যতম সময়ে নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কি না- গাণিতিকভাবে যাচাই করো।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

৩
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

রহিম 200 gm ভরের একটি বস্তুকে সুতায় বেঁধে দুটি অবস্থান থেকে অনুভূমিকভাবে প্রতি মিনিটে 60 বার ঘুরাচ্ছে। অবস্থান ভেক্টর দুটি যথাক্রমে r1=(3i+2j−k) m এবং r2=(4i+2j−3k) m উভয় ক্ষেত্রে প্রয়োগকৃত বলের পরিমাণ F=(5i+4j−3k) N।

  1. ক.
    চক্রগতির ব্যাসার্ধ কী?
    ১
  2. খ.
    রাস্তার বাঁকের ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত উঁচু হয় কেন?
    ২
  3. গ.
    ১ম ক্ষেত্রে কৌণিক ভরবেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের দুটি অবস্থানে টর্ক সমান হবে কি-না- গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৪
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

ঘর্ষণহীন অনুভূমিক তলের উপর একটি দৃঢ় অবস্থান থেকে একটি স্প্রিং এর এক প্রান্ত আটকিয়ে অপর প্রান্তের বল প্রয়োগ করে 5 cm সংকুচিত করে ছেড়ে দেয়া হলো। এতে স্প্রিংটি আদি অবস্থায় ফিরে আসল। [স্প্রিং ধ্রুবক K=120 Nm−1]

  1. ক.
    সংরক্ষণশীল বল কী?
    ১
  2. খ.
    বল ও সরণ শূন্য না হলেও কাজ শূন্য হতে পারে কি? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    স্প্রিংটি 2.5 cm প্রসারিত করলে এতে সঞ্চিত বিভব শক্তি নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকটির স্প্রিং বলটি কি সংরক্ষণশীল বল? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৫
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

পৃথিবীর ব্যাসার্ধ 6400 km, পৃথিবীর নিজ অক্ষে সাপেক্ষে আবর্তনকাল 24 ঘণ্টা। ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ g = 9.8 ms−2।

  1. ক.
    সেকেন্ড দোলক কী?
    ১
  2. খ.
    পৃথিবীর অভ্যন্তরে ও উপরে সমান দূরত্বে, 'g' এর মান সমান নয় কেন?
    ২
  3. গ.
    পৃথিবীর 60° অক্ষাংশে অভিকর্ষীয় ত্বরণের মান কত?
    ৩
  4. ঘ.
    যদি পৃথিবীর ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের চেয়ে 10 গুণ বেশি হয় তবে বিষুবীয় অঞ্চলে 'g' এর মান অর্ধেকে পরিণত হবে কি-না— গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৬
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

A ও B দুটি তারের দৈর্ঘ্য সমান। A তারের ব্যাস 3 mm এবং এর ইয়ং এর গুণাঙ্ক YA=2×109 Nm−2। B তারের ব্যাস 2 mm তার দুটিতে পৃথক পৃথক সময়ে প্রতিটিতে 40 kg ভর ঝুলালে প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির তিনগুণ হয়।

  1. ক.
    অসহ পীড়ন কী?
    ১
  2. খ.
    ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক 2×1011 Nm−2 -ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রথম তারের দৈর্ঘ্য 30% বৃদ্ধি করলে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    YB>YA সম্পর্কটি যুক্তিসঙ্গত কি-না- গাণিতিকভাবে দেখাও।
    ৪

৭. পর্যাবৃত্ত গতি

৭
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

একটি গ্যাসপূর্ণ বেলুনকে হ্রদের তলদেশে 50 m গভীরতায় নিয়ে যাওয়ায় 2 লিটার আয়তন ধারণ করে। হ্রদের তলদেশে বেলুনে আরো 1 লিটার গ্যাস প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। বেলুনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8 লিটার। [বায়ুমণ্ডলের চাপ 105 Nm−2, পানির ঘনত্ব 103 kgm−3, g=9.8 ms−2]

  1. ক.
    মূল গড় বর্গবেগ কী?
    ১
  2. খ.
    কোনো স্থানের শিশিরাঙ্ক 22°C- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    পানির উপরিতলে বেলুনের প্রাথমিক আয়তন কত ছিল?
    ৩
  4. ঘ.
    হ্রদের তলদেশে থেকে বেলুনটি পানির উপরিতলে অক্ষত অবস্থায় পৌঁছাবে কি-না- গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৮
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
তাপগতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ১২ — উদ্দীপকের চিত্র

n = 1 mole, γ = 1.4; R = 8.31 J mole−1 K−1

  1. ক.
    কার্নো চক্র কাকে বলে?
    ১
  2. খ.
    সমোষ্ণ রেখার চেয়ে রুদ্ধতাপীয় রেখা অধিকতর খাড়া- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    চিত্র থেকে BC অংশে কাজের পরিমাণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    চিত্রের AB এবং CD অংশে এনট্রপির পরিবর্তন একই হবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

২. স্থির তড়িৎ

৯
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ১৪ — উদ্দীপকের চিত্র

A ও B বিন্দুতে চার্জের পরিমাণ যথাক্রমে +6 × 10−9 C ও +4 × 10−9 C। OA = OB = OP = 10 cm। OP ⊥ AB।

  1. ক.
    আধানের কোয়ান্টায়ন কী?
    ১
  2. খ.
    কোনো সমবিভব তলে চার্জ স্থানান্তরে কৃতকাজ শূন্য— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    P বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    B বিন্দুর +4 × 10−9 C চার্জটির পরিবর্তে সমমানের বিপরীত চার্জ স্থাপন করলে P বিন্দুতে তড়িৎ প্রাবল্যের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৩. চল তড়িৎ

১০
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

100 রোধের গ্যালভানোমিটার, 5 Ω শান্ট নিয়ে একটি তড়িৎ বর্তনী তৈরি করা হলো। গ্যালভানোমিটারের প্রবাহ 0.46A।

চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ১২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    কোষের সমবায় কী?
    ১
  2. খ.
    খোলা বর্তনীতে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য এর তড়িচ্চালক শক্তির সমান- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    শান্টের প্রবাহ বের করো।
    ৩
  4. ঘ.
    "বর্তনীর শান্টের সাথে 5 Ω মানের আরও একটি রোধ শ্রেণিতে যুক্ত করলে মূল প্রবাহের 20% গ্যালভানোমিটার দিয়ে প্রবাহিত হবে"- উক্তিটির সত্যতা গাণিতিকভাবে যাচাই করো।
    ৪

৭. ভৌত আলোকবিজ্ঞান

১১
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো দিয়ে 6×10−3 mm প্রস্থের চির আলোকিত করে অপবর্তন সৃষ্টি করা হলো। ফলে কেন্দ্রীয় চরমের উভয় পাশে তৃতীয় ক্রমের অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব 34.26∘ পাওয়া গেল। লেন্স থেকে পর্দার দূরত্ব 150 cm।

  1. ক.
    আলোর সমবর্তন কাকে বলে?
    ১
  2. খ.
    ব্যতিচারে সুসংগত উৎস ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের আলোর তরঙ্গদৈর্ঘ্য বের করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের চিরে 6000 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললে কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য এবং তৃতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য একই হবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১২
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

পটাশিয়ামের কার্য-অপেক্ষক হলো 2.0 eV। 3500Å তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি আলো পটাশিয়াম ধাতুর উপর আপতিত হলে ফটোইলেকট্রন নির্গত হয়। পরবর্তীতে ঐ ধাতুর উপর 7800Å ও 4450Å তরঙ্গদৈর্ঘ্যের যথাক্রমে লাল ও নীল আলো আপতিত করা হলো।

  1. ক.
    ভরের আপেক্ষিকতা কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো ধাতুর ফটোতড়িৎ ক্রিয়া তার সূচন কম্পাংকের উপর নির্ভরশীল- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ফটোইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বের করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে দৃশ্যমান আলো দুইটির মধ্যে কোন আলোর জন্য নিবৃত্তি বিভব বেশি হবে? গাণিতিকভাবে যাচাই করো।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১৩
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ — উদ্দীপকের চিত্র

উপরের লেখচিত্রে সময়ের সাথে অক্ষত তেজস্ক্রিয় পরমাণুর পরিবর্তন দেখানো হয়েছে। তেজস্ক্রিয় পদার্থটির অবক্ষয় ধ্রুবক 4.02×10−4 Y−1।

  1. ক.
    ভরত্রুটি কী?
    ১
  2. খ.
    কোনো নিউক্লিয়াসের গড় বন্ধন শক্তি ভরসংখ্যার উপর নির্ভর করে কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটি A বিন্দুতে পৌঁছতে কত সময় লাগবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটির গড় আয়ুর পর তার অক্ষত পরমাণুর সংখ্যা C বিন্দুতে হবে কি-না? গাণিতিক বিশ্লেষণে যাচাই করো।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১৪
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

একটি সাধারণ ইমিটার ট্রানজিস্টর এ 2 kΩ মানের লোড রেজিস্টার সংযোগ দেওয়া হলো। ট্রানজিস্টরের প্রবাহ লাভ 50 এবং ট্রানজিস্টরের অন্তঃরোধ 0.5 kΩ।

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ১৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বিভব প্রাচীর কাকে বলে?
    ১
  2. খ.
    দুটি পৃথক p-n জাংশন ডায়োডকে জোড়া লাগিয়ে p-n-p ট্রানজিস্টর তৈরি করা যায় না কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক বের করো।
    ৩
  4. ঘ.
    যদি উদ্দীপকের ট্রানজিস্টরের পীঠ প্রবাহ 60 μA হয় তবে ট্রানজিস্টরটি বিবর্ধক হিসাবে ব্যবহার করা যাবে কি-না? গাণিতিক বিশ্লেষণে মতামত দাও।
    ৪
১৫
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

উদ্দীপকে একটি সাধারণ নিঃসারক n-p-n বর্তনী দেখানো হলো:

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ১৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    গতীয় রোধ কাকে বলে?
    ১
  2. খ.
    সাধারণ নিঃসারক বিবর্ধক বর্তনীতে ইনপুট ও আউটপুট সংকেতের মধ্যে 180∘ দশা পার্থক্য হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের বর্তনীতে α=0.99 হলে ক্ষমতা লাভ কত হবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনী থেকে বহিঃগামী সিগন্যালের ক্ষমতা ও অন্তঃগামী সিগন্যালের ক্ষমতা কিরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪