পদার্থবিজ্ঞান ১ম পত্র · অধ্যায় ৩ · বোর্ড সৃজনশীল

নিউটনীয় বলবিদ্যা — বোর্ডের সৃজনশীল প্রশ্ন ও সমাধান

৮৫টি সৃজনশীল
১
ঢাকা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

200 gm ভরের একটি বস্তুকে 50 cm ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথে 20 ms−1 দ্রুতিতে ঘুরানো হচ্ছে, যেখানে অভিকর্ষজ ত্বরণের মান 9.8 ms−2।

  1. ক.
    জড়তার ভ্রামক সংক্রান্ত লম্ব অক্ষ উপপাদ্যটি লেখো।
    ১
  2. খ.
    প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বেশি হতে পারে না— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ঘূর্ণনরত বস্তুর কেন্দ্রমুখী বল বের করো।
    ৩
  4. ঘ.
    ঘূর্ণনরত বস্তুর সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ এবং সর্বোচ্চ বিন্দুতে সুতার টান সর্বনিম্ন— বক্তব্যটি যথার্থ কিনা— বিশ্লেষণ করো।
    ৪
২
ঢাকা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

6000 kg ভরের একটি বালুভর্তি ট্রাক 72 kmh−1 বেগে চলছে। ট্রাক হতে 0.1 kgs−1 হারে ছিদ্রপথে বালু পরে যাচ্ছে। 30 min পরে ট্রাকটিকে 10 m দূরত্বের মধ্যে থামানো হল।

  1. ক.
    ব্যাংকিং কোণ কী?
    ১
  2. খ.
    বালুর মধ্যে স্বাচ্ছন্দ্যে হাঁটা যায় না কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    30 min পরে ট্রাকের বেগের মান বের করো।
    ৩
  4. ঘ.
    ট্রাকটিকে থামানোর জন্য প্রয়োজনীয় বলের মান বের করা যাবে কি-না? বিশ্লেষণ করো।
    ৪
৩
ময়মনসিংহ বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

একজন সাইকেল আরোহী 15 ms−1 বেগে একটি রাস্তার বাঁক অতিক্রম করার সময় উলম্বের সাথে 20° কোণে হেলে যায়। এ সময় সাইকেলের উপর রাস্তার মোট প্রতিক্রিয়া বলের মান ছিল 1147.18 N, সাইকেলের ভর 35 kg এবং অভিকর্ষজ ত্বরণ 9.8 ms−2। উপরোক্ত তথ্যগুলো বিশ্লেষণ করে একজন শিক্ষার্থী মন্তব্য করলেন সাইকেল আরোহীর ভর 75 kg।

  1. ক.
    টর্ক কাকে বলে?
    ১
  2. খ.
    ভিন্ন তলে অবস্থিত তিনটি ভেক্টর রাশির লব্ধি শূন্য হয় না— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    রাস্তাটির বাঁকের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীর মন্তব্যের যথার্থতা যাচাই করো।
    ৪
৪
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

7 kg ভরের একটি বস্তু 8 ms−1 বেগে একটি স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পরে বস্তুটি একই দিকে আদিবেগের এক-চতুর্থাংশ বেগ নিয়ে চলতে থাকে।

  1. ক.
    একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে?
    ১
  2. খ.
    পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ এবং পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ এক না ভিন্ন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রথম স্থির বস্তুর ভর কত? নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক? গাণিতিকভাবে যাচাই করো।
    ৪
৫
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

8 m প্রশস্ত এবং 50 m ব্যাসার্ধ বিশিষ্ট একটি ব্যাংকিং যুক্ত বাঁকা পথে একটি গাড়ি 25 kmh−1 বেগে চলে নিরাপদে বাঁক নিতে পারে। (রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক μ = 0.5 এবং g = 9.8 ms−2)

  1. ক.
    ঘর্ষণ কোণ কাকে বলে?
    ১
  2. খ.
    বাঁকা পথে অতিদ্রুত গতিশীল গাড়ি উল্টে যায় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    রাস্তাটি ব্যাংকিংবিহীন হলে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কি-না? গাণিতিকভাবে যাচাই করো।
    ৪
৬
দিনাজপুর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

দুটি বস্তু মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলো। এদের ভর যথাক্রমে 20 kg এবং 10 kg। প্রথম বস্তুটি 100 kmh−1 বেগে বাম থেকে ডান দিকে এবং দ্বিতীয় বস্তুটি 50 kmh−1 বেগে ডান থেকে বাম দিকে চলছিল। সংঘর্ষের পর দুটি বস্তু সম্মিলিতভাবে একই বেগে বাম থেকে ডান দিকে চলছে।

  1. ক.
    বলের ঘাত কাকে বলে?
    ১
  2. খ.
    আমাদের হাঁটার ক্ষেত্রে নিউটনের ৩য় সূত্র প্রযোজ্য হয় কি? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    দুটি বস্তুর সম্মিলিত বেগ হিসাব করো।
    ৩
  4. ঘ.
    দুটি বস্তুর সম্মিলিত বেগ বাম থেকে ডান দিকে 70 kmh−1 হলে সংঘর্ষটি কোন ধরনের হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪
৭
দিনাজপুর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে?
    ১
  2. খ.
    বলের দ্বারা কাজ ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    চিত্র-২ এর চাকতিটির ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    PQ অক্ষের সাপেক্ষে চিত্র-১ ও চিত্র-২ বস্তু দুটির জড়তার ভ্রামক একই হবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
৮
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

কোনো এক স্থানে একটি রাস্তার বাঁকের ব্যাস 300 m, রাস্তাটির প্রস্থ 10 m এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্ত 0.4 m উঁচু। 1000 kg ভরের একটি বাস 84500 J গতিশক্তি নিয়ে উক্ত বাঁকটির সম্মুখীন হলো।

  1. ক.
    চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে?
    ১
  2. খ.
    লিফট অবাধে নিচে নামতে থাকলে লিফটের আরোহী নিজেকে ওজনহীন মনে করেন কেন ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    বাসটি নিরাপদে বাঁকটি অতিক্রম করতে পারবে কিনা গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
৯
চট্টগ্রাম বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৯ — উদ্দীপকের চিত্র

চিত্র-১-এ 2.5 kg ভরের ও 20 cm ব্যাসের একটি নিরেট সিলিন্ডার 120 rpm এ এর অক্ষের সাপেক্ষে আবর্তন করছে। সিলিন্ডারটিকে গলিয়ে চিত্র-২ এর ন্যায় একই ভর ও 250 cm দৈর্ঘ্যবিশিষ্ট সুষম সরু দণ্ডে পরিণত করা হলো যা 100 rpm এ আবর্তন করছে।

  1. ক.
    জড়তার ভ্রামক কাকে বলে?
    ১
  2. খ.
    কৌণিক গতিতে গতিশীল কোনো বস্তুর গতিপথের ব্যাসার্ধ ও চক্রগতির ব্যাসার্ধ একই হতে পারে কি ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    দণ্ডটির কৌণিক ভরবেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    কোন বস্তুর ঘূর্ণন থামানো কঠিনতর হবে গাণিতিক বিশ্লেষণসহ ব্যাখ্যা করো।
    ৪
১০
সিলেট বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

60 kmh−1 গতিবেগ সম্পন্ন একটি ট্রেন 656 m ব্যাসের রেললাইনে বাঁক নেয়ার সময় বগিসহ উল্টে যায়। ঐ স্থানে রেললাইনের দুটি পাতের মধ্যে দূরত্ব 1 m এবং ভেতরের পাত অপেক্ষা বাইরের পাত 7 cm উঁচু ছিল।

  1. ক.
    ঘাত বল কাকে বলে?
    ১
  2. খ.
    ক্রিকেট খেলোয়াড় বল ধরার সময় হাত পেছনে নেয় কেন ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ঐ স্থানের ব্যাংকিং কোণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে উল্লিখিত ট্রেনটি দুর্ঘটনায় পড়ার কারণ বিশ্লেষণ করো।
    ৪
১১
যশোর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ১১ — উদ্দীপকের চিত্র

AB দণ্ডের ভর 8 kg এবং PQ ও XY ঘূর্ণন অক্ষ।

  1. ক.
    ঘাত বল কাকে বলে?
    ১
  2. খ.
    চলন্ত গাড়ির চাকার কাদা বাইরের দিকে ছিটকে পড়ে কেন ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    PQ অক্ষের সাপেক্ষে AB দণ্ডটির টর্ক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    PQ ও XY এর মধ্যে কোন অক্ষের সাপেক্ষে দণ্ডটিকে ঘুরানো অধিকতর সহজ হবে গাণিতিকভাবে মতামত দাও।
    ৪
১২
বরিশাল বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

একজন ছাত্র 0.1 kg ভরের একটি পাথরখণ্ডকে 0.20 m লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 60 বার ঘুরাতে পারে। পরবর্তীতে সে সুতার দৈর্ঘ্য 3 গুণ করে একইভাবে ঘুরাতে চেয়েছিল। সুতাটি সর্বোচ্চ 2 N বল সহ্য করতে পারে।

  1. ক.
    এক নিউটন বল কী?
    ১
  2. খ.
    দ্রুত দরজা খোলার জন্য বল কোথায় প্রয়োগ করতে হয় ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    পাথরখণ্ডটির ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    ছাত্রটি সফল হতে পেরেছিল কি-না গাণিতিকভাবে বিশ্লেষণ করে যুক্তি দাও।
    ৪
১৪
বরিশাল বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

600 kg ভরের একটি গাড়ির চাকার ব্যাস 1.2 m এবং চাকাটি 15 সেকেন্ডে 50 বার ঘূর্ণন সম্পন্ন করতে পারে। গাড়িটি 3600 kgms−1 ভরবেগ নিয়ে চিত্রে প্রদর্শিত একটি রাস্তার বাঁক অতিক্রম করছিল।

নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ১৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    কৌণিক বেগ কাকে বলে?
    ১
  2. খ.
    বালির উপর দিয়ে সহজে হাঁটা যায় না কেন ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    চাকাটির প্রান্তের রৈখিক বেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    গাড়িটি নিরাপদে বাঁকটি অতিক্রম করতে পারবে কি-না— গাণিতিকভাবে যাচাই করে মতামত দাও।
    ৪
১৫
ঢাকা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

বান্দরবানের পাহাড়ি রাস্তার বাঁকে সুমন 200 kg ভরের একটি গাড়ি 60 kmh−1 বেগে চালাচ্ছে। রাস্তার বাঁকের ব্যাসার্ধ 150 m। ঐ স্থানে রাস্তাটি 4 m চওড়া এবং ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা 0.5 m উঁচু।

  1. ক.
    ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখ।
    ১
  2. খ.
    কোনো ঘূর্ণায়মান বস্তুর জড়তার ভ্রামক 15 kgm2 বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    গাড়ির কেন্দ্রমুখী বল নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    সুমন রাস্তার বাঁকটিতে নিরাপদে গাড়িটি চালাতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উত্তর দাও।
    ৪
১৬
ময়মনসিংহ বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

রহিম 200 gm ভরের একটি বস্তুকে সুতায় বেঁধে দুটি অবস্থান থেকে অনুভূমিকভাবে প্রতি মিনিটে 60 বার ঘুরাচ্ছে। অবস্থান ভেক্টর দুটি যথাক্রমে r1=(3i+2j−k) m এবং r2=(4i+2j−3k) m উভয় ক্ষেত্রে প্রয়োগকৃত বলের পরিমাণ F=(5i+4j−3k) N।

  1. ক.
    চক্রগতির ব্যাসার্ধ কী?
    ১
  2. খ.
    রাস্তার বাঁকের ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত উঁচু হয় কেন?
    ২
  3. গ.
    ১ম ক্ষেত্রে কৌণিক ভরবেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের দুটি অবস্থানে টর্ক সমান হবে কি-না- গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪
১৭
রাজশাহী বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

একজন সার্কাসের খেলোয়াড় 60 cm দীর্ঘ সুতার একপ্রান্তে 80 gm ভরের একটি বস্তুকে বেঁধে উল্লম্বতলে প্রতি মিনিটে 120 বার ঘুরাচ্ছেন। পরে তিনি সুতার দৈর্ঘ্য 10% কমিয়ে এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 5% বৃদ্ধি করে বস্তুটিকে অনুভূমিক তলে ঘুরাতে থাকেন।

  1. ক.
    টর্ক কী?
    ১
  2. খ.
    ঘোড়ার গাড়ি কীভাবে গতিপ্রাপ্ত হয়? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    বস্তুটি যখন উল্লম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে তখন সুতার টান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উল্লম্বতলে ও অনুভূমিকতলে ঘুরানোর সময় বস্তুর কৌণিক ভরবেগ সমান হবে না- গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
১৮
দিনাজপুর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

200 kg ভরের একটি গাড়ি 150 m ব্যাসার্ধের একটি রাস্তার মোড়ে 60 kmh−1 বেগে বাঁক নিচ্ছে। ঐ স্থানে রাস্তাটি 4 m চওড়া এবং ভিতরের কিনারা হতে বাইরের কিনারা 0.5 m উঁচু।

  1. ক.
    বল কাকে বলে?
    ১
  2. খ.
    নিউক্লিয়াসের ওপর ইলেকট্রনের দিকে প্রযুক্ত বল কী ধরনের বল? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    গাড়িটির উপর কেন্দ্রমুখী বল কত নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    রাস্তার মোড়ে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কি-না গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
১৯
কুমিল্লা বোর্ড ২০২৪সিলেট বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ১৯ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    জড়তার ভ্রামক কাকে বলে?
    ১
  2. খ.
    দেয়ালে ধাক্কা খেয়ে বল পিছনে ফিরে আসে কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উপরের চিত্রের 'V' এর মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    সংঘর্ষটি কি স্থিতিস্থাপক? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
২০
চট্টগ্রাম বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

একটি রাস্তার প্রস্থ 3.65 m এবং বাঁকের ব্যাসার্ধ 170 m। একটি সতর্কতা বোর্ডে গাড়ির সর্বোচ্চ গতিসীমা 30 kmh−1 নির্দেশিত আছে। একজন বাইক চালক উক্ত বাঁকে 60 kmh−1 বেগে মোটর বাইক চালাতে ইচ্ছুক। (g = 9.81 ms−2)

  1. ক.
    জড়তার ভ্রামক কাকে বলে?
    ১
  2. খ.
    একটি স্প্রিং এর বল ধ্রুবক 2200 Nm−1 বলতে কী বুঝো?
    ২
  3. গ.
    রাস্তার ভিতর অপেক্ষা বাহিরের অংশের উচ্চতা নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    বাইক চালক তাৎক্ষণিকভাবে কী ব্যবস্থা গ্রহণ করলে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
২১
সিলেট বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

একটি বৈদ্যুতিক পাখার জড়তার ভ্রামক 100 kgm2। পাখাটি প্রতি মিনিটে 900 বার ঘোরে। পাখাটির সুইচ বন্ধ করার পরে 2 মিনিট পর পাখাটি থামে।

  1. ক.
    কৌণিক ভরবেগ কাকে বলে?
    ১
  2. খ.
    বাঁকা পথে অতি দ্রুতগামী গাড়ি উল্টে যায় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের বর্ণিত পাখায় প্রয়োগকৃত টর্ক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    থেমে যাওয়ার পূর্বে পাখাটির পক্ষে 1000 বার ঘোরা সম্ভব কি? গাণিতিক বিশ্লেষণসহ তোমার মতামত দাও।
    ৪
২২
যশোর বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

কোনো চাকার ভর 10 kg এবং ব্যাসার্ধ 0.5 m। চাকার ঘূর্ণন বেগ 500 rpm। চাকাটি ঘূর্ণনরত অবস্থায় 6855 Nm বাধাদানকারী টর্ক প্রয়োগ করা হলো।

  1. ক.
    চক্রগতির ব্যাসার্ধ কী?
    ১
  2. খ.
    উলম্ব বৃত্তাকার তলে পানিভর্তি বালতিকে ঘুরালে পানি পড়ে না কেন?
    ২
  3. গ.
    চাকার ঘূর্ণন গতিশক্তি কত?
    ৩
  4. ঘ.
    চাকাটি 10 সেকেন্ডে থামবে কি না? যাচাই করো।
    ৪
২৩
বরিশাল বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

0.5 kg ভরের কোনো বস্তুকে 80 cm লম্বা একটি সুতার সাহায্যে অনুভূমিক বৃত্তাকার পথে ঘুরানো হচ্ছে। বস্তুটি স্থির অবস্থা থেকে সমকৌণিক ত্বরণে ঘুরা আরম্ভ করে 2 মিনিট পর থেকে প্রতি মিনিটে 120 বার ঘুরছে।

  1. ক.
    কৌণিক ভরবেগ কাকে বলে?
    ১
  2. খ.
    ক্রিয়া ও প্রতিক্রিয়ার কারণে কোনো বস্তুর সাম্যাবস্থার সৃষ্টি হয় না কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    2 মিনিট পর বস্তুটির ওপর কী পরিমাণ টর্ক ক্রিয়া করছে তার মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    বস্তুর ওপর টানের মান যদি পূর্বের টানের তিনগুণ করা হয় তাহলে কৌণিক বেগের কী পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
২৪
ঢাকা বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

400 kg ভরের একটি গাড়ি 60 kmh−1 সমবেগে 10° কোণে নততল বরাবর উপরে উঠে। [ঘর্ষণ গুণাঙ্ক μ এর মান 0.3 এবং g এর মান 9.8 ms−2]

  1. ক.
    ডাইভারজেন্স কাকে বলে?
    ১
  2. খ.
    একটি স্প্রিং-কে খণ্ডিত করলে এর ধ্রুবক পরিবর্তন হবে কি? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    গাড়ির ইঞ্জিনের ক্ষমতা কত হলে গাড়িটি সমবেগে না চলে বরং ত্বরণ প্রাপ্ত হবে? গাণিতিক বিশ্লেষণ দাও।
    ৪
২৬
চট্টগ্রাম বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

5000 kg ভরের একটি বালুভর্তি ট্রাক ঘণ্টায় 72 km বেগে চলছে। ট্রাক হতে প্রতি সেকেন্ডে 200 gm বালু ছিদ্র পথে পড়ে যাচ্ছে। ব্রেক চেপে 20 min পরে ট্রাকটিকে 20 m দূরত্বে থামানো হলো।

  1. ক.
    টর্ক কাকে বলে?
    ১
  2. খ.
    বালুর মধ্যদিয়ে গাড়ি চালাতে সমস্যা হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    যাত্রা শুরুর 15 min পরে ট্রাকের বেগের মান বের করো।
    ৩
  4. ঘ.
    ট্রাকটিকে থামানোর জন্য প্রয়োজনীয় বলের মান হিসাব করা সম্ভব — বিশ্লেষণ করে দেখাও।
    ৪
২৭
বরিশাল বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

3 ms−1 বেগে 2 kg ভরের একটি বস্তু [1 kg ভরের]{.mark} একটি স্থির বস্তুর সঙ্গে সোজাসুজি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো।

  1. ক.
    নিশ্চল কোণ কী?
    ১
  2. খ.
    রৈখিক ভরবেগের নিত্যতার নীতিতে দিকের গুরুত্ব আছে কি না? আলোচনা করো।
    ২
  3. গ.
    সংঘর্ষের পর স্থির বস্তুর শেষ বেগ কত? নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের গতিশীল বস্তুর ভর স্থির বস্তুর ভরের তুলনায় অনেক বেশি হলে সংঘর্ষের পর বস্তুদ্বয়ের পরিণতি কী হবে? গাণিতিকভাবে যাচাই করো।
    ৪
২৮
যশোর বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

একটি ইলেকট্রন একটি প্রোটনের চারপার্শ্বে 5.2 × 10−10 m ব্যাসার্ধের বৃত্তাকার পথে 6.977 × 105 ms−1 বেগে আবর্তন করছে। ইলেকট্রনের ভর 9.1 × 10−31 kg।

  1. ক.
    টর্ক কী?
    ১
  2. খ.
    "একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান কোনো দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে এর কৌণিক ভরবেগের সমান।" — ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের আলোকে ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত?
    ৩
  4. ঘ.
    "উদ্দীপকের ইলেকট্রনটি কক্ষপথে নিরাপদে ঘুরছে।" — উক্তিটি সঠিক কিনা তা যাচাই করো।
    ৪
২৯
যশোর বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

500 kg ভরের একটি গাড়ি 3900 J গতিশক্তি নিয়ে রাস্তায় চলছিল। হঠাৎ গাড়িটি 120 m ব্যাসার্ধের একটি বাঁকের সম্মুখীন হলো। রাস্তায় কোনো ব্যাংকিং ছিল না। রাস্তা ও গাড়ির চাকার ঘর্ষণ গুণাঙ্ক 0.2।

  1. ক.
    চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে?
    ১
  2. খ.
    একজন আরোহী লিফটে উপরে উঠার সময় নিজেকে ভারী মনে করে, ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    রাস্তার বাঁকে গাড়ির উপর ক্রিয়াশীল কেন্দ্রবিমুখী ত্বরণের মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    সর্বোচ্চ বেগ নিয়ে বাঁক অতিক্রম করতে হলে চালককে তার গাড়ির বেগ কী পরিমাণ পরিবর্তন করতে হবে — গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করো।
    ৪
৩০
ঢাকা বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

5 m প্রস্থ বিশিষ্ট একটি রাস্তার একটি নির্দিষ্ট স্থানের বাঁকের বক্রতার ব্যাসার্ধ 80 m। রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য 0.4 m। বাঁক অতিক্রমের পূর্বে একটি গাড়ি 54 kmh−1 বেগে চলছিল।

  1. ক.
    প্রত্যয়নী বল কাকে বলে?
    ১
  2. খ.
    একজন নর্তকী নাচার সময় হাত সংকুচিত করলে ঘূর্ণনে সুবিধা পায়? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    বাঁকের স্থানে রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপক অনুযায়ী গাড়িটি উক্ত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
৩১
ময়মনসিংহ বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

একটি বৃত্তাকার চাকতি এর তলের সাথে মধ্যবিন্দুগামী লম্ব অক্ষ AB সাপেক্ষে চিত্র-১ অনুযায়ী ঘুরছে। আবার চিত্র-২ অনুযায়ী চাকতিটির সাথে লম্বভাবে স্থাপিত XY অক্ষের সাপেক্ষে ঘুরছে।

নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৩১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    জড়তার ভ্রামক কাকে বলে?
    ১
  2. খ.
    বৃত্তাকার পথে বাঁক পার হওয়ার সময় একজন সাইকেল আরোহী হেলে যায় কেন?
    ২
  3. গ.
    ১ম চিত্রে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    কোন অক্ষের সাপেক্ষে ঘুরানো সহজ হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪
৩২
দিনাজপুর বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗
নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৩২ — উদ্দীপকের চিত্র

0.5 kg ভরের AB দণ্ডটি PQ অক্ষ সাপেক্ষে প্রতি মিনিটে 60 বার ঘোরানো হলো। পরবর্তীতে দণ্ডটিকে এর দৈর্ঘ্যের সমান ব্যাসের একটি পাতলা চাকতিতে পরিণত করে P'Q' অক্ষ সাপেক্ষে মিনিটে 70 বার ঘোরানো হলো।

  1. ক.
    এক নিউটন বল কী?
    ১
  2. খ.
    ব্যাংকিং কোণের মান বাড়ালে রাস্তার বাঁকে গাড়ি চালানোর গতিসীমা বাড়ে — ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    চাকতির কৌণিক ভরবেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    কোন ক্ষেত্রে ঘূর্ণনের জন্য কম শক্তির প্রয়োজন হবে — গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪
৩৩
বরিশাল বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

2 m প্রশস্ত এবং 200 m ব্যাসার্ধ বিশিষ্ট একটি ব্যাংকিং যুক্ত বাঁকা পথে একটি গাড়ি 50.4 kmh−1 বেগে চলে নিরাপদে বাঁক নিতে পারে। [g = 9.8 ms−2 এবং রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক = 0.5]

  1. ক.
    ল্যাপ্লাসিয়ান অপারেটর কাকে বলে?
    ১
  2. খ.
    দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি সামান্তরিকের সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় কি? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের রাস্তাটি ব্যাংকিংহীন হলে তখন গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কি না? গাণিতিকভাবে যাচাই করে তোমার মতামত দাও।
    ৪
৩৪
সিলেট বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

2 kg এবং 3 kg ভরের দুটি বস্তু যথাক্রমে 8.8 ms−1 এবং 1.2 ms−1 বেগে বিপরীত দিক হতে এসে সংঘর্ষের পর বস্তু দুটি একত্রে মিলিত হয়ে নির্দিষ্ট দিকে চলতে লাগল।

  1. ক.
    চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো ইঞ্জিনের দক্ষতা 50% বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    সংযুক্ত বস্তু দুটির চূড়ান্ত বেগ কত?
    ৩
  4. ঘ.
    উক্ত সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক — গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও।
    ৪
৩৫
ময়মনসিংহ বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

8 m প্রস্থের রাস্তা দিয়ে একটি গাড়ি যথাক্রমে 100 m ও 380 m ব্যাসার্ধের দুইটি বাঁক অতিক্রম করলো। রাস্তার ভিতরের ও বাইরের প্রান্তের উচ্চতার পার্থক্য 0.4 m।

  1. ক.
    চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে?
    ১
  2. খ.
    টর্কের দিক কীভাবে নির্ণয় করবে?
    ২
  3. গ.
    উদ্দীপকে উল্লিখিত রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    গাড়িটি উভয় বাঁক কি সমান বেগে অতিক্রম করতে পারবে — গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪
৩৬
ঢাকা বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

1000 kg ভরের একটি বাস 75000 J গতিশক্তি নিয়ে চলার সময় 100 m ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকের সম্মুখীন হলো। রাস্তার প্রস্থ 10 m এবং রাস্তার প্রান্তদ্বয়ের মধ্যবর্তী উচ্চতার ব্যবধান 0.2 m।

  1. ক.
    বলের ঘাত কাকে বলে?
    ১
  2. খ.
    নরম মাটিতে লাফ দিলে আঘাত পাওয়ার সম্ভাবনা কম — ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    বাসটির ভরবেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    গতিবেগ না কমিয়ে বাসটি নিরাপদে বাঁকটি অতিক্রম করতে পারবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
৩৭
ময়মনসিংহ বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

60 kmh−1 গতিসম্পন্ন একটি ট্রেন 328 m ব্যাসার্ধবিশিষ্ট রেল লাইনে বাঁক নেয়ার সময় লাইনচ্যুত হয়ে বগিসহ উল্টে যায়। দুর্ঘটনাস্থলে লাইনের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 m এবং ভেতরের পাত অপেক্ষা বাহিরের পাতটির উচ্চতা ছিল 7 cm।

  1. ক.
    টর্ক কী?
    ১
  2. খ.
    কোথায় বল প্রয়োগে দরজা দ্রুত খুলবে — ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উক্ত স্থানে রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    রেল দুর্ঘটনার কারণ গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪
৩৮
রাজশাহী বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

একটি ভারি চাকার ভর 40 kg এবং জড়তার ভ্রামক 4000 kgm2। চাকাটি প্রতি মিনিটে 100 বার ঘুরছে। রহমান সাহেব চাকাটিকে 2 মিনিটে থামানোর জন্য 300 Nm বাধাদানকারী টর্ক প্রয়োগ করলো।

  1. ক.
    মহাকর্ষীয় বিভব কী?
    ১
  2. খ.
    দরজার হাতল মাঝে না রেখে প্রান্তে রাখা হয় কেন?
    ২
  3. গ.
    উদ্দীপকে চাকাটির ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে রহমান সাহেব নির্দিষ্ট সময়ে চাকাটি থামাতে সক্ষম হবে কি না — গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও।
    ৪
৩৯
দিনাজপুর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

একজন ব্যক্তি 300 গ্রাম ভরের একটি বস্তুকে 70 cm দৈর্ঘ্যের একটি রশির এক প্রান্তে বেঁধে অনুভূমিক তলে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 60 বার ঘুরাচ্ছে। হঠাৎ বস্তুটির এক-তৃতীয়াংশ খুলে পড়ে গেলে তিনি তাৎক্ষণিকভাবে রশির দৈর্ঘ্য 10 cm কমিয়ে এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 10 বার বৃদ্ধি করে বস্তুর অবশিষ্টাংশকে ঘুরাতে থাকেন।

  1. ক.
    বলের ঘাত কাকে বলে?
    ১
  2. খ.
    ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পরকে প্রশমিত করে না — ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রাথমিক অবস্থায় বস্তুটির কৌণিক ভরবেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    পরিবর্তিত অবস্থায় রশির উপর প্রযুক্ত টানের কীরূপ পরিবর্তন করতে হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
৪০
কুমিল্লা বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

P ও Q দুটি গোলকের ভর যথাক্রমে 0.025 kg ও 0.05 kg। P, Q গোলকদ্বয়কে 2 টি পৃথক সুতার সাহায্যে বেঁধে যথাক্রমে 0.909 m ও 0.709 m ব্যাসার্ধের বৃত্তাকার পথে আনুভূমিকভাবে মিনিটে 30 বার ঘুরানো হচ্ছে। সুতাটি সর্বোচ্চ 0.275 N বল সহ্য করতে পারে।

  1. ক.
    টর্কের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    রাস্তার ব্যাংকিং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    P গোলকের কৌণিক ভরবেগ কত?
    ৩
  4. ঘ.
    P ও Q গোলকের সুতার মধ্যে কোন সুতাটি ছিঁড়ে যাবে? গাণিতিকভাবে বিশ্লেষণপূর্বক যুক্তি দাও।
    ৪
৪১
চট্টগ্রাম বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

72 kmh−1 বেগে চলমান 1800 kg ভরের একটি বড় গাড়ি সামনে দাঁড়িয়ে থাকা 1000 kg ভরের একটি ছোট গাড়িকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলো। ধাক্কার পর গাড়ি দু'টি একত্রিত হয়ে 60 m গিয়ে থেমে গেলো। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিজ্ঞানের ছাত্র মাহী দুর্ঘটনাটি পর্যবেক্ষণ করে বললো, এটি একটি অস্থিতিস্থাপক সংঘর্ষ।

  1. ক.
    টর্ক কী?
    ১
  2. খ.
    রাস্তার বাঁকে সাইকেল আরোহীকে ভেতরের দিকে হেলে বাঁক নিতে হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের গাড়ি দু'টি থামাতে যে বাধাদানকারী বল ক্রিয়াশীল ছিল তার মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    মাহী'র মন্তব্যের সত্যতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো।
    ৪
৪২
সিলেট বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

নিচের উদ্দীপকটি লক্ষ করো :

নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৪২ — উদ্দীপকের চিত্র

100 gm ভরের একটি পাথরখণ্ডকে 4 ms−1 বেগে উলম্বতলে উপরে বর্ণিত চিত্র মতো 1 m ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরানো হচ্ছে।

  1. ক.
    কার্লের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    ইস্পাত রাবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ঘূর্ণনরত বস্তুটির পর্যায়কাল নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে বর্ণিত A, B ও C বিন্দুগুলোর মধ্যে কোনটিতে সুতার টান সবচেয়ে বেশি হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ধারণ করো।
    ৪
৪৩
যশোর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗
নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৪৩ — উদ্দীপকের চিত্র

উপরের চিত্রের সরু ও সুষম দণ্ডের দৈর্ঘ্য AB = 1 m এবং ভর 2 kg দণ্ডটি তার দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী PQ অক্ষের সাপেক্ষে সুষম কৌণিক বেগে ঘূর্ণায়মান।

  1. ক.
    বলের ঘাত কাকে বলে?
    ১
  2. খ.
    সমবেগে উঠানামা করা লিফটের যাত্রীর ওজনের পরিবর্তন হয় না কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের দণ্ডটির জড়তার ভ্রামক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের দণ্ডটির ঘূর্ণন অক্ষ মধ্যবিন্দু O থেকে প্রান্তের A বিন্দুতে স্থানান্তর হলে চক্রগতির ব্যাসার্ধের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪
৪৪
বরিশাল বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

গ্রামের একটি সমতল রাস্তার এক জায়গায় 3 m ব্যাসার্ধের একটি বাঁক রয়েছে। একজন সাইকেল আরোহী 20 kmh−1 বেগে হেলে সাইকেল চালিয়ে বাঁক অতিক্রম করলো। না হেলে একজন সাইকেল আরোহী যেন নিরাপদে বাঁক অতিক্রম করতে পারে সে ব্যাপারে বাঁকে একটি সতর্কীকরণ প্লেটে সর্বোচ্চ গতিসীমা 6 kmh−1 উল্লেখ আছে। [রাস্তার বাঁকে ব্যাংকিং করা ছিল না এবং টায়ার ও রাস্তার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.1 এবং g = 10 ms−2]

  1. ক.
    চক্রগতির ব্যাসার্ধ কী?
    ১
  2. খ.
    যে মৌলিক বল ঘর্ষণ বল সৃষ্টি করে তার সংক্ষিপ্ত বর্ণনা দাও।
    ২
  3. গ.
    সাইকেল আরোহী কত কোণে হেলে সাইকেল চালিয়ে বাঁক অতিক্রম করেছিল? নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    সতর্কীকরণ প্লেটে উল্লিখিত গতিসীমার যথার্থতা যাচাই করো।
    ৪
৪৫
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

একটি আয়তাকার দণ্ড যার দৈর্ঘ্য l=1 m ও ভর M = 0.5 kg।

নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৪৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    গ্রাডিয়েন্ট কাকে বলে?
    ১
  2. খ.
    ভেক্টরের ডাইভারজেন্সের বৈশিষ্ট্য কী কী?
    ২
  3. গ.
    দণ্ডটির জড়তার ভ্রামক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    যদি দণ্ডটিকে 1 m ব্যাসের পাতলা চাকতিতে পরিণত করা হয় তবে জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন হবে কি? গাণিতিক বিশ্লেষণ কর।
    ৪
৪৬
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

4 m প্রস্থবিশিষ্ট একটি রাস্তার একটি স্থানের বাঁকের ব্যাসার্ধ 100 m এবং রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য 0.5 m। বাঁক অতিক্রমের পূর্বে একটি গাড়ি 60 kmh−1 বেগে চলছিল।

  1. ক.
    সংরক্ষণশীল বল কাকে বলে?
    ১
  2. খ.
    নৌকার গুণটানার ক্ষেত্রে বৈঠার প্রয়োজনীয়তা কী? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    বাঁকের স্থানে রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপক অনুযায়ী গাড়িটি উক্ত বেগে নিরাপদে চলতে পারবে কিনা — গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
৪৭
ময়মনসিংহ বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

সুতার সাহায্যে 500 gm ভরের একটি বস্তুকে উলম্বতলে 5 ms−1 ধ্রুব বেগে 60 cm ব্যাসের বৃত্তাকার পথে ঘুরানো হলো। [g = 9.8 ms−2]

  1. ক.
    টর্ক কাকে বলে?
    ১
  2. খ.
    রকেটের গতি কীভাবে ভরবেগের সংরক্ষণনীতি মেনে চলে?
    ২
  3. গ.
    বস্তুটির উপর কেন্দ্রবিমুখী বলের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    +X অক্ষ হতে 30° অবস্থানে এবং 90° অবস্থানে সুতার টান গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৪৮
ময়মনসিংহ বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

একটি রাস্তার প্রস্থ 16 m ও বাঁকের দুই প্রান্তের উচ্চতার পার্থক্য 60 cm এবং ব্যাস 300 m। বাঁকের পাশে একটি বোর্ডে গাড়ির সর্বোচ্চ গতিসীমা 50 kmh−1 নির্দেশিত। [g = 9.8 ms−2]

  1. ক.
    কৌণিক বেগ কাকে বলে?
    ১
  2. খ.
    ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর উপর কীভাবে কাজ করে?
    ২
  3. গ.
    রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে নির্দেশিত সর্বোচ্চ গতিসীমার সঠিকতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো।
    ৪
৪৯
রাজশাহী বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

আরিতার ভর 40 kg। সে একটি ঘর্ষণহীন উলম্ব অক্ষের সাপেক্ষে অনুভূমিকভাবে ঘূর্ণায়মান নাগরদোলার প্রান্তবিন্দুতে চড়ে 25 m ব্যাসবিশিষ্ট বৃত্তাকার পথে প্রতি মিনিটে 10 বার ঘুরছে। আরিতা ধীরে ধীরে কেন্দ্রের দিকে আসতে থাকে এবং কেন্দ্র থেকে 6 m দূরে বিন্দুতে পৌঁছায়।

  1. ক.
    টর্ক কী?
    ১
  2. খ.
    বৃত্তাকার পথে বস্তুর সমবেগে চলা সম্ভব নয় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    প্রান্তবিন্দুতে থাকা অবস্থায় আরিতার রৈখিক বেগ কত?
    ৩
  4. ঘ.
    আরিতা প্রান্তবিন্দু থেকে কেন্দ্রের দিকে আসলে তার কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হবে কি-না তা গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে পর্যালোচনা কর।
    ৪
৫০
দিনাজপুর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

একটি ভারি চাকার ভর 40 kg এবং জড়তার ভ্রামক 4000 kgm2। চাকাটি মিনিটে 120 বার ঘুরছে। এক ব্যক্তি চাকাটিকে 1.5 মিনিটে থামানোর জন্য 400 Nm বাধাদানকারী টর্ক প্রয়োগ করলেন।

  1. ক.
    ভরবেগের নিত্যতা সূত্রটি বিবৃত কর।
    ১
  2. খ.
    ঘূর্ণন অক্ষ সাপেক্ষে বৈদ্যুতিক পাখার সকল বিন্দুর কৌণিক বেগ সমান কেন?
    ২
  3. গ.
    চাকাটির কৌণিক ভরবেগ কত?
    ৩
  4. ঘ.
    ঐ ব্যক্তি উদ্দীপকে উল্লিখিত নির্দিষ্ট সময়ে চাকাটি থামাতে সক্ষম হবে কি? গাণিতিকভাবে যাচাই করে মতামত দাও।
    ৪
৫১
কুমিল্লা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

1400 kg ভরের একটি গাড়ি 20 m প্রশস্ত কোনো বাঁকা রাস্তায় বাঁক নিচ্ছে। রাস্তার বাইরের প্রান্ত ভিতরের প্রান্ত অপেক্ষা 0.75 m উঁচু। রাস্তার বাঁকের ব্যাসার্ধ 100 m। যাত্রীরা চালককে 8 ms−1 বেগে গাড়ি চালাতে অনুরোধ করে।

  1. ক.
    কৌণিক ভরবেগ কাকে বলে?
    ১
  2. খ.
    দেয়ালের সাথে ধাক্কা খেয়ে বল বিপরীত দিকে ফিরে আসে কেন?
    ২
  3. গ.
    রাস্তায় গাড়ির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল হিসেব করো।
    ৩
  4. ঘ.
    গাড়ির চালক যাত্রীদের অনুরোধ রক্ষা করতে পারবেন কি না যাচাই করো।
    ৪
৫২
কুমিল্লা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

5 kg ভর ও 30 cm ব্যাসার্ধের একটি চাকা মিনিটে 60 বার ঘুরছে। চাকাটিতে 5 sec এ থামানোর জন্য 0.45 N-m টর্ক প্রয়োগ করা হলো।

  1. ক.
    কেন্দ্রবিমুখী বলের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    টর্ক ও বলের মধ্যে পার্থক্য লিখ।
    ২
  3. গ.
    চাকাটির কৌণিক ভরবেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে উল্লিখিত সময়ে চাকাটিকে থামানো যাবে কি না যাচাই করো।
    ৪
৫৩
চট্টগ্রাম বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৫৩ — উদ্দীপকের চিত্র

চিত্রে সিলিন্ডার আকৃতি দণ্ডের ভর 5 kg এবং ব্যাসার্ধ 10 cm. উভয় চিত্রের দণ্ড ঘূর্ণন অক্ষের সাপেক্ষে 1 rads−1 বেগে ঘুরছে।

  1. ক.
    চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে?
    ১
  2. খ.
    উল্লম্ব তলে ঘূর্ণায়মান রোলার কোস্টারের যাত্রী নিচে পড়ে না কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    চিত্র-১ এর দণ্ডের কৌণিক ভরবেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কোন দণ্ডটি থামাতে অধিক বাধার সম্মুখীন হতে হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪
৫৪
চট্টগ্রাম বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

500 m ব্যাসার্ধের একটি রেললাইনের বাঁকে মিটারগেজ ও ব্রডগেজ উভয় ধরনের রেললাইন আছে। মিটারগেজ রেললাইনের দুই পাতের মধ্যবর্তী দূরত্ব 1 m, ভিতরের পাত অপেক্ষা বাইরের পাত 6 cm উঁচু এবং ব্রডগেজ রেললাইনের দুই পাতের মধ্যবর্তী দূরত্ব 1.3 m ভিতরের পাত অপেক্ষা বাইরের পাত 11 cm উঁচু।

  1. ক.
    কেন্দ্রমুখী বল কাকে বলে?
    ১
  2. খ.
    একজন নৃত্যশিল্পী ঘূর্ণনের সময় দুই হাত ভাঁজ করে নেয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের মিটারগেজ রেললাইনের ব্যাংকিং কোণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বাঁকে কোন ধরনের লাইনে ট্রেন দ্রুত নিরাপদে অতিক্রম করতে সক্ষম হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
৫৫
সিলেট বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

মিটার গেজ ও ব্রড গেজ রেললাইনের দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব যথাক্রমে 0.8 m ও 1.3 m। যে স্থানে বাঁকের ব্যাসার্ধ 500 m স্থানে লাইনগুলোর মধ্যে উচ্চতার পার্থক্য যথাক্রমে 7.00 cm এবং 11.37 cm।

  1. ক.
    কর্মদক্ষতার সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    বলের ব্যবহারিক একক 'নিউটন' একটি লব্ধি একক ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রথম লাইনের ব্যাংকিং কোণ কত?
    ৩
  4. ঘ.
    কোন লাইনে রেলগাড়ী অধিক দ্রুততার সাথে বাঁক নিতে পারবে? গাণিতিক বিশ্লেষণসহ মন্তব্য করো।
    ৪
৫৬
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৫৬ — উদ্দীপকের চিত্র

চিত্রে 500 gm ভরের AB সরু দণ্ডটি এর দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে লম্বভাবে গমনকারী অক্ষ PQ এর সাপেক্ষে প্রতি মিনিটে 30 বার করে ঘুরছে।

  1. ক.
    মৌলিক বলের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বৈদ্যুতিক পাখার সকল বিন্দুর কৌণিক বেগ সমান কিন্তু রৈখিক বেগ ভিন্ন ভিন্ন কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    PQ অক্ষের সাপেক্ষে দণ্ডটির কৌণিক ভরবেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    XY অথবা PQ কোন অক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামক বেশি হবে? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
    ৪
৫৭
যশোর বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

একটি রাস্তা 115 m ব্যাসার্ধে বাঁক নিয়েছে। ঐ স্থানে রাস্তাটি 5 m চওড়া এবং ভেতরের কিনারা হতে বাইরের কিনারা 0.04 m উঁচু। রাস্তার ঘর্ষণ সহগ 0.2 এবং ঐ স্থানে অভিকর্ষজ ত্বরণ g = 9.8 ms−2।

  1. ক.
    ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখ।
    ১
  2. খ.
    হাত গুটানো বা প্রসারিত অবস্থায় ঘুরলে কোন ক্ষেত্রে কৌণিক বেগ বেশি হবে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    যদি ঐ বাঁকে ব্যাংকিং না থাকে তবে সর্বোচ্চ কত বেগে ঐ স্থানে নিরাপদে বাঁক নেওয়া সম্ভব? গাণিতিকভাবে যাচাই করো।
    ৪
৫৮
বরিশাল বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

নিচের চিত্র-১ এ একটি বৃত্তাকার চাকতির কেন্দ্র দিয়ে পাতের অভিলম্বভাবে AB অক্ষ দণ্ডটি এবং চিত্র-২ চাকতির পাতের সমতলে ব্যাসের মধ্য দিয়ে PQ অক্ষ দণ্ডটি আছে। প্রতিটি পাতের ভর m = 2 kg এবং ব্যাসার্ধ r = 1 m।

নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৫৮ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বল কী?
    ১
  2. খ.
    রাস্তার বাঁকে রাস্তার ভিতরের প্রান্ত হতে বাহিরের প্রান্ত উঁচু রাখা হয়- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    AB অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক মান বের করো।
    ৩
  4. ঘ.
    পাত দুটিতে সমপরিমাণ টর্ক প্রয়োগ করলে এদের মধ্যে একই ঘূর্ণন সৃষ্টি হবে কি? গাণিতিক ব্যাখ্যা দাও।
    ৪
৫৯
ঢাকা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একজন চালক গাড়ির চাকা খারাপ হলে চাকা পরিবর্তন করার জন্য রেঞ্জ দিয়ে জ্যাক-স্ক্রুকে ঘুরানোর সময় কোনো এক মুহূর্তে প্রযুক্ত বলকে F=(8i+5j−5k) N এবং ঘূর্ণন অক্ষ হতে বলের ক্রিয়া বিন্দুর দূরত্ব r=(i+j−k) m দ্বারা প্রকাশ করা হলো। গাড়ির ভর 2000 kg। ঘটনাস্থলে রাস্তার বাঁকের ব্যাসার্ধ 5 m এবং রাস্তার প্রস্থ 3 m। রাস্তার সর্বোচ্চ ঘর্ষণ বল 40 Nkg−1।

  1. ক.
    দ্বন্দ্ব কী?
    ১
  2. খ.
    কোনো অক্ষের সাপেক্ষে একটি বস্তুর চক্রগতির ব্যাসার্ধ 0.9 m বলতে কী বোঝায়?
    ২
  3. গ.
    স্ক্রুটি ঘোরানোর সময়ে প্রযুক্ত টর্ক কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের রাস্তাটির ভিতরের প্রান্ত অপেক্ষা বাহিরের প্রান্ত কত উঁচু হলে গাড়িটি সম্ভাব্য সর্বোচ্চ বেগে নিরাপদে বাঁক নিতে পারবে—গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৬০
যশোর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

1 m এবং 0.707 m দৈর্ঘ্যের দুটি সরু সুষম দণ্ডের ভরদ্বয় যথাক্রমে 10 kg এবং 20 kg এদের উভয়ই দৈর্ঘ্যের সাথে লম্বভাবে স্থাপিত এবং মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে প্রতিমিনিটে যথাক্রমে 300 বার এবং 360 বার একটি মোটরের সাহায্যে সম-কৌণিক বেগে ঘুরছে। মোটরটি বন্ধ হয়ে গেলে ১ম দণ্ডটি 20 s সময়ের মধ্যে থেমে যায়।

  1. ক.
    টর্ক কী?
    ১
  2. খ.
    পৃথিবীর নিজ অক্ষের চারপাশে ঘূর্ণন হঠাৎ থেমে গেলে পৃথিবী পৃষ্ঠে g-এর মানের কিরূপ পরিবর্তন হবে ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    মোটরটি বন্ধ হয়ে যাবার পর ১ম দণ্ডটি কতটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে?
    ৩
  4. ঘ.
    ঘূর্ণনরত দণ্ডদ্বয়ের কৌণিক গতিশক্তির গাণিতিক তুলনা কর।
    ৪
৬১
কুমিল্লা বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

1000 kg ভরের একটি বাস 78125 J গতিশক্তি নিয়ে রাস্তায় চলার সময় হঠাৎ 145 m ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকের সম্মুখীন হলো, যা নিচের চিত্রে দেখানো হয়েছে।

নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৬১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বলের ঘাত কী?
    ১
  2. খ.
    হাতঘড়ির কাঁটার গতি কি দোলন গতি? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    বাসটির ভরবেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    বাসটি গতিবেগ না কমিয়ে উদ্দীপকে প্রদর্শিত রাস্তার বাঁকটি নিরাপদে অতিক্রম করতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
৬২
চট্টগ্রাম বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

রহিম 80 cm দৈর্ঘ্যের একখণ্ড সুতার এক প্রান্তে 200 g ভরের একটি বস্তু বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার ঘুরাচ্ছে। অপরদিকে করিম 60 cm দৈর্ঘ্যের অপর একখণ্ড সুতার এক প্রান্তে 150 g ভরের একটি বস্তু বেঁধে একইভাবে প্রতি মিনিটে 120 বার ঘুরাচ্ছে।

  1. ক.
    জড়তার ভ্রামক কাকে বলে?
    ১
  2. খ.
    দুটি বস্তু সংঘর্ষের পর এক সঙ্গে আটকে গেলে সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কি? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    রহিমের দ্বারা ঘুরানো বস্তুটির কৌণিক ভরবেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ঘটনায় রহিম ও করিম সুতায় সমান টান পেয়েছিল কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৬৩
বরিশাল বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

5 kg ও 7 kg ভরের দুটি বস্তু যথাক্রমে 5 ms−1 এবং 6 ms−1 বেগে বিপরীত দিক হতে এসে সংঘর্ষের পর বস্তুদ্বয় একত্রে মিলিত হয়ে নির্দিষ্ট দিকে চলতে শুরু করে।

  1. ক.
    প্রত্যয়নী বল কাকে বলে?
    ১
  2. খ.
    উড্ডয়নকালে প্রাসের আনুভূমিক বেগের কোনো পরিবর্তন হয় কি? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের বস্তুদ্বয়ের চূড়ান্ত বেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বস্তুদ্বয়ের সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
৬৪
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একটি সুষম দণ্ডের (চিত্র-১) সাহায্যে একটি সুষম চাকতি (চিত্র-২) তৈরি করা হলো-

নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৬৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    প্রাসের পাল্লা কাকে বলে?
    ১
  2. খ.
    শব্দের তীব্রতা কীসের উপর নির্ভর করে ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    চিত্র-১ এর PQ এর সাপেক্ষে জড়তার ভ্রামক বের কর।
    ৩
  4. ঘ.
    চাকতির পরিধি দণ্ডের দৈর্ঘ্যের সমান হলে উভয়ের জড়তার ভ্রামক ভিন্ন হবে কি না গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
৬৫
রাজশাহী বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮দিনাজপুর বোর্ড ২০১৮ঢাকা বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

অপু 20 m ব্যাসবিশিষ্ট একটি বৃত্তাকার মাঠের চতুর্পার্শ্বে সর্বোচ্চ 30° কোণে কেন্দ্রের দিকে হেলানো অবস্থায় নিরাপদে সাইকেল চালাতে পারে। সে 20 kmh−1 বেগে সাইকেল চালাচ্ছিল।

  1. ক.
    টর্ক কী?
    ১
  2. খ.
    ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল—ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    বৃত্তাকার পথে 5 km এর সমান পথ অতিক্রম করতে কতবার মাঠ প্রদক্ষিণ করতে হবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে উল্লিখিত মাঠে দ্বিগুণ বেগে অপু ঐ পথ নিরাপদে অতিক্রম করতে পারবে। সত্যতা যাচাই কর।
    ৪
৬৬
বরিশাল বোর্ড ২০১৮কুমিল্লা বোর্ড ২০১৮চট্টগ্রাম বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

একটি সুতার সাহায্যে 2 kg ভরের একটি বস্তুকে ঝুলিয়ে বস্তুটিকে 2.2 ms−2 সমত্বরণে 5 m উপরে উঠানো হলো এবং পরবর্তীতে নিচে নামানো হলো।

নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৬৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    পরম আর্দ্রতা কাকে বলে?
    ১
  2. খ.
    প্রাসের গতি দ্বিমাত্রিক হলেও একমাত্রিক হতে পারে কি? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উপরে উঠানোর সময় সুতার টান কত?
    ৩
  4. ঘ.
    বস্তুটিকে উঠাতে বা নামাতে সুতার টান কর্তৃক বস্তুটির উপর কৃতকাজ কোন ক্ষেত্রে বেশি হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪
৬৭
চট্টগ্রাম বোর্ড ২০১৮বরিশাল বোর্ড ২০১৮কুমিল্লা বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗
নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৬৭ — উদ্দীপকের চিত্র

চিত্রের দণ্ডের ভর 3 kg, XY ঘূর্ণন অক্ষ।

  1. ক.
    অশ্ব ক্ষমতা কাকে বলে?
    ১
  2. খ.
    কঠিন বস্তুর আন্তঃআণবিক বলই স্থিতিস্থাপকতার কারণ— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    দণ্ডটিকে XY অক্ষের সাপেক্ষে ঘুরালে চক্রগতির ব্যাসার্ধ কত হবে?
    ৩
  4. ঘ.
    XY অথবা PQ-কোন অক্ষ সাপেক্ষে দণ্ডটিকে ঘুরানো অধিকতর সহজ হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
    ৪
৬৮
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

রাস্তার কোনো এক বাঁকের ব্যাসার্ধ 50 m এবং রাস্তার উভয় পার্শ্বের উচ্চতার পার্থক্য 0.5 m, রাস্তার প্রস্থ 5 m।

  1. ক.
    কেন্দ্রমুখী বল কাকে বলে?
    ১
  2. খ.
    জড়তার ভ্রামক 50 kgm2 বলতে কী বোঝ?
    ২
  3. গ.
    রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের রাস্তায় 108 km/h বেগে একটি গাড়ি নিরাপদে চালানো সম্ভব কি-না- গাণিতিকভাবে যাচাই কর।
    ৪
৭৬
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

30 g ভরের একটি মার্বেল 10 ms−1 বেগে সোজা গিয়ে একটি স্থির মার্বেলকে ধাক্কা দেয়। ধাক্কার পর মার্বেলটি তার 75% বেগ হারায় এবং স্থির মার্বেলটি 9 ms−1 বেগ লাভ করে স্থির অবস্থান থেকে 3 m দূরে একটি মাটির দেয়ালকে ধাক্কা দেয়, মাটির দেয়ালের বাধাদানকারী বল 3 N। (বাতাসের বাধা উপেক্ষা করে)।

  1. ক.
    স্থিতিস্থাপক ক্লান্তি কাকে বলে?
    ১
  2. খ.
    পরিমাপের সকল যন্ত্রে পিছট ত্রুটি থাকবে কি-না ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    স্থির মার্বেলটির ভর নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    মার্বেলটি দেয়ালের ভিতর ঢুকতে পারবে কি-না গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৭৭
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

142 cm এবং 122 cm ব্যাসের দুটি বৈদ্যুতিক পাখা বানানো হলো। প্রথমটি মিনিটে 150 বার ও দ্বিতীয়টি মিনিটে 180 বার ঘুরে। সুইচ বন্ধ করার 2 s পর উভয় পাখা থেমে যায়।

  1. ক.
    টর্কের সংজ্ঞা লিখ।
    ১
  2. খ.
    ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক বস্তুর ভরের সমতুল্য ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    প্রথম পাখাটির প্রান্তবিন্দুতে কেন্দ্রমুখী ত্বরণ হিসাব কর।
    ৩
  4. ঘ.
    সুইচ বন্ধ করার পর থেমে যাওয়ার আগ পর্যন্ত উভয় পাখাই কি সমান সংখ্যকবার ঘুরে থেমেছে— যাচাই কর।
    ৪
৭৮
সিলেট বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

মিটার গেজ ও ব্রডগেজ রেল লাইনের দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব যথাক্রমে 0.8 m ও 1.3 m। যে স্থানে বাঁকের ব্যাসার্ধ 500 m ঐ স্থানে লাইনগুলোর মধ্যে উচ্চতার পার্থক্য যথাক্রমে 7.00 cm ও 11.37 cm।

  1. ক.
    টর্ক কাকে বলে?
    ১
  2. খ.
    'সমান ভরের দুটি বস্তুর স্থিতিস্থাপক সংঘর্ষ হলে তারা বেগ বিনিময় করে' – ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ১ম লাইনের ব্যাংকিং কোণ কত?
    ৩
  4. ঘ.
    কোন লাইনে রেলগাড়ি অধিক দ্রুততার সাথে বাঁক নিতে পারবে — গাণিতিক বিশ্লেষণসহ মন্তব্য কর।
    ৪
৭৯
বরিশাল বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

60 kg ভরের একজন নৃত্যশিল্পী দুহাত প্রসারিত করে মিনিটে 20 বার ঘুরতে পারেন। তিনি একটি সংগীতের সাথে তাল মেলানোর চেষ্টা করছিলেন।

  1. ক.
    চক্রগতির ব্যাসার্ধ কী?
    ১
  2. খ.
    নিজ অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোনো ব্যক্তির জড়তার ভ্রামক অর্ধেক হলে কৌণিক গতি দ্বিগুণ হয়- এর তাৎপর্য লেখ।
    ২
  3. গ.
    নৃত্যশিল্পীকে সংগীতের সাথে ঐকতানিক হতে মিনিটে 30 বার ঘুরলে জড়তার ভ্রামকদ্বয়ের তুলনা কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের নৃত্যশিল্পীর পরিবর্তিত কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে কি? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
    ৪
৮০
বরিশাল বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

রেকর্ডিং কাজে ব্যবহৃত একটি গ্রামোফোন রেকর্ড প্রতি মিনিটে 10টি ঘূর্ণন সম্পন্ন করে। এতে ২টি ট্র্যাক এর ব্যাসার্ধ যথাক্রমে 6 cm এবং 8 cm।

  1. ক.
    জড় কাঠামোর সংজ্ঞা লিখ।
    ১
  2. খ.
    "গড়বেগ শূন্য হলেও গড়দ্রুতি কখনও শূন্য হয় না"-এর ব্যাখ্যা লিখ।
    ২
  3. গ.
    গ্রামোফোন এর ট্র্যাক দুটির রৈখিক দ্রুতি নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    যদি গ্রামোফোন রেকর্ডটি 10% বেশি কৌণিক দ্রুতিতে ঘুরে তবে শব্দের তীব্রতার কোনো পরিবর্তন হবে কি? বিশ্লেষণ কর।
    ৪
৮১
দিনাজপুর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

নয়ন 25 g ভরের একটি পাথরখণ্ডকে 1 m দীর্ঘ একটি সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘুরাচ্ছে। পাথর খণ্ডটি প্রতি সেকেন্ডে ১ বার ঘুরছে। পাথরের ঘূর্ণন সংখ্যা একই রেখে সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। সুতা সর্বাধিক 40 N বল সহ্য করতে পারে।

  1. ক.
    কৌণিক বেগ কী?
    ১
  2. খ.
    পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের সকল অণু স্থির থাকে- ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    প্রথম ক্ষেত্রে পাথরটির কৌণিক ভরবেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    নয়ন সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করে ঘূর্ণন সফলভাবে সম্পন্ন করতে পারবে কি-না- গাণিতিকভাবে যাচাই কর।
    ৪
৮২
দিনাজপুর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৮২ — উদ্দীপকের চিত্র

R বিন্দুতে বস্তুর ভর m = 2 kg,

r=(i−2j+bk) m,

v=(2i−4j+2k) ms−1,

P = ভরবেগ

  1. ক.
    মুক্তিবেগ কাকে বলে?
    ১
  2. খ.
    বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর কেন্দ্রমুখী বল ব্যাসার্ধের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়- ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    b = 2 হলে বস্তুর কৌণিক ভরবেগের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    r ও v পরস্পর সমান্তরাল ও লম্ব হলে b এর মানের কিরূপ পরিবর্তন হবে- বিশ্লেষণ কর।
    ৪
৮৩
ঢাকা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

নিম্নে সমতল রাস্তায় দুটি মোটর গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র দেখানো হলো। গাড়ি দুটির ভর যথাক্রমে 500 kg ও 320 kg। উভয় গাড়ির চাকা ও রাস্তার ঘর্ষণজনিত বল 120 N।

নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৮৩ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বল ধ্রুবক কাকে বলে?
    ১
  2. খ.
    অভিকর্ষ বল সংরক্ষণশীল বল কেন ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ১ম মোটর গাড়ি 5 s এ কত দূরত্ব অতিক্রম করে নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    গাড়ি দুটি কর্তৃক প্রযুক্ত বলের তুলনা করে তোমার মতামত দাও।
    ৪
৮৪
রাজশাহী বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৮৪ — উদ্দীপকের চিত্র

চিত্রের আলোকে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও :

  1. ক.
    1 পাউন্ডাল বল এর সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ – ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপক থেকে প্রতিক্রিয়া বল F1 নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক সংঘর্ষ? গাণিতিক বিশ্লেষণ করে তোমার মতামত দাও।
    ৪
৮৫
যশোর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

8 kg ভরের একটি বস্তুকে 0.2 m লম্বা দড়ি দিয়ে একটি নির্দিষ্ট অক্ষের চারদিকে 2 rad s−1 বেগে ঘুরানো হচ্ছে।

  1. ক.
    ভরবেগের সংরক্ষণ সূত্র লিখ।
    ১
  2. খ.
    রাস্তার বাঁকের ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত উঁচু হয় কেন?
    ২
  3. গ.
    ঘূর্ণায়মান বস্তুটির কৌণিক ভরবেগ বের কর।
    ৩
  4. ঘ.
    বস্তুটির ভর অর্ধেক হলে টর্কের কিরূপ পরিবর্তন হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।
    ৪
৮৬
যশোর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

250 kg ভরের একটি গাড়ি উলম্বের সাথে 66.42° কোণে আনত একটি রাস্তা ধরে 12.393 ms−1 বেগে নিচে নামার সময় গাড়ির চালক ব্রেক করায় 30 m দূরত্ব অতিক্রম করার পর থেমে গেল।

  1. ক.
    মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে?
    ১
  2. খ.
    মঙ্গল গ্রহে কোনো বস্তুর মুক্তিবেগ 4.77 rad s−1 বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    গাড়িটি থামাতে বাধাদানকারী বলের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে শক্তির সংরক্ষণশীলতার নীতি রক্ষিত হবে কী? গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ কর।
    ৪
৮৭
চট্টগ্রাম বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৮৭ — উদ্দীপকের চিত্র

100 m ব্যাসার্ধের একটি বাঁকে 30 km h−1 বেগে বাঁক নিতে গিয়ে বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়।

  1. ক.
    মৌলিক বল কী?
    ১
  2. খ.
    জড়তার ভ্রামকের সাথে চক্রগতির ব্যাসার্ধের সম্পর্ক ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকে উল্লিখিত রাস্তায় ব্যাংকিং কোণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের আলোকে বাসটি খাদে পড়ে যাওয়ার কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
৮৮
সিলেট বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

1 m প্রস্থের একটি রাস্তার বাইরের কিনারা ভিতরের কিনারা হতে উঁচু। 200 m ব্যাসার্ধের বৃত্তাকার মোড় নেওয়ার সময় একজন গাড়ি চালক রাস্তার পাশে সতর্কীকরণ সাইনবোর্ডে 60 km h−1 লেখা দেখল। এ সময় গাড়িটির বেগ ছিল 50 km h−1।

  1. ক.
    কর্মদক্ষতা কাকে বলে?
    ১
  2. খ.
    বৃষ্টির ফোঁটা গোলাকার আকার ধারণ করে কেন?
    ২
  3. গ.
    ব্যাংকিং কোণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে উল্লিখিত বেগে গাড়ি চালালে, চালক নিরাপদে মোড় নিতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণসহ তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
    ৪
৮৯
যশোর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

সাবিহা একদিন শপিং মলে বাজার করার সময় ট্রলি গাড়ি ব্যবহার করল। সে ট্রলি গাড়ির হেন্ডেলটিতে উল্লম্বের সাথে 30° কোণে 10 N বল প্রয়োগ করে গাড়িটিকে ঠেলতে থাকে। এই দেখে দোকানদার বলল, আপনি গাড়ির হেন্ডেল ধরে টানেন, তাহলে কম বল লাগবে।

  1. ক.
    লব্ধি ভেক্টর কী?
    ১
  2. খ.
    অভিকর্ষজ বল অসংরক্ষণশীল বল নয়- ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ট্রলির গতি সৃষ্টিকারী বল কত?
    ৩
  4. ঘ.
    দোকানদার সাবিহাকে ট্রলির হেন্ডেল ধরে সামনে টানতে বলল কেন- যুক্তিসহ গাণিতিক ব্যাখ্যা দাও।
    ৪
৯০
চট্টগ্রাম বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

সার্কাস পার্টিতে একজন পারফরমার 5 kg ভরের একটি গোলককে ভূমি হতে 1.5 m উপরে অনুভূমিক তলে 2 mm লম্বা রশির সাহায্যে বৃত্তাকার পথে ঘোরাচ্ছেন। গোলকটি প্রতি মিনিটে 20 বার আবর্তন করে। ঘূর্ণায়মান অবস্থায় হঠাৎ রশিটি ছিঁড়ে যায়।

  1. ক.
    ঘাতবল কাকে বলে?
    ১
  2. খ.
    সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য লিখ।
    ২
  3. গ.
    আবর্তনশীল গোলকটি কেন্দ্রের দিকে কত বল অনুভব করবে?
    ৩
  4. ঘ.
    পারফরমার হতে দর্শক সারির দূরত্ব কেমন হলে গোলকটি কোনো দর্শককে আঘাত করবে না? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।
    ৪
৯১
চট্টগ্রাম বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

চিত্রে প্রদর্শিত AB মই বেয়ে 30 kg ভরের একটি বালক উপরে উঠে এবং CD আনত তল বেয়ে নিচে নেমে আসে। তলের ঘর্ষণ বল 50 N।

নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৯১ — উদ্দীপকের চিত্র

চিত্রে, AB = 4 m, BC = 1 m এবং CD = 5 m

  1. ক.
    নিউটনের মহাকর্ষ সূত্রটি বর্ণনা কর।
    ১
  2. খ.
    দেখাও যে, একক সমকৌণিক বেগে ঘূর্ণনরত কোনো বস্তুর জড়তার ভ্রামক এর কৌণিক ভরবেগের সমান।
    ২
  3. গ.
    বালকটি A হতে C বিন্দুতে পৌঁছাতে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ হিসাব কর।
    ৩
  4. ঘ.
    CD পথে নামার সময় বালকটির ত্বরণ অভিকর্ষজ ত্বরণের চেয়ে কম না বেশি হবে? গাণিতিক বিশ্লেষণ কর।
    ৪
৯২
সিলেট বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

চিত্রটি লক্ষ কর :

নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৯২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    প্রাস কাকে বলে?
    ১
  2. খ.
    স্বাধীন ভেক্টরের পাদবিন্দু মূলবিন্দুতে নয় কেন—ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    AB ঘূর্ণন অক্ষের চারদিকে PQ দণ্ডটির টর্ক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    যদি ঘূর্ণন অক্ষ AB, PQ দণ্ডটির প্রান্তবিন্দু হতে পরিবর্তন করে মধ্যবিন্দুতে নেওয়া হয়, তবে কোন ক্ষেত্রে জড়তার ভ্রামক বেশি হবে— তোমার উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা কর।
    ৪
৯৩
বরিশাল বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

একজন সার্কাসের খেলোয়াড় মাথার উপরে উল্লম্ব তলে কোনো বস্তুকে একটি দীর্ঘ সুতায় 90 cm দূরত্বে বেঁধে প্রতি মিনিটে 100 বার ঘুরাচ্ছে। হঠাৎ করে ঘূর্ণায়মান বস্তুটির এক তৃতীয়াংশ খুলে পড়ে গেল। এতে খেলোয়াড় ভীত না হয়ে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা একই রাখার জন্য প্রয়োজনমতো সুতার দৈর্ঘ্য বাড়িয়ে দিল।

  1. ক.
    কাজ-শক্তি উপপাদ্যটি বিবৃত কর।
    ১
  2. খ.
    একটি সরল দোলকের কৌণিক বিস্তার 3°; এর গতি সরল ছন্দিত হবে কিনা- ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    বস্তুটির ভর কমে যাবার পূর্বে ইহার কেন্দ্রমুখী ত্বরণ কত ছিল হিসাব কর।
    ৩
  4. ঘ.
    সার্কাসের খেলোয়াড় সুতার দৈর্ঘ্যের যে পরিবর্তন এনেছিলেন গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এর সঠিকতা যাচাই কর।
    ৪
৯৪
দিনাজপুর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

চিত্রটি লক্ষ কর। এটি একটি পাহাড়। একজন সাইকেল চালক ইহার উপর সাইকেল চালাচ্ছে। সাইকেলের চাকার ব্যাসার্ধ ভেক্টর r=4i−6j+12k এবং বলের ভেক্টর F=2i+3j−5k

নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৯৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বীট কাকে বলে?
    ১
  2. খ.
    ধ্রুব বল ও স্প্রিং স্পন্দন এর সাথে দোলনকালের সম্পর্ক স্থাপন কর।
    ২
  3. গ.
    সাইকেল চালকের টর্ক কত?
    ৩
  4. ঘ.
    DE, EG, GH পথে সাইকেল চালকের অনুভূতি বর্ণনা কর।
    ৪