HSC ২০২৩ · ময়মনসিংহ বোর্ড · পদার্থবিজ্ঞান

ময়মনসিংহ বোর্ড ২০২৩ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৬টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
ময়মনসিংহ বোর্ড ২০২৩দিনাজপুর বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

P=5i+3j−mk ও Q=i+j+4k এখানে P এবং Q পরস্পর লম্ব। যদি P এবং Q এর মান যথাক্রমে নৌকা এবং একটি নদীর স্রোতের দ্রুতি নির্দেশ করে তবে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির 2 মিনিট সময় লাগে।

  1. ক.
    সমতলীয় ভেক্টর কাকে বলে?
    ১
  2. খ.
    স্রোতের সাথে আড়াআড়ি ভাবে নদী পাড়ি দিতে নৌকা কীভাবে চালাতে হবে— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    m এর মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায় তবে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা— গাণিতিক মানের সাহায্যে ব্যাখ্যা করো।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

২
ময়মনসিংহ বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

একটি বৃত্তাকার চাকতি এর তলের সাথে মধ্যবিন্দুগামী লম্ব অক্ষ AB সাপেক্ষে চিত্র-১ অনুযায়ী ঘুরছে। আবার চিত্র-২ অনুযায়ী চাকতিটির সাথে লম্বভাবে স্থাপিত XY অক্ষের সাপেক্ষে ঘুরছে।

নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৩১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    জড়তার ভ্রামক কাকে বলে?
    ১
  2. খ.
    বৃত্তাকার পথে বাঁক পার হওয়ার সময় একজন সাইকেল আরোহী হেলে যায় কেন?
    ২
  3. গ.
    ১ম চিত্রে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    কোন অক্ষের সাপেক্ষে ঘুরানো সহজ হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪
৩
ময়মনসিংহ বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

8 m প্রস্থের রাস্তা দিয়ে একটি গাড়ি যথাক্রমে 100 m ও 380 m ব্যাসার্ধের দুইটি বাঁক অতিক্রম করলো। রাস্তার ভিতরের ও বাইরের প্রান্তের উচ্চতার পার্থক্য 0.4 m।

  1. ক.
    চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে?
    ১
  2. খ.
    টর্কের দিক কীভাবে নির্ণয় করবে?
    ২
  3. গ.
    উদ্দীপকে উল্লিখিত রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    গাড়িটি উভয় বাঁক কি সমান বেগে অতিক্রম করতে পারবে — গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৪
ময়মনসিংহ বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

একটি স্প্রিং এর উপর 10 N বল প্রয়োগ করায় এটি 4 cm প্রসারিত হলো। স্প্রিংটিকে প্রথমে 6 cm এবং পরে আরো 6 cm প্রসারিত করা হলো।

  1. ক.
    সংরক্ষণশীল বল কাকে বলে?
    ১
  2. খ.
    'শূন্য কাজ' প্রযুক্ত বলের দিকের উপর নির্ভর করে— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    স্প্রিংটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণের জন্য কাজের পরিমাণ সমান হবে কি? গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে তোমার মতামত দাও।
    ৪
৫
ময়মনসিংহ বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

একটি স্প্রিং এর উপর 10 N বল প্রয়োগ করায় এটি 4 cm প্রসারিত করা হলো। স্প্রিংটিকে প্রথমে 6 cm এবং পরবর্তীতে আরো 6 cm প্রসারিত করা হলো।

  1. ক.
    কর্মদক্ষতা কী?
    ১
  2. খ.
    কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য হয়— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    স্প্রিংটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণের জন্য কাজের পরিমাণ সমান হবে কি? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৬
ময়মনসিংহ বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

লিমন গুগল থেকে নিম্নের তথ্যসমূহ পেল। তথ্যসমূহ ব্যবহার করে । নিম্নরূপ দু'টি লেখচিত্র অঙ্কন করে।

দেওয়া আছে, পৃথিবীর ভর M = 6.0 × 1024 kg

পৃথিবীর ব্যাসার্ধ, R = 6.4 × 106 m

মহাকর্ষীয় ধ্রুবক, G = 6.67 × 10−11 Nm2 kg−2

মহাকর্ষ ও অভিকর্ষ সৃজনশীল প্রশ্ন ২০ — উদ্দীপকের চিত্র

লেখচিত্র-1: ভূপৃষ্ঠ হতে পৃথিবীর কেন্দ্রের দিকে। দূরত্ব ও h দূরত্বের অভিকর্ষজ ত্বরণ gh

লেখচিত্র-2: ভূপৃষ্ঠ হতে উপরের দিকে h দূরত্ব ও দূরত্বে ত্বরণ gh অভিকর্ষজ

  1. ক.
    মুক্তি বেগ কী?
    ১
  2. খ.
    "কোনো নির্দিষ্ট স্থানে ওজন ভরের সমানুপাতিক"— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ডাটাগুলো ব্যবহার করে পৃথিবীর পৃষ্ঠে g এর মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের লেখচিত্র দুটি ভিন্ন হওয়ার কারণ কী? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৭
ময়মনসিংহ বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

নিম্নের ছকে দু'টি তার A ও B এর বিভিন্ন রাশির মান প্রদান করা হলো

পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ২১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    পীড়নের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    বায়বীয় পদার্থের আন্তঃআণবিক বল নগণ্য কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    বল প্রয়োগে A তারের ব্যাস কত হ্রাস পাবে নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    কোন তারটি দিয়ে অপেক্ষাকৃত শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মন্তব্য করো।
    ৪

৭. পর্যাবৃত্ত গতি

৮
ময়মনসিংহ বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য 1 m এবং বিস্তার 6 cm। দোলকটিকে প্রথমে P স্থানে নিয়ে যাওয়া হলে দোলনকাল 1.5 sec এবং এরপর Q স্থানে নিয়ে গেলে দোলনকাল 2 sec পাওয়া গেল।

  1. ক.
    দশা কাকে বলে?
    ১
  2. খ.
    'স্প্রিং বল প্রত্যয়নী বল' ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    দোলকের সাম্যাবস্থানে বেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    কোন স্থানের উচ্চতা বেশি ছিল? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৯
ময়মনসিংহ বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

পদার্থবিজ্ঞান গবেষণাগারে একজন শিক্ষা 6.2×107m3 আয়তনের 4g [অক্সিজেনকে 0.62 mHg ও 27∘C তাপমাত্রা থেকে STP তে রূপান্ত করলো। পরীক্ষা শেষে শিক্ষক মন্তব্য করলেন 'গ্যাসের আয়তন ও বর্গবেগের বর্গমূল উভয়ই হ্রাস পায়। [অক্সিজেনের আণবিক ভর 32g এবং সর্বজনীন গ্যাস ধ্রুবক R 8.31 JK−1 mol−1 ]

  1. ক.
    শক্তির সমবিভাজন নীতি বিবৃত করো।
    ১
  2. খ.
    বিষুব অঞ্চলের আবহাওয়া অস্বস্তিকর ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রাথমিক অবস্থায় অক্সিজেনের গতিশক্তি নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে শিক্ষকের মন্তব্য সঠিক ছিল কি? গাণিতির বিশ্লেষণের সাহায্যে মন্তব্য করো।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

২. স্থির তড়িৎ

১০
ময়মনসিংহ বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

সমান ব্যাসার্ধের দুটি গোলক X ও Y শূন্যস্থানে পরস্পর থেকে 30 cm দূরে অবস্থিত। A গোলকে চার্জ +6 × 10−12 C এবং B গোলকে চার্জ +24 × 10−12 C আছে।

স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ২৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ধারকত্বের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    R বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    R বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হতে পারে কী? গাণিতিক বিশ্লেষণ করে যুক্তি উপস্থাপন করো।
    ৪

৩. চল তড়িৎ

১১
ঢাকা বোর্ড ২০২৩ময়মনসিংহ বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗
চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ২৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    1 কুলম্ব চার্জের সংজ্ঞা দাও ।
    ১
  2. খ.
    বর্তনীতে কোষের তড়িচ্চালক বল সম্পূর্ণ কার্যকর হয় না কেন?— ব্যাখ্যা করো ।
    ২
  3. গ.
    গ্যালভানোমিটার বিচ্ছিন্ন অবস্থায় তড়িৎ প্রবাহ নির্ণয় করো ।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের 'X' Ω রোধটি, ব্রিজে প্রদত্ত কোনো একটি রোধের সাথে ব্যবহার করে সাম্যবস্থা সৃষ্টি সম্ভব কিনা? গাণিতিক ব্যাখ্যা দাও ।
    ৪

৭. ভৌত আলোকবিজ্ঞান

১২
ময়মনসিংহ বোর্ড ২০২৩দিনাজপুর বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় 5890 Å আলো ব্যবহারে 1.5 m দূরে স্থাপিত পর্দায় ব্যতিচার সজ্জা সৃষ্টি করা হলো, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 mm।

  1. ক.
    হাইগেনসের নীতি লেখ।
    ১
  2. খ.
    অনুদৈর্ঘ্য তরঙ্গ সমবর্তিত হয় না কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রথম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    চির ও পর্দার অবস্থান অপরিবর্তিত রেখে দশম উজ্জ্বল ডোরার অবস্থানে ১৫তম অন্ধকার ডোরা সৃষ্টি করা যাবে কিনা? গাণিতিক ব্যাখ্যা দাও।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১৩
ময়মনসিংহ বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

পটাশিয়ামের কার্য অপেক্ষক 2 eV। পটাশিয়ামের একটি পাতের উপর প্রথমে 3000 Å এর আলো আপতিত হলো। পরবর্তীতে 4500 Å এর আলো ফেলা হলো ।

h=6.63×10−34 J.s

  1. ক.
    কাল দীর্ঘায়ন কাকে বলে?
    ১
  2. খ.
    চলমান বস্তুর দৈর্ঘ্য কখনও শূন্য হয় না কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ১ম ক্ষেত্রে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো ।
    ৩
  4. ঘ.
    "একই ধাতুর উপর আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য বাড়ালে নিবৃতি বিভব কমে যায়"— উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে যাচাই করো ।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১৪
ময়মনসিংহ বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

একটি হাইড্রোজেন পরমাণুতে 13.4 eV শক্তির আলো ফেলা হলো এবং শোষিত হলো। উল্লেখ্য যে, হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনটি ১ম শক্তিস্তরে করছিল। দেওয়া আছে, h = 6.63×10−34 J s; ε0 = 8.854×10−12 Nm2C−2; E1 = −13.6 eV

  1. ক.
    তড়িচ্চালক বল কাকে বলে?
    ১
  2. খ.
    গোলাকার পরিবাহীর ধারকত্ব ব্যাসার্ধের উপর নির্ভরশীল— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    আপতিত আলো তরঙ্গদৈর্ঘ্য অ্যাংস্ট্রম এককে নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির চূড়ান্ত অবস্থান গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
১৫
ময়মনসিংহ বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

X এবং Y দুটি তেজস্ক্রিয় পদার্থ। X-পদার্থটির 1 g থেকে প্রতি সেকেন্ডে 3.5×1010 সংখ্যক α-কণা নিঃসৃত হয়। X-এর পারমাণবিক ভর 226 g। 4000 বৎসর পরে Y পদার্থটির 132 অংশ অবশিষ্ট থাকে।

  1. ক.
    আইসোটোপ কাকে বলে?
    ১
  2. খ.
    রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লীয় বিক্রিয়ার মধ্যে পার্থক্য লেখ।
    ২
  3. গ.
    Y পদার্থটির ক্ষয় ধ্রুবক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কোন তেজস্ক্রিয় পদার্থটি অধিকতর স্থায়ী হবে? যাচাই করো।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১৬
ময়মনসিংহ বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

চিত্রে p-n জাংশনের I – V লেখচিত্র দেখানো হয়েছে:

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ১৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ডোপিং কী?
    ১
  2. খ.
    তাপমাত্রার সাথে অর্ধপরিবাহীর রোধের পরিবর্তন ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    AB অংশের গতীয় রোধ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    লেখচিত্রের AB ও ACD অংশে বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহের ভিন্নতার কারণ বিশ্লেষণ করো।
    ৪