HSC ২০২৩ · কুমিল্লা বোর্ড · পদার্থবিজ্ঞান
কুমিল্লা বোর্ড ২০২৩ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর
A
- ক.বিপ্রতীপ ভেক্টর কী?১
- খ.ঠেলার ক্ষেত্রে লন রোলারকে ভারী মনে হয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.B বরাবর A এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো।৩
- ঘ.A, B ও c ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত হবে কি না— গাণিতিকভাবে বিশ্লেষণ করো৪
৫. মহাকর্ষ ও অভিকর্ষ
চাঁদকে একটি সুষম গোলক বিবেচনা করা হলো। ধরা যাক চাঁদের কেন্দ্র হতে 2 × 104 m উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ ঘূর্ণনরত আছে। চাঁদের পরিধি = 10.048 × 106 m এবং ঘনত্ব = 1742.3 kgm−3
- ক.পার্কিং কক্ষপথ কী?১
- খ.পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন যে সূত্র মেনে চলে তা ব্যাখ্যা করো।২
- গ.কৃত্রিম উপগ্রহটির রৈখিক বেগের মান নির্ণয় করো।৩
- ঘ.কৃত্রিম উপগ্রহটিকে যদি 1.7538 kms−1 বেগে চাঁদের পৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা হয় তাহলে তার চূড়ান্ত পরিণতি গাণিতিক বিশ্লেষণসহ উপস্থাপন করো।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম
একটি স্থিতিস্থাপক বস্তুর পীড়ন বনাম বিকৃতি এর লেখচিত্র নিচে দেখানো হলো।

- ক.অসহ পীড়ন কাকে বলে?১
- খ.পদার্থের মধ্যে স্থিতিস্থাপকতা ধর্ম সৃষ্টির কারণ কী? ব্যাখ্যা করো।২
- গ.বস্তুটির স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করো।৩
- ঘ.লেখচিত্রের যে কোনো বিন্দুর ঢাল থেকে ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করা সম্ভব নয়— যৌক্তিক ব্যাখ্যা উপস্থাপন করো।৪
৭. পর্যাবৃত্ত গতি
পদার্থবিজ্ঞান ল্যাবে ব্যবহৃত একটি সেকেন্ড দোলকের গ্রীষ্মকালে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় দোলনকাল 2.1 s হয়। সঠিক সময় পাওয়ার জন্য একজন ছাত্র এর দৈর্ঘ্য 2% কমিয়ে দেয়। (g
- ক.স্পন্দন গতি কাকে বলে?১
- খ.স্পন্দনরত কণার কৌণিক বিস্তার 4° এর মধ্যে রাখতে হয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.স্বাভাবিক অবস্থায় দোলকটির কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের আলোকে ছাত্রটি সফল হবে কি না- গাণিতিকভাবে যাচাই করো।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
স্বাভাবিক তাপমাত্রা ও চাপে একটি খোলা লিটার ফ্লাস্কের মধ্যে 1.32×10−3 kg. নাইট্রোজেন গ্যাস থাকতে পারে। 90∘C তাপমাত্রার গরম পানি দ্বারা ফ্লাস্কটি অর্ধপূর্ণ করা হলে গ্যাস পানির সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে ।
- ক.সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে?১
- খ.বর্ষাকালে ভেজা কাপড় দেরিতে শুকায় কেন?২
- গ.পানির তাপমাত্রায় একটি নাইট্রোজেন অণুর গতিশক্তি নির্ণয় করো ।৩
- ঘ.গরম পানি দ্বারা অর্ধপূর্ণ করার পর পূর্বের অর্ধেক পরিমাণ গ্যাস ধারণ করবে না— উক্তিটির যথার্থতা যাচাই করো ।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
২. স্থির তড়িৎ
চিত্রে একটি বৃত্তাকার পথের A এবং B বিন্দুতে দুটি চার্জ স্থাপন করা হয়েছে।

P বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ 15 cm এবং AB = BC = CD = DA
- ক.তড়িৎ ফ্লাক্স কাকে বলে?১
- খ.কোনো বস্তুর আধান 7.5 e হতে পারে না কেন? ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের P বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো।৩
- ঘ.C ও D বিন্দুর সাথে একটি পরিবাহী তার যুক্ত করলে, পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলো কোন দিকে গতিশীল হবে? গাণিতিকভাবে মতামত দাও।৪

- ক.ধারক কাকে বলে?১
- খ.ধারক এবং তড়িৎ কোষের তুলনা করো।২
- গ.বর্তনীর তুল্য ধারকত্ব বের করো।৩
- ঘ.বর্তনীর কোন ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ সবচেয়ে বেশি? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪
৭. ভৌত আলোকবিজ্ঞান

বায়ু মাধ্যমে ইয়ং-এর দ্বিচির পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য, λ
- ক.গ্রেটিং ধ্রুবক কাকে বলে?১
- খ.ফ্রনহফার শ্রেণি অপবর্তনে উত্তল লেন্স ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.চিত্রে O এবং P বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয় করো।৩
- ঘ.সমগ্র পরীক্ষাটিকে 1.30 প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে সম্পন্ন করা হলে ১২তম অন্ধকার ডোরার কৌণিক অবস্থানের কী পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
একটি ধাতুর উপর 3000A∘ এবং 4400 A∘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দুটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলাদাভাবে ফেলা হলো। ফলে দুটি ক্ষেত্রেই ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গত হলো । ধাতুটির সূচন তরঙ্গ দৈর্ঘ্য 5454A∘ ।
- ক.কৃষ্ণবস্তু কাকে বলে?১
- খ.বস্তুর বেগ বৃদ্ধি পেলে দৈর্ঘ্য সংকোচন বৃদ্ধি পায়—ব্যাখ্যা করো ।২
- গ.উদ্দীপকে ধাতুটির কার্যাপেক্ষক MeV এককে নির্ণয় করো ।৩
- ঘ.ধাতুর উপর আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পেলে নিবৃত্তি বিভিব কমে— উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

- ক.নিউক্লিয়ার বন্ধন শক্তি কাকে বলে?১
- খ.নিউক্লিয়াসের ঘনত্ব এর ভরসংখ্যার উপর নির্ভর করে না— ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের A মৌলের গড় আয়ু নির্ণয় করো।৩
- ঘ.A মৌলের 60% ক্ষয় হতে যে সময় লাগে, B মৌলের 30% ক্ষয় হতে একই সময় লাগবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

বর্তনীর ট্রানজিস্টরের α
- ক.সম্মুখী ঝোঁক কাকে বলে?১
- খ.ব্যান্ড তত্ত্বের আলোকে অন্তরক পদার্থের পরিবাহিতা ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকে IB নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের বর্তনীটিকে ভোল্টেজ বিবর্ধক হিসেবে ব্যবহার করা যায় কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪