HSC ২০২৩ · যশোর বোর্ড · পদার্থবিজ্ঞান
যশোর বোর্ড ২০২৩ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর
A
- ক.অবস্থান ভেক্টর কী?১
- খ.একই জাতীয় দুটি ভেক্টরের যোগফল ও বিয়োগফল সমান হতে পারে কি? ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকে বর্ণিত ভেক্টরদ্বয় দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো।৩
- ঘ.ভেক্টরদ্বয় পরস্পর লম্ব কিনা তা গাণিতিকভাবে যাচাই করো।৪
৩. নিউটনীয় বলবিদ্যা
একটি ইলেকট্রন একটি প্রোটনের চারপার্শ্বে 5.2 × 10−10 m ব্যাসার্ধের বৃত্তাকার পথে 6.977 × 105 ms−1 বেগে আবর্তন করছে। ইলেকট্রনের ভর 9.1 × 10−31 kg।
- ক.টর্ক কী?১
- খ."একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান কোনো দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে এর কৌণিক ভরবেগের সমান।" — ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের আলোকে ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত?৩
- ঘ."উদ্দীপকের ইলেকট্রনটি কক্ষপথে নিরাপদে ঘুরছে।" — উক্তিটি সঠিক কিনা তা যাচাই করো।৪
500 kg ভরের একটি গাড়ি 3900 J গতিশক্তি নিয়ে রাস্তায় চলছিল। হঠাৎ গাড়িটি 120 m ব্যাসার্ধের একটি বাঁকের সম্মুখীন হলো। রাস্তায় কোনো ব্যাংকিং ছিল না। রাস্তা ও গাড়ির চাকার ঘর্ষণ গুণাঙ্ক 0.2।
- ক.চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে?১
- খ.একজন আরোহী লিফটে উপরে উঠার সময় নিজেকে ভারী মনে করে, ব্যাখ্যা করো।২
- গ.রাস্তার বাঁকে গাড়ির উপর ক্রিয়াশীল কেন্দ্রবিমুখী ত্বরণের মান নির্ণয় করো।৩
- ঘ.সর্বোচ্চ বেগ নিয়ে বাঁক অতিক্রম করতে হলে চালককে তার গাড়ির বেগ কী পরিমাণ পরিবর্তন করতে হবে — গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করো।৪
৫. মহাকর্ষ ও অভিকর্ষ
24 ঘণ্টায় নিজ অক্ষে আবর্তনরত এ পৃথিবীতে একটি বস্তুর ওজন সর্বত্র সমান হওয়া সম্ভব নয়।
পৃথিবীর ব্যাসার্ধ, 6.4 × 103 km
অভিকর্ষজ ত্বরণ, 9.8 ms−2
- ক.ভারকেন্দ্র কী?১
- খ.ভূ-পৃষ্ঠ থেকে যতই নিচে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান ততই কমতে থাকে-ব্যাখ্যা করো।২
- গ.পৃথিবীর মেরু বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকে পৃথিবীর বিষুবীয় অঞ্চলে একটি বস্তুর ওজন শূন্য হতে হলে কৌণিক বেগের মান বৃদ্ধি করতে হবে —গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
পৃথিবীর পৃষ্ঠ থেকে 3 × 104 km উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ 3 kms−1 বেগে পৃথিবীকে আবর্তন করছে।
পৃথিবীর ভর, 6 × 1024 kg
পৃথিবীর ব্যাসার্ধ, 6.4 × 103 km
উপগ্রহটির ভর, 1 × 103 kg এবং G
- ক.স্প্রিং ধ্রুবক কী?১
- খ.বলদ্বারা কৃতকাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান—ব্যাখ্যা করো।২
- গ.কৃত্রিম উপগ্রহটিকে উল্লিখিত উচ্চতায় তুলতে কত কাজ করতে হয়েছে?৩
- ঘ.উদ্দীপকে উল্লিখিত উচ্চতায় কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে কি? বিশ্লেষণ করো।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম
2 m দৈর্ঘ্যের দুটি তারের ব্যাস যথাক্রমে 2 mm ও 3 mm। তার দুটির প্রত্যেকটিতে 7×103 N বল প্রয়োগ করা হলে এদের দৈর্ঘ্য যথাক্রমে 5% ও 2% বৃদ্ধি পেল।
- ক.স্থিতিস্থাপক গুণাঙ্ক কী?১
- খ.পারদের আয়তন গুণাঙ্ক 2×1010 Nm−2 বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের প্রথম, তারটির একক আয়তনে সঞ্চিত স্থিতিস্থাপক শক্তির মান বের করো।৩
- ঘ.উদ্দীপকের কোন তারটির স্থিতিস্থাপকতা বেশি? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মতামত প্রদান করো।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
কোনো স্থানে একজন ডুবুরী অক্সিজেন সিলিন্ডার ছাড়া 5 m গভীর পর্যন্ত পানির নিচে অনুসন্ধান করতে পারে। ঐ স্থানের পানির উপরিতলে 105 Pa চাপে বায়ু ভর্তি একটি বেলুনের আয়তন 10−3m3। বেলুনটি ওখানে নিমজ্জিত করলে কোনো এক জায়গায় আয়তন হয় 4×10−4m3।
পানির ঘনত্ব = 103kgm−3
অভিকর্ষজ ত্বরণ = 9.8 ms−2
- ক.পয়সনের অনুপাত কী?১
- খ.কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 50% বলতে কী বোঝ ? ব্যাখ্যা করো।২
- গ.পানির উপরিতলে বেলুনের মধ্যে গ্যাসের গতিশক্তি নির্ণয় করো ।৩
- ঘ.যেখানে বেলুনের আয়তন 4×10−4m3 হয় সেখানে ডুবুরী অক্সিজেন সিলিন্ডার ছাড়া অনুসন্ধান কার্য সম্পাদন করতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত প্রদান করো ।৪
কোনো স্থানের বায়ুর তাপমাত্রা 20∘C এবং শিশিরাঙ্ক 7.4∘C। বায়ুর তাপমাত্রা কমে 16∘C হলো। 7∘C, 8∘C এবং 20∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 7.53 mm, 8.05mm, 17.54mm পারদ চাপ ।
- ক.গড়মুক্ত পথ কাকে বলে?১
- খ.গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক— ব্যাখ্যা করো ।২
- গ.উদ্দীপকে ঐ স্থানের আপেক্ষিক আর্দ্রতা কত?৩
- ঘ.আপেক্ষিক আর্দ্রতা অপরিবর্তিত রেখে বায়ুর তাপমাত্রা কমার ফলে শিশিরাঙ্কের পরিবর্তন হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
২. স্থির তড়িৎ

চিত্রে ABC একটি সমবাহু ত্রিভুজ।
দ্বাদশ শ্রেণির ছাত্রী লাবিবা বলল, A বিন্দুতে স্থাপিত P বস্তুটি ঝুলবে। কিন্তু তার বান্ধবী লামিসা বলল, এটি সম্ভব নয়।
- ক.গাউসের সূত্রটি বিবৃত করো।১
- খ.চার্জিত গোলাকার পরিবাহীর কেন্দ্র থেকে দূরত্ব-বনাম বিভব লেখচিত্রের প্রকৃতি ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের A বিন্দুর বিভবের মান কত?৩
- ঘ.উদ্দীপকে উল্লিখিত দুই জনের মধ্যে কার উক্তিটি সঠিক? গাণিতিকভাবে যাচাই করো।৪
উদ্দীপকটি লক্ষ করো:

প্রতিটি পাতের ক্ষেত্রফল 2 cm2; ϵ~0~ = 8.854 × 10−12 C2 N−1 m−2
- ক.বৈদ্যুতিক দ্বিপোলারের সংজ্ঞা দাও।১
- খ.λ-রশ্মী বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না।— ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের ধারকটির ধারকত্ব নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের M বিন্দু হতে N বিন্দুতে +2C আধানকে নিতে কোনো কাজ সম্পন্ন হবে কি? — গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।৪
৩. চল তড়িৎ
90Ω রোধের একটি গ্যালভানোমিটারের সাথে 1Ω রোধ সমান্তরালে যুক্ত আছে। বর্তনীর মূল প্রবাহ 3 A. এই গ্যালভানোমিটার দ্বারা 3 A এর অধিক তড়িৎ প্রবাহ মাপা সম্ভব ।
- ক.কার্শফের প্রথম সূত্রটি বিবৃত করো ।১
- খ.তামার আপেক্ষিক রোধ 1.56×10−8 Ωm বলতে কী বুঝায়?২
- গ.উদ্দীপকে 1 Ω রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান নির্ণয় করো ।৩
- ঘ.উদ্দীপক অনুসারে কী ব্যবস্থা গ্রহণ করলে 30 A তড়িৎপ্রবাহ মাপা সম্ভব?৪
৭. ভৌত আলোকবিজ্ঞান
চিত্রে ইয়ং এর দ্বিচির পরীক্ষার একটি ব্যবস্থা দেখানো হলো। চিরে 3100 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলে পর্দার কেন্দ্র হতে উভয় দিকে 10টি ডোরা দেখা গেল।

- ক.সুসংগত উৎস কী?১
- খ.রেডনের অর্ধায়ু 3.82 দিন বলতে কী বুঝায়?২
- গ.পর্দায় 10 তম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত?৩
- ঘ.উদ্দীপকে চির দুটির ব্যবধান অর্ধেক করা হলে পর্দায় ডোরার সংখ্যার কী পরিবর্তন হবে? গাণিতিক বিশ্লেষণ করো।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

চিত্রে ফটোতড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে ধাতব পাতের উপর আপতিত আলোর কম্পাঙ্ক বনাম ধাতব পাত থেকে নির্গত ইলেক্ট্রনের গতিশক্তি দেখানো হয়েছে ।
- ক.ডোপিং কী?১
- খ.নিউক্লিয়ার 'ফিশান ও ফিউশন বিক্রিয়ার মধ্যে কোনটি অধিক নিরাপদ?২
- গ.উদ্দীপকের B বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো ।৩
- ঘ.B ও C বিন্দুতে নিবৃত্তি বিভবের পার্থক্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
Y তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু 3.82 দিন ল্যাব পর্যবেক্ষণে জানা গেল 17.74 দিন পর মৌলটির 2425 অংশ ক্ষয় হয়।
- ক.গড় আয়ু কী?১
- খ.NOR gate কে সার্বজনীন gate বলা হয় কেন?২
- গ.উদ্দীপকে মৌলটির 65% ক্ষয় হতে কত সময় লাগবে?৩
- ঘ.উদ্দীপকের পর্যবেক্ষণটি সঠিক ছিল কিনা? গাণিতিকভাবে যাচাই করো।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স
একটি কমন এমিটার n-p-n ট্রানজিস্টর বর্তনী দেখানো হলো। ট্রানজিস্টরটির গতীয় রোধ 40 Ω এবং কারেন্ট গেইন 75।

- ক.p-টাইপ অর্ধপরিবাহী কী?১
- খ.তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কমে ব্যাখ্যা করো।২
- গ.ট্রানজিস্টরটির প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের বর্তনী থেকে 120 মানের ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কিনা? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো।৪