HSC ২০২৩ · ঢাকা বোর্ড · পদার্থবিজ্ঞান
ঢাকা বোর্ড ২০২৩ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর
1 km প্রস্থের একটি নদী পার হওয়ার জন্য দুইজন সাঁতারু, সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু 6 km h−1 বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60∘ কোণে এবং দ্বিতীয় সাঁতারু 6 km h−1 বেগে আড়াআড়িভাবে সাঁতার কাটা শুরু করে। নদীতে স্রোতের বেগ 3 km h−1
- ক.কৌণিক ভরবেগ কী?১
- খ.কী কী শর্তে কাজের মান শূন্য হতে পারে? ব্যাখ্যা করো।২
- গ.প্রথম সাঁতারুর লব্ধি বেগ নির্ণয় করো।৩
- ঘ.উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
একটি গাড়ির পেছনের গ্লাস ছাদের সাথে 30∘ কোণে হেলানো। গাড়িটি v
- ক.শিশিরাংক কাকে বলে?১
- খ.দরজার হাতল প্রান্তে দেয়া হয় কেন? ব্যাখ্যা করো?২
- গ.গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে?৩
- ঘ.উদ্দীপকের গাড়ির পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা- গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪
৩. নিউটনীয় বলবিদ্যা
400 kg ভরের একটি গাড়ি 60 kmh−1 সমবেগে 10° কোণে নততল বরাবর উপরে উঠে। [ঘর্ষণ গুণাঙ্ক μ এর মান 0.3 এবং g এর মান 9.8 ms−2]
- ক.ডাইভারজেন্স কাকে বলে?১
- খ.একটি স্প্রিং-কে খণ্ডিত করলে এর ধ্রুবক পরিবর্তন হবে কি? ব্যাখ্যা করো।২
- গ.গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান নির্ণয় করো।৩
- ঘ.গাড়ির ইঞ্জিনের ক্ষমতা কত হলে গাড়িটি সমবেগে না চলে বরং ত্বরণ প্রাপ্ত হবে? গাণিতিক বিশ্লেষণ দাও।৪
5 m প্রস্থ বিশিষ্ট একটি রাস্তার একটি নির্দিষ্ট স্থানের বাঁকের বক্রতার ব্যাসার্ধ 80 m। রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য 0.4 m। বাঁক অতিক্রমের পূর্বে একটি গাড়ি 54 kmh−1 বেগে চলছিল।
- ক.প্রত্যয়নী বল কাকে বলে?১
- খ.একজন নর্তকী নাচার সময় হাত সংকুচিত করলে ঘূর্ণনে সুবিধা পায়? ব্যাখ্যা করো।২
- গ.বাঁকের স্থানে রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপক অনুযায়ী গাড়িটি উক্ত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৪. কাজ, শক্তি ও ক্ষমতা
একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 15 m ও ব্যাসার্ধ 1 m। কুয়াটি পানিশূন্য করার জন্য 6 HP একটি পাম্প লাগানো হলো। অর্ধেক পানি উঠানোর পর পাম্পটি নষ্ট হয়ে গেল। বাকি পানি তোলার জন্য একই ক্ষমতাসম্পন্ন আরো একটি পাম্প লাগানো হল।
- ক.জড়তার ভ্রামক কাকে বলে?১
- খ.কোনো বস্তুর গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।২
- গ.প্রথম পাম্পের দ্বারা কৃতকাজ নির্ণয় করো।৩
- ঘ.পাম্প দুটি দ্বারা পানি তুলতে সময় একই লাগবে কি? গাণিতিক বিশ্লেষণ করো।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম
A ও B দুটি তার। A তারের দৈর্ঘ্য l1 ও ব্যাসার্ধ r1, অন্যদিকে B তারের দৈর্ঘ্য l2 ও ব্যাসার্ধ r2। উভয় তারে 7 kg ভর উল্লম্বভাবে নিচে চাপানো হলে A তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায় 1 mm। B তারেরও দৈর্ঘ্য বৃদ্ধি পায়।
- ক.দশা কী?১
- খ.কোন সময়ে সরল দোলকের গতি সরলরৈখিক হয়? ব্যাখ্যা করো।২
- গ.A তারে কৃতকাজের পরিমাণ নির্ণয় করো।৩
- ঘ.B তারের আয়তন অপরিবর্তিত থাকলে ইহার পয়সনের অনুপাতের মান বের করা সম্ভব কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৭. পর্যাবৃত্ত গতি
একটি সেকেন্ড দোলক কোনো একটি পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয়। কিন্তু দোলকটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে প্রতি ঘণ্টায় 30 সেকেন্ড সময় ধীরে চলে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 km এবং অভিকর্ষজ ত্বরণ 9.8 ms−2।
- ক.একক ভেক্টর কী?১
- খ.মহাকর্ষ বিভবের মান ঋণাত্মক হয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের তথ্যের ভিত্তিতে পাহাড়টির উচ্চতা নির্ণয় করা যাবে কিনা, তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
গ্রীষ্মের কোনো একদিনের প্রচণ্ড তাপদাহে মিমি ও তার সহপাঠি পরীক্ষাগারে একটি সিলিন্ডারে 1000gm মিথেন গ্যাস নিয়ে পরীক্ষা করছিল যার আণবিক ভর 16gm mol−1। আবহাওয়ার এই অবস্থার প্রেক্ষিতে শিক্ষক ছাত্র-ছাত্রীদের বললেন কোনো স্থানে আপেক্ষিক আর্দ্রতা 70% অতিক্রম করলেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। ঐ স্থানের শিশিরাংক 12.5∘C এবং বায়ুর তাপমাত্রা 20.6∘C। 12 ∘C, 13 ∘C, 20∘C ও 21∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যথাক্রমে 10.85mmHg, 14.5mmHg, 18.5mmHg ও 20.55mmHg ।
- ক.স্থিতিস্থাপক সীমা কী?১
- খ.পূর্ণ দৃঢ় বস্তুর পীড়ন ও বিকৃতির লেখচিত্র অংকন করে প্রকৃতি ব্যাখ্যা করো।২
- গ.সিলিন্ডারে রক্ষিত মিথেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো ।৩
- ঘ.উদ্দীপকের ঐ স্থানে ঐ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা গাণিতিক বিশ্লেষণের আলোকে ব্যাখ্যা করো ।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা
নিচের উদ্দীপকটি লক্ষ্য করো:

চিত্রে গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন দেখানো হয়েছে। এখানে Q থেকে R এ যেতে তাপগতীয় ব্যবস্থায় 40 J তাপশক্তি সরবরাহ করা হয়েছে।
- ক.অভ্যন্তরীণ শক্তি কাকে বলে?১
- খ.রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়- ব্যাখ্যা করো২
- গ.উদ্দীপক অনুসারে R অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত?৩
- ঘ.উদ্দীপক অনুসারে, PQRP চক্রের প্রতিটি ধাপে কাজের তুলনা করো।৪
৩. চল তড়িৎ

- ক.1 কুলম্ব চার্জের সংজ্ঞা দাও ।১
- খ.বর্তনীতে কোষের তড়িচ্চালক বল সম্পূর্ণ কার্যকর হয় না কেন?— ব্যাখ্যা করো ।২
- গ.গ্যালভানোমিটার বিচ্ছিন্ন অবস্থায় তড়িৎ প্রবাহ নির্ণয় করো ।৩
- ঘ.উদ্দীপকের 'X' Ω রোধটি, ব্রিজে প্রদত্ত কোনো একটি রোধের সাথে ব্যবহার করে সাম্যবস্থা সৃষ্টি সম্ভব কিনা? গাণিতিক ব্যাখ্যা দাও ।৪
৭. ভৌত আলোকবিজ্ঞান
উদ্দীপকটি লক্ষ্য করো-

দ্বি-চির পরীক্ষণটিতে 5890 Å আলোক রশ্মি ব্যবহার করা হলো।
- ক.সুসংগত উৎস কী?১
- খ.তরঙ্গমুখের প্রকৃতি উৎস হতে দূরত্ব নির্ভর – ব্যাখ্যা করো।২
- গ.পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করো।৩
- ঘ.P বিন্দুটিতে কোন ধরনের ব্যতিচার পাওয়া যাবে? - গাণিতিকভাবে ব্যাখ্যা করো।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
উদ্দীপকটি লক্ষ্য করো:
B পাতের কার্য অপেক্ষক 2.2 ev

- ক.অজড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে?১
- খ.গ্যালিলিও ও লরেঞ্জ রূপান্তর কখন অভিন্ন হবে ব্যাখ্যা করো।২
- গ.B পাতের সূচন তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপক অনুযায়ী 3V বিভব প্রয়োগে ফটো কারেন্ট পাওয়া যাবে কিনা— গাণিতিকভাবে যাচাই করো ।৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
ধরো 31H+21H→42He+10n ফিউশন বিক্রিয়ায় নির্গত শক্তি দিয়ে একটি আলফা কণাকে আঘাত করা হলো। দেওয়া আছে: 31H এর ভর 3.0155 amu, 21H এর ভর 2.0136 amu, 42He এর ভর 4.0015 amu, নিউট্রন (n) এর ভর 1.00867 amu, প্রোটন (p) এর ভর 1.00758 amu।
- ক.গড় আয়ুর সংজ্ঞা দাও।১
- খ.এক্স রশ্মি নল থেকে উৎপন্ন এক্স রশ্মির ন্যূনতম তরঙ্গদৈর্ঘ্য ঐ নলের ক্যাথোড ও অ্যানোডের প্রদত্ত বিভব পার্থক্যের উপর নির্ভর করে। ব্যাখ্যা দাও।২
- গ.ফিউশন বিক্রিয়াটির ভরত্রুটি নির্ণয় করো।৩
- ঘ.বিক্রিয়াটিতে উৎপন্ন শক্তি α কণাকে সম্পূর্ণ ভাঙতে সক্ষম হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স
নিচের উদ্দীপকটি লক্ষ করো:

- ক.নিঃশেষিত স্তর কাকে বলে?১
- খ.p-n-p ট্রানজিস্টর অপেক্ষা n-p-n ট্রানজিস্টর অধিক কার্যকর কেন? ব্যাখ্যা করো।২
- গ.১নং বর্তনীর সত্যক সারণি লেখ।৩
- ঘ.উদ্দীপকের সত্যক সারণির লজিক গেইটের সাথে একটি NOT গেইট যুক্ত করলে কোনো লজিক গেইট তৈরি হবে কিনা— তা চিত্র ও সত্যক সারণির সাহায্যে ব্যাখ্যা করো।৪