HSC ২০২১ · ঢাকা বোর্ড · পদার্থবিজ্ঞান

ঢাকা বোর্ড ২০২১ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৬টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
ভেক্টর সৃজনশীল প্রশ্ন ৫৫ — উদ্দীপকের চিত্র

10 km প্রস্থবিশিষ্ট একটি নদীতে স্রোতের বেগ 5 km h−1। প্রথম মাঝি 10 km h−1 বেগে স্রোতের সাথে α কোণে এবং ২য় মাঝি 10 km h−1 বেগে স্রোতের সাথে লম্বভাবে নদী পার হতে যাত্রা করল।

  1. ক.
    বলের ঘাত কী?
    ১
  2. খ.
    ঘর্ষণ বল কি অসংরক্ষণশীল বল? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    α কোণের মান কত হলে ১ম মাঝি সোজাসুজি নদীর অপর পাড়ে পৌঁছাবে?
    ৩
  4. ঘ.
    কোন মাঝি নদীর অপর পাড়ে আগে পৌঁছাতে পারবে? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
২
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

A=2i+4j+2k, B=3i+3j+4k এবং C=i+2j+k

ভেক্টর সৃজনশীল প্রশ্ন ৫৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    শিশিরাঙ্ক কী?
    ১
  2. খ.
    সরল ছন্দিত গতিসম্পন্ন কোনো কণার বেগ শূন্য হলে উহার ত্বরণ কি শূন্য হবে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    B ও A ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ভেক্টর তিনটি সমতলীয় কি-না? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

৩
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

একটি আয়তাকার দণ্ড যার দৈর্ঘ্য l=1 m ও ভর M = 0.5 kg।

নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৪৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    গ্রাডিয়েন্ট কাকে বলে?
    ১
  2. খ.
    ভেক্টরের ডাইভারজেন্সের বৈশিষ্ট্য কী কী?
    ২
  3. গ.
    দণ্ডটির জড়তার ভ্রামক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    যদি দণ্ডটিকে 1 m ব্যাসের পাতলা চাকতিতে পরিণত করা হয় তবে জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন হবে কি? গাণিতিক বিশ্লেষণ কর।
    ৪
৪
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

4 m প্রস্থবিশিষ্ট একটি রাস্তার একটি স্থানের বাঁকের ব্যাসার্ধ 100 m এবং রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য 0.5 m। বাঁক অতিক্রমের পূর্বে একটি গাড়ি 60 kmh−1 বেগে চলছিল।

  1. ক.
    সংরক্ষণশীল বল কাকে বলে?
    ১
  2. খ.
    নৌকার গুণটানার ক্ষেত্রে বৈঠার প্রয়োজনীয়তা কী? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    বাঁকের স্থানে রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপক অনুযায়ী গাড়িটি উক্ত বেগে নিরাপদে চলতে পারবে কিনা — গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৫
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

4 m ব্যাসবিশিষ্ট একটি পানিপূর্ণ কুয়ায় একটি পাম্প 5 kg পানিকে 20 m উচ্চতায় তুলে 10 m s−1 বেগে নিক্ষেপ করে। 5 HP ক্ষমতার অন্য একটি পাম্প পানিপূর্ণ কুয়াকে পানিশূন্য করে।

  1. ক.
    আয়ত একক ভেক্টর কাকে বলে?
    ১
  2. খ.
    গ্যাসের বেগ নির্ণয়ে r.m.s. বেগ নেয়া হয় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ১ম পাম্পের শক্তি নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    কুয়াটি পানিশূন্য করতে কোন পাম্পটির কম সময় লাগবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৭. পর্যাবৃত্ত গতি

৬
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

পৃথিবী পৃষ্ঠে একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য 99 cm এবং ববের ব্যাস 0.6 cm। দোলকটিকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া হলো। মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 0.11 গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ।

  1. ক.
    আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে?
    ১
  2. খ.
    ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক লেখচিত্র দিয়ে ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    পৃথিবী পৃষ্ঠে দোলকটির কম্পাঙ্ক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের আলোকে দোলকটির কম্পাঙ্কের শতকরা পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৭
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

একটি বায়ু বুদবুদ হ্রদের তলদেশ হতে পানির উপরিপৃষ্ঠে আসলে এর আয়তন দ্বিগুণ হয়। বায়ুর চাপ =1.01×105 Pa.

  1. ক.
    প্রত্যয়নী বল কী?
    ১
  2. খ.
    ঘূর্ণনক্ষম কোনো বস্তুর জড়তার ভ্রামক বেশি হলে কি হয়? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    হ্রদের গভীরতা নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    যদি হ্রদের গভীরতা 55 mm হয় তবে 2 cm ব্যাসার্ধের বায়ু বুদবুদ হ্রদের তলদেশ হতে পৃষ্ঠে আসলে ইহার আয়তনের কি পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
৮
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

কোনো একস্থানে হাইগ্রোমিটারের শুষ্ক বাল্বের তাপমাত্রা 24∘C এবং শিশিরাংক 11.5∘C। 24∘C, 12∘C এবং 11∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 22.38×10−3 m, 10.52×10−3 m এবং 9.9×10−3 m পারদ চাপ। 24∘C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক 1.72।

  1. ক.
    স্প্রিং ধ্রুবক কাকে বলে?
    ১
  2. খ.
    শূন্য কাজ ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উক্ত স্থানে সিক্ত বাল্বের পাঠ কত? নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উল্লিখিত স্থানে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়পূর্বক আবহাওয়া সম্পর্কে মন্তব্য করো।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৯
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

একটি ইঞ্জিন 321°C তাপমাত্রার তাপ উৎস থেকে 521 J তাপ গ্রহণ করে 21°C তাপমাত্রার তাপ গ্রাহকে কিছু তাপ বর্জন করে।

  1. ক.
    ভরের আপেক্ষিকতা কী?
    ১
  2. খ.
    Cp, Cv এর চেয়ে বড় কি? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকে উল্লিখিত ইঞ্জিন দ্বারা কৃতকাজ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে উল্লিখিত ইঞ্জিনটির দক্ষতা 4 গুণ করা সম্ভব কিনা— গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
১০
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
তাপগতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৪১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    প্রবাহ ঘনত্ব কী?
    ১
  2. খ.
    উদ্দীপকটি যে ইঞ্জিনের লেখচিত্র প্রকাশ করে তা ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের ইঞ্জিনের সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ইঞ্জিনের সাথে সাধারণ ইঞ্জিনের ভিন্নতা আছে কি? বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪

৩. চল তড়িৎ

১১
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

একটি বর্তনীতে 15 Ω ও 20 Ω মানের দুটি রোধককে সমান্তরাল সমবায়ে সাজিয়ে 9 volt তড়িচ্চালক শক্তির সাথে যুক্ত করাতে তাতে 1 A তড়িৎ প্রবাহিত হলো।

  1. ক.
    প্রত্যাবতী প্রক্রিয়া কাকে বলে?
    ১
  2. খ.
    তড়িৎ প্রবাহের ফলে বর্তনীতে তাপ উৎপন্ন হয় কি? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    কোষের অভ্যন্তরীণ রোধের মান কত?
    ৩
  4. ঘ.
    প্রত্যেক রোধকের মধ্যদিয়ে প্রবাহিত প্রবাহমাত্রার মোট মান, মূল প্রবাহের সমান হবে কিনা— গাণিতিকভাবে যাচাই করো।
    ৪
১২
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৩৯ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    তাপীয় সমতা কী?
    ১
  2. খ.
    উচ্চ অভ্যন্তরীণ রোধবিশিষ্ট একাধিক ব্যাটারীর কোন ধরনের সংযোগে বেশি বিদ্যুৎ পাওয়া যাবে ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    চিত্র-২ এর বর্তনীতে সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ কত হবে নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনীদ্বয়ে রোধের সাথে উৎপন্ন তাপের লেখচিত্রের কোনো বৈসাদৃশ্য পরিলক্ষিত হবে কি? বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪

৭. ভৌত আলোকবিজ্ঞান

১৩
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

ল্যাবরেটরিতে বায়ু মাধ্যমে রওনক সাহেব ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় চির দুটির ব্যবধান 0.66 cm এবং চির হতে পর্দার দূরত্ব 166 cm নিয়ে কাজ করল। কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে 16 তম উজ্জ্বল পট্টির দূরত্ব পেল 0.16 cm। রওনক সাহেব পরীক্ষাটি আবার 1.66 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে সম্পন্ন করলেন।

  1. ক.
    শান্ট কী?
    ১
  2. খ.
    ডোপিংকৃত অর্ধপরিবাহক তড়িৎ নিরপেক্ষ কিনা ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উল্লিখিত পরীক্ষাটি বায়ু মাধ্যমে না করে এবং উদ্দীপকে উল্লিখিত অন্য মাধ্যমে করা হলে ডোরার প্রস্থের কী পরিবর্তন হবে— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১৪
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

একটি যুদ্ধবিমানের চলমান দৈর্ঘ্য 180 m এবং চলমান ভর 18000 kg। এটি কোনো স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে 18×107 ms−1 বেগে গতিশীল।

  1. ক.
    তরঙ্গমুখ কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো বস্তু আলোর বেগের থেকে বেশি বেগে চলা সম্ভব হলে ভরের কী পরিবর্তন ঘটতো— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    যুদ্ধ বিমানের স্থির দৈর্ঘ্য নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে উল্লিখিত যুদ্ধ বিমানের বেগ অর্ধেক করা হলে এর ভর স্থির ভরের দ্বিগুণ হবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১৫
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৩৬ — উদ্দীপকের চিত্র

IB=0.015 mA এবং IC=1.15 mA

  1. ক.
    গৌণ উৎস কী?
    ১
  2. খ.
    তাপমাত্রা বৃদ্ধির সাথে অর্ধপরিবাহীর রোধের কী পরিবর্তন ঘটে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের আলোকে প্রবাহ বিবর্ধক গুণক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে ট্রানজিস্টরের কালেক্টর-ইমিটারের বিপরীতে তরঙ্গ চিত্র এবং RL এর বিপরীতে তরঙ্গ চিত্র একই হবে কি? বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪
১৬
ঢাকা বোর্ড ২০২১
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৩৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ব্যতিচার কী?
    ১
  2. খ.
    PN-জংশনে I-V লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা হয় কি? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের বর্তনীর সত্যক সারণি লেখ।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বাল্বটিকে সুইচ এর সমান্তরালে সংযোগ দিলে বর্তনীটি কোন লজিক গেটের সমতুল্য বর্তনীতে পরিণত হবে? বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪