HSC ২০১৫ · ঢাকা বোর্ড · পদার্থবিজ্ঞান
ঢাকা বোর্ড ২০১৫ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর
চিত্রে প্রবহমান নদীটির প্রশস্ততা 1.5 km এবং স্রোতের বেগ 4 km h−1। রহমত মাঝি AB বরাবর নৌকা চালনা করে AC বরাবর ওপারে পৌঁছালেন। নৌকার বেগ 3 km h−1

- ক.স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে?১
- খ.ভর ও জড়তার ভ্রামকের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।২
- গ.AC বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর।৩
- ঘ.AD বরাবর নৌকা চালিয়ে রহমত মাঝি কি B বিন্দুতে পৌঁছাতে পারবেন? গাণিতিক বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।৪
২. গতিবিদ্যা
বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার মিরপুর টেস্টে সাকিব একটি বলকে ব্যাটের সাহায্যে আঘাত করায় বলটি 45° কোণে এবং 20 m s−1 বেগে বোলারের উপর দিয়ে মাঠের বাইরে যেতে শুরু করে। মধ্য মাঠ থেকে একজন ফিল্ডার দৌড়াতে শুরু করলেন। ফিল্ডারটি বলের লাইনে পৌঁছানোর আগেই সেটি ছক্কাতে পরিণত হয়। মাঠের ভিতর বলটির অতিক্রান্ত দূরত্ব 35 m, ঢাকায় g = 9.8 m s−2।
- ক.স্থিতিস্থাপকতা কাকে বলে?১
- খ.খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক দূরত্ব শূন্য হয় কেন— ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে?৩
- ঘ.উদ্দীপকের ফিল্ডার ঊর্ধ্বে লাফ দিয়ে 3 m উচ্চতায় বল ধরতে পারেন। তিনি যদি সময় মতো বলের লাইনে পৌঁছাতে পারতেন তাহলে তিনি বলটি ক্যাচ নিতে সমর্থ হতেন কি? উত্তরের সপক্ষে গাণিতিক বিশ্লেষণ দাও।৪
৫. মহাকর্ষ ও অভিকর্ষ
120 kg ভরের একটি কৃত্রিম উপগ্রহকে ভূ-পৃষ্ঠ হতে একটি নির্দিষ্ট উচ্চতায় তুলে তার মধ্যে 3.6 × 109 joule গতিশক্তি সঞ্চারিত করা হলো। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 6 × 1024 kg এবং 6.4 × 106 m, G
- ক.কেন্দ্রমুখী বল কাকে বলে?১
- খ.বাতাসের প্রবাহের দিকে দৌড়ালে বাতাসের বেগ কম মনে হয় কেন? ব্যাখ্যা কর।২
- গ.উপগ্রহটি ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় আছে?৩
- ঘ.গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই কর যে সঞ্চারিত গতিশক্তি উপগ্রহটিকে বহির্বিশ্বে পাঠানোর জন্য পর্যাপ্ত নয়।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম
দুটি তারের দৈর্ঘ্য সমান কিন্তু ব্যাস যথাক্রমে 2 mm ও 5 mm। তার দুটিকে সমান বলে টানলে প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির তিনগুণ হয়। প্রথম তারের পয়সনের অনুপাত 0.5।
- ক.যন্ত্রের কর্ম দক্ষতা কাকে বলে?১
- খ.একটি দেয়ালে একটি বল ধাক্কা খেয়ে পিছনে ফিরে আসে কেন? ব্যাখ্যা কর।২
- গ.যখন প্রথম তারের 10% দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তখন তারের ব্যাসার্ধ কতটুকু হ্রাস পায়?৩
- ঘ.উদ্দীপকের তার দুটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে তোমার মতামত ব্যক্ত কর।৪
৭. পর্যাবৃত্ত গতি
তানজিনা 100 cm কার্যকর দৈর্ঘ্যের একটি সরল দোলক তৈরি করলেন। 4° কৌণিক বিস্তারে দোলকটি 2 s দোলনকাল সহকারে দোল দেয়। তাকে দোলনকাল 50% বাড়াতে বলায় সে কার্যকর দৈর্ঘ্য 150 cm নিয়ে দোলনকাল নির্ণয় করতে শুরু করল।
- ক.ভূ-স্থির উপগ্রহ কাকে বলে?১
- খ.একজন দৌড়বিদ দৌড়ের শুরুতে সামনের দিকে ঝুঁকে থাকে কেন? ব্যাখ্যা কর।২
- গ.তানজিনার তৈরি সেকেন্ড দোলকের কৌণিক কম্পাঙ্ক কত?৩
- ঘ.150 cm কার্যকর দৈর্ঘ্যের দোলকটি কি উদ্দীপকের শর্ত পূরণ করবে? গাণিতিক বিশ্লেষণ দাও।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
একটি বায়ুপূর্ণ বেলুনকে একটি হ্রদের 40.81 m গভীরতায় নিয়ে যাওয়ায় সেটি 1 লিটার আয়তন ধারণ করল। হ্রদের তলদেশে বেলুনে আরও 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। বায়ুমণ্ডলের চাপ 105Nm−2, পানির ঘনত্ব 103 kg m−3 এবং g
- ক.প্রমাণ চাপ কী?১
- খ.সমোষ্ণ প্রক্রিয়া বলতে কী বুঝ?২
- গ.নিমজ্জনের পূর্বে উদ্দীপকের বেলুনের আয়তন কত ছিল?৩
- ঘ.বেলুনের সর্বোচ্চ প্রসারণের ক্ষমতা 9 লিটার। পানির উপরিতলে বেলুনটি অক্ষত অবস্থায় পৌঁছাবে কি? বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা
দেবু এবং জীম দুটি ইঞ্জিন তৈরি করল। ইঞ্জিনদ্বয়ের উচ্চ তাপমাত্রা যথাক্রমে 600 K এবং 500 K ও নিম্ন তাপমাত্রা যথাক্রমে 500 K এবং 400 K। দেবু দাবি করল যে, তার ইঞ্জিনটি বেশি কার্যক্ষম।
- ক.এন্ট্রপি কাকে বলে?১
- খ.তাপমাত্রা বাড়লে অর্ধ-পরিবাহীর রোধ কমলেও পরিবাহীর রোধ বৃদ্ধি পায়— ব্যাখ্যা কর।২
- গ.জীমের তৈরি ইঞ্জিনের দক্ষতা নির্ণয় কর।৩
- ঘ.দেবুর দাবি সঠিক কি-না-গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪
৩. চল তড়িৎ

- ক.শান্ট কাকে বলে?১
- খ.তড়িৎ প্রবাহের ফলে বর্তনীতে তাপের উদ্ভব হয়- ব্যাখ্যা কর।২
- গ.বর্তনীর তুল্য রোধ নির্ণয় কর।৩
- ঘ.R3 এর সাথে কত রোধ কীভাবে যুক্ত করলে এর ভিতর দিয়ে R1 এর সমান প্রবাহ পাওয়া যাবে? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও ।৪
৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব
একটি লম্বা ও সোজা তারে 60 A তড়িৎ সরবরাহ করা হলো। তার থেকে 40 cm দূরে P একটি বিন্দু। পরবর্তীতে তারটিকে বাঁকিয়ে 40 cm ব্যাসার্ধের এক পাকের বৃত্তাকার কুণ্ডলী করা হলো যার কেন্দ্র হলো Q।
- ক.বিভব পার্থক্য কাকে বলে?১
- খ.ট্রান্সফরমার ডিসি প্রবাহে কাজ করে না- ব্যাখ্যা কর।২
- গ.P বিন্দুতে চৌম্বকক্ষেত্রের মান নির্ণয় কর।৩
- ঘ.পরিবাহী থেকে P এবং Q বিন্দু সমদূরে থাকলেও চৌম্বকক্ষেত্রের মান ভিন্ন হতে পারে কি? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪
৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান
জেমিমা বায়ুতে একটি কাচের উত্তল লেন্স নিয়ে কাজ করছিল যার তলদ্বয়ের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 15 cm এবং 30 cm। aμg
- ক.তরঙ্গমুখ কাকে বলে?১
- খ.অবতল লেন্সে বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায় কি-না— ব্যাখ্যা কর।২
- গ.লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় কর।৩
- ঘ.লেন্সটিকে পানিতে নিমজ্জিত করলে এর ক্ষমতার কোনো পরিবর্তন হবে কি-না— বিশ্লেষণসহ মতামত দাও।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
ফটোতড়িৎ ক্রিয়া পরীক্ষণে দেখা গেল পটাসিয়াম ধাতুর উপর 4400 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হলে শুধুমাত্র ইলেকট্রন নির্গত হয় কিন্তু গতিশক্তি প্রাপ্ত হয় না। যদি 1500 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হয় তবে ইলেকট্রন নিঃসরিত হয় এবং গতিশক্তি প্রাপ্ত হয়।
- ক.কৃষ্ণগহ্বর কাকে বলে?১
- খ.p-টাইপ অর্ধ-পরিবাহী তড়িৎ নিরপেক্ষ কি-না— ব্যাখ্যা কর।২
- গ.পটাসিয়ামের কার্যাপেক্ষক নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের নিঃসরিত ইলেকট্রনের গতিশক্তি প্রাপ্ত হওয়া না হওয়ার কারণ কী? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
রাজা দুটি তেজস্ক্রিয় মৌল A এবং B নিয়ে কাজ করছিল। মৌলদ্বয়ের অর্ধায়ুর যোগফল 15 বছর। A এর অর্ধায়ু B এর দ্বিগুণ।
- ক.সূচন তরঙ্গদৈর্ঘ্য কাকে বলে?১
- খ.ইলেকট্রনের কম্পটন তরঙ্গদৈর্ঘ্য 0.02468 Å বলতে কী বুঝায়?২
- গ.A মৌলের ক্ষয় ধ্রুবক নির্ণয় কর।৩
- ঘ.উভয় মৌলের 40% ক্ষয় হতে ভিন্ন সময় লাগে— গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪