HSC ২০১৫ · যশোর বোর্ড · পদার্থবিজ্ঞান

যশোর বোর্ড ২০১৫ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৩টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

২. গতিবিদ্যা

১
যশোর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

750 m s−1 বেগে একটি বুলেট রাইফেল থেকে নির্গত হলো। রাইফেলের নলের দৈর্ঘ্য 0.6 m।

  1. ক.
    তাৎক্ষণিক বেগ কাকে বলে?
    ১
  2. খ.
    একজন অ্যাথলেট লং জাম্প দেওয়ার পূর্বে বেশ কিছুদূর থেকে দৌড় দেন কেন?
    ২
  3. গ.
    বুলেটের গড় ত্বরণ কত?
    ৩
  4. ঘ.
    যদি বুলেটটি একটি প্রাস হয় তবে দেখাও যে, ভিন্ন ভিন্ন কোণে একই বেগে নিক্ষিপ্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব একই থাকবে।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

২
যশোর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

সাবিহা একদিন শপিং মলে বাজার করার সময় ট্রলি গাড়ি ব্যবহার করল। সে ট্রলি গাড়ির হেন্ডেলটিতে উল্লম্বের সাথে 30° কোণে 10 N বল প্রয়োগ করে গাড়িটিকে ঠেলতে থাকে। এই দেখে দোকানদার বলল, আপনি গাড়ির হেন্ডেল ধরে টানেন, তাহলে কম বল লাগবে।

  1. ক.
    লব্ধি ভেক্টর কী?
    ১
  2. খ.
    অভিকর্ষজ বল অসংরক্ষণশীল বল নয়- ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ট্রলির গতি সৃষ্টিকারী বল কত?
    ৩
  4. ঘ.
    দোকানদার সাবিহাকে ট্রলির হেন্ডেল ধরে সামনে টানতে বলল কেন- যুক্তিসহ গাণিতিক ব্যাখ্যা দাও।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৩
যশোর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗
মহাকর্ষ ও অভিকর্ষ সৃজনশীল প্রশ্ন ৬৫ — উদ্দীপকের চিত্র

পৃথিবীর ভর = 6 × 1024 kg, পৃথিবীর ব্যাসার্ধ = 6.4 × 106 m।

  1. ক.
    কাজ-শক্তি উপপাদ্য বিবৃত কর।
    ১
  2. খ.
    কোনো বস্তুর গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    কৃত্রিম উপগ্রহটির রৈখিক বেগ কত?
    ৩
  4. ঘ.
    উপগ্রহটি পৃথিবী পৃষ্ঠ থেকে 800 km সরালে সেটির পরিভ্রমণকালের কোনো পরিবর্তন ঘটবে কি ব্যাখ্যা কর।
    ৪

৭. পর্যাবৃত্ত গতি

৪
যশোর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

মতিন একদিন একটি সেকেন্ড দোলককে পাহাড়ের পাদদেশে নিয়ে গেলে সঠিক সময় পায় কিন্তু পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে সে লক্ষ করল যে দোলকটি ঘণ্টায় 30 সেকেন্ড সময় হারায়। [পৃথিবীর ব্যাসার্ধ, R=6400 km, অভিকর্ষজ ত্বরণ g=9.8 m/s2]

  1. ক.
    সরল ছন্দিত গতি কী?
    ১
  2. খ.
    একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 2.5 N/m বলতে কী বুঝ?
    ২
  3. গ.
    পাহাড়ের চূড়ায় সরল দোলকের দোলনকাল বের কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তথ্যের ভিত্তিতে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব কিনা— গাণিতিকভাবে ব্যাখ্যা দাও।
    ৪

৮. তরঙ্গ

৫
যশোর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

একটি গিটারের তিনটি সদৃশ এবং সমদৈর্ঘ্যের তার A, B, C-কে যথাক্রমে 100 N, 200 N ও 250 N মানের বল দ্বারা টানা আছে। A তারটি 50 Hz কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে। রিপন অবাক হয়ে লক্ষ করল B ও C একত্রে কম্পিত করলে বীট শোনা যাচ্ছে কিন্তু A ও C তারকে একত্রে কম্পিত করলে বীট শোনা যাচ্ছে না।

  1. ক.
    পরবশ কম্পন কী?
    ১
  2. খ.
    সকল সমমেলই উপসুর কিন্তু সকল উপসুর সমমেল নয়— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    B তারের কম্পাঙ্ক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    A ও C তারকে একত্রে কম্পিত করলে বীট শোনা যায় না কেন— গাণিতিকভাবে ব্যাখ্যা দাও।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৬
যশোর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

একদিন শুষ্ক ও সিক্ত বালব হাইগ্রোমিটারে পাঠ যথাক্রমে 20∘C এবং 12.8∘C পাওয়া গেল। 20∘C তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক 1.79। 7∘C, 8∘C এবং 20∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 7.5×10−3, 8.1×10−3 এবং 17.4×10−3mHg P।

  1. ক.
    গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র বিবৃত কর।
    ১
  2. খ.
    চলমান অবস্থায় গাড়ির চাকার চাপ বৃদ্ধি পায় কেন?
    ২
  3. গ.
    ঐ দিনের শিশিরাঙ্ক কত?
    ৩
  4. ঘ.
    আপেক্ষিক আর্দ্রতা বের করে ঐ দিনের আবহাওয়া সম্পর্কে মতামত দাও।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৭
যশোর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

1 kW ক্ষমতার একটি ইলেকট্রিক কেটলীতে গ্রীষ্মকালে 1 লিটার পানি 5 মিনিটে ফুটে। কিন্তু শীতকালে একই পরিমাণ পানি ফুটতে 1 মিনিট সময় বেশি লাগে। কক্ষতাপমাত্রার তারতম্যের কারণে এরূপ হয়ে থাকে।

  1. ক.
    রুদ্ধতাপীয় প্রক্রিয়া কী?
    ১
  2. খ.
    গ্যাসের ক্ষেত্রে দুটি আপেক্ষিক তাপ থাকে কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    শীতকালে কেটলীতে কত ক্যালরি তাপ উৎপন্ন করে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের আলোকে কক্ষতাপমাত্রার তারতম্য নির্ণয় করে শেষোক্ত উক্তিটির যথার্থতা যাচাই কর।
    ৪

২. স্থির তড়িৎ

৮
যশোর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

নিচের চিত্রটি লক্ষ কর:

স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৭১ — উদ্দীপকের চিত্র

উপরের চিত্রে A ও B উভয় বিন্দুতেই 100 C চার্জ দেওয়া আছে।

  1. ক.
    অতি পরিবাহিতা কাকে বলে?
    ১
  2. খ.
    রোধের উষ্ণতা সহগ বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    'C' বিন্দুর তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    'C' বিন্দুর তড়িৎ প্রাবল্যের দিক কোন দিকে হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব

৯
যশোর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

0.001 m2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট একখণ্ড ইস্পাতকে চুম্বকায়ন করার জন্য একটি চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলো। চৌম্বক প্রাবল্যের মান যত বৃদ্ধি করা হয় চুম্বকায়নের মাত্রা তত বৃদ্ধি পায়। কিন্তু চুম্বকায়ন মাত্রা একটি সম্পৃক্ত মানে পৌঁছার পর চৌম্বক প্রাবল্যের বৃদ্ধির সাথে চুম্বকায়ন মাত্রা আর বৃদ্ধি পায় না। অবশেষে ইস্পাত খণ্ডটি 1 A m মেরুশক্তির একখণ্ড চুম্বকে পরিণত হলো।

  1. ক.
    শান্ট কাকে বলে?
    ১
  2. খ.
    তুল্যরোধ এবং তুল্য ধারকত্বের মধ্যে পার্থক্য লিখ।
    ২
  3. গ.
    উদ্দীপকে উল্লেখিত ইস্পাত খণ্ডকে চুম্বকে পরিণত করার ফলে উহার চুম্বকায়ন মাত্রা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    চুম্বকায়ন মাত্রা বনাম চৌম্বক প্রাবল্যের লেখ অঙ্কন পূর্বক চৌম্বক সম্পৃক্তি ব্যাখ্যা কর।
    ৪

৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান

১০
যশোর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

1.5 প্রতিসরাঙ্কের একটি উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 0.2 m ও 0.3 m। বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 32 এবং পানির প্রতিসরাঙ্ক 43।

  1. ক.
    অপবর্তন গ্রেটিং কী?
    ১
  2. খ.
    উড্ডয়মান উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    বায়ু-মাধ্যমে লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    পানিতে লেন্সটির ফোকাস দূরত্বের তারতম্য হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১১
যশোর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

0.2500 nm তরঙ্গদৈর্ঘ্যের এক্স-রশ্মি কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হেনে 60∘ কোণে বিক্ষিপ্ত হলো। যেখানে ইলেকট্রনের নিশ্চল ভর 9.1×10−31 kg এবং প্লাঙ্কের ধ্রুবক 6.63×10−34 Js।

  1. ক.
    অর্ধায়ু কাকে বলে?
    ১
  2. খ.
    নিউক্লিয় ফিউশন ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    বিক্ষিপ্ত এক্স-রশ্মিটির তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    বিক্ষিপ্ত এক্স-রশ্মিটির শক্তি, আপতিত রশ্মিটির চেয়ে অতি সামান্য কম। গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে এর সত্যতা যাচাই কর।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১২
যশোর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

একটি কমন বেস সংযোগে থাকা ট্রানজিস্টরের নিঃসারক ও বেস প্রবাহ যথাক্রমে 0.85 ও 0.05 mA।

  1. গ.
    উদ্দীপকের ট্রানজিস্টরটির বিবর্ধন ফ্যাক্টর নির্ণয় কর।
    ৩
১৩
যশোর বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

একটি কমন বেস সংযোগে থাকা ট্রানজিস্টরের নিঃসারক ও বেস প্রবাহ যথাক্রমে 0.85 ও 0.05 mA।

  1. ঘ.
    নিঃসারক ও বেস প্রবাহদ্বয় দ্বিগুণ করা হলে ট্রানজিস্টরটির প্রবাহ লাভের পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪