HSC ২০১৭ · যশোর বোর্ড · পদার্থবিজ্ঞান

যশোর বোর্ড ২০১৭ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৭টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

একটি নৌকা চিত্রানুযায়ী 2.5 km প্রস্থের একটি নদীতে A অবস্থান হতে অন্য প্রান্ত AD বরাবর যাচ্ছে।

ভেক্টর সৃজনশীল প্রশ্ন ৮২ — উদ্দীপকের চিত্র

স্থির পানিতে নৌকার বেগ =(3i−3j) m s−1 এবং স্রোতের বেগ =2i m s−1 অন্য একটি ক্ষেত্রে নৌকাটিকে AB বরাবর একই দ্রুতিতে চালানো হয়।

  1. ক.
    স্বাধীন ভেক্টর কাকে বলে?
    ১
  2. খ.
    প্রত্যায়নী বল দ্বারা কৃতকাজ কখন ঋণাত্মক হবে- ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    নদীর সমতলের লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপক অনুসারে কোন ক্ষেত্রে নৌকাটি আগে অপর তীরে পৌছবে তা গাণিতিক বিশ্লেষণপূর্বক উত্তর দাও।
    ৪
২
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

কোনো এক বৃষ্টির দিনে আসাদ ঘরের দরজায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। বৃষ্টি উল্লম্বভাবে 6 km h−1 বেগে পড়ছিল। এমন সময় আসাদ দেখল এক ব্যক্তি উল্লম্বের সাথে 33.8∘ কোণে ছাতা ধরে পায়ে হেঁটে চলছে। অপর এক ব্যক্তি উল্লম্বের সাথে 53.06∘ কোণে ছাতা ধরে সাইকেলে চলছে। উভয়ই বৃষ্টি থেকে রক্ষা পেল।

  1. ক.
    আয়ত একক ভেক্টর কাকে বলে?
    ১
  2. খ.
    প্রাসের বেগ বিশ্লেষণ কর।
    ২
  3. গ.
    পায় হেঁটে চলা ব্যক্তির বেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যক্তিদ্বয়ের ভিন্ন কোণে ছাতা ধরার কারণ ব্যাখ্যা কর।
    ৪

২. গতিবিদ্যা

৩
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

একজন গলফ খেলোয়াড় চিত্র (i) ও চিত্র (ii) পরিস্থিতিতে বল গর্তে ফেলার জন্য O বিন্দু থেকে বলকে আঘাত করে।

গতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ১১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো বস্তুর কৌণিক ত্বরণ rad s−2 বলতে কী বুঝ?
    ২
  3. গ.
    2 সেকেন্ড পর বলের বেগ কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কোন চিত্রের বলটি গর্তে পড়বে— গাণিতিক বিশ্লেষণপূর্বক মন্তব্য কর।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

৪
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

30 g ভরের একটি মার্বেল 10 ms−1 বেগে সোজা গিয়ে একটি স্থির মার্বেলকে ধাক্কা দেয়। ধাক্কার পর মার্বেলটি তার 75% বেগ হারায় এবং স্থির মার্বেলটি 9 ms−1 বেগ লাভ করে স্থির অবস্থান থেকে 3 m দূরে একটি মাটির দেয়ালকে ধাক্কা দেয়, মাটির দেয়ালের বাধাদানকারী বল 3 N। (বাতাসের বাধা উপেক্ষা করে)।

  1. ক.
    স্থিতিস্থাপক ক্লান্তি কাকে বলে?
    ১
  2. খ.
    পরিমাপের সকল যন্ত্রে পিছট ত্রুটি থাকবে কি-না ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    স্থির মার্বেলটির ভর নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    মার্বেলটি দেয়ালের ভিতর ঢুকতে পারবে কি-না গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৫
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

লেখচিত্রে দেখানো হলো চন্দ্রের কেন্দ্র থেকে দূরত্ব r, চন্দ্র পৃষ্ঠের উপরের বিভিন্ন দূরত্বের সাথে 1000 kg ভরের একটি বস্তুর উপর চন্দ্রের অভিকর্ষ বল F এর পরিবর্তন।

মহাকর্ষ ও অভিকর্ষ সৃজনশীল প্রশ্ন ৫৩ — উদ্দীপকের চিত্র

দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 106 m, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 ms−2, G = 6.67 × 10−11 Nm2 kg−2

  1. ক.
    গ্রহের গতি সংক্রান্ত কেপলারের ২য় সূত্রটি লিখ।
    ১
  2. খ.
    পৃথিবীর ঘূর্ণনের ক্ষেত্রে টর্ক না থাকার কারণ ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের ডাটা ব্যবহার করে চন্দ্রের ভর নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ডাটা ব্যবহার করে পৃথিবী পৃষ্ঠ ও চন্দ্র পৃষ্ঠ থেকে 2.55 × 106 m উচ্চতায় ঐ বস্তুর উপর অভিকর্ষজ বলের তুলনা কর।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৬
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

একটি 250 N ওজনের ভারী সুষম ধাতব বার XY সমান দৈর্ঘ্যের দুটি তার A ও B দ্বারা অনুভূমিক তলে ঝুলানো আছে। যা চিত্রে দেখানো হয়েছে (অসম্প্রসারিত অবস্থা)। প্রতিটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2.5×10−7 m2. B তারের দৈর্ঘ্য বিকৃতি 2.5×10−4, A তারের 0.8 m পিতলের বাকী 1.2 m স্টিলের।

স্টিলের ইয়ং-এর গুণাঙ্ক =2×1011 Pa

পিতলের ইয়ং-এর গুণাঙ্ক =1×1011 Pa

পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ৪৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা সমীকরণ লিখ।
    ১
  2. খ.
    পৃথিবীর কেন্দ্রে সরলদোলকের দোলনকাল কিরূপ হবে— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    B তারের একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    তারের কোন প্রান্তে বেশি নিচু হবে, যাচাই কর।
    ৪

৭. পর্যাবৃত্ত গতি

৭
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

একটি সরলদোলকের ববের ভর 1.2×10−2 kg। এটি 51 mm বিস্তারে দুলছে। এটি 25টি দোলন সম্পন্ন করতে 49.75 সে. সময় নেয়। পৃথিবীর ব্যাসার্ধ 6.4×106 m।

  1. ক.
    যান্ত্রিক শক্তির নিত্যতা কাকে বলে?
    ১
  2. খ.
    টিস্যু পেপার দ্বারা পানির শোষণ ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    দোলকটির কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    দোলকটিকে পৃথিবীর পৃষ্ঠ হতে 53760 m উচ্চতায় নিয়ে গেলে ববের সর্বোচ্চ সরণে ববের উপর প্রত্যয়নী বলের কিরূপ পরিবর্তন হবে যাচাই কর।
    ৪

৮. তরঙ্গ

৮
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

বায়ুতে দুটি শব্দ তরঙ্গের সমীকরণ হলো :

Y1=0.25×10−2sin 16.35(105.1π t−x)

Y2=0.25×10−2sin 110(15.764π t−0.15x)

এখানে, সব কয়টি রাশি SI এককে প্রকাশিত। বায়ুর ঘনত্ব 1.29 kg m−3।

  1. ক.
    অনুনাদ কাকে বলে?
    ১
  2. খ.
    ডায়াটোনিক স্বরগ্রামের সকল উপসুর হারমোনিক নয় কেন ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    তরঙ্গদ্বয় একই সময়ে শব্দায়িত করা হলে প্রতি সে. উৎপন্ন বীট নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    দ্বিতীয় তরঙ্গের মাধ্যমে উৎপন্ন শব্দটি হাসপাতালের পরিবেশের জন্য উপযুক্ত হবে কি-না- তীব্রতার লেভেল নির্ণয়ের মাধ্যমে যাচাই কর।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৯
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

একজন ছাত্র পরীক্ষাগারে স্থির চাপে প্রমাণ তাপমাত্রার কিছু পরিমাণ O2 গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করায় গ্যাসের আয়তন দ্বিগুণ হলো। এতে তার বন্ধু মন্তব্য করল পরীক্ষাধীন গ্যাসের অণুগুলোর গড় বর্গবেগও দ্বিগুণ হবে।

  1. ক.
    বলের ঘাত কাকে বলে?
    ১
  2. খ.
    একটি ভারী স্থির বস্তু ও হাল্কা গতিশীল বস্তুর স্থিতিস্থাপক সংঘর্ষে তাদের বেগের পরিবর্তন ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তার বন্ধুর মন্তব্যের যথার্থতা যাচাই কর।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

১০
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

একটি প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের, তাপ উৎস এবং তাপগ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 550°C এবং 138°C। সমোষ্ণ প্রসারণে গৃহীত তাপের পরিমাণ 750 J.

তাপগতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৬৯ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি কী?
    ১
  2. খ.
    গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    উদ্দীপকের তাপ ইঞ্জিনের তৃতীয় ধাপে এনট্রপির পরিবর্তন নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তাপ ইঞ্জিনটির দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

২. স্থির তড়িৎ

১১
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

কেন্দ্র O এবং 2 cm বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র ABCD। বর্গক্ষেত্রটির প্রত্যেক বিন্দু A, B, C ও D তে +7C চার্জ আছে।

স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৫৮ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    তড়িৎ দ্বি-মেরু কাকে বলে?
    ১
  2. খ.
    দশ ইলেকট্রন ভোল্ট বলতে কী বোঝায়?
    ২
  3. গ.
    উদ্দীপকের O বিন্দুতে প্রাবল্য নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ABCD বর্গক্ষেত্রটির কেন্দ্রে বিভব শূন্য পাওয়ার জন্য B বিন্দুতে চার্জের কী পরিবর্তন দরকার— বিশ্লেষণ কর।
    ৪

৩. চল তড়িৎ

১২
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗
চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৬৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    শান্ট কী?
    ১
  2. খ.
    অ্যালুমিনিয়াম রোধের গুণাঙ্ক 3.9×10−3(∘C)−1 বলতে কী বোঝায়?
    ২
  3. গ.
    উদ্দীপকের বর্তনীর মোট তড়িৎ প্রবাহ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    যদি E এর মান পরিবর্তিত হয়ে 100 V হয় তবে তড়িৎ প্রবাহ মাপার জন্য কী ব্যবস্থা গ্রহণ করতে হবে? গাণিতিক ব্যাখ্যা দাও।
    ৪

৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব

১৩
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

চিত্রে ABCD একটি আয়তাকার কুণ্ডলী। এর পাকসংখ্যা = 100। প্রযুক্ত চৌম্বকক্ষেত্র = 1.5×10−2 T, দৈর্ঘ্য = 15 cm, প্রস্থ = 10 cm এবং প্রবাহ = 1 A।

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ১০ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বায়োট-স্যাভার্ট এর সূত্রটি বিবৃত কর।
    ১
  2. খ.
    ট্রান্সফরমার ac তে চলে কিন্তু dc তে চলে না—ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    কুণ্ডলীটির চৌম্বক ভ্রামক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    কুণ্ডলীটিকে বৃত্তাকার করা হলে টর্কের কিরূপ পরিবর্তন হবে? বিশ্লেষণ কর।
    ৪

৫. তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ

১৪
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

দুটি দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ যথাক্রমে I1=50sin 628πt এবং I2=50sin 400πt।

  1. ক.
    আবিষ্ট তড়িচ্চালক বল কাকে বলে?
    ১
  2. খ.
    'একটি চশমার ক্ষমতা +4 ডায়প্টার' বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    প্রথম সমীকরণে তড়িতের গড় মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    আকৃতি গুণাঙ্ক কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়— উদ্দীপকের আলোকে যাচাই কর।
    ৪

৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান

১৫
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

একটি অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 3 cm এবং 4 cm, লেন্সদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 14.5 cm। 0.50 mm দৈর্ঘ্যের একটি বস্তু অভিলক্ষ্য হতে 3.1 cm দূরে স্থাপন করা হলো।

  1. ক.
    তরঙ্গমুখ কাকে বলে?
    ১
  2. খ.
    n-p-n ট্রানজিস্টর p-n-p ট্রানজিস্টরের চেয়ে বেশি কার্যকর— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    অভিলক্ষ্যের প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    অভিলক্ষ্য এবং অভিনেত্রের বিবর্ধনের তুলনামূলক বিশ্লেষণ কর।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১৬
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

50 বছর বয়সে একজন মহাশূন্যচারী মহাশূন্যযানে চড়ে মহাকাশ অভিযানে গেলেন এবং 30 বছর পর পৃথিবীতে ফিরে এলেন। মহাশূন্যযানের ভর =720 kg, মহাশূন্যযানের বেগ =3.72×105 ms−1, আলোর গতি =3×108 ms−1।

  1. ক.
    নিউক্লিয়ন কী?
    ১
  2. খ.
    কোনো বস্তু আলোর সমান বেগে চলতে পারে না—ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    পৃথিবীতে মহাশূন্যচারীর বয়স নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    মহাশূন্যযানের মূল ভরের পরিবর্তন কীরূপ হবে? গাণিতিক ব্যাখ্যা দাও।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১৭
যশোর বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗
PQR
001
010
100
110

সত্যক সারণি-১

PQR
001
011
101
110

সত্যক সারণি-২

  1. ক.
    কৃষ্ণ বিবর কী?
    ১
  2. খ.
    সূর্য কৃষ্ণ বিবর হবে না –ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    সত্যক সারণি-১ কোন লজিক গেইটকে নির্দেশ করে— ব্যাখ্যা কর।
    ৩
  4. ঘ.
    সত্যক সারণি-২ এর নির্দেশক লজিক গেইট দ্বারা R=P+Q সমীকরণ বাস্তবায়ন সম্ভব—বিশ্লেষণ কর।
    ৪