HSC ২০১৭ · রাজশাহী বোর্ড · পদার্থবিজ্ঞান

রাজশাহী বোর্ড ২০১৭ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৬টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

কোনো এক বৃষ্টির দিনে নাফিসা জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উল্লম্বভাবে 6 km h−1 বেগে পতিত হচ্ছে। নাফিসা লক্ষ করল, রাস্তায় একজন লোক 4 km h−1 বেগে হাঁটছে এবং অপরজন 8 km h−1 বেগে সাইকেলে যাচ্ছে। তাদের উভয়ের ছাতা ভিন্ন ভিন্ন কোণে বাঁকাভাবে ধরা।

  1. ক.
    একক ভেক্টরের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    কোনো রাশির পরিমাপ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন?
    ২
  3. গ.
    উদ্দীপকে হেঁটে চলা লোকটির সাপেক্ষে পড়ন্ত বৃষ্টির লব্ধি বেগ কত?
    ৩
  4. ঘ.
    হেঁটে চলন্ত লোকটির এবং সাইকেলে চলন্ত লোকটির ছাতা একই রকমভাবে বাঁকানো নয় নাফিসার পর্যবেক্ষণটি গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

২. গতিবিদ্যা

২
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

নিচে বেগ বনাম সময়ের লেখচিত্র দেখানো হলো—

গতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ১৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    স্পর্শকীয় ত্বরণ কাকে বলে?
    ১
  2. খ.
    ভিন্ন ভিন্ন উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর অভিকর্ষীয় ত্বরণ সুষম থাকে— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপক অনুসারে বস্তুটির OA অংশের ত্বরণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের লেখচিত্র অনুসারে বস্তুটির OA এবং AB অংশের দূরত্ব এক না ভিন্ন গাণিতিকভাবে যাচাই কর।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

৩
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

রাস্তার কোনো এক বাঁকের ব্যাসার্ধ 50 m এবং রাস্তার উভয় পার্শ্বের উচ্চতার পার্থক্য 0.5 m, রাস্তার প্রস্থ 5 m।

  1. ক.
    কেন্দ্রমুখী বল কাকে বলে?
    ১
  2. খ.
    জড়তার ভ্রামক 50 kgm2 বলতে কী বোঝ?
    ২
  3. গ.
    রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের রাস্তায় 108 km/h বেগে একটি গাড়ি নিরাপদে চালানো সম্ভব কি-না- গাণিতিকভাবে যাচাই কর।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৪
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

80 kg ভরের একজন লোক 20 kg ভরের একটি বোঝা মাথায় নিয়ে 40 m দৈর্ঘ্যের মই বেয়ে একটি দালানের ছাদে উঠল। মইটি অনুভূমিকের সাথে 40∘ কোণ উৎপন্ন করে দালানের ছাদে লাগানো ছিল।

  1. ক.
    পরবশ কম্পন কী?
    ১
  2. খ.
    একটি ফাঁপা গোলককে তরল দ্বারা অর্ধপূর্ণ করলে দ্রুত না ধীরে চলবে— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    লোকটি কর্তৃক কৃতকাজ বের কর।
    ৩
  4. ঘ.
    মইটির দৈর্ঘ্য 60 m হলে অনুভূমিকের সাথে কত কোণে স্থাপন করলে একই পরিমাণ কাজ সম্পাদিত হবে এবং এক্ষেত্রে কোনো সুবিধা পাওয়া যাবে কি-না— গাণিতিকভাবে মতামত দাও।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৫
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

ইতি তার পদার্থবিজ্ঞান ল্যাবে 100 cm লম্বা ও 4 mm2 প্রস্থচ্ছেদের একটি তারের নিচ প্রান্তে ভার ঝুলিয়ে এর দৈর্ঘ্য পরিবর্তন ও পার্শ্ব পরিবর্তনের পাঠ নিল এবং তার বান্ধবী বিথীকে বলল যে তার পরীক্ষায় দৈর্ঘ্য পরিবর্তন ও পার্শ্ব পরিবর্তন যথাক্রমে 5% ও 6% পাওয়া গেছে। এটি শুনে বিথী বলল, হতে পারে না। তোমার উপাত্ত সংগ্রহ ভুল হয়েছে। (তারের ইয়ং-এর গুণাঙ্ক Y=2×1011 N/m2)

  1. ক.
    শিশিরাঙ্ক কী?
    ১
  2. খ.
    কোনো স্প্রিং-এর স্প্রিং ধ্রুবক 5 N/m বলতে কী বুঝ?
    ২
  3. গ.
    উদ্দীপকে বর্ণিত তারটির দৈর্ঘ্য 10 mm বৃদ্ধি করতে কত ভার চাপাতে হবে?
    ৩
  4. ঘ.
    বিথীর উক্তির যথার্থতা গাণিতিকভাবে যাচাই কর।
    ৪

৭. পর্যাবৃত্ত গতি

৬
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

একদল শিক্ষার্থী পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে 500 g ভরের একটি বস্তুকে তারের প্রান্তে আংটায় ঝুলিয়ে দোল দিল। তারা দেখল যে, এটি প্রতি সেকেন্ডে 5 বার স্পন্দিত হচ্ছে। বস্তুটির সর্বাধিক সরণ 5 cm এবং বিস্তার 10 cm।

  1. ক.
    প্রমাণ তীব্রতা কী?
    ১
  2. খ.
    মানুষের শ্রাব্যতার তীব্রতার অনুপাত 1012— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকে উল্লেখিত সরণকালে বস্তুটির বেগ কত হবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে উল্লেখিত সরণের জন্য বস্তুটির উপর ক্রিয়ারত বল বস্তুটির ওজনের 5 গুণ হবে— গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও।
    ৪

৮. তরঙ্গ

৭
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

y=0.5sin 2π(50t−0.75x) একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ।

  1. ক.
    বীট কী?
    ১
  2. খ.
    অনুনাদ একটি বিশেষ ধরনের আরোপিত কম্পন—ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    তরঙ্গটি 6 সে. এ কত দূরত্ব অতিক্রম করে?
    ৩
  4. ঘ.
    যদি এরূপ আর একটি তরঙ্গ বিপরীত দিক হতে পরস্পরের উপর আপতিত হয় তবে সৃষ্ট তরঙ্গটি কিরূপ হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৮
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান স্যার অফিস কক্ষে প্রবেশ করে দেখতে পেলেন হাইগ্রোমিটারের শুষ্ক বাল্বের পাঠ 30∘C এবং ঐদিন আপেক্ষিক আর্দ্রতা ছিল 75%। তিনি এসি চালু করে কক্ষের তাপমাত্রা 23∘C-এ নামিয়ে নিলেন। তখন আর্দ্র বাল্বের পাঠ 14.76∘C। [গ্রেইসারের তালিকায় 30∘C এবং 23∘C এ গ্লেইসারের উৎপাদক যথাক্রমে G=1.65 এবং G=1.74। রেনোর তালিকায় 30∘C, 23∘C, 8∘C এবং 9∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 29.92 mm, 20.24 mm, 8.92 mm এবং 9.22 mm পারদ চাপ।

  1. ক.
    স্বাধীনতার মাত্রা কী?
    ১
  2. খ.
    একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন এক মোল গ্যাসের ক্ষেত্রে গড় গতিশক্তি ধ্রুবক থাকে— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ঐদিন সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা 23∘C-এ নেমে এলে বায়ুস্থ জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে?
    ৩
  4. ঘ.
    কক্ষের ভিতর এসি চালু করায় বিভাগীয় প্রধান স্যার আরাম বোধ করেন কেন? উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৯
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। 300 Pa স্থির চাপে ধীরে ধীরে 600 J তাপশক্তি সরবরাহ করায় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ হলো 900 J।

  1. ক.
    তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কী?
    ১
  2. খ.
    রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় কেন?
    ২
  3. গ.
    গ্যাসের আয়তনের পরিবর্তন নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    \"উদ্দীপক অনুসারে শক্তির সংরক্ষণশীল নীতিটি লঙ্ঘিত হয় না।\" – গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এর সত্যতা যাচাই কর।
    ৪

২. স্থির তড়িৎ

১০
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗
স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৫৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ধারক কী?
    ১
  2. খ.
    3.67 ফ্যারাড বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    সমবায়টিতে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    সর্বোচ্চ সঞ্চিত শক্তি পেতে উদ্দীপকের সমবায়টির কী রকমের পরিবর্তন প্রয়োজন— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।
    ৪

৩. চল তড়িৎ

১১
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗
চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৬৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    চার্জের কোয়ান্টায়ন কী?
    ১
  2. খ.
    হারানো ভোল্ট বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    বর্তনীর A বিন্দুতে প্রবাহমাত্রা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    কোন রোধকটি অপসারণ করলে বর্তনীর মোট প্রবাহ সর্বোচ্চ হবে –গাণিতিক বিশ্লেষণ সহকারে দেখাও।
    ৪

৫. তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ

১২
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

সায়েম পদার্থবিজ্ঞান পরীক্ষাগারে একটি তার কুণ্ডলী নিয়ে পরীক্ষা করছে। সে 500 পাকের কুণ্ডলীতে 2.5 A তড়িৎ প্রবাহ চালনা করে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন পেল 2×10−2 Wb। সায়েম ধারণা করছে, কুণ্ডলীটিতে 2 s সময় পর্যন্ত তড়িৎ প্রবাহ চালিয়ে সে 8 V আবিষ্ট তড়িচ্চালক শক্তি পাবে।

  1. ক.
    লরেঞ্জ বল কী?
    ১
  2. খ.
    কোনো কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্রের মান 15 T বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    কুণ্ডলীটির স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    সায়েমের ধারণার যথার্থতা যাচাই কর।
    ৪

৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান

১৩
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗
জ্যামিতিক আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১২ — উদ্দীপকের চিত্র

চিত্রে লক্ষ্যবস্তুর অবস্থান দেখানো হচ্ছে।

  1. ক.
    আলোক কেন্দ্র কী?
    ১
  2. খ.
    −2.5 D বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    উদ্দীপক অনুসারে লেন্সের ফোকাস দূরত্ব কত?
    ৩
  4. ঘ.
    লেন্সটিকে পর্যায়ক্রমে বায়ু ও পানিতে স্থাপন করলে উৎপন্ন বিম্বের প্রকৃতি কেমন হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১৪
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

করিম ও তার বন্ধু রহিমের সাথে আপেক্ষিক তত্ত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করল। করিম বলল একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 2.5×108 m s−1 বেগে একটি রকেটে চড়ে নতুন গ্রহের অনুসন্ধানে গেল। পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য ছিল 80 m।

  1. ক.
    সুপারনোভা কী?
    ১
  2. খ.
    আপেক্ষিক তত্ত্ব অনুসারে সমবেগে গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে কেন —ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    পৃথিবী থেকে পরিমাপকৃত গতিশীল্ রকেটের দৈর্ঘ্য কত হবে?
    ৩
  4. ঘ.
    অনুসন্ধান শেষে উক্ত নভোচারী পৃথিবীর হিসাবে 50 বছর পর ফিরে আসলে আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার বয়স পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী একই হবে কি-না-ব্যাখ্যা কর।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১৫
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

ট্রিটিয়ামের অবক্ষয় ধ্রুবক 5.54×10−2 y−1।

  1. ক.
    শৃঙ্খল বিক্রিয়া কী?
    ১
  2. খ.
    রেডনের অর্ধায়ু 3.82 দিন বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    নমুনা ট্রিটিয়াম খণ্ডটির 70% ক্ষয় হতে কত সময় লাগবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে প্রদত্ত তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু অপেক্ষা গড় আয়ু বেশি— সত্যতা যাচাই কর।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১৬
রাজশাহী বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৬১ — উদ্দীপকের চিত্র

প্রদর্শিত চিত্র থেকে উত্তর দাও।

  1. ক.
    p-type অর্ধপরিবাহী কী?
    ১
  2. খ.
    ডোপায়ন তড়িৎ প্রবাহে কী ভূমিকা রাখে- ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    প্রবাহ বিবর্ধন গুণক α নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    প্রদর্শিত ট্রানজিস্টরের সাহায্যে বিবর্ধক বর্তনী তৈরি সম্ভব কি না? চিত্রসহ ব্যাখ্যা কর।
    ৪