HSC ২০১৮ · রাজশাহী বোর্ড · পদার্থবিজ্ঞান

রাজশাহী বোর্ড ২০১৮ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৩টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
রাজশাহী বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮ঢাকা বোর্ড ২০১৮সিলেট বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

M=(10 kg) ভরের একটি বস্তুর উপর একই সময়ে তিনটি বল ক্রিয়া করছে যা ১নং চিত্রে দেখানো হলো।

ভেক্টর সৃজনশীল প্রশ্ন ৭৮ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    কৌণিক বেগ কাকে বলে?
    ১
  2. খ.
    বল ও সরণ ভেক্টর রাশি হলেও তাদের দ্বারা সৃষ্ট কাজ স্কেলার রাশি- ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ১নং চিত্রে বস্তুটির উপর ক্রিয়াশীল নিট বলের মান কত?
    ৩
  4. ঘ.
    চিত্র-১ এর আলোকে চিত্র-২ এর সঠিকতা যাচাই কর।
    ৪

২. গতিবিদ্যা

২
ঢাকা বোর্ড ২০১৮রাজশাহী বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮সিলেট বোর্ড ২০১৮দিনাজপুর বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

66 m গড় ব্যাসার্ধের একটি ক্রিকেট মাঠে ক্রিকেট দল A ফিল্ডিং এবং B ব্যাট করছে। একজন বোলার 100 km h−1 বেগে ব্যাটসম্যানের দিকে বল নিক্ষেপ করলে ব্যাটসম্যান অনুভূমিকের সাথে 30° কোণে বলটিতে আঘাত করে। ফলে বলটি বোলারের নিক্ষেপ বেগের সমান বেগ লাভ করে। সংশ্লিষ্ট ব্যাটসম্যান হতে 20 m দূরে অবস্থানরত একজন ফিল্ডার ব্যাটসম্যান কর্তৃক বলে আঘাত করার সাথে সাথে বল অভিমুখে 10 m s−1 বেগে দৌড় শুরু করল।

  1. ক.
    পৃষ্ঠ শক্তি কী?
    ১
  2. খ.
    কোনো বাসযাত্রী রাস্তার পাশের কিলোমিটার স্টোন এবং সাথে থাকা একটি হাতঘড়ি ব্যবহার করে চলমান বাসটির গড় বেগ কীভাবে নির্ণয় করবে ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ঘটনায় ব্যাটসম্যানকে 'ক্যাচ আউট' করা সম্ভব কি না গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

৩
রাজশাহী বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮দিনাজপুর বোর্ড ২০১৮ঢাকা বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

অপু 20 m ব্যাসবিশিষ্ট একটি বৃত্তাকার মাঠের চতুর্পার্শ্বে সর্বোচ্চ 30° কোণে কেন্দ্রের দিকে হেলানো অবস্থায় নিরাপদে সাইকেল চালাতে পারে। সে 20 kmh−1 বেগে সাইকেল চালাচ্ছিল।

  1. ক.
    টর্ক কী?
    ১
  2. খ.
    ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল—ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    বৃত্তাকার পথে 5 km এর সমান পথ অতিক্রম করতে কতবার মাঠ প্রদক্ষিণ করতে হবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে উল্লিখিত মাঠে দ্বিগুণ বেগে অপু ঐ পথ নিরাপদে অতিক্রম করতে পারবে। সত্যতা যাচাই কর।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৪
যশোর বোর্ড ২০১৮রাজশাহী বোর্ড ২০১৮ঢাকা বোর্ড ২০১৮সিলেট বোর্ড ২০১৮দিনাজপুর বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

প্রতি তলার উচ্চতা 5 m হিসেবে 10 তলা ভবনের সর্বোচ্চ তলায় বসবাসরত একটি পরিবারে একটি শিশু আছে। শিশুটি বারান্দার গ্রীল দিয়ে 100 g ভরের একটি টেনিস বল ছেড়ে দিলে তা কিছুক্ষণের মধ্যে মাটিতে আঘাত করে।

  1. ক.
    চক্রগতির ব্যাসার্ধ কী?
    ১
  2. খ.
    একটি বস্তুর স্থিতিস্থাপক ক্লান্তি সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকে উল্লিখিত টেনিস বলটি কত সময় পরে মাটিতে আঘাত করবে?
    ৩
  4. ঘ.
    ভবনটির ৭ম ও ৪র্থ তলায় বলটির মোট শক্তি উদ্দীপকের তথ্য ব্যবহার করে গণনা করলে তা শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলবে— এ উক্তিটির সত্যতা যাচাই করে তোমার মতামত দাও।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৫
ঢাকা বোর্ড ২০১৮সিলেট বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮রাজশাহী বোর্ড ২০১৮দিনাজপুর বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

5 kg ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ হতে মুক্তিবেগে নিক্ষেপ করায় সেটি মহাশূন্যের অন্য একটি গ্রহে পৌঁছায় যার ভর পৃথিবীর ভরের ষোলগুণ এবং ব্যাস পৃথিবীর ব্যাসার্ধের আটগুণ। (পৃথিবীর ভর = 6 × 1024 kg পৃথিবীর ব্যাসার্ধ = 6.4 × 103 km)

  1. ক.
    কাজ শক্তি উপপাদ্যটি লিখ।
    ১
  2. খ.
    কোনো একটি যন্ত্রের ক্ষমতা 50 MW—ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকে উল্লিখিত অন্য গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে উল্লিখিত বস্তুটির ভর অর্ধেক হলেও ঐ বস্তুটিকে পুনরায় অন্য গ্রহটি হতে মহাশূন্যে নিক্ষেপ করতে প্রয়োজনীয় মুক্তিবেগ ভূপৃষ্ঠের মুক্তিবেগের সমান হবে কী? গাণিতিক বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৬
সিলেট বোর্ড ২০১৮ঢাকা বোর্ড ২০১৮রাজশাহী বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮দিনাজপুর বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

দৃঢ় অবলম্বন হতে 1 m দৈর্ঘ্যের একই উপাদানের দুটি তারের প্রত্যেকটির মুক্তপ্রান্তে 0.05 kg ভর ঝুলানো হলো। তারগুলোর ব্যাস যথাক্রমে 2 mm ও 4 mm (ইয়ং এর গুণাঙ্ক =2×1011 Nm−2)।

  1. ক.
    সান্দ্রতা কাকে বলে?
    ১
  2. খ.
    বৃষ্টির ফোঁটা গোলাকার কেন?
    ২
  3. গ.
    প্রথম তারটির একক আয়তনে স্থিতিশক্তি নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    ভরসহ প্রত্যেকটি ঝুলানো তার সরল দোলকের ন্যায় আচরণ করলে কোনটি ধীরে চলবে? গাণিতিক বিশ্লেষণসহ ব্যাখ্যা কর।
    ৪

৮. তরঙ্গ

৭
দিনাজপুর বোর্ড ২০১৮রাজশাহী বোর্ড ২০১৮সিলেট বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮ঢাকা বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

প্রতি সেকেন্ডে 5টি বীট সৃষ্টি করার লক্ষ্যে দুটি সুরশলাকা A ও B নেওয়া হলো। A সুরশলাকা হতে সৃষ্ট শব্দের তীব্রতা 1.01×105 Wm−2 এবং বিস্তার 0.02 m। B সুরশলাকার কম্পাঙ্ক 161 Hz। (মাধ্যমের ঘনত্ব 1.25 kg m−3 এবং শব্দের বেগ 350 m s−1)।

  1. ক.
    অনুনাদ কাকে বলে?
    ১
  2. খ.
    আলোক তরঙ্গ ও শব্দ তরঙ্গের মধ্যে পার্থক্য লিখ।
    ২
  3. গ.
    B সুরশলাকার 250 কম্পনে শব্দ কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে উল্লিখিত বীট উৎপন্ন করতে হলে A সুরশলাকার কী পরিবর্তন আনা প্রয়োজন গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৮
যশোর বোর্ড ২০১৮দিনাজপুর বোর্ড ২০১৮ঢাকা বোর্ড ২০১৮রাজশাহী বোর্ড ২০১৮সিলেট বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

A স্থানের একটি হ্রদের তলদেশ হতে একটি বায়ু বুদবুদ পানির উপরিতলে আসায় বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ হয়। হ্রদটিতে বায়ুমণ্ডলের চাপ 105 Ng−2, বায়ুর তাপমাত্রা 18.6∘C এবং আপেক্ষিক আর্দ্রতা 52.4%। অন্য কোনো দিন B স্থানের অন্য একটি হ্রদে বায়ুর তাপমাত্রা A স্থানের হ্রদের সমান এবং শিশিরাঙ্ক 7.4∘C, 7∘C, 8∘C, 18∘C ও 19∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 7.5×10−3 m, 8.2×10−3 m, 15.6×10−3 m ও 16.5×10−3 m পারদ।

  1. ক.
    প্রমাণ চাপ কী?
    ১
  2. খ.
    শীতকাল অপেক্ষা বর্ষাকালে কাপড় দেরিতে শুকায়—ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    A স্থানের হ্রদের গভীরতা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কোন স্থানে একজন ব্যক্তি বেশি স্বস্তিবোধ করবে? গাণিতিক বিশ্লেষণসহ ব্যাখ্যা কর।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৯
কুমিল্লা বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮চট্টগ্রাম বোর্ড ২০১৮বরিশাল বোর্ড ২০১৮রাজশাহী বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

একটি প্রত্যাগামী ইঞ্জিন গৃহীত তাপের ১/৬ অংশ কাজে পরিণত করে। এর তাপগ্রাহকের তাপমাত্রা 54 K কমলে দক্ষতা দ্বিগুণ হয়। উৎসে ব্যবহৃত পদার্থের ভর m একক ও আপেক্ষিক তাপ S একক।

  1. ক.
    অন্তঃস্থ শক্তি কাকে বলে?
    ১
  2. খ.
    ইঞ্জিনের কর্মদক্ষতা ও রেফ্রিজারেটরের কার্যসম্পাদক গুণাঙ্কের মধ্যে পার্থক্য নিরূপণ কর।
    ২
  3. গ.
    এর তাপ উৎসের তাপমাত্রা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করা হলে উৎসে ব্যবহৃত পদার্থের এনট্রপি বাড়বে না-কি কমবে গাণিতিকভাবে ব্যাখ্যা দাও।
    ৪

৩. চল তড়িৎ

১০
চট্টগ্রাম বোর্ড ২০১৮বরিশাল বোর্ড ২০১৮রাজশাহী বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮কুমিল্লা বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

উদ্দীপকটি লক্ষ কর :

চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৬২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    এক অ্যাম্পিয়ার প্রবাহের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    শান্ট কীভাবে গ্যালভানোমিটারকে রক্ষা করে?
    ২
  3. গ.
    ১নং চিত্রের বর্তনীর মূল প্রবাহ বের কর।
    ৩
  4. ঘ.
    ২নং চিত্রের LED বাতিটি জ্বলবে কি-না ব্যাখ্যা কর।
    ৪

৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব

১১
রাজশাহী বোর্ড ২০১৮কুমিল্লা বোর্ড ২০১৮বরিশাল বোর্ড ২০১৮চট্টগ্রাম বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

B তারকে A তারের উপর অন্তরিত খুঁটি দ্বারা 10 cm ব্যবধানে পৃথক করে স্থাপন করা হয়। চিত্রানুযায়ী P বিন্দুটি A ও B তারের ঠিক মাঝখানে অবস্থিত। B তারের একক দৈর্ঘ্যের ভর 0.06122 g।

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    নিবৃত্তি বিভব কী?
    ১
  2. খ.
    ট্রানজিস্টরের ইমিটার ও বেস সমপরিমাণ ডোপায়িত থাকে না কেন?
    ২
  3. গ.
    P বিন্দুতে লব্ধি চৌম্বকক্ষেত্রের মান কত?
    ৩
  4. ঘ.
    অন্তরক খুঁটি সরিয়ে নিলে B তারটি শূন্যে ভাসমান থাকবে কি না গাণিতিক বিশ্লেষণসহ যাচাই কর।
    ৪

৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান

১২
রাজশাহী বোর্ড ২০১৮বরিশাল বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮কুমিল্লা বোর্ড ২০১৮চট্টগ্রাম বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

একটি পরীক্ষণে, একটি বস্তুকে একটি উভোত্তল লেন্সের 75 cm সামনে স্থাপন করা হলো; যার বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 15 cm ও 30 cm। এতে 30 cm পিছনে প্রতিবিম্ব গঠিত হয়। অন্য একটি পরীক্ষণে, লেন্সটিকে 1.33 প্রতিসরাঙ্কের মাধ্যমে স্থাপন করা হলো।

  1. ক.
    অপবর্তন কাকে বলে?
    ১
  2. খ.
    ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় ব্যতিচার ঝালরের কেন্দ্রীয় পট্টির প্রকৃতি ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    প্রথম ক্ষেত্রে লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    দ্বিতীয় পরীক্ষায় একই দূরত্বে বস্তুটি স্থাপন করলে প্রতিবিম্বের প্রকৃতি প্রথম পরীক্ষার অনুরূপ হবে কি-না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মন্তব্য কর।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১৩
রাজশাহী বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮চট্টগ্রাম বোর্ড ২০১৮কুমিল্লা বোর্ড ২০১৮বরিশাল বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

একটি 23592U ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি একটি 5626Fe কে আঘাত করে। ফিশন বিক্রিয়াটি নিম্নরূপ: 23592U+10n→14156Ba+9236Kr+310n + শক্তি। [U235 এর ভর = 235.04 amu; Ba141 এর ভর = 140.91 amu; Kr92 এর ভর = 91.91 amu; n1 এর ভর = 1.008 amu; 5626Fe এর ভর = 55.9349 amu; প্রোটনের ভর = 1.0072 amu; 1 amu = 931.5 MeV]

  1. ক.
    ক্ষয় ধ্রুবকের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    বোর কীভাবে রাদারফোর্ড মডেল সংশোধন করেছিলেন?
    ২
  3. গ.
    ফিশন বিক্রিয়াটির ভরত্রুটি নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি 5626Fe ভাঙতে পারবে কি-না যাচাই কর।
    ৪