HSC ২০২৩ · রাজশাহী বোর্ড · পদার্থবিজ্ঞান

রাজশাহী বোর্ড ২০২৩ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১২টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
রাজশাহী বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

P=5i+3j−mk; Q=i+j+4k এখানে P এবং Q পরস্পর লম্ব। যদি P এবং Q এর মান যথাক্রমে নৌকা এবং একটি নদীর স্রোতের দ্রুতি নির্দেশ করে তবে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির 2 মিনিট সময় লাগে।

  1. ক.
    সমতলীয় ভেক্টরের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    কোনো প্রবাহীর আয়তনের পরিবর্তন নির্ণয়ে ডাইভারজেন্স এর ভূমিকা আছে কি-না? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    m এর মান হিসাব করো।
    ৩
  4. ঘ.
    যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায় তবে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কি-না? গাণিতিক পদ্ধতির সাহায্যে ব্যাখ্যা করো।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

২
রাজশাহী বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

10 kg ভরের একটি বস্তুকে 'বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলে স্থানান্তর করা হলো। পৃথিবীর বার্ষিক গতি এবং আহ্নিক গতি যথাক্রমে 365 days এবং 24 hours। পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্ব 1.5 × 1011 পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 106 m, অভিকর্ষজ ত্বরণ 9.81 ms−2।

  1. ক.
    মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    সূর্যের সকল গ্রহে মুক্তিবেগের মান সমান কি-না? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    সূর্যের চারপাশে পৃথিবীর রৈখিক দ্রুতি বের করো।
    ৩
  4. ঘ.
    যদি আহ্নিক গতি না থাকতো তবে বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলে বস্তুটি স্থানান্তরের ফলে ওজনের পরিবর্তন হবে কি? গাণিতিকভাবে দেখাও।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৩
রাজশাহী বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

নিচের ছকে দুটি তার A ও B এর বিভিন্ন রাশির মান প্রদান করা হলো:

পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ২২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    স্থিতিস্থাপক সীমার সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    একটি স্টিল তারের ওপর প্রযুক্ত বল এবং ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তবে ইয়ং এর গুণাঙ্কের কি পরিবর্তন হবে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    বল প্রয়োগে A তারের ব্যাস কত হ্রাস পাবে? নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    কোন তারটি দিয়ে অপেক্ষাকৃত শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মন্তব্য করো।
    ৪

৭. পর্যাবৃত্ত গতি

৪
রাজশাহী বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

পৃথিবী পৃষ্ঠে একটি সরল দোলকের গতির সমীকরণ x=10sin πt+π4। সরল দোলকটি বিনা বাধায় দুলছে।

  1. ক.
    কালিক পর্যায়ক্রম কী?
    ১
  2. খ.
    শীতকালে দোলক ঘড়ি দ্রুত চলে কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    2 s পর দোলকটির ত্বরণ বের করো।
    ৩
  4. ঘ.
    দোলকটিকে ভূ-পৃষ্ঠ হতে 100 m গভীরে নিয়ে গেলে দোলন সংখ্যার পরিবর্তন হবে কি? যাচাই করো।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৫
রাজশাহী বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

একটি তাপগতীয় ব্যবস্থায় 14 g নাইট্রোজেন গ্যাস 30°C তাপমাত্রায় ও 1 বায়ুমণ্ডলীয় চাপে রক্ষিত আছে। স্থিরচাপে এতে তাপশক্তি সরবরাহ করা হলে তাপমাত্রা 35°C হয়। পরবর্তীতে উপরোক্ত প্রক্রিয়াটি সমোষ্ণ প্রক্রিয়ায় একটি আদি অবস্থান হতে একই আয়তনের পরিবর্তন করে কৃত কাজের পরিমাপ করা হলো— (R = 8.31 Jmol−1 K−1, Cv = 20.8 Jmol−1 K−1)

  1. ক.
    তাপের যান্ত্রিক সমতা কী?
    ১
  2. খ.
    গাড়ির টায়ার বিস্ফোরণের সময় কী ধরনের তাপগতীয় প্রক্রিয়া সংঘটিত হয়? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকে স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    স্থির চাপ প্রক্রিয়া এবং সমোষ্ণ প্রক্রিয়ায় উদ্দীপকের নির্ণেয় কৃত কাজের মান সমান হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

২. স্থির তড়িৎ

৬
রাজশাহী বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗
স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ২৭ — উদ্দীপকের চিত্র

চিত্রে দুটি ফাঁপা গোলকের পৃষ্ঠে চার্জ প্রদান করা হয়েছে।

  1. ক.
    সান্ট কাকে বলে?
    ১
  2. খ.
    তড়িৎ ক্ষেত্রের ধারণা ব্যাখ্যায় কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    গোলকদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    গোলকদ্বয় একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে গোলকদ্বয়ে চূড়ান্ত চার্জের পরিমাণের তুলনামূলক বিশ্লেষণ করো।
    ৪

৩. চল তড়িৎ

৭
রাজশাহী বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗
চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ২৪ — উদ্দীপকের চিত্র

M, N এবং S তিনটি রোধ যাদের মান যথাক্রমে 18Ω, 36Ω এবং 40 Ω। T রোধটি পরিবর্তনশীল। প্রাথমিক অবস্থায় চাবি K টি খোলা রেখে বাতিটিতে 2 sec সময়ে উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করা হয়।

  1. ক.
    তড়িৎ দ্বিমেরু কাকে বলে ?
    ১
  2. খ.
    একই মানের কোষের সমান্তরাল সমবায়ে সর্বোচ্চ পরিমাণ তড়িৎপ্রবাহ পাওয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ কীরূপ হওয়া প্রয়োজন? ব্যাখ্যা করো ।
    ২
  3. গ.
    ১ম ক্ষেত্রে চাবি খোলা অবস্থায় উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করো ।
    ৩
  4. ঘ.
    চাবিটি বন্ধ হওয়ায় পরিবর্তনশীল 'T' রোধকে কী অবস্থা অবলম্বন করলে উৎস থাকা সত্ত্বেও বাতিটি নিভে যাবে? সঠিক বর্তনী চিত্র অংকনপূর্বক গাণিতিকভাবে বিশ্লেষণ করো ।
    ৪

৭. ভৌত আলোকবিজ্ঞান

৮
রাজশাহী বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

ইয়ং-এর দ্বি-চির পরীক্ষণে ব্যবহৃত আলোক উৎসের তরঙ্গদৈর্ঘ্য 5896 Å। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 mm এবং চির ও পর্দার লম্ব দূরত্ব 1 m। পরবর্তীতে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক এবং চির ও পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলো।

  1. ক.
    তরঙ্গমুখ কাকে বলে?
    ১
  2. খ.
    ব্যতিচার ও অপবর্তন আলোক ঘটনা দুটির মাঝে মৌলিক পার্থক্য কী? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ১ম ক্ষেত্রে দশম উজ্জ্বল ডোরার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দূরত্ব নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    দ্বিতীয় ক্ষেত্রে ডোরা প্রস্থ পরিবর্তন হয়— গাণিতিক ব্যাখ্যা দাও।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

৯
রাজশাহী বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗
আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা সৃজনশীল প্রশ্ন ২৫ — উদ্দীপকের চিত্র

একজন নভোচারী রকেটে করে 0.1 c বেগে পৃথিবী হতে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে Y-অক্ষ বরাবর রওনা দেন। চিত্রে রকেটে রক্ষিত একটি আয়তাকার কাগজের টুকরোর গতি নির্দেশিত হয়েছে।

  1. ক.
    বোর ব্যাসার্ধ কাকে বলে?
    ১
  2. খ.
    β—ক্ষয়ের ক্ষেত্রে মৌলের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    কাগজ টুকরাটির গতিশীল ভর নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    পৃথিবীতে অবস্থানরত একজন ব্যক্তির নিকট কাগজের টুকরোটির ক্ষেত্রফল কত হতে পারে? আপেক্ষিকতার আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
১০
রাজশাহী বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

আলোক তড়িৎ ক্রিয়া পরীক্ষায় সোডিয়াম ধাতব পাতের উপর 0.714×1015 Hz কম্পাঙ্কের আলো আপতিত করলে নিবৃত্তি বিভব 0.65V হয়। আবার 3.1×102 nm তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে নিবৃত্তি বিভব 1.69 V হয়।

  1. ক.
    তড়িৎ ফ্লাক্স কাকে বলে?
    ১
  2. খ.
    পরিবাহীর রোধের উপর তাপমাত্রার নির্ভরশীলতা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো ।
    ২
  3. গ.
    পরীক্ষণে প্রাপ্ত উপাত্ত হতে সূচন কম্পাঙ্ক নির্ণয় করো ।
    ৩
  4. ঘ.
    উভয় ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ সমান নয়— গাণিতিক ব্যাখ্যা দাও ।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১১
রাজশাহী বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗

একখণ্ড রেডিয়ামের ভর 5 g। 1 g রেডিয়াম 22688Ra হতে প্রতি সেকেন্ডে প্রায় 3.7×1010 টি পরমাণু ভেঙে যায়। একজন শিক্ষার্থী হিসাব করে বলল 600 বছর পরেও রেডিয়াম অবশিষ্ট থাকবে।

  1. ক.
    ভরত্রুটি কাকে বলে?
    ১
  2. খ.
    AZX মৌলটি হতে একটি α কণা নিঃসরণ হলে মৌলটির সংকেত কী হবে?
    ২
  3. গ.
    রেডিয়ামের অর্ধায়ু নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    শিক্ষার্থীর বক্তব্য সঠিক কি না? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১২
রাজশাহী বোর্ড ২০২৩
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ১৯ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ডিপ্লেশন লেয়ার কী?
    ১
  2. খ.
    বিপরীত ঝোঁকে ডায়োডে তড়িৎ প্রবাহ হয় না কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    বর্তনীতে প্রবাহ লাভ কত হবে? নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনীটি সুইচ হিসাবেও কাজ করানো সম্ভব- বিশ্লেষণ করো।
    ৪