HSC ২০২৫ · রাজশাহী বোর্ড · পদার্থবিজ্ঞান

রাজশাহী বোর্ড ২০২৫ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৬টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

একটি স্কেলার ক্ষেত্র ϕ=ϕ(x, y, z), একটি ভেক্টর ক্ষেত্র V=(Vxi+Vyj+Vzk) এবং একটি ভেক্টর অপারেটর ∇=∂∂xi+∂∂yj+∂∂zk

  1. ক.
    ল্যাপলাসের সমীকরণ কাকে বলে?
    ১
  2. খ.
    বৃষ্টির ফোঁটা চলন্ত মোটর গাড়ির সামনের কাঁচকে ভিজায় কিন্তু পিছনের কাঁচকে ভিজায় না কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ∇⋅(∇×V) এর মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ϕ এর গ্রেডিয়েন্ট এর কার্ল শূন্য হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

২
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

7 kg ভরের একটি বস্তু 8 ms−1 বেগে একটি স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পরে বস্তুটি একই দিকে আদিবেগের এক-চতুর্থাংশ বেগ নিয়ে চলতে থাকে।

  1. ক.
    একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে?
    ১
  2. খ.
    পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ এবং পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ এক না ভিন্ন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রথম স্থির বস্তুর ভর কত? নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক? গাণিতিকভাবে যাচাই করো।
    ৪
৩
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

8 m প্রশস্ত এবং 50 m ব্যাসার্ধ বিশিষ্ট একটি ব্যাংকিং যুক্ত বাঁকা পথে একটি গাড়ি 25 kmh−1 বেগে চলে নিরাপদে বাঁক নিতে পারে। (রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক μ = 0.5 এবং g = 9.8 ms−2)

  1. ক.
    ঘর্ষণ কোণ কাকে বলে?
    ১
  2. খ.
    বাঁকা পথে অতিদ্রুত গতিশীল গাড়ি উল্টে যায় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    রাস্তাটি ব্যাংকিংবিহীন হলে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কি-না? গাণিতিকভাবে যাচাই করো।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৪
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 m এবং ব্যাস 1.5 m। একটি পাম্প 25 মিনিটে কুয়াটিকে পানিশূন্য করতে পারে কিন্তু এক-তৃতীয়াংশ পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে 0.82 kW কার্যকর ক্ষমতার ২য় একটি পাম্প দ্বারা বাকি পানি উত্তোলন করা হয়। [পানির ঘনত্ব ρ=103 kgm−3 এবং অভিকর্ষীয় ত্বরণ g=9.8 ms−2]

  1. ক.
    ভেক্টর ও সমাকলন ব্যবহারে কাজের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    কোনো যন্ত্রের কর্মদক্ষতা 100% হতে পারে কিনা ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ১ম পাম্পটির কার্যকর ক্ষমতা কত অশ্বক্ষমতা নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কুয়াটির ১ম এক-তৃতীয়াংশ এবং ৩য় এক-তৃতীয়াংশ যথাক্রমে ১ম এবং ২য় পাম্প দ্বারা পানি শূন্য করতে প্রয়োজনীয় সময় এক-না ভিন্ন হবে গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৫
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

একটি উপগ্রহ পৃথিবীপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় 3.08 kms−1 বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। [মহাকর্ষীয় ধ্রুবক ও পৃথিবীর ভর যথাক্রমে G = 6.7 × 10−11 Nm2 kg−2 এবং M = 6.0 × 1024 kg]

  1. ক.
    সমবিভব তল কাকে বলে?
    ১
  2. খ.
    সূর্যের কাছাকাছি গেলে কোনো গ্রহের বেগ বাড়ে— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উপগ্রহটির উচ্চতা নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উপগ্রহটি ভূ-স্থির কি-না গাণিতিকভাবে যাচাই করো।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৬
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

1 m দীর্ঘ ও 2 mm ব্যাসার্ধের একটি তারে 5 kg ভরের বস্তু ঝোলালে দৈর্ঘ্য বৃদ্ধি হয় 0.1 mm। তারটির পয়সনের অনুপাত 0.4।

  1. ক.
    অসংনম্যতা কাকে বলে?
    ১
  2. খ.
    পীড়ন স্কেলার রাশি না ভেক্টর রাশি? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    তারটির ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের উল্লিখিত ভরের পরিমাণ কমিয়ে 2 kg করা হলে তারটির ব্যাসার্ধের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৭. পর্যাবৃত্ত গতি

৭
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

একটি সেকেন্ড দোলক ঠাকুরগাঁও-এ সঠিক সময় দেয় কিন্তু দার্জিলিং-এ নিয়ে গেলে দিনে 30 s স্লো যায়। [দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ R=6400 km]

  1. ক.
    পর্যাবৃত্ত গতি কাকে বলে?
    ১
  2. খ.
    ফাঁপা দোলকপিণ্ডকে তরল দ্বারা পূর্ণ করে তলায় ছোট ছিদ্র করে দিলে দোলকটি প্রথমে ধীরে এবং পরে দ্রুত চলবে কেন ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    দোলকটির কার্যকরী দৈর্ঘ্য কত নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    তাপমাত্রাকে অগ্রাহ্য করে সমুদ্র সমতল থেকে দার্জিলিং-এর উচ্চতা নির্ণয় সম্ভব কি-না গাণিতিকভাবে যাচাই করো।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৮
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

লবণাক্ত কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বুদবুদের ব্যাস তিনগুণ হয়। [হ্রদের পানির সর্বত্র তাপমাত্রা সমান এবং লবণাক্ত পানির ঘনত্ব ρ=1020 kgm−3। হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ 105 Pa]

  1. ক.
    আদর্শ গ্যাস কী
    ১
  2. খ.
    শিশির ও শিশিরাঙ্ক এক না। — ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    হ্রদের গভীরতা কত
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের হ্রদটি মিঠাপানির হলে হ্রদের গভীরতার তারতম্য হবে কি-না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৯
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

নিচে কার্নো চক্রের চারটি ধাপ P – V লেখচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হলো:

তাপগতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৩ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    অভ্যন্তরীণ শক্তি কাকে বলে
    ১
  2. খ.
    CP, CV এর চেয়ে বৃহত্তর কেন— ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    উল্লেখিত কার্নো ইঞ্জিনের দক্ষতা বের করো
    ৩
  4. ঘ.
    চক্রটির প্রতি ধাপে এনট্রপির পরিবর্তন এর তুলনামূলক বিশ্লেষণ করো
    ৪

২. স্থির তড়িৎ

১০
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

1 m বাহুবিশিষ্ট ABCD বর্গক্ষেত্রের A, B ও C বিন্দুতে যথাক্রমে 2 C, -2 C ও 2 C চার্জ আছে।

স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে
    ১
  2. খ.
    গোলাকার পরিবাহির ধারকত্ব ব্যাসার্ধের উপর নির্ভরশীল—ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    D বিন্দুতে বিভব নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    D বিন্দুতে প্রাবল্য বের করে এর দিক বিশ্লেষণ করো
    ৪

৩. চল তড়িৎ

১১
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

নিচে একটি তড়িৎ বর্তনী দেয়া হলো:

চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    শান্ট কাকে বলে
    ১
  2. খ.
    কোনো বর্তনীতে তড়িচ্চালক শক্তি ও বিভব পার্থক্য এক নয় কেন ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকে উল্লিখিত বর্তনীর মূল প্রবাহ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উক্ত বর্তনীর R3 এর সাথে 5 Ω রোধ একবার শ্রেণিতে এবং আরেকবার সমান্তরালে যুক্ত করলে কোন ক্ষেত্রে বর্তনীর মূল প্রবাহ বেশি হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪

৭. ভৌত আলোকবিজ্ঞান

১২
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    আলোর অপবর্তন কী?
    ১
  2. খ.
    বিপদ সংকেত বুঝাতে লাল আলো ব্যবহার করা হয় কেন?
    ২
  3. গ.
    উদ্দীপকের আলোকে ব্যতিচার সজ্জায় উৎপন্ন কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে তৃতীয় উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    P বিন্দুতে গঠনমূলক না ধ্বংসাত্মক ডোরা উৎপন্ন হবে গাণিতিকভাবে মতামত দাও।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১৩
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

আলোর ব্যতিচার পরীক্ষণে শিক্ষার্থীরা প্রথম দুটি সুসংগত উৎস ব্যবহার করলো যেগুলো থেকে সমদশা বিশিষ্ট 5500 Å তরঙ্গদৈর্ঘ্যের আলোক নির্গত হয়। তারা পর্দার মিলিত তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য 1100 Å লক্ষ করলো।

  1. ক.
    গ্রেটিং ধ্রুবক কী
    ১
  2. খ.
    আলোর অপবর্তন ও ব্যতিচার এক নয়— ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    উৎস থেকে নির্গত প্রতিটি ফোটনের শক্তি হিসাব করো
    ৩
  4. ঘ.
    শিক্ষার্থীরা উক্ত পরীক্ষণে কোন ধরনের ব্যতিচার লক্ষ করলো গাণিতিক বিশ্লেষণসহ যুক্তি দাও
    ৪
১৪
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

কোনো ধাতুর ওপর 2500 Å তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি ফেলা হলো। ধাতুর কার্যপেক্ষক 2.3 eV।

  1. ক.
    সূচন কম্পাঙ্ক কাকে বলে
    ১
  2. খ.
    পটাশিয়ামের কার্যপেক্ষক 2.0 eV বলতে কী বোঝো
    ২
  3. গ.
    নিঃসৃত ফটোইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তথ্য হতে আপতিত ফোটনের কম্পাঙ্ক বনাম গতিশক্তির লেখচিত্র অঙ্কনপূর্বক লেখটি কম্পাঙ্ক অক্ষকে ছেদ করার কারণ ব্যাখ্যা করো
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১৫
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

রাজা দুটি তেজস্ক্রিয় মৌল A এবং B নিয়ে কাজ করছিল। মৌলদ্বয়ের অর্ধায়ুর যোগফল 15 বছর। A এর অর্ধায়ু B এর দ্বিগুণ।

  1. ক.
    গড় জীবন কাকে বলে?
    ১
  2. খ.
    ভরত্রুটি বলতে কী বোঝো? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    'A' মৌলের ক্ষয় ধ্রুবক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    একই সময়ে উভয় মৌলের 40% ক্ষয় সম্ভব হবে কি-না গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১৬
রাজশাহী বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

বর্তনী অন্তর্গামী রোধ 40 Ω এবং প্রবাহ বিবর্ধক 80।

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৩ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কী?
    ১
  2. খ.
    ফিউশন অপেক্ষা ফিশন ঘটানো অধিক সহজ— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকে বর্তনীর প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনী থেকে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কি-না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো।
    ৪